সর্বশেষ সংবাদ-
মুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

সতক্ষীরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফে¯œ কর্তৃক আগ্নি নিরুপন,আহতদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা প্রদান বিষয়ক বাস্তব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর রবিবার সকাল ১০টা ৩০মিনিটে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা ছফুরুনেছা মহিলা কলেজ সংলগ্ন ইয়ামাহা মটর সাইকেল শোরুমের নিজস্ব শোরুমে এই প্রশিক্ষণ কর্মশালা টি অনুষ্ঠিত হয়। এই সময় আগুন কিভাবে নেভাতে হবে, কিভাবে আহতদের উদ্ধার করতে হবে,কিভাবে প্রাথমিক চিকিৎসা দিতে হবে এই বিষয়ে বাস্তব প্রশিক্ষণ দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফে¯œ এর উপ সহকারী পরিচালক মো: নজরুল ইসলাম,ষ্টেশন অফিসার মো: আজিজুল রহমান,ইয়ামাহা শোরুমের স্বতাধীকারী আবু নাসের মোহাম্মদ আবু সাঈদ,এ সি আই মোটরস্ এর সার্ভিস ইজ্ঞি: মো: আনিসুর রহমান প্রমুখ। উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফে¯œ এর উপ সহকারী পরিচালক মো: নজরুল ইসলাম,ষ্টেশন অফিসার মো: আজিজুল রহমান,ইয়ামাহা শোরুমের স্বতাধীকারী আবু নাসের মোহাম্মদ আবু সাঈদ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফে¯œ এর উপ সহকারী পরিচালক মো: নজরুল ইসলাম বলেন কোথাও আগুন লাগলে ভীত না হয়ে সাহসের সাথে অবস্থার মোকাবেলা করতে হবে। যে কোন সময় যে কোন জায়গায় দূর্ঘটনা ঘটতে পারে তাই সবাইকে সচেতন থাকতে হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফে¯œ এর নাম্বারটি সবাইকে সংরক্ষণ করার পরামর্শ দেন তিনি। আবু নাসের মোহাম্মদ আবু সাঈদ বলেন আগুন শব্দটি শুনতেই মানুষ ভয় পায়। ভয় না পেয়ে আমাদের উচিত সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা কারা। মানুষ যদি সচেতন হয় তবে সহজেই আগুন সহ যে কোন দুর্যোগের ক্ষতির পরিমান কমানো সম্বভ। এই সময় ইয়ামাহা মটর সাইকেল শোরুমের ১২জন মেকানিককে উক্ত বিষয়ে বাস্তব প্রশিক্ষণ দেয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যেসব আসনে ১ নৌকায় ২ মাঝি

দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চিঠি ইস্যু করা হয়েছে। সবগুলো আসনে একক প্রার্থী থাকলেও ব্যাতিক্রম রয়েছে ৫টি আসনে।
রবিবার (২৫ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠি মনোনীত প্রার্থীদের হাতে তুলে দেয়া হয়।
আওয়ামী লীগ ২৩০টি আসনে তাদের প্রার্থীদের মনোনয়ন চিঠি তুলে দিয়েছেন ২২৫ আসনে একক প্রার্থী দিলেও ৫টি আসনে ২ জন করে প্রার্থী রাখা হয়েছে।

এক আসনে ২ জন করে প্রার্থী তালিকায় রয়েছেন- পটুয়াখালী-২ আসনে ১০ম জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের ও কৃষিক লীগ নেতা শামসুল হক রেজা। কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশানমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন। ঢাকা-৫ আসনে বর্তমান সাংসদ হাবিবুর রহমান মোল্লা ও যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন মনু। চাঁদপুর-১ আসনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও এনবিআরের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান। বরগুনা-১ আসনে বর্তমান সাংসদ ধীরেন্দ্র দেব নাথ শম্ভু ও স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, ৩০০ আসনের মধ্যে জোটের শরিক দলগুলোর জন্য ৭০টি আসন রেখে ২৩০টি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চিঠি ইস্যু করা হচ্ছে।

নির্বাচন কমিশনের পুনঃতফসিল অনুসারে, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ১০ ডিসেম্বর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্রীড়াঙ্গনে আ’লীগ থেকে মনোনয়ন পেলেন যারা

দেশের খবর: একাদশ জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের চিঠি দেয়া শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজ রোববার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় প্রার্থীদের চিঠি দেওয়া শুরু হয়। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই চিঠি বিতরণ করছেন।

দলীয় মনোনয়নের চিঠি যাঁরা পেয়েছেন, তাঁদের একটি তালিকা আওয়ামী লীগ সূত্রের কাছ থেকে পাওয়া গেছে। এই তালিকা তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি। তবে আওয়ামী লীগ শিগগির চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বলে জানা গেছে।

নৌকা মার্কা নিয়ে নির্বাচনের আগ্রহ প্রকাশ করেছিলেন ক্রীড়াঙ্গনের শতশত মানুষ। রোববার চিঠি বিতরণের প্রথম দিনে শেষ খবর পাওয়া পর্যন্ত ক্রীড়াঙ্গনের যাদের ভাগ্য খুলেছে তারা হলেন:

ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা (নড়াইল-২), যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার (মাগুরা-২), সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), আবাহনী লিমিটেডের পরিচালক, বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি শাহরিয়ার আলম (রাজশাহী-৬), বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি সাবেক ফুটবলার আবদুস সালাম মুর্শেদী (খুলনা-৪), আবাহনীর পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন (কিশোরগঞ্জ-৬)।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আ হ ম মোস্তফা কামাল (কুমিল্লা-১০), বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক গোলাম দস্তগীর গাজী (নারায়ণগঞ্জ-১), সাবেক অ্যাথলেট ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী মাহবুব আরা বেগম গিনি (গাইবান্দা-২), জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক নাঈমুর রহমান দুর্জয় (মানিকগঞ্জ-১)।

জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল (গাজীপুর-২), বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও আবাহনীর ভারপ্রাপ্ত ডাইরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ (যশোর-৩), আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমান (ঢাকা-১), বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশনের সভাপতি কর্ণেল ফারুক খাঁন (গোপালগঞ্জ-১), ড. আবদুস সোবহান গোলাপ (মাদারীপুর-৩) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সহ-সভাপতি বীর বাহাদুর (বান্দরবান)।

দলীয় সূত্রে জানা গেছে, বেশিরভাগ আসনে আগেই দলীয় প্রার্থী চূড়ান্ত করে রেখেছিল আওয়ামী লীগ। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও প্রতিষ্ঠানের জরিপ এবং তৃণমূলের মতামত নিয়ে প্রার্থী ঠিক করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন দলীয় মনোনয়ন বোর্ড। মনোনয়ন নির্ধারণে শেখ হাসিনার কথাই শেষ কথা।

দলীয় মনোনয়ন ঠিক হয়ে গেলে মহাজোটের শরিকদের সঙ্গে আসন বণ্টন দিয়ে এতদিন প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি। দলীয় সূত্রে জানা গেছে, মহাজোটের শরিকদের সঙ্গেও আওয়ামী লীগের আসন বণ্টন নিয়ে সমঝোতা হয়ে গেছে।
এর পরই আজ সকাল থেকে দলীয় প্রার্থীদের মনোনয়ন টিকিট দেয়া শুরু করে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামীকাল সোমবার বিকেল সাড়ে তিনটায় আনুষ্ঠানিকভাবে মহাজোটের তিনশ’ আসনের দলীয় মনোনয়নের তালিকা প্রকাশ করা হবে।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে আজ অনানুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বাক্ষর সম্বলিত প্রার্থীদের দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে। যে সকল আসনে জোটের শক্তিশালী প্রার্থী নেই বা আওয়ামী লীগের শক্তিশালী প্রার্থী রয়েছে সে আসনগুলোতেই দলীয় প্রার্থীদের মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।’

সেতুমন্ত্রী কাদের আরও বলেন, জোটের শরীকদের ৬৫ থেকে ৭০টি আসন দেয়া হবে। তবে এ সংখ্যা ৭০’র বেশি হবে না।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন ও মারুফা আক্তার পপি উপস্থিত ছিলেন।

সেতুমন্ত্রী বলেন, আসন বন্টন নিয়ে শরীকদের সঙ্গে আলোচনা চলছে। ২৩০ টি আসনে আওয়ামী লীগের প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। এ আসনগুলোতেই দলীয় প্রার্থীদের মনোনয়নের চিঠি দেয়া হয়েছে।
তিনি বলেন, তবে ২৩০ টি আসনে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হলেও প্রয়োজনে প্রার্থীর ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। তাই মনোনয়নের চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গে প্রার্থীদের কাছ থেকে প্রার্থীতা প্রত্যাহারের স্বাক্ষর সম্বলিত সম্মতিপত্রও রাখা হয়েছে।
আজকে যাদের চিঠি দেয়া হচ্ছে, সেসব আসনে শরিক দলের কাউকে দেয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রয়োজনে দিতেও হতে পারে। সময় ও পরিস্থিতি যদি ডিমান্ড করে তা হলে বিবেচনা করব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক ॥ সম্পাদক মোস্তাফিজুর রহমান

 

গতকাল সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির নির্বাচন ২০১৮ অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষক সমিতির অফিস কক্ষে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিভিন্ন উপজেলা থেকে নির্বাচিত ৪১জন প্রতিনিধির মধ্যে ৪০জন উপস্থিত থেকে ভোটাধিকার প্রয়োগ করেন। ২৪ ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হন বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক, ২৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন আশাশুনির চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,এস,এম মোস্তাফিজুর রহমান এবং অর্থ সচিব পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন কালিগঞ্জ রহমতপুর নবযুগ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আফজাল হোসেন। শান্তিপূর্ণ পরিবেশে সাতক্ষীরা জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দের উপস্থিতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সম্পত্তিতে নারী-পুরুষের সমানাধিকার দিল তিউনিসিয়া

বিদেশের খবর: প্রথম আরব দেশ হিসেবে উত্তরাধিকারের ক্ষেত্রে সম্পত্তিতে নারী-পুরুষের সমানাধিকার দিলো তিউনিসিয়া। আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে সম্পত্তিতে নারী-পুরুষের সমানাধিকার বিল পাস হয়েছে দেশটিতে।
শুক্রবার দেশটির পার্লামেন্টে এ আইন পাস করা হয়েছে। যদিও এর আগে ২০১৭ সালের আগস্টে ন্যাশনাল ওমেন’স ডে তে আইনটি অনুমোদন করার প্রস্তাবনা করেছিলেন দেশটির প্রেসিডেন্ট বেজি ক্যাড এসেবসি।
বিতর্কিত এই আইনে সম্পত্তিতে নারী-পুরুষের সমান অধিকার হলেও আইনটি কুরআনের একটি আয়াতের সঙ্গে সাংর্ঘষিক। আয়াতে বলা হয়েছে সম্পত্তিতে অধিকারের ক্ষেত্রে নারীদের ভাগের পরিমাণ পুরুষের অর্ধেক।
পাস হওয়া বিলে বলা হয়েছে, যদি কেউ এই আইন অনুসরণ না করে ইসলামিক আইন অনুসরণ করেন তবে তিনি তা করতে পারেন।

তিউনিসিয়ার প্রেসিডেন্ট বলেন, তিউনিসিয়া একটি নাগরিক দেশ যা তিনটি উপাদানের উপর ভিত্তি করে আছে। তা হলো নাগরিকত্ব, জনগণের ইচ্ছা এবং আইনের সর্বোচ্চতা।
তিনি আরও বলেন, সংবিধানে বলা হয়েছে, তিউনিসিয়ার পুরুষ-নারীর অধিকার ও কর্তব্য সমান। এছাড়া রাষ্ট্র নারীর অধিকার রক্ষাসহ তাদের সমর্থন ও উন্নয়নে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টি-টেন ক্রিকেটেও এত রান!‌

খেলার খবর: শারজায় মহা সমারোহে চলছে টি-টেন ক্রিকেট লিগ। টি টোয়েন্টি ক্রিকেট বদলে দিয়েছে ধারণা। রানের বিস্ফোরণ হচ্ছে টি টোয়েন্টি ফরম্যাটে। টি-টেন আরও একধাপ এগিয়ে। ক্রিকেটকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য ২০ ওভারের ক্রিকেট এখন কমে দাঁড়িয়েছে ১০ ওভারের। অর্থাৎ ৬০ বলের। সেই ১০ ওভারের ক্রিকেটে বিস্ফোরণ ঘটাল নর্দার্ন ওয়ারিয়র্স। মাত্র ৬০ বলে ১৮৩ রান তুলল তারা! টি-টেন ক্রিকেটে এটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ রান।

পাঞ্জাবি লিজেন্ডেসের বিপক্ষে গতকাল মাঠে নেমেছিল নর্দার্ন ওয়ারিয়র্স। এদিন পাঞ্জাবের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন নর্দানের ব্যাটসম্যানরা। দলটিতে আছেন একাধিক ক্যারিবিয়ান ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিয়ানরা ক্রিকেটকে উপভোগ করেন। নিজেরাও আনন্দ পান। দর্শকদেরও আনন্দ দেন ক্যারিবিয়ানরা। সেই মান রক্ষা করে এদিন বিস্ফোরণের শুরুটা করেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার নিকোলাস পুরান। মাত্র ২৫ বলে তিনি করেন ৭৭ রান।

ক্রিকেট যে কত সহজ খেলা, পুরানের ব্যাটিং না দেখলে বোধগম্য হবে না। বোলার একের পর এক বল করে যাচ্ছেন, আর চোখের পলকে সেই বল মাঠের বাইরে পাঠাচ্ছেন পুরান। তার ইনিংসে সাজানো ছিল ১০টি বিশাল ছক্কা ও ২ বাউন্ডারিতে। পুরানের পাশে উজ্জ্বল ছিলেন লেন্ডল সিমন্সও। তিনি হয়তো পুরানের মতো বিশাল রান করেননি কিন্তু ২১ বলে মারমুখী ৩৬ রান করে যান।

উদ্বোধনী জুটিতেই পুরান ও সিমন্স ১০৭ রান তুলে ফেলেন। এরপর আন্দ্রে রাসেল ব্যাট করতে নেমে ৯ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। বোলার নিধন যজ্ঞে যোগ দেন পাওয়েল। তিনি ৫ বলে ২১ রান করেন। ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানরা রাতের ঘুম ততক্ষণে কেড়ে নিয়েছেন পাঞ্জাবি লিজেন্ডস বোলারদের। বোলাররা বুঝে উঠতে পারছিলেন না, কোথায় বলটা ফেলবেন। নর্দার্ন ওয়ারিয়র্সের ব্যাটসম্যানরা সর্বমোট ২০টি ছক্কা ও ১০টি চার মেরেছেন।

জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাবী লিজেন্ডস ৭ উইকেটে ৮৪ রানের বেশি তুলতে পারেনি। ৯৯ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয় নর্দান ওয়ারিয়র্স।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘আনুষ্ঠানিকভাবে মহাজোটের প্রার্থী ঘোষণা করা হবে সোমবার’

দেশের খবর: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামীকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় আনুষ্ঠানিকভাবে মহাজোটের তিনশ’ আসনের দলীয় মনোনয়নের তালিকা প্রকাশ করা হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে আজ রবিবার অনানুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বাক্ষর সম্বলিত প্রার্থীদের দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে। যে সব আসনে জোটের শক্তিশালী প্রার্থী নেই বা আওয়ামী লীগের শক্তিশালী প্রার্থী রয়েছে সে আসনগুলোতেই দলীয় প্রার্থীদের মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।

সেতুমন্ত্রী কাদের আরো বলেন, জোটের শরীকদের ৬৫ থেকে ৭০টি আসন দেয়া হবে। তবে এ সংখ্যা ৭০’র বেশি হবে না।
ওবায়দুল কাদের আজ সকালে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন ও মারুফা আক্তার পপি উপস্থিত ছিলেন।

সেতুমন্ত্রী বলেন, আসন বন্টন নিয়ে শরীকদের সঙ্গে আলোচনা চলছে। ২৩০টি আসনে আওয়ামী লীগের প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। এ আসনগুলোতেই দলীয় প্রার্থীদের মনোনয়নের চিঠি দেয়া হয়েছে।
তিনি বলেন, তবে ২৩০টি আসনে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হলেও প্রয়োজনে প্রার্থীর ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। তাই মনোনয়নের চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গে প্রার্থীদের কাছ থেকে প্রার্থীতা প্রত্যাহারের স্বাক্ষর সম্বলিত সম্মতিপত্রও রাখা হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, বিএনপি সুপরিকল্পিতভাবে নির্বাচন কমিশন (ইসি), প্রশাসন, পুলিশের বিরুদ্ধে একের পর এক আক্রমণাত্মক বক্তব্য দিয়ে যাচ্ছে। তাদের মতলব হচ্ছে নির্বাচন কমিশন (ইসি), প্রশাসন ও পুলিশকে বিতর্কিত করে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করা।

দলীয় মনোনয়নের চিঠি পাওয়াদের ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে কিনা জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেন, প্রয়োজনে পরিবর্তন আসতে পারে। সময় ও পরিস্থিতি ডিমান্ড করলে এ সব আসনেও পরিবর্তন আসতে পারে।

অপর এক প্রশ্নের জবাবে কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি পরাজিত হবেই। কারণ, দেশের মানুষ স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে থাকতে পারে না। তারা মুক্তিযুদ্ধের পক্ষে, উন্নয়নের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই বিজয়ী করবে। বিএনপি ৩০ ডিসেম্বরের নির্বাচনে প্রমাণ পাবে।
তিনি বলেন, বিএনপি-জামায়াত আবার ক্ষমতায় এলে ২০০১ সালের চেয়েও ভয়ংকর রূপে আর্বিভূত হবে।নয়াপল্টনের তাদের দলীয় কার্যালয়ের সামনে মনোনয়ন ফরম বিতরণকালে বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়ে, পুলিশকে আহত করে, পুলিশের গাড়িতে আগুন দিয়ে ও গাড়ির ওপর নৃত্য করে তারা তা দেখিয়ে দিয়েছে। বাসস

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নৌকায় চড়লেন লড়াকু মাশরাফি, নড়াইলে আনন্দোল্লাস

অনলাইন ডেস্ক: শেষ পর্যন্ত একাদশ সংসদ নির্বাচনে ভোটে লড়ছেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুতোর্জা। নড়াইল-২ আসন থেকে দেশের এই জনপ্রিয় নন্দিত ক্রিকেট তারকাকে নৌকার মাঝি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এদিকে মাশরাফির প্রতি শুধু নড়াইলেই নয়, গোটা দেশেই সবশ্রেণির মানুষের অকৃত্রিম ভালোবাসা রয়েছে। এবার নৌকার মনোনয়ন পাওয়ায় নড়াইলের মানুষ বাড়তি আনন্দে মেতেছে। চলছে নানা স্থানে মিষ্টি বিতরণ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আওয়ামী লীগের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে।
নির্বাচনী মাঠে মাশরাফিকে স্বাগত জানিয়ে তার পাশে থাকারও ঘোষণা দিয়েছেন নড়াইলবাসী।

এর আগে রবিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া হয়েছে।
জানা গেছে, ‘নড়াইল এক্সপ্রেসক’ খ্যাত মাশরাফিকে চূড়ান্ত প্রার্থী ঘোষণার পর থেকে বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করা হচ্ছে। যাত্রীবাহী বাস, অটোবাইক, ব্যবসাপ্রতিষ্ঠানসহ পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন দলীয় নেতাকর্মীসহ মাশরাফি ভক্তরা। এ সময় মাশরাফি… মাশরাফি.. স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

ক্রিকেট অঙ্গনের সুনাম অক্ষুণ্ন রেখে রাজনীতিতেও এগিয়ে যাবেন টাইগার কাপ্তান মাশরাফি এমনটাই প্রত্যাশা দলীয় নেতাকর্মীসহ ভক্তদের। তবে তার অনেক শুভাকাঙ্ক্ষীই ক্রিকেটার মাশরাফিকে এখনই রাজনীতিতে দেখতে চাননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest