সর্বশেষ সংবাদ-
মুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

গণফোরামে যোগ দিচ্ছেন আ.লীগের সাবেক মন্ত্রী এ কে খন্দকার

দেশের খবর: রোববার আনুষ্ঠানিকভাবে ড. কামাল হোসেন এর গণফোরাম এ যোগদান করতে যাচ্ছেন আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার।
দুপুর ১টার পর জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক গণফোরামে যোগ দেবেন তিনি।

একইসঙ্গে একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আবদুস সালামসহ আরো বেশ কয়েকজন গণফেরামে যোগদান করবেন বলে নিশ্চিত করেছেন গণফোরামের গণমাধ্যম সহযোগি রফিকুল ইসলাম প্রতীক।
এসময় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন সহ গণফোম নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন প্রতীক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৩ থেকে ৪ দিনের জন্য নৌকার মনোনয়ন পাচ্ছেন প্রায় ৭০ জন

রাজনীতির খবর: নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে (৯ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমা প্রক্রিয়ার শেষ কয়েকদিন দেশের রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে চাপা উত্তেজনা।

কে মনোনয়ন পাচ্ছেন আর কে পাচ্ছেন না এটা নিয়ে দ্বিধা বিভক্ত নির্বাচনী এলাকাগুলোর সাধারণ ভোটার থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরাও।

প্রায় প্রতিটি নির্বাচনী এলাকাতেই আওয়ামী লীগের একাধিক হেভিওয়েট প্রার্থী রয়েছেন। শেষ সপ্তাহ জুড়ে এক পক্ষ যদি কেন্দ্রের গ্রিন সিগন্যাল পাওয়ার কথা বলে মিষ্টি বিতরণ করে, পরক্ষণেই মনোনয়ন নিশ্চিতে বিজয় মিছিল করেছে অন্য পক্ষ।

নিজ দলে এমন পাল্টাপাল্টি সামাল দিতে আজই (রোববার) আওয়ামী লীগ ৩০০ সংসদীয় আসনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করবে। যদিও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার বলছিলেন, রোববারই মনোনয়ন ইস্যুতে সব পরিষ্কার হয়ে যাবে। অবশ্য পরক্ষণে কিছুটা আকর্ষণ ধরে রাখেন তিনি। বলেন: কাল (রোববার) সন্ধ্যা না হলেও পরশু (সোমবার) সকালে মনোনয়নের চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

তবে আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে, আগামীকাল নয় আজই শেষ হচ্ছে অপেক্ষার প্রহর। ঘোষণা করা হবে ৩০০ আসনে নৌকার মনোনীত প্রার্থীর নাম।

৩০০ কেন? আওয়ামী লীগ তো একাদশ জাতীয় নির্বাচনে ১৪ দল, জাতীয় পার্টি (জাপা), যুক্তফ্রন্টসহ আরও কিছু ইসলামী দল ও পৃথক জোটকে সঙ্গে নিয়ে এবার নির্বাচনে অংশ নিচ্ছে। তাহলে শরিকদের জন্য আসন ছাড়ছে না ক্ষমতাসীনরা?

এর ব্যাখায় আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে: আমরা দশম সংসদীয় আসনের ধারাবাহিকতায় ৩০০ আসনেই মনোনয়ন ঘোষণা করা হবে। পরবর্তীকালে জোট ও নির্বাচনী শরিকদের জন্য যে আসনগুলো ছেড়ে দেওয়া হবে সেগুলো থেকে মনোনয়ন চিঠি প্রত্যাহার করে নেওয়া হবে।

কীভাবে সম্পন্ন হবে এ প্রক্রিয়া? এ বিষয়ে দলটির দপ্তর থেকে বলা হচ্ছে: মনোনয়ন চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গে ৩০০ আসনে মনোনয়নপ্রাপ্তদের কাছ থেকেই প্রত্যাহারপত্র নিয়ে রাখা হবে। শরিকদের ছেড়ে দেওয়া আসন গুলোতে ওই প্রত্যাহারপত্র গ্রহণ করে নেওয়া হবে।

সেই হিসেবে খুব অল্প সময়ের জন্য উপমহাদেশের অন্যতম প্রাচীনতম দল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন ৬৫ থেকে ৭০ জন। আওয়ামী লীগ চাইছে ২৭ নভেম্বরের মধ্যে শরিকদের আসন বণ্টনসহ মনোনয়ন চূড়ান্ত করতে। সেটা সম্ভব না হলে কোনভাবেই ২৯ নভেম্বর পার করতে চাইছেন না ক্ষমতাসীনরা।

তাই শরিকদের জন্য প্রতিশ্রুত ৬৫ থেকে ৭০টি আসনে যারা মনোনয়ন পাচ্ছে তারা সর্বোচ্চ ৭২ থেকে ৯৬ ঘণ্টা নৌকার প্রার্থী পরিচয় পাবেন। তবে শেষ সময়ে ৭০-এ শরিকদের শান্ত রাখার অ্যাসাইনমন্টে কাদের কতটুকু সফল হবেন সেটা দেখার অপেক্ষায়। যদিও তিনি বারবার বলছেন, দর কষাকষি আছে, তবে সেটা আওয়ামী লীগের সাধ্যের মধ্যে।

এখন পর্যন্ত পাওয়া তথ্য বলছে, জাতীয় পার্টি’র (জাপা) জন্য ৩৬ আসনে ছাড় দেবে আওয়ামী লীগ। এরপর রয়েছে ১৪ দল, যুক্তফ্রন্ট, নজমুল হুদা নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ)সহ ইসলামী কয়েকটি দল। সকলের প্রত্যাশা পূরণে ৩৪ আসন কতটুকু পুঁজি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের জন্য সেটা এখন দেখার বিষয়। সব ঠিক থাকলে নিবন্ধিত-অনিবন্ধিত সব মিলিয়ে আওয়ামী লীগের নির্বাচনী জোটে দেখা যেতে পারে ১২৯টির মতো রাজনৈতিক দল।

দলীয় সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী প্রদত্ত শরিকদের জন্য ৬৫-৭০ আসনে ‘রফা’ অ্যাসাইনমেন্টে ব্যর্থ হলে শেষ সময়ে শরিকদের জন্য আরও ১০টির মতো আসন ছাড়তে হতে পারে আওয়ামী লীগের। সেক্ষেত্রে পেয়েও না পাওয়ার বেদনায় পুড়তে হবে আরও জন-দশেককে।

একে বাঁকা দৃষ্টিতে দেখতে নারাজ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব। তারা বলছেন: দশম জাতীয় নির্বাচনেও এ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল। শরিকদের জন্য আমাদের যেহেতু ছাড়তেই হচ্ছে, তার আগে দলের পক্ষ থেকে যাকে মনোনীত করা হচ্ছে ওই প্রার্থীর জন্য আওয়ামী লীগে স্বীকৃতি থাকবে। এটা মন ভাঙা নয় বরং ভবিষ্যতে এ সমস্ত স্বল্প সময়ে মনোনয়ন পাওয়াদের রাজনীতির মাঠে চাঙ্গা করবে বলে বিশ্বাস দলটির নীতি-নির্ধারকদের।

৭টি সংসদীয় আসন বাদে বাকি ২৯৩টি আসনেই ক্ষমতাসীনদের রয়েছে একাধিক প্রার্থী। ক্ষেত্রবিশেষে তা অর্ধ-শতাধিকের বেশি। শুধু বরগুনা-১ আসনে নৌকা প্রতীক চেয়ে ফরম সংগ্রহ করেছেন ৫১ জন।
পাল্টা-পাল্টি মিছিল, মিষ্টি খাওয়া ও বিতরণ, এক আসনে রেকর্ড সংখ্যক মনোনয়ন ফরম বিক্রির মতো বিষয়গুলোকে গণতন্ত্র চর্চার অংশ হিসেবে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বর্ণনা করলেও সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা গত ১০ বছরে সঠিক নেতৃত্ব সৃষ্টিতে আওয়ামী লীগের ব্যর্থতা হিসেবে দেখছেন। একই সঙ্গে সংসদ সদস্যদের তৃণমূলের সঙ্গে সমন্বয়হীনতাকেও সামনে নিয়ে এসেছেন।

৯ নভেম্বর মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া শুরু করে ১২ নভেম্বর পর্যন্ত চলে। এই চারদিন দেশের বিভিন্ন নির্বাচনী এলাকা থেকে বাসে ভরে বাদ্যযন্ত্র সহযোগে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে হাজির ছিল বিপুল সংখ্যক আওয়ামী লীগের নেতা-কর্মী।

এবারের নির্বাচনে আওয়ামী লীগ সর্বোচ্চ সংখ্যক ৪ হাজার ২৩টি মনোনয়ন ফরম বিক্রি করে। যা দশম জাতীয় সংসদ নির্বাচনে বিক্রি হওয়া পরিসংখ্যানে প্রায় ১৪০০’র মতো বেশি।

উৎসব শেষে হয়েছে আগেই, শেষ কয়েকটা দিন ছিল প্রতীক্ষার। অঘটন না ঘটলে আজ শেষ হচ্ছে তারও। তারপরও আওয়ামী লীগের শরিকদের সঙ্গে নিয়ে চূড়ান্ত অপেক্ষায় থাকতে হবে অনেককেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চালকের ঘুমে বাস খাদে, প্রাণ গেল ২ যাত্রীর

অনলাইন ডেস্ক: কুষ্টিয়ার খোকসায় চরমোনার ওরশ কাফেলার বাস খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২৫ জন। রোববার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মিজাপুর এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোরে মিজপুর গ্রামের পাশে যাত্রীবাহি বাসটি (ঢাকা মেট্রো ব- ১৪-০৯০৬) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় আশপাশের লোকজন এবং ফায়ার সার্ভিসের কুষ্টিয়া ও খোকসার দুটি ইউনিট আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক মাহাতাব (৫০) নামে এক যাত্রীকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি নওগাঁ জেলার মুকন্দপুরে। পরে সকালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কাদের (৬৫) নামে আরেকজনের মৃত্যু হয়। তিনি একই জেলার দোগাছি গ্রামের বাসিন্দা।

পুলিশ আরও জানায়, গুরুতর আহতাবস্থায় একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কাফেলার আমির আমিরুজ্জামানসহ অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনা কবলিত বাসের চালকের সহকারী জামিরুল ইসলাম জানান, ভোরে খোকসা বাস স্ট্যান্ড পার হওয়ার পর ড্রাইভার তরিকুল ইসলাম ঘুমিয়ে পরেন। এ সময় তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।
কুষ্টিয়া ফায়ার ব্রিগেডের উপ-পরিচালক ফিরোজ কুতুবী জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। কমপক্ষে ২০জন যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। সকাল ৮টায় তারা অভিযান শেষ করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দেলোয়ার হোসাইন জানান, এখন যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
খোকসা থানার এসআই দেলোয়ার হোসেন জানান, দুর্ঘটনার পরপরই তারা ঘটনাস্থলে আসেন। তবে দুর্ঘটনা কবলিত বাসের চালককে তারা আটক করতে পারেননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মার্কিন জোটের বিমান হামলায় সিরিয়ায় নিহত ৩০

বিদেশের খবর: সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয জোর প্রদেশের আবাসিক এলাকায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, শনিবার (২৪ নভেম্বর) প্রদেশের হাজিন শহরের উপকণ্ঠের আল বুকান গ্রামে হামলার এ ঘটনা ঘটে।

মার্কিন জোটের মুখপাত্র কর্নেল শন রায়ান ইউফ্রেতিস নদীর পূর্ব তীরের হাজিনের বুকান অঞ্চলে হামলার কথা স্বীকার করলেও সাধারণ মানুষের হতাহতের বিষয়টি নাকচ করে দিয়েছেন।

এর আগে গত শুক্রবার মার্কিন জোটের জঙ্গিবিমান দেইর আয জোর প্রদেশের আল শাফা গ্রামে কয়েক দফা বোমা হামলা চালায়। সেই হামলার ঘটনায় তিনজন নারী এবং পাঁচ শিশুসহ ১৪ জন বেসামরিক নাগরিক নিহত হন। আহত হন আরো বেশ কিছু মানুষ।

এদিকে, সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী আইএস নির্মূলে অভিযান চালিয়ে আসছে মার্কিন নেতৃত্বাধীন কুর্দি-আরব বাহিনীসহ দেশটির সরকারি বাহিনী। সম্প্রতি দেশটির দক্ষিণাঞ্চলের জঙ্গিগোষ্ঠী আইএসের দখলে থাকা সবশেষ এলাকাও পুনরুদ্ধার করেছে দেশটির সরকারি বাহিনী।

পর্যবেক্ষকদের বরাতে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, দামেস্ক ও সুয়েদা প্রদেশের মধ্যবর্তী অঞ্চল থেকে আইএস সদস্যদের হটিয়ে পুনরায় সেখানকার নিয়ন্ত্রণ নিয়েছে সিরীয় বাহিনী। সরকারি বাহিনীর অভিযানের মুখে আইএস সদস্যরা ওই এলাকা ছেড়ে পূর্বাঞ্চলীয় বাদিয়া মরুভূমির দিকে সরে যেতে বাধ্য হয়। এরমধ্য দিয়ে আইএসের দখলে থাকা সর্বশেষ ওই অঞ্চলটি আসাদ বাহিনী পুনরুদ্ধার করলো বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুলিশ অফিসার হচ্ছেন সোনম!

বিনোদনের খবর: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর। ‘সঞ্জু’, ‘প্যাডম্যান’ ও ‘ভীরে দি ওয়েডিং’ সিনেমার পর এই অভিনেত্রী বেশ কিছু নতুন সিনেমায় অভিনয় করছেন। এরমধ্যে একটি হচ্ছে ‘এক লাড়কি কো দেখা তো অ্যাইসা লাগা’।

সম্প্রতি এই অভিনেত্রীর নতুন আরেকটি সিনেমার খবর জানা গেল। নিখিল আদভানি পরিচালিত ক্রাইম থ্রিলার ঘরনার একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই তারকা। আর এতে সোনমকে পাওয়া যাবে পুলিশ অফিসারের চরিত্রে। সিনেমাটি অভিনয়ের জন্য সোনমকে নিশ্চিত করা হয়েছে। খুব শিগগিরই নাম ঠিক না হওয়া সিনেমাটির শুটিং শুরু হবে। তবে এতে তার বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো ঠিক হয়নি।

এদিকে, সম্প্রতি ফ্যাশন ডিজাইনার অনিতা শ্রফ আদাজানিয়ার ‘চ্যাট শো’তে হাজির হয়েছিলেন অভিনেত্রী সোনম। প্রশ্ন করা হয়েছিল, বলিউডে ‘ট্রাবলমেকার’ কাকে মনে হয়? উত্তরে কাপুরকন্যা মুখে নিলেন কঙ্গনা রানাওয়াতের নাম! বলেন, ঝামেলা পাকাতে ওর জুড়ি নেই।

নতুন করে কঙ্গনাকে ‘ট্রাবলমেকার’ বললেও পরক্ষণেই কারণটাও ব্যাখ্যা করলেন, ও আমার মতোই স্পষ্টবাদী। ‘কফি উইথ করণ’-এ গিয়ে করণকে বলেছিল ‘স্বজনপ্রীতির ধারক ও বাহক’, এ নিয়ে কম পানি ঘোলা হয়নি। ‘আপ কি আদালত’-এ গিয়ে হৃতিক রোশান ও আদিত্য পাঞ্চোলির সঙ্গে সম্পর্ক নিয়ে নিঃসংকোচে খোলামেলা কথা বলেছিল, এসব নিয়েও ওকে কম ভুগতে হয়নি। ও সব সময় প্রথাবিরোধী কিছু করতে চায়, ও যা-ই বলুক একটা না একটা ঝামেলা হবেই! এটা আমার বেশ ভালো লাগে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফের বিশ্বরেকর্ড গড়লেন মেরি কম

অনলাইন ডেস্ক: ভারতের সেলিব্রেটি বক্সার মেরি কম ফের বিশ্ব মানচিত্রে দেশটির নাম উজ্জ্বল করলেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম মহিলা বক্সার হিসেবে ষষ্ঠ সোনা জিতে ইতিহাস গড়লেন এই মণিপুরী কন্যা।

শনিবার ভারতের নয়াদিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়াম কমপ্লেক্সে মহিলা বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৪৮ কেজি বিভাগে ইউক্রেনের প্রতিদ্বন্দ্বী হ্যানা অকহোতাকে হারিয়ে সোনা জেতেন ভারতীয় বক্সার। সেই সঙ্গে আয়ারল্যান্ডের কেটি টেলরকে টপকে বিশ্বের প্রথম মহিলা বক্সার হিসেবে ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন হন ‘আয়রন লেডি’। তবে আয়রন লেডি এখন হয়ে উঠেছেন ‘গোল্ডেন লেডি’।

এর আগে ২০০২, ২০০৫, ২০০৬, ২০০৮ এবং ২০১০ বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন ম্যাগনিফিসিয়েন্ট মেরি। আট বছর পর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফের সোনা জিতলেন মণিপুরী বক্সার। বিশ্বচ্যাম্পিয়নশিপে ছ’টি সোনা ও একটি রুপো জিতলেন মেরি। ২০০১ রুপা দিয়ে শুরু করার পর ছ’টি সোনা এসেছে মেরির ঝুলিতে। প্রথম মহিলা হিসেবে ষষ্ঠ সোনার জয়ের সঙ্গে সঙ্গে পুরুষ ও মহিলাদের মধ্যেও যুগ্মভাবে সবচেয়ে বেশিবার বিশ্বচ্যাম্পিয়ন হলেন মেরি। কিউবার কিংবদন্তি বক্সার ফেলিক্স স্যাভনের (পুরুষ বক্সার) সঙ্গে যুগ্মভাবে শীর্ষে রইলেন ভারতীয় এই মহিলা বক্সার।

বিশ্বচ্যাম্পিয়ন হয়ে মেরি বলেন, ‘প্রথমত ফ্যানেদের আমি ধন্যবাদ জানায়। তোমাদের দেয়ার মতো আমার কিছু নেই। কিন্তু দেশকে সোনা দিতে পেরে আমি অত্যন্ত খুশি। আমি আজ একটু আবেগতাড়িত ছিলাম কারণ গত কয়েক বছর ধরে আমি ৪৮ কেজি বিভাগে লড়তে পারিনি। কিন্তু আজ এই বিভাগে লড়াই করে চ্যাম্পিয়ন হতে পেয়ে দারুণ খুশি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘মি টু’ আন্দোলন নিয়ে মুখ খুললেন কারিনা

বিনোদনের খবর: হ্যাশ ট্যাগ ব্যবহার করে সম্প্রতি ‘মি টু’ আন্দোলন চলছে বিশ্বের বিভিন্ন দেশে। হলিউড বলিউড থেকে শুরু করে রাজনৈতিক সামাজিক ক্ষেত্রেও এই হ্যাশ ট্যাগ ব্যবহার করে ভুক্তভোগীরা যৌন হেনস্তার কথা তুলে ধরছেন। বলিউডে এই হইচই আরো বেশি করে দেখা দিয়েছে।

জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ নিয়ে সোচ্চার হন অভিনেত্রী তনুশ্রী দত্ত। এরপর থেকে একযোগে সব ভুক্তভোগী অভিনেত্রীই এই আন্দোলনে সামিল হয়েছেন। জানিয়েছেন বলিউডে পা রাখার পর তাদের যৌন হেনস্তার মতো তিক্ত অভিজ্ঞতার কথা। তাদের শাস্তিও দাবি করেছেন অনেকে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন কারিনা কাপুর

অপরাধীদের শাস্তির দাবি জানিয়ে মন্তব্য করেছেন তিনি বলেছেন, ‘যৌন হেনস্তা নিয়ে যারা মুখ খুলেছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ এতদিন ধরে যে বিষয়টি অনেকেই বলতে পারেননি তারাও সাহস করছেন বলার। অভিযুক্ত সবাইকে শাস্তি দিতে হবে। ছোট বা বড় সব তারকাকে আইনের আওতায় আনতে হবে। তারকা মেপে শাস্তি দেওয়া যাবে না। ইন্ডাস্ট্রিতে একজন পুরুষের মতো নারীর অবদানও কম নয়।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোনালদিনহোর সম্পত্তি বাজেয়াপ্ত

অনলাইন ডেস্ক: মাত্র ২ মিলিয়ন ইউরো। সেই অর্থ উদ্ধার করার জন্য সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা খতিয়ে দেখছিলেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা রোনালদিনহোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। দেখা যায়, রোনালদিনহোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়ে রয়েছে মাত্র ৬ ইউরো। যা দেখে অবাক ব্যঙ্ক কর্মীরা। জরিমানার টাকা আদায় হবে কি করে? তাই ব্যঙ্ক কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে রোনালদিনহোর বিলাসবহুল, গাড়ি, আসবাবপত্রসহ অন্যান্য দামি সম্পত্তি বাজেয়াপ্ত করবে।

কিংবদন্তি ফুটবলারকে ঘিরে এমন কাণ্ডে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এই কারণে। কী কারণে রোনালদিনহোর জরিমানা? জানা গিয়েছে, নিজের ভাইয়ের সঙ্গে রোনালদিনহো বেআইনিভাবে চিনিকল নির্মাণ করেছিলেন বেশ কিছু বছর আগে। প্রকাশ্যে আসার পরেই মামলার মুখোমুখি হতে হয় তাকে। আদালতেও তার বিরুদ্ধে রায় যায়। তবে এসব বিষয়ে কোনকালেই চিন্তিত নন তিনি। দিব্যি ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। কিছুদিন আগেই তিনি গিয়েছিলেন চীন, জাপানে। সেখানে নামি ক্রীড়া প্রস্তুতকারক সংস্থা তার নামে বুট তৈরি করেছে। সেই সংস্থারই ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন তিনি।

এর মাঝেই তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হানা দেয় তদন্ত কর্মকর্তরা। তারপরেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা দেখে সন্দেহ জাগে তাদের। মনে করা হয়েছে, জরিমানার অর্থ ফাঁকি দেবেন বলেই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কানাকড়ি রাখেননি। রোনালদিনহোর ভাই রবার্তো ডি এসিস মোরেইরা জরিমানার টাকা পরিশোধ করে দিয়েছেন। কিন্তু নাগালে পাওয়া যাচ্ছে না তারকা ফুটবলারকে। তারপরেই রোনালদিনহোর সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্র: এবেলা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest