সর্বশেষ সংবাদ-
মুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

শাকিবের দুই নায়িকার একজন মৌমিতা মৌ

বিনোদনের খবর: ২০১৩ সালে কালাম কায়সারের ছবি ‘তোমার আছি তোমারই থাকবো’ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই ইন্ডাস্ট্রিতে পা রাখেন মৌমিতা মৌ। এরপর ‘অন্তর জ্বালা’ ‘রাগি’, ‘তোলপাড়’, ‘অন্ধকার জগত’ চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। প্রথম চলচ্চিত্রে একক নায়িকা হিসেবে এন্ট্রি হলেও ২০১৮ সালে শাকিবের ছবিতে অভিনয়ের মাধ্যমে পাচ্ছেন বড় ব্রেক। জানালেন শাকিবের ছবিতে অভিনয় করছেন তিনি।

সম্প্রতি শাকিব খানের চলচ্চিত্রে দুই নায়িকা রাখার একটা প্রবণতা তৈরি হয়েছে। কখনও একজনকে মূল নায়িকা হিসেবে রেখে অন্যজনকে সহ নায়িকা নির্বাচন করা হয়। আবার কিছু ছবিতে দুই নায়িকাকেই প্রাধান্য দেওয়া হয়ে থাকে। অভিনয়ের জন্য সমান ডিউরেশন ও সমান সংখ্যক গান দুই নায়িকার মধ্যে বন্টন করে দেওয়া হয়।

এরই ধারবাহিকতায় হিসেবে শাকিব খানের ‘বীর’ ছবিতে দুই নায়িকার একজন হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন মৌমিতা মৌ। এটি পরিচালনা করছেন গুণী নির্মাতা কাজী হায়াত। ছবিটি প্রযোজনা করছেন শাকিব খান ও ইকবাল।

এ প্রসঙ্গে মৌমিতা মৌ বলেন, ‘ছবিতে দুই নায়িকা। এদের একজন আমি। আমার মামাতো ভাই শাকিব খান। একসাথেই আমাদের চলাফেরা। তার আচরণে মনে হয় সে আমাকে ভালোবাসে। একটা সময় আমিও তার প্রেমে পড়ে যাই। কিন্তু শাকিব অন্য একটা মেয়ের প্রেমে পড়ে যায় তখন।’

মৌমিতা বলেন, ‘এটি একটি ত্রিভূজ প্রেমের ছবি তবে শুনলে বুঝবেন যে ছবিতে অ্যাকশন দৃশ্য বেশি। এখানে দুই নায়িকার সমান অভিনয়ের সুযোগ রয়েছে। তবে আমার ঠোঁটে কোনো গান থাকবে কি না তা এখনও নিশ্চিত নয়। কারণ অ্যাকশন ছবিতে গান কম থাকে। এই ছবিতেও গান থাকবে একটি বা দু’টি।’

পরিচালক কাজী হায়াত বলেন, ‘আমার ছবিতে গল্প ও অ্যাকশন আলোচ্য বিষয়, নায়িকা নয়। তারপরেও ছবিতে দুই নায়িকারই গুরুত্ব রয়েছে। তবে একজন তো মূখ্য চরিত্রে থাকবে। আমি অনেক দিন ধরে ছবি নির্মাণ করি না, তাই জানি না কার বাজার কাটতি রয়েছে, কোন দুইজনকে নিলে ছবির জন্য মঙ্গল হবে। আমি ছবির দুই প্রযোজককে বলে দিয়েছি তারা যেন নায়িকা নির্বাচন করে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘খালাস পেলেও নির্বাচনে অংশ নিতে পারবেন না খালেদা জিয়া’

দেশের খবর: দুর্নীতির দুই মামলায় আপিলে খালাস পেলেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। নির্বাচনে অংশ নিতে হলে খালেদা জিয়াকে মুক্তির পরও পাঁচ বছর অপেক্ষা করতে হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন।
মাহবুবে আলম বলেন, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ওয়াদুদ ভূঁইয়া, মো. মশিউর রহমান ও মো. আবদুল ওহাব দণ্ড স্থগিত চেয়ে আবেদন করেছিলেন। আদালতে আমি বলেছিলাম, ফৌজদারি আদালত, বিশেষ করে ফৌজদারীরি আপিল আদালত অবশ্যই তাদের সাজা স্থগিত করতে পারেন।
‘কিন্তু কনভিকশন বা তাকে যে দোষী সাব্যস্ত করা হয়েছে, সেটির স্থগিত নেই। বিশেষ করে সংবিধানের ৬৬ অনুচ্ছেদের ২(ঘ) উল্লেখ করে বলেছিলাম, সেই সমস্ত ব্যক্তি জাতীয় সংসদের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বা সংসদ সদস্য হতে পারবে না, যদি তিনি নৈতিক স্খলনজনিত কারণে অন্যূন দুই বছরের জন্য সাজাপ্রাপ্ত হন এবং মুক্তিলাভের পর পাঁচ বছর সময় অতিবাহিত না হয়।’
তিনি বলেন, যারা দরখাস্ত করেছিলেন, তারা সবাই দণ্ডপ্রাপ্ত। তাদের দণ্ড থেকে মুক্তি লাভ করেননি। তাদের পাঁচ বছর সময় অতিবাহিত হয়নি।

অ্যাটর্নি জেনারেল বলেন, যদি তাদের দণ্ড স্থগিত করে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দেয়া হয়, তা হবে আমাদের সংবিধানের ৬৬ অনুচ্ছেদের পরিপন্থী।
তিনি আরও বলেন, আদালত আমাদের আবেদন গ্রহণ করে তাদের আবেদন খারিজ করে দিয়েছেন। ফলে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের আর নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অবকাশ থাকবে না বলে আমি মনে করি।

খালেদা জিয়ার ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য হবে কি না জানতে চাইলে মাহবুবে আলম বলেন, অবশ্যই। এটি সাংবিধানিক বিধিবিধান। এখানে শর্ত হলো দুটি। তা হলো, তিনি যদি দণ্ডিত হন, তাহলে পারবেন না। এরই মধ্যে তিনি যদি তার দণ্ড বা সাজা থেকে মুক্তিলাভ করেন, তাহলে তার সাজা বাতিলের তারিখ থেকে পাঁচ বছর তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না।
‘কাজেই খালেদা জিয়ার ক্ষেত্রে দুটি প্রতিবন্ধকতা রয়েছে। যেকোনো আদালত তার রায় দিয়ে এই সাংবিধানিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করতে পারেন না।’

তিনি বলেন, আমাদের আপিল বিভাগ কিংবা হাইকোর্ট বিভাগ সংবিধান দ্বারা তৈরি। তাদের সংবিধান দিয়ে চলতে হবে। কাজেই কোনো আদালত এটাকে অগ্রাহ্য করতে পারেন না। আপিল বিভাগ এই দণ্ড স্থগিত করতে পারেন কি না জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আপিল বিভাগ কী করবে, সেটা আমি বলতে পারি না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
একই আসনে মনোনয়ন জমা দিলেন প্রধানমন্ত্রী ও স্পিকার

দেশের খবর: রংপুর-৬ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিজের মনোনয়নপত্র জমা দিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর-৬ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এমএ মমিনের কাছে প্রথমে প্রধানমন্ত্রীর ও পরে নিজের মনোনয়নপত্র জমা দেন স্পিকার।

মনোনয়নপত্র দাখিল শেষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রংপুর-৬ আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছি। এরপর আমিও মনোনয়নপত্র দাখিল করলাম। এখানে আমার ব্যক্তিগত কোনো বিষয় নেই। দল সিদ্ধান্ত নেবে এ আসনে কে নির্বাচন করবেন। দলের সিদ্ধান্তই চূড়ান্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সিদ্ধান্ত দেবেন কে নির্বাচন করবেন।
এর আগে সকালে পীরগঞ্জের ফতেপুর জয়সনদে প্রয়াত ড. এম ওয়াজেদ মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন রংপুর-৬ আসনের বর্তমান এমপি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব জাহাঙ্গীর আলম বুলবুল, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সেলিমা খাতুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গাসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে রংপুর-৬ পীরগঞ্জ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত হয়েছিলেন। পরে প্রধানমন্ত্রী আসনটি ছেড়ে দিলে উপ-নির্বাচনে এমপি নির্বাচিত হন শিরীন শারমিন চৌধুরী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকা টেস্টে নেই ইমরুল

খেলার খবর: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রাম টেস্টে বড় জয়ের পর সেই দলে বড় কোনো পরিবর্তন আনা হয়নি। চট্টগ্রামে দলে থাকলেও একাদশে ছিলেন না ইমরুল। আর ঢাকাতে তাকে ১৩ সদস্যের দলে ডাকাই হয়নি।

চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসে ব্যর্থ হলেও দলে আছেন ওপেনার সৌম্য সরকার। তাছাড়া লিটন দাস বাদই থাকছেন দল থেকে। দেশসেরা ওপেনার তামিম ইকবাল ইনজুরি কাটিয়ে দ্বিতীয় টেস্টেও ফিরেননি। অবশ্য তামিমের যে ফেরা হচ্ছে না, সেকথা আগেই জানিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

চট্টগ্রাম টেস্টে অভিষেকে ৫ উইকেট পাওয়া নাঈম হাসান আছেন দলে। তাছাড়া প্রস্তুতি ম্যাচে ভালো করে দলে জায়গা পাওয়া সাদমান ইসলামকেও রাখা হয়েছে ঢাকা টেস্টে। রয়েছেন আরিফুল হক খালেদ আহমেদও।
আগামী ৩০ নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, মো. মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আরিফুল হক, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

বিদেশের খবর: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আজ মঙ্গলবার গাড়ি চাপায় সাত জন নিহত ও অপর চারজন আহত হয়েছে। গাড়িটি ফুটপাতে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। দেশটির পুলিশ একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
চীনের উত্তর-পূর্বাঞ্চলে অপর এক গাড়ির চালক স্কুলশিশুদের ওপর ইচ্ছাকৃতভাবে গাড়ি তুলে দেয়ার কয়েকদিন পর সর্বশেষ এই গাড়ি দুর্ঘটনাটি ঘটল। সিচুয়ান প্রদেশের লেশান শহরের এই দুর্ঘটনায় চালককে আটক করা হয়েছে। পুলিশের বিবৃতিতে তদন্ত চালানোর কথা বলা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এক মাস খেটে একটি জামদানি

অনলাইন ডেস্ক: বাংলাদেশের জামদানি বিশ্ব স্বীকৃতি পেয়েছে। আর এই অজর্নের পেছনে শত শত বছর ধরে কাজ করছে রূপগঞ্জের জামদানিশিল্পীরা। কঠিন সংগ্রামের মধ্য দিয়ে তারা ধরে রেখেছে এ ঐতিহ্য। পাতা, আটপাইড়, জালা তেরসি, দুবলা, দাদুর শাড়ি, আঙুল তেরসিসহ নানা ধরনের নকশার জামদানি তৈরি করছে এখানকার নারী-পুরুষ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নওয়াপাড়া এলাকায় জামদানিপল্লীতে গিয়ে দেখা যায়, গানের তালে তালে জামদানির জমিনে ফুল তুলছে সোহেল, সাদিয়ার মতো কর্মীরা।

জানা যায়, নারায়ণগঞ্জের এই এলাকা থেকেই একসময় জামদানি শাড়ি তৈরি শুরু হয়েছিল। এরই ধারাবাহিকতায় সরকার এখানে একটি জামদানিপল্লী গড়ে তোলে। এই জামদানিপল্লীতে ৪১৯টি প্লট রয়েছে। এসব প্লটে জামদানি তৈরি হয়। চার হাজার শ্রমিক দুই হাজার তাঁতে সপ্তাহে ৫০০ থেকে ৬০০টি জামদানি শাড়ি তৈরি করে। এসব শাড়ি দেশের বিভিন্ন স্থানে বিক্রির পাশাপাশি ভারতসহ বিদেশে রপ্তানি হচ্ছে।

জামদানিশিল্পী সোহেলের বাড়ি কিশোরগঞ্জের চোরাপল্লী। সোহেল বলল, ‘আমাদের খুব অভাব। এ জন্য এখানে এসে জামদানি শাড়ি তৈরি করছি।’ তাঁতের মহাজন ইউনুসের ঘরে নিপুণ হাতে আঙুল তেরসি নকশার জামদানি তৈরি করছিল সাদিয়া। তার বাড়ি নরসিংদী। সে চার বছর ধরে জামদানি তৈরির কাজ করছে। সাদিয়া বলল, ‘আমি শাড়ি তৈরি করে সপ্তাহে এক হাজার ২০০ টাকা পারিশ্রমিক পাই। তাতেই আমাদের সংসার চলে।’ বাজিতপুর উপজেলার মিরাকান্দি গ্রামের অমিত হোসেন দুই বছর ধরে জামদানি তৈরির কাজ করছে। সে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়েছে। বাবলু মিয়ার ঘরে বাহারি জামদানি তৈরির সময় কথা হয় অমিত হোসেনের সঙ্গে। সে বলল, ‘আমি অনেক দামি জামদানি তৈরি করি। একটি জামদানি তৈরিতে দুজনের প্রায় এক মাস লেগে যায়। তাতে পারিশ্রমিক পাই আট হাজার টাকা।’ মহাজন বাবলু মিয়া বললেন, ‘এই জামদানি ৩০ হাজার টাকায় বিক্রি হবে। খুব মন দিয়ে এই শাড়ি তৈরি করা হচ্ছে।’

অমিত হোসেনের মতো কিশোরগঞ্জের আরমান, জুয়েল, স্নিগ্ধা, খোকনসহ কয়েক শ শ্রমিক জামদানিপল্লীতে কাজ করছে। কথা হয় জামদানি শাড়ির প্রবীণ ব্যবসায়ী হাজি আজগর আলীর সঙ্গে। তিনি বলেন, ‘এখানকার শ্রমিকরা উন্নতমানের জামদানি তৈরি করতে পারে। তাদের হাতে ধরে জামদানির কাজ শেখানো হয়। যে কারণে তারা তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার ফুল জামদানির ক্যানভাসে ফুটিয়ে তুলতে পারে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারি ব্রিফিংয়ে অংশ না নিতে জেলা প্রশাসকদের ইসির নির্দেশ

দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের সরকারের উন্নয়ন, প্রশাসনিক বা নির্বাচন সংক্রান্ত কোনো ব্রিফিংয়ে অংশ না নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্দেশনা বাস্তবায়নে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠিও দিয়েছে সংস্থাটি।

আজ মঙ্গলবার দুপুরে ইসির যুগ্ম-সচিব এস এম আসাদুজ্জমান আরজু সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
ইসির উপ-সচিব মো. আব্দুল হালিম খানের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাদেন চাকরি বর্তমান নির্বাচন কমিশনের অধীন। তাই নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ পর্যন্ত তারা ইসির অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।
এ ছাড়া সরকারের উন্নয়ন, প্রশাসনিক বা নির্বাচন সংক্রান্ত কোনো ব্রিফিংয়ে অংশ নিতে পারবেন না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা-২ আজহারসহ জাতীয় পা‌র্টির ৪৭ জন মহা‌জো‌টের প্রার্থী!

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে এক হয়ে নির্বাচন করবে জাতীয় পার্টি (জাপা)। তবে  সোমবার পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মহাজোটগতভাবে প্রার্থী ঘোষণা করা হয়নি। কিন্তু জাতীয় পার্টির পক্ষ থেকে গণমাধ্যমের কাছে একটি তালিকা দেওয়া হয়েছে, যেখানে ৪৭ জন প্রার্থীর নাম রয়েছে। এর মধ্যে অধিকাংশই বর্তমানে সাংসদ। যদিও এর মধ্যে একাধিক আসনে আওয়ামী লীগও দলীয় মনোনয়ন দিয়েছে।
জাতীয় পার্টির এই ৪৭ জনের নাম নিচে দেওয়া হলো হুসেইন মুহম্মদ এরশাদ রংপুর-৩ ও ঢাকা-১৭, বেগম রওশন এরশাদ ময়মনসিংহ-৪ ও ময়মনসিংহ-৭, এ বি এম রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-১, আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম-৫, কাজী ফিরোজ রশীদ ঢাকা-৬, জিয়াউদ্দিন বাবলু কক্সবাজার-৩, মসিউর রহমান রাঙ্গা রংপুর-১, মুজিবুল হক চুন্নু কিশোরগঞ্জ-৩, নাসরিন জাহান বরিশাল-৬, শওকত চৌধুরী বা আদেলুর আদেল নীলফামারী-৪, আক্কাস আলী সরকার কুড়িগ্রাম-৩, শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-১, শরিফুল ইসলাম জিন্নাহ বগুড়া-২, নুরুল ইসলাম তালুকদার বগুড়া-৩, নুরুল ইসলাম ওমর বগুড়া-৬, আলতাফ আলী বগুড়া-৭, রুস্তম আলী ফরাজী পিরোজপুর-৩, সালাউদ্দিন আহমেদ ময়মনসিংহ-৫, ফখরুল ইমাম ময়মনসিংহ-৮, সৈয়দ আবু হোসেন বাবলা ঢাকা-৪, লিয়াকত হোসেন নারায়ণগঞ্জ-৩, সেলিম ওসমান নারায়ণগঞ্জ-৫, পীর ফজলুর রহমান মেজবাহ সুনামগঞ্জ-৪, ইয়াহ হিয়া চৌধুরী সিলেট-২, সেলিম উদ্দিন সিলেট-৫, আমির হোসেন ভূঁইয়া কুমিল্লা-২, নুরুল ইসলাম কুমিল্লা-৮, মো. নোমান লক্ষ্মীপুর-২, জি এম কাদের লালমনিরহাট-৩, সুনীল শুভরায় খুলনা-১, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ফেনী-৩, মাসুদ পারভেজ (সোহেল রানা) বরিশাল-২, আতিকুর রহমান হবিগঞ্জ-১, দিলারা খন্দকার গাইবান্ধা-৩, রেজাউল ইসলাম ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া-২, পনির উদ্দিন আহমেদ কুড়িগ্রাম-২, এইচ এম গোলাম শহীদ গাইবান্ধা-৫, আবুল হোসেন রাজশাহী-৫, আজাহার হোসেন সাতক্ষীরা-২, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল বা ফারুক কাদের নীলফামারী-৩, শাহরিয়ার জামিল কুষ্টিয়া-১, মো. আবু তালহা নাটোর-১, দেলোয়ার হোসেন দিনাজপুর-৬, আশরাফ-উদ-দৌলা কুড়িগ্রাম-৪ এবং মাওলানা আবু নাসের ওয়াহেদ ফারুক (ইসলামি জোট) নোয়াখালী-১ আসনে মনোনয়ন পেয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest