সর্বশেষ সংবাদ-
মুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পিত্তথলিতে পাথর হলে

স্বাস্থ্য কণিকা: পিত্তথলিতে পাথর সবার কাছেই খুব পরিচিত একটি রোগ। পেটের ডান দিকে যকৃতের পেছনে ও তলার দিকে পিত্তথলি থাকে। পিত্তরস তৈরি করাই এর কাজ। খাবার হজমে পিত্তরস দরকার পড়ে, বিশেষ করে চর্বি জাতীয় খাবার হজম করতে পিত্তরস বেশি প্রয়োজন।

পিত্তথলিতে পাথর: কোলেস্টেরল, বিলুরুবিন বা ক্যালসিয়াম ইত্যাদি পদার্থের সংমিশ্রণে তৈরি এই পাথরগুলো পিত্তরসের সঙ্গে মেশানো অবস্থায় থাকে। পাথরগুলো ছোট ছোট বালুর মতো আবার মটরের দানা বা তার চেয়েও বড় শক্ত পাথর হয় পিত্তথলিতে। এই পাথরগুলো বিভিন্ন রঙের ও বিভিন্ন আকৃতির হতে পারে।

সাধারণত পাথরগুলো হালকা বাদামি, ময়লাটে সাদা বা কুচকুচে কালো রঙের হয়ে থাকে। তবে এটা নির্ভর করে কী পদার্থ দিয়ে পাথর তৈরি হয় তার ওপর।

লক্ষণসমূহ
* পিত্তথলিতে পাথর হলে এতে প্রদাহ হয়, যাকে কোলেসিস্টাইটিস বলা হয়। তখন পেটের ডান দিকে তীব্র ব্যথা হয়ে থাকে। এই ব্যথা মিনিট খানেক থেকে ঘণ্টা খানেক স্থায়ী হয়ে থাকে।

* পেটের পেছন দিকে, কাঁধে, পেটের মাঝ বরাবর এমনকি বুকের ভেতরও ধীরে ধীরে ব্যথা ছড়িয়ে পড়ে ও অসহ্য যন্ত্রণা হয়।

* পেট ব্যথার সঙ্গে বমিভাব বা বমি, হালকা জ্বর দেখা দিতে পারে।

* অনেক সময় পাথর পিত্তথলি থেকে বেরোতে গিয়ে পিত্তনালিতে আটকে যায় এবং তখন বিলুরুবিনের বিপাক ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় জন্ডিসও হতে পারে।

পরীক্ষা
এ রোগ নির্ণয়ে পেটের আলট্রাসনোগ্রাম করলেই চলে। পাথরের অবস্থান জানতে বা প্রয়োজনে বের করতে ইআরসিপি জাতীয় পরীক্ষা করা যেতে পারে। অনেক সময় পেটের আলসার, যকৃতের কোনো সমস্যা বা হৃদরোগ থেকেও ব্যথা হয় তাই পরীক্ষা করাটা জরুরি।

চিকিৎসা
পিত্তথলিতে তীব্র ব্যথা হলে এ অবস্থায় সাধারণত কয়েক দিনের জন্য খাদ্যগ্রহণ বন্ধ করে দিয়ে স্যালাইন, অ্যান্টিবায়োটিক ও ব্যথানাশক ওষুধ দিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয়। কারণ প্রদাহ ও তীব্র ব্যথার সময় কোনো অস্ত্রোপচার করা হয় না।

পেট কেটে বা ফুটো করে- দু’ভাবেই এই অস্ত্রোপচার করা যায়। তবে পিত্তনালিতে পাথর আটকে গিয়ে থাকলে ইআরসিপি যন্ত্রের সাহায্যে তা বের করা যায়। তবে এ অস্ত্রোপচার তাৎক্ষণিক করাতে হবে তা নয়, এটা রোগীকে পরীক্ষা করে গুরুতর না হলে সপ্তাহ দুয়েক পর বা এক-দুই মাস পরও করা যেতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নবজাতকের জন্ডিস

স্বাস্থ্য কণিকা: শতকরা ৭০ থেকে ৮০ ভাগ নবজাতকেরই জন্মের পর পর জন্ডিস হতে পারে। ৫০ শতাংশের বেলায় একে বলে স্বাভাবিক জন্ডিস বা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ফিজিওলজিক্যাল জন্ডিস। শিশুর যকৃৎ পুরোপুরি কর্মক্ষম হয়ে উঠতে একটু দেরি হলে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গিয়ে জন্ডিস হয়।

কেন হয়
কম ওজনে ভূমিষ্ঠ শিশু বা সময়ের আগে জন্ম নেয়া শিশুরা জন্ডিসে বেশি আক্রান্ত হয়। এ ছাড়া জন্ডিসের কারণ হিসেবে যে বিষয়গুলো দায়ী হতে পারে, তা হল-

** মা ও শিশুর রক্তের গ্রুপ যদি ভিন্ন হয়।

** শিশু সঠিক সময়ে পর্যাপ্ত বুকের দুধ না পেলে, অনেক সময় একে ব্রেস্ট ফিডিং জন্ডিসও বলা হয়।

** গর্ভাবস্থায় মায়ের কোনো সংক্রমণের ইতিহাস।

** শিশু জন্মগত কোনো রোগে আক্রান্ত হলে।

** জন্মের পর শিশুর রক্তে সংক্রমণ বা সেপটিসেমিয়া।

** জন্মগতভাবে শিশুর যকৃৎ বা পিত্তথলিতে কোনো সমস্যা ইত্যাদি

কীভাবে বুঝবেন
শিশুর হাতের তালু হলুদ হয়ে গেছে কিনা লক্ষ্য করুন। সাধারণত শিশুর মুখ, হাত ও বুক বা পেটের ওপর পর্যন্ত হলুদ হতে দেখা যায়। মলের রং সবুজ হতে পারে। শিশুর গায়ের রং পরিবর্তিত হতে দেখলে রক্তে বিলিরুবিনের মাত্রা পরীক্ষা করা যায়। রঙের পরিবর্তন বাড়তে দেখলে এই বিলিরুবিন প্রয়োজনে বারবার পরীক্ষা করা যায়।

জন্ডিস হলে কি বুকের দুধ খাওয়ানো যাবে
কোনো অবস্থায়ই নবজাতককে বুকের দুধ খাওয়ানো থেকে বিরত রাখা যাবে না। শিশুকে নিয়মিত দুই থেকে তিন ঘণ্টা পর পর বুকের দুধ খাওয়াতে হবে। বিশেষ করে ফিজিওলজিক্যাল বা স্বাভাবিক জন্ডিসের মূল চিকিৎসাই হচ্ছে শিশুকে ঠিকমতো বুকের দুধ খাওয়ানো।

রোদ চিকিৎসা বা আলো চিকিৎসা
বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে সাধারণত শিশুকে ফটোথেরাপি বা আলোক চিকিৎসা দেয়া হয়। এর উপকারিতা ও কার্যকারিতা নিয়ে মতভেদ থাকলেও এখন পর্যন্ত এই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া প্রতিদিন সকালে নবজাতককে আধা ঘণ্টা রোদ পোহাতেও বলা হয়। তবে সূর্যের কড়া রোদ ও অতিবেগুনি রশ্মি ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে।

কখন সতর্ক হবেন
স্বাভাবিক জন্ডিস সাত দিনের মধ্যেই সেরে ওঠার কথা। এর পরও কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা জরুরি। জন্মের ২৪ ঘণ্টার মধ্যেই জন্ডিস দেখা দিলে, সাত বা দশ দিনের পরও না সারলে, শিশু খাওয়া বন্ধ করে দিলে বা কমিয়ে দিলে, জ্বর বা সংক্রমণের লক্ষণ থাকলে, বিলিরুবিনের মাত্রা দ্রুত বাড়তে থাকলে বা আগের শিশু জন্ডিসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে থাকলে অবশ্যই শিশুকে হাসপাতালে ভর্তি করুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খুনের পর মেয়ের লাশ ডোবায় ফেলে থানায় মায়ের জিডি

অনলাইন ডেস্ক: প্রেম মেনে নিতে না পেরে মেয়েকে হত্যা করেছেন এক মা। শুধু তাই নয়, লাশটি বাড়ির পাশের ডোবায় ফেলে থানায় গিয়ে মেয়ে নিখোঁজের জিডিও করেন তিনি। গত ১১ নভেম্বর কলেজছাত্রী তাবাছসুম তানিয়া চমককে (২২) হত্যা করা হয়। তিনি নোয়াখালী জেলা শহরের জয়কৃষ্ণপুর এলাকার উকিল বাড়ির শাহাজাদা এনামুল হক হিমেলের মেয়ে।
সম্প্রতি চাঞ্চল্যকর এই কলেজছাত্রী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে নোয়াখালী পুলিশ।

শনিবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ।
তিনি জানান, গত ১১ নভেম্বর নোয়াখালীর সোনাপুর ডিগ্রি কলেজের অনার্স (সম্মান) হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী তাবাছসুম তানিয়া চমককে হত্যা করেন তার মা সাজেদা আক্তার নিপু (৪০)।

এতে সহযোগিতা করায় নিপু ছাড়াও তার ছোট ভাই সদর উপজেলার দাদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আব্দুল্যা চৌধুরীর ছেলে জাহিদুল ইসলাম সোহেল (৩০) এবং ছোট মেয়ে তাসনিম তাহসিন চাঁদনীকে (১৯) গ্রেফতার করা হয়েছে।
পুলিশের ভাষ্যে, অনার্সে পড়াকালীন তাপস কমুার নামে সহপাঠীর সঙ্গে প্রেম হয় চমকের। দু’জনের সম্পর্ক সময়ের ব্যবধানে গভীর হয়। কিন্তু, পরিবার এই প্রেম মেনে নেয়নি।

এরই মধ্যে চমকের মা নিপু চিকিৎসক দেখানোর জন্য স্বামী শাহজাদ এনামুল হক হিমেলের সঙ্গে ঢাকা যান। তখন মাইজদী পৌর বাজার সংলগ্ন জয়কৃষ্ণপুর বাসায় ছিলেন তাদের দুই মেয়ে চমক ও চাঁদনী।

গত ১১ নভেম্বর রাতে ট্রেনে করে বাসায় ফেরেন নিপু। ছোট মেয়ে চাঁদনী তাকে জানায়, বিগত কয়েক দিনে চমক দিনভর তাপসের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন। এতে ক্ষিপ্ত হয়ে মা চমককে মারধর করেন। এক পর্যায়ে মেঝেতে পড়ে গেলে চাঁদনীর শরীর থেকে ওড়না নিয়ে তার গলায় পেঁচিয়ে ধরেন। এতে শ্বাসরোধে চমকের মৃত্যু হয়।

ঘটনা জানাজানি হওয়ার আগেই চমকের ছোট মামা সোহেলকে ডেকে এনে লাশটি ঘরের পাশের ডোবায় ফেলে দেন নিপু।
ঘটনার পরের দিন ১২ নভেম্বর মা থানায় গিয়ে চমক নিখোঁজ বলে জিডি করেন। এতে তিনি উল্লেখ করেন, রেলস্টেশনে তাকে এগিয়ে আনতে গিয়েছিল চমক। কিন্তু, এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

তবে ১৫ নভেম্বর বিকেলে বাসার পাশের ডোবা থেকে চমকের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওইদিন রাতেই তার প্রেমিক তাপসকেও আটক করা হয়।
পুলিশ সুপার বলেন, ঘটনার তদন্তে গিয়ে পুলিশ ভিন্ন কিছুর ইঙ্গিত পেয়ে নিহতের মা, ভোট বোন ও মামাকে আটক করে। পরে এই হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের বোন চাঁদনী।
তিনি বলেন, ‘গতকাল শুক্রবার চাঁদনী নোয়াখালী বিচারিক আদালত-২ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহেব উদ্দিন খাঁনের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।’

পুলিশ সুপার আরও বলেন, ‘নিহতের বাবা শাহজাদা এনামুল হক হিমেল বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় চাঁদনীকে কারাগারে পাঠানো হয়েছে। আর নিপু ও সোহেলের ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিবিসি-প্রথম আলো ক্লোনে আটক গবেষক এনামুল

অনলাইন ডেস্ক: রাজধানীর দক্ষিণখান থেকে দক্ষিণ কোরিয়া প্রবাসী পিএইচডি গবেষক এনামুল হককে আটক করেছে র‍্যাব। শনিবার র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের সাইট ক্লোন বা নকল করার অপরাধে গবেষক এনামুল হককে আটক করা হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

র‍্যাব-২ এর একটি সূত্র জানায়, সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি, জাতীয় দৈনিক প্রথম আলোসহ বেশ কয়েকটি ওয়েবসাইট ক্লোন করে সংবাদের নামে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছিল। সে সব সাইট ক্লোন করার অভিযোগেই এনামুলকে আটক করেছে র‍্যাব।

র‍্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বলেন, ‘শনিবার দুপুরে বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে এনামুলকে আটক করা হয়েছে।’
তিনি দাবি করেন, ‘এনামুল দক্ষিণ কোরিয়ায় বসে দেশের বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালের ২২টি নকল সাইট পরিচালনা করতেন। বেশিরভাগ সময় হুবহু কপি করে নিউজ দিলেও মাঝে-মধ্যে নিজের ইচ্ছেমতো সরকারবিরোধী লেখা সাইটে প্রচার করতেন তিনি।’
এর আগে গত ২১ নভেম্বর রাতে আশকোনার একটি বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে বের হওয়ার পর এনামুলের আর কোনো খোঁজ মেলেনি। তার দক্ষিণ কোরিয়ায় যাওয়ার কথা ছিল।

এনামুলের গ্রামের বাড়ি পাবনায়। তার বাবার নাম ফজলুল হক। এক ছেলে সন্তানের বাবা এনামুল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করে বৃত্তি নিয়ে দক্ষিণ কোরিয়ার কিওংপুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে (কেএনইউ) পিএইচডি করছেন।

পরিবার ও স্বজনেরা জানান, গত ২২ অক্টোবর এক মাসের ছুটিতে বাংলাদেশে আসেন এনামুল। গত বুধবার রাত ১টার দিকে তার কোরিয়া যাওয়ার কথা ছিল। বুধবার সকালে শ্বশুরবাড়ি টাঙ্গাইল থেকে ঢাকায় এসে আশকোনায় এক বন্ধুর বাসায় ওঠেন। রাত সাড়ে ১০টার দিকে বন্ধুর বাসা থেকে বেড়িয়ে রিকশাযোগে বিমানবন্দরের দিকে রওনা হয়। রাত ১১টা পর্যন্ত মোবাইলে বন্ধুদের সঙ্গে তার কথা হয়। কিন্তু, ১১টার পরে মোবাইল ফোন বন্ধ পেলে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। পরদিন বৃহস্পতিবার গভীর রাতে ‘অপহরণকারী’ পরিচয়ে ফোন আসে স্বজনদের কাছে। শুক্রবার ভোর ৬টার মধ্যে দেড় লাখ টাকা দাবি করা হয়।

তার পরিবার কথিত অপহরণকারীদের দেয়া নম্বরে ১ লাখ টাকা পাঠিয়েও তাকে ফেরত পায়নি। এ ঘটনায় বৃহস্পতিবার (২২ নভেম্বর) রাতে পরিবারের পক্ষ থেকে দক্ষিণখান থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়।

শনিবার বিকেলে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বলেন, ‘আমরা জানতে পেরেছি, র‍্যাবের একটি দল বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে এনামুলকে উদ্ধার করেছে। আমরা তার পরিবারের সদস্যদের বিষয়টি জানিয়েছি।’

এনামুলের স্ত্রী নাজমিন সুলতানা নিপা বলেন, ‘আমরা একবার শুনেছি তিনি থানায়, আবার শুনছি র‍্যাবের হেফাজতে। কিন্তু, এখনও তার সঙ্গে কথা বলা বা তার চেহারা দেখা সম্ভব হয়নি। একেক সময় একেক রকম তথ্য পাচ্ছি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে বেঁড়িবাধ ভেঙে দুই গ্রাম ও শতাধিক মৎস্য ঘের প্লাবিত

সেলিম হোসেন: জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগরে হাইল চরের বেঁড়িবাধ ভেঙ্গে দুই প্লাবিত ও শতাধিক ছোট বড় মৎস্য ঘের প্লাবিত হয়েছে। শুক্রবার গভীর রাতে প্রতাপনগর ইউনিয়নের চাকলা গ্রামের হাইল চরের ১শত হাত বেড়িঁবাধ ভেঙ্গে এ ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, চাকলা বেঁড়িবাধটি দীর্ঘদিন জরাজীর্ন অবস্থায় ছিল। পানি উন্নয়ন বোর্ডকে বারবার বলা হলেও তারা কোন ভুরুক্ষেপ করেনি। শুক্রবার গভীর রাতে কপতাক্ষ নদীর প্রবল জোয়ারের চাপে বাঁধটি ভেঙ্গে যায়। নদীর পানি ঢুকে দুই গ্রাম প্লাবিত ও শতাধিক মৎস্য ঘের প্লাবিত হয়েছে।
তিনি আরও জানান, বেঁড়িবাধটি ভেঙ্গে যাওয়ার পর পানি উন্নয়ন বোর্ডকে বলা হলেও তারা এখনও পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন করেনি। এলাকবাসিকে সাথে নিয়ে সেচ্ছাশ্রমের ভিত্তিতে বেঁড়িবাঁধটি সংস্কারের উদ্দ্যেগ নেওয়া হলেও কোন কপতাক্ষের প্রবল জোয়ারের চাপে সেটি সম্ভব হচ্ছে না। দ্রুত বাঁধটি সংস্কার না হলে আরও নতুন নতুন এলাকা প্লাবিত ও ব্যাপক ক্ষয়ক্ষতি হবে বলে তিনি জানান।
সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, ঘটনাটি জানার পর আমি আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেছি। একই সাথে পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার মিকাইল ও বিদেশি সঙ্গীরা খুন করেছে জুলিয়াকে- নানির অভিযোগ

প্রেস বিজ্ঞপ্তি: চীনা দূতাবাসকর্মী সাতক্ষীরার মিকাইল ও তার দুই তিনজন বিদেশি সহকর্মী ঢাকায় আমার নাতনি জুলিয়াকে ধর্ষনের পর হত্যা করেছে। এ ঘটনা ধামাচাপা দিতে মিকাইল ও তার সাঙ্গপাঙ্গরা ঢাকার উত্তরা পশ্চিম থানার এসআই মাহমুদুল হাসানকে মোটা অংকের টাকা ঘুষ দিয়ে আলামত গায়েব করে অপমৃত্যু মামলা করেছে। এরপরও ঘাতক মিকাইল পাঁচ লাখ টাকা নিয়ে বিষয়টি মিটমাট করে নিতে আমাদের ওপর চাপ দিচ্ছে। না হলে আরও বিপদ হবে বলে হুমকি দিয়েছে সে।
শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ কথা বলেন নিহত জুলিয়ার নানী খালেদা খাতুন। তিনি বলেন, তার নাতনিকে স্বামী মিকাইল বিদেশী বায়ারদের বেড পার্টনার হিসাবে জোর করে ব্যবহার করতো। গত ২৯ এপ্রিল একইভাবে তাকে ধর্ষনের পর বেডেই শ্বাসরোধ করে হত্যা করা হয়। এর আলামতও পাওয়া গেছে বলে জানান খালেদা খাতুন। তিনি মিকাইল ও তার বিদেশী সঙ্গীদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন। এ ব্যাপারে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজি, র‌্যাবের মহাপরিচালক এবং চীনা দূতাবাস কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করেছেন। তিনি বলেন, জুলিয়া দাখিল পরিক্ষা দিয়েছিল। মৃত্যুর কয়েকদিন পর পরিক্ষার ফলাফল প্রকাশিত হয়। জুলিয়া এ গ্রেডে পাস করলেও সে তা জেনে যেতে পারেনি।
সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আনছার গাজির স্ত্রী খালেদা সংবাদ সম্মেলনে বলেন, তার মেয়ে নারগিসের একমাত্র মেয়ে জুলিয়া খাতুন নবম শ্রেণিতে পড়তো। তাকে বিয়ে করার জন্য বারবার চাপ দিতে থাকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের আবদুর রউফের ছেলে ঢাকাস্থ চীনা দূতাবাসকর্মী মিকাইল হোসেন। দুই বছর আগে মিকাইল জুলিয়াকে নানা কৌশলে বিয়ে করে। কিছুদিন পর কাউকে কিছু জানতে বুঝতে না দিয়ে মিকাইল স্ত্রী জুলিয়াকে ঢাকায় নিয়ে যায়। সেখানে সে বিদেশি বায়ারদের প্রলুব্ধ করে জুলিয়াকে তাদের বেডপার্টনার হিসাবে ব্যবহার করতে শুরু করে। এর বিনিময়ে সে অনেক টাকা হাতিয়ে নিতে থাকে।
তিনি জানান, গত ২৯ এপ্রিল মিকাইল ফোন করে জানায় জুলিয়া ডায়রিয়া আক্রান্ত হয়েছে। এর কিছুক্ষন পর সে জানায় জুলিয়া গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। তড়িঘড়ি করে তাকে ঢাকায় দাফন করে সে। তিনি জানান, সাতক্ষীরা থেকে যেয়ে ঘটনাস্থলে গেলে তাদেরকে চীনা দুতাবাসের নিরাপত্তারক্ষীরা জানান জুলিয়াকে জোর করে কয়েক বিদেশি বায়ারদের হাতে তুলে দিয়ে তাদের শয্যাসঙ্গীনি করতো মিকাইল। এক পর্যায়ে সে আপত্তি করলে রাতে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ সময় তার চিৎকারের শব্দও শুনতে পান দূতাবাসের নিরাপত্তারক্ষীরা। বিছানায় ধর্ষন ও হত্যার আলামত পাওয়া যায় বলে জানান নানী খালেদা খাতুন। তিনি জানান জুলিয়াকে ধর্ষন ও হত্যার ভিডিও ফুটেজসহ বিভিন্ন আলামত উত্তরা পশ্চিম থানার এসআই মাহমুদুল হাসানের কাছে জমা দেওয়া হয়। পরে তার কাছ থেকে রিপোর্ট নিতে গেলে তিনি নানী খালেদাসহ অন্যদের থানা থেকে বের করে দেন। এর আগে তিনি সব আলামত গায়েব করে দেন। তদন্ত করলে এর সত্যতা বেরিয়ে আসবে বলে জানান খালেদা।
তিনি আরও জানান, কথা অনুযায়ী তাকে দেওয়া মোবাইল নম্বর ০১৭১৮৯৬৩০৮৪ এ যোগাযোগ করা হলে এসআই মাহমুদুল হাসান দুই লাখ টাকা ঘুষ দাবি করে বলেন অন্যথায় অপমৃত্যুর রিপোর্ট দেওয়া হবে। খালেদা বলেন, মিকাইল নিজের স্ত্রী জুলিয়াকে দুতাবাসের কয়েকজনের ভোগবিলাসে পরিনত করতে ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছিল। কিন্তু জুলিয়াকে খুন করার পর সে নানাভাবে আতংকিত হয়ে এখন সাতক্ষীরায় নিজ বাড়িতে পালিয়ে থাকছে। বিদেশে চন্দনকাঠ পাচারকালে মিকাইল ও তার চীনা বন্ধূ সানসুন ইউ ইউ এক বছর আগে সাতক্ষীরায় গ্রেফতার হয় বলেও জানান খালেদা খাতুন।
সংবাদ সম্মেলনে খালেদা খাতুন বলেন, মিকাইল এখন আমাদের পাঁচ লাখ টাকা দিয়ে সব কিছু মিটমাট করে নিতে চায়। তার প্রশ্ন জুলিয়া যদি আত্মহত্যাই করবে তাহলে মিটমাট কিসের এবং টাকাই বা কেনো।
তিনি জুলিয়া হত্যার বিচার দাবি করেন। অচিরেই মিকাইল ও তার চীনা সঙ্গীদের গ্রেফতারের দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, র‌্যাবের মহাপরিচালক ও চীনা দূতাবাস কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে খালে পড়ে গেল বাস; নিহত ২৫

বিদেশের খবর: ভারতের কর্নাটক রাজ্যে একটি বাস রাস্তার পাশে খালে পড়ে গেছে। এতে শিশুসহ অন্তত ২৫ জনের প্রাণহানি হয়েছে। আজ শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। রাজ্যের রাজধানী ব্যাঙ্গালুরু থেকে ১০৪ কিলোমিটার দূরের মন্দা জেলায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি খালে পড়ে যায়। অনেক যাত্রীই সেখান থেকে বের হতে পারেননি।

নিহতদের মধ্যে অন্তত ৫টি শিশু রয়েছে। বাসটিতে ৩০-৩৫ জন যাত্রী ছিল।

সূত্র: এনডিটিভি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৭০টির বেশি আসন ছাড়বে না আওয়ামী লীগ: কাদের

রাজনীতির খবর: আওয়ামী লীগের জোট ও মিত্রদের ৬৫-৭০টির বেশি আসন দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এখন আসন ভাগভাগির বিষয়টি আলাপ আলোচনার পর্যায়ে আছে। কাল বা পরশুর মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলীয় জোট ও মহাজোট নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

জাতীয় পার্টিকে কয়টি আসন দেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টিকে কয়টি আসন দেওয়া হচ্ছ তা এখনও পরিষ্কার নয়। তবে শরিকদেরকে ৬৫-৭০ এর বেশি আসন দেওয়া হচ্ছে না।

এর আগে সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জোট-মহাজোট নেতাদের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রথমে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আকতার। এরপর বৈঠকে বসেন রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টি।

ওয়াকার্স পার্টির সঙ্গে বৈঠক শেষে ওবায়দুল কাদের জাতীয় পার্টির সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার ছাড়াও উপস্থিত ছিলেন জাপা নেতা মশিউর রহমান রাঙ্গা, মুজিবুল হক চুন্নু ও কাজী ফিরোজ রশীদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest