সর্বশেষ সংবাদ-
মুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

সমকামী বিয়েকে ‘না’ বললো তাইওয়ান

বিদেশের খবর: সমকামী বিয়ে বৈধকরণের বিপক্ষে ভোট দিলো তাইওয়ানের জনগণ। শনিবারের ভোটে অংশ নেয়ারা বলছেন, বিয়ে বলতে তারা নারী ও পুরুষের যোগদানে যে সম্পর্ক তৈরি হয় সেটিকেই বোঝেন। এ ফলাফলে কান্নায় ভেঙে পড়েন সমকামী অধিকারপন্থীরা। বিবিসি।
এর আগে গত বছর তাইওয়ানের হাইকোর্ট সমকামী বিয়েতে বৈধতা করতে রুল জারি করেছিলো। সরকার বলেছিলো তারা আইন তৈরি করবে। কিন্তু শনিবারের ভোটে বিষয়টি দুর্বল হয়ে পড়লো।
তবে সরকার এর আগে বলেছিলো নির্বাচনে ভোটাররা সমকামী বিয়ের পক্ষে ভোট না দিলে আদালতের আদেশের ভিত্তিতে বিশেষ আইন তৈরি করা হবে। ধারণা করা হচ্ছে বিয়ের পুরোনো আইনের পরিবর্তন না করে সমকামী দম্পতিদের বিশেষ সুরক্ষা দেয়া হবে।
এদিকে দেশটির একটি স্থানীয় নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতাসীন দলের প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তাইওয়ানি প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রেক্সিট চুক্তি অনুমোদন করলো ইউরোপ

বিদেশের খবর: ২০ মাস ধরে দরকষাকষির পর ব্রেক্সিট চুক্তি অনুমোদন করতে সম্মত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। রবিবার ব্রাসেলসে সবশেষ এক ঘণ্টার আলোচনার পর চুক্তির প্রতি সমর্থন জানান ২৭টি দেশের নেতারা। বিবিসি।
অনুমোদন দেয়ার পর ইউরোপীয় নেতারা বলেন, ‘এই চুক্তি সঠিক পদ্ধতিতে ইউরোপ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পথকে প্রশস্ত করবে।’
টুইটারে খবরটি প্রথম দেন ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক। এর আগে শনিবার পরদিন চুক্তিটি অনুমোদন হয়ে যাবে বলে ইঙ্গিত দিয়েছিলেন তিনি। ওইদিন জিব্রাল্টার প্রণালী নিয়ে উদ্বেগ জানিয়ে স্পেন বৈঠক ত্যাগ করেছিল।
এখন ব্রেক্সিট চুক্তি যুক্তরাজ্যের সংসদে অনুমোদন পেতে হবে। তবে অনেক ব্রিটিশ এমপি চুক্তিটির বিরোধিতা করছেন। ডিসেম্বরে এ নিয়ে ব্রিটিশ সংসদে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।

২০১৯ সালের ২৯ মার্চ ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার কথা ‍যুক্তরাজ্যের ২০১৬ সালের ২৩ জুন ব্রেক্সিট গণভোটে ৫১ শতাংশ মানুষ বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট দেয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চিফ হুইপ আসম ফিরোজের নির্বাচনে অংশ নিতে বাধা নেই

দেশের খবর: সোনালী ব্যাংক থেকে চিফ হুইপ আসম ফিরোজের নেয়া ২৭ কোটি টাকা ঋণের সুদ মওকুফ ও ঋণের সর্বশেষ পুনঃতফসিল স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছে সুপ্রিমকোর্টের চেম্বার কোর্ট। এর ফলে জাতীয় সংসদ নির্বাচনে আসম ফিরোজের অংশ নেয়ার ক্ষেত্রে বাধা থাকছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করার আবেদনের শুনানি নিয়ে আজ রবিবার চেম্বার কোর্ট বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেয়।
আদালতে আসম ফিরোজের আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম. আমীর-উল-ইসলাম ও ব্যারিস্টার তানিয়া আমীর। অন্যদিকে, রিট আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।
দশম জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজের সোনালী ব্যাংক থেকে নেয়া ২৭ কোটি টাকা ঋণের সুদ মওকুফ ও ঋণের সর্বশেষ পুনঃতফসিল গত ২২ নভেম্বর স্থগিত করে হাইকোর্ট। একইসঙ্গে মেসার্স পটুয়াখালী জুটমিলের ঋণ বারবার পুনঃতফসিল করার ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতা মানতে সোনালী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের ব্যর্থতা কেন আইনগত-বহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে আদালত। চার সপ্তাহের মধ্যে সোনালী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংককে এই রুলের জবাব দিতে বলা হয়।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ২২ নভেম্বর একটি হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেয়।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পটুয়াখালীর বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক রিটটি দায়ের করেন। সেই রিটের শুনানি নিয়ে আদালত রুলসহ আদেশ দেয়। হাইকোর্টের সেই আদেশ আজ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার কোর্ট। বাসস

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘মেয়ে হলো কেন? আরও পাঁচ লাখ যৌতুক দিবি!’

অনলাইন ডেস্ক: দরজাটি বন্ধ হয়ে গেছে তার জন্য। সেই দরজার সামনে বসে আড়াই বছরের মেয়ে সন্তানকে নিয়ে কেঁদে চলছেন ২৩ বছর বয়সী পাপিয়া সুলতানা। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এলাহিগঞ্জ এলাকার ঘটনা এটি। গলির মাঝে সেই বাড়িটির সামনে অসহায় মা-মেয়েকে দেখে কেউ চমকে উঠেছেন। কেউ এনে দিয়েছেন দুধ, চা, পাউরুটি। কেউ আবার তালা ভেঙে বাড়িতে ঢোকার সাহস জুগিয়ে যাচ্ছেন। কিন্তু সাহসে কুলিয়ে উঠতে পারছেন না পাপিয়া। কিন্তু কেন এমন হচ্ছে? কী তাদের পরিচয়?

পাপিয়া সুলতানার অভিযোগ, ‘বিয়ের সময় স্বামী মাইনুল ইসলাম নগদ আড়াই লাখ টাকা, পাঁচ ভরি সোনা ও অন্য সামগ্রী যৌতুক হিসেবে নিয়েছে। আড়াই বছর আগে মেয়ে হওয়ার পরে স্বামী বলেন, মেয়ে হলো কেন? আরও পাঁচ লাখ টাকা যৌতুক দিবি। বাবার বাড়ি থেকে সেই টাকা দিতে না পারায় বৃহস্পতিবার আমাকে ও মেয়েকে বাড়ি থেকে বের দিয়েছে।’

যদিও সন্তান ছেলে হবে না মেয়ে হবে, সেটা নির্ভর করে পুরুষের ক্রমোজমের ওপর। সন্তানের লিঙ্গ নির্ধারণে মেয়েদের কোনো ভূমিকা নেই।

পাপিয়ার স্বামী ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা হওয়ায় প্রতিবেশীরা কিছু বলারও সাহস পান না। স্বামী বাড়ি থেকে বের করে দেওয়ার পর দুই দিন মেয়েকে নিয়ে এক পড়শির বাড়িতে ছিলেন। শনিবার সেখান থেকে ফিরে পাপিয়া দেখেন, শ্বশুরবাড়ির সদর দরজায় তালা ঝুলছে। বাড়িতে কেউ নেই। শেষ পর্যন্ত পড়শিদের থেকে একটা হাতুড়ি চেয়ে নিয়ে তালা ভেঙে মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে ঢুকেছেন পাপিয়া।

তিনি বলেন, ‘ঢুকলাম তো বটে। কিন্তু এভাবে কতদিন থাকতে পারব, জানি না!’

স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে মেয়েকে নিয়ে একবার মায়ের বাড়ি চলে গিয়েছিলেন পাপিয়া। স্বামীর বিরুদ্ধে মামলাও করেন। মাসখানেক আগে গ্রাম্য সালিশির সিদ্ধান্ত মেনে মেয়েকে নিয়ে ফের স্বামীর বাড়িতে ফিরে আসেন পাপিয়া। এরপর ফের টাকা চেয়ে শুরু হয় অত্যাচার। পাপিয়ার মা আঙ্গুরা বেওয়ার অভিযোগ, ‘ধার করে ২ লাখ টাকা দিতে চেয়েছিলাম। কিন্তু জামাই ৫ লাখ টাকাই নেবে। এত টাকা কোথায় পাব, বলুন তো?

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হাকিম নড়লেও হুকুম নড়বে না: সিইসি

দেশের খবর: নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, নিরপেক্ষ দায়িত্ব পালনের ব্যাপারে আপনাদের দায়িত্ব হবে রাজনৈতিকভাবে সৎ। সবাইকে সমান চোখে দেখা। কারো জন্য বেশি দেখা, কারো জন্য কম দেখা – এ ধরনের আচরণ কখনও আপনারা করবেন না। কথায় আছে, হাকিম নড়ে কিন্তু হুকুম নড়ে না। এরকম যেন হুকুম হয়, যেটা নড়বে না কখনও। এই জিনিসগুলো আপনাদের দেখতে হবে।

আজ আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণ বিধিমালা সংক্রান্ত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
এসময় সিইসি বলেন, ‘কঠোরভাবে যেটা দেখবেন, প্রিজাইডিং অফিসার যেন নিরাপদে থাকে। প্রিজাইডিং অফিসারের ওপর প্রচুর চাপ থাকে। তার ওপরে সব দায়িত্ব থাকে ওই এলাকার। তাদের সহযোগিতা করা আপনাদের দায়িত্ব, তাদের কখনও পরিচালনা করতে যাবেন না। তাহলে ভুল হয়ে যাবে। তারা যখন যে সহযোগিতা চাইবেন, সেটা করবেন। সহযোগিতা চাওয়ার পরিস্থিতি না থাকলে সেখানে আপনাদের বিবেক-বিবেচনার প্রয়োগ করবেন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধোনির কাছে কোহলিকে অধিনায়কত্ব শেখার আহ্বান আফ্রিদির

খেলার খবর: ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ফর্ম নিয়ে সমালোচনা সর্বত্র। ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারছেন না ধোনি। তাই ওয়েস্ট ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজের দলে জায়গা হয়নি তার। তবে এমন অবস্থায় ধোনি পক্ষ নিয়ে এগিয়ে এলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।

তিনি বলেন, ‘ধোনি ভারতের সর্বকালের সেরা অধিনায়ক ও দলকে সেরা সাফল্যই এনে দিয়েছেন তিনি। এখনো তার অনেক কিছু করার আছে। তবে নিজের ভবিষ্যত ধোনি নিজেই ঠিক করবেন, এখানে অন্য কারও কিছু বলা উচিত নয়।’

গত আইপিএলের পর থেকেই ফর্মহীনতায় ভুগছেন ধোনি। আন্তর্জাতিক অঙ্গনে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। চলতি বছর ২০ ওয়ানডের ১৩ ইনিংসে ২৫ গড়ে মোট ২৭৫ রান করেছেন তিনি। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৪২। ৭টি টি-২০র ৫ ইনিংসে ৪১ গড়ে ১২৩ রান করেছেন তিনি। সর্বোচ্চ রান ৫২।

এমন পারফরমেন্সের কারণে ধোনির ফর্ম নিয়ে নিন্দুকেরা অনেক বেশি সমালোচিত। তবে এত সমালোচনা ভিড়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাবেক অধিনায়ককে পাশে পেলেন ধোনি। সমালোচকদের মতে-ধোনির দ্রুতই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেয়া উচিত। কিন্তু এমন মন্তব্যের সাথে এক মত নন আফ্রিদি।

তিনি বলেন, ‘ধোনি ভারতের হয়ে যা করেছে তা অন্য কেউ কখনো করতে পারেনি। ভবিষ্যতেও কখনো কেউ করতে পারবে না। সে বিশ্বকাপে খেলবে কি খেলবে না, অবসর নিবে কি নিবে না, সেটি বলার অধিকার কারও নেই। ২০১৯ বিশ্বকাপে ধোনি খেললে ভারতের বিশ্বকাপ জেতার সম্ভাবনা উজ্জ্বল হবে।’

অধিনায়ক হিসেবে বিরাট কোহলির চেয়ে ধোনি অনেক বেশি দুর্দান্ত বলে মনে করেন আফ্রিদি। তাই ধোনির কাছ থেকে কোহলিকে অধিনায়কত্ব শেখার অনুরোধ করেছেন আফ্রিদি।

তিনি বলেন, বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান কোহলি। আমার পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে সে। তবে অধিনায়ক হিসেবে খুব বেশি ভালো নয়। ধোনির মত দুর্দান্ত অধিনায়ক নয় কোহলি। কোহলির উচিত ধোনির কাছ থেকে অধিনায়কত্বের গুনটা কব্জা করা। আমার কাছে সবদিক দিয়ে ধোনি এখনো সেরা।’

ধোনির নেতৃত্বেই ২০০৭ সালের টি-২০ ও ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘বার্সায় ভেড়ার দোরগোড়ায় নেইমার’

অনলাইন ডেস্ক: পিএসজি ছাড়ছেন নেইমার! যোগ দিচ্ছেন বার্সেলোনায়! স্প্যানিশ ক্লাবটিতে ভেড়ার একেবারে দোড়গোড়ায় তিনি! এমন খবর দিয়ে বোমা ফাটালেন এনরিকে ‘কুইক’ সানচেজ ফ্লোরেজ।
সেই ২০১৩ সাল থেকে নেইমারে চোখ রিয়াল মাদ্রিদের। তাকে পেতে এখনো জোরপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা। তবে লস ব্লাঙ্কোদের নয়, ব্রাজিলীয় প্রিন্স চাচ্ছেন কাতালানদের ডেরায় ভিড়তে। এজন্য দেনদরবার চালিয়ে যাচ্ছেন তিনি। ইতিমধ্যে নাকি দোরগোড়ায় পৌঁছে গেছেন। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার পালা।

সানচেজ ফ্লোরেজ বলেন, মাদ্রিদে নয়, নেইমার বসত গাড়তে পারে বার্সেলোনায়। যতদূর জানি, এ সংক্রান্ত সবরকম কথাবার্তায় প্রায় চূড়ান্ত। শুধু আনুষ্ঠানিকতা বাকি। এখন দেখা যাক।

পিএসজির আরেক সুপারস্টার কিলিয়ান এমবাপ্পেকে নিয়েও কথা বলেছেন এ স্প্যানিশ কোচ। নেইমার বার্সায় গেলে, ফরাসি তরুণকে রিয়ালে দেখতে চান তিনি। নেপথ্যে তার যুক্তি, স্প্যানিশ ঘরোয়া ফুটবলে মেসি-রোনাল্ডোর দ্বৈরথের অবসান ঘটেছে। আমার চাওয়া পূরণ হলে ফের পাল্লাপাল্লি যুদ্ধ দেখা যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুহিতের আসনে ছোটভাই মোমেন

দেশের খবর: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সিলেট-১ আসন থেকে এবার তারই ছোটভাই এ কে আবদুল মোমেনকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
রবিবার (২৫ নভেম্বর) আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের তালিকায় আলোচিত এই আসনটি উঠে আসে।

একাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করার কথা আরও আগেই বিভিন্ন বক্তব্যে জানিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রাজনীতি ছেড়ে অবসরেরও ইঙ্গিত দিয়েছিলেন তিনি। সেই মোতাবেক অর্থমন্ত্রীর ইচ্ছে অনুযায়ীই সিলেট-১ আসনটি তার ছোট ভাইকে দেয়া হলো। ওই আসনটিতে নৌকার মনোনয়ন চেয়েছিলেন আওয়ামী লীগের আরও একাধিক নেতা।

সিলেট-১ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন মুহিত। তারচেয়েও বড় বিষয়, এই আসনে যে যতবার বিজয়ী হয়েছে সেই দলই সরকার গঠন করেছে।
এবার এই আসনে সাবেক রাষ্ট্রদূত ইনাম আহমেদ চৌধুরীকে বিএমপি প্রার্থী করতে চাইছে বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।
অপরদিকে আওয়ামী লীগ মনোনীত মোমেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছাড়াও বিগত সময়ে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest