সর্বশেষ সংবাদ-
মুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

ব্যালটে ভোট দেয়ার ঝামেলা দূর করবে ইভিএম : সিইসি

দেশের খবর: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, ব্যালট পেপারে ভোট দেয়ার ঝামেলা দূর করতে হবে। আর এটি করতে পারে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)।

একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার প্রশিক্ষকদের প্রশিক্ষণ সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কত ইভিএম ব্যবহার হবে সে বিষয়ে দু’একদিনের মধ্যে সিদ্ধান্ত হবে। ইভিএম একটি নতুন উদ্যোগ। ব্যালটে ভোট দেয়ার যে ঝামেলা সেটি দূর করতে হবে। ইভিএম সেটা করতে পারে। ইতোপূর্বে স্থানীয় সরকার নিবাচনে এটি ব্যবহার করা হয়েছে। সংসদ নিবাচনে ইভিএম ব্যবহারে কোন আইনগত বাধা নেই। সেটা আমরা ব্যবহার করব। দু’একদিনের মধ্যে কতটি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে তা নির্ধারণ করা হবে।

কে এম নূরুল হুদা বলেন, যেখানে ইভিএম ব্যবহার হবে, সেখানে কয়েকদিন আগে মানুষকে বুঝাতে হবে। যাতে কোন সমস্যা না থাকে। ভোটারদের বুঝাতে হবে। বিভিন্ন দল ইভিএমের বিরোধীতা করে তারা এটি এসে পরীক্ষা নিরীক্ষা করে দেখুক। তাদের লোক দিয়ে ইভিএমের টেকনিক্যাল বিষয় পরীক্ষা করুক। তাহলে তাদের সংশয় কেটে যাবে।

প্রশিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ৩০ ডিসেম্বরকে কেন্দ্র করে আমাদের ব্যাপক প্রস্তুতি। দিনটি গুরুত্বপূর্ণ কারণ এই দিনে জনগণ তাদের প্রতিনিধিকে নির্বাচন করবে। দিনটি তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলসহ সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন।

তিনি বলেন, নিরপেক্ষতা, কারিগরি দক্ষতা, নির্বাচন পরিচালনায় আইন বিধি বিধান জানা দরকার। আপনারা নির্বাচন কিভাবে পরিচালনা করবেন সেটা জানলেও, সহকারী প্রিজাইডিং অফিসারদের জানার কথা নয়। বারবার বিভিন্ন পর্যায়ে এই ট্রেনিং দেয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ। আপনারা তাদের সঠিকভাবে প্রশিক্ষণ দেবেন।

প্রশিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেয়ার সময় সতর্ক থাকতে হবে। কারণ তারা রাজনৈতিক দলের প্রতিনিধি। তারা থাকেন মাঠে, তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। অনেক সময় তীর্যক কথা বলতে পারে, কিন্তু নেয়া যাবে না। তারা প্রশ্ন করবে, জানতে চাইবে, সেটি তাদের বুঝাবেন।

রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তাদের সমস্যাগুলো বুঝতে হবে। তাদের সমস্যাগুলো দেখতে হবে। আগে এটি ছিল না এখন সেটা করতে হবে। তাদের প্রশ্ন শুনে ধৈর্য ধরে উত্তর দিতে হবে।

চারদিন আগে পল্টন থেকে নিখোঁজ যশোরের বিএনপি নেতা আবু বকর আবুর লাশ মিলেছে বুড়িগঙ্গায়। এ ঘটনায় পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হবে জানান সিইসি।

সাংবাদিকদের কেএম হুদা বলেন, তিনি পুলিশ হেফাজতে ছিলেন? আমরা পুলিশকে এ বিষয়ে নির্দেশনা দেব। যাতে তদন্ত করে দোষীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা হয়। ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এসএসসি ও সমমান পরীক্ষা ২ ফেব্রুয়ারি থেকে

শিক্ষা সংবাদ: ২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ২ ফেব্রুয়ারি থেকে।

শিক্ষা মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এসএসসি পরীক্ষার বিস্তারিত সময়সূচি পাওয়া যাবে।

প্রকাশিত পরীক্ষার সূচি অনুযায়ী ২ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসির তত্ত্বীয় পরীক্ষা এবং ২৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বেশ কয়েক বছর থেকে ১ ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হলেও এবার ওই দিন শুক্রবার হওয়ায় ২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটি।

এবারও বহুনির্বাচনী (এমসিকিউ) অংশের উত্তর আগে দিতে হবে। পরে নেওয়া হবে সৃজনশীল ও রচনামূলক অংশের পরীক্ষা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আসন ভাগাভাগি নিয়ে শরিকদের অপেক্ষায় রাখল আ’লীগ

রাজনীতির খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩০ ডিসেম্বর। ভোটের হাওয়া লেগেছে সর্বত্র। শহর থেকে গ্রাম, হাটবাজার থেকে গ্রামের মেঠো সড়কের পাশে ছোট্ট চায়ের দোকান সব জায়গায় আলোচনার বিষয়বস্তু এখন একটিই-জাতীয় নির্বাচন। চায়ের কাপে ঝড় তুলছে নির্বাচনী আলাপ।

এক দশক পর তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতে যাচ্ছে দেশে। গতবার বেশিরভাগ আসনে নির্বাচন না হওয়ায় যারা ভোট দেয়ার সুযোগ পাননি, তারা এবার মুখিয়ে আছেন ভোট দিতে।

রাজপথের বিরোধী দল বিএনপি ও তাদের জোট নির্বাচনে আসার ঘোষণা দেয়ার পর জাতীয় নির্বাচনের সত্যিকারের আমেজ শুরু হয়ে গেছে দেশজুড়ে।

নির্বাচনী আলোচনায় এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে জোট-মহাজোট কীভাবে তাদের শরিকদের সন্তুষ্ট করবে সেই বিষয়টি। জোট-মহাজোটের আসন ভাগাভাগির দিকেই দৃষ্টি সবার।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুদিন আগে এক সংবাদ সম্মেলনে বলেছেন, আওয়ামী লীগ থেকে কারা মনোনয়ন পাবেন সেটি প্রায়ই চূড়ান্ত। বিভিন্ন জরিপের আলোকে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি চূড়ান্ত করেছেন।

ওবায়দুল কাদের জানান, ১৪ দলসহ মহাজোটের সঙ্গে আলোচনা করে শিগগিরই আসন ভাগাভাগির বিষয়টি ঠিক করা হবে। জোটের শরিক দলগুলো থেকে প্রার্থী বাছাই করে ইতিমধ্যে প্রধান শরিক আওয়ামী লীগের কাছে পাঠানো হয়েছে।

সব কিছু ঠিকঠাক থাকলে ১৪ দলের বাইরেও বিরোধী দল জাতীয় পার্টি, বিকল্পধারার নেতৃত্বাধীন জাতীয় যুক্তফ্রন্ট আওয়ামী লীগের সঙ্গে জোট করে নির্বাচন করবে। জাতীয় পার্টি আসন বণ্টন নিয়ে আলোচনা করতে আওয়ামী লীগকে চিঠি দিয়েছে।

জাতীয় যুক্তফ্রন্টও একাধিকবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদকসহ নেতাদের সঙ্গে বৈঠক করেছে। ওই সব বৈঠকে যুক্তফ্রন্ট জোটভুক্ত হয়ে নির্বাচন করলে আওয়ামী লীগ তাদের কতটি আসন দেবে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে বলে একটি সূত্র জানিয়েছে।

১৪ দলের শরিক দলগুলোও নিজেদের মতো করে প্রার্থী বাছাই করে রেখেছে। হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদ দুই শতাধিক আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। পিছিয়ে নেই অন্য শরিকরাও।

মহাজোটের শরিক দলগুলোর প্রার্থী তালিকা এখন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের হাতে। দুয়েক দিনের মধ্যেই মহাজোটের শরিকদের নিয়ে আনুষ্ঠানিক বৈঠক করে ঠিক করা হবে কোন দল কতটি আসনে মহাজোটের সমর্থন পাচ্ছে।

আনুষ্ঠানিক বৈঠক না হলেও আসন ভাগাভাগি নিয়ে পর্দার অন্তরালে আলোচনা চলছে। চেষ্টা করা হচ্ছে কোনো ধরনের বিদ্রোহ ছাড়াই আসন সমঝোতার।

আওয়ামী লীগের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে জোট, মহাজোটের শরিক দলগুলো। তবে আগামী দুই-তিন দিনের মধ্যে সব কিছু চূড়ান্ত হয়ে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টরা বলছেন, জোটগতভাবে নির্বাচনে কোন দলকে কতটি আসন ছাড় দেবে আওয়ামী লীগ ও কোন কোন আসন ছাড় দেয়া হবে, সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। আওয়ামী লীগ সভাপতির সঙ্গে দেখা করে আসন ভাগাভাগি নিয়ে কথাও বলছেন দলগুলোর শীর্ষ নেতারাও।

বৃহস্পতিবার রাতে ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন এবং পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা গণভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে।

কিন্তু প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে কথা বলতে পারেননি বলে জানা গেছে।

এর আগে গত ২০ নভেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং বিকল্পধারার সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী গণবভনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

তবে আওয়ামী লীগসহ জোটের শরিক দলগুলোর সূত্রে জানা যায়, আসন সমঝোতার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। একাধিক খসড়া করা আছে। সেগুলো থেকেই প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা ও সংসদীয় বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, জোটের শরিকদের সঙ্গে আসন সমঝোতার বিষয়টি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখছেন। তাকে সহায়তা করছেন দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম।

তবে সিদ্ধান্ত আসবে আওয়ামী লীগ সভানেত্রীর কাছ থেকেই। তার কথাই শেষ কথা। তিনি জোটনেতাদের সঙ্গে কথা বলছেন। জোটের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাদের কথা জানিয়ে আসছেন।

আওয়ামী লীগ নিজেদের আসন চূড়ান্ত করলেও কিছু আসনে নানা হিসাব-নিকাশ চলছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর বিভিন্ন আসনের দলটির তৃণমূলের নেতাকর্মীরা মনোনয়ন নিয়ে তাদের ক্ষোভ-বিক্ষোভের কথা জানাতে গণভবনে এসেছিলেন।

দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের অনেকের কথা শুনেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটে দলের সংখ্যা ১২টি। চারটির নিবন্ধন নেই। এ ৪টি দল হল- কমিউনিস্ট কেন্দ্র, গণতান্ত্রিক মজদুর পার্টি, বাসদ (রেজাউর রশীদ খান) ও গণআজাদী লীগ। নৌকার প্রতীক চেয়ে আবেদন করা এসব দলের কোনো নেতাকে এবার মনোনয়ন দেয়া সম্ভব হচ্ছে না।

জোট শরিক নিবন্ধিত ৮ দলের মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), তরিকত ফেডারেশন, জাতীয় পার্টি (জেপি) ১৫টি আসন নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করছে। বাকি চারটির মধ্যে একটি আওয়ামী লীগ। অপর তিনটি দল সংসদে কোনো আসন পায়নি। এবারও তাদের মনোনয়ন দেয়া হচ্ছে না।

মহাজোটের শরিক দল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঢাকা-১৭ আসনের বর্তমান এমপি। মহাজোটের কারণে সম্ভবত এ আসনটি বিএনএফকে দেয়া সম্ভব হচ্ছে না।

মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির নির্বাচিত এমপি ৩৪ জন। দলটি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে ৫৮ দলীয় সম্মিলিক জাতীয় জোট গঠন করা হয়েছে।

৩০০ আসনে তাদের প্রার্থী চূড়ান্তের পথে। তবে এ জোটের মাত্র তিনটি দল নিবন্ধিত। এ মুহূর্তে মহাজোটগতভাবে নির্বাচনে লড়তে আওয়ামী লীগের সঙ্গে আসন নিয়ে দরকষাকষি করছে জাতীয় পার্টি। তারা ১০০ আসন চেয়েছে। দলটির জন্য এ মুহূর্তে আওয়ামী লীগ ৪৫-৫০ আসন নির্ধারণ করে রেখেছে।

সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টে ১২টি দল রয়েছে। এর মধ্যে ৫টি নিবন্ধিত। নিবন্ধিত দলগুলো হচ্ছে- বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ জাতীয় পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি ও সাংস্কৃতিক মুক্তিজোট।

বিকল্পধারার সভাপতি বি চৌধুরী নির্বাচন করছেন না। দলটির মহাসচিব মেজর (অব.) মান্নান নোয়াখালীর একটি আসন থেকে নির্বাচন করতে চাইছেন। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী মুন্সীগঞ্জ থেকে নির্বাচন করতে চান। সম্প্রতি যোগ দেয়া শমসের মবিন চৌধুরী সিলেট কিংবা মৌলভীবাজারের একটি আসনে লড়তে চান।

যুক্তফ্রন্টের জন্য দুই থেকে তিনটি আসন বরাদ্দ রাখা হয়েছে। তবে আরেকটি আসন সাতক্ষীরা ৪ নিয়ে দরকষাকষি চলছে।

১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির একটি সূত্র জানায়, আওয়ামী লীগ ওয়ার্কার্স পার্টিকে ৫টি আসন দিতে চাইছে। সেগুলো হল-সভাপতি ও সমাজক্যল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন (ঢাকা-৮), সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা (রাজশাহী-২), মোস্তফা লুৎফুল্লাহ (সাতক্ষীরা-১), ইয়াসিন আলী (ঠাকুরগাঁও-৩) ও টিপু সুলতান (বরিশাল-৩)।

এ ৫ জনসহ ওয়ার্কার্স পার্টির বর্তমানে ৬ জন এমপি রয়েছেন। আরেকজন নড়াইল-২ আসনে হাফিজুর রহমান। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। তবে ওয়ার্কার্স পার্টি এ আসনের পরিবর্তে অন্য আসন চাচ্ছে। বিষয়টি নিয়ে দরকষাকষিও চলছে।

১৪ দলের আরেক শরিক জাসদের (ইনু) বিষয়টিও এখনও চূড়ান্ত হয়নি। জাসদ ভেঙে যাওয়ার পর তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদে এমপি আছেন তিনজন।

দুই বছর আগে জাসদ ভেঙে যে দুই অংশ হয়ে যায়, তার অপর অংশের নামকরণ করা হয়েছে বাংলাদেশ জাসদ। গত নির্বাচনে জাসদের যে ৫ জন এমপি নির্বাচিত হয়েছিলেন তার দুজন মঈনুদ্দিন খান বাদল ও নাজমুল হক প্রধান বাংলাদেশ জাসদে রয়েছেন।

নির্বাচন কমিশনে নিবন্ধন না থাকায় বাংলাদেশ জাসদ আওয়ামী লীগের প্রতীক নৌকা মার্কায় নির্বাচন করবে বলে দলটির সভাপতি শরিফ নুরুল আম্বিয়া জানান।

বাংলাদেশ জাসদকে কয়টি আসন দেয়া হচ্ছে সে ব্যাপারেও কিছু জানানো হয়নি। বাংলাদেশ জাসদ সর্বশেষ তিনটির দাবি জানিয়েছে। এ তিনটি হল- মঈনুদ্দিন খান বাদল (চট্টগ্রাম-৮), শরিফ নুরুল আম্বিয়া (নড়াইল-১) ও নাজমুল হক প্রধান (পঞ্চগড়-১)।

এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছে ইসলামী ঐক্যজোট, জাকের পার্টি ও ইসলামিক ফ্রন্ট, সম্মিলিত ইসলামী জোট, ইসলামী ডেমোক্রেটিক অ্যালায়েন্স। দলগুলো থেকে ৪ জন নেতা মনোনয়ন পাচ্ছেন বলে আওয়ামী লীগ সূত্রে জানা গেছে। একাধিক দলের সঙ্গে কথা বলে জানা যায়, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট ও জাতীয় পার্টিসহ মহাজোটের সঙ্গে নতুন করে যোগ হয়েছে আরও কমপক্ষে ৮ থেকে ১০টি দল বা জোট। তাদের দাবিও নেহায়েত কম নয়।

মহাজোটের আসন বণ্টন নিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম ও মনোনয়ন বোর্ডের সদস্য কাজী জাফরউল্লাহ বলেন, আমরা দলীয় প্রার্থী চূড়ান্ত করেছি। এখন জোটের আসন বণ্টন নিয়ে কাজ চলছে। শুক্রবারের (আজ) মধ্যে দলের ও মহাজোটের আসন ভাগাভাগি চূড়ান্ত হবে। আমরা আশা করছি ২৪ নভেম্বর (আগামীকাল) দলের ও জোটের তালিকা আলাদাভাবে ঘোষণা করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাকিব-তাইজুলের তোপে ৮৮ রানেই উইন্ডিজ ইনিংসের অর্ধেক শেষ

খেলার খবর: বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। আজ শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনে ৮৮ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে তারা। সাকিব-তাইজুলের পাশাপাশি জোড়া উইকেট তুলে নিয়েছেন অভিষিক্ত নাঈম হাসান। ৩১ রানে ৩ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন সুনিল অ্যামব্রিস এবং রোস্টন চেইস। ৩১ রান করা চেইসকে ইমরুল কায়েসের তালুবন্দি করে ৪৬ রানের জুটি ভাঙেন নাঈম।

ফিরতি ওভারে বোলিংয়ে এসে আবারও আঘাত হানেন নাঈম। এই স্পিনারের ঘূর্ণিতে এলবিডাব্লিউ হয়ে যান সুনিল অ্যামব্রিস (১৯)। ৮৮ রানে ৫ উইকেট হারিয়ে এখন ধুঁকছে উইন্ডিজ।

আজ শুক্রবার নিজেদের প্রথম ইনিংস শুরু করতে নেমে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশি স্পিনাররা চেপে ধরে তাদের। একমাত্র পেসার মুস্তাফিজুর রহমানও দারুণ বোলিং করেন। দলীয় ২৯ রানে কায়রন পাওয়েলকে (১৪) বোল্ড করে শুরু করেন তাইজুল। নিজের প্রথম ওভারের প্রথম বলেই অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েটকে (১৩) সৌম্য সরকারের দারুণ এক ক্যাচে পরিণত করেন সাকিব। ওভারের শেষ বলে বোল্ড করে দেন শাই হোপকে (১)।

৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে উইন্ডিজ। বিরতির আগে রোস্টন চেইসের ক্যাচ ছেড়ে সাকিবকে উইকেটবঞ্চিত করেন মুস্তাফিজ। শেষ পর্যন্ত তাকে ফেরান অভিষিক্ত নাঈম হাসান।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩২৪ রানে অল-আউট হয় বাংলাদেশ। ক্যারিয়ারের ৮ম এবং টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি হাঁকান মুমিনুল হক। ১৩৭ বলে ৯ বাউন্ডারিতে ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরি তুলে নেওয়ার পর তিনি থামেন ১২০ রানে। এর সঙ্গেই ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। আচমকা ১৩ রানের মধ্যে ফিরে যান শীর্ষ ৫ ব্যাটসম্যান মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং অধিনায়ক সাকিব আল হাসান।

এমতাবস্থায় ৯ম উইকেটে অর্ধশতাধিক রানের জুটি গড়ে দলকে তিনশ পার করান তাইজুল এবং অভিষিক্ত নাঈম হাসান। তাদের জুটিতে আসে মূল্যবান ৬৫ রান। আজ দ্বিতীয় দিন সকালে ২৬ রান করে আউট হন নাঈম হাসান। তবে তাইজুল ইসলাম অপরাজিত থাকেন ৩৯ রানে। এছাড়া ইমরুল কায়েস ৪৪ এবং সাকিব ৩৪ রান করেন। মুশফিক, রিয়াদ এবং সৌম্য সরকারের রান ছিল যথাক্রমে ৪, ৩ এবং ০। শ্যানন গ্যাব্রিয়েল নেন ৪ উইকেট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে আসছে ‘ভিলেন’, কলকাতায় যাচ্ছে ‘মেন্টাল’

বিনোদন সংবাদ: কলকাতার নায়ক অঙ্কুশ হাজরা অভিনীত ‘ভিলেন’ ছবিটি সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে। এদেশে ভিলেনের আমদানিকারক এনইউ আহমেদ ট্রেডার্স। প্রতিষ্ঠানটির কর্ণধার কামাল কিবরিয়া লিপু খবরটি জানিয়েছেন।

নিউ ইয়র্ক থেকে বৃহস্পতিবার প্রযোজক লিপু জানান, ভিলেনের বিনিময়ে ঢাকাই সুপারস্টার শাকিব খানের ‘রানা পাগলা: দ্য মেন্টাল’ ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে।

কামাল কিবরিয়া লিপু আরও বলেন, গত রবিবার ‘ভিলেন’ বাংলাদেশের সেন্সরে জমা দেয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে সেন্সর হবে। তিনি জানান, ‘রানা পাগলা: দ্য মেন্টাল’ ছবিও কলকাতায় সেন্সরে জমা পড়েছে।

প্রযোজক লিপু বলেন, সেন্সর ছাড়া ‘ভিলেন’ মুক্তির সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। আশা রাখছি আগামী সপ্তাহে সেন্সর পাবে। তারপর মুক্তির তারিখ নেব। ৩০ নভেম্বর মুক্তি দেয়ার ইচ্ছে রয়েছে। ওইদিন সম্ভব না হলে ডিসেম্বরের যে কোনো সপ্তাহে মুক্তি দেব।

পশ্চিমবঙ্গে ‘ভিলেন’ মুক্তি পেয়েছে ১২ অক্টোবর (দূর্গা পূজা)। বাবা যাদবের পরিচালনায় ওই ছবিতে অঙ্কুশ ছাড়াও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, ঋত্বিকা সেন।

ক্রাইম থ্রিলার গল্প নিয়ে তৈরি হয়েছে ‘ভিলেন’। প্রযোজনা করেছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)।

অন্যদিকে, রানা পাগলা দ্য মেন্টাল ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, পড়শী, আঁচল, মিশা সওদাগর, পারভেজ চৌধুরী।

এ পরিচালক শামীম আহমেদ রনি। প্রযোজনা করেছিল বাংলা এক্সপ্রেস ফিল্মস। নাচ-গান-অ্যাকশন ও মসলাদারে ভরপুর মেন্টাল মুক্তি পেয়েছিল ২০১৬ সালের জুলাই ৭ জুলাই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএনপির সাবেক প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন গ্রেফতার

দেশের খবর: সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আ ন ম এহছানুল হক মিলনকে গ্রেফতার করেছে চাঁদপুর গোয়েন্দা পুলিশ। শুক্রবার ভোরে চট্টগ্রামের চকবাজারের চট্টেশ্বরী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

চাঁদপুর জেলার অ্যাডিশনাল এসপি মিজানুর রহমান ও জেলা ডিবির ওসি মামুনের নেতৃত্বে চকবাজার থানার ৪৫২ চট্টেশ্বরী রোডের ‘মমতাজ ছায়ানীড়’ নামে একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।

চাঁদপুর জেলার অ্যাডিশনাল এসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, তার বিরুদ্ধে চাঁদপুরে আদালতে ২৮টি মামলা বিচারাধীন। গত মঙ্গলবার চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সরওয়ার আলমের আদালতে একটি জিআর মামলায় হাজির হওয়ার কথা ছিল তার। কিন্তু গ্রেফতার আতঙ্কে আদালতে যাননি তিনি।

মামলার বিবরণ থেকে জানা যায়, বিদেশে যাওয়ার আগে সব মামলায় জামিনে ছিলেন মিলন। কিন্তু দীর্ঘদিন বিদেশে থাকার কারণে এসব মামলায় হাজিরা দিতে পারেননি। এ জন্য ২৬টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

এদিকে আদালতে হাজিরার সময় নিরাপত্তা চেয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে আবেদন করেছেন এহছানুল হক মিলন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর একটি চিঠিতে তিনি এ আবেদন জানান।

রোববার (১৮ নভেম্বর) বিকেলে আত্মগোপনে থাকা মিলনের স্বাক্ষরিত চিঠিটি ইসিতে নিয়ে যান তার স্ত্রী নাজমুন্নাহার বেবি। নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার কাছে চিঠিটি দেয়া হয়।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপির মনোনয়নপত্র কিনেছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রং মিস্ত্রির প্রেমে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে তরুণী

ভিন্ন রকমের খবর: বছরখানিক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়। তারপর প্রেম। সেই প্রেমের টানে যুক্তরাষ্ট্রের মিনাসোটা থেকে বরিশালে ছুটে এসেছেন সারা মেরিয়ান (২৮)।

বরিশাল নগরীর ২ নম্বর ওয়ার্ডের খ্রিষ্টানপাড়ার বাসিন্দা মাইকেল অপু মণ্ডলের সঙ্গে ফেসবুকে প্রেম হয় সারা মেরিয়ানের। বৃহস্পতিবার খ্রিষ্টান ধর্মীয় রীতি অনুযায়ী সারা ও অপুর মধ্যে আংটি বদলের মাধ্যমে বিয়ের প্রাথমিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মাইকেল রবীন মণ্ডলের একমাত্র ছেলে অপু মণ্ডল পেশায় রং মিস্ত্রি।

অপু জানান, ফেসবুকের মাধ্যমে সারা মেরিয়ানের সঙ্গে তার পরিচয়। এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সারা মেরিয়ান মিনাসোটার একটি বৃদ্ধাশ্রমের সেবিকা। গত ১৯ নভেম্বর তিনি বরিশালে আসেন। নগরীর একটি আবাসিক হোটেলে উঠে মুঠোফোনের মাধ্যমে খুঁজে নেন অপুকে।

সারা মেরিয়ান জানান, অপুর প্রেমের টানেই তিনি বাংলাদেশে এসেছেন। বিয়ের প্রাথমিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। অপুর পরিবারের সবাইকে তার ভাল লেগেছে। বরিশালের প্রকৃতিও তাকে মুগ্ধ করেছে। আগামী ২৭ নভেম্বর তিনি ফিরে যাবেন যুক্তরাষ্ট্রে। পরবর্তীতে কোন এক সময় এসে বিয়ের চূড়ান্ত আনুষ্ঠানিকতা শেষে অপুকে নিয়ে পাড়ি জমাবেন যুক্তরাষ্ট্রে।

নগরীর ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট মুরতজা আবেদীন জানান, বৃহস্পতিবার সারা মেরিয়ান ও অপুর মধ্যে আংটি বদল হয়েছে। এ উপলক্ষে অপুর পারিবারের উদ্যেগে ক্ষুদ্র পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেমের টানে মার্কিন তরুণীর এভাবে বরিশালে চলে আসা এবং নিম্নবিত্ত পরিবারের ছেলে অপুকে বিয়ে করার ঘটনায় স্থানীয়রা সবাই হতবাক। সেই সঙ্গে সারা মেরিয়ানের সরলতা ও আন্তরিকতাও সবাইকে মুগ্ধ করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

শিক্ষা সংবাদ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরেক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তার পরিবার।

তার নাম হুজাইফা রশিদ। তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী।

সাবেক এক শিক্ষার্থীর আত্মহত্যার পর সাত দিনের মাথায় এ ঘটনা ঘটলো। এ নিয়ে গত দশ দিনে বর্তমান ও সাবেক চারজন শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেল। তাদের মধ্যে তিনজনই নারী।

হুজাইফা রশিদের সহপাঠী আমিনুল ইসলাম রাফি জানান, বৃহস্পতিবার দুপুরে হুজাইফা টঙ্গিতে তার নিজ বাড়ির কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছে।

‘‘হুজাইফা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর দু’বার ইয়ারড্রপ করেছিল। পুনরায় ভর্তির পর এবছরও ঠিক মতো ক্লাস-পরীক্ষায় অংশ নেয়নি। এ নিয়ে তাকে কিছুটা হতাশ মনে হতো,” যোগ করেন তিনি।

গত ১২ নভেম্বর বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের ফাহমিদা রেজা সিলভী নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেন।

এর দু’দিন পর ১৪ নভেম্বর আত্মহত্যা করেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের পুষ্টি বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী লাইলা আঞ্জুমান ইভা।

সর্বশেষ গত ১৬ নভেম্বর মেহের নিগার দানি নামে ইংরেজি বিভাগের সাবেক এক শিক্ষার্থী আত্মহত্যা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest