সর্বশেষ সংবাদ-
মুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পিএসসির নামে নিয়োগ স্থগিতের ভুয়া চিঠি

দেশের খবর: নির্বাচনের তফসিল ঘোষণার কারণ দেখিয়ে সব মন্ত্রণালয় ও অধিদফতরের শূন্য পদে নিয়োগ কার্যক্রম স্থগিত করতে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) নামে ভুয়া চিঠি পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই চিঠি পিএসসি জারি করেনি জানিয়ে এ বিষয়ে বিভ্রান্ত না হতে সবাইকে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
‘সরকারি সকল শূন্য পদে নিয়োগ স্থগিত করার প্রসঙ্গে’ শিরোনামে ভুয়া ওই চিঠিতে বলা হয়, উপযুক্ত বিষয় ও সূত্রোক্ত সকল মন্ত্রণালয় ও অধিদফতরের অধীনে শূন্য পদে নিয়োগপ্রাপ্তদের নির্বাচন কমিশন তফসিল ঘোষণার কারণে নিয়োগ স্থগিত করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, মন্ত্রণালয় ও অধিদফতর কর্তৃক প্রেরিত প্রস্তাবটি কমিশন সমীপে উপস্থাপন করা হলে প্রাপ্ত কাগজপত্র ও তথ্যবলির ভিত্তিতে সকল বিভাগের নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়। উক্ত নিয়োগ আদেশ পুনরায় আগামী ৩ ডিসেম্বর ২০১৮ হতে দেওয়ার জন্য বলা হলো।

পিএসসি সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে পিএসসি ওই ভুয়া চিঠির বিষয়ে জানতে পারে। পিএসসির প্যাডে লেখা ওই চিঠিতে বলা হয়েছে, নির্বাচনের তফসিল ঘোষণার কারণে সব মন্ত্রণালয় ও অধিদফতরের শূন্য পদে নিয়োগ স্থগিত করা হয়েছে। আগামী ৩ ডিসেম্বর থেকে নিয়োগ দেওয়ার জন্য বলা হয়েছে।

এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, ওই চিঠি সম্পূর্ণ ভুয়া। এটির কোনো ভিত্তি নেই। আমরা এ ধরনের কোনো সিদ্ধান্ত নিইনি। মানুষকে বিভ্রান্ত করতেই এ ধরনের চিঠি দেওয়া হয়েছে। এ চিঠির কোনো বৈধতা নেই। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য বলা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্রীলংকার সবচেয়ে বড় গণকবরে ২৩০টি খুলি

বিদেশের খবর: ২০০৯ সালে তামিল গেরিলাদের গৃহযুদ্ধ থেমে যাবার পর থেকেই শ্রীলংকার বেশ কয়েকটি স্থানে আবিষ্কৃত হয় গণকবর। যার মধ্যে এ বছরের শুরুতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের শহর মানারে আবিষ্কৃত কবরটি ছিল উল্লেখযোগ্য।

এখন পর্যন্ত প্রায় ২৩০জন মানুষের কংকাল ও মাথার খুলি পাওয়া গেছে সেখানে। স্থানীয় বিশেষজ্ঞদের দাবি–এটিই দেশটির সবচেয়ে বড় গণকবর। এ জায়গাটি অতীতে বড় ধরনের একটি রণক্ষেত্র ছিল। যুদ্ধ থেমে গেলেও যেন তার ক্ষয়ক্ষতি এখনো বয়ে বেড়াতে হচ্ছে দেশটিকে। জানা যায়, নতুন একটি ভবন নির্মাণের সময় খননকালে এ কবরটি পাওয়া যায়। পরে দেশটির একটি আদালত সেটি আরো খননের নির্দেশ দেয়। এতে বিপুল পরিমাণ মৃতদেহ উদ্ধার হয়।
স্থানীয় কেলানিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজ সোমাদেব বলেন, ‘এখন পর্যন্ত ২৩০টি কংকাল পাওয়া গেছে আমাদের খননে। মনে হচ্ছে দেশের ইতিহাসে এটিই সবচেয়ে বড় গণকবর’।
তিনি জানান, কেবল মানুষের দেহাবশেষই নয় প্রত্মতাত্ত্বিকরা সেখান থেকে গহনা, চীনামাটির পাত্র এবং ধাতব বস্তুও উদ্ধার করেছে।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, গৃহযুদ্ধ চলাকালীন সময়ে অন্তত ২০ হাজার মানুষ নিখোঁজ হয়। একটি আলাদা স্বাধীন তামিল রাষ্ট্র গঠনের দাবি নিয়ে বিচ্ছিন্নতাবাদীদের সাথে সরকারের প্রায় ২৬ বছর যুদ্ধ চলেছিল।
তামিল গেরিলাদের সাথে সামরিক বাহিনীর এ যুদ্ধে অন্তত ১ লাখ মানুষ নিহত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইভিএম ব্যবহার করলে আদালতে যাবে জাতীয় ঐক্যফ্রন্ট

দেশের খবর: দেশে ইলেক্ট্রিনিক ভোটিং মেশিন-ইভিএম এর ব্যবহার সংবিধান পরিপন্থী উল্লেখ করে তা ব্যবহার করলে সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট৷
ড. কামাল হোসেনের নেতৃত্বে থাকা জোটটি বলছে, এই নির্বাচনে আমরা যাব৷ আর সেই নির্বাচনে ভোট বিপ্লব হবে। কোনো কিছুতেই আটকানো যাবে না। জনগণ ইভিএম প্রতিরোধ করবে।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘ইভিএমকে না বলুন, আপনার ভোটকে সুরক্ষিত করুন’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
সেমিনারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন কমিশন নিজ থেকে সরকারের আজ্ঞাবহ হয়ে বসে আছে। এ কারণে জনগণের কথা তাদের কানে যাচ্ছে না। এজন্য ধিকৃত সরকার, রাজনৈতিক দেউলিয়া হয়ে যাওয়া আওয়ামী লীগ আবারও জোর করে ক্ষমতায় আসার জন্য অপকৌশল করছে৷ জনগণের উপর আস্থা না থাকলে এরকম করে। জনগণ ভোট কারচুপি প্রতিহত করবে।

জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব ইভিএম ব্যবহার সংবিধান বিরোধী দাবি করে বলেন, ইভিএম ব্যবহার করা হলে ড. কামাল হোসেনের নেতৃত্বে সংবিধান লংঘনের দায়ে সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করা হবে।
তিনি বলেন, সংবিধানের ৬৫ অনুচ্ছেদ এর ২/এ তে আছে, বাংলাদেশের সংসদ গঠিত হবে জনগণের প্রত্যক্ষ ভোটে৷ ইভিএম মেশিনে প্রত্যক্ষ ভোট হবে না। তাই সংবিধান সংশোধন করা ছাড়া ইভিএম ব্যবহার করা যাবে না। প্রত্যক্ষ ভোটের শর্ত হলো ভোট গণনা পর্যন্ত প্রত্যক্ষ থাকবে। বাংলাদেশে এই ইভিএম ব্যবহার করা গণতন্ত্র বিরোধী, রাষ্ট্রদ্রোহী।

‘‘সেনাবাহিনীকে দিয়ে এই সংবিধান বিরোধী কাজ করিয়ে তাদেরকে বিতর্কিত করবেন না৷ ইভিএম কারা তৈরি করেছে, এই মেশিন কোথা থেকে অপারেট করা হবে জনগণ জানে না৷ এটা ব্যবহার করা যাবে না। করলে সংবিধান লংঘনের দায়ে মামলা করা হবে।’’

কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আমরা ইভিএম চাই না। কারণ ইভিএম যারা এনেছেন তারাও ব্যবহার করতে জানেন না। আর যারা ভোট দেবেন তারা এখনো তা দেখেননি।
‘‘একজন নাগরিকের ইচ্ছেমতো ভোট দেয়ার অধিকার আছে। যারা ইভিএম দেখেননি, তারা ভোট দিলে তাদের ভোট যে প্রয়োগ হবে তার নিশ্চয়তা নেই। জনগণ এই ইভিএম প্রতিরোধ করবে৷’’

নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা প্রধানত নির্বাচনে যেতে চাই৷ এটিকে আমরা লড়াই হিসেবে নিচ্ছি। আমাদেরকে এই নির্বাচনে জিততেই হবে। আর ইভিএমের বিরোধীতা করছি একারণে যে, তারা (সরকার) ভোট চোর৷ এই সুযোগ তারা নেবে। কারণ আগে তাদের ভোট চুরির উদাহরণ আছে। ইভিএম হলো একটি ফালতু জিনিস। আমরা একটি বস্তুনিষ্ঠ নির্বাচন চাই। তার জন্য ইভিএম চাইনা।
সরকার নির্বাচন কারচুপি করার চেষ্টা করলে জনগণের অভ্যুত্থান হবে বলেও হুমকি দেন মান্না।

ডা. জাফর উল্লাহ চৌধুরী বলেন, নির্বাচন কমিশনকে তো এখনো খোদাভক্ত মনে হচ্ছে। আশা করি তাদের বিবেক জাগ্রত হবে৷
তিনি বলেন, বেশি চালাকি করবেন না। উল্টাপাল্টা কিছু করলে পরে বাড়িতে নিজের মুখটি লুকিয়ে রাখতে হবে৷

একাদশ জাতীয় সংসদকে সামনে রেখে জাতীয় ঐক্যফ্রন্টের আয়োজনে এই সেমিনার শুরু হয় বিকেল ৩টায়।
সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ড. আব্দুল মঈন খান, গণফোরাম নেতা সুব্রত চৌধুরীসহ ২০ দল ও ঐক্যফ্রন্টের বিভিন্ন দলের নেতারা বক্তব্য রাখেন এবং বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে ইভিএম প্রকৌশলীরা ইভিএম দিয়ে কিভাবে ভোট কারচুপি করা যায় তা চিত্রের মাধ্যমে উপস্থাপন করেন। তাদের যুক্তি, যেকোনো ডিভাইসের মাধ্যমে দূর থেকে ভোট কারচুপি করার সুযোগ আছে ইভিএম মেশিনে। এই মেশিনের মাধ্যমে একজনের ভোট আরেকজন দিতে পারে।
এই পদ্ধতিতে প্রিসাইডিং অফিসার নিজেই কারো সহযোগিতা ছাড়া প্রতি ঘণ্টায় ১শ ভোট দিতে পারবেন বলে উল্লেখ করেন প্রকৌশলীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুবরাজের সমালোচনা সহ্য করা হবে না, হুঁশিয়ারি সৌদির

বিদেশের খবর: সৌদি আরব যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে ‘রেড লাইন’ বা ‘চূড়ান্ত সীমা’ হিসেবে উল্লেখ করে তার সমালোচনা সহ্য করবে না বলে হুঁশিয়ার করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের বুধবার সতর্ক করে বলেছেন, সাংবাদিক জামাল খাসোগির হত্যাকান্ডের জন্যে যারা সালমানকে দায়ী করছেন তাদের বরদাশত করা হবে না।

তেলের মূল্য কম রাখায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের প্রশংসার করার পর আদেল আল জুবায়ের ওই হুঁশিয়ারি উচ্চারণ করেন। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ খাসোগি হত্যার সঙ্গে সালমানের জড়িত থাকার জোর প্রমাণের কথা বলার পরেও ট্রাম্প সৌদি আরবের পক্ষেই কথা বললেন।

জুবায়ের বিবিসিকে বলেন, সৌদি আরবে আমাদের নেতৃত্বই রেড লাইন বা ‘চূড়ান্ত সীমা’। পবিত্র দু’টি মসজিদের জিম্মাদার বাদশাহ সালমান এবং যুবরাজ হলেন এই রেড লাইন। তিনি বলেন, তারা প্রত্যেক সৌদি নাগরিকের প্রতনিধিত্ব করেন এবং প্রত্যেক সৌদি নাগরিকও তাদের প্রতিনিধিত্ব করেন।

গত ২ অক্টোবর যুক্তরাষ্ট্রে বসবাসকারী সৌদি সাংবাদিক খাসোগিকে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ হত্যাকান্ডের সঙ্গে যুবরাজ সালমান জড়িত বলে অভিযোগ ওঠে। এমনকি সিআইএ বলেছে, সালমানের সম্পৃক্ত থাকার জোর প্রমাণ রয়েছে। কিন্তু অবকাশে থাকা ট্রাম্প বুধবার তার মার-এ-লাগো ক্লাবে বলেন, খাসোগি হত্যাক-টিকে তিনি উপেক্ষা করতে বাধ্য হচ্ছেন। কারণ, তার চেয়ে গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ।

জুবায়ের জোর দিয়ে বলেন, খাসোগি হত্যার সঙ্গে যুবরাজ জড়িত নন। তিনি বলেন, আমরা বিষয়টি স্পষ্ট করেছি। এ বিষয়ে তদন্ত চলমান। দায়ীদের শাস্তি দেয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উন্নয়নশীল দেশে রূপান্তরের উদ্যোগ নির্বাচনী ইশতিহারে দেখতে চাই: সিপিডি

দেশের খবর: ২০১৯ সাল থেকে পরবর্তী ৫ বছরের জন্য যে সরকার নির্বাচিত হবে তারা দেশের অর্থনীতির কাঠামোগত রূপান্তরের মুহূর্তে ক্ষমতায় আসছে। কারণ এ সময়ে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হবে। আসন্ন নির্বাচনে যে রাজনৈতিক দল বা জোট ক্ষমতায় যাবে তারা স্বল্পোন্নত দেশের দায়িত্ব নেবে। মেয়াদ শেষ করবে উন্নয়নশীল দেশের সরকার হিসেবে। এজন্য দেশের এই অর্থনৈতিক কাঠামোগত রূপান্তর টেকসই করতে রাজনৈতিক দলগুলোর কি কি উদ্যোগ থাকবে আসন্ন নির্বাচনের ইশতিহারে তা স্পষ্ট থাকা উচিত।
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাডের ‘দ্যা লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিস রিপোর্ট-২০১৮’ প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এমন অভিমত তুলে ধরেন।

বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আঙ্কটাডের প্রতিবেদন প্রকাশ করে।
সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংস্থার সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্ষ ও ড. মোস্তাফিজুর রহমান বক্তব্য রাখেন।এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণই উন্নয়নের শেষ কথা নয়। উত্তরণে মসৃন, সুগম পথ সৃষ্টি করতে হবে। এর সবচেয়ে ভালো উপায় হচ্ছে অর্থনীতির কাঠামোগত পরিবর্তন। এর অর্থ হচ্ছে শিল্পের উৎপাদনশীলতা বাড়বে। প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এজন্য দরকার সুশাসন। সুশাসন ছাড়া উৎপাদনশীল খাতগুলোতে সম্পদের পুনঃবণ্টন হবে না। আর এ সবের চালিকাশক্তি হচ্ছে উদ্যোক্তা।
তিনি বলেন, উদ্যোক্তা বিনিয়োগ করলে, মুনাফা বাড়ানোর আগ্রহ থাকলেই এ সব সম্ভব হবে। উদ্যোক্তাদের এ সব স্পৃহা সৃষ্টি করতে হলে দরকার প্রতিযোগিতাপূর্ণ অর্থনীতি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

অনলাইন ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ২০১৯ শিক্ষাবর্ষের এ পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৫ মার্চ পর্যন্ত চলবে। রোববার ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার স্বাক্ষরিত এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্র (আবশ্যিক) থেকে শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা দুপুর ২টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। তত্ত্বীয় পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর ব্যবহারিক পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ চলবে। শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে।

বলা হয়েছে, প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। তত্ত্বীয় ও ব্যবহারিক সকল পরীক্ষা স্থানান্তরের মাধ্যমে আসনবিন্যাস করতে হবে। নিজ কেন্দ্রে কোনো পরীক্ষা নেয়া হবে না। শুধুমাত্র বেসিক ট্রেড বিষয়ের ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার হলে পরীক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র সচিব ছাড়া কেউই মোবাইল ব্যবহার করতে পারবে না। পরীক্ষার ফল প্রকাশের ৭ দিনের মধ্যে পুনঃনিরীক্ষার জন্য অনলাইনে আবেদন করা যাবে।

এসএসসি পরীক্ষার সময়সূচি জানতে ক্লিক করুন

ssc-rutune-20181122183103

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় পার্টি থেকে রিন্টু আনোয়ারের পদত্যাগ

দেশের খবর: জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন হুসেইন মুহম্মদ এরশাদের প্রচার ও প্রকাশনা উপদেষ্টা ও ফেনী জেলার আহ্বায়ক রিন্টু আনোয়ার।
বৃহস্পতিবার হুসেইন মুহম্মদ এরশাদের কাছে কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।
পদত্যাগপত্রে এরশাদের উদ্দেশে রিন্টু আনোয়ার বলেন, ‘উদ্ভুত প্রেক্ষাপট ও পরিস্থিতি বিবেচনায় আমার মনে হয় আমাদের এক সাথে রাজনীতি করা সমীচীন হবে না। আপনার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করছি। আপনার দলের মঙ্গল কামনা করি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগ‌রে ভ্রাম্যমাণ আদাল‌তের অ‌ভিযান

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্যামনগর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকার।
জানা যায়, ২২ শে নভেম্বর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকারের নেতৃত্বে শ্যামনগর সদর উপজেলায় বিভিন্ন জায়গায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও মোড়কে মেয়াদ ব্যবহার না করায় একটি বেকারীকে ১০০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়। একইসাথে গাজী ব্রিকস-২ কর্তৃপক্ষ লাইসেন্স দেখাতে না পারায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং দ্রুততম সময়ের মধ্যে লাইসেন্স তৈরীর জন্য লিখিতভাবে অঙ্গীকারনামা নেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর থানার এসআই মো: মোস্তফা আলম, এসআই মো: রোকন মিয়াসহ স্থানীয় ব্যবসায়ীগণ ও সাধারণ মানুষ। এমন কাজের জন্য সুজন সরকার সহ সংস্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এলাকাবাসী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest