সর্বশেষ সংবাদ-
দেবহাটায় কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপনআশাশুনিতে ৮শ লিটার পেট্রোল জব্দ: ১০হাজার টাকা জরিমানাসাংবাদিক জিন্নাহ’র ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের বিবৃতিদেবহাটা উপজেলাকে শিশু শ্রমমুক্ত করতে সুশীলনের অবহিতকরন সভা সাতক্ষীরায় এনটিভির সাংবাদিককে পিটিয়ে জখম: জমির মালিককে আটকে রেখে নির্যাতনসাতক্ষীরায় বেশী দামে তেল বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা: দুই মাসের জেলMassimizza le tue vincite con i bonus del casinò online Winnitaকালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঘের মালিকের মৃত্যুআর্ন্তজাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবসে ৮ দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধনFaire une pause stratégique : comment la fonction « cool‑off » transforme les tournois de casino en ligne en moments de jeu responsable

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর ও মেডিকেল হাসপাতালসহ নদী খাল খননের দুনীতি ও অনিয়মসহ জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলীকে প্রাণনাশের হুমকি দেওয়ায প্রতিবাদে পথসভা করা হয়েছে। ৯ জুন রবিবার বিকেলে জেলা ভুমিহীন সমিতির আয়োজনে সাতক্ষীরা খুলনা রোড মোড়স্থ বঙ্গবন্ধু ম্যাুরালের সামনে জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলীর সভাপতিত্বে প্রতিবাদ সভা করা হয়।

পথসভায় বক্তারা বলেন, গত ৪ তারিখে পথসভায় দুনীতি ও অনিয়মের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় মেডিকেল হাসপাতালের ডাঃ শীতল চৌধুরী, স্টোর কিভার হাবিব ও ঠিকাদার দেলোয়ার হোসেন দুলালের ভাড়াটিয়া হেলমেট পরা অজ্ঞাত ৪ জন দুই মোটরসাইকেল যোগে এসে শহরের পথিমধ্যে ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলীকে দেখে প্রাণনাশেের হুমকি দেয়। এই হুমকি দেওয়ায় জেলা ভুমিহীন সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পথসভায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দুনীতিবাজ মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ শীতল চৌধুরীর প্রত্যাহারসহ তার বিরুদ্ধে তদন্ত পূর্বক শাস্তির দাবি জানান বক্তারা। এছাড়াও ভুয়া নিয়োগপত্র দেখাইয়ে প্রায় চার কোটি টাকা আত্নসাতকারী টেন্ডারবাজ একাধিক মামলার আসামী ও সাজাপ্রাপ্ত আসামি বরিশালের পিমা এ্যাসোসিয়েট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন দুলালকে গ্রেপ্তারপূর্বক শাস্তির দাবি জানান বক্তারা।

বক্তারা সাতক্ষীরা সদর হাসপাতালে ডাক্তারদের দুনীতি ও অনিয়মের বিরুদ্ধে পথসভায় বলেন, সদর ও মেডিকেল হাসপাতালের ডাক্তাররা রোগীদের সেবা দিতে অনিহা প্রকাশ করে। তারা হাসপাতালের চিকিৎসার নানা যন্ত্রপাতি সমস্যার অজুহাত দেখিয়ে বেশিরভাগ রোগী প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে পাঠিয়ে দেয়। আর সেখানে রোগীদের বিভিন্ন পরিক্ষা নিরিক্ষী করার নামে রোগীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। সদর হাসপাতালের ডাঃ অভিজিৎ রায়ের বিরুদ্ধে পথসভায় বক্তারা বলেন, ডাঃ অভিজিৎ রায়ের কাছে হার্ডের রোগী ও মেডিসিন রোগী আসলেই তিনি হাসপাতালে চিকিৎসার নানা যন্ত্রপাতি সমস্যার রয়েছে এর অজুহাত দেখিয়ে রোগীদের ক্লিনিক ও প্রাইভেট হাসপাতালে পাঠিয়ে দিয়ে সেখানে তিনি রোগীদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে চিকিৎসা দেন। রোগীরা সদর ও মেডিকেল হাসপাতালে নিয়মিত আউটডোরে ডাক্তার পায় না। আর ডাক্তার রোগী পেলেই তারা হাসপাতালে নানা অজুহাত দেখিয়ে রোগীদের চিকিৎসা না দিয়ে স্টাফদের অমুক-তমুক ক্লিনিক ও প্রাইভেট পাঠিয়ে দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে চুক্তিতে রোগীদের চিকিৎসা দেওয়া হয়। নদী ও প্রাণ সায়ের খাল খননের দুনীতি ও অনিয়ম করা হয়েছে। অবিলম্বে দুনীতি ও অনিয়মের সাথে জড়িত ডাক্তারসহ বিভিন্ন প্রশাসন মহলের কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সাতক্ষীরা বেকারত্ব ও অসহায় মানুষের কর্মসংস্থান করতে সুন্দরবন টেক্সটাইল মিলস্ দ্রুত চালুর দাবি জানান বক্তারা।

প্রতিবাদ সভায় জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজীর সঞ্চলনায় বক্তব্যে রাখেন, সাতক্ষীরা জজকোর্টের আইনজীবী এড আকবর আলী, সুন্দরবন টেক্সটাইল মিলস্ চালুর বাস্তবায়ন কমিটির সদস্য মাগফুর রহমান, সাবেক সিবিএ নেতা শেখ শওকত আলী, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মানবাধিকার কর্মী শেখ ফারুক হোসেন, ভুমিহীন অধিকার পরিষদ সভাপতি বাবলু হাসান, ভুমিহীন নেতা হাফিজুর রহমান, রেজাউল করিম রেজা, মগবুল হোসেন, নাজমা আক্তার নদী, শাহানারা খাতুন রিনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আল ফেরদাউস আলফাকে টাউন শ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে সম্বর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
৯ জুন রবিবার সকাল ১১ টায় স্কুল হল রুমে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আল ফেরদাউস আলফা। তিনি তার বক্তব্যে বলেন, আমি খুব সাধারণ ঘরের ছেলে আর সাধারণ মানুষেরা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছে। মহান আল্লাহ তায়ালা আমাকে এই সম্মান দিয়েছেন, আমি এই সম্মানের মর্যাদা রাখবো।স্কুলের সার্বিক উন্নয়নে আমি সাধ্যমতো কাজ করবো । ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, যদি কোন বখাটে ছেলেদের দ্বারা ভটিজিং এর শিকার হও তাহলে আমাকে জানালে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো এবং সকল ছাত্র-ছাত্রীদের পড়ালেখার প্রতি মনোযোগী হতে বলেছেন সাথে সাথে শিক্ষকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বিশিষ্ট ক্রীড়াবিদ আফসার আলী মাস্টার।

স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মেহেদী হাসান কাজল, মোঃ আজগর আলী। স্কুলের সকল শিক্ষকগণ সহ ছাত্র ছাত্রীবৃন্দ।এদিকে ৬ইজুন দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফাসহ, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান জি. এম স্পর্শ গনদের সংবর্ধনা দেওয়া হয়। সভাপতিত্ব করেন দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান
আব্দুল মতিন, উপস্থিত ছিলেন ইউপি সদস্যগন, প্রাক্তন ইউপি সদস্য আরমান হোসেন, ইউপি সচিব, উদ্যোক্তা, গ্রামপুলিশগন ও গন্যমান্য ব্যক্তিবগ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বিরোধপূর্ণ জমিতে শ্রমিক হিসেবে ডেকে নিয়ে হত্যার ঘটনায় মামলার বাদী পরিবর্তন এবং অন্যান্য আসামীদের নাম অন্তভূক্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেওসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তালার জেঠুয়া গ্রামের শের আলী ফকিরের ছেলে দ্বীন মজুর মো: রেজাউল ফকির।

লিখিত বক্তব্যে তিনি বলেন আমি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছি। আমার তিনপুত্র তারাও চাষাবাদ এবং শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করে। গত ২০২০ সালের ২ আগস্ট নেহালপুর গ্রামের আনোয়ার শেখের পুত্র জাকির হোসেন আমার মেঝপুত্র রইছ ফকির (৩০) কে তাদের বিরোধপূর্ণ জমিতে কাজ করার জন্য ডেকে নিয়ে যায়। সেখানে জাকির হোসেনের প্রতিপক্ষ একই এলাকার আতিয়ার রহমান শেখের নেতৃত্বে হাসান শেখ, ফারুক শেখ, আফাজ উদ্দিন শেখের পুত্র নাসির শেখ, বছির শেখ, মুনছুর শেখ গং হামলা করে। এসময় সুকৌশলে জাকির হোসেন আমার পুত্রকে সামনে এগিয়ে দিলে তাদের হামলায় আমার পুত্র গুরুতর আহত হয়ে পরে মারা যায়। আমার পুত্রের মৃত্যুর ঘটনাটিকে পুঁজি করে জাকির গংয়ের দীর্ঘদিনের বিরোধপূর্ণ সম্পত্তি দখলের চক্রান্ত শুরু করে। আর এ কারনেই তড়িঘড়ি করে জাকির তার বেয়াই বাহারুল মোল্যাকে বাদী সাজিয়ে মামলা করে। যার মামলা নং-০২, তাং-০৪.০৮.২০২০, জি আর ৬৮/২০। আমি তখন পুত্র হারানোর শোকে হতভম্ব। সে সুযোগে জাকির নদীর ওপার গোনালী নলতা এলাকার ওই ব্যক্তিকে বাদী করায়।

তিনি আরো বলেন পুত্র মারা গেছে আমার। রেখে যাওয়া দুটি শিশু সন্তানকে নিয়ে তার স্ত্রীসহ আমার পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়ে। হত্যা মামলার বাদী হবে হয়ত তার স্ত্রী, না হলে আমি (পিতা) অথচ নিজেদের স্বার্থে সেটি করেনি জাকির। সে সময় তাদের কৌশল বুঝে উঠতে না পারলেও এখন বুঝতে পারছি। ইতোমধ্যে জাকির হোসেন মামলা তুলে নেওয়ার শর্তে আতিয়ার গং এর সাথে দীর্ঘদিনের জমির বিরোধের মিমাংসা করে নিচ্ছে। অথচ আমি ছেলে হারিয়েছি, পুত্রবধু তার স্বামী হারিয়েছে এবং দুটি শিশু তাদের পিতাকে হারিয়েছে সেই বিচার না করে তারা নিজেদের স্বার্থে ব্যস্ত। যদি এক্ষুনে ওই মামলার বাদী পরিবর্তনপূর্বক যারা ডেকে নিয়ে আমার পুত্রকে হত্যা করেছে তাদের নাম মামলায় অন্তভূক্ত করা না হয় তাহলে আমরা ন্যায় বিচার বঞ্চিত হবো, দুটি শিশু সন্তান তাদের পিতা হত্যার ন্যায় বিচার পাবে না।
আমি একজন অসহায় সন্তান হারা পিতা হিসেবে অবিলম্বে ওই হত্যা মামলার বাদী পরিবর্তন এবং অন্যান্য আসামীদের নাম অন্তভূক্তি পূর্বক ন্যায় বিচার নিশ্চিত করতে সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ের (২য় ধাপ) জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান সফল করতে সদর উপজেলা ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করা হয়েছে। শনিবার (৮ জুন) বিকালে সদর উপজেলা ডিজিটাল কন্যারে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেস ব্রিফিংকালে উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের নিমিত্ত মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহীন পরিবারকে জমিসহ একক গৃহপ্রদান কার্যক্রম চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় সদর উপজেলার “ক” শ্রেণীর ৫৬৪ টি পরিবারকে চিহ্নিত করা হয়।

১ম পর্যায়ে ৩০০টি, ২য় পর্যায়ে ১০০টি, ৩য় পর্যায় ৮৫টি ও ৪র্থ পর্যায়ে ৭৯টি পরিবারকে ইতোপূর্বে গৃহ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে। ৫ম পর্যায়ের সদর উপজেলার বালিথা এল্লারচর আশ্রয়ণের জরাজীর্ণ ব্যারাক হাউজের পরিবর্তে একক গৃহ প্রতিস্থাপন করা হয়েছে ১৬০ পরিবারকে। ইতোপূর্বে ৫০ পরিবারকে একক ঘর প্রদান করা হয়েছে। আগামী ১১ জুন বাকী ১১০ পরিবারকে গৃহ প্রদানের শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল ইসলাম, সদর উপজেলা সমবায় কর্মকর্তা কারিমুল হক সহ আরো অনেকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার কালিগঞ্জে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার বিকাল চারটায় কালিগঞ্জে প্রেরণার নিজস্ব কার্যালয়ে ক্ষতিগ্রস্থ ১শ পরিবারের মধ্যে পরিবার প্রতি ৬ হাজার টাকা বিতরণ করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের বাস্তবায়নে ক্রিশ্চিয়ান এইড ও স্টার্ট ফান্ড বাংলাদেশের আর্থিক সহযোগিতায় নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, প্রজেক্ট কো অর্ডিনেটর বিজয় বিশ্বাস, প্রেরনার নির্বাহী প্রধান শম্পা গোস্বামী,ক্রিশ্চিয়ান এইডের একাউন্টিবিলিটি এন্ড সেফগার্ডিং কোর্ডিনেটর দেলোয়ার নয়ন। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি ঃ
আজাদী সংঘের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন সংঘের সভাপতি মোঃ রাশেদুজ্জামান রাশি। সাধারণ সম্পাদক আকবর আলী সরদার এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি পৌল সাহা, কাজী তাজউদ্দীন, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাসান সাদ্দাম, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ মঞ্জুর এলাহি বাপ্পি, ক্রিয়া সম্পাদক শেখ জাহিদ হাসান, তথ্য ও প্রচার সম্পাদক কাজী মুস্তাফিজুর রহমান শুভ,

কার্যনির্বাহী সদস্য প্রবীর পোদ্দার, মোঃ মোস্তাফিজুর রহমান, শেখ সিরাজুল ইসলাম ডালিম, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। সভায় ক্লাবের উন্নয়নে উপকমিটি গঠন, অন্তকক্ষ ক্রিয়া প্রতিযোগিতা পরিচালনায়, অবকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জাতীয় সংসদে যুব-বান্ধব ও স্মার্ট বাজেট পেশ করায় রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে শুভেচ্ছা -অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাত ৮টায় সাতক্ষীরা পৌর যুবলীগের আয়োজনে আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপন, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক তানভীর হোসাইন সুজন, কাজি নজরুল ইসলাম হিল্লোল, জেলা যুবলীগের সদস্য বসীর আহমেদ, পৌর আওয়ামীলীগের ইউসুফ সুলতান মিলন, রবিউল ইসলাম, জাকির হোসেনসহ জেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : ফাতিমা ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫জুন) বিকাল সাড়ে ৫ টায় সাতক্ষীরা মেডিকেল হাসপাতাল সংলগ্ন ফাতিমা ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো নজরুল ইসলাম।

তিনি বলেন জনগণের স্বাস্থ্য সেবার জন্য এধরনের প্রতিষ্ঠান অনেক গুরুত্বপূর্ণ। তবে স্বাস্থ্য সেবার মান আরো উন্নত করতে হবে।

ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব মির্জা কামরুজ্জামান সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ মারুফ হোসেন প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফারুক ইসলাম ইমাম সাতক্ষীরা মেডিকেল কলেজ জামে মসজিদ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest