সাতক্ষীরা সিটি কলেজের সদ্য বরখাস্তকৃত অধ্যক্ষ মোঃ শিহাবুদ্দীনের বিরুদ্ধে প্রায় কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তে নিয়োজিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের মনোনীত কর্মকর্তা উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আব্দুস সামাদ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে সাতক্ষীরা সিটি কলেজে উপস্থিত হন।

সকাল ১১টায় কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজের সকল শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে তদন্ত কার্যক্রম, আর্থিক নীতিমালা এবং প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। উপস্থিত শিক্ষকরা অধ্যক্ষের দায়িত্ব পালনকালে অর্থ বরাদ্দ, শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া, বিভিন্ন প্রকল্পের তহবিল ব্যবহারে অসামঞ্জস্যের তথ্য তুলে ধরেন।

এসময়, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আব্দুস সামাদ বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানগুলোর সুষ্ঠু পরিবেশ ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। শিক্ষকদের বক্তব্যের ভিত্তিতে বিস্তারিত পর্যালোচনা করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।”

শিক্ষকরা জানান, বরখাস্তকৃত অধ্যক্ষের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন সময়ে আর্থিক অনিয়মের অভিযোগ উঠে আসে, যা শেষ পর্যন্ত তদন্তের পর্যায়ে পৌঁছেছে। তদন্ত শেষে আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দিলে, এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা :
সম্প্রতি ও ভ্রাতৃত্ব বৃদ্ধি উপলক্ষে দেবহাটার ৪নং নওয়াপাড়া ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে ৮দলীয় নকআউট আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫অক্টোবর) সকাল ৯টায় গাজীরহাট দেবীশহর ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় নওয়াপাড়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি রশিদ ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, দেবহাটা উপজেলা জামায়াতের সেক্রেটারী ও যুব বিভাগের উপজেলা সভাপতি এইচ এম ইমদাদুল হক ।

বিশেষ অতিথি ছিলেন, ৪নং নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুব আলম, সহ-সভাপতি হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বাশার, সেক্রেটারী রবিউল ইসলাম, সহ-সেক্রেটারী শেখ রফিক হাসান, উপজেলা যুব বিভাগের সেক্রেটারী ইয়াসির আরাফাত লিপু, ইউনিয়ন টিম সদস্য এহসানুল হক, যুব বিভাগের ইউনিয়ন সহ-সভাপতি খাইরুল ইসলাম, সেক্রেটারী খালিদ মাহমুদ প্রমুখ।

উক্ত খেলায় ৪নং ওয়ার্ড ফুটবল একাদ্বশ ও ২নং ওয়ার্ড ফুটবল একাদ্বশ ফাইনাল খেলায় অংশ নেয়। ফাইনাল খেলায় ২নং ওয়ার্ড টাইব্রেকারে ৩-১ গোলে ৪নং ওয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যানঅবদা টুর্নামেন্ট হন ৫নং ওয়ার্ডের সাব্বির হোসেন, ম্যানঅবদা ম্যাচ ৪নং ওয়ার্ডের আব্দুল্লাহ আল মামুন, সেরা গোলরক্ষক ২নং ওয়ার্ডের আব্দুস সালাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :

সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য, দৈনিক যুগের বার্তার স্টাফ রিপোর্টার ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি স.ম তাজমিনুর রহমান টুটুলের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার ২৫ অক্টোবর বাদ জুম্মা আশাশুনি উপজেলার সোভনালী ইউনিয়নের সরাফপুর গ্রামে তার গ্রামের বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থান দাফন সম্পন্ন হয়।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন জেলা জামায়াত ইসলামের আমির ও সাতক্ষীরা সিটি কলেজের সাবেক উপাধ্যাক্ষ শহিদুল ইসলামসহ জেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

এর আগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ২টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ইটাগাছা তিতু কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড, সৈয়দ ইফতেখার আলী।

মোঃ আফরোজার রহমান খান চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন কাজী শেখ নুরুল্লাহ বাহার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, কেন্দ্র শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সম জামাল উদ্দিন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদার, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিয়ারাজ আলী, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ রেজাউল ইসলাম রেজা সহ বিভিন্ন ইউনিটের প্রতিনিধিবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে জেলার সর্বত্র শ্রমিক দলকে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটি বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।

উদ্বোধক কাজী শেখ নুরুল্লাহ বাহার তার বক্তব্যে জেলা শ্রমিক দলকে সকল বিভাজনের উর্ধ্বে উঠে খুলনা বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জনের আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আমার বাংলাদেশ (এবি) পার্টির ২৫ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে কার্যকরি পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে এবি পার্টির কেন্দ্রীয় আহবায়ক প্রফেসর ডা: মেজর (অব:) আব্দুল ওহাব মিনার ভার্চুয়ালি যুক্ত হয়ে ভিপি কাদেরকে আহবায়ক ও আলমগীর হোসেন কে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা কমিটি ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আহবায়ক বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ বিনির্মাণে এবি পার্টির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। সবাইকে সক্রিয় থেকে অতিদ্রæত উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের নির্দেশনা দেন। তিনি দলের সকল স্তরের নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন।

উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের নেতাকর্মীদের মানুষের জন্য করার জোর তাগিদ দেন।

ভিপি কাদেরের সভাপতিত্বে ও আলমগীর হোসেনে সঞ্চালনায় সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিএম আলাউদ্দীন আশাশুনি ব‍্যুরো:
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহাগ খান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে ফারহানা, জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, প্রেস ক্লাব সভাপতি জি এম আল ফারুক,

প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, রিপোর্টার্স ক্লাব ভারপ্রাপ্ত সেক্রেটারী আলাউদ্দীন, লিংকন আসলাম, নাগরিক টিভি প্রতিনিধি কৃষ্ণ ব্যানার্জী, উপজেলা সিপিপি লিডার আঃ জলিল, এনজিও প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সম্ভাব্য ঘুর্ণিঝড় ডানার আঘাত থেকে রক্ষায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ঘূর্নিঝড় ডানা মোকাবিলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৩ অক্টোবর দুপুর ২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যালয়ে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, দেবহাটা উপজেলা ক্রীড়া কমিটির সদস্য সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম, দেবহাটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মোঃ কলিমউদ্দিন, সখিপুর ইউনিয়নের ইউপি সদস্য মোখলেছুর রহমান, সংরক্ষিত মহিলা সদস্য সাজু পারভিন প্রমুখ। সভায় জানানো হয়, ঘূর্ণিঝড় মোকাবিলায় উপজেলার ১৫টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়া সীমান্ত সংলগ্ন সকল সরকারী বেসরকারী স্কুলকে আশ্রয় কেন্দ্রের তালিকায় রাখা হয়েছে। সভাপতি ইউএনও মোঃ আসাদুজ্জামান জানান, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে পল্লী বিদ্যুতের এজিএম সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলা হয়েছে। তারা যতটুকু সম্ভব এবিষয়ে ব্যবস্থা গ্রহন করবেন বলে জানিয়েছেন। এছাড়া পানি বিশুদ্ধকরন ট্যাবলেট ও শুকনা খাবার প্রস্তুত রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের নির্দেশনা দেয়া হয়েছে বলে ইউএনও জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জুলফিকার আলী :
সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের ইউনিয়ন পরিষদের হল রুমে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০ টা বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান মাস্টার মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সহকারী পরিচালক মোস্তফা জামান।

তিনি বলেন, আপনারা কেউ বিদেশে যেতে চাইলে সরকারিভাবে যাবেন। না হলে ক্ষতির সম্মুখীন বেশি হবার সম্ভাবনা থাকে।আর এজেন্সির মাধ্যমে যাবেন, কোন অসাদু দালাল চক্রের হাতে পড়বেন না।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা কর্মসংস্থান ও জনশক্তি জরিপ অফিসার আব্দুল মজিদ,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসার আব্দুস সালাম, অফিস সহায়ক ফরহাদুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাঁশদহা ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, ইউপি সচিব বিপ্লব কুমার দাস, ইউপি সদস্য খোরশেদ আলম রিপন, ইউপি সদস্য বদরুজ্জামান খোকা, ইউপি সদস্য মোশারফ হোসেন, ইউপি সদস্য গাউসুল আজম মনি,ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, সদস্য মফিজুল ইসলাম, সদস্য শাজাহান আলী, সদস্য মর্শেদুল হক, ইউপি সদস্যা সাবিনা ইয়াসমিন।

আরো উপস্থিত ছিলেন, মাস্টার আবু সাঈদ, মাস্টার আরিজুল ইসলাম, শাহরিয়ার সিরাজ, মুকুল হোসেন, বদরুজ্জামান, আনসার সদস্য ও গ্রাম পুলিশসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest