সর্বশেষ সংবাদ-
আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে : এমপির ঘটনাস্থল পরিদর্শনদেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভাসাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলনচৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্রউপজেলা সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সমন্বয় সভাশ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যুসাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর

বাংলাদেশের দুই ছবির কাশ্মীর জয়

বিনোদন সংবাদ: কাশ্মীর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এ পুরস্কার পেল বাংলাদেশের দুই ছবি। এরমধ্যে উৎসবের ‘সেরা ফিচার ফিকশন ফিল্ম’ অ্যাওয়ার্ড দেয়া হয়েছে তৌকীর আহমেদের ‘হালদা’ ছবিটিকে এবং ‘সেরা শর্ট ফিকশন’ ছবির পুরস্কার জিতেছে জুয়েইরিযাহ মউ নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভয় দ্য ফিয়ার অব সাইলেন্স’।

চতুর্থ কাশ্মীর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয় ২৮ নভেম্বর। ৪ ডিসেম্বর ঘোষণা করা হয়েছে বিভিন্ন বিভাগের বিজয়ীদের নাম। সেরা ফিচার ফিকশন ও সেরা শর্ট ফিকশন ছবির পুরস্কার জয়ী বাংলাদেশের দুই নির্মাতার কেউ উৎসবে উপস্থিত থাকতে পারেননি।

তবে কাশ্মীর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাদের ছবি সেরা হওয়ার পর সোশাল মিডিয়ায় তারা জানিয়েছেন প্রতিক্রিয়া। এরমধ্যে ‘ভয়-দ্য ফিয়ার অব সাইলেন্স’ নির্মাতা জুয়েইরিযাহ মউ লিখেছেন, ‘সকালে ঘুম ভেঙে উঠে এইবার কাশ্মীর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সশরীরে না যেতে পারার আক্ষেপ আরেকটু বেড়ে গেল আলাদা এক আনন্দের সাথে সাথে। দিল্লী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কারের পরে এবার কাশ্মীর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার পেল ভয় দ্য ফিয়ার অব সাইলেন্স ভালো লাগা, ভালোবাসা, টিম ভয় দ্য ফিয়ার অব সাইলেন্স এবং আমাদের শুভাকাঙ্ক্ষীদের জনে জনে প্রতিজনে!’

জাতীয়, আন্তর্জাতিক এবং কাশ্মীরি বিভাগে পুরস্কার দেয়া হয়েছে। জাতীয় বিভাগে নূপুর সান্ধুর ‘বিউটিফুল মি’ ছবিটি সেরা এক্সপেরিমেন্টাল ছবির পুরস্কার জিতে নিয়েছে। বিশ্বনাথ রাথ এর ‘দ্য স্টোরি এগেইনস্ট টাইম’ জিতেছে শর্ট ডকুমেন্টারি বিভাগে। আরিফ মুসতাক মির এর ‘কুল গভ গরম’ জিতেছে সেরা শর্ট ফিকশন ছবির পুরস্কার। জুরি অ্যাওয়ার্ড পেয়েছে সাবারিভসন শানমুগান এর ‘টক টু মি প্রেশাস’ এবং ভি সি অভিলাস এর ‘আলোরুক্কাম’। স্পেশাল জুরি অ্যাওয়ার্ড দেয়া হয়েছে বেস্ট ফিচার ফিকশন ফিল্ম বিভাগে ড্যানিশ ইকবালের ‘সাধো’ এবং বেস্ট ফিচার লেন্থ ডকুমেন্টারিতে প্রতিভা শর্মার ‘আমো আখা একসে’ ছবি দুটিকে।

আন্তর্জাতিক শাখায় ‘হালদা’ এবং ‘ভয়-দ্য ফিয়ার অব সাইলেন্স’ ছাড়াও শর্ট ফিকশনে জুরি স্পেশাল স্পেশাল পুরস্কার জিতেছে তাজিকিস্তানের শারোফাত আরাবোভার ‘দ্য ইলিউশন সেলার।’

কাশ্মীর বিভাগে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘দ্য স্টিচ’। ছবিটি নির্মাণ করেছেন আসিয়া জহুর।

২৮ নভেম্বর জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় কাশ্মীর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। যেখানে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বলিউড অভিনেত্রী টাবু, নির্মাতা মধুর ভান্ডরকারসহ খ্যাতনামা নির্মাতা ও অভিনেতারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এরশাদকে অবরুদ্ধ রাখার অভিযোগ

রাজনীতির খবর: অসুস্থ অবস্থায়ও পর্যাপ্ত চিকিৎসা সেবা নিতে না দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বৃহস্পতিবার দলের বনানী কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এসময় এরশাদ বলেন, ‘অনেক অত্যাচার অবিচার সহ্য করেছি। তারপরও আমি বেঁচে আছি। আমাকে দমিয়ে রাখতে কেউ পারেনি, পারবে না। আমাকে চিকিৎসা নিতে দেয়া হচ্ছে না, দেশের বাইরেও যেতে দেবে না।’

‘কিন্তু আমি মৃত্যুকে ভয় করি না। জাতীয় পার্টি চিরদিন নির্বাচন করেছে, এবারও নির্বাচন করবে,’ বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষদূত হিসেবে দায়িত্ব পালন করা এরশাদ বলেন, শত প্রতিকূলতার মাঝেও দলের চেয়ারম্যান হিসেবে দল ত্যাগ করেননি তিনি। তাই নেতাকর্মীদেরও তিনি দল ছেড়ে না যাওয়ার অাহ্বান জানান।

জাতীয় পার্টিকে সংগঠিত করার জন্য নতুন মহাসচিবকে সহযোগিতা করতেও নেতাকর্মীদের প্রতি অাহ্বান জানান হুসেইন মুহম্মদ এরশাদ।

‘২৭ বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরেছি, পার্টি ছাড়ি নাই৷ এখন সব নির্ভর করছে তোমাদের ওপর। কেউ পার্টি ছেড়ে যেয়ো না, আমাকে প্রতিশ্রুতি দাও,’ নেতাকর্মীদের বলেন তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের হয়ে অংশ নিচ্ছে। বেশ কিছুদিন ধরে আসন ভাগাভাগি নিয়ে দলটির অসন্তোষের খবর বিভিন্ন গণমাধ্যমে এসেছে।সূত্র: চ্যানেলআই অনলাইন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় পাক হানাদারমুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা

দেবহাটা প্রতিনিধি: ৬ ডিসেম্বর দেবহাটা হানাদার মুক্ত দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এ দিবস পালিত হয়। অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা চেয়ারম্যান আব্দুল গণির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু, দেবহাটা সার্কেলের এএসপি শেখ ইয়াসিন আলি, নির্বাহী অফিসার হাফিজ আল আসাদ, দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলি, উপজেলা আওয়ামীলিগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুদ্ধহত মুক্তিযোদ্ধা সমিতির সভাপতি আব্দুল মাবুদ গাজী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াসিন আলি, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতু প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার তালায় শ্যুটারগান ও গুলিসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালা উপজেলার বাতুয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে অগ্নেয়াস্ত্রসহ অনিমেষ মণ্ডল (৩২) নামে এক ব্য‌ক্তি‌কে আটক করেছে পুলিশ। অাজ বৃহস্পতিবার ভোরে নিজ বা‌ড়ি থে‌কে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দু’টি ওয়ান শ্যুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক অনিমেষ মণ্ডল ওই গ্রামের মৃত ললিত মণ্ডলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, গোপন সংবাদের ভি‌ত্তি‌তে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১০ মিনিটেই শনাক্ত হবে ক্যানসার!

বিশ্বজুড়ে বিজ্ঞানীরা ক্যানসার শনাক্তের পদ্ধতিকে আরও সহজ করতে চাইছেন। কারণ, যত দ্রুত রোগটি শনাক্ত করা যায়, তত বেশি এই রোগের চিকিৎসায় সফলতা পাওয়া সম্ভব। এই চেষ্টা থেকে ১০ মিনিটে ক্যানসার শনাক্তকরণের পদ্ধতি উদ্ভাবন করেছেন অস্ট্রেলিয়ার একদল গবেষক। এই পদ্ধতিতে শরীরের যেকোনো স্থানের ক্যানসার শনাক্ত করা যাবে। কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির গবেষকরা তাদের গবেষণায় দেখেন, পানিতে রাখলে ক্যানসার একেবারেই আলাদা এক ধরনের ডিএনএ গঠন করে। মূলত এখান থেকেই ওই টেস্ট উদ্ভাবন করা হয়।

‘নেচার কমিউনিকেশনস’ নামক জার্নালে এ সংক্রান্ত গবেষণা প্রবন্ধটি প্রকাশিত হয়। গবেষণা প্রবন্ধে বলা হয়, ডিএনএ-এর আলাদা গঠনের উপস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে টেস্ট কার্যক্রম পরিচালিত হয় যা অল্প সময়ের মধ্যেই ফলাফল দিতে সক্ষম। এ সম্পর্কে গবেষক দলের সদস্য প্রফেসর ম্যাট ট্রাউ বলেন, স্বাভাবিক ডিএনএ-এর চেয়ে ক্যানসারে আক্রান্ত ডিএনএ সম্পূর্ণ আলাদা হয়। রক্ত কিংবা অন্য যেকোনো টিস্যু পরীক্ষার মাধ্যমে এটা শনাক্ত করা যায়।
তিনি আরও বলেন, এর সাহায্যে খুব অল্প খরচে ক্যানসার শনাক্ত করা যাবে। এই টেস্টের ডিভাইস হবে বহনযোগ্য। এ কারণে যেকোনো জায়গায় এটা ব্যবহার করা যাবে। এমনকি মোবাইল ফোনের সাহায্যেও এটা ব্যবহার করা যেতে পারে

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আইপিএল নিলামে ১০ বাংলাদেশি ক্রিকেটার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বাদশ আসরের নিলাম বসবে ১৮ ডিসেম্বর। সেই নিলামে উঠবেন এক হাজার ৩ ক্রিকেটার। এর মধ্যে ভারতীয় ৭৪৬ জন এবং বিদেশি ২৩২ জন। বিদেশি ক্রিকেটারের মধ্যে রয়েছেন ১০ বাংলাদেশি।

ইতিমধ্যে খেলোয়াড় ধরে রাখা এবং ছেড়ে দেয়ার কাজ সেরে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বাকি আছে ৭০ জনের জায়গা। এ জায়গায় লড়বেন এক হাজার ৩ ক্রিকেটার। এর মধ্যে ৮০০ ক্রিকেটারের অভিষেকই হয়নি।

প্রথমবারের মতো আইপিএলে ভারতের ৯টি রাজ্য থেকে ক্রিকেটার নিবন্ধন করেছেন। রাজ্যগুলো হল-অরুণাচলপ্রদেশ, মনিপুর, বিহার, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, সিকিম, উত্তরখণ্ড ও পুদুচেরি।

নিলামের জন্য বিদেশি তালিকায় সবচেয়ে বেশি ৫৯ খেলোয়াড় নিবন্ধন করেছেন দক্ষিণ আফ্রিকার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ জন অস্ট্রেলিয়ার। তৃতীয় সর্বোচ্চ ৩৩ জন ওয়েস্ট ইন্ডিজের। এ ছাড়া শ্রীলংকার ২৮, টেস্ট ক্রিকেটের নবাগত সদস্য আফগানিস্তানের ২৭, নিউজিল্যান্ডের ১৭, ইংল্যান্ডের ১৪, বাংলাদেশের ১০ জন এবং জিম্বাবুয়ের পাঁচ ক্রিকেটার নিবন্ধন করেছেন। এ তালিকায় একজন করে খেলোয়াড় আছেন হংকং, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের।

তবে প্রাথমিক তালিকায় কোন কোন ক্রিকেটার আছেন, সে ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি। এখান থেকে চূড়ান্ত তালিকা করা হবে। বাংলাদেশের কোন ১০ ক্রিকেটার আছেন তাও জানা যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হিরো আলম আপিলেও টিকলেন না, যাবেন আদালতে

নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেও মনোনয়নপত্র ফিরে পাননি বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম।

বৃহস্পতিবার আপিল শুনানি শেষে হিরো আলমের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে ইসি।

তবে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করবেন বলে জানিয়েছেন হিরো আলম।

গত ২ ডিসেম্বর যাচাই-বাছাই করে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেছিল। ১০ জনের স্বাক্ষরে গড়মিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। এরপর মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন হিরো আলম।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন মনোনয়ন অবৈধ ঘোষণার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, হিরোকে জিরো বানানো এত সহজ নয়, এত সহজে মাঠ ছেড়ে যাচ্ছি না। উচ্চ আদালতে আপিল করবো।

একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে জাতীয় পার্টি থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেও হিরো আলম পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ থেকে মহাজোটের চূড়ান্ত প্রার্থীদের চিঠি দেয়া হবে- কাদের

রাজনীতির খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহজোটের চূড়ান্ত প্রার্থীদের চিঠি আজ বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) থেকে দেয়া শুরু হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী সেচ্ছাসেবক লীগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

ওবাদুল কাদের বলেন, ‘আজ থেকে মহাজোটর চূড়ান্ত প্রার্থীদের মনোনয়ন চিঠি দেয়া শুরু হবে এবং আগামীকাল শুক্রবার (৭ ডিসেম্বর) এর মধ্যে দেয়া শেষ করা হবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest