সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে মুদি ও চায়ের দোকানে অগ্নিসংযোগের অভিযোগডিবিসি নিউজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার অভিযোগ: ডিবি হেফাজতে ইকবাল সোবহানভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী -ব্লাকমেইল-আলোচিত মামুন গ্রেফতারশ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদ

রিসোর্টে কক্ষ ভাড়া করতে প্রথম স্ত্রীর নাম লিখেছিলেন মামুনুল হক

ভিন্ন স্বাদের খবর : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টের কক্ষ ভাড়ার সময় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক রেজিস্টারে নিজের নাম-ঠিকানা সঠিক লিখলেও তার সঙ্গীনির নাম লুকিয়েছেন। মামুনুল হকের সেই দ্বিতীয় স্ত্রীর নাম জান্নাত আরা ঝর্ণা হলেও মামুনুল রিসোর্টের নথিতে তার নাম উল্লেখ করেছেন আমেনা তাইয়্যেবা।

জানা গেছে, আমেনা তাইয়্যেবা মামুনুল হকের প্রথম স্ত্রীর নাম। তিনি চার সন্তানের জননী।

এ তথ্য নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা শুনতে পেরেছি তার (মামুনুল) আসল স্ত্রীর নাম আমেনা তাইয়্যেবা। বিষয়টির তদন্ত করছি। ’

শনিবার (৩ এপ্রিল) দুপুর দুইটার দিকে সাদা রঙের একটি গাড়ি নিজেই চালিয়ে রিসোর্টটিতে যান মামুনুল। ভাড়া করেন এক্সিকিউটিভ ডিলাক্স (সেমি সুইট) কক্ষ। এই কক্ষগুলোর ভাড়া এমনিতে ১০ হাজার টাকা। সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট আর ১০ শতাংশ সার্ভিস চার্জ যুক্ত হয়। তবে রিসোর্ট কর্তৃপক্ষ ডিসকাউন্ট করে মামুনুল হককে সাত হাজার টাকায় ভাড়া দেয়।

রিসোর্টের ব্যবস্থাপক মোহাম্মদ বকুল বলেন, অভ্যর্থনার কর্মীরা মামুনুলের কাছে তার সঙ্গীনির পরিচয় জানতে চাইলে তিনি বলেছেন তার স্ত্রী, নাম আমেনা তাইয়্যেবা। মামুনুল কক্ষ ভাড়া করার সময় নিজের জাতীয় পরিচয়পত্রের ফটোকপিও জমা দেন। হেফাজত নেতা ১২ ঘণ্টার জন্য ভাড়া করেন ৫০১ নম্বর কক্ষটি।

উল্লেখ্য, গত শনিবার বিকেলে রাজধানীর অদূরে সোনারগাঁয়ের একটি রিসোর্টে হেফাজত নেতা মামুনুল হক একজন নারীসহ অবস্থান করছেন এমন খবর পেয়ে স্থানীয় কিছু লোকজন, ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা তার কক্ষটি ঘেরাও করেন। যদিও মামুনুল হক সঙ্গে থাকা নারীকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। পরে সন্ধ্যা সোয়া সাতটার দিকে হেফাজতের একদল নেতাকর্মী, মাদ্রাসাছাত্র মিছিল নিয়ে এসে রয়েল রিসোর্ট নামের ওই অবকাশযাপন কেন্দ্রটিতে ভাঙচুর চালিয়ে মামুনুলকে ছিনিয়ে নিয়ে যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিদেশের খবর : ভারতে করোনায় এক দিনে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। গত বছরের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনায় আক্রান্তের হদিশ পাওয়ার পর থেকে এই সংখ্যা এক দিনে সর্বাধিক। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত সে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ২৫ লাখ ৮৯ হাজার ৬৭ জনে। গত ২৪ ঘণ্টায় এক লাখ তিন হাজার ৫৫৮ আক্রান্ত শনাক্ত হয়েছে।

এতদিন পর্যন্ত একদিনে সর্বাধিক আক্রান্তের রেকর্ড ছিল গত বছরের ১৬ সেপ্টেম্বরের দখলে। গত বছর ওই সময় ভারতে করোনার সংক্রমণ তুঙ্গে ছিল। টানা কয়েকদিন ঊর্ধ্বমুখী সংক্রমণের পর গত বছরের ১৬ সেপ্টেম্বর ৯৭ হাজার ৮৯৪ জন করোনায় আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছিল। তবে এরপর থেকে ক্রমেই নিম্নমুখী হচ্ছিল সেই সংখ্যা।

কিন্তু, চলতি বছর আক্রান্তের সংখ্যাটা আবারও বাড়তে শুরু করেছে। সেই রেশ ধরে এপ্রিলের প্রথম সোমবার ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়াল।

দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ভারতে সক্রিয় আক্রান্তের বোঝাও বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় এক লাখের বেশি নতুন আক্রান্তের জেরে ভারতে সক্রিয় আক্রান্তের সংখ্যা আবারও সাত লাখের গণ্ডি পেরিয়েছে। ওই সময়ের মধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫০ হাজার ২৩৩। এর ফলে ভারতে এখন সাত লাখ ৪১ হাজার ৮৩০ জনের শরীরে করোনা আছে।

তবে, গত ২৪ ঘণ্টায় সুস্থ করোনা রোগীর সংখ্যা নেহাত কম হয়। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার ৮টা পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছে ৫২ হাজার ৮৪৭ জন। ফলে সার্বিকভাবে করোনামুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ১৬ লাখ ৮২ হাজার ১৩৬ জনে। শতাংশের বিচারে যা ৯৩ দশমিক ১৪।

এদিকে গত ১৬ সেপ্টেম্বর যখন দৈনিক আক্রান্তের সংখ্যা এক লাখের কাছাকাছি ছিল, সেদিন করোনায় প্রাণহানি হয়েছিল প্রায় এক হাজার ৩০০ জনের। তবে আজ সোমবার আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃতের সংখ্যা সেই সময়ের চেয়ে কম আছে। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় ৪৭৮ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৫ হাজার ১০১।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সোনারগাঁয়ের রিসোর্ট কাণ্ডের একদিন পর ওসির বদলি

অনলাইন ডেস্ক : সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের অবরুদ্ধের ঘটনা ও হেফাজতের তাণ্ডবের একদিন পর সোনারগাঁ থানার ওসিকে বদলি করা হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) তবিদুর রহমান বলেন, থানার ওসি রফিকুল ইসলামকে জনস্বার্থে বদলি করা হয়েছে বলে বদলির কারণে উল্লেখ করা হয়েছে।

গত ৩ এপ্রিল হেফাজত নেতা মামুনুল হক এক নারীকে নিয়ে সোনারগাঁয়ের বিলাসবহুল রয়েল রিসোর্টে উঠলে স্থানীয়দের হাতে তিনি অবরুদ্ধ হন। পরে তিনি ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন। বিষয়টি ফেসবুক লাইভের মাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়লে হেফাজতের নেতাকর্মীরা রয়েল রিসোর্টে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। একপর্যায়ে মামুনুলকে তারা উদ্ধার করে নিয়ে যায়।

এ ঘটনায় ৪ এপ্রিল যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতার নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দেন ঢাকা মহানগর ১০ নম্বর অঞ্চলের হেফাজতে ইসলামীর যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী।

অভিযোগ দায়েরের সময় তিনি ওসির রুমেই সাংবাদিকদের উদ্দেশ্য করে বক্তব্য দেন। পরে রুমের বাইরে এসে ওসির উপস্থিতিতে আবারও গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় এক হেফাজত কর্মী ৭১ টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধির মুঠোফোন কেড়ে নিয়ে আছড়ে ভেঙে ফেলেন।

এ ঘটনার পর ৪ এপ্রিল রাতে ওসিকে বদলি করা হয়। গত বছরের ৫ অক্টোবর নারায়ণগঞ্জের বন্দর থানা থেকে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগ দেন রফিকুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : চলমান করোনা পরিস্থিতিতে দেশের সব আদালতের মামলাগুলোর জামিনের মেয়াদ এবং আদালতের অন্তবর্তীকালীন আদেশের কার্যকারিতা বাড়িয়েছেন সুপ্রিম কোর্ট। একইসঙ্গে সুপ্রিমকোর্টে শুধু চারটি বেঞ্চ চালু রাখা হয়েছে। এ ছাড়া অধস্তন আদালতে একজন ম্যাজিস্ট্রেট থাকবেন।

গতকাল রোববার রাতে প্রধান বিচারপতির নির্দেশক্রমে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব মামলায় আসামিকে নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন দেওয়া হয়েছে সেসব মামলার জামিন আগামী দুই সপ্তাহ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।

এ ছাড়া উচ্চ আদালত থেকে অধস্তন আদালতে নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণের শর্তে যেসব মামলায় জামিন দেওয়া হয়েছে সেসব মামলার ক্ষেত্রেও আগামী দুই সপ্তাহ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। আবার যেসব মামলায় নির্দিষ্ট সময়ের জন্য অন্তবর্তীকালীন আদেশ দেওয়া হয়েছে, সেসব অন্তর্বর্তীকালীন আদেশগুলোর কার্যকারিতাও আগামী দুই সপ্তাহ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা পরিস্থিতিতে ৫ এপ্রিল (সোমবার) থেকে ১১ এপ্রিল পর্যন্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম সীমিত করা হয়েছে। অন্যান্য অধস্তন আদালত ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনা না করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে সাংবিধানিক বাধ্যবাধকতায় প্রত্যেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একজন করে ম্যাজিস্ট্রেট যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে দায়িত্বপালন করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মামুনুল হকের পক্ষ নিয়ে সাংবাদিকদের বিষোদগার করা পুলিশ সদস্য প্রত্যাহার

অনলাইন ডেস্ক : হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের পক্ষ নিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে বিষোদগার করা পুলিশের এএসআই গোলাম রাব্বানীকে প্রত্যাহার করা হয়েছে। তার বক্তব্য ভাইরাল হওয়ার পর রবিবারই (৪ এপ্রিল) তাকে সাসপেন্ড করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন।

পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. মুহিদ উদ্দিন জানান, গোলাম রাব্বানীর বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যাহার করে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পেশার বাইরে গিয়ে কেন অপেশাদার আচরণ করেছেন- এটা জানতে কুষ্টিয়ার পুলিশ সুপার ও ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট তাকে জিজ্ঞাসাবাদ করেছেন।

ফেসবুক লাইভে এসে হেফাজত নেতা মামুনুল হকের প্রশংসা করে গোলাম রাব্বানী বলেন, মামুনুল হক হুজুরের একটি ভিডিও দেখলাম। যে ভিডিওতে দেখা যায়, স্ত্রীকে নিয়ে একটা রিসোর্টে গেছেন তিনি। অধিকাংশ সাংবাদিক সেখানে চিল্লাপাল্লা করে তার কাবিননামা দেখতে চাচ্ছে। আমার প্রশ্ন- সাংবাদিককে এই অধিকার কে দিয়েছে। আপনি যে কাবিননামা দেখবেন, আপনাকে এই অধিকার কি রাষ্ট্র দিয়েছে? আমি তো পুলিশের চাকরি করি, আমার জানা নাই। ভণ্ডামির একটা সীমা আছে। যদি স্ত্রী ব্যতীত অন্য কাউকে নিয়ে যেত, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতো। মিডিয়ার মাধ্যমে এমন একটা আলেম মানুষকে ষড়যন্ত্রমূলকভাবে এ ধরনের হেনস্তা করার চেষ্টা করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। মুখে লকডাউন বলা হলেও শর্তসাপেক্ষে নিয়ন্ত্রিত চলাচলই সেই নির্দেশনায় উল্লেখ করা আছে। সেই অনুযায়ী সোমবার (৫ এপ্রিল) থেকে ১১ এপ্রিল পর্যন্ত এসব বিধিনিষেধ মেনে চলতে হবে।

এদিকে লকডাউনের খবর জানার পরেই রাজধানী ছাড়তে শুরু করে হাজার হাজার মানুষ। নিম্নবিত্তের মানুষ সপরিবারে বাসে ট্রেনে লঞ্চে করে ঢাকা ছেড়েছে লাখো মানুষ।

প্রজ্ঞাপনে দেওয়া নির্দেশনাগুলো হলো:

১. সব ধরনের গণপরিবহন (সড়ক, নৌ, রেল ও অভ্যন্তরীণ ফ্লাইট) বন্ধ থাকবে। তবে, পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা, জরুরি সেবাদানের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না। এছাড়া, বিদেশগামী/বিদেশ প্রত্যাগত ব্যক্তিদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

২. আইনশৃঙ্খলা এবং জরুরি পরিষেবা, যেমন-ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের (স্থলবন্দর, নদীবন্দর ও সমুদ্র) কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবাসহ অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ, তাদের কর্মচারী ও যানবাহন এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে।

৩. সব সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত অফিস ও আদালত এবং বেসরকারি অফিস কেবল জরুরি কাজ সম্পাদনের জন্য সীমিত পরিসরে প্রয়োজনীয় জনবলকে স্ব স্ব প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় অফিসে আনা-নেওয়া করতে পারবে। শিল্প-কারখানা ও নির্মাণ কার্যাদি চালু থাকবে। শিল্প-কারখানার শ্রমিকদের স্ব স্ব প্রতিষ্ঠান কর্তৃক নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় আনা-নেওয়া করতে হবে। বিজিএমইএ ও বিকেএমইএ কর্তৃক শিল্প-কারখানা এলাকায় নিকটবর্তী সুবিধাজনক স্থানে তাদের শ্রমিকদের জন্য ফিল্ড হাসপাতাল/চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

৪. সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া (ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁয় কেবল খাদ্য বিক্রয়/সরবরাহ করা যাবে। কোনও অবস্থাতেই হোটেল-রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ করা যাবে না।

৫. শপিং মলসহ অন্যান্য দোকান বন্ধ থাকবে। তবে দোকানে পাইকারি ও খুচরা পণ্য অনলাইনের মাধ্যমে ক্রয়-বিক্রয় করতে পারবে। সেক্ষেত্রে অবশ্যই সর্বাবস্থায় কর্মচারীদের মধ্যে আবশ্যিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কোনও ক্রেতা সশরীরে যেতে পারবে না।

৬. কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করা যাবে। বাজার কর্তৃপক্ষ/স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবে।

৭. ব্যাংকিং ব্যবস্থা সীমিত পরিসরে চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

৮. সশস্ত্র বাহিনী বিভাগ ঢাকায় সুবিধাজনক স্থানে ফিল্ড হাসপাতাল স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

৯. সারাদেশে জেলা ও মাঠ প্রশাসন উল্লিখিত নির্দেশনা বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত টহল জোরদার করবে।

১০. এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার শিরিন বাংলাদেশ গেমসে নতুন রেকর্ড গড়ে সোনা জিতলেন

খেলার খবর : বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে মেয়েদের ২০০ মিটার স্প্রিন্টে সাতক্ষীরার সোনার মেয়ে নৌবাহিনীর শিরিন আক্তার নতুন রেকর্ড গড়েছেন। তিনি সময় নিয়েছেন ২৪.২০ সেকেন্ড। তিনি ভেঙে দিয়েছেন ২০০৬ সালে করা বিউটি আক্তারের ২৪.৩০ সেকেন্ডের রেকর্ডটি।

এই ইভেন্টে রুপা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর শরিফা খাতুন। তিনি সময় নিয়েছেন ২৪.৫০ সেকেন্ড। এছাড়া বাংলাদেশ আনসারের কবিতা রায় ২৫.৯০ সেকেন্ড সময় নিয়ে জয় করেছেন ব্রোঞ্জ পদক।

নতুন মাইল ফলক গড়ে শিরিন বলেন, ‘নতুন রেকর্ড গড়ে অনেক ভালো লাগছে। বিউটি আপুর গড়া আগের রেকর্ডটি ভেঙেছি। আসলে আমার অধ্যবসায় আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। এ নিয়ে টানা তৃতীয়বার ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতলাম।’

১০০ ও ২০০ মিটারে নিয়মিত সাফল্যের পাওয়ার পেছনে রহস্য বলতে গিয়ে শিরিন বলেন, ‘কারো একার প্রচেষ্টায় সাফল্য আসে না। এজন্য অনেকেরই অবদান আছে। বিওএ, নৌবাহিনী, বিকেএসপি, ফেডারেশন এমনকি সাংবাদিকদের লেখায়ও অবদান আছে। আমি কঠোর পরিশ্রম করেছি বলেই সাফল্য আসছে। এর জন্য আমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। নিজের ফিটনেস ধরে রাখার জন্য আমি ঈদের সময়ও অনুশীলন করে থাকি।’

এদিকে ছেলেদের ২০০ মিটার স্প্রিন্টে বাংলাদেশ বিমান বাহিনীর নাঈম ইসলাম স্বর্ণপদক জিতেছেন। তিনি দৌড় শেষ করেছেন ২১.৭০ সেকেন্ড সময় নিয়ে। এই ইভেন্টে রুপা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর শরিফুল। তিনি সময় নিয়েছেন ২১.৮০। এছাড়া ২২.২০ সেকেন্ড সময় ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মোতালেব।

২০০ মিটারে স্বর্ণপদক জিতে নাঈম ইসলাম বলেন, ‘জুনিয়র অ্যাথলেট থাকার সময় জহির রায়হান আমাকে কোচিং করিয়েছেন। শেরপুরে আমাদের বাড়ি। এবার গেমসের শুরুতে ১০০ মিটারে অংশ নিয়ে তৃতীয় হয়েছি। ছোট বেলায় অ্যাথলেটিকসে এসেছি। আমার আসলে দৌঁড়াতে ভালো লাগে। অ্যাথলেটিকস আমি উপভোগ করি। তাই এর সঙ্গে আছি। ভবিষ্যতে দেশের হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও সাফল্য পেতে চাই।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় নারী জনপ্রতিনিধিকে প্রকাশ্যে পেটালেন আ’লীগ নেতা

নিজস্ব প্রতিনিধি : ধুলিহরে এক মহিলা মেম্বরকে মারপিটের অভিযোগ উঠেছে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে রবিবার বেলা ১১ টার দিকে সদর উপজেলার ধুলিহরে। এঘটনায় সদর থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে।

ওই মহিলা মেম্বারের নাম রাবেয়া সুলতানা। তিনি ধুলিহর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর।

এজাহার সূত্রে ও ওই মহিলা মেম্বর এ প্রতিনিধিকে জানায়, সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কাচারী পাড়া এলাকার মৃত. শেখ আনোয়ার হোসেনের ছেলে ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নেতা শেখ বোরহান উদ্দীন (৫০) দীর্ঘদিন যাবৎ মহিলা মেম্বর রাবেয়া সুলাতানার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে আসছিল। চাঁদা না দেওয়ায় সে বিভিন্ন সময় তার বাহিনী নিয়ে চাঁদা চাওয়া অব্যহত থাকলে হঠাৎ রবিবার বেলা ১১ টার দিকে ওই মহিলা মেম্বর তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে বসে থাকলে আওয়ামীলীগ নেতা বোরহান মহিলা মেম্বরকে মারপিটে করে। এসময় তার ক্যাশ বাক্সে থাকা আড়াই লক্ষ টাকা জোর পূর্বক ছিনিয়ে নেয় এবং বাকী টাকা আগামী এক সপ্তাহের মধ্যে পরিশোধের আল্টিমেটাম দেয়। এসময় বাঁধা দিতে গেলে তাকে বেধড়ক পিটিয়ে আহত করে। তাকে শ্লীলতাহানী ঘটায় ও বিভিন্ন হুমকি প্রদানও করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে মহিলা মেম্বর রাবেয়া সুলতানা বাদী হয়ে ওইদিনই সদর থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন।

এ ব্যাপারে মহিলা মেম্বর ও স্থানীয়রা আওয়ামীলীগ নেতা বোরহানের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য, আওয়ামীলীগ নেতা বোরহান উদ্দিনের বিরুদ্ধে সংখ্যালঘুপরিবারের সদস্য ব্রক্ষরাজপুরের বিরেন পালের ছেলে সুজন পাল, তেতুলডাঙ্গার দিলীপ সহ বিভিন্ন ব্যক্তিদের মারপিট সহ একাধিক অভিযোগ আছে।

এবিষয়ে সাতক্ষীরা সদর থানার ইন্সপেক্টর বুরহান উদ্দীন বলেন, ভুক্তভোগী মহিলা ইউপি সদস্য একটি অভিযোগ দায়ের করেছেন। তবে বিষয়টি সার্কেল স্যার দেখছেন।

এদিকে স্থানীয়রা জানান, বোরহান উদ্দীনের কাছ থেকে ভাড়া নেওয়া দোকানে ব্যবসা পরিচালনা করেন ইউপি সদস্য রাবেয়া সুলতানা। বোরহান মহিলা ইউপি সদস্যের কাছ থেকে নিয়মিত বাড়তি টাকা নেয় কিন্তু ডিডে জামানত বাড়ায় না। এবিষয়ে প্রতিবাদ করা নিয়ে এধরনের মারপিটের ঘটনা ঘটেছে। তবে প্রকাশ্যে বাজারের মধ্যে একজন মহিলা ইউপি সদস্যকে এভাবে মারপিটের নিন্দা জানান এবং বোরহানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযুক্ত বোরহান উদ্দীন বলেন, আমি তাকে মারপিট করতে যাবো কেন। সে উল্টো আমাকে মারপিট করেছে। আমার দোকান তাকে ছেড়ে দিতে বলেও সে না ছেড়ে তালবাহানা করতে থাকে। রোববার সে উল্টো আমার দোকানের তালা ভেঙে প্রবেশ করার চেষ্টা করে। আমি এতে বাধা দেওয়ায় আমাকে মারপিট করে। বাজারের লোক আমাকে তার কাছ থেকে উদ্ধার করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest