সর্বশেষ সংবাদ-
মুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় ঈদ-ই-মিলাদুন্নবী পালিত

আশাশুনি ব্যুরো : ১২ রবিউল আওয়াল পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আশাশুনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসিজদের উদ্যোগে রালী, মহানবী (সা) এর জীবনি আলোচনা, মীলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত এবং কোন কোন স্থানে বৃহস্পতিবারও দিবস পালন করা হয়।
এ উপলক্ষে গুনাকরকাটি খাইরিয়া আজিজীয়া কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য সাদুল্লাহ চৌধুরীর নেতৃত্বে সকাল ৮ টায় মাদরাসা চত্বর থেকে বিশাল জশনে জলুস ঈদ-ই-মিলাদুন্নবী র‌্যালী বের করা হয়। র‌্যালিটি গুনাকরকাটি ব্রীজ হয়ে কুল্যার মোড় হয়ে বুধহাটা বাজারে গিয়ে করিম সুপার মার্কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা রাখেন মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ¦ মাওঃ আবু তাহের, মাওঃ আরিফুল্লাহ ও মাওঃ রবিউল ইসলাম। পরে পুনরায় র‌্যালি বের করা হয় এবং কুল্যার মোড় হয়ে মাদরাসা ময়দানে গিয়ে নাত-ই-রসুল, গজল, মহানবীর জীবনী আলোচনা ও মীলাদ-দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন, খানকায়ে আজিজীয়ার পীর সাহেব হুজুর খাজা মোহাম্মদ মিনহাত উল্লাহ।
আশাশুনি সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কলেজ জামে মসজিদে আলোচনা ও মীলাদ মাহফিলের আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোঃ হোসেন আলির সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা রাখেন, আরবী প্রভাষক আসমাতুল্লাহ আল-গালিব ও মসজিদের খতিব হাফেজ মাওঃ আবু হাসান। অনুষ্ঠানে প্রভাষক জাকির হোসেন, প্রভাষক মিজানুর রহমান, প্রভাষক মাসুদুর রহমান, প্রভাষক জাহিদুল ইসলাম, প্রভাষক আকরামুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
গুনাকরকাটি পশ্চিমপাড়া জামে মসজিদ ঃ বুধবার সন্ধ্যায় মসজিদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মীলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটির আয়োজনে মাহফিলে মূল আলোচনা রাখেন, প্রভাষক মাওঃ রবিউল ইসলাম। এছাড়া হাফেজ রায়হান, মাওঃ ওছমান গনি, মাওঃ নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মীলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক দাউদ হোসেনের সভাপতিত্বে সভায় আলোচনা রাখেন, সিরাজুল ইসলাম, সালামত হোসেন, মাওঃ আঃ ওহাব প্রমুখ। এছাড়া উপজেলার কুন্দুড়িয়া পি এন মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি থানা পুলিশের অভিযানে আটক ২

আশাশুনি ব্যুরো: আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ও ৫৫ পিচ ইয়াবাসহ ২ আসামীকে আটক করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে বৃহস্পতিবার আশাশুনি থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে এসআই আকরাম হোসেন জমাদ্দার, এসআই শেখ নাজিবুর রহমান, পিএসআই মোঃ আঃ রাজ্জাক, এএসআই মোঃ আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিকাল আড়াই ঘটিকায় গোয়ালডাঙ্গা গ্রাম হতে ৫৫ পিচ ইয়াবা সহ কাপসান্ডা গ্রামের সৈয়দ আলী মোড়লের পুত্র আসামী মোঃ শাকিল মোড়ল (২৪)কে হাতেনাতে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আশাশুনি থানায় মামলা রুজু করা হয়েছে। অপরদিকে এএসআই মোঃ আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিআর-০৩/১৭ (ওয়ারেন্ট) মূলে আসামী কলিমাখালী গ্রামের শহর আলী গাজীর পুত্র বিল্লাল হোসেনকে তার নিজ বাড়ী হতে গ্রেফতার করা হয়।

শুক্রবার দুপুরে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বাধীনতার পর কলকাতার প্রথম মুসলিম মেয়র হাকিম

বিদেশের খবর: কলকাতার নতুন মেয়র হিসাবে ফিরহাদ হাকিমের নাম ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ববি হাকিম নামে বেশি পরিচিত এই নেতা আগে থেকেই রাজ্যের নগরোন্নয়ন এবং পৌর দফতরের মন্ত্রী ছিলেন।

এর আগে মেয়র পদ থেকে ইস্তফা দেন শোভন চ্যাটার্জী। কিন্তু ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েনের ফলে কাজে অমনোযোগী হয়ে পড়ছিলেন, এই অভিযোগে মমতা ব্যানার্জী তাকে পদত্যাগ করতে বলেছিলেন।

নতুন মেয়র বেছে নেয়ার জন্য দলীয় কাউন্সিলরদের বৈঠক আগেই ডাকা হয়েছিল, যেখানে মমতা ব্যানার্জী ছাড়াও হাজির ছিলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সেই বৈঠকেই ব্যানার্জী জানান নতুন মেয়রের নাম।

১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার আগে পাঁচ জন মেয়র ছিলেন মুসলিম, যাদের মধ্যে ছিলেন শের-এ-বাংলা এ কে ফজলুল হক। কিন্তু তারপর থেকে কখনও কোনও মুসলিম ধর্মাবলম্বী নেতা কলকাতার মেয়র পদে বসেননি।

ফিরহাদ হাকিম দক্ষিণ কলকাতার চেতলা অঞ্চলের মানুষ। কংগ্রেস রাজনীতি করতে করতেই মমতা ব্যানার্জীর ঘনিষ্ঠ হয়ে ওঠা এবং গত শতাব্দীর নয়ের দশকের শেষ দিকে কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর হিসাবে প্রথম ভোটে জেতা।

সূত্র: বিবিসি বাংলা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিমান বাহিনীর জেট ফাইটার বিধ্বস্ত, পাইলট নিহত

অনলাইন ডেস্ক: বিমান বাহিনীর প্রশিক্ষণ চলাকালে টাঙ্গাইলের মধুপুরে একটি জেট ফাইটার বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের পাইলট আরিফ আহমেদ দীপু নিহত হয়েছেন।

আজ শুক্রবার বিকেল ৩টার দিকে রসুলপুরের টেলকি ফায়ারিং জোনে মহড়ার সময় এফ-৭ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করীম শাম্মী বিষয়টি নিশ্চিত করেছেন।

আইএসপিআর পরিচালক লে. কর্নেল আলমগীর কবীর বলেন, বিধ্বস্ত বিমানের পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু এ দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ বা ঘটনার বিস্তারিত জানা যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রত্যেক আসনে প্রতিপক্ষ কে, জানার চেষ্টা করছে আ.লীগ–বিএনপি

রাজনীতির খবর: নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আছে আর মাত্র পাঁচ দিন। কিন্তু কোনো দল বা জোটই এখনো চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করেনি। প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগের নেতারা বলছেন, দলীয় মনোনয়ন কারা পাচ্ছেন, সেটা ইতিমধ্যেই চূড়ান্ত করেছে দুই দল। কিন্তু আনুষ্ঠানিক প্রকাশ আটকে আছে জোটের সমীকরণ আর পরস্পরের প্রার্থিতা জানার আগ্রহে।

দুই দলের নেতারাই বলছেন, ৩০০ আসনের মধ্যে দেড়শ থেকে ২০০ আসনে প্রতিপক্ষ দলের কে প্রার্থী হচ্ছেন তা মোটামুটি আগে থেকেই জানা থাকে। তারপরও তাঁরা সব আসনেই নিজ দলীয় প্রার্থীর প্রতিপক্ষ কে হচ্ছেন সে ব্যাপারে খোঁজ রাখছেন।

আওয়ামী লীগ ও বিএনপির একাধিক সূত্র জানায়, তারা পরস্পরের মনোনয়নের দিকে তাকিয়ে আছেন। কোন আসনে কোন দল থেকে প্রার্থী হচ্ছেন, সেটা নিশ্চিত হয়ে নিজেদের প্রার্থী ঘোষণা করবেন, এমন সুযোগের অপেক্ষায় সব পক্ষই। অবশ্য নিজেদের জোটগত আসন ভাগাভাগি এখনো শেষ হয়নি। সেই ভাগ-বাঁটোয়ারায় বাদ পড়তে পারেন দলীয় অনেকেই। দুই দলের দায়িত্বশীল নেতারাই বলছেন, প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলোর প্রার্থী কারা সেটা জানার চেষ্টা তাঁরা করছেন। বিশেষ করে যেসব আসনে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে সেসব আসনে প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থী কে সেটা জানাটা জরুরি। দুই দলের দুজন দায়িত্বশীল নেতা বলেছেন, ইতিমধ্যে তাঁরা বিভিন্ন উৎসে কিছুটা জেনেছেন। এটা নির্বাচনের আগে সব সময়ই করা হয়।

অবশ্য ক্ষমতার বাইরে থাকা বিএনপির নেতারা এও বলছেন, আগে আগে চূড়ান্ত ভাবে একক প্রার্থীর নাম প্রকাশ করা হলে ক্ষমতাসীনরা ওই প্রার্থীকে নানা ভাবে হয়রানি করার সুযোগ পাবে। প্রার্থীর প্রার্থিতা বাতিলের সুযোগও নিতে পারে। এসব কথা বিবেচনা করেও বিএনপি কিছুটা দেরিতে প্রার্থী তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে।

আওয়ামী লীগ আগামী ২৫ বা ২৬ নভেম্বর দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বলে দলটি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্প্রতি সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন। অন্যদিকে বিএনপি প্রার্থী তালিকা প্রকাশের ব্যাপারে কোনো সময়ের কথা এখনো উল্লেখ করেনি।

আওয়ামী লীগ ও বিএনপি দলীয় সূত্রগুলো জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগ থেকে ৪ হাজার ২৩টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে, বিএনপি থেকে হয়েছে ৪ হাজার ৫৮০ টি। দুই দলেরই সাক্ষাৎকার পর্ব শেষে মনোনয়নের তালিকা প্রায় চূড়ান্ত। আওয়ামী লীগের প্রায় সব কটি আসনেই কারা দলীয় মনোনয়ন পাবেন, সেটা চূড়ান্ত হয়েছে। এখন তারা কোন আসনে ঐক্যফ্রন্ট বা বিএনপির কে প্রার্থী হতে পারেন, সে হিসেব মেলানোর চেষ্টা করছেন।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ তার নিজস্ব ধরনে প্রার্থী বাছাই করে। স্থানীয়ভাবে জনপ্রিয়, সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য প্রার্থী মনোনয়ন দিচ্ছে তাঁর দল। তিনি বলেন, সময়মতোই আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নাম প্রকাশ করা হবে। আওয়ামী লীগের এই নেতা বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ দলীয় প্রার্থী সম্পর্কে যেমন খবর রাখে তেমনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী কে, তাঁকে কীভাবে ভোটের মাঠে মোকাবিলা করতে হবে সে সম্পর্কেও তথ্য রাখে।

ঐক্যফ্রন্ট-বিএনপির প্রার্থিতা ও জোটের সমীকরণ খোলাসা হতে আরও বেশ কয়েক দিন লেগে যেতে পারে বলে দাবি বিএনপির একাধিক নেতার। এমনকি সেটা মনোনয়ন ফরম জমা দেওয়ার পর পর্যন্ত গড়াতে পারে। এখন পর্যন্ত বিএনপি তাদের মনোনয়নপ্রত্যাশী সবাইকেই নির্বাচন কমিশনে মনোনয়ন ফরম জমা দিতে বলেছে। পরবর্তীতে নিজেদের জোটের সমীকরণ মিলিয়ে প্রার্থী ঘোষণা করতে পারেন তাঁরা। সে ক্ষেত্রে দুই পক্ষই সুবিধাজনক অবস্থানে থাকতে চায়।

জাতীয় পার্টি ২ হাজার ৮৬৫টি মনোনয়ন ফরম বিক্রি করলেও সাক্ষাৎকারে ডেকেছিল বাছাই করা ৭৮০ জনকে। কিন্তু সেখানে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলে দিয়েছেন, ৩০০ আসনে তিনিই প্রার্থী চূড়ান্ত করবেন। সবাই যেন তাঁর সিদ্ধান্ত মেনে দলের পক্ষে কাজ করেন। জোটের বিষয়েও তিনি নিজে সিদ্ধান্ত নিয়ে জানাবেন বলে ঘোষণা দিয়েছেন।

সে হিসেবে ১৪ দলের সঙ্গে আওয়ামী লীগের চূড়ান্ত বনিবনা হয়নি বলেই ধরে নিচ্ছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা। তাঁরা বলছেন, আওয়ামী লীগ ৬৫-৭০ আসন ছাড়তে চাইলেও শরিকদের দাবি আরও বেশি। তবে আওয়ামী লীগের সূত্রগুলো জানায়, তাদের সংসদীয় বোর্ড দলীয় প্রার্থীদের বাছাইয়ের কাজ শেষ করেছে। ৮-১০টি আসন বাকি আছে, যেগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই চূড়ান্ত করবেন। জোট ও মিত্রদের যেসব আসন নিয়ে একাধিক ব্যক্তি মনোনয়ন চান সেগুলোর ব্যাপারেও তিনি সিদ্ধান্ত জানাবেন। পরে জোটগতভাবেই মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে।

জাতীয় ঐক্যফ্রন্টের অন্তর্ভুক্ত গণফোরাম ৩৫০টি, জেএসডি ৫৪৭টি, কৃষক শ্রমিক জনতা লীগ ৬০টি মনোনয়ন ফরম বিক্রি করেছে। দলগুলোও জানিয়েছে, আসন ভাগাভাগি নিয়ে বিএনপির সঙ্গে তাদের আলোচনা চলছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনে করেন, দলীয় প্রার্থী বা জোটের প্রার্থী কারা হচ্ছেন তা কৌশলগত কারণে সুনির্দিষ্ট সময়ে প্রকাশ করা হবে। তিনি বলেন, আওয়ামী লীগ ও তাঁদের জোটের প্রার্থীরাই নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন। তাঁর দল অবশ্যই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে ভোটের লড়াইয়ে জিততে পারবেন এমন প্রার্থীকেই মনোনয়ন দেবে। তিনি বলেন, সময়মতোই প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী বিদেশিরা

খেলার খবর: ইসির সঙ্গে বিভিন্ন বিদেশি সংস্থা–দূতাবাসের যোগাযোগ ডিসেম্বরের শুরু থেকে পর্যবেক্ষণ–প্রক্রিয়ায় গতি আসতে পারে আন্তর্জাতিক পর্যবেক্ষক নীতিমালায় প্রথম কিছু ধারা যুক্ত ইসির বিএনপিসহ বিরোধী রাজনৈতিক জোট ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ায় নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে বিদেশিরা আগ্রহী হয়ে উঠেছে। এরই মধ্যে বিভিন্ন সংস্থা ও দেশ নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে যোগাযোগ শুরু করেছে।

ইসির কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, এ মাসের শুরু থেকে আইআরআইসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং ঢাকায় অবস্থিত দূতাবাসগুলো অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ শুরু করেছে। তবে আগামী মাসের শুরু থেকে বিদেশিদের নির্বাচনী পর্যবেক্ষণের প্রক্রিয়ায় গতি আসতে পারে।

এদিকে, বিদেশিরা পর্যবেক্ষণে আগ্রহী হয়ে উঠলেও নির্বাচন কমিশন আন্তর্জাতিক পর্যবেক্ষক নীতিমালায় এবার প্রথমবারের মতো কিছু ধারা যুক্ত করেছে।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য প্রণীত নীতিমালায় বলা হয়েছে, ভোটকেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার অথবা ফেসবুক, টুইটার বা অন্য যেকোনো সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার কঠোরভাবে নিরুৎসাহিত করা হচ্ছে। নীতিমালায় আরও বলা হয়েছে, পর্যবেক্ষকদের রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখতে হবে। সব সময় ইসির সরবরাহ করা পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। প্রিসাইডিং কর্মকর্তার আইনগত নির্দেশনা মেনে চলতে হবে। নির্বাচনপ্রক্রিয়ায় কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না। গোপনে বুথে যাওয়া যাবে না। ভোট গণনার সময় একটি পর্যবেক্ষক দল থেকে একজন উপস্থিত থাকতে পারবেন। নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী বিদেশি পর্যবেক্ষকদের আগে আবেদন করতে হবে। আবেদন যাচাই করে অনাপত্তির জন্য তা স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে ইসি।

খোঁজখবর নিচ্ছে বিদেশিরা: ইসির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন বিরোধী রাজনৈতিক জোট গঠনের পর থেকে আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশ পর্যবেক্ষণের বিষয়ে যোগাযোগ করছে। এ মাসের শুরু থেকে তাদের এই যোগাযোগ শুরু হয়েছে। এরই মধ্যে নির্বাচন ও গণতন্ত্রবিষয়ক মার্কিন গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই), নির্বাচন পর্যবেক্ষণ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার সঙ্গে যুক্ত ব্যাংককভিত্তিক সংস্থা অ্যানফ্রেল এবং ঢাকায় ফ্রান্স ও জাপান দূতাবাস এ যোগাযোগ শুরু করেছে। এ ছাড়া ঢাকায় অবস্থিত আরও কয়েকটি দূতাবাস নির্বাচন পর্যবেক্ষণের নানান বিষয় নিয়ে গত দুই সপ্তাহে কমিশনের কাছে খোঁজখবর নিচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল বিকেলে এই প্রতিবেদককে জানান, আঞ্চলিক ও আন্তর্জাতিক বেশ কিছু সংস্থা বাংলাদেশের নির্বাচন কমিশনকে বিভিন্ন সময় আমন্ত্রণ জানায়। ইসি ওই সংস্থাগুলোর পাশাপাশি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানাবে। আবার কমনওয়েলথসহ বেশ কয়েকটি সংস্থা সাধারণত আমন্ত্রণ ছাড়া নির্বাচন পর্যবেক্ষণে যুক্ত হয় না। এ ক্ষেত্রে এ তালিকার সংস্থাগুলোকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। তবে যেসব দেশ ও আন্তর্জাতিক সংস্থা আগামী নির্বাচন পর্যবেক্ষণ করতে চাইবে, তাদের সরাসরি ইসির সঙ্গে যোগাযোগ করতে হবে।
সাধারণত বিদেশি নির্বাচনী পর্যবেক্ষকদের কাজের সঙ্গে ইসি সরাসরি যুক্ত থাকলেও পররাষ্ট্র মন্ত্রণালয় এ প্রক্রিয়ায় সহযোগীর ভূমিকায় থাকে। তবে গতকাল এ নিয়ে জানতে চাইলে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা এই প্রতিবেদককে বলেন, বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের কাজের ক্ষেত্রে সাধারণত নির্বাচনের আগে একটি সেল গঠন করা হয়। এ ধরনের কোনো সেল এখনো পর্যন্ত হয়নি। সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের পর এ কাজ শুরু হতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাকিস্তানে চীনা কনস্যুলেটে সন্ত্রাসী হামলা, নিহত ৫

বিদেশের খবর: পাকিস্তানের বন্দরনগরী করাচিতে চীনা কনস্যুলেটে সন্ত্রাসী হামলায় দুই নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। আজ শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে করাচির ওই কূটনৈতিক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের গুলিতে তিনজন বন্দুকধারী নিহত হয়েছেন।

বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, নিরাপত্তারক্ষীদের বাধা টপকে চীনা কনস্যুলেটে ঢোকার সময় বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি ছোড়েন। এ সময় পাল্টা গুলি ছোড়েন কনস্যুলেটের নিরাপত্তারক্ষীরাও। বন্দুকযুদ্ধে চীনা কনস্যুলেটের দুই নিরাপত্তারক্ষী প্রাণ হারান। গুরুতর আহত হন একজন। পাল্টা গুলি বিনিময়ে তিন বন্দুকধারী নিহত হন। পরে বন্দুকধারীরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান। গোলাগুলির শব্দ শোনা যায় একটু দূরে ক্লিফটন এলাকা থেকেও। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।

অপর আরেক ঘটনায় পাকিস্তানের আদিবাসী এলাকায় বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আজ সকালে ওরাকজাই শহরের উত্তর–পশ্চিমে একটি বাজারে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৩৫ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে টারগাররা

খেলার খবর: প্রথম ইনিংসে ৭৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়েছে বাংলাদেশ দল। দলীয় ১৩ রানে জোমেল ওয়ারিক্যানের বলে বোল্ড হয়ে ফেরেন ওপেনার ইমরুল কায়েস। প্রথম ইনিংসে ৪৪ রান করা ইমরুল দ্বিতীয় ইনিংসে ফেরেন মাত্র ২ রান করে।

এরপর কোনো রান যোগ করার আগেই সাজঘরে ফেরেন অন্য ওপেনার সৌম্য সরকার। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া সৌম্য, দ্বিতীয় ইনিংসে ব্রাথওয়েটের বলে ক্যাচ তুল বিদায় নেয়ার আগে করেন ১১ রান।

রোস্টন জেচের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন প্রথম ইনিংসে ১২০ রান করা মুমিনুল হক। দ্বিতীয় ইনিংসে ১১ বলে মাত্র ১২ রান করে ফেরেন বাংলাদেশের টেস্ট ‘স্পেশালিস্ট’ ব্যাটসম্যান।

দলের কঠিন চাপের মুহূর্তে দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসান। দলীয় ৩৫ রানে মাত্র ১ রান করে ফেরেন সাকিব। এর আগে প্রথম ইনিংসে তিনি করেছেন ৩৪ রান।

নাঈম-সাকিব স্পিন ঘূর্ণিতে ২৪৬ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

চার স্পিনার ও এক পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই বোঝা যায়,উইকেট শিকারের জন্য স্পিনারদের দিকে তাকিয়ে ছিল স্বাগতিকরা। আস্থার প্রতিদানও দিলেন তারা। টপাটপ করে একের পর এক উইকেট তুলে নিলেন তারা। বিশেষ করে নাঈম হাসান ও সাকিব আল হাসান। অভিষিক্ত অফস্পিনারের ৫ উইকেট এবং অধিনায়কের ৩ উইকেট শিকারে ২৪৬ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ। এখনও ৭৮ রানে এগিয়ে সাকিব বাহিনী।

প্রথম ইনিংসে বাংলাদেশের ৩২৪ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা শুভ হয়নি ওয়েস্ট ইন্ডিজের। সূচনালগ্নেই ফেরেন কাইরন পাওয়েল। টিম বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাইজুল ইসলাম। তার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ক্যারিবীয় ওপেনার। অল্পক্ষণ পর সাকিব আল হাসানের জোড়া আঘাতে চাপে পড়ে উইন্ডিজ। সরাসরি বোল্ড হয়ে ফেরেন শাই হোপ। কয়েক মিনিটের ব্যবধানে বিশ্বসেরা অলরাউন্ডারের বলির পাঁঠা হয়ে সৌম্য সরকারকে ক্যাচ দিয়ে ফেরেন ক্রেগ ব্র্যাথওয়েট।

চাপের মুখে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন রোস্টন চেজ। সুনিল আমব্রিসকে নিয়ে ধীরে ধীরে চাপ কাটিয়ে ওঠার চেষ্টা করেন তিনি। তাকে যথার্থ সঙ্গ দিতে থাকেন আমব্রিসও। তবে তাদের পথে বাধা হয়ে দাঁড়ান নাঈম হাসান। দুর্দান্ত ডেলিভেরিতে শর্ট লেগে ইমরুল কায়েসের তালুবন্দি করে চেজকে (৩১) ফেরান তিনি। অভিষেক ম্যাচে এটি তার প্রথম উইকেট। এতে সফরকারীদের ওপর চাপ অব্যাহত থাকে। একটু পরেই আমব্রিসকে (১৯) এলবিডব্লিউ করে ফেরান এ অফস্পিনার। ফলে মহাবিপর্যয়ে পড়ে ক্যারিবীয়রা।

এ পরিস্থিতিতে নেমে আপাতদৃষ্টিতে ধীরে চলো নীতি গ্রহণ করার কথা একজন ব্যাটসম্যানের। তবে ঠিক উল্টো পথে হাঁটেন শিমরন হেটমায়ার। ক্রিজে এসেই ঝড় তোলেন তিনি। তাকে যোগ্য সহযোদ্ধার সমর্থন জোগান শান ডাওরিচ। তাতে এলোমেলো হয়ে যায় বাংলাদেশ বোলিং লাইনআপ।

তবে দমে যাননি টাইগার বোলাররা। চেষ্টা চালিয়ে যান তারা। পরিশ্রম ও ধৈর্যের ফল হিসেবে সাফল্যও পান। অবশেষে থামতে বাধ্য হন হেটমায়ার। রূদ্রমূর্তি ধারণ করা ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। দুর্দান্ত ডেলিভেরিতে মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি করে তাকে ফেরান তিনি। তাতে ভাঙে ৯২ রানের জুটি। ফেরার আগে টি-টোয়েন্টি মেজাজে ৪৭ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৬৩ রান করেন হেটমায়ার।

এর আগে প্রথম দিনের ৮ উইকেটে ৩১৫ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নামে বাংলাদেশ। তাইজুল ইসলাম ৩২ এবং নাঈম হাসান ২৪ রান নিয়ে খেলা শুরু করেন। যতটা সম্ভব সংগ্রহ বাড়িয়ে নেয়া লক্ষ্য ছিল টাইগারদের। এজন্য তাইজুল ইসলাম এবং নাঈম হাসানের দিকে তাকিয়ে ছিল।

তবে এদিন খুব বেশি দূর যেতে পারেনি এ জুটি। শুরুতেই জোমেল ওয়ারিক্যানের বলে শাই হোপকে ক্যাচ দিয়ে ফেরেন নাঈম (২৬)। খানিক বাদেই একই বোলারের এলবিডব্লিউ ফাঁদে পড়ে ফেরেন মোস্তাফিজুর রহমান। এতে ৩২৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ৩৯ রানে অপরাজিত থাকেন তাইজুল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪টি করে উইকেট শিকার করেন শ্যানন গ্যাব্রিয়েল ও জোমেল ওয়ারিক্যান।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: (প্রথম দিন শেষে ৩১৫/৮) ৯২.৪ ওভারে ৩২৪ (নাঈম ২৬, তাইজুল ৩৯*, মোস্তাফিজ ০; রোচ ১৭-২-৬৩-১, গ্যাব্রিয়েল ২০-৩-৭০-৪, চেজ ১১-০-৪২-০, ওয়ারিক্যান ২১.৪-৬-৬২-৪, বিশু ১৫-০-৬০-১, ব্র্যাথওয়েট ৮-১-১৯-০)

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest