সর্বশেষ সংবাদ-
মুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

কিডনি “ক্লিন” করার ঘরোয়া উপায়!

স্বাস্থ্য কণিকা: তেল, ঝাল, মশলা খেয়ে হাত তো ঠিকই ধুচ্ছেন, তবে কিডনি কি পরিষ্কার করছেন? না, সে কি সম্ভব নাকি! উত্তর হবে- হ্যাঁ, সম্ভব। হাতের কাছেই আছে এর সমাধান। কীভাবে পরিষ্কার করবেন? জেনে নিন, কিডনি পরিষ্কারের ঘরোয়া উপায়। তাও আবার মাত্র পাঁচ টাকায়।

১. পরিষ্কার পানিতে ধুয়ে নিন এক আঁটি ধনেপাতা।
২. এরপর কুচি কুচি করে কেটে একটি পাত্রে রাখুন।
৩. পাত্রে কিছুটা পানি দিয়ে ১০ মিনিট ফুটিয়ে নিন।
৪. ঠান্ডা হলে ছেঁকে পরিষ্কার বোতলে রেখে দেন। ফ্রিজেও রেখে দেয়া যেতে পারে ওই বোতল।
৫. এরপর প্রতিদিন একগ্লাস করে ধনেপাতার জুস খেলেই হাতেনাতে মিলবে ফল।

কিডনির মধ্যে জমে থাকা লবণ এবং বিষাক্ত পদার্থ প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যাবে। শুধু কিডনিই নয়। এক আঁটি ধনেপাতায় আছে ১১% ফাইবার, ৪% প্রোটিন, ১% ক্যালরি, ১% কার্বোহাইড্রেট, ১% ফ্যাট। ম্যাঙ্গানিজ ২১%, পটাসিয়াম ১৫%, কপার ১১%, আয়রন ১০%, ক্যালসিয়াম ৭%। এতে রয়েছে ৩৮৮% ভিটামিন k, ১৩৫% ভিটামিন A, ৪৫% ভিটামিন C, ১৬% ফলেট।

বছরের পর বছর, দিনের পর দিন কিডনি ঠিক এভাবেই ছাঁকনির কাজ করে চলে। লবণ, বিষ এবং অবাঞ্ছিত পদার্থ শরীরে ঢুকতে বাধা দেয়। কিন্তু কিডনি অকেজো হয়ে গেলে শরীরের ক্ষতিকর বর্জ্য রক্তে জমা হয়। তখন বেঁচে থাকাই মুশকিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এমপি প্রার্থী হলে ছাড়তে হবে স্থানীয় সরকারের শীর্ষ পদ

দেশের খবর: সিটি কর্পোরেশনের মেয়র, উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হতে চাইলে তাদের পদ ছেড়ে নির্বাচন করতে হবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের শীর্ষ এই জনপ্রতিনিধিরা স্বপদে থেকে সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। শিগগিরই এ সংক্রান্ত বিশেষ পরিপত্র জারি করা হবে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।

শনিবার বিকেলে অনুষ্ঠিত ৪০তম কমিশন সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। ১৯ নভেম্বর বিএনপির পক্ষ থেকেও প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ সংক্রান্ত বিষয়ে নির্দেশনা জারির অনুরোধ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য বিষয়টি নিয়ে আলোচনা করে কমিশন।
জানতে চাইলে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘শনিবার কমিশন সভায় সার্বিক বিষয় পর্যালোচনা হয়েছে। রোববার এ বিষয়ে আইনের ব্যাখ্যাগুলো তুলে ধরে বিস্তারিত জানাবো।’

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম জানান, রিটার্নিং কর্মকর্তার কাছে সার্বিক বিষয়ে ইসি আইনি ব্যাখ্যাগুলো তুলে ধরবে। তারা মনোনয়নপত্র বাছাইয়ে তা মেনে সিদ্ধান্ত দেবে। এরপরও কোনো বিষয়ে আপিল হলে তা নির্বাচন কমিশনে আসবে। কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত দেবে।

নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা জানান, আদালতের পর্যবেক্ষণে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদকে লাভজনক হিসেবে বলা হয়েছে। এজন্য স্বপদে বহাল থেকে সংসদ নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই। একইসঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি পৌরসভা ও ইউপি চেয়ারম্যানের বিষয়েও একই ধরনের নির্দেশনা থাকবে ইসির।

গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ অনুচ্ছেদের প্রার্থীর অযোগ্যতায় বলা হয়েছে- (গ) প্রজাতন্ত্রের বা কোন সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কোন লাভজনক পদে অধিষ্ঠিত থাকলে তিনি প্রার্থী হতে পরবেন না। উল্লেখ্য যে ‌‌‌‌‌‘লাভজনক পদ’ (office of profit)) অর্থ প্রজাতন্ত্র কিংবা সরকারি সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ কিংবা সরকারের ৫০% এর অধিক অংশীদারিত্ব সম্পন্ন কোম্পানিতে সার্বক্ষণিকভাবে নিয়োজিত কোন পদ বা অবস্থান।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর ভোট হবে। এর আগে ২৮ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা, ২ ডিসেম্বর বাছাই ও ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রচারণায় খালেদার ছবি ব্যবহারের বৈধতা নাও পেতে পারে

দেশের খবর: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দণ্ডিত অপরাধী হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি ব্যবহারের বৈধতা নাও পেতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেছেন, খালেদা জিয়া আদালতের রায়ে দণ্ডিত।
তিনি দলীয় চেয়ারপারসন থাকছেন কি-না সেটির এখনও সুরাহা হয়নি। তাই তার ছবিযুক্ত পোস্টারে নির্বাচনের প্রচারণা চালানোর বৈধতা নাও পেতে পারে। সে বিষয়টি নির্বাচন কমিশনের পরবর্তী সিদ্ধান্তের পর জানাবে কমিশন।
শনিবার সকালে সংসদ নির্বাচন উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে একথা বলেন তিনি। বৈঠকে চার নির্বাচন কমিশনার সুষ্ঠু নির্বাচন ও আচরণবিধি পর্যবেক্ষণে সঠিক দায়িত্ব পালনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নানা দিকনির্দেশনা দেন।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে বলেন, এই নির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে ঢুকতে ম্যাজিস্ট্রেটদের অনুমতি লাগবে। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তাদের অনুমতি নিয়ে তারা ভোটকেন্দ্রে যাবেন।

বৈঠকে উপস্থিত কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব তথ্য নিশ্চিত করেন। ভোটের দিন প্রিসাইডিং কর্মকর্তাদের অনুমতি নিয়ে বা তারা না ডাকলে কেন্দ্রে না যাওয়ার বিষয়ে সিইসির নির্দেশনার ক্ষোভ জানান তারা।
সিইসির আগে বক্তব্য রাখেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারপারসনের ছবি প্রচার নিয়ে নির্বাচন কমিশনের অবস্থানের কথা জানান ম্যাজিস্ট্রেটদের।

প্রথম দিনের এ ব্রিফিংয়ে ঢাকা, ময়মনসিংহ ও কুমিল্লার ৬১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অংশ নেন। আগামীকাল সিলেট, বরিশাল ও চট্টগ্রামের এবং সোমবার অনুষ্ঠিত হবে খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের ম্যাজিস্ট্রেটদের ব্রিফিং।

সাধারণত এসব বৈঠকে সিইসি কে এম নূরুল হুদার স্বাগত বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত গণমাধ্যমকর্মীরা সভাকক্ষের ভেতরেই থাকেন। আজও এ দাবি জানানো হলে তাতে সায় দেয়নি ইসি। এ সময় নির্বাচন কমিশনারদের একে অন্যের সঙ্গে কানাকানি করতে দেখা যায়। পরবর্তীতে গণমাধ্যমকর্মীদের অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বলা হয়।
অনুষ্ঠান শুরু হওয়ার পর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক মোস্তফা ফারুক স্বাগত বক্তব্য দেন। এরপরই গণমাধ্যমকর্মীদের অনুষ্ঠানস্থল ত্যাগ করার নির্দেশ দেয়া হয়।

প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইইউয়ে আজ চূড়ান্ত হচ্ছে ব্রেক্সিট সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক: ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ তথা ব্রেক্সিটবিষয়ক খসড়া চুক্তিতে ইইউ নেতাদের চূড়ান্ত অনুমোদনের লক্ষ্যে শনিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের উদ্দেশে রওনা হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে। কিন্তু জিব্রাল্টার ইস্যুতে মতামত দেওয়ার অধিকার নিশ্চিত না হলে ইইউর আজকের সম্মেলনে অংশ না নেওয়ার হুমকি দিয়েছে স্পেন। ইইউর এই সদস্য দেশ সম্মেলনে অংশ নিক বা না নিক, তাতে ব্রিটেনের এ জোট ছাড়ার ইতিহাস সৃষ্টি আটকাবে না বলে জানায় সংবাদমাধ্যমগুলো।

ইউরোপীয় কূটনীতিকরা জানান, আজ রবিবার ইইউর সম্মেলনে ব্রেক্সিট চুক্তি নিয়ে নতুন কোনো উল্লেখযোগ্য আলোচনা হবে না। দেড় বছর ধরে ইইউ নেতাদের সঙ্গে ব্রিটেন আলোচনা করে যে খসড়া চুক্তি দাঁড় করিয়েছে, আজ তাতে সম্মতি দেওয়াই সম্মেলনের লক্ষ্য। এর পরও চূড়ান্ত কথাবার্তার জন্য ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ জাংকার এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের সঙ্গে বসছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী মে। ব্রেক্সিট চুক্তিতে আজ সব ইইউ নেতার সমর্থন পেলে আগামী ২৯ মার্চ থেকে তা কার্যকর হবে।

ব্রেক্সিট নিয়ে এমন এক চূড়ান্ত মুহূর্তে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ হুমকি দিয়েছেন, জিব্রাল্টার ইস্যুতে দাবি পূরণ না হলে তিনি আজকের সম্মেলনে যোগ দেবেন না। কিউবা সফররত এ স্প্যানিশ নেতার দাবি, ব্রেক্সিট কার্যকর হওয়ার পর জিব্রাল্টার ইস্যুতে স্পেনকে ভেটো প্রদানের ক্ষমতা দিতে হবে এবং এ ইস্যুতে সরাসরি লন্ডনের সঙ্গে আলোচনা করার অধিকার দিতে হবে। উল্লেখ্য, ব্রিটিশদের অধীনে থাকা জিব্রাল্টার নিজেদের বলে দাবি করে স্পেন। এ বিতর্কের জেরে স্পেন আজকের ইইউর সম্মেলন বর্জন করলে তাতে জোটের অন্য নেতাদের ব্রেক্সিট চুক্তিতে অনুমোদন প্রদান আটকাবে না। কিন্তু বিষয়টি বাকি ইইউ সদস্যদের জন্য বিব্রতকর হবে বলে মনে করেন বিশ্লেষকরা। কারণ ব্রিটেনের ইইউ ত্যাগের মুহূর্তে বাকি সদস্যরা নিজেদের ঐক্যবদ্ধতা প্রমাণ করতে চায়।

এ মুহূর্তে স্পেনের বক্তব্য যা-ই হোক, ইউরোপীয় জোট ত্যাগ করে ইতিহাসে ছাপ ফেলতে যাচ্ছে ব্রিটেন। কারণ তারাই প্রথম জোটত্যাগী। ইতিহাস সৃষ্টির এ লগ্নে ঠিক কী কী ঘটতে যাচ্ছে, সেটা দেখে নেওয়া যাক—

ব্রেক্সিটবিষয়ক দুই নথি: জোট ত্যাগের জন্য ব্রিটেন দুটি আলাদা নথি প্রস্তুত করেছে। এর একটিতে রয়েছে আইনি বাধ্যবাধকতার বিস্তারিত বিবরণ। ৫৮৫ পৃষ্ঠার এ নথিতে ইইউর সঙ্গে ব্রিটেনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের মতো প্রায়োগিক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব বিষয় ২০২০ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের কথা বলা হয়েছে। তবে এ সময়সীমা ২০২২ সাল পর্যন্ত বাড়ানো হতে পারে।

রাজনৈতিক ঘোষণাসংবলিত দ্বিতীয় নথি মাত্র ২৬ পৃষ্ঠার। এতে অর্থনীতি, বাণিজ্য, পররাষ্ট্র, আইন, নিরাপত্তা, প্রতিরক্ষাসহ বিভিন্ন বিষয়ে ইইউ-ব্রিটেন সহযোগিতামূলক সম্পর্কের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এসব ব্যাপারে কোনো আইনি বাধ্যবাধকতা নেই।

ইইউ নেতাদের ভাবনা: ব্রেক্সিট কার্যকর হওয়ার পর পরিস্থিতি কী দাঁড়াবে, সেটা দেখার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তবে ইইউর বাকি সদস্যরা মনে করে, ব্রিটেনের জোট ছাড়া সিদ্ধান্ত কোনো ঐতিহাসিক ঘটনা নয়, বরং এক ঐতিহাসিক ভুল। তাদের অভিমত, জোট ছাড়ার পর বাকিদের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক আগের চেয়ে খুব একটা ভালো পর্যায়ে যাবে না।

মের কাছে ব্রেক্সিট বাস্তবায়নের গুরুত্ব: জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখোঁর মতো প্রভাবশালী ইইউ নেতাদের সম্মতি আদায় করে ব্রেক্সিট কার্যকর করা আন্তর্জাতিক বিচারে মের জন্য গুরুত্বপূর্ণই বটে। তাই বলে স্বদেশি রাজনীতিকদের সম্মতি আদায় করার গুরুত্ব কোনোভাবেই কম নয়, বরং এটাই তাঁর জন্য অনেক বড় এক চ্যালেঞ্জ। নির্মম হলেও সত্য, তাঁর খসড়া ব্রেক্সিট চুক্তি ব্রেক্সিটপন্থী ও ব্রেক্সিটবিরোধী কারোরই তেমন পছন্দ নয়। নীতিগতভাবে এত গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের প্রতি এত অনাস্থা সৃষ্টির ঘটনা ব্রিটেনের ইতিহাসে অত্যন্ত বিরল। ফলে সামনের মাসের দ্বিতীয় সপ্তাহে ব্রেক্সিট ইস্যুতে ব্রিটিশ পার্লামেন্টে যে ভোটাভুটি হওয়ার কথা, তাতে মের খসড়া ব্রেক্সিট চুক্তি অনুমোদন পাবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তি পাস না হলে: ভোটাভুটিতে খসড়া ব্রেক্সিট চুক্তির ভবিষ্যৎ যদি নেতিবাচক হয়, তবে সেখানেই বিষয়টি থেমে যাবে, তা নয়। পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিশেষজ্ঞরা বেশ কয়েকটি ভবিষ্যদ্বাণী করছেন। এই যেমন—ব্যবসায়ীদের চাপে পড়ে পার্লামেন্ট সদস্যরা (এমপি) একটি সিদ্ধান্তে পৌঁছতে বাধ্য হতে পারেন কিংবা খসড়া চুক্তিতে পরিবর্তন আনা হতে পারে। আবার এমনও হতে পারে, কয়েক সপ্তাহ পর মে ওই একই চুক্তির ওপর আবার ভোটাভুটির আয়োজন করতে পারেন এবং অর্থনৈতিক অচলাবস্থার কথা বিবেচনা করে এমপিরা হয়তো তাতে সম্মতি দিয়ে দিতে পারেন। ইইউর সঙ্গে কোনো রকম চুক্তি ছাড়াই ব্রিটেনের জোট ত্যাগের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। এ ছাড়া ব্রেক্সিট চুক্তির ওপর গণভোটের আয়োজন কিংবা চূড়ান্ত বিপর্যয় হিসেবে ব্রিটেনে আগাম সাধারণ নির্বাচনের আশঙ্কাও তাঁরা করছেন।

মের প্রতি রাজনীতিক ও ভোটারদের সহানুভূতি: ব্রেক্সিট চুক্তির মতো জটিল বিষয় ধৈর্যের সঙ্গে সামাল দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মের প্রতি বিরোধী রাজনীতিকদের পর্যন্ত এক ধরনের সহানুভূতি ও প্রশংসার দৃষ্টিভঙ্গি কাজ করছে—এমনটা মনে করেন পর্যবেক্ষকরা। ওই সব রাজনীতিকের মতো অনেক ভোটারের মনেও মের ব্যাপারে এক ধরনের গোপন প্রশংসা কাজ করছে। জরিপ বলছে, খসড়া ব্রেক্সিট চুক্তি তাদের পছন্দ নয়, কিন্তু অন্য কোনো নেতা এর চেয়ে ভালো কিছু করতে পারতেন বলেও তারা মনে করে না। মের প্রস্তাবিত চুক্তির ব্যাপারে তারা গণভোটে অংশ নিতে বেশি আগ্রহী বলে জরিপে দেখা গেছে। সূত্র : এএফপি, বিবিসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিপিএল এর পর্দা উঠবে ৫ জানুয়ারি

অনলাইন ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের পর্দা উঠবে আগামী ৫ জানুয়ারি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার বিপিএলের ষষ্ঠ আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করে।
উদ্বোধনী দিনে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের ম্যাচে চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। সন্ধ্যায় খেলবে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস।

এবারের বিপিএল তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম পর্বের ১৪টি ম্যাচের পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আটটি ম্যাচ।
সিলেট পর্ব শেষে ২১ জানুয়ারি বিপিএল ফিরবে ঢাকায়। সেখানে অনুষ্ঠিত হবে ছয়টি ম্যাচ। এরপর ২৫ জানুয়ারি থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ানে অনুষ্ঠিত হবে ১০টি ম্যাচ। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিত্রদের প্রার্থিতা প্রধানমন্ত্রীর হাতে সিদ্ধান্ত আজ

দেশের খবর: জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি ও জাসদের প্রার্থীদের তালিকা এখন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। মিত্র দলগুলোর সঙ্গে আসন বণ্টন নিয়ে তিনি সিদ্ধান্ত জানাবেন আজ রবিবার। জাতীয় পার্টির পক্ষ থেকে আলাদা দুটি তালিকা এবং ওয়ার্কার্স পার্টি ও জাসদের পক্ষ থেকে একটি করে তালিকা শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল শনিবার দুপুরে জাপা, ওয়ার্কার্স পার্টি ও জাসদ নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করেন। সেখানে ওই তালিকা দেওয়া হয়। গতকালই তালিকাগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ সভাপতির কাছে। আওয়ামী লীগসহ সংশ্লিষ্ট দলগুলোর সূত্রে এসব তথ্য জানা গেছে।

জাতীয় পার্টির একাধিক সূত্রে জানা যায়, মনোনয়নপ্রত্যাশী নেতাদের একটি তালিকা দিয়েছেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ আর অন্যটি দিয়েছেন দলের কো-চেয়ারম্যান রওশন এরশাদ। জাতীয় সংসদে বিরোধী দলের নেতা রওশন এরশাদ ৬৫ জনের তালিকা দিয়েছেন। তাতে বর্তমান সংসদে জাপার সব এমপির নামসহ নতুন কিছু নামও আছে। কিন্তু এরশাদের দেওয়া তালিকায় বর্তমান কয়েকজন এমপির নাম নেই। তিনি ৭৬টি আসনের তালিকা দিয়েছেন। গতকাল ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে জাতীয় পার্টির পক্ষে অংশ নেন এ বি এম রুহুল আমিন হাওলাদার, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশিদ, মসিউর রহমান রাঙ্গা, মুজিবুল হক চুন্নু ও সুনীল শুভ রায়।

ওয়ার্কার্স পার্টির সূত্রে জানা গেছে, তারা আওয়ামী লীগের কাছে আটটি আসন চেয়ে নাম জমা দিয়েছে। ওই আটজনের মধ্যে পাঁচজন বর্তমান এমপি। তাঁরা হলেন রাশেদ খান মেনন, মো. ইয়াসিন আলী, ফজলে হোসেন বাদশা, মুস্তফা লুৎফুল্লাহ ও টিপু সুলতান। এর বাইরে শেখ হাফিজুর রহমানও বর্তমানে এমপি। তবে তাঁর আসনে আওয়ামী লীগ ক্রিকেটার মাশরাফিকে মনোনয়ন দিচ্ছে। ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে অন্য তিনটি আসনে যাঁদের নাম প্রস্তাব করা হয়েছে তাঁরা হলেন প্রিন্সিপাল ইব্রাহিম খলিল (নাটোর-৪), নূর আহমেদ বকুল (মেহেরপুর-২) ও ইকবাল কবির জাহিদ (যশোর-৪)।
জাসদ সূত্রে জানা যায়, দলটির পক্ষ থেকে ১৫ জনের একটি তালিকা দেওয়া হয়েছে। ওই ১৫ জনের মধ্যে তিনজন বর্তমান এমপি।

ওয়ার্কার্স পার্টির পক্ষে গতকাল বৈঠকে উপস্থিত ছিলেন রাশেদ খান মেনন ও ফজলে হোসেন বাদশা। তাঁরা প্রস্তাবিত আটজনের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
ফজলে হোসেন বাদশা বলেন, ‘আমাদের দাবি অত্যন্ত যুক্তিসংগত। সংসদে ১৪ দলের শরিক হিসেবে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। আমাদের সংসদ সদস্যদের পারফরম্যান্সও খুব ভালো।’
জাসদের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন হাসানুল হক ইনু ও শিরীন আখতার। তাঁরা ১৫ জনের তালিকা দিয়ে তা বিবেচনার জন্য শেখ হাসিনার ওপর ছেড়ে দেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দলটির এক নেতা।

জাপা সূত্রে জানা যায়, দলের পক্ষ থেকে দুটি তালিকা ওবায়দুল কাদেরের হাতে তুলে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। জাতীয় পার্টির একটি সূত্র মতে, আসন বণ্টন নিয়ে চাপে আছেন এইচ এম এরশাদ। গত দুই দিন জাতীয় পার্টি একাধিক বৈঠক করেও নিজেরা সমঝোতায় আসতে পারেনি। গতকালের বৈঠকে ওবায়দুল কাদের বলেছেন, তিনি জাতীয় পার্টির বক্তব্য আওয়ামী লীগ সভাপতির কাছে পৌঁছে দেবেন এবং তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

জানা যায়, এরশাদ চান তাঁর প্রস্তুত করা তালিকা অনুসারে আসন বণ্টন। আর রওশন চান তাঁর তালিকার প্রার্থীদের। গতকাল বৈঠকে জাতীয় পার্টি ৫০ আসনের জোর দাবি জানিয়েছে। তবে আওয়ামী লীগের পক্ষে বলা হয়েছে, এবারের নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক। এ নির্বাচনে জিতে আসার মতো প্রার্থীর তালিকা দিতে বলা হয়।

জাপা সূত্র মতে, এরশাদ রংপুর-৪, ঢাকা-১৭ ও নারায়ণগঞ্জ-১ আসন দাবি করেছেন। আওয়ামী লীগের একটি সূত্রে জানা যায়, এ ক্ষেত্রে এরশাদকে বলা হয়েছে, নারায়ণগঞ্জ-১ আসন চাইলে ঢাকা-১৭ আসনের দাবি ছাড়তে হবে। এ বিষয়ে এরশাদকেই সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার নিজের জন্য পটুয়াখালী-১ এবং স্ত্রী নাসরিন জাহান রতনার জন্য বরিশাল-৬ আসন চেয়েছেন। বরিশাল-৬ আসন জাতীয় পার্টিকে দেওয়া হচ্ছে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। লালমনিরহাট জেলার তিনটি আসন চেয়েছে জাতীয় পার্টি। রংপুর-৫ আসনে জাতীয় পার্টির তালিকায় আছেন জেলা জাপার সভাপতি শিল্পপতি ফকর-উজ-জামান। এ ছাড়া গাইবান্ধা-১ আসনে ব্যারিস্টার শামীম পাটোয়ারী এবং গাইবান্ধা-৩ আসনে ব্যারিস্টার দিলারা খন্দকারের নাম দেওয়া হয়েছে। কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির তালিকায় আছে শফিকুল ইসলাম চৌধুরীর নাম। এবার আসনটি ধরে রাখতে চায় আওয়ামী লীগ। ঢাকা-১ আসন জাতীয় পার্টি সালমা ইসলামের জন্য চায়। ঢাকা-১৮ আসন চেয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টটেনহ্যামের কাছে পাত্তা পেল না চেলসি

খেলার খবর: প্রথমার্ধে গোল করলেন ডেলে আলি, হ্যারি কেইন। দ্বিতীয়ার্ধে দারুণ নৈপুণ্যে সন হিয়ুং-মিনের করা গোলে । ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার ৩-১ গোলে চেলসিকে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার।
৮ম মিনিটেই এগিয়ে যায় টটেনহ্যাম। ক্রিস্টিয়ান এরিকসেনের ফ্রি কিকে হেডে লক্ষ্যভেদ করেন ইংলিশ মিডফিল্ডার ডেলে আলি। ১৬তম মিনিটে এরিকসেনের ছোট পাস ধরে একটু এগিয়ে ডান পায়ের জোরালো শটে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন হ্যারি কেইন। ৫৪তম মিনিটে একক প্রচেষ্টায় স্কোরলাইন ৩-০ করেন হিয়ুং-মিন।
শেষ দিকে ৮৫তম মিনিটে সেসার আসপিলিকুয়েতার বাড়ানো ক্রসে জিরুদ হেডে লক্ষ্যভেদ করলে ব্যবধান কমানো একমাত্র গোল পায় চেলসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাপাকে ৩৬ আসন দিলো আওয়ামী লীগ

দেশের খবর: ৭০টি আসন চাইলেও আওয়ামী লীগের সবচেয়ে বড় মিত্র জাতীয় পার্টিকে (জাপা) একাদশ জাতীয় নির্বাচনে থেকে ৩৬টি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। রোববার সকালে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।
আওয়ামী লীগের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করে বলেছে, শেষ পর্যন্ত ৩৬টি আসনে লাঙ্গলের জন্য ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ‘আর অন্য শরিকদের বিষয়েও একরকম সিদ্ধান্ত হয়ে গেছে। রোববার সকালেই সব জানানো হবে। একই সঙ্গে অাওয়ামী লীগের প্রার্থীদেরও নাম ঘোষণা করা হবে। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, রোববার দলের প্রার্থী তালিকা জানানো হবে।
জানা গেছে, এ সংক্রান্ত কাজ এগিয়ে নিতে রাত-দিন কর্মব্যস্ত ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়। দলের দপ্তর সম্পাদক ড. আবদুর সোবাহান গোলাপের নেতৃত্বে মনোনয়ন প্রাপ্তদের জন্য চিঠি প্রস্তুত করা হচ্ছে।
শনিবার সন্ধ্যা পর্যন্ত ২২০টি আসনের প্রার্থী জন্য চিঠি প্রস্তুত করা হয়েছে৷ রাতের মধ্যে বাকিগুলাও প্রস্তুত হয়ে যাবে৷ আপাতত আওয়ামী লীগ ৩০০ আসনে মনোনয়ন চিঠির দিলেও তার সঙ্গে প্রত্যাহারপত্রও নিয়ে রাখবে। শরিকদের জন্য ছেড়ে দেওয়া আসনগুলোতে প্রত্যাহারপত্র আগেই নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest