সর্বশেষ সংবাদ-
মুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

নির্বাচনকে সামনে রেখে ছাত্রলীগের নিদের্শনা আসছে

দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের জন্য দিক নির্দেশনা আসছে। প্রতিটি আসনেই একজনকে সমন্বয়কারী করে ১০ সদস্য বিশিষ্ট উপ-কমিটি গঠন করবে ছাত্রলীগ। যার দিক নির্দেশনা দেবে কেন্দ্রীয় ছাত্রলীগ।

সংগঠন সূত্রে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে নির্বাচনী মাঠে নামবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ। বিজয় নিশ্চিত করতে কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে শুরু আসন ভিত্তিক কমিটি গঠন করতে চলছে সংগঠনটি। সারা দেশের ৩০০ আসনেই নির্বাচনের জন্য একটি উপ-কমিটি গঠন করবে জেলা ছাত্রলীগ। কিন্তু, কেন্দ্র থেকে উপ-কমিটির অনুমোদন দেয়া হবে। এই কমিটির মাধ্যমে নির্বাচনের সকল দিকনির্দেশনা দেয়া হবে। সমন্বয়কের মাধ্যমে পরিচালনা হবে এই উপ-কমিটিগুলো। আর সমন্বয়কে দিকনির্দেশনাসহ সকল মনিটরিং করবে কেন্দ্রীয় ছাত্রলীগ।

কুমিল্লা-গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মতো জাতীয় নির্বাচনের মাঠে থাকবে ছাত্রলীগ। কাজ করবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে। ভোটারদের কাছে গিয়ে ভোটও চাইবে সংগঠনের নেতাকর্মীরা।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ‘গত কয়েকটি সিটি করপোরেশন নির্বাচনের মতো বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা জাতীয় নির্বাচনের মাঠে অবস্থান করবে। সেই উপলক্ষে আসন ভিত্তিক কমিটি গঠন করা হবে। ৩০০ আসনেই নির্বাচনী উপ-কমিটি গঠন করা হবে।’

এর আগে গতকাল আসন্ন একাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক ‘নৌকা’র সকল কান্ডারীদেরকে বাংলাদেশ ছাত্রলীগ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সভাপতি ও সাধারণ সম্পাদকের সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, “আমরা বাংলাদেশ ছাত্রলীগ আদর্শিক নেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র বিশ্বস্ত ভ্যান গার্ড হিসেবে সকল ব্যক্তিক চাওয়া, মতভেদ ভুলে নৌকার প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ ছাত্রলীগ অতীতের গৌরবোজ্জ্বল ধারাবাহিকতা অব্যাহত রেখে দেশরত্নের নৌকার বিজয় পাল উড়াবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিইসি ও কমিশনারদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

দেশের খবর: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং কমিশনারদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করেন আইনজীবী দেলোয়ার হোসেন।
রিট আবেদনে সিইসি এবং কমিশনারদের নিয়োগ সংক্রান্ত গেজেট বাতিল চাওয়া হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার, আইন সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনটি শুনানির জন্য হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চের কার্যতালিকায় রয়েছে বলে জানা গেছে। তবে শুনানির তারিখ জানা যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোটারের মন পেতে জুতা পালিশ প্রার্থীর!

অনলাইন ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন ঘিরে শুরু হয়েছে ব্যাপক নির্বাচনি প্রচারণা। প্রার্থীরা ছুটে যাচ্ছেন ভোটারদের দরজায় দরজায়। ভোট পেতে কিনা করছেন প্রার্থীরা। ভোটারের মন গলাতে বাদ রাখছেন না কোনো কিছুই।
এমনকি ভোটারের মন পেতে প্রার্থী ভোটারের জুতা পালিশ করে দিচ্ছেন, এমন ঘটনাও ঘটেছে। সূত্র: এনডিটিভি। সম্প্রতি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ছবি। যেখানে দেখা গেছে, এক ভোটারের জুতা পলিশ করছেন মধ্যপ্রদেশের রাষ্ট্রীয় আমজনতা পার্টির শরদ সিং কুমার।
ছবিটি রীতিমতো হইচই ফেলে দিয়েছে। ঘটনাটি নিয়ে সামাজিকমাধ্যমে রসিকতা করা হলেও অনেকেই বলছেন-এটি ভারতের রাজনীতি কোন পর্যায়ে নেমেছে তার একটি নমুনা প্রদর্শন হল। কেউ কেউ বলেছেন-শরদ সিং অন্যান্য সব রাজনৈতিক নেতাকে টক্কর দিয়ে বসল। তবে এর পেছনেও রয়েছে কিছু যুক্তি। তা হল- শরদ সিং কুমারের নির্বাচনী প্রতীক হচ্ছে জুতা। আর সে কারণেই ভোটারদের জুতা পলিশ করে দেয়ার কাজে নেমেছেন তিনি।
এ সম্পর্কে তিনি বলেন, নিজের প্রতীকের এমন ব্যবহার করেই ভোটে জিততে চান তিনি।

তিনি আরও জানান, নির্বাচনের প্রতীক জুতা তার ভাগ্যেই জুটেছে। এখন সেই জুতাই তার ভাগ্য ফেরাবে বলে বিশ্বাস করেন তিনি। তবে শরদই একা নন ভোট পেতে এমন অভিনব পন্থা বেছে নিয়েছেন ওই নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আকুলা হনুমন্থ। তিনি দুয়ারে দুয়ারে চটিজুতা বিলিয়ে যাচ্ছেন। এ ক্ষেত্রে তার প্রচার বার্তা হচ্ছে-যদি প্রতিশ্রুতি রাখতে না পারি, তা হলে ওই চটি দিয়ে আমাকে শাস্তি দিও।
উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ১১ ডিসেম্বরের মধ্যে জয়ী প্রার্থীর নাম জানা যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এপর্যন্ত বিএনপির মনোনয়ন পেলেন যারা

রাজনীতির খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন চিঠি দেয়া শুরু করেছে বিএনপি। মনোনয়ন চিঠি পেয়ে ইতোমধ্যে নোয়াখালীর পথে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি নোয়াখালী-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন।

ব্যারিস্টার মওদুদ আহমদের ব্যক্তিগত সহকারি মুমিনুল ইসলাম সুজন বলেন, ‘গতবার মওদুদ আহমদকে নিজ এলাকায় আওয়ামী লীগের লোকজন দিয়ে এলাকায় বাধা দেয়া হয়েছিল। এবার তা নেই৷ পথে পথে মানুষের ঢল নেমেছে। ব্যারিস্টার মওদুদ আহমদকে গ্রহণ করতে মানুষের স্রোত। এবার বিএনপির পক্ষে মানুষের এই স্রোত কেউ ঠেকাতে পারবে না৷’

একইভাবে মনোনয়ন চিঠি গ্রহণ করেছেন ভোলা-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

মনোনয়ন চিঠি প্রদানের বিষয়টি বিএনপি আনুষ্ঠানিকভাবে না জানালেও বিভিন্ন সূত্র মতে, আজ দুপুরের পর মনোনয়ন চিঠি দেয়া হবে গুলশান রাজনৈতিক কার্যালয় থেকে।

এ বিষয়ে দূরবর্তী জেলা কক্সবাজার সদর-রামু-৩ আসন থেকে মনোনয়ন প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেন, ‘মনোনয়ন চিঠি এখনো পাইনি। আমাকে আজকে ৩টার সময় গুলশান কার্যালয়ে যেতে বলা হয়েছে। আশা করি ভালো কিছু হবে।’

বিএনপি মনোনয়ন চিঠি প্রদান বিষয়ে কিছু প্রকাশ না করলেও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রোববারের বক্তব্য অনুযায়ী, ২৭ নভেম্বরের মধ্যে বিএনপির মনোনয়ন চিঠি প্রদান সম্পন্ন করার কথা।

আগামী ২৮ তারিখের মধ্যে চূড়ান্ত মনোনয়ন তালিকা নির্বাচন কমিশনে জমা দেয়ার সময়সীমা৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ বিকেল ৩টায় ফের সংবাদ সম্মেলন করবেন ড. কামাল

রাজনীতির খবর: আজ সোমবার ফের সংবাদ সম্মেলনে আসছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। সংবাদ সম্মেলনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয় এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে দলের পরিকল্পনা জানানো হবে বলে জানা গেছে।

এ ব্যাপারে গণফোরামের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক জানান, জাতীয় প্রেসক্লাবে বিকেল ৩টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ড. কামাল আসন্ন নির্বাচনের বিভিন্ন বিষয় এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গণফোরামের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরবেন।

পথিক আরো জানান, সংবাদ সম্মেলনে সম্প্রতি গণফোরামে যোগ দেওয়া ড. রেজা কিবরিয়া দেশের অর্থনৈতিক উন্নয়নে দলের কিছু মৌলিক পরিকল্পনা তুলে ধরবেন। কীভাবে দেশের সব মানুষের জন্য সমান সুযোগ তৈরি করা যায় এবং বৈষম্য দূর করা যায়, রেজা কিবরিয়া সে সম্পর্কে কথা বলবেন।

এর আগে গতকাল রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনারের রিপ্লেসের (বদলি) দাবি করেন ড. কামাল হোসেন। সেইসঙ্গে সিইসির নির্দেশেই নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিরুদ্ধে মিয়ানমারে বৌদ্ধ ভিক্ষুদের বিক্ষোভ

বিদেশের খবর: রোহিঙ্গাদের দেশে না ফেরানোর দাবিতে মিয়ানমারে বিক্ষোভ করেছে বৌদ্ধ ভিক্ষুরা। মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিরুদ্ধে রবিবার কয়েকশ’ বৌদ্ধ সন্ন্যাসী মিছিল করেছে। তাদের দাবি, কিছুতেই রোহিঙ্গাদের দেশে ফেরানো যাবে না।

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের কোনোভাবেই যেন মিয়ানমারে ফিরে আসতে না দেয়া হয়, সরকারের প্রতি এই আহবান জানিয়েছে তারা।

বৌদ্ধ ভিক্ষুদের দাবি, রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের ফিরে আসার মধ্যে মিয়ানমারের কোনও স্বার্থ নেই। রোহিঙ্গারা মিয়ানমারের জন্য অত্যন্ত বিপজ্জনক।

প্রসঙ্গত, গত বছরের আগস্টে রাখাইনে রোহিঙ্গাদের ওপর সেনা অভিযান শুরু হলে প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। তবে তাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে ইতোমধ্যে ঢাকা-নেইপিদো চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী এ মাসের শেষ নাগাদ ২২৬০ জন রোহিঙ্গার মিয়ানমার ফিরে যাওয়ার কথা ছিল। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ সরকার কয়েক দিন আগেই ওই পরিকল্পনা স্থগিত করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট দেবহাটা উপজেলা কমিটি অনুমোদন

 

বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট দেবহাটা উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ২৬ নভেম্বর খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত ও সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মিহির কান্তি সরকার, সাধারণ সম্পাদক দেবাশিষ কুমার সরকার এবং ভবরঞ্জন সরকার স্বাক্ষরিত একপত্রে সন্দ্বীপ বর্মণ কে সভাপতি, মানিক চন্দ্র বাছাড়কে সিনিয়র সহ-সভাপতি, কালিপদ বাছাড়কে সহ-সভাপতি, তাপস বাছাড়কে সাধারণ সম্পাদক ও রমেশ সরকারকে ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ দেবহাটা উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আ.লীগ মনোনীত প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়ু মিছিল

রাজনীতির খবর: ঝালকাঠি-১ (রাজাপুর ও কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাংসদ বজলুল হক (বি এইচ) হারুনের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন দলের নেতাকর্মীরা। তাঁরা ঝাড়ু মিছিল করে বজলুল হক হারুনকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেন।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজাপুর থানার পাশে উপজেলা যুবলীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটিতে কয়েক দফায় বাধা দেয় পুলিশ। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পুলিশ লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। নেতাকর্মীরা আবারও জড়ো হয়ে ঝাড়– নিয়ে মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে যুবলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম স্বপন ও রিয়াজ মাতুব্বর, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম ডেজলিং, নাসির মৃধা, উপজেলা যুবলীগের সহসভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইউসুফ সিকদার, জাকির হোসেন, হেমায়েত উদ্দিন, মিজানুর রহমান, হুমায়ুন কবির ও আলমগীর চৌধুরী।

বক্তারা বলেন, বজলুল হক হারুন সংসদ সদস্য থাকা অবস্থায় এলাকার নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক রাখেননি। তিনি টানা দুই মেয়াদে সংসদ সদস্য থাকার পরও জনবিচ্ছিন্ন হয়ে পড়েন। তিনি রাজাকার পরিবারের সদস্য। এর আগে ১৯৯১ সালে তিনি বিএনপি থেকে নির্বাচন করেন এবং ১৯৯৬ সালে তিনি জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে নির্বাচন করেন। এত কিছুর পরও ২০০১ সাল থেকে তাঁকে মনোনয়ন দিচ্ছে আওয়ামী লীগ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বজলুল হক হারুনের মনোনয়ন বাতিল করে দল ও কর্মীবান্ধব অন্য কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়। এ ছাড়া বজলুল হক হারুনকে রাজাপুরে অবাঞ্ছিত ঘোষণা করেন নেতাকর্মীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest