সর্বশেষ সংবাদ-
মুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

দুইবার বিয়ে করবেন প্রিয়াঙ্কা

বিনোদন সংবাদ: প্রিয় নায়িকার এক বিয়েই তার ভক্তদের জন্য হৃদয় ভাঙা অভিমানের। সেখানে কি-না বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়া দুই দুইবার বিয়ে করবেন!

একটু অবাক করা ব্যাপার হলেও কথা কিন্তু মিথ্যে নয়। প্রেমিক নিক জোনসকে ভালোবেসে বিয়ে করতে চলেছেন প্রিয়াঙ্কা। আগামী ২৯ নভেম্বর থেকেই বিয়ের অনুষ্ঠান শুরু হবে। আগামী ২ ডিসেম্বর যোধপুরের উমৈদ ভবনে আনুষ্ঠানিকভাবে বিয়ে করবেন তারা।

২ ডিসেম্বর তাদের বিয়ে হবে হিন্দু ধর্মীয় নিয়ম অনুযায়ী। আর এক দিন পর তারা আবারো বিয়ে করবেন খ্রিষ্ট ধর্মীয় নিয়ম অনুযায়ী। উভয়ের ধর্মের প্রতি সম্মান জানাতে তারা এ সিদ্ধান্ত নিয়েছে।

দুই তারকার এ বিয়েতে বলিউডের আলিয়া ভাট, রনবীর কাপুর, সালমান খান, ক্যাটরিনা কাইফ, ফরহান আখতার এবং সিদ্ধার্থ রায় কাপুরসহ অনেক তারকা উপস্থিত থাকবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অভিনেত্রীকে রাত কাটানোর প্রস্তাব দুবাই প্রবাসীর!

বিনোদন সংবাদ: জনপ্রিয় অভিনেত্রীরা নানা সময় বাজে প্রস্তাবের শিকার হন। স্যোশ্যাল মিডিয়ার যুগে বিষয়টি মহামারি আকারে রুপ নিয়েছে। সম্প্রতি সোশ্যাল সাইটে হেনস্থার মুখে পড়েন মালায়ালম অভিনেত্রী নেহা সাক্সেনা। দুবাইয়ের বাসিন্দা এক ভারতীয়ের প্রবাসীর বিরুদ্ধে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ করেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবর, কয়েকদিন আগে নেহা এক ব্যক্তির ছবিসহ হোয়াটসঅ্যাপ মেসেজের চ্যাট ফেসবুকে পোস্ট করেন। সেখানে নেহা লেখেন, ওই ব্যক্তি কয়েকদিন আগে হোয়াটসঅ্যাপে তাকে মেসেজ করেন। সেখানেই ওই অভিনেত্রীকে দুবাইয়ে রাত কাটানোর প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ।

নেহা সাক্সেনার পিআর ম্যানেজার মেসেজটি দেখতে পেয়ে তাকে জানান এবং পরে নেহা ফেসবুকে পোস্ট করে ঘটনার প্রতিবাদ করেন এবং কমেন্ট বক্সে ওই ব্যক্তির নাম ও ঠিকানা দিয়ে দেন।

পরে অন্য একটি পোস্টে নেহা জানান, ‘ওই ব্যক্তি মোবাইল সুইচ অফ করে রেখেছেন। অফিসে যাওয়াও বন্ধ হয়ে গেছে তার। এখন তার দাবি, তার ছেলের ফোন হ্যাক করা হয়েছিল। সেখান থেকেই নাকি মেসেজগুলি পাঠানো হয়।’

তবে নেহা এই সব কথা যে শুনতে নারাজ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, হাতে চিঠি লিখে ক্ষমা চাইতে হবে অভিযুক্ত ওই ব্যক্তিকে। ইতিমধ্যে এই পোস্টটি ভাইরাল হয়ে গেছে। এদিকে, ওই ব্যক্তির এমন প্রস্তাবে নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পিতা-পুত্র ও চাচা একই পরিবারের তিনজন পেলেন ‘নৌকা’

খুলনা ডেস্ক: খুলনা ও বাগেরহাট জেলার তিনটি আসনে একই পরিবারের তিনজন সদস্য আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এরমধ্যে বাগেরহাট জেলায় ২টি আসনে বাবা ও ছেলে মনোনয়ন লাভ করেছেন।

বাগেরহাট-১ আসনে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালউদ্দিন। পাশের বাগেরহাট- ২ আসনে মনোনয়ন পেয়েছেন শেখ হেলালের ছেলে শেখ সারহান নাসের তন্ময়।

এ ছাড়া খুলনা-২ আসনে মনোনয়ন পেয়েছেন শেখ সালাহউদ্দিন জুয়েল। তিনি শেখ হেলালের ভাই।

ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী নিয়ে বাগেরহাট-১ আসন। এই আসনের এবার মোট ভোটার তিন লাখ দুই হাজার ১২ জন এর মধ্যে পুরুষ এক লাখ ৫৩ হাজার ৬৬৫ আর নারী এক লাখ ৪৮ হাজার ৩৪৭ জন। এই আসনটিতে বরাবর একটানা আধিপত্য রয়েছে আওয়ামী লীগের নৌকা প্রতীকের। অতীত ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় সব সময় বড় ব্যবধানের ভোটে নৌকা প্রতীকের প্রার্থী জয়ী হয় । এমনকি ২০০১ সালে বিএনপি-জামায়াতে ইসলামীর জোয়ারের সময়ও প্রায় ২২ হাজার ভোটের ব্যবধানে শেখ হেলাল উদ্দিন বিজয়ী হন। এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ওয়াহেদুর রহমান দিপু ও শেখ মুজিবর রহমান।

বাগেরহাট সদর ও কচুয়া থানা নিয়ে বাগেরহাট- ২ আসন। এই আসনে মোট ভোটার দুই লাখ ৮৪ হাজার ৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৪১ হাজার ৯১৭ জন এবং নারী এক লাখ ৪২ হাজার ১৪৬ জন। এই আসনের বর্তমান সংসদ সদস্য মীর সাখায়াত আলী বাদশা। এবার আওয়ামী লীগের তৃণমূল থেকে দাবি ছিল এই আসনে শেখ হেলাল উদ্দিনের ছেলে শেখ সারহান নাসের তন্ময়কে মনোনয়ন দেওয়া হোক । ২০০১ সালে এখানে নির্বাচিত হয়ে ছিলেন বিএনপি নেতা এ এইচ এম সেলিম। কিন্তু সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়ে তিনি পর্দার পেছনে আছেন। সামনে আছেন তাঁর ছোট ভাই এম এ সালাম। তিনি এবার দলের মনোনয়ন চাইবেন।

ওই আসনে বিজয়ী দল সব সময় সরকার গঠন করে বলে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়। এই আসনটিতে এক টানা কারো আধিপত্য নেই।

অপরদিকে খুলনা -২ আসনটি সদর ও সোনাডাঙ্গা থানা নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার দুই লাখ ৯৪ হাজার ৯৯ জন। এই আসনে বর্তমান সংসদ সদস্য মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। আওয়ামী লীগে এবার প্রথম বারের মতো মনোনয়ন প্রার্থী হন প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ সালাহ উদ্দিন জুয়েল। তিনি দলীয় মনোনয়ন চাওয়ায় মিজানুর রহমান আর দলীয় মনোনয়ন চাননি। মনোনয়ন বোর্ড বৈঠক হওয়ার অনেক আগেই মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ঘোষণা করেন এবার শেখ জুয়েল খুলনা-২ আসনের প্রার্থী।

আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে শেখ সালাহউদ্দিন জুয়েলের নাম প্রকাশ করা হয়েছে। এই আসনটিতে ২০১৪ সালের নির্বাচন ছাড়া বেশির ভাগ সময় বিএনপির প্রার্থীর জয়ী হয়ে আসছে। ২০০৮ সালে এই আসনে বিএনপির টিকেটে জয়ী হন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। আর ২০০১ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ওই আসনে বিজয়ী হন। পরে উপনির্বাচনে সংসদ সদস্য হন বিএনপি কেন্দ্রীয় নেতা আলী আজগর লবি ।

শেখ হেলালউদ্দিনের খুলনার শেরে বাংলারোডের বাড়ি থেকে তিনজনের নির্বাচন পরিচালনা হবে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নৌকার প্রার্থীদের বিজয়ী করতে সাবেক ছাত্রনেতা সমন্বয় কমিটির সভা

 

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা সদর-২ আসনে মীর মোস্তাক আহম্মেদ রবি,৩ আসনে ডাঃ আফম রুহুল হক,৪ আসনে জগলুল হায়দারকে আওয়ালীগের প্রার্থী ঘোষনা করায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানিয়ে ও নৌকা প্রতীক ধারী প্রার্থীদের বিজয়ী করতে সাবেক ছাত্রনেতা সমন্বয় কমিটি,সাতক্ষীরা’র কার্যনির্বাহী কমিটির আলোচনা সভা রবিবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আহবায়ক সাবেক ছাত্রলীগ নেতা শেখ সাহীদ উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রলীগ নেতা জে এম ফাত্তার পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব এজাজ আহম্মেদ স্বপন, আলহাজ¦ আসাদুজ্জামান বাবু, কাজী আক্তার হোসেন, মোস্তাফিজুর রহমান নাছিম, সাংবাদিক রামকৃষœ চক্রবর্তী, সৈয়দ মহিউদ্দিন হাসেমী তপু, শাহাদাৎ হোসেন, আয়েশা সিদ্দিকা, মীর মাহমুদ আলী আবির, এড. চঞ্চল, আমিনুর রহমান কাজল, মিসেস আসিফ ইকবাল, সালাহ্ উদ্দিন আল আজাদ, সাংবাদিক খন্দকার আনিসুর রহমান প্রমুখ।
সভায় সাতক্ষীরার ৩টি আসনের নৌকার প্রার্থীদের অভিনন্দন জানিয়ে একই সাথে নৌকার প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করার আহব্বান জানানো হয়।
সভায় বক্তরা আরো বলেন, আওয়ামীলীগ সরকারের অভূতপূর্ব উন্নয়ন কর্মকান্ড তৃনমূলে পৌছে দেয়ার জন্য ছাবেক ছাত্রলীগ নেতাদের দায়িত্বশীল ভুমিকা রাখতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় ভিক্ষুকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি :
তালায় ২৩ জন ভিক্ষুকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতারন করা হয়েছে । রোববার উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের থেকে বাছাইকৃত ২৩ জন ভিক্ষুকদের মাঝে সরকার প্রদত্ত ১২প্রকার ত্রাণ সামগ্রী ও কম্বল বিতারন করা হয়েছে ।উক্ত বিতারণ অনুষ্ঠানে ইউপি সচিব এসএম রুবায়েত হোসেনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে খাদ্য সামগ্রী বিতারন করেন জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আনারুল ইসলাম, কালিদাশ অধিকারী, আতিয়ার রহমান, শেখ আব্দুর রশিদ, শেখ মোস্তফা, পলাশ কুমার ঘোষ, আশরাফুল আলম, আবেদা বেগম, সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ।
উলেখ্য যে, ভিক্ষুকের মাঝে কম্বল,চাউল,ডাল,মুড়ি,টোস,তেল,চিড়ি,সাবান,দিয়াশলাই,মোমবাতি সহ ১২ প্রকারের সামগ্রী বিতারন করা হয় ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে ৪৭ তম জাতীয় সমবায় দিবস পালিত

আশাশুনি ব্যুরো : আশাশুনিতে ৪৭ তম জাতীয় সমবায় দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। “বর্তমান সরকারের চিন্তাধারা সমবায়ের মাধ্যমে উন্নয়ন করা সহ সমবায় ভিত্তিক সমাজ গড়ি টেকসহি উন্নয়ন নিশ্চিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্ত্বর হতে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এতিম ছেলেদেয়েদের জন্য কারিগরী প্রশিক্ষন কেন্দ্র চত্বওে গিয়ে শেষ হয়। পওে প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন সভার সভাপতি উপজেলা সমবায় কর্মকর্তা জি এম আনছারুল আজাদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল ইসলাম। উপজেলা যুবলীগ নেতা সাংবাদিক এমএম সাহেব আলীর পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক সন্যাসী মন্ডল, মুক্তিযোদ্ধা আব্দুল গনি, সাবেক মহিলা মেম্বর কল্যানী সরকার, এনিজও ও সমিতি প্রতিনিধি ইয়াছিন আলী, সমীরন বাইন, বিপ্লব মজুমদার, মিজানুর রহমান, প্রশান্ত সরকার প্রমুখ। সভায় উন্নয়ন কর্মকান্ডে সফলতা অর্জন করায় উপজেলার ১৭টির সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বুধহাটা বুশরা গ্রাম উন্নয়ন সমিতির পক্ষে শ্রেষ্ঠ সমিতির পুরুষ্কার গ্রহণ করেন সাধারণ সম্পাদক ইয়ছিন আলী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডাঃ রুহুল হক সাতক্ষীরা-০৩ আসনে মনোনয়ন পাওয়ায় মিষ্টি বিতরণ

আশাশুনি ব্যুরো: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাতক্ষীরা-০৩ আসনের নৌকার মাঝি হিসাবে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক মনোনীত হওয়ায় আশাশুনিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। রবিবার স্ন্ধ্যায় উপজেলা মটর সাইকেল চালক সমবায় সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রথমে স্থানীয় মটর সাইকেল গ্যারেজ হতে মিছিল বের হয়ে আশাশুনির গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে গিয়ে মিষ্টি বিতরণ করা হয়। এসময় উপজেলা আ’লীগের সদস্য ও সাবেক ছাত্রলীগ সভাপতি হুমায়ুন কবির সুমন, মটর সাইকেল চালক সমিতির সভাপতি গোলাম মোস্তফা, সহ-সভাপতি ইশার আলী, সাধারণ সম্পাদক জুলফিকার আলী, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান, সদস্য জহুরুল গাজী, মজিবর গাজী, আল মামুন বাবু, মনিরুল ইসলাম, শফিকুল ইসলাম সহ মটর সাইকেল চালক সমিতির সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ উপলক্ষে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল করা হয়েছে বলে জানাগেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় সমবায় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : ৪৭তম জাতীয় সমবায় দিবস ২০১৮ উপলক্ষ্যে সাতক্ষীরায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সমবায় ভিত্তিক সমাজগড়ি টেকসই উন্নয়ন নিশ্চিত করি শ্লোগানের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়। রবিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বদিউরজামান। এর আগে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, জেলা সমবায় অফিসার হাসান মাহমুদ, সদর উপজেলা সমবায় অফিসার শরিফুল ইসলাম, পরিদর্শক রাম প্রসাদ ঢালী, সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের সভাপতি হেনরি সরদারসহ জেলা ও সদর উপজেলা সমবায় কর্মকর্তাবৃন্দ এবং সদর উপজেলার বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তাসদস্যবৃন্দ। এসময় সমবায়ের গুরুত্ব তুলে ধরে বক্তারা আলোচনা করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রাণ নাথ দাশ। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয়ভাবে ৪৭তম জাতীয় সমবায় দিবসের উদ্বোধণ ঘোষণা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest