সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে মুদি ও চায়ের দোকানে অগ্নিসংযোগের অভিযোগডিবিসি নিউজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার অভিযোগ: ডিবি হেফাজতে ইকবাল সোবহানভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী -ব্লাকমেইল-আলোচিত মামুন গ্রেফতারশ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদ

অনলাইন ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮৭ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে, করোনাকালে বাংলাদেশে এটাই একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৩৭ হাজার ৩৬৪ জনে পৌঁছেছে।

এছাড়া ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৯ হাজার ২৬৬ জনে দাঁড়িয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২২৭টি পরীক্ষাগারে অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ৩০ হাজার ৭২৪টি নমুনা। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ০৭ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৩২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে আরও ২ হাজার ৭০৭ জন সুস্থ হয়েছেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৫২ হাজার ৪৮২ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৬৮ শতাংশ।

গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্ট্যান্ড রিলিজ করা হয়েছে সাতক্ষীরা সদর থানার ওসি আসাদুজ্জামানকে

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের নির্দেশে তাকে সিআইডি, ঢাকাতে যোগদান করতে বলা হয়েছে।

ইতোমধ্যে তিনি সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) বোরহানের কাছে দায়িত্বভার বুঝেও দিয়েছেন। সাতক্ষীরা জেলা পুলিশের একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এক আদেশে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ করা হয়। ঢাকার সিআইডিতে তাকে যোগদান করতে বলা হয়। ওসি আসাদুজ্জামান পুলিশ সদর দপ্তরের আদেশ পাওয়ার পর সদর থানার দায়িত্ব বুঝে দিয়েছেন বলে সূত্র জানায়।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) বোরহান তাৎক্ষণিক বদলির বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাকে বদলি করা হয়েছে। ইতোমধ্যে তিনি দায়িত্ব বুঝে দিয়েছেন। ঢাকা সিআইডিতে তার যোগদান করতে বলা হয়েছে। তবে কী অভিযোগে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে তা তিনি বলতে পারেননি। গত বছর ২১ মার্চ আসাদুজ্জামান সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এক বছরের মাথায় তাকে স্ট্যান্ড রিলিজ করা হলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছেলে-বউমাসহ মৌসুমী করোনা আক্রান্ত

বিনোদন ডেস্ক : দম্পতি ওমর সানী ও মৌসুমী তাদের ঘরে এসেছে নতুন সদস্য। বিয়ে করেছে তাদের একমাত্র পুত্র ফারদিন। বিয়ের উৎসবের আমেজ না ফুরাতেই এলো খারাপ খবর। করোনার আঘাত এসেছে এই পরিবারে।

ওমর সানী ছাড়া আক্রান্ত হয়েছেন সবাই। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই চিত্রনায়ক।

তিনি জানিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী মৌসুমী, মেয়ে ফাইজা, ছেলে ফারদীন ও পুত্রবধূ আয়েশাসহ পরিবারের সবাই করোনা পজিটিভ।

তিনি বলেন, ‘কয়েকদিন ধরেই সবাই অসুস্থ ছিলাম। তাই সবাই করোনা টেস্ট করাই। শনিবার (০৩ এপ্রিল) দিবাগত রাতে করোনা টেস্টের রিপোর্ট এসেছে। সেখানে আমি ছাড়া মৌসুমীসহ পরিবারের সবার রিপোর্ট পজিটিভ এসেছে।’

ওমর সানী-মৌসুমী দম্পতির একমাত্র ছেলে ফারদীন এহসানও করোনার বিষয়টি জানিয়ে ফেসবুকে লিখেছেন। তিনি লেখেন, ‘বাবা ছাড়া আমাদের পরিবারের সবার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমার আংকেল রাশিদুজ্জামান মিল্লাত এবং আন্টি ইউনাইটেড হাসপাতালে ভর্তি। আমাদের জন্য আপনাদের দোয়া কামনা করছি। আর যারা আমাদের সংস্পর্শে এসেছেন তাদের সেই অনুযায়ী সতর্কতা অবলম্বনের অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের দ্রুত সুস্থতা দান করুন।’

গেল ২৬ মার্চ কানাডাপ্রবাসী আয়েশার সঙ্গে ছেলে ফারদীনের বিয়ে দেন মৌসুমী-ওমর সানী দম্পতি। বিয়ে উপলক্ষে তারা পারিবারিক অনুষ্ঠানেরও আয়োজন করেন। সেখান থেকেই সবাই আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারনা করছেন এই তারকা পরিবার।

এদিকে গত ২৪ ফেব্রুয়ারি একসঙ্গে করোনার টিকা নিয়েছিলেন মৌসুমী ও ওমর সানী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নায়িকার নখের আঁচড়ে শাকিব খানের চোখে ব্যান্ডেজ

বিনোদন ডেস্ক : পাবনায় ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং করতে গিয়ে আহত হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। তিনি তার বাঁ চোখে আঘাত পেয়েছেন। বর্তমানে ওই জেলা শহরে অবস্থিত সদরের রত্নদীপ রিসোর্টে বিশ্রামে রয়েছেন তিনি।

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট ও শুটিং সেটে উপস্থিত একাধিক সূত্র সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, গানের শুটিংয়ে অংশ নিতে গিয়ে নায়িকা দর্শনা বণিকের নখের আঁচড়ে আঘাত লাগে শাকিব খানের বাঁ চোখে। এতে রক্তাক্ত হন তিনি। এরপর চিকিৎসক এসে তার বাঁ চোখে ব্যান্ডেজ করেন। বর্তমানে রত্নদীপ রিসোর্টে বিশ্রামে আছেন নায়ক। এই ঘটনায় শুটিং স্থগিত রাখা হয়েছে।

তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘অন্তরাত্মা’ সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তির জন্য প্রস্তুতি চলছে। সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন কলকাতার উঠতি নায়িকা দর্শনা বণিক। আর সিনেমাটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লকডাউনের প্রজ্ঞাপন জারি : জরুরি সেবা ছাড়া সব বন্ধ

অনলাইন ডেস্ক : দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে আগামী এক সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (৪ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সোমবার (৫ এপ্রিল) ভোর ছয়টা থেকে থেকে আগামী রোববার (১১ এপ্রিল) রাত ১২ টা পর্যন্ত জরুরি সেবা ছাড়া সব বন্ধ থাকবে। জরুরি সেবার মধ্যে- পণ্যপরিবহন, জ্বালানি, ওষুধ, পচনশীল, ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র, গার্মেন্টসসামগ্রী আওতাভুক্ত থাকবে।

এ ছাড়া সোমবার (৫ এপ্রিল) থেকে গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে লকডাউনে জরুরি খাদ্যবাহী ট্রেন ছাড়া সব প্রকার যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধের কথা জানিয়েছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। গত বছরের মতোই লকডাউনে শুধু পণ্যবাহী মালগাড়ি চলবে জানিয়ে তিনি বলেন, প্রজ্ঞাপনে ঠিক যত দিনের জন্য লকডাউন জারি হবে, তত দিনই যাত্রীবাহী ট্রেন চলবে না।

এদিকে লকডাউন এড়াতে ও কর্মহীন হয়ে আটকা পড়ার ভয়ে অনেকেই ঢাকা ছাড়ছেন। রাজধানী ঘুরে দেখা গেছে বাস, ট্রেন ও লঞ্চে যাত্রীদের উপচেপড়া ভিড়।

প্রসঙ্গত, মহামারি আকার ধারণ করা করোনায় দেশে হু-হু করে বাড়ছে মৃত্যু ও শনাক্ত। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ২১৩ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬৮৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জনে।

করোনাভাইরাস নিয়ে শনিবার (৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৩৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৯ হাজার ৭৭৫ জন।

এর আগে শুক্রবার (২ এপ্রিল) দেশে আরও ৬ হাজার ৮৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৫০ জন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকার সংসদ সদস্য আসলামুল হক আর নেই

রাজনীতির খবর : ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য (এমপি) আসলামুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৪ এপ্রিল) বেলা ১২টার দিকে সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। রোববার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন আসলামুল হক। একই সময়ে তিনি জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। জাতীয় সংসদের হাউস কমিটি এবং ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া বর্তমানে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সহসভাপতি ছিলেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লকডাউনে হোটেল রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। কাল থেকে বন্ধ থাকবে যাত্রীবাহী বাস, লঞ্চ ও ট্রেন। সেইসঙ্গে স্বাস্থ্যবিধি মানাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

এই কড়াকড়ির মধ্যে রয়েছে, হোটেল-রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না। তবে বাসায় পার্সেল নিয়ে নেওয়া যাবে। আজ রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
বিস্তারিত আসছে…

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ওই নারী মামুনুল হকের স্ত্রী নন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের খবর : নারায়ণগঞ্জে রিসোর্ট থেকে নারীসহ হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হকের অবস্থানের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ওই নারী তার স্ত্রী নন।

রোববার (৪ এপ্রিল) হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের প্রসঙ্গে ৩০০ বিধিতে দেয়া বিবৃতিতে সংসদে এ কথা বলেন তিনি।

শনিবারের (৩ এপ্রিল) ঘটনার প্রসঙ্গ টেনে আসাদুজ্জামান খান কামাল বলেন, সোনারগাঁও উপজেলার একটি বেসরকারি হোটেলে হেফাজতের কেন্দ্রীয় নেতা মামুনুল হক একজন নারীকে নিয়ে অবস্থান করছিলেন। টেলিভিশনে ওই নারী তা নিজের মুখে স্বীকার করেছেন। তিনি তার স্ত্রী নন। এ বিষয়ে আরো ঘটনা জেনে সবাইকে জানাবো।

তিনি আরো বলেন, ওই ঘটনার পর দেখলাম ওই রিসোর্টের ওপর আক্রমণ। কেন এই আক্রমণ আমার জানা নেই। সেখানে কয়েকজন বিদেশি ছিলেন। পুলিশ ও বিজিবি গিয়ে তাদের রক্ষা করেছে।

হেফাজতের তাণ্ডবের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হঠাৎ করে এই ধরনের তাণ্ডব কেন, নিশ্চয়ই এর কোনো উদ্দেশ্য রয়েছে। আমরা তদন্ত করে দেখছি। যারাই তাণ্ডব করে থাকুক তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করেছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest