সর্বশেষ সংবাদ-
মুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

আবার এক হচ্ছেন হৃতিক-সুজানা!

বিনোদনের খবর: ‘সম্পর্কটা এখনও অবিভক্তই রয়েছে। এখন আরও বেশি সহনশীল, সাহসী, খোলামেলা, ভালোবাসায় মেশা বিশ্ব।’ সাবেক স্ত্রী সুজানা সর্ম্পকে এমন মন্তব্য করেছেন বলিউড সুপারহিউম্যান ক্রিশ হৃত্বিক রওশন। বলিমহলের খবর, ইদানীং সম্পর্কটা আবার জোড়া লাগাতে চাইছেন হৃতিক। তাতে সায়ও দিচ্ছেন সুজানা।
একসঙ্গে ডিনারে যাচ্ছেন, সিনেমা দেখছেন এমনকি একসঙ্গে দেশের বাইরেও পাড়ি জমাচ্ছেন তারা।তবে অবশ্যই সঙ্গে তাদের দুই ছেলে রেহান ও হৃদান থাকছে। তাদের এই বিচ্ছেদ যেন সন্তানদের ওপর কোনো প্রভাব না ফেলে সেজন্যই নাকি তারা এসব করছেন বলে জানিয়েছেন। বহু ঝড় বয়ে গিয়েছিল বলিউড হৃত্বিক ও সুজানের বিবাহিত জীবনে। সেসময় বলি কুইনখ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সঙ্গে হৃত্বিকের প্রেম নিয়ে দ্বন্দ্ব বাঁধে তাদের দাম্পত্য জীবনে।
অন্যদিকে অর্জুন রামপালের সঙ্গে সাবেক স্ত্রী সুজানের সম্পর্কের গুঞ্জনে খেপে ওঠেন হৃতিক। ফলাফল বিবাহ বিচ্ছেদ। তবে এতোকিছুর পরও বন্ধুত্ব বেশ জমে উঠেছে। সাবেক স্ত্রী ও দুই সন্তানসহ ঘুরে এলেন ইতালি।
সেখানের তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে হৃতিক সুজানাকে উদ্দেশ্য করে লিখেন, ‘এই হল সুজান, আমার সব থেকে কাছের বন্ধু ।’
হৃত্বিকের পোস্টে সুজান কমেন্ট করেছেন, ‘এটা হলাম আমরা, সবসময়ের জন্য চিরকালের জন্য।’
হৃতিক ও সুজানার এমন প্রেমময় বাক্য বিনিময়ে তারা আবার এক হতে যাচ্ছেন বলে গুঞ্জনে মেতেছেন সিনে প্রেমীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বুধবার থেকে আমদানীকৃত গ্যাস আসছে ঢাকায়

অনলাইন ডেস্ক: আমদানীকৃত তরলায়িত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আগামী বুধবার ঢাকায় পৌঁছাচ্ছে। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে এলএনজি সরবরাহের জন্য সঞ্চালন লাইন স্থাপনের কাজ সম্প্রতি শেষ হয়েছে।
রবিবার থেকে এই সঞ্চালন লাইনের প্রি-কমিশনিং কাজ শুরু হয়েছে। আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার প্রি-কমিশনিংয়ের কাজ শেষ করবে কর্তৃপক্ষ।
প্রথম দফায় ঢাকায় ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে। এ ছাড়া চট্টগ্রামের সাশ্রয়কৃত প্রাকৃতিক গ্যাসও ঢাকায় সরবরাহ করা হবে। এতে ঢাকায় বিরাজমান গ্যাস সংকট অনেকটা দূর হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিষয়টি নিশ্চিত করে গ্যাস ট্রান্সমিশন কম্পানি লিমিটেডের (জিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, প্রি-কমিশনিংয়ের কাজ শেষ হলে এলএনজি ঢাকায় সরবরাহ করা হবে। আশা করি দু-এক দিনের মধ্যে জাতীয় সঞ্চালন লাইনের মাধ্যমে ঢাকায় এলএনজি সরবরাহ করা যাবে।

পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, জাতীয় সঞ্চালন লাইনের মাধ্যমে আমদানীকৃত এলএনজি সরবরাহের জন্য মহেশখালী-আনোয়ারা ও আনোয়ারা-ফৌজদারহাট এ দুই ভাগে মোট ১২১ কিলোমিটারের দুটি পাইপলাইন নির্মাণের প্রকল্প নিয়েছিল জ্বালানি বিভাগ। এর মধ্যে ৩০ সেন্টিমিটার ব্যাসের ৯১ কিলোমিটার দীর্ঘ মহেশখালী-আনোয়ারা সঞ্চালন লাইন নির্মাণের কাজ এ বছরের মাঝামাঝি শেষ হয়েছে। এ লাইনের মাধ্যমে বর্তমানে চট্টগ্রামে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে।
অন্যদিকে ৩০ কিলোমিটার দীর্ঘ ৪২ সেন্টিমিটার ব্যাসের আনোয়ারা-ফৌজদারহাট সঞ্চালন লাইনটির নির্মাণকাজ সম্প্রতি শেষ হয়েছে। এই পাইপলাইন দিয়ে ঢাকায় সরবরাহ করা হবে আমদানি করা বাকি ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস। এসব গ্যাস কক্সবাজারের মহেশখালী দ্বীপের এলএনজি টার্মিনাল থেকে সরাসরি সরবরাহ করা হবে।
কর্মকর্তারা আরো জানান, এখন দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে। পরে এলএনজি আমদানি বাড়লে সরবরাহের পরিমাণও বাড়ানো সম্ভব হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বার্সাকে পেছনে ফেলে শীর্ষে সেভিয়া

খেলার খবর: মৌসুমে প্রথমবারের মতো বার্সেলোনাকে পেছনে ফেলে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে সেভিয়া। ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে সেভিয়া। সমান সংখ্যক ম্যাচ থেকে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে চলে গেছে গত মৌসুমের চ্যাম্পিয়নরা।

রবিবার নিজেদের মাঠে রিয়াল ভালাদোলিদকে ১-০ গোলে হারিয়ে লা লিগার শীর্ষে উঠে গেছে সেভিয়া। ম্যাচের ৩০তম মিনিটে পাবলো সারাবিয়ার ক্রসে কাছ থেকে হেডে একমাত্র গোলটি করেন এসি মিলান থেকে ধারে খেলতে আসা আন্দ্রে সিলভা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মৃত মায়ের সঙ্গে শ্মশানে সেলফি ছেলের, সমালোচনার ঝড়

বিদেশের খবর: মৃত মাকে নিয়ে গেছেন সৎকার করাতে শ্মশানে। সেখানে সৎকারের জন্য শোয়ানো মায়ের সঙ্গে সেলফি তুললেন ছেলে। সেটি আবার পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে। এমন কাণ্ডে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।

এমন ঘটনা ঘটেছে ভারতের পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। মৃত মায়ের সঙ্গে সেলফি তোলা ব্যক্তির নাম গনেশ দাস। গণেশ দাস সোনার গয়না তৈরির কারিগর। কাজের জন্য থাকেন অন্য অঞ্চলে। মায়ের মৃত্যু সংবাদ শুনে ছুটে আসেন গ্রামে। কিন্তু ততক্ষণে মায়ের লাশ শ্মশানে নিয়ে তার অন্য দুই ভাই ও বোন। লাশ দাহ করার জন্য তোলা হয় খাটিয়াতে। তড়িঘড়ি করে শ্মশানে পৌঁছেই খাটিয়াতে রাখা মায়ের লাশের সঙ্গে সেলফি তুলেন গনেশ।
এমন সেলফি সোশ্যাল মাধ্যমে পোস্ট করার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। একের পর নেতিবাচক মন্তব্য করেন সবাই গণেশের পোস্টে। অনেকে লিখেছেন, কেবল বিকৃত মানসিকতার লোকের পক্ষে এমন কাজ সম্ভব। কেউ লিখেছেন, মানুষ দিন দিন অসামাজিক হয়ে যাচ্ছে।
তবে গণেশের ভাষ্য, মাকে তিনি অনেক ভালোবাসেন। সেই ভালবাসার কারণেই তিনি মার সঙ্গে ওই ছবি তুলেছেন স্মৃতি হিসাবে।
বিশেষজ্ঞরা বলছেন, সেলফি তুলতে তুলতে অনেকে যে মানসিক রোগী হয়েছে তার অন্যতম উদাহরণ এটি। তথ্য সূত্র: আনন্দবাজার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিক্রমাসিংহেকে প্রধানমন্ত্রীর পদে পুনর্বহালে প্রেসিডেন্টের অসম্মতি

বিদেশের খবর: শ্রীলঙ্কার বরখাস্তকৃত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে স্বপদে পুনর্বহালে অসম্মতি জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। রবিবার (২৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ অসম্মতি জানান তিনি।

সিরিসেনা বলেন, ‘আমি জীবনেও বিক্রমাসিংহেকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেবো না। আমি তাদের বলেছি, যদি তারা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতেও পারে তাহলেও যেন তারা প্রধানমন্ত্রী হিসেবে বিক্রমাসিংহের নাম প্রস্তাব না করে। কারণ আমি তাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেবো না।’

প্রেসিডেন্টের দাবি, দুর্নীতি বৃদ্ধি পাওয়া ও নীতি প্রণয়নগত বিষয়ের বিরোধের জেরে তিনি বিক্রমাসিংহেকে বরখাস্ত করে চীনপন্থি মাহিন্দ্র রাজাপাকসেকে নিয়োগ দিয়েছেন। রনিল বিক্রমাসিংহের আমলে হওয়া দুর্নীতির বিষয়ে তদন্ত করতে একটি কমিশন গঠন করবেন বলেও জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স- এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী সিরিসেনা এমন কাউকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে পারবেন যার সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের সমর্থন আছে। এটা স্পষ্ট নয় যে ঠিক কোন ক্ষমতা বলে তিনি বিক্রমাসিংহেকে বরখাস্ত করে রেখেছেন।

এদিকে, প্রেসিডেন্টের বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইউএনপি’র মুখপাত্র হর্ষ ডি সিলভা, কমিশন গঠনের প্রস্তাবকে স্বাগত জানিয়ে সিরিসেনার বিরুদ্ধে হওয়া হত্যা এবং দুর্নীতি মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর রনিল বিক্রমাসিংহেকে বরখাস্ত কোরে সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন মাইথ্রিপালা সিরিসেনা। এরপর থেকেই দেশটির রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাজধানীতে ৮ জেএমবি গ্রেফতার

দেশের খবর: রাজধানীর বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির ৮ সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাব। তারা সবাই নিষিদ্ধ এই জঙ্গি সংগঠনটির র‌্যাডিকেল ইয়ুথ গ্রুপের সদস্য।
রবিবার (২৫ নভেম্বর) দিনগত রাতে র‌্যাব-১ ও র‌্যাব-২ যৌথ অভিযান পরিচালনা করে রাজধানীর কলাবাগান, বসুন্ধরা ও মোহাম্মদপুর এলাকা হতে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও ল্যাপটপ জব্দ করা হয়।
র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারি পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, আজ (সোমবার) বেলা ১১টায় কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মহাজোটের প্রার্থীর তালিকা ঘোষণা বিকালে

দেশের খবর: মহাজোটের প্রার্থী তালিকা আজ সোমবার বিকালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। বিকাল সাড়ে ৩টায় জোটগত প্রার্থী ঘোষণা করা হবে। জোটের শরিকদের জন্য ৬০ থেকে ৭০টি আসন ছেড়ে দেয়া হয়েছে।
আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে রোববার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে দলীয় প্রার্থীদের হাতে রোববার মনোনয়নপত্র তুলে দিয়েছে আওয়ামী লীগ।

সেতুমন্ত্রী বলেন, ‘সোমবার বেলা সাড়ে ৩টায় জোটগত প্রার্থী ঘোষণা করা হবে। জোটের শরিকদের জন্য ৬০ থেকে ৭০টি আসন ছেড়ে দেয়া হয়েছে।’
ঠিক কতটি আসন এবং কোন দলকে কতটি আসন দেয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জানি কতটি আসন, কিন্তু বলব না। কাল (আজ) আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। তবে জোটের আসন ৭০টির বেশি হবে না।’

ওবায়দুল কাদের বলেন, যারা চিঠি (মনোনয়নপত্র) নিচ্ছেন, ‘প্রত্যেকের সই করা উইথড্রয়াল লেটার আছে। আজকে যারা চিঠি নিয়ে যাচ্ছেন, প্রয়োজন হলে সেখান থেকেও শরিকদের আসন ছেড়ে দেয়া হবে।’

তিনি বলেন, ‘কোনো কোনো আসনে মনোনয়নের চিঠি দুটিও দেয়া হয়েছে। এটি টেকনিক্যাল কারণে। সময় ও পরিস্থিতি বিবেচনায় প্রার্থী বদলাতেও হতে পারে। অন্য প্রার্থী বেশি শক্তিশালী হলে দলের প্রার্থী বিবেচনা করা হবে।’

মনোনয়ন না পাওয়া নিয়ে তৃণমূলে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হবে কিনা এমন প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, বিক্ষুব্ধ হতেই পারেন। তবে আমাদের কাছে সার্জারিও আছে, মেডিসিনও আছে। হোমিওপ্যাথি আছে অ্যালোপ্যাথিও আছে।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ ধরতে চাইছে বলেই পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করে যাচ্ছে। বিএনপির পরাজয়ের শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। নির্বাচনে হেরে যাবে বলে পুলিশ, প্রশাসন, ইসি সবাইকে টার্গেট করছে।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

দেশের খবর: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৩০ প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। রোববার বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে তাদের হাতে দলের মনোনয়ন পাওয়ার চিঠি তুলে দেওয়া হয়।
অবশ্য এই চিঠিকে অনানুষ্ঠানিক জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই চিঠি চূড়ান্ত কিছু নয়। সোমবার আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থী তালিকা ঘোষণা করার কথা রয়েছে।

আওয়ামী লীগের মনোনয়নের চিঠি পাওয়া প্রার্থীরা হলেন:
রংপুর বিভাগ: পঞ্চগড়-১ মোজাহারুল হক প্রধান, পঞ্চগড়-২ অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও-১ রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ দবিরুল ইসলাম, দিনাজপুর-১ মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর-২ খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-৩ ইকবালুর রহিম বাবু, দিনাজপুর-৪ আবুল হাসান মাহমুদ আলী, দিনাজপুর-৫ অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার, দিনাজপুর-৬ শিবলী সাদিক, নীলফামারী-১ আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-২ আসাদুজ্জামান নূর, নীলফামারী-৩ অধ্যাপক গোলাম মোস্তফা, লালমনিরহাট-১ মোতাহার হোসেন, লালমনিরহাট-২ নুরুজ্জামান আহমেদ, রংপুর-৪ টিপু মুনশি, রংপুর-৫ এইচ এন আশিকুর রহমান, রংপুর-৬ শেখ হাসিনা, গাইবান্ধা-২ মাহাবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৩ ডা. ইউনুস আলী সরকার, গাইবান্ধা-৪ প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, গাইবান্ধা-৫ অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।

রাজশাহী বিভাগ: জয়পুরহাট-১ শামসুল আলম দুদু, জয়পুরহাট-২ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বগুড়া-১ আবদুল মান্নান, বগুড়া-৫ হাবিবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-১ ডা. সামিল উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ-২ জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আবদুল ওদুদ, নওগাঁ-১ সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ ছলিম উদ্দীন তরফদার, নওগাঁ-৪ ইমাজ উদ্দিন প্রামাণিক, নওগাঁ-৫ নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৬ ইসরাফিল আলম, রাজশাহী-১ ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৩ আয়েন উদ্দিন, রাজশাহী-৪ প্রকৌশলী এনামুল হক, রাজশাহী-৫ ডা. মনসুর রহমান, রাজশাহী-৬ শাহরিয়ার আলম, নাটোর-১ শহিদুল ইসলাম বকুল, নাটোর-২ শফিকুল ইসলাম শিমুল, নাটোর-৩ অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক, নাটোর-৪ অধ্যাপক আবদুল কুদ্দুস, সিরাজগঞ্জ-১ মোহাম্মদ নাসিম, সিরাজগঞ্জ-২ অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৩ ডা. আবদুর আজিজ, সিরাজগঞ্জ-৪ তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৫ আবদুল মমিন মণ্ডল, সিরাজগঞ্জ-৬ হাসিবুর রহমান স্বপন, পাবনা-১ অ্যাডভোকেট শামসুল হক টুকু, পাবনা-২ আহমেদ ফিরোজ কবির, পাবনা-৩ মকবুল হোসেন, পাবনা-৪ শামসুর রহমান শরীফ ডিলু, পাবনা-৫ গোলাম ফারুক প্রিন্স।

খুলনা বিভাগ: মেহেরপুর-১ ফরহাদ হোসেন দোদুল, মেহেরপুর-২ সাইদুজ্জামান খোকন, কুষ্টিয়া-১ সারওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৩ মাহবুবউল আলম হানিফ, কুষ্টিয়া-৪ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, চুয়াডাঙ্গা-১ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা-২ আলী আজগার টগর, ঝিনাইদহ-১ আবদুল হাই, ঝিনাইদহ-২ তাহজীব আলম সিদ্দিকী সমি, ঝিনাইদহ-৩ সফিকুল আজম খান চঞ্চল, ঝিনাইদহ-৪ আনোয়ারুল আজীম আনার, যশোর-১ শেখ আফিল উদ্দিন, যশোর-২ মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন, যশোর-৩ কাজী নাবিল আহমেদ, যশোর-৪ রণজিত কুমার রায়, যশোর-৫ স্বপন ভট্টাচার্য্য, যশোর-৬ ইসমাত আরা সাদেক, মাগুরা-১ অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ বীরেন শিকদার, নড়াইল-২ মাশরাফি বিন মুর্তজা, বাগেরহাট-১ শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ শেখ ফারহান নাসের তন্ময়, বাগেরহাট-৩ হাবিবুন্নাহার তালুকদার, বাগেরহাট-৪ ডা. মোজাম্মেল হোসেন, খুলনা-১ পঞ্চানন বিশ্বাস, খুলনা-২ শেখ সালাহ উদ্দিন জুয়েল, খুলনা-৩ মন্নুজান সুফিয়ান, খুলনা-৪ আবদুস সালাম মুর্শেদী, খুলনা-৫ নারায়ণ চন্দ্র চন্দ, খুলনা-৬ আখতারুজ্জামান বাবু, সাতক্ষীরা-২ মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৩ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-৪ এস এম জগলুল হায়দার।

বরিশাল বিভাগ: বরগুনা-১ অ্যাডভোকেট ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ শম্ভু/জাহাঙ্গীর কবির, বরগুনা-২ শওকত হাচানুর রহমান রিমন, পটুয়াখালী-১ শাহজাহান মিয়া, পটুয়াখালী-২ আ স ম ফিরোজ/খন্দকার শামসুল হক, পটুয়াখালী-৩ এস এম শাহজাদা সাজু, পটুয়াখালী-৪ মহিব্বর রহমান, ভোলা-১ তোফায়েল আহমেদ, ভোলা-২ আলী আজম মুকুল, ভোলা-৩ নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-৪ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, বরিশাল-১ আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশাল-২ অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস, বরিশাল-৪ পংকজ দেবনাথ, বরিশাল-৫ কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, ঝালকাঠি-১ বজলুল হক হারুন, ঝালকাঠি-২ আমির হোসেন আমু, পিরোজপুর-১ অ্যাডভোকেট শ ম রেজাউল করিম।

ঢাকা বিভাগ: টাঙ্গাইল-১ ড. আবদুর রাজ্জাক ভোলা, টাঙ্গাইল-২ তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৩ আতাউর রমান খান, টাঙ্গাইল-৪ হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৫ ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৬ আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল-৭ একাব্বর হোসেন, টাঙ্গাইল-৮ অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, কিশোরগঞ্জ-১ সৈয়দ আশরাফুল ইসলাম/মশিউর রহমান হুমায়ুন, কিশোরগঞ্জ-২ নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ-৪ রেজুওয়ান আহমেদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৬ নাজমুল হাসান পাপন, মানিকগঞ্জ-১ এ এম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ মমতাজ বেগম, মানিকগঞ্জ-৩ জাহিদ মালেক স্বপন, মুন্সীগঞ্জ-২ সাগুফতা ইয়াসমীন এমিলি, মুন্সীগঞ্জ-৩ অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, ঢাকা-১ সালমান এফ রহমান, ঢাকা-২ অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা-৩ নসরুল হামিদ বিপু, ঢাকা-৫ হাবিবুর রহমান মোল্লা/কাজী মনিরুল ইসলাম মনু, ঢাকা-৭ হাজি মোহাম্মদ সেলিম/আবুল হাসনাত, ঢাকা-৯ সাবের হোসেন চৌধুরী, ঢাকা-১০ ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা-১১ এ কে এম রহমতুল্লাহ, ঢাকা-১২ আসাদুজ্জামান খান কামাল, ঢাকা-১৩ সাদেক খান, ঢাকা-১৪ আসলামুল হক আসলাম, ঢাকা-১৫ কামাল আহমেদ মজুমদার, ঢাকা-১৬ ইলিয়াস উদ্দিন মোল্লাহ, ঢাকা-১৭ আকবর হোসেন পাঠান ফারুক, ঢাকা-১৮ অ্যাডভোকেট সাহারা খাতুন, ঢাকা-১৯ ডা. এনামুর রহমান, ঢাকা-২০ বেনজির আহমেদ, গাজীপুর-১ আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ জাহিদ আহসান রাসেল, গাজীপুর-৩ ইকবাল হোসেন সবুজ, গাজীপুর-৪ সিমিন হোসেন রিমি, গাজীপুর-৫ মেহের আফরোজ চুমকি, নরসিংদী-১ লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরু বীরপ্রতীক, নরসিংদী-২ ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী-৩ জহিরুল হক ভূঁইয়া মোহন, নরসিংদী-৪ অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, নরসিংদী-৫ রাজিউদ্দিন আহমেদ রাজু, নারায়ণগঞ্জ-১ গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, নারায়ণগঞ্জ-২ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৪ একেএম শামীম ওসমান, রাজবাড়ী-১ কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ জিল্লুল হাকিম, ফরিদপুর-১ মঞ্জুর হোসেন বুলবুল, ফরিদপুর-৩ খন্দকার মোশাররফ হোসেন, ফরিদপুর-৪ কাজী জাফর উল্লাহ, গোপালগঞ্জ-১ লে. কর্নেল (অব.) ফারুক খান, গোপালগঞ্জ-২ শেখ ফজলুল করিম সেলিম, গোপালগঞ্জ-৩ শেখ হাসিনা, মাদারীপুর-১ নূর-ই-আলম চৌধুরী লিটন, মাদারীপুর-২ শাজাহান খান, মাদারীপুর-৩ ড. আবদুস সোবহান গোলাপ, শরীয়তপুর-১ ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-২ এ কে এম এনামুল হক শামীম, শরীয়তপুর-৩ নাহিম রাজ্জাক।

ময়মনসিংহ বিভাগ: জামালপুর-১ আবুল কালাম আজাদ/নুর মোহাম্মদ, জামালপুর-২ ফরিদুল হক খান দুলাল, জামালপুর-৩ মির্জা আজম, জামালপুর-৪ ডা. মুরাদ হাসান, জামালপুর-৫ রেজাউল করিম হিরা/ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন. শেরপুর-১ আতিউর রহমান আতিক, শেরপুর-২ মতিয়া চৌধুরী, শেরপুর-৩ এ কে এম ফজলুল হক চান, ময়মনসিংহ-১ জুয়েল আরেং, ময়মনসিংহ-২ শরীফ আহমেদ, ময়মনসিংহ-৩ নাজিম উদ্দিন আহমেদ, ময়মনসিংহ-৬ অ্যাডভোকেট মোসলেম উদ্দিন, ময়মনসিংহ-৭ রুহুল আমিন মাদানী, ময়মনসিংহ-৯ আনোয়ারুল আবেদীন খান তুহিন, ময়মনসিংহ-১০ ফাহমী গোলন্দাজ বাবেল, ময়মনসিংহ-১১ কাজিম উদ্দিন আহমেদ ধনু, নেত্রকোনা-১ মানু মজুমদার, নেত্রকোনা-২ আশরাফ আলী খান খসরু, নেত্রকোনা-৩ অসীম কুমার উকিল, নেত্রকোনা-৪ রেবেকা মমিন, নেত্রকোনা-৫ ওয়ারেসাত হোসেন বেলাল।

সিলেট বিভাগ: সুনামগঞ্জ-১ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-২ জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ-৩ এম এ মান্নান, সুনামগঞ্জ-৫ মুহিবুর রহমান মানিক, সিলেট-১ এ কে আবদুল মোমেন, সিলেট-৩ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, সিলেট-৪ ইমরান আহমদ, সিলেট-৫ হাফিজ আহমেদ মজুমদার, সিলেট-৬ নুরুল ইসলাম নাহিদ, মৌলভীবাজার-১ শাহাব উদ্দিন, মৌলভীবাজার-৩ নেসার আহমেদ, মৌলভীবাজার-৪ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, হবিগঞ্জ-২ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-৩ অ্যাডভোকেট আবু জাহির, হবিগঞ্জ-৪ অ্যাডভোকেট মাহবুব আলী।

চট্টগ্রাম বিভাগ: ব্রাহ্মণবাড়িয়া-১ বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সম্রাট, ব্রাহ্মণবাড়িয়া-৩ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৪ অ্যাডভোকেট আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৫ এবাদুল করিম বুলবুল, ব্রাহ্মণবাড়িয়া-৬ ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, কুমিল্লা-১ মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া, কুমিল্লা-২ সেলিমা আহমেদ মেরি, কুমিল্লা-৩ ইউসুফ আবদুল্লাহ হারুন, কুমিল্লা-৪ রাজী মোহাম্মদ ফখরুল মুন্সী, কুমিল্লা-৫ অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, কুমিল্লা-৬ আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা-৭ অধ্যাপক আলী আশরাফ, কুমিল্লা-৯ তাজুল ইসলাম, কুমিল্লা-১০ আ হ ম মুস্তফা কামাল লোটাস, কুমিল্লা-১১ মুজিবুল হক, চাঁদপুর-১ ড. মহীউদ্দীন খান আলমগীর/গোলাম হোসেন, চাঁদপুর-২ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, চাঁদপুর-৩ ডা. দীপু মনি, চাঁদপুর-৪ ড. শামসুল হক ভূঁইয়া, চাঁদপুর-৫ মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম, ফেনী-২ নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী-১ এইচ এম ইব্রাহিম, নোয়াখালী-২ মোরশেদ আলম, নোয়াখালী-৩ মামুনুর রশীদ কিরণ, নোয়াখালী-৪ একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৫ ওবায়দুল কাদের, নোয়াখালী-৬ আয়েশা ফেরদাউস, লক্ষ্মীপুর-৩ এ কে এম শাহজাহান কামাল/গোলাম ফারুক, চট্টগ্রাম-১ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম-৩ মাহফুজুর রহমান মিতা, চট্টগ্রাম-৪ দিদারুল আলম, চট্টগ্রাম-৬ এ বি এম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-৭ ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম-৯ ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-১০ ডা. আফছারুল আমিন, চট্টগ্রাম-১২ সামসুল হক চৌধুরী, চট্টগ্রাম-১৩ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম-১৪ নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৫ অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী, চট্টগ্রাম-১৬ মোস্তাফিজুর রহমান চৌধুরী, কক্সবাজার-১ জাফর আলম, কক্সবাজার-২ আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৪ শাহীন আক্তার চৌধুরী, খাগড়াছড়ি কুজেন্দ্র লাল ত্রিপুরা, রাঙামাটি দীপংকর তালুকদার এবং বান্দরবান আসনে বীর বাহাদুর উশৈ সিং।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest