সর্বশেষ সংবাদ-

অনলাইন ডেস্ক :
কোন জটিলতা ছাড়াই কাকরাইল মসজিদে প্রবেশে পর এবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছেন তাবলিগ জামাতের সাদ কান্ধলভির অনুসারীরা।

আগামী ৭ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবেন তারা। সাদপন্থী কাকরাইল মারকাজ মসজিদের ইমাম মুফতি মুহাম্মদ আজিমুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

গত ৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেন জুবায়ের অনুসারীরা। সেদিন তারা ঘোষণা দেন, টঙ্গীতে ইজতেমার মাঠ ও ঢাকার কাকরাইল মসজিদে দিল্লির মাওলানা সাদের অনুসারীদের আর ঢুকতে দেওয়া হবে না।

এই উত্তেজনার মধ্যে পূর্বঘোষণা অনুযায়ী শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলের মারকাজ মসজিদে ঢোকেন সাদপন্থিরা। সকাল ৮টার পর সাদপন্থীদের একটি বিশাল দল মসজিদে প্রবেশ করে। দুপুরে মসজিদের সামনের ও আশপাশের সড়কে তাদের বিপুল উপস্থিতি দেখা যায়। সেখানে বড় জামাতে জুমার নামাজ আদায় করেন তারা।

জুমার জামাত প্রধান সড়ক পার হয়ে প্রধান বিচারপতির বাসভবন ছাড়িয়ে কাকরাইল মোড় পর্যন্ত পৌঁছে যায়। নিরাপত্তার স্বার্থে কাকরাইল মসজিদের পাশে, রমনা ও প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার পথটি বন্ধ করে দেওয়া হয়।

তাবলিগ জামাতের দুই শীর্ষ নেতা দিল্লির মাওলানা সাদ ও বাংলাদেশের মাওলানা জুবায়েরের পন্থীদের মধ্যে সম্প্রতি নতুন করে উত্তেজনা দেখা্ দেয়। গত কয়েক দিন ধরে কাকরাইল মসজিদ ও টঙ্গীর ইজতেমা ময়দানের দখলকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুই পক্ষই পালটাপালটি বক্তব্য দিচ্ছিলেন।

গত ৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে জুবায়ের অনুসারীরা ঘোষণা দেন, দেশে ইজতেমা দুবার নয় একবারই হবে। টঙ্গীতে ইজতেমার মাঠ ও ঢাকার কাকরাইল মসজিদে দিল্লির মাওলানা সাদের অনুসারীদের আর ঢুকতে দেওয়া হবে না।

অন্যদিকে ৯ নভেম্বর এক ভিডিও বার্তায় সাদপন্থী ইমাম মুফতি আজিমুদ্দিন আজ শুক্রবার কওমি মাদ্রাসার ছাত্রদের কাকরাইল মসজিদে না আসার আহ্বান জানান। এরপর গত মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জুবায়েরপন্থীরা বলেন, মাওলানা সাদের অনুসারীদের মসজিদে প্রবেশ করতে দেওয়া হবে না

এ অবস্থায় সাদপন্থীরা শুক্রবার সকালে কাকরাইলের মারকাজ মসজিদে প্রবেশ করতে গিয়ে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে তা মোকাবিলায় সেখানে ভোর থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী।

তবে কোনো ধরনের ঝামেলা ছাড়াই মাওলানা জুবায়েরের অনুসারীরা কাকরাইল মসজিদে তাদের নির্ধারিত অবস্থানের সময় শেষে শুক্রবার সকালে মসজিদ থেকে সরে যান। সকাল ৮টার পরে প্রবেশ করেন সাদপন্থীরা। নিয়ম হলো এই মসজিদে ১৪ দিন থাকবেন সাদপন্থীরা এবং ২৮ দিন থাকবেন জুবায়েরপন্থীরা।

পুলিশ জানায়, এখন দুই সপ্তাহ অবস্থান করবেন সাদপন্থীরা। সকালে শান্তিপূর্ণভাবে বের হয়ে গেছেন জুবায়েরপন্থীরা। তারপর প্রবেশ করেন সাদপন্থীরা।

২০১৭ সালের নভেম্বরে এই দুই পক্ষের দ্বন্দ্ব প্রথম প্রকাশ্য রূপ নেয়। সেই সময় কাকরাইলে দুই দল কর্মীর মধ্যে হাতাহাতি হয়। শুরু হয় তীব্র উত্তেজনা। এর পরিপ্রেক্ষিতে গত ৭ বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদের এক অংশে জুবায়েরপন্থিরা ৪ সপ্তাহ ও সাদপন্থিরা দুই সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। টঙ্গীর বিশ্ব ইজতেমাও দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি ব‍্যুরো: “কৃষি সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে জাতীয় কৃষি দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

(১৪ নভেম্বর) বৃহস্পতিবার বিকাল ৩টায় সদর ইউনিয়নের সোদকোনা বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশন- বিআরসিসি এপি এস এল প্রকল্পের আয়োজনে, সাইন অব হোপ ও বিএম জেড এর সহযোগীতায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুরুতেই সোদকোনা স্কুল মাঠ থেকে র‌্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্কুল মাঠে এসে কৃষি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা সভায় সম্মিলিত হয়।

প্রকল্প সমন্বয়কারী ফ্রান্সিস মিঠুন সরকারের সভাপতিত্বে প্রকল্প কৃষিবিদ ইমরুল হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ন্যাজ্যারীন মিশনের কৃষকদলের সভাপতি অবিনাশ মন্ডল, আবুল হোসেন, মোঃ আকরাম হোসেন, আলতাফ হোসেন, ট্রেনিং অফিসার মাইকেল বিশ্বাস, প্রকল্প অরগানাইজার আবু বক্কার সিদ্দিক, সঞ্জয় কুমার প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষার্থী মোঃ জিল্লুর রহমানকে ২৫ হাজার টাকার অর্থ সহায়তা প্রদান করেছে কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এক বিশেষ সভায় এ অর্থ সহায়তার চেক জিল্লুর রহমানের হাতে তুলে দেন কলেজের এডহক কমিটির সভাপতি অধ্যাপক নওশাদ আলম।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, উপাধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, জিল্লুর রহমানের বাবা মোঃ আবদুল খালেক, কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র প্রতিনিধিরা।

এ বিষয়ে কলেজের এডহক কমিটির সভাপতি অধ্যাপক নওশাদ আলম বলেন, জিল্লুর রহমান আমাদের কলেজের মেধাবী ছাত্র। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে যেভাবে সে আহত হয়েছে, তা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। তার চিকিৎসা ও শিক্ষা ব্যায় চালিয়ে নেওয়ার জন্য কলেজের পক্ষ থেকে আমাদের এই সামান্য উদ্যোগ। আমরা আশা করি, এই সাহায্য তার সুস্থতার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সে দ্রুতই সুস্থ হয়ে তার শিক্ষাজীবন অব্যাহত রাখতে পারবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সাতক্ষীরার এসপি বাংলোর মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন জিল্লুর রহমান। পরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে একাধিক অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত এবং সুস্থতার পথে রয়েছেন। মোঃ জিল্লুর রহমান সাতক্ষীরা সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত।

কলেজ কর্তৃপক্ষের এই সহায়তা প্রদানের উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জিল্লুর রহমানের বাবা মোঃ আবদুল খালেক বলেন, “আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত কৃতজ্ঞ সাতক্ষীরা সিটি কলেজ কর্তৃপক্ষের কাছে।আমার ছেলের শারীরিক অবস্থা অনেকটাই সংকটময় ছিল, তবে আল্লাহর রহমতে এবং চিকিৎসকের পরিশ্রমে সে এখন শঙ্কামুক্ত। কলেজ কর্তৃপক্ষের এই সহায়তা শুধু অর্থনৈতিক সাহায্যই নয়, বরং আমাদের পরিবারকে মানসিকভাবে শক্তি দিয়েছে। আমি বিশ্বাস করি, আমার ছেলে দ্রুত সুস্থ হয়ে কলেজে ফিরে আসবে এবং তার পড়াশোনা আবার শুরু করতে পারবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : ভারতে পাচারালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্তের ফলমোড় এলাকা থেকে এক কোটি ৪০ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের ১০ পিচ স্বর্ণের বারসহ সুমন ইসলাম নামের এক কিশোরকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। এর আগে দুপুরে তাকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ১ কেজি ২০৫ গ্রাম।

আটক কিশোর সুমন ইসলাম (১৭) সদর উপজেলার লক্ষীদাড়ি গ্রামের মৃত আব্দুল গফুর গাজীর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে প্রতিবেশী দেশ ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ভোমরা বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার আফজাল হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এসময় স্থলবন্দর সীমান্তের ফলমোড় নামক স্থান থেকে সুমন ইসলাম নামক এক কিশোরকে সন্দেজনকভাবে আটক করা হয়।

পরে তার দেহে তল্লাশী চালিয়ে প্যান্টের পকেটে কালো স্কসটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ১ কেজি ২০৫ গ্রাম। যার বাজার মুল্য ১ কোটি ৪০ লাখ ৮৬ হাজার ৭৭ টাকা। তিনি আরো জানান, জব্দকৃত স্বর্ণের বার গুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেয়ার এবং আটক আসামীকে সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ঈগল পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মোটর সাইকেলের যাত্রী।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে সাতক্ষীরা-শ্যামনগর সড়কের খানপুর নামক স্থানে এঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক শাহিনুর রহমান গাবুরা ইউনিয়নের খলিষাবুনিয়া গ্রামের বারিক গাজীর ছেলে। আহত রবিউল ইসলাম একই গ্রামের মৃত লোকমান কাগুচির ছেলে।

বৃহস্পতিবার বিকালে শাহিনুর রহমান একজন যাত্রী নিয়ে সাতক্ষীরার দিক থেকে শ্যামনগরের দিকে যাওয়ার পথে খানপুর নামক স্থান পৌছালে শ্যামনগর থেকে ছেড়ে আসার ঈগল পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক এবং যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু মোটরসাইকেল চালক শাহিনুর রহমানের অবস্থান অবনতি হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেলে প্রেরণ করেন। তবে মেডিকেলে পৌছানোর পূর্বে তার মৃত্যু হয়।

এবিষয়ে শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক তাইজুল ইসলাম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক পরিবহন চালক বা হেলপার কেউকে আটক করা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন আমার বাংলাদেশ পার্টি(এবি পার্টি) সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে সৌজন্য সাক্ষাত করেন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, আমার বাংলাদেশ পার্টি(এবি পার্টি) সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক ভিপি কাদের, সদস্য সচিব মো: আলমগীর হোসাইন, সদর থানার আহবায়ক ডা: জি এম সালাউদ্দিন সাকিল, সদর থানার সদস্য সচিব মো: ওলিউল্লাহ, জেলার সাংস্কৃতিক সম্পাদক জি এম আবু সাঈদসহ অন্যরা।
সাক্ষাতকালে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ আমার বাংলাদেশ পার্টি(এবি পার্টি)র সমৃদ্ধি কামনা করেন পাশাপাশি সাতক্ষীরার উন্নয়নে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরায় ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের ফ্রি চিকিৎসা ক্যাম্প ২০ নভেম্বর

সাতক্ষীরায় ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

২০ ও ২১ নভেম্বর সাতক্ষীরা রসুলপুর এলাকার এম আলি পলি ক্লিনিকে ডাচ্ বাংলা ব্যাংকের সহযোগিতায় এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে। ঔষধপত্রসহ সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করা হবে।

অর্থের অভাবে যেসব রোগীরা চিকিৎসা বঞ্চিত তাদের জন্যই এধরণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে নাম লিপিবদ্ধের জন্য ০১৭১২৪৪৭৪৯৭ নাম্বার মোবাইল ফোনে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ। প্রেসবিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটার পারুলিয়ায় বিএনপি নেতাদের নামে মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সেনাবাহিনীর নেতৃত্বে অস্ত্র বিরোধী অভিযানের সময় দেবহাটার খলিশাখালী ভূমিহীন জনপদে গনপিটুনিতে কামরুল ইসলাম নামে একজন মারা যায়।

এঘটনার পরে নিহত কামরুলের স্ত্রী বাদী হয়ে দেবহাটা থানায় দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নলতা ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা আজিজুর রহমানসহ কয়েকজন বিএনপি নেতাদের নামে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে।

যার কারনে দেবহাটা ও কালীগঞ্জ বিএনপির আয়োজনে বুধবার বিকাল ৩টায় পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসান হাদী, সাবেক জেলা যুবদলের নেতা সাবেক কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, সাতক্ষীরা পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা কৃষকদলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন, সাতক্ষীরা সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শরিফুজ্জামান সজিব, সাবেক জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মঞ্জুর মোর্শেদ মিলন, সাবেক জেলা ছাত্রদলের সদস্য সচিব মোমতাজুর রহমান চন্দন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, বাংলাদেশ প্রতিবাদ কমিটির সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, দেবহাটা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সানা, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি ইউপি সদস্য মোখলেছুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, যুগ্ম আহবায়ক আহসানুর রহমান রাজিব, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ প্রমুখ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহম্মদ আলীর সঞ্চালনায় সমাবেশ ও মানববন্ধনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, বিএনপি নেতাদের নামে এই বৈষম্যমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে যে সমস্ত ভূমিদস্যুরা এই খলিশাখালী এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে তাদেরকে আসামী করতে হবে। একশ্রেনীর ভূমিদস্যুরা নিজেদের স্বার্থে নিরীহ ভূমিহীনদের ব্যবহার করছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে এই এলাকায় শান্তি স্থাপন করার জন্য নেতৃবৃন্দ প্রশাসনকে অনুরোধ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest