সর্বশেষ সংবাদ-
মুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

আনুষ্কার জীবনে নতুন প্রেমের রং এনে দিলেন শাহরুখ!

বিনোদনের খবর: রোমান্সের রাজা বলা হয় শাহরুখ খানকে। এই বিশেষণই আবারো সত্যি প্রমাণ করলেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তার আসন্ন ছবি ‘জিরো’র গান ‘মেরে নাম’। আনুষ্কা শর্মার সঙ্গে শাহরুখের কেমিস্ট্রি ফের প্রমাণ করলো তিনিই এখনও রোমান্সের রাজা।
শাহরুখের গালে গোলাপি আবির। হুইল চেয়ারে বসা অনুষ্কার গালেও অনুরাগের রং। রঙের হলি প্রেমের জাল বুনেছে। অজয়-অতুলের কম্পোজিশনের এই গান মুক্তির পরই মন কেড়েছে সিনেপ্রেমীদের।

এই ছবিতে বামনের চরিত্রে রয়েছেন শাহরুখ। হুইল চেয়ারে বসা বিজ্ঞানী অনুষ্কা শর্মা এবং নেশা থেকে বেরিয়ে আসার চেষ্টায় থাকা এক অভিনেত্রী ক্যাটরিনা কাইফের মধ্যে ত্রিকোণ প্রেমের গল্প ধরে এগুবে এই ছবির চিত্রনাট্য। ছবিটি মুক্তি পাবে আগামী ২১ ডিসেম্বর।

‘জিরো’র পরিচালক আনন্দ এল রাই সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি জিরো সেলিব্রেট করতে চাই। মানুষের মধ্যে যে অসম্পূর্ণতা রয়েছে সেটা সেলিব্রেট করতে চাই। একজন সম্পূর্ণ মানুষ হওয়ার মতো ভাল আর কিছু হতে পারে না। কিন্তু অসম্পূর্ণতার মধ্যেও সৌন্দর্য রয়েছে।’ সূত্র: আনন্দবাজার পত্রিকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তিন দৃষ্টিপ্রতিবন্ধীকে নিয়োগপত্র দিলেন অনন্ত

বিনোদনের খবর: তিনজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে চাকরি দিলেন চিত্রনায়ক ও এজেআই গ্রুপের চেয়ারম্যান অনন্ত জলিল।
আজ শনিবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধীদের চাকরি প্রদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রথমপর্যায়ে তিনজনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি।
প্রতিবন্ধীরা কোনো অনুগ্রহ নয়, কাজ করেই জীবিকা নির্বাহ করতে পারবে। সমাজে এমন বক্তব্য প্রতিষ্ঠা করতেই এ মহৎ কাজটি করলেন এই চিত্রনায়ক। চাকরি পাওয়া তিন দৃষ্টিপ্রতিবন্ধী বিতার্কিক হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রিপা তাবাসসুম ও পারভীন আক্তার ও সমাজবিজ্ঞান বিভাগের পারুল বেগম।
তারা তিনজনই ইডেন কলেজ থেকে শিক্ষাজীবন সমাপ্ত করেছেন।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুল প্রতিবন্ধী শিক্ষার্থী উপস্থিতিতে বক্তব্য দেন চিত্রনায়িকা বর্ষা, শিল্প উদ্যোক্তা সুমন ফারুক, অধ্যাপক আবু রইস, ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) জুলফিকার আলী মজুমদার।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়ে ‘যুক্তির আলোয় দেখি’ শিরোনামে একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে পাঁচ জন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে তার প্রতিষ্ঠানে কর্মসংস্থানের লক্ষে চাকরি প্রদানের ঘোষণা দিয়েছিলেন অনন্ত জলিল। আজ সে ঘোষণার বাস্তবায়ন করা হলো।

এ বিষয়ে অনুষ্ঠানে চিত্রনায়ক ও বিশিষ্ট উদ্যোক্তা অনন্ত জলিল বলেন, আমরা প্রথমপর্যায়ে এই তিনজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে চাকরির সনদপত্র তুলে দিতে পেরে আনন্দিত।
দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য আমাদের এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। ভবিষ্যতে খুব দ্রুত আরো কয়েকজনকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এ ঘোষণার বাস্তবায়ন হতে কয়েকটি মাস লেগে যাওয়ার কারণ হিসাবে প্রতিবন্ধীদের জন্য কাজের ক্ষেত্র তৈরিতে সময় লেগেছে বলে জানান তিনি।

এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন,‘ওই সময় আমি কথা দিয়েছিলাম পাঁচজন দৃষ্টিপ্রতিবন্ধীকে আমার প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ করে দেব। সেই লক্ষ্যে আমি তাদের কাজের জন্য কিছু ক্ষেত্র তৈরি করেছি।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দৃষ্টিহীন শিক্ষার্থীরা সব যোগ্যতা থাকা সত্ত্বেও কর্মে প্রবেশে তাদের নানা বৈষম্যের শিকার হতে হয়। আমরা দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য কর্মসংস্থানের চেষ্টা করছিলাম। এরই ধারাবাহিকতায় আজ তিনজনের চাকরি হয়েছে। আমরা আশা রাখি এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিতর্কিত গান থেকে বাদ যাচ্ছে ‘হিসু’

বিনোদনের খবর: জাজ মাল্টি মিডিয়া প্রযোজিত সিয়াম-পূজা অভিনীত ‘দহন’ সিনেমার ‘হাজির বিরিয়ানি’ গানটি নিয়ে বিতর্কে ঝড় বয়ে গেছে বাংলাদেশে। গানে আপত্তিকর কথা ব্যবহারের জন্য গানটি প্রকাশ হতে না হতেই দর্শক-শ্রোতাদের তোপের মুখে পড়ে। গানের কথাগুলো মাতলামিতে উস্কানিমূলক বলে মন্তব্য অনেকের। গানটির নিষিদ্ধ করার জন্য দাবি তুলেছেন দেশে নন্দিত শিল্পীরাও।
গানের বিরুদ্ধে নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। ৪ নভেম্বর সেন্সর বোর্ডের পক্ষে চিঠি ইস্যু করে সেন্সর বোর্ডের সচিব মোহাম্মদ আলী সরকার জাজের কাছে চিঠি পাঠান। সেই পেক্ষিতেই পরিবর্তন আসছে এই গানটির কথায়। গানটি এরই মধ্যে জাজের ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। গানের ‘হিসু’ শব্দটি বেশি আপত্তিকর বলে উপস্থাপিত হয়। তাই গান থেকে বাদ দেওয়া হচ্ছে এই আপত্তিকর শব্দটি।

বিতর্কিত গানটির কথা ছিল এমন- ‘মালে ঢাল পানি, গাঁজা দেরে টানি, চড়বে নেশা জমবে খেল থাকলে আমদানি, মাতাল হয়ে হিসু করব দেয়ালে, শালা যা হবে দেখা যাবে কাল সকালে’। বিশেষ করে ‘হিসু করবো দেয়ালে’ কথাটি তুমুল সমালোচিত হয়।

‘মাতাল হয়ে হিসু করবো দেয়ালে’ এর পরিবর্তে এখন গাওয়া হবে ‘মাতাল হয়ে ঢলে পড়বো দেয়ালে’ প্রিয় চট্টোপাধ্যায় এর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কলকাতার আকাশ সেন।

‘দহন’ ছবির পরিচালক রায়হান রাফী বলেন, ‘নায়ক সিয়ামের চরিত্রের সঙ্গে ‘হিসু’ শব্দটা যায়। কিন্তু দর্শক এবং সেন্সর বোর্ড যেহেতু শব্দটাই বদল চায়, তাই সবদিক বিবেচনা করে পরিবর্তন করা হচ্ছে। আমাদের ‘পোড়ামন ২’ ছবিটি সারাদেশের মানুষ দেখেছেন। পরিবার নিয়ে হলে গিয়েছেন। ‘হাজীর বিরিয়ানি’ গানের মন্তব্যে অনেকেই বলেছেন, পরিবার-শিশু নিয়ে দেখা যাবে না। এটা পরিবর্তন করার অন্যতম কারণ।’

রাফি জানান, আগামী রোববার ‘দহন’ সেন্সরে জমা পড়বে। সারাদেশে ছবিটি মুক্তি পাবে ৩০ নভেম্বর।এদিকে বৃহস্পতিবার প্রকাশ হয়েছে দহন ছবির ট্রেলার। তিন মিনিটের ট্রেলারটি প্রসংশিত হয়েছে।
‘দহন’ সিয়াম-পূজা জুটির দ্বিতীয় ছবি। এতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, জাকিয়া বারি মম, রাজ রিপা, শিমুল খান, হারুন রশিদ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুলিশের এএসপি অভিনেত্রী ঊর্মিলা

বিনোদনের খবর: টিভি পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর আসছেন নতুর সাজে। সম্প্রতি ‘ডন’ নামের একটি ধারাবাহিক নাটকে শুটিং শুরু করেছেন তিনি। গেল বৃহস্পতিবার থেকে সিরাজগঞ্জে এই নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। নাটকে নানা মাত্রিক চরিত্রে দেখা মেলে তার। এবার ‘ডন’ নাটকে ঊর্মিলাকে দেখা যাবে পুলিশের একজন সৎ অফিসারের চরিত্রে।
মানস পালের রচনায় নতুন এই ধারাবাহিকটি যৌথভাবে পরিচালনা করেছেন আহমেদ রোহান রুবেল ও হানিফ খান। অভিনয়ের পাশাপাশি এটির উপদেষ্টা পরিচালক হিসেবেও কাজ করেছেন জাহিদ হাসান। নাটকটিতে ডন জাহিদ হাসানের বিপরীতে অভিনয় করছেন ঊর্মিলা।
এই নাটকে অভিনয় করা প্রসঙ্গে ঊর্মিলা বলেন, ‘নাটকের গল্পটি অনেক মজার। এখানে আমাকে দেখা যাবে এএসপি নিপু চরিত্রে। সে একজন সৎ পুলিশ অফিসার। কয়েকদিন থেকে সিরাজগঞ্জে শুটিং করছি নাটকটির। অনেক ভালো লাগছে। জাহিদ হাসান ভাই অনেক বড় মাপের অভিনেতা। তার সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা অনেক ভালো।’
‘ডন’-এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আলীরাজ, তারিক স্বপন, আবিদ রেহান, আইরিন তানি, হিরা, হাসান ফেরদৌস জুয়েল, সুজাত শিমুল ও তেরেসা চৈতিসহ অনেকে। নাটকটি মাছরাঙা টেলিভিশনে সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮ টায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবসরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অর্থমন্ত্রী

দেশের খবর: দীর্ঘ কর্মজবীন থেকে অবসরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ (শনিবার) জাতীয় যাদুঘরে সুহেলী বিলকিস জালালের দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মুহিত বলেন, ‘আজকে যে বই দু’টির মোড়ক উম্মোচন হতে যাচ্ছে এ বইগুলো লেখক আমাকে অনেক আগেই দিয়েছেন। কিন্তু আমি বলবো না এটার অনেক কিছুই পড়েছি। না, পড়তে পারিনি। কারণ, বর্তমানে আমি একটু ব্যস্ত আছি, একটা লম্বা কর্মজবীন থেকে অবসরে যাওয়ার চিন্তা-ভাবনা করছি। এ জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার কর্মজীবনের সময়কাল ৭০ বছরের কিছু কম। সুতরাং বইটির খুব বেশি পড়তে পারিনি। তবে কিছু অংশ পড়েছি’।
নিজের বই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সুহেলী বিলকিস জালাল বলেন, তিনি তার জীবনে যা দেখেছেন সেগুলোকেই সাবলীল ভাষায় কবিতায় প্রকাশ করার চেষ্টা করেছেন। তিনি আশা প্রকাশ করেন এ কবিতাগুলো মনুষকে আনন্দ দেবে।

আজকের এই অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যে বই দু’টির মোড়ক উন্মোচন করলেন সে বই দু’টি হলো- ‘রমনার দেবীমূল হতে’ এবং ‘ফর্ম দ্যা সিটাডেল অ্যাট রমনা।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, কবী কাজী রোজী এমপি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, প্রাবন্ধিক ও লেখক ইনাম আহমেদ চৌধুরী, ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফেসবুকে তরুণীকে নিলামে তুলে বিয়ে!

অনলাইন ডেস্ক: ফেসবুকে নিলামে তুলে এক তরুণীকে (১৭) বিয়ে দেয়া হয়েছে। এই নিলামের মাধ্যমে ৫০০ গরু, তিনটি প্রাইভেটকার ও ১০ হাজার ডলার কব্জা করেছে মেয়েটির বাবা। সম্প্রতি এমনটাই ঘটেছে দক্ষিণ সুদানে।
গত ২৫ অক্টোবর মেয়েকে বিয়ে দেবেন বলে তাকে নিলামে তুলে ফেসবুকে পোস্ট দেন এক ব্যক্তি। এই পরিপ্রেক্ষিতে অন্তত পাঁচজন পুরুষ নিলামে অংশ নেন। এর মধ্যে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও ছিলেন বলে জানা গেছে।
এদিকে, ফেসবুকের মাধ্যমে এ ধরনের নিলাম নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। বিষয়টি নজরে আসার পর পোস্টটি মুছে ফেলা হয়েছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। তবে ফেসবুক ওই পোস্টটি ‘ডিলিট’ করে দেয়ার আগেই মেয়েটির বিয়ে হয়ে গেছে।
প্রসঙ্গত, সম্প্রতি দক্ষিণ সুদানে পণ প্রথা মাথাচাড়া দিয়ে উঠেছে। টাকা ও গবাদি পশুর বিনিময়ে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে দিচ্ছেন অভিভাবকরা।
সূত্র: ডেইলি মেইল, সিএনএন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক: চাঁদা না দেওয়ায় দক্ষিণ আফ্রিকায় আবদুর রহিম (৩০) নামের এক বাংলাদেশি ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দেশটির প্রিটোরিয়ার সোহানবাগ শহর এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার (২৩ নভেম্বর) রাতে নিহতের আত্মীয় আশরাফুজ্জামান গণমাধ্যমকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে প্রিটোরিয়ার সোহানবাগ শহর এলাকার নিজ ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।
নিহত রহিম নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ গ্রামের মুন্সী বাড়ীর আলী মুন্সীর ছেলে।
শুক্রবার দুপুরে রহিমের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌছালে কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের সদস্যরা। রহিমের মরদেহ দেশে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টেস্টে সাকিবের অনন্য রেকর্ড

খেলার খবর: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিব আল হাসানের দরকার ছিল মাত্র ৪ উইকেট। তাহলেই বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলতেন তিনি। সফরকারীদের বিপক্ষে প্রথম ইনিংসেই হয়ে যেতো সাকিবের ওই ২০০ উইকেট। কিন্তু নাঈমের দুর্দান্ত অভিষেকের দিনে একটু অপেক্ষা করতে হলো তাকে। প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়ে কাজটা এগিয়ে রেখেছিলেন সাকিব। এরপর ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের শুরুতেই জোড়া আঘাত হানেন তিনি। পৌছে যান ২০০ উইকেটের মাইলফলকে।

দেশের ক্রিকেটারদের মধ্যে টেস্ট উইকেট সংখ্যায় সাকিবের ধারে কাছে নেই কেউ। রফিকের ১০০ উইকেটের মাইলফলক সেই কবে পেরিয়ে এসেছেন। তার সামনে ছিল দেশের হয়ে নতুন রেকর্ড গড়ার হাতছানি। আর পেরিয়ে যাওয়ার সুযোগ বিশ্ব ক্রিকেটের তারকাদের। সাকিব এই ২০০ উইকেট নিয়ে যেমন ছাড়িয়ে গেলেন ইয়ান বোথামকে।

বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে দ্রুত তিন হাজার রান ও ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন। তার আগে এই রেকর্ড ছিল ইয়ান বোথামের। ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডারের স্বীকৃতি পাওয়া এই ইংলিশ তারকা ৫৫ টেস্ট খেলে তিন হাজার রান ও ২০০ উইকেট নেন। স্যার ইয়ান বোথামের সেই রেকর্ড এক ম্যাচ কম খেলে (৫৪ টেস্টে) করে ফেললেন সাকিব।

টেস্টে সাকিবের রান ৩৭২৭। দেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে চার হাজার রানের অপেক্ষায় সাকিব। এছাড়া টেস্টে তার উইকেট সংখ্যা হয়ে গেছে ২০১টি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট শেষে সেটা কততে দাঁড়ায় সেটাই এখন দেখার পালা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest