সর্বশেষ সংবাদ-
মুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

নৌকার পক্ষে নামছেন সশস্ত্র বাহিনীর সাবেক দেড়শ কর্মকর্তা

মঙ্গলবার বিকালে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তারা এই অঙ্গীকার করেন।

তারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার সঙ্গে ছবি তোলেন।

অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক বলেন, “এরা আপনার (প্রধানমন্ত্রী) সঙ্গে দেখা করবেন এবং একাত্মতা প্রকাশ করবেন।

“এই অবসরপ্রাপ্ত কর্মকর্তারা নির্বাচনে যুক্ত হয়ে নির্বাচনী কর্মকাণ্ড আরও বেগবান করবে। আপনি যাতে পরবর্তীতে আবার বিজয়ী হতে পারেন, সে লক্ষ্যে এরা কাজ করবেন।”

আগামী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হবে। টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ আবার ভোটে জিততে আশাবাদী।

আওয়ামী লীগের এই আশা পূরণ করতে মাঠে নামতে যাওয়া সাবেক এই সেনা কর্মকর্তাদের মধ্যে ১০৯ জন সেনাবাহিনীর, ১৮ জন বিমান বাহিনীর এবং ১৯ জন নৌ বাহিনীর।

সেনা কর্মকর্তাদের মধ্যে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল তিনজন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ১৮ জন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ১৯ জন, অবসরপ্রাপ্ত কর্নেল ৭ জন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ২০ জন। এছাড়াও অবসরপ্রাপ্ত মেজর রয়েছেন ৩৫ জন। তাছাড়া ক্যাপ্টেন ও লেফটেন্যান্ট পদমর্যাদার অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও রয়েছেন।

নৌবাহিনীর মধ্যে অবসরপ্রাপ্ত রিয়ার এডমিরাল ২ জন, অবসরপ্রাপ্ত কমডোর ৭ জন, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ৬ জন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার ১ জন, অবসরপ্রাপ্ত ই ক্যাপ্টেন ৩ জন।

বিমানবাহিনীর মধ্যে অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল ১ জন, অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ২ জন, অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন ৮ জন, অবসরপ্রাপ্ত উইং কমান্ডার ৭ জন।

সাবেক সামরিক কর্মকর্তাদের নিয়ে গণভবনে এই অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য সাবেক সেনা কর্মকর্তা মো. ফারুক খান, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘৬০টির বেশি আসন ছাড়বে না বিএনপি’

দেশের খবর: ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টকে ৬০টির বেশি আসন ছাড় দেবে না বিএনপি। মঙ্গলবার বিএনপির গুলশান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সরকার ঐক্যফ্রন্ট, ২০ দল এবং দেশের সবচেয়ে বড় দল ও তার নেত্রী বেগম খালেদা জিয়া যাতে নির্বাচনে অংশ না নিতে পারে এজন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে।
ফখরুল বলেন, খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতেই নতুন মামলার রায় দেয়া হয়েছে। এ রায় সরকারের ইচ্ছারই প্রতিফলন।

বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায় দেশের মানুষের মনে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া রায় জণগন মেনে নিতে পারছে না। এই রায় গ্রহণযোগ্য নয়।
তিনি রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ওয়াজ-মাহফিল করা যাবে, তবে রাজনৈতিক বক্তব্য নয়: ইসি

দেশের খবর: জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আগে ওয়াজ-মাহফিলের ওপর কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। জানিয়েছে, রিটার্নিং অফিসার অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার বা রিটার্নিং অফিসারের ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তার অনুমতি নিয়ে ওয়াজ-মাহফিল করা যাবে। তবে কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য বা কোনো প্রার্থীর পক্ষে-বিপক্ষে বক্তব্য দেওয়া যাবে না।

মঙ্গলবার ইসির যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান স্বাক্ষরিত চিঠিতে এসব কথা বলা হয়। চিঠিটি রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, প্রকৃতপক্ষে ধর্মীয় সভা, ওয়াজ মাহফিল বা ওই ধরনের জমায়েতের বিষয়ে নির্বাচন কমিশন কোনো নিষেধাজ্ঞা আরোপ করেননি। পূর্ব নির্ধারিত অথবা ইতোমধ্যে অনুমোদিত ধর্মীয় সভা, ওয়াজ মাহফিল বা উক্তরূপ জমায়েত অথবা অনুরুপ কোন অনুষ্ঠান আয়োজনে বাধা নেই।

তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পূর্ব নির্ধারিত ছাড়া নতুন কোনো ধর্মীয় সভা, ওয়াজ মাহফিল বা এ ধরনের জমায়েত ৩০ ডিসেম্বর নির্বাচনের পর আয়োজনের জন্য কমিশন অনুরোধ জানিয়েছিলেন।
এর আগে, গত ২০ নভেম্বর ভোটের আগে নতুন কোনো ওয়াজ-মাহফিলের অনুমতি দেওয়া হবে না বলে নির্দেশ জারি করে ইসি। ফরহাদ আহম্মদ খান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ভোটগ্রহণের আগে ওয়াজ মাহফিলের অনুমতি দেওয়া যাবে না। তবে ইতোমধ্যে যেসব ওয়াজ-মাহফিলের তারিখ নির্ধারণ রয়েছে, সেগুলো করা যাবে। এছাড়া মাহফিলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের কথাও বলা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘পাবলিক টয়লেটের মত ব্যবহার করা হয়েছে আমাকে’

বিনোদনের খবর: ‘মি টু’ ঝড় শুরু হওয়ার পর একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন শ্রী রেড্ডি। কখনও যৌন হেনস্থার অভিযোগ আবার কখনও সরাসরি ধর্ষণের অভিযোগ করেছেন দক্ষিণের একাধিক পরিচালক, অভিনেতার বিরুদ্ধে। এবারও এক তামিল অভিনেতার বিরুদ্ধে সরব হলেন এই অভিনেত্রী।

শ্রী রেড্ডি-কে ‘পাবলিক টয়লেট’-এর মত ব্যবহার করা হয়েছে’, যার ক্ষত এখনও বর্তমান, এমন অভিযোগ করেছেন তেলুগু অভিনেত্রী শ্রী রেড্ডি।

তাকে যখন তখন যেভাবে খুশি সেভাবে ব্যবহার করা হত বলেও বিস্ফোরক অভিযোগ করেন তেলুগু অভিনেত্রী। ওই সময় তার শরীর যেত কাজ করতে কিন্তু মন পড়ে থাকত, এমন কথাও বলেন শ্রী।

তার সমস্ত যোগাযোগ নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। বেশ কয়েকজন তেলুগু অভিনেতার পর তামিল অভিনেতাও তাকে ব্যবহার করেছেন বলে দাবি করেন শ্রী। গায়ক শ্রীরাম নেনের বিরুদ্ধেও অভিযোগ করেন এই অভিনেত্রী।
‘বাহুবলী’ অভিনেতা রানা দাগগুবতির ভাই অভিরাম দাগগুবতির বিরুদ্ধেও যৌন হেনস্থার অভিযোগ করেন শ্রী। একাধিক তেলুগু অভিনেতা, গায়ক, প্রযোজক, পরিচালকের বিরুদ্ধেও সরব হন শ্রী রেড্ডি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুবরাজ সালমানকে গ্রেফতার করবে আর্জেন্টিনা!

বিদেশের খবর: সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে গ্রেফতার করতে আর্জেন্টিনা সরকারের প্রতি আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)। জি-২০ সম্মেলনে অংশ নিতে সৌদি যুবরাজ চলতি সপ্তাহে আর্জেন্টিনা সফর করবেন বলে কথা রয়েছে।

এইচআরডাব্লিউ বলেছে, আর্জেন্টিনার সংবিধান অনুযায়ী দেশটির সরকার এ পদক্ষেপ গ্রহণ করতে পারে। সংস্থাটি বলছে, যুবরাজ বিন সালমান ইয়েমেনে যুদ্ধাপরাধ করেছে এবং তিনি সাংবাদিক জামাল খাশোগি হত্যার সঙ্গে জড়িত।

এইচআরডাব্লিউ এ সংক্রান্ত একটি আবেদন আর্জেন্টিনার ফেডারেল প্রসিকিউটরের কাছে জমা দিয়েছে। ওই আবেদনের সঙ্গে তারা ইয়েমেনে সৌদি যুদ্ধাপরাধ ও খাশোগি হত্যাকাণ্ডে যুবরাজের জড়িত থাকা সংক্রান্ত কাগজপত্র জমা দিয়েছে।

আর্জেন্টিনার সংবিধানে আন্তর্জাতিকভাবে যুদ্ধাপরাধ ও নির্যাতনের বিচারের ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এ কারণে বিশ্বের যেখানেই এ সংক্রান্ত অপরাধ ঘটুক না কেন এবং যে ব্যক্তিই তা ঘটিয়ে থাকুক না কেন সেই অপরাধের তদন্ত ও বিচারের এখতিয়ার দেশটির বিচার বিভাগের রয়েছে।

আর্জেন্টিনার বিচার বিভাগ এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে দেশটির গণমাধ্যম বলছে, মানবাধিকার সংস্থার এ আবেদন বাস্তবায়নের সম্ভাবনা খুব কম। আর তাকে গ্রেফতার করবে কিনা সেটা নিয়ে এখনো কোন সিদ্ধান্তে পৌঁছেনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের কপি হাইকোর্টে

দেশের খবর: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারিক আদালতের রায়ের প্রয়োজনীয় নথিসহ হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় এসে পৌঁছেছে।
আজ মঙ্গলবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে দুপুরের পর এ নথি হাইকোর্টে সংশ্লিষ্ট শাখায় পৌঁছে দেওয়া হয়। মামলার নথিগুলো পৌঁছালে হাইকোর্টের ডেসপাস শাখার প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুখ সেগুলো গ্রহণ করেন।

সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন দ্রুতবিচার ট্রাব্যুনাল-১-এর পিএ স্টেনোগ্রাফার অলিউল ইসলাম। এ ছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার কপিসহ যাবতীয় নথি হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় গেছে।
এর মধ্যে এই ঘটনার হত্যা মামলার রায় ৩৬৯ পাতা এবং বিস্ফোরক আইনের মামলার রায় ৩৫৬ পাতা। আর অন্যান্য নথির মধ্যে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের সাক্ষীর জবানবন্দি ও জেরা, তদন্তকারী কর্মকর্তার কাছে দেওয়া সাক্ষীদের জবানবন্দি, যুক্তিতর্ক, আত্মপক্ষ সমর্থনের বক্তব্য, আদালতে দেওয়া আসামিদের স্বীকারোক্তি, ট্রাইব্যুনালে দেওয়া আসামি ও রাষ্ট্রপক্ষের হাজিরা ও দরখাস্ত রয়েছে নথির ভেতরে।

এ রায়ে গত ১০ অক্টোবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান (বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান) তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে অপর ১১ আসামিকে।

নিয়ম অনুসারে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ নিশ্চিতকরণ) অনুমোদনের জন্য এ নথি হাইকোর্টে পাঠানো হয়। এদিকে রায়ের বিরুদ্ধে দণ্ডপ্রাপ্তরা আপিল করতে পারবেন। পরে ডেথ রেফারেন্সসহ আসামিদের আপিল শুনানি এক সঙ্গে শুরু হতে পারে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৯ আসামি হলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, ব্রিগেডিয়ার (অব.) আবদুর রহিম, আবদুস সালাম পিন্টু, মাওলানা মো. তাজউদ্দীন, মাওলানা শেখ আবদুস সালাম, মো. আবদুল মাজেদ ভাট ওরফে মো. ইউসুফ ভাট, আবদুল মালেক ওরফে গোলাম মোহাম্মদ, মাওলানা শওকত ওসমান, মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান, মাওলানা আবু সাঈদ, আবুল কালাম আজাদ ওরফে বুলবুল, জাহাঙ্গীর আলম, হাফেজ মাওলানা আবু তাহের, হোসাইন আহমেদ তামিম, মঈন উদ্দিন শেখ, রফিকুল ইসলাম, উজ্জ্বল ওরফে রতন ও হানিফ।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- শাহাদাৎ উল্লাহ ওরফে জুয়েল, মাওলানা আবদুর রউফ ওরফের আবু ওমর আবু হোমাইরা ওরফে পীরসাহেব, মাওলানা সাব্বির আহমদ ওরফে আবদুল হান্নান সাব্বির, আরিফ হাসান ওরফে সুজন ওরফে আবদুর রাজ্জাক, হাফেজ মাওলানা ইয়াহিয়া, আবু বকর ওরফে হাফে সেলিম হাওলাদার, মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ, মহিবুল মোত্তাকিন ওরফে মুত্তাকিন (পলাতক), আনিসুল মুরছালিন ওরফে মুরছালিন (পলাতক), মো. খলিল (পলাতক), জাহাঙ্গীর আলম বদর ওরফে ওস্তাদ জাহাঙ্গীর (পলাতক), মো. ইকবাল (পলাতক), লিটন ওরফে মাওলানা লিটন (পলাতক), তারেক রহমান ওরফে তারেক জিয়া (পলাতক), হারিছ চৌধুরী (পলাতক), কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ (পলাতক), মুফতি শফিকুর রহমান (পলাতক), মুফতি আবদুল হাই (পলাতক) এবং রাতুল আহম্মেদ বাবু ওরফে বাবু ওরফে রাতুল বাবু (পলাতক)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিল্পী সমিতির উদ্যোগে ‘বছরে ১০ ছবি’ নির্মাণের প্রস্তাব দিলেন বাপ্পী

বিনোদনের খবর: চলচ্চিত্রের যারা শিল্পী, তাদের সংগঠন ‘চলচ্চিত্র শিল্পী সমিতি’। শিল্পীদের স্বার্থ রক্ষা ও সুষ্ঠুভাবে সমস্যা সমাধান করা এই সংগঠনের কাজ। সেই সংগঠনের একজন সদস্য হিসেবে চিত্রনায়ক বাপ্পী চৌধুরী শিল্পী সমিতির নেতাদের কাছে ‘বছরে ১০টি’ করে ছবি নির্মাণের প্রস্তাব দিয়েছেন।

চলচ্চিত্রের দুঃসময়ে শিল্পী সমিতির নেতাদের কাছে এমন আবদার জানিয়ে জনপ্রিয় এই নায়ক বলেন, বেশীরভাগ শিল্পীর হাতে কাজ নেই। কাজ ছাড়া শিল্পীরা অচল। কাজই যদি না থাকে, সমিতি থেকে লাভ হবে না। বিগত দিনে দেখেছি, শিল্পী সমিতির উদ্যোগে অনেক বড় আয়োজন সফল হয়েছে। দেশের নামীদামী কোম্পানি থেকে স্পন্সর এসেছে। প্রশাসন হেল্প করেছে। বছরে এই সংগঠন থেকে ১০টি করে সিনেমা নির্মাণের উদ্যোগ নিলে এটাও সফল হবে বলে বিশ্বাস করি।

এ বিষয়ে বাপ্পী আরো বলেন, আমি তো নিয়মিত কাজ করছি। আমার চাওয়া, সবাই কাজ করুক। শিল্পী সমিতি বছরে কমপক্ষে ১০ টি করে ছবি নির্মাণের উদ্যোগ নিক। যারা কাজের উপযুক্ত শিল্পী, তারা দরকার পড়লে পারিশ্রমিক তিনভাগের একভাগ নিয়ে কাজ করবে। শিল্পীরা তাদের ওজন বুঝে রিমুনারেশন নিবে, তাও ছবি মুক্তির আগে বুকিং থেকে টাকা এলে সেখান থেকে টাকা দেয়া হবে, তার আগে নয়। তারপরেও ছবি হোক।

শিল্পী সমিতিকে প্রযোজকের ভূমিকায় দেখতে চান জানিয়ে বাপ্পী চৌধুরী আরো বলেন, বছরে ওই ১০ ছবি নির্মাণের প্রোডাকশন হাউজের নামই থাকবে ‘শিল্পী সমিতি’। এখানে অনেক বড় বড় নেতা রয়েছেন। যারা এই সমিতিকে এগিয়ে নিচ্ছেন। প্রবীণ অনেকেই আছেন। নবীন-প্রবীন সবাই একসঙ্গে জড়ো হোক। তাদের নিয়ে শিল্পী সমিতি বছরে কমপক্ষে ১০ টি ছবি নির্মাণ করুক।

এই ১০ টি সিনেমা হোক বাপ্পী চৌধুরী, সাইমন সাদিক, জায়েদ খান, ইমন, নিরব ছাড়াও যারা আছেন তাদেরকে নিয়ে। সব নায়িকারাও কাজ করবেন। প্রত্যেকের ছবিতে আমাদের ইন্ডাস্ট্রি যারা এত দূর নিয়ে এসেছেন, আজও আমাদের ভালোর কাজ করছেন যেমন ফারুক সাহেব, আলমগীর সাহেব, সোহেল রানা সাহেব, চম্পা, ববিতা ম্যাডামদের নেয়া হোক। মাল্টি কাস্টিংয়ের ছবি হবে। কর্পোরেট ক্লাইন্ট আছেন, তারা স্পন্সর দেবেন। লিখিত চুক্তি থাকবে। শিল্পী সমিতি এটা তদারকি করুক।

বাপ্পী চৌধুরী আরও বলেন, অনেক ভালো ভালো নির্মাতা আছেন, যারা কাজ ছেড়ে দূরে। ওইসব নির্মাতাদের নামেই ছবি চলতো। তাদেরকে শিল্পী সমিতির উদ্যোগে এসব ছবিতে কাজ দেওয়া হোক। তাহলে তাদের সঙ্গে কাজের সুযোগ পাবো। শিল্পীদের কাজের ব্যস্ততা বাড়াতে এর চেয়ে আর ভালো প্রস্তাব কি দিতে পারি? শিল্পী সমিতির প্রোডাকশন থেকে ছবি হলে প্রযোজনে আমি বাপ্পী এক তৃতীয়াংশ পারিশ্রমিক নেব।

এমন প্রস্তাবে রাজী হলে শিল্পী সমিতিই উপকৃত হবে জানিয়ে ‘লাভার বয়’ খ্যাত এই চিত্রনায়ক বলেন, প্রস্তাবে যদি রাজি হয়, সবাই তো আবার নিয়মিত কাজ করবেন। দ্বন্দ্ব-বিদ্বেষ যা আছে ভুলে সবাই আবার কাজে ফিরতে পারবে। প্রযোজকরা আবার ছবিতে বিনিয়োগ করতে আগ্রহ দেখাবেন। এতে ইন্ডাস্ট্রির লাভ হবে। এফডিসির মধ্যে কি হচ্ছে, এগুলো দর্শক দেখে না। দর্শক স্ক্রিনে ভালো ছবি দেখে। চলচ্চিত্রের সুদিন ফেরাতে এই উদ্যোগ নিতে পারে শিল্পী সমিতি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এক শর্ত পূরণ করলেই বার্সায় নেইমার

খেলার খবর: বার্সেলোনায় ফিরতে মরিয়া হয়ে পড়েছেন নেইমার। জোরকদমে দেনদরবার চালিয়ে যাচ্ছেন তিনি। প্রথমে কঠোর হলেও এখন নরম হয়েছে কাতালানরা। সেখানে পিএসজি সুপারস্টারের ফেরার দরজা খুলে দিয়েছে তারা। তবে তার আগে এক শর্ত পূরণ করতে হবে ব্রাজিল প্রিন্সকে। কি সেই শর্ত? তা জানার আগে চলুন আমরা একটু পেছনের গল্প শুনে আসি।

২০১৩ সালে স্বদেশি ক্লাব সান্তোষ ছেড়ে বার্সার ডেরায় ভেড়েন নেইমার। লিওনেল মেসি-লুইস সুয়ারেজের সঙ্গে দারুণ জুটি গড়ে উঠেছিল তার। সবকিছুই ঠিকঠাকভাবে চলছিল। কিন্তু ২০১৭ সালের আগস্টে হুট করে পিএসজিতে যোগ দেন তিনি। ট্রান্সফার বাবদ পান মোটা অংকের অর্থ, ২২২ মিলিয়ন ইউরো। যা এ যাবতকাল ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড। এসেই দ্য পারিসিয়ানদের সঙ্গে পাঁচ বছরের চুক্তি সম্পন্ন করেন। তবে দেড় বছর না যেতেই ফের পুরনো ঘরে ফিরতে চাচ্ছেন তিনি।

নেপথ্য কারণ হিসেবে বারবার কানে এসেছে প্যারিসে মন টিকছে না নেইমারের। অর্থ-প্রাচুর্য, ধনদৌলত, ঐশ্বর্য, সবরকম সুযোগ-সুবিধাও মন ভরাতে পারছে না তার। ফরাসি লিগের মান নিয়ে সন্তুষ্ট নন। কোচ ও সতীর্থদের সঙ্গে বনিবনা খাচ্ছে না। সর্বোপরি, ব্লাউগ্রানাদের সঙ্গে কাটানো মধুর সময় ভুলতে পারছেন না। সব মিলিয়েই আগের আবাসে ভিড়তে মুখিয়ে তিনি।

পার্ক দেস প্রিন্সেসে আসন গাড়ার পর থেকেই বার্সায় ফিরতে চেয়েছেন নেইমার। বারবার পুরনো বন্ধু মেসি, সুয়ারেজ, পিকে, রাকিতিচদের সঙ্গে যোগাযোগ করেছেন। বিষয়টি লক্ষ্য করে স্প্যানিশ জায়ান্টরাও। তবে প্রথমে তাকে নিতে চায়নি তারা। এ সুপারস্টারের চলে যাওয়াকে প্রতারণা বলে উল্লেখ করে ক্লাবটি।

তবে এখন নিজেদের অবস্থান পাল্টিয়েছে বার্সা। সাবেক খেলোয়াড়কে দলে নিতে পারে তারা। তবে এর আগে এক শর্ত পূরণ করতে হবে নেইমারকে। ক্লাব ছেড়ে চলে যাওয়ায় চাইতে হবে ক্ষমা।

স্প্যানিশ সংবাদমাধ্যম লা পোর্তেরিয়া মারফত জানা গেছে, বার্সায় ফিরতে পারবেন নেইমার। তবে গেল বছর হঠাৎ করে দলবদলের জন্য তাদের কাছে ক্ষমা চাইতে হবে। ভুল স্বীকার করলেই তার সঙ্গে নতুন করে চুক্তি করবে কর্তৃপক্ষ। চুক্তির অংকটাও গোচরীভূত, মন্দও নয়; ১৭৬ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড। সব চুকিয়েই স্পেনে আসতে হবে হালের বড় তারকাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest