সর্বশেষ সংবাদ-
মুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

গণফোরামে যোগ দিচ্ছেন অধ্যাপক আবু সাইয়িদ

রাজনীতির খবর: গণফোরামে যোগ দিচ্ছেন আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ। এরই মধ্যে তিনি ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করেছেন বলে দলটির দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ বিষয় গণফোরামের জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট জগলুল আফ্রিদ বলেন, অধ্যাপক আবু সাইয়িদ ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করেছেন। খুব শিগগিরি তিনি গণফোরামে যোগ দেবেন।

এদিকে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবু সাইয়িদ ঐক্যফ্রন্টের টিকেট নিয়ে তার নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করতে পারেন।

অপরদিকে তার নিকটাত্মীয়দের কাছ থেকে জানা গেছে, আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে তিনি ঐক্যফ্রন্টে যোগ দিচ্ছেন। গণফোরামে যোগ দিচ্ছেন আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ। এরই মধ্যে তিনি ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করেছেন বলে দলটির দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ বিষয় গণফোরামের জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট জগলুল আফ্রিদ বলেন, অধ্যাপক আবু সাইয়িদ ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করেছেন। খুব শিগগিরি তিনি গণফোরামে যোগ দেবেন।

এদিকে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবু সাইয়িদ ঐক্যফ্রন্টের টিকেট নিয়ে তার নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করতে পারেন।

অপরদিকে তার নিকটাত্মীয়দের কাছ থেকে জানা গেছে, আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে তিনি ঐক্যফ্রন্টে যোগ দিচ্ছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ট্রাক চাপায় অজ্ঞাত পাগল নিহত

 

নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ভোমরা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মানসিক ভারসাম্যহীন (পাগল) নিহত হয়েছে। সোমবার সকালে সদরের আলিপুর নামকস্থানে এ ঘটনাটি ঘটে।
নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাক যার নং ঢাকা মেট্রো-(চ-১১-০১৯৩) আলিপুর নামকস্থানে পৌঁছালে ভারসম্যহীন পাগলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সে মারা যায়। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে থানায় সোপর্দ করেছে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতল মর্গে প্রেরণ করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা-১ আসনে মুস্তফা লুৎফুল্লাহর মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য পদে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য, সাতক্ষীরা জেলা সভাপতি ও ১৪ দলের অন্যতম নেতা মুস্তফা লুৎফুল্লাহ ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মনোনয়ন পত্র দাখিল করেছেন। ২৬নভেম্বর সোমবার সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এবং জেলা নির্বাচন অফিসার মোঃ নাজমুল কবিরের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক শাহ আব্দুস সাদী, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক অধ্যাপক মহিবুল্লাহ মোড়ল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. শাহ আলম, প্রকৌশলী আবেদুর রহমান, নারী নেত্রী নাসরিন খান লিপি প্রমুখ। মনোনয়নপত্র দাখিলের সময় জেলা রিটার্নিং অফিসার নির্বাচনী আচারণ সম্বলিত লিফলেট তুলে দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ময়মনসিংহে জাতীয় পার্টি কার্যালয়ে আ.লীগের হামলা

দেশের খবর: ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীর কর্মী-সমর্থকরা ঈশ্বরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে চালানো এই হামলায় জাপার চারজন আহত হয়েছেন।

এ ছাড়া মনোনয়নের ঘোষণা না পেয়ে রোববার দিনব্যাপী মিছিল ও সড়ক অবরোধ করেন আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

গতকাল রাতের হামলায় আহত হন ঈশ্বরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উপদেষ্টা কমিটির সদস্য আতাউর রহমান, তাঁর ছেলে উপজেলা যুব সংহতির আহ্বায়ক সারোয়ার্দী সুজন এবং জাতীয় ছাত্রসমাজের ও যুবসংহতির দুই সদস্য কাকন ও দীপ্ত তালুকদার। এ সময় নেতাকর্মীদের তিনটি মোটরসাইকেল ও জাপা কার্যালয়ের চেয়ার-টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। আহতদের রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিনটি রাবার বুলেট ও একটি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ ঘটনার পর পৌর সদরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের প্রার্থীকে মনোনয়নের দাবিতে গতকাল দুপুর ১২টা থেকে মিছিল-সমাবেশ ও রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ঈশ্বরগঞ্জের সাবেক সাংসদ আবদুস ছাত্তারের কর্মী-সমর্থকরা। বর্তমানে এখানকার সংসদ সদস্য মহাজোটের শরিক দল জাতীয় পার্টির ফকরুল ইমাম।

এসব কর্মসূচিতে নেতৃত্ব দেন আবদুস ছাত্তারের স্ত্রীর বড় ভাই সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবীব, শ্যালক জেলা যুবলীগের সদস্য মাহাবুবুর রহমান মাহবুব ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মতিউর রহমাম মতি।

জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ব্যাপারে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবীব বলেন, ‘মনোনয়নের ব্যাপারে দলীয় নেতাকর্মীরা বিক্ষুব্ধ। জাতীয় পার্টির কার্যালয়ে কারা হামলা চালিয়েছে আমার জানা নেই। অনেকেই ক্ষুব্ধ আছেন। তাঁদের কেউ করেছেন কি না আমি জানি না।’

গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার শাকের হোসেন সিদ্দিকী এ ঘটনায় নয়জনকে আটকের খবর নিশ্চিত করে জানান, এতে কোনো মামলা হয়নি।

জাতীয় পার্টির সংসদ সদস্য ফকরুল ইমামের ব্যক্তিগত কর্মকর্তা মো. আবদুল মতিন আজ সোমবার সকালে টেলিফোনে এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ছাড়া কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে হামলাকারীদের তাড়িয়ে দেয় এবং ঘটনায় জড়িত নয়জনকে আটক করে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বকাপের সেরা স্কোয়াডে জাহানারা

খেলার খবর: নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের সেরা স্কোয়াডে দ্বাদশ খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন বাংলাদেশের জাহানারা আলম।
সেরা দল নির্বাচন করে নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে আইসিসি। নির্বাচক কমিটিতে ছিলেন সাবেক ক্রিকেটার আনজুম চোপড়া, এবনি রেইনফোর্ড, ইয়ান বিশপ। সাবেক এই ক্রিকেটারদের পাশাপাশি সঙ্গে ছিলেন সাংবাদিক মেলিন্ডা ফারেল এবং আইসিসির ক্রিকেট অপারেশন্সের জেনারেল ম্যানেজার জিওফ আল্লার্ডইস।

বাংলাদেশ এবার গ্রুপ পর্বে সবকটি ম্যাচ হেরে তলানিতে থেকে আসর শেষ করলেও জাহানারা দারুণ ফর্মে ছিলেন। বল হাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৩ রানে তিন উইকেট নেন। শ্রীলঙ্কার বিপক্ষে তিন উইকেট নিতে খরচ করেন ২১ রান। চার ম্যাচে উইকেট নিয়েছেন এই ছয়টি।

ফাইনালে ইংল্যান্ডকে চার উইকেটে হারিয়ে চতুর্থবার চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। বিশ্বকাপের সেরা দলে তাদের দুইজন ঠাঁই পেয়েছেন। ভারত থেকে তিনজন। এর মধ্যে অধিনায়ক দেশটির হারমানপ্রীত কৌর।

সেরা স্কোয়াড: এলিশা হিলি (অস্ট্রেলিয়া), স্মৃতি মন্ধনা (ভারত), অ্যামি জোনস (ইংল্যান্ড), হারমানপ্রীত কৌর (অধিনায়ক, ভারত), ডিন্দ্রা ডটিন (উইন্ডিজ), জাভেরিয়া খান (পাকিস্তান), এলিসি পেরি (অস্ট্রেলিয়া), লেই কাস্পারেক (নিউজিল্যান্ড), অ্যানিয়া শ্রাবসোল (ইংল্যান্ড), কির্স্টি গর্ডন (ইংল্যান্ড), পুনম যাদব (ভারত) এবং জাহানারা আলম (বাংলাদেশ)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডেম্বেলেকে ছেড়ে নেইমারের আশায় বার্সা

খেলার খবর: জানুয়ারিতে ডেম্বেলেকে ছেড়ে দিতে চায় বার্সা। ডেম্বেলে নিজেও তেমনটি চাচ্ছেন। তার জায়গায় নেইমারকে পাওয়ার আশায় আছে বার্সেলোনা। খবর গোলডটকমের।
২১ বছর বয়সী ডেম্বেলে ২০১৭ সালে বার্সায় আসার পর খুব একটা মানিয়ে নিতে পারেননি। তার বিরুদ্ধে ক্লাবের অনেক অভিযোগ। একজন পেশাদার ফুটবলারের যেমন জীবন-যাপন করা উচিত, সেটির ধারেকাছেও নাকি তিনি নেই। ঠিকমতো ডায়েট রুটিন পর্যন্ত অনুসরণ করেন না। কিছুদিন আগে রাতভর বন্ধুদের সঙ্গে ভিডিও গেম খেলে সকালে অনুশীলনে যাননি।

নেইমার বার্সা থেকে পিএসজিতে যাওয়ার পর নিজের ভালো ফর্ম অব্যাহত রেখেছেন। কিন্তু নানা কারণে ক্লাবের সঙ্গে মিলছে না। একদিন আগে ইএসপিএন ফুটবল খবর দেয়, ম্যানচেস্টার ইউনাইটেড থেকে গোলকিপার ডেভিড ডি গিয়াকে দলে নিতে নেইমারকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।
ডেম্বেলে বার্সাকে ইতিমধ্যে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। তার সম্ভাব্য গন্তব্য হতে পারে প্রিমিয়ার লিগের দল লিভারপুল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সোমালিয়ায় সন্ত্রাসী হামলা, যাজকসহ নিহত ১১

বিদেশের খবর: সোমালিয়ায় জঙ্গি হামলায় যাজকসহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। দেশটির আল-শাবাব জঙ্গি গোষ্ঠী গতকাল সোমবার এই হামলা চালায়। খবর রয়টার্সের।
রয়টার্সের খবরে বলা হয়, আল-শাবাবের এক মুখপাত্র আব্দিয়াসিস আবু মুসাব বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের ভিতরে হামলা চালিয়ে যাজকসহ তার ১০ জন অনুসারীকে হত্যা করা হয়।
ওই মুখপাত্র জানান, ওই যাজক আমাদের নবীকে অপমান করেছে। আল-শাবাবের পক্ষ থেকে বলা হয়, ওই যাজক গত বছর নিজেকে নবী হিসেবে দাবী করেন।

সোমালিয়ার মুডগ অঞ্চলের গভর্নর আবদি রশিদ হাসি রয়টার্সকে বলেন, ওই যাজককে আল-শাবাব অনেকদিন থেকেই প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এছাড়া হামলায় ঠিক কতজন নিহত হয়েছে আমরা এখন পর্যন্ত নিশ্চিত না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হওয়ার মতো ‘কিছু’ করবেন না: ম্যাজিস্ট্রেটদের সিইসি

দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘আচরণবিধি প্রয়োগ করতে গিয়ে এমন কিছু করবেন না যেন পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে।’
সোমবার (২৬ নভেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণ বিধিমালা সংক্রান্ত ব্রিফিংয়ে এসব কথা বলেন সিইসি।
কেএম নূরুল হুদা বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে অনেক সময় আপনাদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। আপনাদেরকে অনেক সময় বিচলিত করে উসকানিমূলক পরিবেশে ফেলে দেয় নানা কারণে। মিসগাইডিং পরিবেশের মধ্যে ফেলে দেয়। সেই অবস্থাগুলো আপনাদের বুদ্ধিমত্তা, দক্ষতা, ক্ষিপ্রতার মাধ্যমে বুঝতে হবে।’

তিনি বলেন, ‘আর্মি, বিজিবি, র‌্যাবের সাথে টহল দিচ্ছেন, বিভ্রান্ত হওয়া যাবে না। কেন্দ্রের সাথে প্রিজাইডিং অফিসারদের সাথে যোগাযোগ থাকতে হবে। যোগাযোগটা যত ভাল হবে, বিভ্রান্তকর পরিস্থিতি ততো ভালভাবে মোকাবেলা করতে পারবেন।’

সিইসি বলেন, ‘কখনও ধৈর্যচ্যুত হলে চলবে না। কোন বিভ্রান্তিকর অবস্থায় পড়লে সহনশীলতা থাকতে হবে। বুঝে শুনে অ্যাকশনে যেতে হবে।’
তিনি বলেন, ‘আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন। আমরা চাই না নির্বাচন কেন্দ্রে কোনো সংঘাত হোক, সেখানে কোনো রক্তপাত হোক, কোনরকম প্রাণহানী হোক। এগুলো সামাল দেয়ার জন্য আপনাদের দায়িত্ব অপরিসীম।’
সিইসি বলেন, নির্বাচনের পূর্বে ও পরে আপনাদের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে থাকতে হবে এবং তাদের পরিচালনা করতে হবে। কখনও আইনকানুনের অবস্থা থেকে বিচ্যুত হবেন না।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest