দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে এ ঘটনায় পুলিশ স্বামী তানজিম আহম্মেদকে গ্রেফতার করে।

নিহত হাফেজা সাইমা খাতুন (১৮) কালিগঞ্জ উপজেলার মৌখালী গ্রামের হারুন অর রশিদের কন্যা।

নিহতের মা রাবেয়া খাতুন জানান, তার মেয়ে পারুলিয়া মহিলা মাদ্রাসায় পড়াশোনা করতেন। বিগত ৫ মাস আগে ওই মাদ্রাসার পরিচালক মুফতি আব্দুস সবুর তার ছেলের সাথে বিয়ে দেওয়ার প্রস্তাব দেয়। এরপর উভয় পরিবারের সম্মতিতে বিবাহ সম্পন্ন হয়। পরে আমরা জানতে পারি আমাদের দুই পরিবার তাবলিগের দুই গ্রুপের অনুসারী। তারা ওলামা দল এবং আমরা এ তায়েত অনুসারী। পরে বিষয়টি জানাজানি হলে ঝামেলার সৃষ্টি হয়।কিন্তু বিষয়টি পরে সমাধান হয়।

মেয়ের চাচা কবির হোসেন জানান, গত রাত ১২ টার পরে ছেলের বাবা ফোন করে আমাদের মৃত্যুর বিষয় জানান। মৃত্যু কারণ জানতে চাইলে ডায়রিয়া রোগে মারা গেছে বলে জানায়। আমরা ওই রাতে ছেলের বাড়িতে চলে আসি। এসে মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ হয়। তার আগে স্থানীয় একজন জাতীয় পরিসেবা ৯৯৯ এ কল দেওয়ায়, দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মাহমুদ হোসেন জানান, স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গলা টিপে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্ররণ করা হয়েছে। একই সাথে মেয়ের মা বাদি হয়ে মামলার দায়েরের প্রস্তুতি চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম, দেবহাটা: দেবহাটায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর বাস্তবায়নে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৬মার্চ, ২৪ ইং তারিখ বিকাল ৪টায় দক্ষিন সখিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে ও সাসের বাস্তবায়নে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান।

সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শেখ ইমান আলী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গইিন।

সাসের সমৃদ্ধ স্বাস্থ্য কর্মকর্তা মনোজ কুমার হালদারের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন তালার সাসের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম, সিনিয়র গ্রোগ্রাম ম্যানেজার বি.এম হাবিবুর রহমান সখিপুর হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান, দক্ষিন সখিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল আলম, তালার সাসের প্রকল্প সমন্বয়কারী শাহ আলম, রিজিওনাল ম্যানেজার মিজানুর রহমান প্রমুখ। এসময় নবীন ও প্রবীনদের মধ্যে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় প্রবীনরা ৩-০ গোলে নবীনদেরকে পরাজিত করে জয়লাভ করে। শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষক ও অংশগ্রহনকারীদেরকে পুরস্কার বিতরন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : “বঙ্গবন্ধু সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় পাট দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ ই মার্চ) সকাল ১০ টায় জেলা কালেক্টরেট চত্বর হতে এক র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. সরোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাট অধিদপ্তর সাতক্ষীরার মুখ্য পরিদর্শক আশীষ কুমার দাশ।

এসময় বক্তব্য রাখেন, জেলা পাট উন্নয়ন সহকারী মো. আমির হোসেন, উপজেলা সহকারী পাঠ কর্মকর্তা বিভাস কুমার মন্ডল,জেলা কৃষি প্রকৌশলী হারুন আর রশিদ, জেলা পাট চাষী সমিতির সভাপতি শেখ আব্দুল বারী,কলারোয়া উপজেলা সভাপতি মো. আতিয়ার রহমান, কৃষক মোস্তাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, তালা উপজেলা সহকারী পাট কর্মকর্তা অনির্বাণ সরকার,কলারোয়া উপজেলা সহকারী পাঠ কর্মকর্তা ইমাম হোসেন। এসময় বক্তারা বলেন, পাঠ শিল্পের উন্নয়নে কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হয়নি। ২০১০ সালে পণ্য পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার করার আইন থাকলেও এখনো কোন কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। শহরের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানে প্লাস্টিকের বস্তা ব্যবহার করা হচ্ছে। পাটজাত বস্তা ব্যবহার করা বাধ্যতামূলক হলেও আজ পলিথিন, প্লাস্টিক পণ্যে বাজারে সয়লাব।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রিট এস এম আকাশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার ভোররাতে উপজেলার দরগাহপুর কাদাকাটি সড়কের নির্মাধীন ধাপুয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কালিগঞ্জ উপজেলার আমিয়ান গ্রামের নিরঞ্জন ঘোষের পুত্র নয়ন ঘোষ (১৯) ও একই গ্রামের জগন্নাথ ঘোষের পুত্র উইলিয়াম ঘোষ (১৮)। এছাড়া একই গ্রামের তারক ঘোষের পুত্র কর্নেল ঘোষ (১৯) কে আহত অবস্থায় আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । তারা সবাই কালীগঞ্জ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান,নিহত নয়ন ঘোষ, উইলিয়াম ঘোষ ও আহত কর্নেল ঘোষ মঙ্গলবার কালীগঞ্জ থেকে মোটরসাইকেলে তালা উপজেলার জেঠুয়া জালালপুর জগন্নাথ গুরুদেবের মন্দিরে একটা যোগ্য অনুষ্ঠানে যোগদেন। সারারাত সেখানে অনুষ্ঠান দেখার পর ভোররাতে তারা কালীগঞ্জের দিকে রওনা হলে প্রতি মধ্যে দরগাহপুর কাদাকাটি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন ধাপুয়া ব্রিজে এসে ধাক্কা দেয়। এত ঘটনাস্থলে নয়ন ঘোষ ও উইলিয়াম ঘোষ নিহত হয়। গুরুতর আহত অবস্থায় কর্নেল ঘোষকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আশাশুনি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) বেলাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করি এবং আহতে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী বলেন, আজ ভোর রাতে নির্মাণাধীন ধাপুয়া ব্রিজে ধাক্কা খেয়ে দুই শিক্ষার্থী মারা গেছে। পুলিশ দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৫ই মার্চ, ২৪ ইং মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও বিজয়ী প্রতিষ্ঠানকে পুরষ্কার বিতরন করা হয়। উক্ত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) হোসাইন শওকত। এসময় উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, উপজেলা আইসিটি কর্মকর্তা ইমরান হোসেন, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা, শিক্ষকমন্ডলী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

প্রতিযোগীতায় দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের অভিক ঘোষ ১ম, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ফরিদা পারভিন ২য় ও পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের সজল ৩য় স্থান অধিকার করে। এছাড়া শ্রেষ্ট প্রতিষ্ঠান হিসেবে সখিপুর মাধ্যমিক বিদ্যালয় ১ম, দেবহাটা সরকারী বিবিএমপি হাইস্কুল ২য়, ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয় ৩য়, টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয় ৪র্থ ও পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় ৫ম স্থান অধিকার করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
ভোমরা স্থলবন্দরে আমদানি ও রপ্তানি বাণিজ্যে আধুনিকায়ন, পার্শ্ববর্তী বেনাপোল বন্দরের সাথে বৈষম্য দূরীকরণ সহ একাধিক ইসু নিয়ে আমদানি ও রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সাথে ভোমরা স্থলবন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সাথে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত ভোমরা স্থলবন্দর আমদানি ও রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় কালে উল্লেখিত বিষয়গুলো আলোচনায় স্থান পায়।

আজ বিকালে ভোমরা স্থল বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিনের সাথে আমদানি ও রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে মত বিনিময়ে মিলিত হন।এসময় ভোমরা ও বেনাপোল বন্দরে রাজস্ব তারতম্যের বিষয়টি উত্থাপন করা হয়।

পরবর্তীতে আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ কাস্টমসের ডেপুটি কমিশনার এনামুল হকের বাসভবনে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এসময় কাস্টমসের ডেপুটি কমিশনার নিশ্চিত করেন যে, আসন্ন বাজেট অধিবেশনের আগেই ভোমরা স্থলবন্দরে কাস্টম হাউস ঘোষণা করা হবে। অবকাঠামো নির্মাণ সম্পন্ন হয়ে গেছে। সরকারের উচ্চমা মহলে দাপ্তরিক কার্যক্রম চলমান রয়েছে। শুধুমাত্র কাস্টমস হাউজ উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এ সময় আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আমদানি বাণিজ্যে বেনাপোল ও ভোমরা বন্দরের বৈষম্যের বিষয়টি আবারও উত্থাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন আমদানি ও রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোঃ অহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোঃ মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য মোঃ আক্তার হোসেন (পানি ডাক্তার), সিনিয়র সহ-সভাপতি মোঃ আসাদুর রহমান, সহ-সভাপতি মোঃ রিয়াজুল হক ও মোঃ আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, বাণিজ্য বিষয়ক সম্পাদক কিনু বিশ্বাস, দপ্তর বিষয়ক সম্পাদক জি এম খোরশেদ আলম, বান্দর ও বর্ডার বিষয়ক সম্পাদক মোঃ আশরাফুর রহমান খোকন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান (মিজান) প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি ব‍্যুরো:
আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের ১ নং সংরক্ষিত আসনে উপনির্বাচন উপলক্ষ্যে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম।

আশাশুনি উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলী সহাল জুয়েলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার, প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, আইসিটি অফিসার আখতার ফারুক বিল্লাল, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান।

কর্মশালায় আগামী ৯ মার্চ অনুষ্ঠিতব্য উপনির্বাচনে ভোটগ্রহণকরী ৫০ জন প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রসঙ্গত সংরক্ষিত আসনের মহিলা সদস্য মোছাঃ রোজিনা বেগম গত ২২ ডিসেম্বর ২০২৩ সালে হৃদরোগে মৃত্যুর পর আসনটি শূন্য হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটার সখিপুরে বিনামূল্যে চোখের ছানি অপারেশন, পাওয়ারিং ও চিকিৎসা প্রদান ক্যাম্প প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারী সংস্থা (সাস) সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় “বিনামূল্যে চোখের ছানি অপারেশন, পাওয়ারিং ও প্রাথমিক চিকিৎসা প্রদান ক্যাম্প ৪ মার্চ ২০২৪ সকাল ৯ টায় সখিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উদ্বোধন করা হয়।

পল্লী কর্ম সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে ও সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর বাস্তবায়নে সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে উক্ত ক্যাম্প উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়নের ইউপি সদস্য নাজিম সরদারসহ সাসের কর্মকর্তা ও স্থানীয় সুধীজন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest