সর্বশেষ সংবাদ-
মুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

আগামী নির্বাচন ফ্রি হলেও ফেয়ার নাও হতে পারে: শাখাওয়াত হোসেন

দেশের খবর: সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম শাখাওয়াত হোসেন বলেছেন, আগামী নির্বাচন ফ্রি হলেও ফেয়ার নাও হতে পারে। তাই আগামী নির্বাচন কেমন হবে তা নির্বাচন কমিশনের (ইসি) জন্য এক কঠিন চ্যালেঞ্জ।

শনিবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে সেন্টার পর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত ‘রাজনীতি এবং জনগণের ভোটাধিকার’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

আন্তর্জাতিক মহল আগামী নির্বাচনের দিকে তাকিয়ে আছে, উল্লেখ করে শাখাওয়াত হোসেন বলেন, ফেয়ার ইকেলশনের জন্য সরকারকেও এ চ্যালেঞ্জ নিতে হবে।

সাবেক এ নির্বাচন কমিশনার বলেন, অনেক ইতিহাস আছে যে, নির্বাচন ফ্রি হলো কিন্তু ফেয়ার হলো না। দীর্ঘলাইনে মূর্তির মতো দাঁড়িয়ে আছেন ভোট দেওয়ার জন্য অথচ বুথে ঘটে অন্য ঘটনা। বুথে গিয়ে তাকে বলা হলো তুমি হাতে কালি মেখে চলে যাও আর ব্যালট পেপার দিয়ে দাও- এমন যেন না হয়।

তিনি আরও বলেন, এসব দেখার বিষয় ইসির। কিন্তু এখন ইসি নিজেরা মাঝে মধ্যে এমন সব কথা বলছে যা তারা নিজেদের বিতর্কিত করে ফেলছে। মনে রাখতে হবে বিশ্ব তাকিয়ে আগামী নির্বাচনের দিকে। সরকারের অধীনে এর আগে নির্বাচন হলেও এবারই প্রথম দলীয় সরকারের অধীনে সব দল অংশ নিচ্ছে। মনে রাখতে হবে, আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচন ফ্রি ও ফেয়ার করতে ইসির জন্য কঠিন চ্যালেঞ্জ। একে গ্রহণযোগ্য করতে সব রকম সহযেগিতা করতে হবে সরকারকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইসির নির্দেশ ছাড়া পুলিশ কাউকে গ্রেফতার করছে না: সিইসি

দেশের খবর: প্রধান নির্বাচন কমিশনার (‍সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড আছে। পুলিশ আমাদের কথা মান্য করে। আমাদের কথার বাইরে বিনা কারণে পুলিশ কাউকে গ্রেফতার করে না, করছে না। আইন অনুযায়ী যেভাবে এগোনোর কথা সেভাবেই এগোচ্ছে।

শনিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের সঙ্গে বৈঠকের ফাঁকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

কে এম নুরুল হুদা বলেন, পুলিশ কমিশনের নিয়ন্ত্রণে আছে। পুলিশকে কমিশন নির্দেশনা দিয়েছে। তারা আমাদের কথা দিয়েছে এবং সে অনুযায়ী তারা কাজ করছে। সরকারের কোনো নির্দেশ নেই। নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমাদের নির্দেশ মাঠে যায় এবং সেটাই প্রতিফলিত হয়।

তিনি বলেন, নির্বাচন পরিচালনা করা নির্বাচন কমিশনের দায়িত্ব। এ নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং অফিসারদের জেলা-উপজেলা ও নির্বাচনী এলাকাভিত্তিক দায়িত্ব প্রদান করে থাকি। রিটার্নিং অফিসাররা আবার সহকারি রিটার্নিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারদের মাঠ পর্যায়ে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়ে থাকে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠপর্যায়ে কর্মকর্তাদের সহযোগিতা করবেন। এসব বিষয়সহ আইনের বিভিন্ন বিধিবিধান সম্পর্কে তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

ইসি সচিব হেলাল উদ্দীন আহমদের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত আছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় গৌর ঘোষ (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার (২৪ নভেম্বর) সকালে তালার জেঠুয়ায় সালাউদ্দিনের দোকানের সামনে এ ঘটনাটি ঘটে।

নিহত গৌর ঘোষ তালার জেঠুয়া ঘোষপাড়া গ্রামের বাসিন্দা।

তালা থানার এসআই কামাল হোসেন জানান, কৃষক গৌর ঘোষ বাড়ি থেকে নছিমন নিয়ে বিলে ধান আনতে যাচ্ছিলেন। পতিমধ্যে জেঠুয়া নামকস্থানে পৌঁছালে নছিমনটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উইন্ডিজকে উড়িয়ে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের জয়

খেলার খবর: দাপট দেখিয়েই মাত্র আড়াই দিনে চট্টগ্রাম টেস্ট জিতে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ঘূর্ণি উইকেটে স্পিনারদের সৌজন্যে ৬৪ রানের এই জয়ে স্বাগতিকরা ২ ম্যাচ সিরিজে সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে। জয়ের লক্ষ্যে ২০৪ রানের টার্গেট পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সাকিব-তাইজুলদের ঘূর্ণিতে তাদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৩৯ রানে। তাইজুল নিয়েছেন ৬ উইকেট। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন সাকিব এবং মিরাজ।

২০৪ রানের জয়ের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মহাবিপদে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ঘূর্ণি উইকেটে ভয়ংকর হয়ে উঠেছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। পরপর দুই ওভারে তুলে নিয়েছেন দুই উইকেটে। ইনিংসের তৃতীয় ওভারে কায়রন পাওয়েলকে (০) মুশফিকের গ্লাভসবন্দি করেন তিনি। এক ওভার পরেই শাই হোপকে (৩) প্যাভিলিয়নে পাঠান।

এরপর মঞ্চে আবির্ভাব তাইজুল ইসলামের। তার বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট। একই ওভারে রোস্টন চেইজকে (০) এলবিডাব্লিউ করেন তিনি। রিভিউ নিয়েও কোনো লাভ হয়নি উইন্ডিজের। লাঞ্চের আগেই ১১ রানে ৪ উইকেট হারায় সফরকারীরা। প্রথম ইনিংসের মতোই বিধ্বংসী মেজাজে দেখা দিয়েছিলেন শিমরন হেটমায়ার। সাকিবের এক ওভারে ২ চার এক ছক্কায় নেন ১৭ রান। শেষ পর্যন্ত এই মারকুটে ব্যাটসম্যান মেহেদী মিরাজের বলে নাঈম হাসানের তালুবন্দি হন।

প্রথম ইনিংসের হাফ সেঞ্চুরিয়ান উইকেটকিপার ব্যাটসম্যান শন ডারউইচকে এলবিডাব্লিউ করেন তাইজুল ইসলাম। রিভিউ নিয়ে নষ্ট করা ছাড়া আর কোনো লাভ হয়নি। দেবেন্দ্র বিশুকে (২) বোল্ড করে তাদের ৭ম উইকেটের পতন ঘটান তাইজুল। এই তাইজুলের বলেই এলবিডাব্লিউ হয়ে যান কেমার রোচ (১)। ফিল্ড আম্পায়ার নট-আউট ঘোষণা করলেও রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ। ৭৫ রানে ৮ উইকেট হারায় উইন্ডিজ।

নবম উইকেটে প্রতিরোধ গড়েন সুনিল অ্যামব্রিস আর ওয়ারিক্যান। দুজনের ৬৩ রানের জুটি ভয় ধরিয়ে দিয়েছিল বাংলাদেশ শিবিরে। এই শংকাও দূর করেন মেহেদী মিরাজ। তার বলে সাকিবের হাতে ক্যাচ দিয়ে ফিরেন ওয়ারিক্যান (৪১)। এরপর ৪৩ রান করা অ্যামব্রিসকে তাইজুল মুশফিকের গ্লাভসবন্দি করলে ১৩৯ রানে অল-আউট হয়ে যায় সফরকারীরা। ৬ উইকেট নিয়ে ধ্বংসযজ্ঞ চালান তাইজুল ইসলাম।

এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে ৩২৪ রানের জবাবে ম্যাচের দ্বিতীয় দিনে গতকাল দুই সেশনে অল-আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। তাদের সংগ্রহ ছিল ২৪৬ রান। বাংলাদেশ লিড পায় ৭৮ রানের। গতকালই শেষ সেশনে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। দলীয় ১৩ রানে ২ রান করে ওয়ারিক্যানের বলে অযথা ড্রাইভ খেলতে গিয়ে বোল্ড হয়ে যান ইমরুল। তার ওপেনিং সঙ্গী সৌম্য সরকার (১১) রোস্টন চেইসকে তুলে মারতে গিয়ে স্লিপে ক্যাচ দেন। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুল হক চেইজের বলে এলবিডাব্লিউ হয়ে যান ১২ রান করে।

অধিনায়ক সাকিব (১) ওয়ারিক্যানকে স্লগ সুইপে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দেন। দেবেন্দ্র বিশুর বল ডিফেন্ড করতে গিয়ে মিঠু বোল্ড হলে ৫৩ রানে ইনিংসের অর্ধেক শেষ হয়ে যায় স্বাগতিকদের। আজ শনিবার খেলার শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৬৯ রানে গ্যাব্রিয়েলের বলে বোল্ড হয়ে যান ‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম (১৯)। তার ব্যাট আজ আর ভরসা দিতে পারল না।

তরুণ মেহেদী হাসান মিরাজ ইনিংস লম্বা করতে পারেননি। দেবেন্দ্র বিশুর বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ১৮ রান করে। সর্বোচ্চ ৩১ রান করা মাহমুদউল্লাহ রিয়াদ এবং নাঈম হাসানকেও (৫) প্যাভিলিয়নে ফেরত পাঠান বিশু। মোট ৪ উইকেট তুলে নিয়েছেন এই স্পিনার। রোস্টন চেইসের বলে তাইজুল (১) ওয়ারিক্যানের তালুবন্দি হলে ১২৫ রানে অল-আউট হয় বাংলাদেশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছাত্রীর পোশাকের ‘দোষে’ লিফটে হস্তমৈথুন!

বেশ কয়েকদিন ধরেই বলিউডে পাড়ায় আলোচিত বিষয় হলো হস্তমৈথুন। শুধু বলিউড নয়, এর হাত থেকে ছাড় পায়নি শিক্ষাঙ্গনও। এবার কলেজ হোস্টেলের লিফটে ছাত্রীর সামনে হস্তমৈথুন এক ব্যক্তির। অভিযুক্ত আবার বিশ্ববিদ্যালয়েরই কর্মী। আর এই ঘটনা ঘিরে বৃহস্পতিবার রাত থেকে পড়ুয়াদের বিক্ষোভে উত্তপ্ত চেন্নাইয়ের উপকণ্ঠের এসআরএম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রথমে এই বিষয়টিকে হালকা করে দেখানোর চেষ্টা করে কর্তৃপক্ষ। এমনকি ঘটনার জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে ছাত্রীর পোশাককে দায়ী করা হয়েছিল বলেও অভিযোগ। তবে অবশ্য শেষ পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চেন্নাইয়ের কাছে কানচিপুরমে এসআরএম ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র স্নাতকের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী জানান, বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল লিফটের মধ্যে এস অর্জুন (২৮) নামে বিশ্ববিদ্যালয়ের এক কর্মী তার সামনে হস্তমৈথুন করে। এ সময় জোর করে তাকে লিফটের মধ্যে আটকে রাখা হয়েছিল বলেও দাবি ওই ছাত্রীর।

এই ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়েক’শ ছাত্রছাত্রী। শুরুর দিকে শিক্ষার্থীদের আটকে রাখতে এসআরএম কর্তৃপক্ষ হোস্টেলের দরজা বন্ধ করে দিয়েছিল বলে অভিযোগ। ক্ষুব্ধ ছাত্রীরা সেই গেট ভেঙে ফেলেন।

কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়ে এক ছাত্রী বলেন, ‌‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের পোশাকের দিকে আঙুল তুলছে। তারা বলছে, এমন পোশাক নাকি সঠিক নয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের পুরুষ কর্মীরা আমাদের ঘরে ঢুকে প্রস্রাব করে চলে গেছে।  আমাদের গোপনীয়তায় হস্তক্ষেপ করেছে।’

যদিও নিষ্ক্রিয়তার অভিযোগ খারিজ করে দিয়েছেন এসআরএম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি বলেছেন, ‘শিক্ষার্থীরা আমাদের সঙ্গে কথা বলেছে। যাই ঘটুক না কেন, আমরা খতিয়ে দেখব। গোটা ঘটনার তদন্ত করা হবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নারী ম্যাজিস্ট্রেটকে যৌন হয়রানির অভিযোগ নাটোরের ডিসির বিরুদ্ধে!

দেশের খবর: নাটোরের জেলা প্রশাসক (ডিসি) গোলামুর রহমানের বিরুদ্ধে এক নারী ম্যাজিস্ট্রেটকে যৌন হয়রানি, কর্মচারীকে বেদম মারধর এবং সরকারি দপ্তরের বিভিন্ন কাজে অসহযোগিতা ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী ম্যাজিস্ট্রেটের অভিযোগ, ডিসি তাঁকে ফেসবুক মেসেঞ্জারে কুপ্রস্তাব ও রাতে সার্কিট হাউসে যাওয়ার জন্য চাপ দেন।

কুপ্রস্তাব ফিরিয়ে দেওয়ায় তাঁকে দাপ্তরিকভাবে হয়রানি করেন। এর প্রতিকার চেয়ে ওই ম্যাজিস্ট্রেট জনপ্রশাসন মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছেন। এ ছাড়া আর্ট কলেজের আরেক ছাত্রীকে কুপ্রস্তাব এবং নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সদ্য যোগদানকারী জেলা প্রশাসক গোলামুর রহমান।
জেলা প্রশাসন সূত্র জানায়, মাত্র আড়াই মাস আগে চলতি বছরের ৯ সেপ্টেম্বর নাটোরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন গোলামুর রহমান। ২০তম বিসিএস ব্যাচের এই ক্যাডার অফিসার সর্বশেষ কর্মরত ছিলেন শিপিং করপোরেশনের ম্যানেজার হিসেবে। সম্প্রতি জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান। তবে যোগদানের পর থেকেই সরকারি দপ্তরের বিভিন্ন কাজে তাঁর অসহযোগিতা ও নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং বিভিন্ন কর্মকাণ্ডের কারণে অল্প সময়েই ক্ষুব্ধ নাগরিক সমাজ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এর মধ্যে তাঁর বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ওঠে নারী ম্যাজিস্ট্রেটকে যৌন হয়রানির।

সূত্র জানায়, ডিসি গোলামুর রহমান ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাঁর কার্যালয়ের ওই নারী ম্যাজিস্ট্রেটকে সম্প্রতি ফেসবুক মেসেঞ্জার এবং মোবাইল ফোনে কুপ্রস্তাব দেন। এ অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ডিসি বিভিন্নভাবে ওই ম্যাজিস্ট্রেটকে হয়রানি করেন। পরে ভুক্তভোগী ওই নারী ম্যাজিস্ট্রেট লিখিতভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়কে বিষয়টি অবগত করেন। এর ফলে মন্ত্রণালয় তাঁকে অন্যত্র বদলি করে। তবে মান-সম্মানের ভয়ে ওই নারী ম্যাজিস্ট্রেট গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। শুধু নারী ম্যাজিস্ট্রেট নন, ডিসি গোলামুর রহমানের বিরুদ্ধে বগুড়া আর্ট কলেজের এক ছাত্রীকে ফেসবুক মেসেঞ্জারে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগও রয়েছে।

সূত্র জানায়, গত ৭ নভেম্বর নাটোর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পাশে পুরনো ডিসি বাংলো পরিদর্শনে যান জেলা প্রশাসক গোলামুর রহমান। এ সময় ডিসি বাংলোর দেখভালের দায়িত্বে থাকা ডিসি অফিসের মাস্টাররোলের কর্মচারী মোতালেব হোসেন গেটের চাবি আনতে দেরি করায় শারীরিকভাবে তাঁকে মারধর করেন ডিসি। এ ছাড়া কর্মচারী মোতালেবসহ দুজনকে চাকরিচ্যুত করে বাংলো থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন ডিসি। এ নিয়ে কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে মাস্টাররোলের কর্মচারী মোতালেব হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার আসতে দেরি হওয়ায় ডিসি স্যার আমাকে মেরেছেন। ’ এ সময় নাম প্রকাশ না করার শর্তে এক কর্মচারী বলেন, ‘আমার ৩০ বছরের চাকরিজীবনে এত খারাপ ডিসি কখনো দেখিনি। তিনি যোগদানের পর থেকে পুরো ডিসি অফিসে হ-য-ব-র-ল অবস্থা বিরাজ করছে। তাঁর ভয়ে কেউ মুখ খোলার সাহস পায় না। অবিলম্বে এ ধরনের ডিসির বদলির দাবি জানাচ্ছি। ’

সরকারি দপ্তরের বিভিন্ন কাজে অসহযোগিতার বিষয়ে জানা যায়, গত ১৬ নভেম্বর নাটোর সুগার মিলস এবং নর্থ বেঙ্গল সুগার মিল আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করলেও আখের চিনি সাদা করার জন্য প্রয়োজনীয় সালফার আনার অনাপত্তিপত্র (এনওসি) দিচ্ছেন না ডিসি গোলামুর রহমান। নাটোর সুগার মিলসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ শহিদুল্লাহ বলেন, ‘বর্তমান জেলা প্রশাসকের কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না। সালফার আনার অনুমতির জন্য ১৫ দিন ধরে তাঁর কার্যালয়ে ঘোরাঘুরি করলেও তিনি অনুমতি দেননি। সালফারের অভাবে মিলটি যেকোনো দিন বন্ধ হয়ে যেতে পারে। ’

অন্যদিকে গত ৭ নভেম্বর কান্দিভিটা এলাকায় নাটোরের প্রাচীন ঐতিহ্যবাহী পুরনো পার্ক ভেঙে লেডিস ক্লাব করেছেন বর্তমান জেলা প্রশাসক। এ বিষয়ে নাটোরের লেখক-সাহিত্যিক, আইনজীবী ও সাংবাদিকরা শিশু পার্কটি চালু কারার দাবিতে স্মারকলিপি দিলেও আজ পর্যন্ত তিনি কোনো ব্যবস্থা নেননি। এ নিয়ে স্থানীয় নাগরিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে বিশিষ্ট কথাসাহিত্যিক জাকির তালুকদার বলেন, ‘প্রাচীন এই শিশু পার্কটির সঙ্গে জড়িয়ে আছে নাটোরবাসীর আবেগ। কিন্তু হঠাৎ করে শিশু পার্কটি বন্ধ করে দেওয়ায় আমরা ক্ষুব্ধ। ’

সচেতন নাগরিক কমিটি নাটোর জেলা শাখার সভাপতি রনেন রায় বলেন, একজন জেলা প্রশাসক হিসেবে গোলামুর রহমানের বিরুদ্ধে এত অভিযোগ মেনে নেওয়া যায় না। অবিলম্বে তাঁর বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হোক।

অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক গোলামুর রহমান বলেন, কখনো কখনো তাঁর ফেসবুক আইডি হ্যাক করা হয়। কেউ হ্যাক করে এ কাজগুলো করে থাকতে পারে। ফেসবুক আইডি হ্যাক হলেও আপনি আইনগত ব্যবস্থা নেননি কেন—প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম তার নিজস্ব গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলে। তবে আমি ফেসবুকের বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাই না। ’ এ ছাড়া কোনো কর্মচারীকে মারধরের ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।

আরেকটি সূত্র জানিয়েছে, ডিসি গোলামুর রহমানের বিরুদ্ধে এই অভিযোগ তুলে ধরে ছয় দফার একটি গোপন প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারের উচ্চপর্যায়ের বিভিন্ন দপ্তরে পাঠিয়েছে সরকারের একটি গোয়েন্দা সংস্থা। ওই প্রতিবেদনে আসন্ন নির্বাচনে তাঁর দায়িত্ব পালনেও সমস্যা হতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করা হয়।

এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব শেখ ইউসুফ হারুন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। ভুক্তভোগী প্রতিকার চাইলে এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কারাগারে মানবাধিকার কর্মীদের যৌন নিপীড়ন চালায় সৌদি

বিদেশের খবর: কারাগারে মানবাধিকার নারী ও পুরুষ কর্মীর ওপর শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন চালায় সৌদি আরব। চলতি বছরের মে মাস থেকে গ্রেফতারকৃত বহু নারী ও পুরুষ কর্মীর ওপর এ ধরনের বর্বরতা চালিয়েছে সৌদি প্রশাসন। সম্প্রতি এক বিবৃতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ ও ‘হিউম্যান রাইটস ওয়াচ’ এ অভিযোগ তুলেছে। খবর মিডল ইস্টি আই’র।

তিনজন ভুক্তভোগীর সাক্ষ্য উল্লেখ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, মানবাধিকার কর্মীদের কারাগারে ধরে নিয়ে গিয়ে ইলেকট্রিক শক ও বেধড়ক পিটুনি দেওয়া হতো। এমনকি নির্যাতন সহ্য করতে না পেরে এর মধ্যে একজন ভুক্তভোগী মানবাধিকার কর্মী কারাগারের ভেতর একাধিকবার আত্মহননের চেষ্টা পর্যন্ত করেছেন।

বিবৃতিতে জানানো হয়, একজন নারী মানবাধিকার কর্মী জানিয়েছেন, তাকে একাধিকবার মুখে মাস্ক পরিহিতদের কাছে যৌন নিপীড়নের শিকার হতে হয়েছে।

অন্য আরেকটি বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ জানায়, মে মাসের শুরুতে আটককৃত তিনজন নারী মানবাধিকার কর্মীর ওপর তদন্ত চালিয়ে জানা যায়, তাদেরকে মাঝে মাঝেই ইলেকট্রিক শক ও বেত্রাঘাত করা হয়েছে। এ ছাড়া জোর করে চুমু খাওয়ার চেষ্টা করা হতো।

এদিকে সৌদি সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে জানানো হয়, সৌদি আরবের শাসন ব্যবস্থায় নির্যাতনের কোনো সুযোগ নেই। অপরাধী সে নারী হোক বা পুরুষ, তদন্ত চলাকালে তার ওপর কোনোরকম শারীরিক, যৌন ও মানসিক নির্যাতন করার প্রশ্নই ওঠে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উইন্ডিজকে ২০৪ রানের লক্ষ্য দিয়ে অলআউট বাংলাদেশ

খেলার খবর: সকালের শিশির কেবল শুকিয়েছে। গায়ে লাগতে শুরু করেছে রোদ। এরমধ্যেই অলআউট বাংলাদেশ। দ্বিতীয় দিনের শেষ আর তৃতীয় দিনের শুরুর মরা রোদেই শেষ বাংলাদেশের ইনিংস। প্রথম ইনিংসে তিনশ’ ছাড়ানো দল দ্বিতীয় ইনিংসে থামল ১২৫ রানে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে ২০৩ রানের লিড পেয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংস থেকে পাওয়া পাওয়া ৭৮ রানের লিডটা বড্ড কাজে দিয়েছে সাকিবদের। জিততে হলে ওয়েস্ট ইন্ডিজকে এখন করতে হবে ২০৪ রান।

তৃতীয় দিন ৫ উইকেটে ৫৫ রান নিয়ে শুরু করে বাংলাদেশ। দলকে ভরসা দেওয়ার জন্য ব্যাটে ছিলেন মুশফিকুর রহিম ও মেহেদি মিরাজ। কিন্তু দিনের শুরুতে আউট হয়ে ফেরেন তারা। এরপর ফেরেন ভালো খেলা মাহমুদুল্লাহও। তিনি ফিরতেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান করেন মাহমুদুল্লাহ। তিনি ৩১ রানে ফেরেন। সঙ্গে থাকা নাঈম ফেরেন ৫ রানে।

বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে কেউই ভালো করতে পারেননি। তৃতীয় দিনের শুরুতে মুশফিক ফেরেন ১৯ রানে। এরপর মেহেদি মিরাজ ফেরেন ১৮ রানে। তার আগে ১২ এবং ১৭ রানে ফেরেন মুমিনুল এবং মিঠুন। এর আগে দ্বিতীয় দিনের শুরুতে বাংলাদেশ ৩২৪ রানে অলআউট হয়ে যায়। এরপর ব্যাটে নামা ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থামে ২৪৬ রানে। বাংলাদেশ ৭৮ রানের লিড পায়। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড দাঁড়ায় ১৩৩।

বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে মুমিনুল হক দারুণ এক সেঞ্চুরি তুলে নেন। এছাড়া ইমরুল কায়েস ৪৪ ও সাকিব করেন ৩৪ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম ইনিংসে হেটমায়ার ও ডউরিচ ৬৩ করে রান করেন। বাংলাদেশের হয়ে নাঈম হাসান ৫ উইকেট নেন। এছাড়া সাকিব নেন ৩ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম ইনিংসে শ্যানন গ্যাব্রিয়েল নেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে বিশু চারটি ও রেস্টন চেজ ৩ উইকেটন নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest