নিজস্ব প্রতিনিধি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শাখার উদ্যোগে ২০০৬ সালের রক্তাক্ত ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর সোমবার বিকাল সাড়ে ৩টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা সদর জামায়াতের আমীর মাওলানা শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার। সভায় অন্যান্যের মধ্যে জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল (নবাগত জেলা আমীর), শেখ নুরুল হুদা, সেক্রেটারী সমাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, জেলা ছাত্র শিবিরের সভাপতি ইমামুল হোসেন, শহর ছাত্র শিবিরের সভাপতি আল মামুন, জেলা কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সুবহান মুকুল, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, জেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, সদর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলাম, শহর জামায়াতের নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু, শহর জামায়াতের সহকারী সেক্রেটারী হাবিবুর রহমান, সদর জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুস সবুর প্রমুখ।

সভায় সাতক্ষীরা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার বলেন, ২০০৬ সালের রক্তাক্ত ২৮ অক্টোবরের পথ ধরে আওয়ামী লীগ যে সন্ত্রাসী রাজনীতি শুরু করেছিল তা ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত অব্যাহত ছিল। তখন থেকে দেশকে রাজনীতিশূন্য করার প্রক্রিয়াও শুরু হয়। তারই ধারাবাহিকতায় দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, ন্যায়বিচার, বাকস্বাধীনতা, ভোটাধিকারসহ মানুষের সব অধিকার কেড়ে নেওয়া হয়।

পরে সন্ধা থেকে ২৮ অক্টোবর স্মরনে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এছাড়া, কলারোয়া, তালা, দেবহাটা, আশাশুনি, কালিগঞ্জ ও শ্যামনগরে পৃথক ভাবে ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা, সেমিনার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে সাতক্ষীরা শহরের একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার করা হয়।
শাহনেওয়াজ ডালিম সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামের মৃত মোজাহার সরদারের ছেলে।

তিনি আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউপির তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার সীমান্ত হোটেলে অভিযান চালিয়ে একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা, সদর উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রি ঔষধ বিতরণ কর্মসূচির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

২৭ অক্টোবর সকাল ১০ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত সাতক্ষীরা ইটাগাছা তিতুর কমিউনিটি সেন্টারে এবং দুপুর দুইটা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সাতক্ষীরার নিউমার্কেট শহীদ আলাউদ্দিন চত্ত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রি ঔষধ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এড.সৈয়দ ইফতেখার আলী। এসময়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক এইচ,আর মুকুল,

সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক আলি শাহীন, সদস্য সচিব মাসুম রানা সবুজ, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুমনুর রহমান, জেলা যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল,আশরাফুজ্জামান হাবলু, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক এসকে রুবেল, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদ কাজী রাসিউল করিম রুমান ,সাবেক সহ সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রায়চৌধুরী, বকুল হাসান,পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক পারভেজ রোমেল, মেহেদী হাসান, আবু হাসান, জীবন আলী, আয়নাল ইসলাম নান্টু, ভোমরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ন আহবায়ক খালিদ হোসেন, বল্লী ইউনিয়ন যুবদলের আহবায়ক রায়হান রিপন, আগরদাড়ি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আসাদুল ইসলাম, ফিংড়ী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু হাসান, বৈকারী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুজ্জামান শরীফ,সহ জেলা সদর ও পৌর যুবদলের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় “যক্ষ¥া রোগীদের অধিকার, জেন্ডার বৈষম্য দূরীকরণ ও অন্তর্ভুক্তিমূলক য²া পরিসেবা শীর্ষক এ্যাডভোকেসী কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টায় সোনারগাঁ কনভেনশান হলরুমে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় সম্প্রীতি এইড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সভারঞ্জন শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের রোগ নিয়ন্ত্রক মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ ইসমত জাহান সুমনা, মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস সাতক্ষীরা ও ব্রাক য²া নিয়ন্ত্রণ কর্মসূচী সাতক্ষীরা সদর উপজেলার ম্যানেজার সোহেল রানা। এছাড়া এনজিও প্রধানগন, বিভিন্ন পত্র-পত্রিকা ও টিভি চ্যানেলের সাংকাদিকবৃন্দ, পল্লী চিকিৎসকগন, ব্রাকের স্বাস্থ্যকর্মীবৃন্দ এবং কয়েকজন য²া আক্রান্ত রোগী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মধ্য দিয়ে য²া কি, য²া রোগের ধরন, য²া রোগ কিভাবে ছড়ায়, য²া রোগে কারা আক্রান্ত হয়, য²া রোগের লক্ষণ, য²া রোগীদের সামাজিক কলঙ্ক ও জেন্ডার বৈষম্য, য²া রোগীদের অধিকার, য²া রোগের চিকিৎসা পদ্ধতি, য²া রোগের চিকিৎসা পাওয়ার স্থানসমুহ, জাতীয় আইন, নীতিমালা ও সুপারিশ বিষয় উপস্থাপন করেন বিশেষ অতিথি ডাঃ ইসমত জাহান সুমনা।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ জয়ন্ত সরকার বলেন, সকল য²া রোগীদের রয়েছে সমান অধিকার এবং য²া রোগীর চিকিৎসার ক্ষেত্রে কোন ধরনের বৈষম্য করা যাবে না। তিনি তার বক্তব্যে য²া রোগীদের সামাজিক কলঙ্কের হাত থেকে রক্ষার জন্য স্বাস্থ্য কর্মীদের সমাজের নেতৃবৃন্দ এবং পরিবারের সদস্যদের সাথে আলোচনা করতে হবে এবং কোন ধরনের কলঙ্কের শিকার যেন না হয় সে বিষয়টি দূর করার জন্য কাজ করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা আশাশুনি উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরন চক্রবর্তীর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রবিবার সাড়ে বারোটার দিকে ভারতের কলকাতার কল্যানী মহাসড়কের বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয় তিনি। তিনি আশাশুনি গ্রামের মৃত কুঞ্জন চক্রবর্তী ছোট ছেলে।

উল্লেখ্য ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর আশাশুনি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী ইন্ডিয়ায় চলে যান। সেখানে তিনি তার দুই পুত্রের সাথে কলকাতার কল্যাণী শহরে একটি বাড়িতে বসবাস করতেন। তিনি আশাশুনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

এছাড়া তিনি বেসরকারি টিভি চ্যানেল গাজী টিভি ও মানবকন্ঠ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের ত্রি-বার্ষক নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন শেষে প্রধান নির্বাচন কমিশনার রাত ৮ টায় ওই ফলাফল ঘোষণা করেন।

উক্ত নির্বাচনে সভাপতি পদে ৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আবু হাসান। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৫৪ ভোট।

সহ সভাপতি পদে ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু)। প্রতিদ্বন্দ্বি প্রার্থী রবিউল ইসলাম ৫৬ ভোট পেয়েছেন।

অপর সহ সভাপতি পদে কাজী ইমাম উদ্দীন ৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুল আহাদ ৫৭ ভোট পেয়েছেন।

সাধারন সম্পাদক পদে আবু মুছা ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী অহিদুল ইসলাম ৪৭ ভোট পেয়েছেন।

যুগ্ম সাধারন সম্পাদক পদে কিলকিস সুলতানা সাথী ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী গোলাম ফারুক বাবু ৫৯ ভোট পেয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় আকিজ তাকাফুল লাইফ ইনস্যুরেন্স পিএলসির আয়োজনে সুধী সমাবেশ ও মৃত্যু দাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা সার্ভিস সেন্টারের অনুষ্ঠিত সুধী সমাবেশ ও মৃত্যু দাবীর চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীর সাতক্ষীরার ইভিপি(সেলস এন্ড মার্কেটিং) মো: বদিউজ্জামান।

প্রধান অতিথি ছিলেন, কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন,উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু ইউসুফ, এএমডি (সেলস এন্ড মার্কেটিং) মহিউল ইসলাম। এছাড়া স্থানীয় বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বক্তব্য রাখেন।

পরে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া ইয়ানুর রহমানের নমিনী স্ত্রী মোছা: আসমা বেগমের নিকট মৃত্যু দাবীর ৫ লক্ষ টাকার চেক তুলে দেন অতিথিবৃন্দ।

এসময় প্রধান অতিথি বলেন, বাংলাদেশে ইনস্যুরেন্স কোম্পানী গুলোর উপর মানুষের আস্থার অভাব। সেই আস্থা ফেরাতে আকিজ ইনস্যুরেন্স সব সময় কাজ করে যাবে। সেই মানসিকতা রেখেই আমরা কাজ করে যাচ্ছি। এই কাজে যেন আমরা সফল হতে পারি সে জন্য আপনাদের সহযোগিতা ও দোয়া কামনা করছি। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে এক শ্রমিক নেতাকে মারপিট করে ৬০ হাজার টাকা আদায় এর অভিযোগে সাতক্ষীরার দুই পত্রিকা সম্পাদক ও একজন সাংবাদিকসহ চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে।

সাতক্ষীরা শহরের রসুলপুরের জহুর আলী সরদারের ছেলে নারিকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মজনরু সরদার বাদি হয়ে বৃহষ্পতিবার রাতে সদর থানায় এ মামলা দায়ের করেন।

মামলার আসামীরা হলেন, সাতক্ষীরা শহরের রসুলপুরের মৃত কোমরউদ্দিনের ছেলে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহম্মেদ, আশাশুনি উপজেলার কুল্ল্যা ইউনিয়নের মহাজনপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান , সদর উপজেলার তুজুলপুরের ইসহাক মোড়লের ছেলে অনলাইন নিউজ পোর্টাল সমাজের আলো ডট কম এর সম্পাদক (গাছেরপাঠশালা) ইয়ারব হোসেন ও ঢাকার লালমাটিয়ার আমীর হোসেনের ছেলে খোরশেদ আলম।

মামলার বিবরনে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় উচ্চ পর্যায়ের নেতা হওয়ায় আসামীরা বিভিন্ন সময়ে বাদির নিকট চাঁদা দাবি করিয়া আসছিলো। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় বাদিকে ভিটাছাড়া করাসহ খুন ও জখমের হুমকি দিয়ে আসছিলো আসামীরা। এরই ধারাবাহিকতায় গত ৭ মার্চ রাত ৯টার দিকে আওয়ামী লীগ নেতা আবু আহম্মেদ এর নেতৃত্বে সাংবাদিক হাবিবুর রহমান, ইয়ারব হোসেন ও ঢাকার খোরশেদ আলমের নেতৃত্বে অজ্ঞাতনামা ৩/৪ জন একটি সাদা রং এর মাইক্রোবাসে করে বাদির বাড়িতে আসে। তারা বাদির কাছে পাঁচ লাখ টাকা চায়। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় বাদিকে মারপিট করে তার ঘরে ঢুকে আলমারি থেকে নগদ ৬০ হাজার টাকা নিয়ে যায়। তারা বাকি চার লাখ ৪০ হাজার টাকা নিতে বাদিকে মাইক্রোবাসে তুলে দু’চোখ বেঁধে শহরের বিভিন্ন স্থানে ঘোরায়। পরে তাকে মেডিকেল কলেজ থেকে ছয়ঘরিয়া মোড়ের মধ্যবর্তী ফাঁকা স্থানে ফেলে রেখে চলে যায়। অনুকুল পরিস্থিতি না থাকায় তখন মামলা করা সম্ভব না হলেও পরিস্থিতি অনুকুলে আসায় মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে দৈনিক কালের চিত্র সম্পাদক অধ্যক্ষ আবু আহম্মেদ বলেন, মামলায় যাদেরকে আসামী করা হয়েছে তারা সকলেই ২০০২ সালের ৩০ আগষ্ট কলারোয়ার শেখ হাসিনার গাড়ি বহর হামলার সাক্ষী। পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে এ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

এ মামলার প্রধান সাক্ষী শহরের মধুমোল্লারডাঙির দলিল লেখক সিরাজুল ইসলামের ছেলে জিয়াউর রহমান (নিশান) বলেন, তিনি মামলা ও তাকে সাক্ষী করার বিষয়টি জানেন না বা তাকে কেউ জানায়নি। আপনার কাছে মামলা ও আমাকে সাক্ষী করার বিষয়টি শুনলাম।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম এ প্রতিবেদককে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, উপপরিদর্শক সোহরাব হোসেনকে মামলার তদন্তভার দেওয়া হয়েছে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest