সর্বশেষ সংবাদ-
মুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পাইকগাছা উপজেলা আইন শৃংখলা ও বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পাইকগাছা ব্যুরো: পাইকগাছা উপজেলা আইন শৃংখলা ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, ওসি আমিনুল ইসলাম বিপ্লব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু। বক্তব্য রাখেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, আজাহার আলী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ গোলদার, কেএম আরিফুজ্জামান তুহিন, আবু জাফর সিদ্দিকী রাজু, রিপন কুমার মন্ডল, কওছার আলী জোয়াদ্দার, মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, মিলিজিয়াসমিন, অনিতা রানী মন্ডল, রেজাউল ইসলাম, অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, প্রভাষক ময়নুল ইসলাম ও গ্রাম আদালত প্রকল্পের মহিদুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও সাইবার ক্রাইম প্রতিরোধে বিশেষ সেল গঠন, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিরত থাকা ও নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে সকলকে প্রশাসনের সহযোগিতা করার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাইকগাছায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পাইকগাছা ব্যুরো: পাইকগাছায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সে মৌখালী গ্রামের মুকুল গাজীর মেয়ে বৈশাখী খাতুন (২)। মঙ্গলবার সকাল ৮টায় খেলতে খেলতে পুকুর পাড়ে গেলে সে পুকুরে পড়ে যায় এবং সেখানে তার মৃত্যু হয়। অনেক খোঁজাখুজির পর তার স্বজনরা পুকুর থেকে বৈশাখীর মৃতদেহ উদ্ধার করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাইকগাছায় বৃদ্ধ ও মৃত্যু ব্যক্তিদের অর্থ প্রদান

পাইকগাছা ব্যুরো: পাইকগাছায় আরআরএফ-এর উদ্যোগে প্রবীণ জনগোষ্ঠির জীবন মান উন্নয়ন প্রকল্পে বয়স্ক ও সৎকারের জন্য ভাতা অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে নিজস্ব কার্যালয়ে ১শ জন বয়স্কদের ৬০ হাজার টাকা ভাতা ও ৩জন মৃত্যু ব্যক্তির ওয়ারেশদের কাছে ৬ হাজার টাকা প্রদান করেছে। টাকা প্রদান করেন প্রকল্প সমন্বয়কারী সঞ্জয় মিত্র। এ সময় উপস্থিত ছিলেন, হিমাংশু তরখদার, শেখ আরিফুর রহমান, রনি মন্ডল, এখলাছুর রহমান, মো: রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল-জুবায়ের প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবৈধভাবে প্রবেশের সময় সাতক্ষীরা সীমান্ত থেকে আটক-৭

নিজস্ব প্রতিনিধি: অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে নারী, পুরুষ ও রোহিঙ্গাসহ ৭ জনকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার সকালে সাতক্ষীরা সদর উপজেলা তলুইগাছা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে একজন পুরুষ, তিন জন মহিলা, দুই জন শিশু ও এক জন রোহিঙ্গা পুরুষ রয়েছে। এদের মধ্যে ৬ জনের বাড়ি সাতক্ষীরা ও খুলনা জেলার বিভিন্ন স্থানে।
তলুইগাছা বিওপির হাবিলদার হুময়িন কবির জানান, নায়েক আব্দুল কাদেরের নেতৃত্বে বিজিবির একটি টহলদল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সকাল ৬ টার দিকে তলুইগাছা মাঠপাড়া সীমান্তের মেইন পিলার ১৩ এর কাছাকাছি এলাকা থেকে নারী ও পুরুষসহ ৭ জনকে আটক করে। পরে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের দায়ে তাদের নামে পাসপোর্ট আইনে মামলা দিয়ে সদর থানায় সোপর্দ করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের মধ্যে একজন রোহিঙ্গা রয়েছে। তাকে জেলা প্রশাসকের মাধ্যমে কক্সবাজারের রোহিঙ্গা স্মরনার্থী ক্যাম্পে পাঠানোর প্রস্তুতি চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় খাদ্য নিরাপত্তা ও পুষ্টি মেলা-১৮ অনুষ্ঠিত

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় খাদ্য নিরাপত্তা ও পুষ্টি মেলা ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় দেবহাটার সরকারী খানবাহাদুর আহছানউল্লা কলেজ (কেবিএ) মাঠে উৎসব মূখর পরিবেশে মেলাটি অনুষ্ঠিত হয়। সাসটেইনেবল এগ্রিকালচার, ফুড সিকিউরিটি এন্ড লিংকেজেস-সফল ২ প্রকল্পের মাধ্যমে উত্তরন ও সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া’র যৌথ আয়োজন এবং বাস্তবায়নে মেলায় অংশ নেয়া ২০টি স্টলে নিরাপদ খাদ্য,কৃষি,মৎস্য,লাইভস্ট্রক,নিউট্রিশন সহ বিভিন্ন জনসচেতনতা মূলক প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান। সরকারী খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সফল প্রকল্প ও সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রোগ্রাম ম্যানেজার সুরাইয়া খাতুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব,সাধারন সম্পাদক মাহমুদুল হাসান (শাওন),ডা: আবু হুসাইন,প্রকল্প ব্যবস্থাপক ইকবাল হোসেন,মাকসুদুর রহমান,কমোডিটি ম্যানেজার ডা: এসএ শামীম আহম্মেদ,ডা: ঝন্টু বিকাশ,ডা: অতীশ চন্দ্র,প্রোগ্রাম অফিসার মাসুদুর রহমান,সফল প্রকল্প-উত্তরনের এডমিন অফিসার মাহবুবুর রহমান, কমোডিটি ম্যানেজার ডা: নাজমুন নাহার প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ইভিএম এর ব্যবহার নিয়ে ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া

সাতক্ষীরা প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর-২ সংসদীয় আসনে ইভিএম ব্যবহারকে কেন্দ্র করে ভোটারদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এমনকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রার্থীদের মাঝেও নতুন এই প্রযুক্তি নিয়ে রয়েছে যথেষ্ট কৌতুহল।

সাধারন ভোটাররা জানান, অল্পসময়ের মধ্যে নির্বাচনী কর্মকর্তাদের উপযুক্ত প্রশিক্ষন ও সাধারণ ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পারলেই নতুন এই প্রযুক্তি টেকসই হতে পারে, আর তা নাহলে এ প্রকল্প মুখ থুবড়ে পড়ার আশাংকা রয়েছে।

ভারত সীমান্ত ঘেষা সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত সাতক্ষীরা-২ আসন। এই আসনে ৩ লাখ ৫৬ হাজার ২৬৯ জন ভোটার রয়েছে। যার মধ্যে ১ লাখ ৭৮ হাজার ৯৭৮ জন পুরুষ ভোটার ও ১লাখ ৭৭ হাজার ২৯৮ জন নারী ভোটার রয়েছে। এই আসনে ভোট কেন্দ্র রয়েছে ১৩৭ টি। বুথের সংখ্যা ৬৯৮টি।
সংশ্লিষ্ট রিটানিং অফিসার জানিয়েছেন, নির্বাচন কমিশনারের নির্দেশনা পেলে ইভিএম ব্যবহারে বাস্তবমূখী পদক্ষেপ নেয়া হবে। নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষন ও ভোটারদের মাঝে সচেতনতামুলক বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হবে।

জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, এই প্রযুক্তি নির্বাচনে ব্যবহারের মাধ্যমে ১০টি সুবিধা পাওয়া যাবে। এর মধ্যে ভোটগ্রহণের আগে মেশিন চালু না হওয়া ও মেশিন ছিনতাই হলেও অবৈধ ভোটদান বন্ধ, পাসওর্য়াড সুরক্ষিত থাকায় অনুমোদিত ব্যক্তির বাইরে মেশিন চালু করা সম্ভব নয়। ভোট শুরুর আগে-পরে শূন্য ভোটিং ও প্রিন্টিং করার সুবিধা। স্বয়ংক্রীয়ভাবে ফলাফল প্রিন্ট, ঘোষণা ও বিতরণ করার ব্যবস্থা। ভোট সম্পন্ন হওয়ার পর ভোটারের সন্তুষ্টির জন্য ধন্যবাদ শব্দ যুক্ত করা হয়েছে এই ইভিএমে।

সাতক্ষীরা সদর-২ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি বলেন, এই প্রযুক্তি নতুন। তবে সামরিক বাহিনীর সদস্যরা নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষনের ব্যবস্থা করবে। জনসংখ্যা বৃদ্ধির কারনে এই পদ্ধতির মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যে ভোটাররা তাদের ভোচাধিকার প্রয়োগ করতে পারেবে।
জেলা গণফোরামের সাধারণ সম্পাদক ও দলীয় প্রার্থী আলীনুর খান বাবুল বলেন, ডিজিটাল কারচুপির জন্য সরকার ইভিএম ব্যবহার করতে চাচ্ছে। অন্যান্য দল না চাইলেও ভোট কারচুপির জন্য ইভিএম পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।
সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, ইভিএম নিয়ে ভোটারদের মাঝে নানা কৌতুহল রয়েছে। এই প্রযুক্তি যদি যথাযথভাবে প্রয়োগ করতে পারি তাহলে ভোটাররা ইভিএমে আকৃষ্ট হবেন বলে তিনি মনে করেন। তিনি আরো বলেন, আমরা যে উন্নত বিশ্বের স্বপ্ন দেখি তা একদিন বাস্তবায়িত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা-৩ আসনে ডাঃ আ ফ ম রুহুল হক এমপির মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা-৩ (আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জ একাংশ) আসনের সংসদ সদস্য পদে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র দাখিল করেছেন। ২৭ নভেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এবং জেলা নির্বাচন অফিসার মোঃ নাজমুল কবিরের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সাবেক এমপি ডাঃ মোখলেছুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক লায়লা পারভীন সেজুতি, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. শহীদুল ইসলাম পিন্টু, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবার রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
এসময় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শাহ আব্দুস সাদী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সদরের দলিল লেখকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা রেজিস্ট্রি অফিসে দলিল লেখকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সদরের দলিল লেখকদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা রেজিস্ট্রি অফিসের সম্মেলণ কক্ষে দুই ধাপে মাঝখানে এক ঘণ্টা বিরতি দিয়ে প্রশিক্ষণ কর্মশালাটি সমাপ্ত হয়। প্রত্যেক গ্রুপে ৫০ জন করে মোট ১০০জন উক্ত কর্মশালায় অংশ নেয়। সাতক্ষীরা জেলা রেজিস্ট্রিার মুন্সি রুহুল ইসলামের স্বভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন সদর সাব রেজিস্ট্র্রিার মো: রফিকুল আলম, কালিগজ্ঞ সাব রেজিস্ট্র্রিার অজয় কুমার সাহা, কলারোয়া সাব রেজিস্ট্র্রিার মো: সাহিদুর রহমান,সখিপুর সাব রেজিস্ট্রিার পার্থ প্রতিম মুখার্জী। দলিল লেখকদের মধ্যে বক্তব্য রাখেন পলাশ,মুজিবুর রহমান,মারুফ হোসেন,রুহুল কুদ্দুস,পুলক চন্দ্র সহ আরও অনেকে। কর্মশালায় সভাপতির বক্তেব্যে জেলা রেজিস্ট্র্রিার মুন্সি রুহুল ইসলাম দলিল লেখেকদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং বিভিন্ন আইন সম্পর্কে অবহিত করেন। দলিলের প্রকার ভেদ সম্পর্কে তিনি সবাইকে অবহিত করেন। প্রত্যেক দলিল লেখককে তিনি আইন সম্পর্কে ধারণা রেখে কাজ করার জন্য নির্দেশনা দেন। তিনি আরো বলেন এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের মাধ্যেমে আমরা আমাদের দক্ষতা আরও বাড়াতে পারবো। তিনি সকলকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে ন্যায় নিষ্ঠার সাথে তার কাজ করার পরামর্শ দেন। তিনি সরকারের নির্দেশনা মোতাবেক সকলকে কাজ করার পরামর্শ দেন। আগামীতে এই ধরণের কর্মশালা আরও আয়োজন করা হবে বলে তিনি জানান। উক্ত অনুষ্ঠানে দলিল লেখকরা তাদের সমস্যা, সুবিধা, অসুবিধা জেলা রেজিস্ট্রিারকে জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest