সর্বশেষ সংবাদ-
মুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

৫০ বছর আগের রেকর্ড ভাঙলেন রোনালদো

অনলাইন ডেস্ক: রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্তাসে গিয়ে প্রথম তিন ম্যাচ গোল পাননি পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এ নিয়ে অনেক সমালোচনা এমনকী হাসাহাসি হয়েছে। অনেকে বলেছেন, রিয়াল ছেড়ে ভুল করেছেন রোনালদো। এরপর থেকে ইতালিয়ান সিরি আ-তে জাদু দেখিয়েই চলছেন জুভেন্তাস তারকা। পরবর্তী ১০ ম্যাচে গোলসংখ্যায় সিআর সেভেন ভেঙে দিলেন ৫০ বছর আগের রেকর্ড!
গত ৫০ বছরে জুভেন্তাসের হয়ে ১৩ লিগ ম্যাচ শেষে রোনালদোর চেয়ে বেশি গোল আর কেউ করেননি। গতকাল এসপিএএলের বিপক্ষেও গোল করেছেন তিনি। নিন্দুকদের মুখে ছাই দিয়ে চলতি লিগে এই নিয়ে ১৩ ম্যাচে ৯ গোল করেছেন রোনালদো। আর এতে ৫০ বছর আগের এক রেকর্ড ছুঁয়েছেন পর্তুগিজ তারকা।
রোনালদোর আগে সর্বশেষ ১৯৬৮-৬৯ মৌসুমে এই কীর্তি গড়েছিলেন ইতালিয়ান স্ট্রাইকার পিয়েত্রো আনাস্তাসি। ১৯৬৮ সালে পরাশক্তি জুভেন্তাসকে ৫-০ গোলে বিধ্বস্ত করে অঘটন ঘটিয়েছিল ভারেসের মতো অপরিচিত দল। সেই ম্যাচেই নজর কেড়েছিলেন আনাস্তাসি। এই এক ম্যাচের পর ইতালি জাতীয় দলে জায়গা পেয়ে যান। এরপর জায়ান্ট ক্লাব জুভেন্তাস তাকে রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে দলে টেনেছিল। এরপর নতুন ক্লাবের জার্সিতে প্রথম ১৩ ম্যাচে আনাস্তাসি করেছিলেন ৯ গোল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দীপিকার শাড়ি ভাগ্য খুলে দিলো দোকানদারের

বিনোদনের খবর: আনুশকা শর্মা ও বিরাট কোহলির বিয়ে সাড়া ফেলেছিলো ভারতবর্ষের সবখানেই। একইভাবে আলোচনার তুঙ্গে এখন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের বিয়ে। সম্প্রতি শেষ করেছেন বিয়ে। কিন্তু আলোচনার শেষই হচ্ছে না। বিয়ের খুঁটিনাটি সবকিছু নিয়েই সরগরম বলিউড দুনিয়া। দুই তারকার বিয়ে যে ভক্তদের মনে বেশ রঙ লাগিয়েছে তা বোঝা যাচ্ছে।

সেই রঙ ছড়ালো এবার বাণিজ্যিকভাবেও। বেঙ্গালুরুর রিসেপশনে দীপিকার সেই সোনালি কাঞ্জিভরম শাড়ি উঠে এসেছে আলোচনায়। অঙ্গাড়ি গ্যালারি থেকে কেনা তিন লাখ রুপির এই শাড়িটি ভক্তদের মন কেড়েছে। এটি কেনার জন্য দীপিকার ভক্তদের মধ্যে কাড়াকাড়ি লেগে গেছে।

জানা গেছে, রিসেপশনের দিন দীপিকার পরনে সোনালি কাঞ্জিভরম শাড়িটি দেখার পর হু হু করে বিক্রি হচ্ছে এটি। যারা পাননি, তারা অগ্রিম অর্ডার দিয়ে রেখেছেন দোকানটিতে। বলা চলে দীপিকার সৌজন্যে ভাগ্য খুলে গেল বিক্রেতার। এক শাড়ি বিক্রি করেই কোটি টাকা আয় করতে চলেছেন অঙ্গাড়ি গ্যালারি! দীপিকার মা মেয়ের জন্য সোনালি রঙের কাঞ্জিভরম শাড়িটি কিনেছিলেন। রিসেপশনের শাড়িটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে ডিজাইনার সব্যসাচীর ছোঁয়ায়।
এদিকে বেঙ্গালুরুর পর ২৮ নভেম্বর মুম্বাইয়ে দ্য গ্র্যান্ড হায়াতে আরেকটি রিসেপশন অনুষ্ঠান হবে। এখানে বলিউডের বন্ধু আর সহকর্মীদের আমন্ত্রণ জানাবেন দীপবীর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রত্যাহার চিঠিতেও প্রার্থীদের স্বাক্ষর নিয়ে রাখা হচ্ছে : কাদের

দেশের খবর: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চিঠি দেয়া শুরু করেছে আওয়ামী লীগ। তবে মনোনয়ন পাওয়া প্রার্থীদের মনোনয়ন চিঠির সঙ্গে প্রত্যাহার চিঠিতেও স্বাক্ষর নিয়ে রাখা হচ্ছে।

আজ রবিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি আরো বলেন, যারা আজকে চিঠি নিচ্ছেন, প্রত্যেকের সই করা উইথড্রয়াল লেটার আছে। আজকে যারা চিঠি নিয়ে যাচ্ছেন, প্রয়োজন হলে সেখান থেকেও শরিকদের আসন ছেড়ে দেওয়া হবে।

ঠিক কত আসন শরিকদের দেওয়া হয়েছে?- এ প্রশ্নের জবাবে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, আমি জানি কতটি আসন, কিন্তু বলব না। কাল আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। তবে জোটের আসন ৭০টির বেশি হবে না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কোনো কোনো আসনে মনোনয়নের চিঠি দুটিও দেওয়া হয়েছে। এটি টেকনিক্যাল কারণে। সময় ও পরিস্থিতি বিবেচনায় প্রার্থী বদলাতেও হতে পারে। অন্য প্রার্থী বেশি শক্তিশালী হলে দলের প্রার্থী বিবেচনা করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নানকের আসনে মনোনয়ন পেলেন সাদেক খান!

অনলাইন ডেস্ক: মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলানগরের আংশিক এলাকা নিয়ে ঢাকা-১৩ আসন। ২০০৮ সাল থেকে এখানে আওয়ামী লীগের নেতা হিসেবে জাহাঙ্গীর কবীর নানক একক আধিপত্য বিস্তার করেছিলেন। দলটির বিভিন্ন সংকটেও তিনি ছিলেন অন্যতম কাণ্ডারী।

এই আসনে নানক মনোনয়ন পাবেন তা নিয়ে তেমন কোনো সন্দেহ ছিলো না। তবে সাদেক খান গ্রুপের সঙ্গে নানক গ্রুপের আকষ্মিক সংঘর্ষ ও দুজন নিহত হওয়ার প্রেক্ষিতে সব কিছু বদলে যায়। আলোচনায় আসে- নানক নন, মনোনয়ন পাচ্ছেন অন্য কেউ। তখনো সাদেক খানের নাম অতোটা আলোচনায় আসেনি।

ঢাকা-১৩ আসনে দলীয় প্রার্থী হিসেবে নানকের পরিবর্তে দেখা গেলো ক্ষমতাসীন আওয়ামী লীগের অপর নেতা সাদেক খানকে। অথচ, তার মনোনয়ন নিয়ে কেউই নিশ্চিত ছিলেন না।

আজ (২৫ নভেম্বর) যখন বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়া প্রার্থীদের তালিকায় সাদেক খানের নাম দেখে জানা গেলো নানক নন, সাদেকই নেতা!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায়-১ আসনে সোমবার মনোনয়নপত্র দাখিল করবেন মুস্তফা লুৎফুল্লাহ

 

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের অন্তর্ভুক্ত দলসমূহের প্রার্থীদেরকে দলীয় মনোনয়নপত্র দাখিল করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ১৪ দল। সে প্রেক্ষিতে ১০৫ সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য পদে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য, সাতক্ষীরা জেলা সভাপতি ও ১৪ দলের অন্যতম নেতা জননেতা মুস্তফা লুৎফুল্লাহ দলীয়ভাবে ২৬ নভেম্বর সোমবার সকাল ১১ টায় রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এর (জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরা) নিকট মনোনয়ন পত্র দাখিল করবেন। ২৫ নভেম্বর’১৮ তারিখে সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক অধ্যাপক মহিবুল্লাহ মোড়ল স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন। উপলক্ষ্যে এড. মুস্তফা লুৎফুল্লাহ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে ১৪ দল ও মুক্তিযুদ্ধের পক্ষের সকল ব্যক্তিসহ তালা-কলারোয়াবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এ পর্যন্ত আ. লীগের মনোনয়ন পেলেন যারা

অনলাইন ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের মাঝে চিঠি বিতরণ শুরু হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ শুরু করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ পর্যন্ত মনোনয়নের চিঠিপ্রাপ্তরা হলেন— শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬), ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), মুজিবুল হক (কুমিল্লা-১১), ডা. দীপু মনি (চাঁদপুর-৩), শ ম রেজাউল করিম (পিরোজপুর-১), সাইফুজ্জামান শিখর (মাগুরা-১), শেখ ফজলে নূর তাপস (ঢাকা-১০), আসাদুজ্জামান খাঁন (ঢাকা-১২), সাদেক খান (ঢাকা-১৩), আসলামুল হক (ঢাকা-১৪), নিজামউদ্দিন হাজারী (ফেনী-২), খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), ফাহমি গোলন্দাজ বাবেল (ময়মিনসিংহ-১০), শেখ জুয়েল (খুলনা-২), মাশরাফি বিন মোর্ত্তজা (নড়াইল-২), মুহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯), ড. আব্দুর রাজ্জাক (টাঙ্গাইল-১), এনামুল হক (রাজশাহী-৪), অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন (পঞ্চগড়-২), রমেশচন্দ্র সেন (ঠাকুরগাঁও-১), দবিরুল ইসলাম (ঠাকুরগাঁও-২), খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২), ইকবালুর রহিম (দিনাজপুর-৩), আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪), অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার (দিনাজপুর-৫), আসাদুজ্জামান নূর (নীলফামারী-২), মোতাহার হোসেন (লালমনিরহাট-১), নুরুজ্জামান আহমেদ (লালমনিরহাট-২), টিপু মুনশি (রংপুর-৪), এইচএন আশিকুর রহমান (রংপুর-৫), মাহাবুব আরা বেগম গিনি (গাইবান্ধা-২), ডা. ইউনুস আলী সরকার (গাইবান্ধা-৩), শামসুল আলম দুদু (জয়পুরহাট-১), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২), আবদুল মান্নান (বগুড়া-১), হাবিবুর রহমান (বগুড়া-৫), সাধনচন্দ্র মজুমদার (নওগাঁ-১), শহীদুজ্জামান সরকার (নওগাঁ-২), আবদুল মালেক (নওগাঁ-৫), ইসরাফিল আলম (নওগাঁ-৬), ওমর ফারুক চৌধুরী (রাজশাহী-১), প্রকৌশলী এনামুল হক (রাজশাহী-৪), শাহরিয়ার আলম (রাজশাহী-৬), অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩), মোহাম্মদ নাসিম (সিরাজগঞ্জ-১), ডা. হাবিবে মিল্লাত (সিরাজগঞ্জ-২), আবদুল মজিদ মন্ডল (সিরাজগঞ্জ-৫), হাসিবুর রহমান স্বপন (সিরাজগঞ্জ-৬), আহমেদ ফিরোজ কবির (পাবনা-২), মকবুল হোসেন (পাবনা-৩), শামসুর রহমান শরীফ ডিলু (পাবনা-৪), গোলাম ফারুক প্রিন্স (পাবনা-৫), ফরহাদ হোসেন দোদুল (মেহেরপুর-১), মাহবুবউল আলম হানিফ (কুষ্টিয়া-৩), আবদুর রউফ (কুষ্টিয়া-৪), সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন (চুয়াডাঙ্গা-১), আলী আজগার টগর (চুয়াডাঙ্গা-২), শেখ আফিল উদ্দিন (যশোর-১), কাজী নাবিল আহমেদ (যশোর-৩), রণজিৎ কুমার রায় (যশোর-৪), স্বপন ভট্টাচার্য (যশোর-৫), ইসমাত আরা সাদেক (যশোর-৬), বীরেন শিকদার (মাগুরা-২), সাইফুজ্জামান শিখর (মাগুরা-১), শেখ হেলাল উদ্দিন (বাগেরহাট-১), হাবিবুন্নাহার (বাগেরহাট-৩), পঞ্চানন বিশ্বাস (খুলনা-১), মুন্নুজান সুফিয়ান (খুলনা-৩), আবদুস সালাম মুর্শেদী (খুলনা-৪), নারায়ণচন্দ্র চন্দ (খুলনা-৫), অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক (সাতক্ষীরা-৩), এসএম জগলুল হায়দার (সাতক্ষীরা-৪), অ্যাডভোকেট ধীরেন্দ্রচন্দ্র দেবনাথ শম্ভু (বরগুনা-১), শওকত হাচানুর রহমান রিমন (বরগুনা-২), তোফায়েল আহমেদ (ভোলা-১), নুরুন্নবী চৌধুরী শাওন (ভোলা-৩), আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (ভোলা-৪), আবুল হাসানাত আবদুল্লাহ (বরিশাল-১), অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস (বরিশাল-২), পংকজ দেবনাথ (বরিশাল-৪), জেবুন্নেছা আফরোজ (বরিশাল-৫), আমির হোসেন আমু (ঝালকাঠি-২), ড. আবদুর রাজ্জাক (টাঙ্গাইল-১), আতাউর রহমান খান (টাঙ্গাইল-৩), হাসান ইমাম খান (টাঙ্গাইল-৪), ছানোয়ার হোসেন (টাঙ্গাইল-৫), একাব্বর হোসেন (টাঙ্গাইল-৭), সৈয়দ আশরাফুল ইসলাম (কিশোরগঞ্জ-১), রেজওয়ান আহমেদ তৌফিক (কিশোরগঞ্জ-৪), নূর মোহাম্মদ (কিশোরগঞ্জ-২), আফজাল হোসেন (কিশোরগঞ্জ-৫), নাজমুল হাসান পাপন (কিশোরগঞ্জ-৬), এএম নাঈমুর রহমান দুর্জয় (মানিকগঞ্জ-১), জাহিদ মালেক স্বপন (মানিকগঞ্জ-৩), সাগুফতা ইয়াসমিন এমিলি (মুন্সীগঞ্জ-২), অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস (মুন্সীগঞ্জ-৩), নসরুল হামিদ বিপু (ঢাকা-৩), সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস (ঢাকা-১০), একেএম রহমতুল্লাহ (ঢাকা-১১), আসাদুজ্জামান খাঁন কামাল (ঢাকা-১২), কামাল আহমেদ মজুমদার (ঢাকা-১৫), ইলিয়াস উদ্দিন মোল্লা (ঢাকা-১৬), আ ক ম মোজাম্মেল হক (গাজীপুর-১), জাহিদ আহসান রাসেল (গাজীপুর-২), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), মেহের আফরোজ চুমকি (গাজীপুর-৫), লে. কর্নেল (অব) নজরুল ইসলাম হিরু বীরপ্রতীক (নরসিংদী-১), সিরাজুল ইসলাম মোল্লা (নরসিংদী-৩), অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (নরসিংদী-৪), নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২), একেএম শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪), কাজী কেরামত আলী (রাজবাড়ী-১), ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন (ফরিদপুর-৩), কাজী জাফরউল্লাহ (ফরিদপুর-৪), লে. কর্নেল (অব) ফারুক খান (গোপালগঞ্জ-১), শেখ ফজলুল করিম সেলিম (গোপালগঞ্জ-২), শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩), নূর-ই-আলম চৌধুরী লিটন (মাদারীপুর-১), শাজাহান খান (মাদারীপুর-২), একেএম এনামুল হক শামীম (শরীয়তপুর-২), ইকবাল হোসেন অপু (শরীয়তপুর-১), নাহিম রাজ্জাক (শরীয়তপুর-৩), মির্জা আজম (জামালপুর-৩), রেজাউল করিম হিরা (জামালপুর-৫), আতিউর রহমান আতিক (শেরপুর-১), মতিয়া চৌধুরী (শেরপুর-২), একেএম ফজলুল হক চান (শেরপুর-৩), জুয়েল আরেং (ময়মনসিংহ-১), অ্যাডভোকেট মোসলেম উদ্দিন (ময়মনসিংহ-৬), ফাহমী গোলন্দাজ বাবেল (ময়মনসিংহ-১০), অসীম কুমার উকিল (নেত্রকোনা-৩), ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন (সুনামগঞ্জ-১), জয়া সেনগুপ্তা (সুনামগঞ্জ-২), এমএ মান্নান (সুনামগঞ্জ-৩), মুহিবুর রহমান মানিক (সুনামগঞ্জ-৫), ড. মোহাম্মদ ফরাসউদ্দিন (হবিগঞ্জ-৪), মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েস (সিলেট-৩), ইমরান আহমদ (সিলেট-৪), নুরুল ইসলাম নাহিদ (সিলেট-৬), শাহাব উদ্দিন (মৌলভীবাজার-১), সৈয়দা সায়রা মহসিন (মৌলভীবাজার-৩), অ্যাডভোকেট আনিসুল হক (ব্রাহ্মণবাড়িয়া-৪), ক্যাপ্টেন (অব) এবি তাজুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া-৬), অ্যাডভোকেট আবদুল মতিন খসরু (কুমিল্লা-৫), আ ক ম বাহাউদ্দিন বাহার (কুমিল্লা-৬), অধ্যাপক আলী আশরাফ (কুমিল্লা-৭), আ হ ম মুস্তফা কামাল লোটাস (কুমিল্লা-১০), মুজিবুল হক (কুমিল্লা-১১), মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম (চাঁদপুর-২), ডা. দীপু মনি (চাঁদপুর-৩), এইচএম ইব্রাহিম (নোয়াখালী-১), ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), একেএম শাজাহান কামাল (লক্ষ্মীপুর-৩), ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (চট্টগ্রাম-১), ড. হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭), ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯), সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (চট্টগ্রাম-১৩), সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩), শাহীন আক্তার চৌধুরী (কক্সবাজার-৪), কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি) ও বীর বাহাদুর উ শৈ সিং (বান্দরবান)।

২৩০ আসনে প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নপত্র বিতরণ করেছে আওয়ামী লীগ। সম্ভবত বাকি ৭০ আসন পাচ্ছেন মহাজোটের প্রার্থীরা। এই ঘোষণা আগামীকাল সোমবার দেয়া হবে। প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিতরণ শেষে এক সাংবাদিক সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।

তিনি জানান, যাদের মনোনয়নপত্র দেয়া হয়েছে। তাদের কাছ মনোনয়ন প্রত্যাহারপত্রও নেয়া হয়েছে। কিছু কিছু আসনে টেকনিক্যাল কারণে দুইজনকে মনোনয়নপত্র দেয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইংল্যান্ডকে উড়িয়ে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

খেলার খবর: ফাইনালের আগে ছিল কথার তুমুল লড়াই। দুই চিরপ্রতিদ্বন্দ্বী বলেই হয়তো তা মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু মাঠে এর ছিটেফোঁটাও পাওয়া গেল না। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নির্ধারণে ম্যাচে ইংল্যান্ডকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া। একপেশে ম্যাচে ইংলিশদের ৮ উইকেটে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে অজিরা।

ফাইনালি লড়াইয়ে অ্যান্টিগুয়ার নর্থ সাউন্ডে টস জিতে আগে ব্যাট করতে নামে ইংল্যান্ড। নেমেই অস্ট্রেলিয়া বোলিং তোপে পড়ে ইংলিশরা। পরে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে নাইট বাহিনী। শেষ পর্যন্ত ইনিংসের ২ বল বাকি থাকতেই ১০৫ রানে গুটিয়ে যায় তারা।

ইংল্যান্ডের হয়ে যা একটু লড়ার লড়েছেন ওপেনার ড্যানিয়েল ওয়াট এবং অধিনায়ক হেদার নাইট। বাকিদের কেউই দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি। ওয়াট করেন ৩৭ বলে ৪৩ রান এবং নাইটের ব্যাট থেকে আসে ২৮ বলে ২৫ রান।

এদিন সেরা বোলার অ্যাশলি গার্ডনার। ইংলিশ শিবিরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছেন এ অজি অফস্পিনার। তার একার শিকার ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়ে তাকে যোগ্য সমর্থন জোগান মেগান স্কাট ও জর্জিয়া ওয়েরহাম।

জবাবে শুরুটা খুব একটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। দলীয় ২৯ রানে ভাঙে ওপেনিং জুটি। ২২ রান করে ফেরেন অ্যালিসা হিলি। খানিক বাদে ১৪ রান করে ফেরেন আরেক ওপেনার বেথ মুনি। ইংল্যান্ডের লড়াই ছিল সেই পর্যন্তই। পরে ইংলিশদের নিরাশ করেন অ্যাশলি গার্ডনার। বোলিংয়ের পর ব্যাট হাতেও আলো ছড়িয়েছেন তিনি। ২৯ বল হাতে রেখে জয় নিয়ে ময়দান ছাড়েন এ অলরাউন্ডার। তাকে দুর্দান্ত সহায়তা করেন অধিনায়ক ম্যাগ লেনিং।

বিজয়ীর বেশে মাঠ ছাড়ার আগে ২৬ বলে হার না মানা ৩৩ রান করেন গার্ডনার। অধিনায়কোচিত ৩০ বলে ২৮ রানে অপরাজিত থাকেন ম্যাগ। এ নিয়ে রেকর্ড চারবার বিশ্ব মুকুট জিতল অস্ট্রেলিয়া। ম্যাচসেরার পুরস্কার উঠেছে গার্ডনারের হাতে। টুর্নামেন্টসেরা হয়েছেন হিলি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ হাসিনার সিদ্ধান্তের দিকে তাকিয়ে শরিকরা

রাজনীতির খবর: আসন্ন একাদশ সংসদ নির্বাচনে দলের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করে ফেলেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে ১৪ দলের শরিক এবং মহাজোটের নতুন মিত্র জাতীয় পার্টি (জাপা) ও যুক্তফ্রন্টসহ অন্যদের সঙ্গে আসন সমঝোতার জট খুলতে গতকাল শনিবার পৃথকভাবে প্রায় দিনভর বৈঠক করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে শরিকদের চূড়ান্ত আসন-চাহিদার বিষয়ে বিস্তারিত যুক্তি ও ব্যাখ্যার নোট নিয়ে তিনি রাতেই গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে একান্তে বৈঠক করেন। সেখান থেকে বেরিয়ে রাতেই ওবায়দুল কাদের ফের যোগাযোগ করেন শরিকদের সঙ্গে। শরিকদের সঙ্গে এভাবে গভীর রাত পর্যন্ত চলে শেষ মুহূর্তের দর-কষাকষি। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪ দল ও মহাজোটের শরিকসহ আওয়ামী লীগের নতুন মিত্রদের সবাই এখন তাকিয়ে আওয়ামী লীগ সভানেত্রীর সিদ্ধান্তের দিকে।

আওয়ামী লীগ, ১৪ দল, জাপা ও যুক্তফ্রন্ট নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে শরিকরা সবাই সম্মত হলে আজ রবিবার দুপুর বা বিকাল নাগাদ সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনশ আসনে আওয়ামী লীগসহ ১৪ দল ও মহাজোটের চূড়ান্ত প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে। আর সমঝোতা না হলে তালিকা প্রকাশে কিছুটা বিলম্ব হবে, সেক্ষেত্রে আজ সন্ধ্যায় বা আগামীকাল সোমবার সকালে তালিকা প্রকাশ করবে আওয়ামী লীগ।

গতকাল সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওবায়দুল কাদের প্রথমে বৈঠক করেন ওয়ার্কার্স পার্টি, জাসদসহ কয়েকটি শরিক দলের সঙ্গে। এরপর তিনি দীর্ঘ বৈঠক করেন জাপা নেতাদের সঙ্গে। বিকালে তিনি বৈঠক করেন যুক্তফ্রন্ট নেতা ও বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরীর সঙ্গে। এসব বৈঠকে শরিক দলগুলোর যুক্তি ও ব্যাখার বিষয়ে তিনি নোট নেন। সেই নোট নিয়েই রাতে বৈঠক করেন শেখ হাসিনার সঙ্গে।

শরিকদের সঙ্গে বৈঠক শেষে ওবায়দুল কাদের সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, ‘এখন আসন ভাগাভাগির বিষয়টি আলাপ-আলোচনার পর্যায়ে আছে। কাল-পরশুর মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। আমরা ইন্টারনাল আলোচনা করছি।’ এরশাদের জাতীয় পার্টিকে কয়টি আসন দেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনও পরিষ্কার নয়।’ তিনি জানান, সব মিলিয়ে শরীকদের ৬৫ থেকে ৭০টির বেশি আসন দেওয়া হচ্ছে না।

ওবায়দুল কাদেরের সঙ্গে প্রায় চার ঘণ্টা বৈঠকের পর জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের বলেন, ‘আসন ভাগাভাগিকে গুরুত্ব কম দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য জাপা নির্ভুলভাবে আওয়ামী লীগের সঙ্গে পথ চলতে চায়। আমাদেরকে লক্ষ্যে পৌঁছাতে নির্ভুল পথ চলতে হবে, এখানে আবেগের সুযোগ নেই।’ জাপা কতটি আসন পাচ্ছে- সাংবাদিকরা প্রশ্ন করলে হাওলাদার বলেন, ‘আমরা আশাবাদী ভালো কিছু পাব।’ বৈঠকে হাওলাদার ছাড়াও জাপার প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মশিউর রহমান রাঙ্গা, মুজিবুল হক চুন্নু ও সুনীল শুভরায় প্রমুখ উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদেরের সঙ্গে নিজেদের বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে গতকাল রাতে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ইত্তেফাককে বলেন, ‘আমি আমাদের দলের পক্ষে আমাদের আসনের চাহিদার কথা বলেছি। কোন আসন কেন চাই সেটির পক্ষে আমাদের যুক্তি ও ব্যাখ্যা তুলে ধরেছি। ওবায়দুল কাদের সাহেব সেগুলো লিপিবদ্ধ করেছেন। তিনি (ওবায়দুল কাদের) আমাদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী ওনাকে আমাদের সঙ্গে কথা বলে বক্তব্য জানার দায়িত্ব দিয়েছেন, ওনাকে সিদ্ধান্ত দিতে বলেননি। আমাদের সঙ্গে বৈঠকের পর কাদের সাহেব প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠক করবেন বলেছেন। চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী।’

জাপার সঙ্গে ঝামেলা কয়েকটি আসন নিয়ে

গতকাল ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে উপস্থিত থাকা জাপার প্রেসিডিয়াম সদস্য ও প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু ইত্তেফাককে জানান, সুনির্দিষ্ট কিছু আসন নিয়ে একটু জটলা দেখা দিয়েছে। বৈঠকে মূলত এটা নিয়েই কথা হয়েছে। জাপা ৬০টির মতো আসন চায়। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, জয়ী হওয়ার মতো প্রার্থী থাকলে ৪০-৫০টি আসনে ছাড় দিতে তাদের আপত্তি থাকবে না। এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী চুন্নু বলেন, মোটামুটি একটা সিদ্ধান্ত আছে যে, বড় ধরনের কোনো কারণ ছাড়া জাপার বর্তমান সংসদ সদস্যদের কাউকে মনোনয়ন-বঞ্চিত করা হবে না।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ ঢাকা-১৭ (গুলশান-ক্যান্টনমেন্ট) ছাড়াও রংপুর-৩ ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নির্বাচন করতে চান। আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে আগেই বলা হয়েছিল, রংপুর-৩ আসনে তাকে ছাড় দেওয়া হবে। আর ঢাকা-১৭ ও ও নারায়ণগঞ্জ-১ আসনের যেকোনো একটি বেছে নিতে বলা হয়েছে। জানা গেছে, শেষ পর্যন্ত নারায়ণগঞ্জ-১ ছেড়ে দিয়ে এরশাদ রংপুর-৩ ও ঢাকা-১৭ আসনে নির্বাচন করতে রাজি হয়েছেন। নারায়ণগঞ্জ-১ আসন এরশাদ ছেড়ে দেওয়ায় নারায়ণগঞ্জ-৫ (সদর) আসনে জাপার সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে লিয়াকত হোসেন খোকার বিষয়ে এবারও ছাড় দিতে রাজি আওয়ামী লীগ।

এরশাদের সহোদর ও জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের ঢাকা-১৮ (উত্তরা-খিলক্ষেত) ও লালমনিরহাট-৩ আসন থেকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেন। গেল সপ্তাহে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর তিনি শুধু লালমনিরহাট-৩ আসনে নির্বাচন করতে সম্মত হয়েছেন। জিএম কাদের জানান, প্রধানমন্ত্রী তাকে বলেছেন ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগ দলীয় বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের দলের প্রতি যে ত্যাগ ও আনুগত্য শেষ বয়সে এসে তিনি তাকে মনোনয়ন-বঞ্চিত করতে চান না। এছাড়া কাজী ফিরোজ রশীদের জন্য ঢাকা-৬ (সূত্রাপুর) ও সৈয়দ আবু হোসেন বাবলার জন্য ঢাকা-৪ (শ্যামপুর-কদমতলী) আসনে এবারও ছাড় দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে আওয়ামী লীগ।

ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসন নিয়ে বড় ঝামেলা দেখা দিয়েছে আওয়ামী লীগের সঙ্গে জাপার। এই আসনের বর্তমান এমপি জাপার সালমা ইসলাম। কিন্তু শীর্ষস্থানীয় ব্যবসায়ী সালমান এফ রহমানকে এই আসনে দলীয় মনোনয়ন দিতে চাচ্ছে আওয়ামী লীগ। জানা গেছে, এই আসনটি নিয়ে গতকাল পর্যন্ত দর-কষাকষি চলছিল। খুলনা-১ আসনটি দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়ের জন্য চেয়েছিল জাপা। তবে এই আসনের বর্তমান এমপি আওয়ামী লীগের পঞ্চানন বিশ্বাস, তিনি কয়েকবার নির্বাচিত। এই কারণে আওয়ামী লীগ এই আসনে ছাড় দিতে রাজি হয়নি।

কুমিল্লা-২ আসন নিয়েও জট আছে। এই আসনের বর্তমান এমপি জাপার আমির হোসেন। তবে এই আসনে এবার ব্যবসায়ী আবদুল মাতলুব আহমেদের স্ত্রী সেলিমা আহমেদকে দলীয় মনোনয়ন দিতে চায় আওয়ামী লীগ। যার কারণে এই আসনটি এবার জাপার হাতছাড়া হতে পারে। চট্টগ্রাম-৯ আসন নিয়েও সমস্যা দেখা দিয়েছে। এখানকার বর্তমান এমপি জাপার জিয়াউদ্দিন আহমেদ বাবলু। এবার এখানে তার শক্ত প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল।

এছাড়া গতকাল রাত পর্যন্ত জাপার যাদের মনোনয়ন মোটামুটি চূড়ান্ত হয়েছে তারা হলেনঃ রংপুর-১ আসনে মসিউর রহমান রাঙা, কুড়িগ্রাম-১ আসনে এ কে এম মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম-৩ আসনে আক্কাস আলী, গাইবান্ধা-১ আসনে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, গাইবান্ধা-৩ আসনে ব্যারিস্টার দিলারা খন্দকার, বগুড়া-৬ আসনে নুরুল ইসলাম ওমর, বগুড়া-৭ আসনে আলতাফ আলী, পটুয়াখালী-১ আসনে এ বি এম রুহুল আমিন হাওলাদার, বরিশাল-৬ আসনে নাসরিন জাহান রত্না, ময়মনসিংহ-৪ আসনে রওশন এরশাদ, ময়মনসিংহ-৫ আসনে সালাউদ্দীন আহম্মেদ মুক্তি, ময়মনসিংহ-৮ আসনে ফখরুল ইমাম, কিশোরগঞ্জ-৩ আসনে মুজিবুল হক চুন্নু, সিলেট-২ আসনে ইয়াহ্ইয়া চৌধুরী, সিলেট-৫ আসনে সেলিম উদ্দিন, হবিগঞ্জ-১ আসনে আবদুল মুনিম চৌধুরী বাবু, কুমিল্লা-৮ আসনে নুরুল ইসলাম মিলন, ফেনী-৩ আসনে লে. জে (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম-৫ আসনে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, লালমনিরহাট-১ আসনে মেজর (অব.) খালেদ আখতার, নীলফামারী-৪ আসনে শওকত চৌধুরী, সুনামগঞ্জ-৪ আসনে পীর ফজলুর রমান মিজবাহ, পিরোজপুর-৩ আসনে ডা. রুস্তম আলী ফরাজী ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া প্রমুখ।

বিকল্পধারা ও যুক্তফ্রন্টের সম্ভাব্য প্রার্থী যারা

বিকল্পধারা প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্ট চেয়ারম্যান অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী ইতোমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে ২২ জনের একটি তালিকা দেন। এই তালিকা নিয়ে গতকালসহ এর আগে একাধিক দফায় ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন মাহী বি. চৌধুরী। সর্বশেষ খবর অনুযায়ী আটটি আসনে আওয়ামী লীগের কাছ থেকে মোটামুটি সংকেত পেয়েছে যুক্তফ্রন্ট। তাদের মধ্যে রয়েছেন লক্ষ্মীপুর-৪ আসনে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, মুন্সীগঞ্জ-১ আসনে মাহী বি. চৌধুরী, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানিবাজার) আসনে সমশের মবিন চৌধুরী, মানকিগঞ্জ-২ (সিঙ্গাইর-হরিরামপুর-দক্ষিণ মানিকগঞ্জ) আসনে গোলাম সারোয়ার মিলন, সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে এইচএম গোলাম রেজা (তবে এখানে জাপা চেয়ারম্যান এরশাদের প্রবল আপত্তি আছে বলে জানা গেছে), মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে এমএম শাহীন ও নীলফামারি-১ আসনে যুক্তফ্রন্ট শরিক বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি। এছাড়া নওগাঁ-২ আসনে আবদুর রউফ মান্নান, চট্টগ্রাম-২ আসনে মজহারুল হক শাহ চৌধুরী, বগুড়া-৫ (ধুনট) আসনে মাহবুব আলী, নোয়াখালী-১ (চাটখিল) আসনে ব্যারিস্টার ওমর ফারুক, সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-তাহিরপুর) আসনে অধ্যাপক ডা. রফিক চৌধুরীর জন্য চেষ্টা চালাচ্ছে বিকল্পধারা।

১৪ দল

বর্তমান দশম সংসদে ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরীকত ফেডারেশন ও জাতীয় পার্টি-জেপি ১৫টি আসনে জয়ী হয়েছিল। এবার কোনো কোনো আসনে জটিলতা দেখা দিয়েছে। নড়াইল-২ আসনে ক্রিকেটার মাশরাফি বিন মোর্তজা মনোনয়ন পাচ্ছেন এটা নিশ্চিত করেছে আওয়ামী লীগ। ফলে এখানকার বর্তমান এমপি ওয়ার্কার্স পার্টির হাফিজুর রহমান বাদ পড়ছেন। আরেক শরিক জাসদ দুই ভাগে বিভক্ত। বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া নড়াইল-১ আসনটি দাবি করেছেন।

অন্যান্য মিত্র

লক্ষ্মীপুর-১ আসনে বর্তমান এমপি হলেন ১৪ দলের শরিক তরীকত ফেডারেশনের সাবেক মহাসচিব এম এ আউয়াল। তিনি এখন ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্স নামে একটি জোটের কো-চেয়ারম্যান। এবার আউয়ালের সাবেক দল তরীকত ফেডারেশন এই আসনে আনোয়ার খান মডার্ন হাসপাতালের মালিক আনোয়ার খানকে মনোনয়ন দিতে চাচ্ছে। যদিও আনোয়ার খান রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। সূত্র: ইত্তেফাক

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest