সর্বশেষ সংবাদ-
মুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

তালা উপ‌জেলা ঠিকাদার কল্যাণ স‌মি‌তির নিন্দা

প্রেস বিজ্ঞপ্তি: তালায় ঠিকাদারদের সাথে উপজেলা প্রকৌশলী কাজী আবু সাইদ মো: জসিমের অসৌজন্যমুলক আচারনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা ঠিকাদার কল্যান সমিতি। নিন্দা ও প্রতিবাদ লিপিতে তারা অভিযোগ করেন গত ১৩ নভেম্বার তালার সিনিয়ার ঠিকাদার মেসার্স ভাই ভাই ট্রের্ডাসের স্বতাধিকারী এসএম জাহাঙ্গীর হাসানের সঙ্গে অসৌজন্যমুলক আচারন সহ ভয়ভীতি ও বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানীর হুমকি দেওয়া হয়েছে।তারা এহেন কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা ঠিকাদার কল্যান সমিতির সভাপতি বাবু কল্যাণ বসু,সাধারণ সম্পাদক কাজী মমিনুল বারী চান্টু সহ ঠিকাদার কল্যান সমিতির নেতৃবৃন্দ ।অবিলম্বে তদন্ত পুর্বক তালা উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দরগাহপুর বাগদাদীয়া রহমানিয়া মাদ্রাসায় ঈদ-ই মিলাদুন্নবী (স:) পালিত

দরগাহপুর প্রতিনিধি: আশাশুনি উপজেলাধীন দরগাহপুর ইউনিয়নে দরগাহপুর বাগদাদীয়া রহমানিয়া দারুল কোরআন মাদ্রাসায় বুধবার সন্ধ্যা ৬ টার সময় ঈদ-ই মিলাদুন্নবী (স:) উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ মো: মনিরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দরগাহপুর কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব আলহাজ্ব শেখ আব্দুল হান্নান।
এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব শেখ ফৌজদার রহমান, দরগাহপুর রহমানিয়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মো: আতিয়ার রহমান, পশ্চিম দরগাহপুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মো: জাহাঙ্গীর আলম, প্রভাষক শেখ আশিকুর রহমান আশিক, শেখ আশরাফুল হক, শেখ আ: রশিদ বাবলু, শেখ আ: মুক্তাদের খোকন, শেখ রমজান আলী বাবু, শেখ আ: তুহিন, শেখ রুহুল কুদ্দুস, শেখ এস্কেন্দার আলী প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বড়দল বাজারে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সভা

বড়দল প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল বাজারে বুধবার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে পাঠ করেন মোঃ আবু তালেব, পবিত্র গীতা পাঠ করেন নিরঞ্জন কুমার গোস্বামী, পবিত্র বাইবেল পাঠ করেন কবিতা রানী।
অনুষ্ঠানের সভাপত্বি করেন রুহুল কুদ্দস সানা। অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপলেজা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মহাসীন আলী লিটন, সেচ্ছা সেবক সভাপতি আঃ আজিজ, যুবলীগ সদস্য সচিব আলঙ্গীর সানা, সাবেক ছাত্রলীগ নেতা কামরুজ্জামান (মিঠু), শ্রমিক লীগ সভাপতি আঃ হাকিম গাজী, সেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক নুরুজ্জামান (মালি), মফিজুল ঢালী, সাংগঠনিক আক্তারুজ্জামন কেনা ঢালী।
অনুষ্ঠানে আওয়ামীলীগের উন্নয়ন এবং উন্নয়ন বাস্তবায়ন এর কথা তুলে ধরে উক্ত অনুষ্ঠানটি শেষ হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ইউএনওর প্রেস ব্রিফিং

কে.এম রেজাউল করিম: দেবহাটায় আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার হাফিজ-আল আসাদ এক প্রেস ব্রিফিং করেছেন। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহষ্পতিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের পক্ষ্যে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ দেবহাটায় কর্মরত সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ।
এসময় ইউএনও সাংবাদিকদেরকে জানান, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের ন্যায় দেবহাটা উপজেলাতে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। নির্বাচন কমিশন থেকে ইতিমধ্যে যে নির্দেশনা দেয়া হয়েছে বা হচ্ছে সেগুলো যথাযথভাবে পালন করা হচ্ছে উল্লেখ করে ইউএনও জানান, নির্বাচন শান্তিপূর্ন ও উৎসবমুখরভাবে করতে যথাযথ কার্য্যক্রম পরিচালনা করা হচ্ছে। দেবহাটা উপজেলাব্যাপী ৪০টি কেন্দ্র তিনি নিজে সরেজমিনে পরিদর্শন করেছেন এবং প্রত্যেকটি কেন্দ্রের যাতায়াত ব্যবস্থা ভাল আছে বলে তিনি মতামত ব্যক্ত করেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে ইউএনও জানান, কোন ধরনের বিশৃঙ্খলাকারী বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যদি কেউ কোন অভিপ্রায় চালায় তবে তার বা তাদের বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি জানান, নির্বাচন কমিশন যে নির্দেশনা দেবে সেগুলো বাস্তবায়নে তারা কাজ করবেন। এক প্রশ্নের জবাবে দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র জানান, সন্ত্রাসী, অরাজকতাকারী বা নির্বাচনকে ক্ষতিগ্রস্থ করতে যারা কোন অপচেষ্টা চালানোর তৎপরতা চালাতে চায় তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী ২৪ ঘন্টা মরিটরিং করছে এবং অভিযান অব্যাহত আছে। উক্ত প্রেস ব্রিফিংয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল হাই রকেট, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিমউদ্দীন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা বিঞ্চুপদ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে প্রভাষক ও দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্লা, প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক প্রভাষক রাজু আহমেদ, সুমন বাবু, আবু তালেব, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, আকতার হোসেন ডাবলু, কে.এম রেজাউল করিম, প্রভাষক ইয়াছিন আলী, আনন্দ টিভির জেলা প্রতিনিধি সুজন ঘোষ, লিটন ঘোষ বাপী, দিপঙ্কর বিশ্বাস, সজল ইসলাম, মোসলেম আলী প্রমুখ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি থানা পুলিশের অভিযানে আটক-২

আাশাশুনি ব্যুরো: আশাশুনি থানা পুলিশের অভিযানে ২ আসামীকে আটক করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে থানা এলাকায় নিয়মিত মামলার আসামী গ্রেফতার ও বিশেষ অভিযান পরিচালনাকালে পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম আজিজুর রহমান, এসআই নুর ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় রাত ৮ ঘটিকার দিকে আশাশুনি থানার মামলা নং-০৬(১১)১৮ এর আসামী কলিমাখালী গ্রামের ফজলুর রহমানের পুত্র জি এম ওসমান গনী (৪৫)কে অপরদিকে আশাশুনি থানার মামলা নং-০৬(১১)১৮ ও ০৪(১০)১৮ এর আসামী একই গ্রামের রফিকুল ইসলামের পুত্র জাহাঙ্গীর আলম বাবু (২৫)কে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাশরাফির বিপক্ষে লড়বেন স্বতন্ত্র প্রার্থী মনির

অনলাইন ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বিপক্ষে লড়তে নড়াইল-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন মনির হোসেন নামে এক ব্যক্তি।
বৃহস্পতিবার বেলা ২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আনজুমান আরার কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন তিনি। মনির হোসেন সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে। তিনি শাহাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।

মনোনয়ন প্রত্যাশী মনির হোসেন বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমি কলস মার্কা নিয়ে নির্বাচন করবো। নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ছাড়া অন্য কোনো দলের প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি। মনির হোসেনই এ আসনে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাজনীতি এখন বড় ব্যবসা: দেবপ্রিয় ভট্টাচার্য

দেশের খবর: রাজনীতি এখন দেশের বড় ব্যবসা বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার (২২ নরভেম্বর) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশে উত্তরণ’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন— সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য ও ড. মোস্তাফিজুর রহমান।‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশে উত্তরণ’ শীর্ষক এই প্রতিবেদনটি প্রকাশ করেন সিপিডির গবেষক খন্দকার গোলাম মোয়াজেম।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘ব্যবসায়ীদের নিজেদের সংগঠনে প্রতিযোগিতাপূর্ণ অর্থনীতিতে সুশাসন থাকা দরকার। সেজন্য প্রতিযোগিতাপূর্ণ রাজনীতিও দরকার। স্বল্প উন্নত দেশ থেকে উন্নত দেশে রূপান্তরের ক্ষেত্রে ব্যবসায়ীদের বড় ভূমিকা থাকা উচিত।’ এক্ষেত্রে উদ্যোক্তারা প্রস্তুত কিনা, তা নিয়ে সন্দেহ পোষণ করেন তিনি।

ব্যবসায়ীরা ব্যক্তির প্রয়োজনে রাষ্ট্রীয় সুবিধা ভোগ করছেন উল্লেখ করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘এই কারণে ছোট ছোট উদ্যোক্তারা রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পান না। রাজনীতি এখন বড় ব্যবসা হয়ে দাঁড়িয়েছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যে ৭০ জন পুলিশ কর্মকর্তার প্রত্যাহার চাইল বিএনপি

দেশের খবর: এই তালিকায় রয়েছেন এডিশনাল আইজিপি (প্রশাসন) মোখলেছুর রহমান, র‌্যাবের ডিজি বেনজীর আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়া, এডিশনাল আইজি (টেলিকম) ইকবাল বাহার, ডিআইজি (নৌ পুলিশ) শেখ মো. মারুফ হাসান, ডিআইজি সিলেট রেঞ্জ মো. কামরুল আহাসান, ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ খন্দকার গোলাম ফারুক, ডিআইজি খুলনা রেঞ্জ মো. দিদার আহমেদ, ডিআইজি রাজশাহী রেঞ্জ এম খুরশিদ হোসেন, কমিশনার (ডিআইজি কেএমপি) হুমায়ুন কবির, ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম, কমিশনার (ডিআইজি) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ মাহবুবুর রহমান রিপন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি, ঢাকা) মীর রেজাউল আলম, ডিআইজি (সিটি এসবি ঢাকা) মোহাম্মদ আলী মিয়া, ডিআইজি (রংপুর রেঞ্জ) দেবদাস ভট্টাচার্য, অতিরিক্ত কমিশনার (ডিআইজি ডিএমপি) কৃঞ্চপদ রায়, ডিআইজি (পুলিশ হেডকোয়ার্টাস) হাবিবুর রহমান, ডিআইজি (অপারেশন পুলিশ হেডকোয়ার্টাস) আনোয়ার হোসেন, রাজশাহী মেট্রোপলিটন পলিশনের কমিশনার হাফিস আক্তার, ডিআইজি (ট্রেনিং) ড. খ. মহিদ উদ্দিন, অরিরিক্ত কমিশনার (ডিএমপি) আবদুল বাতেন, র‌্যাব-৪ এর এডিশনার ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির, যুগ্ম কমিশনার (ডিএমপি) শেখ নাজমুল আলম, এডিশনার ডিআইজি (খুলনা রেঞ্জ) একে এম নাহিদুল ইসলাম, এডিশনাল ডিআইজি (খুলনা রেঞ্জ) মো. মনিরুজ্জামান, এডিশনার ডিআইজি (সিলেট রেঞ্জ) জয়দেব কুমার ভদ্র, এডিশনাল ডিআইজি (ঢাকা রেঞ্জ) মো. আসাদুজ্জামান, জয়েন কমিশনার (ডিবি) মাহবুব আলম, এসপি মোল্লা নজরুল ইসলাম, এসপি (টুরিস্ট পুলিশ, সিলেট) আলতাফ হোসেন, ডিসি (তেজগাঁও) বিপ্লব কুমার সরকার, ডিসি ডিএমপি হারুন অর রশীদ, ডিসি রমনা মো. মারুফ হোসেন সরকার, ডিসি (সিএমপি) এস এম মেহেদী হাসান, ডিসি (ডিবি, উত্তর) খন্দকার নুরুন নবী, ডিসি (সিএমপি) মো. ফারুকুল হক, ডিসি (কাউন্টার টেররিজম, ডিএমপি) প্রলয় কুমার জোয়ার্দার, ডিসি (ডিএমপি) এস এম মুরাদ আলী, এডিসি (ডিএমপি) শিবলী নোমান, এসপি (ঢাকা) শাহ মিজান শফি, এসপি (নায়ারণগঞ্জ) মো. আনিসুর রহমান, এসপি (মুঞ্জিগঞ্জ) মো. জায়েদুল আলম, এসপি (নরসিংদী) মিরাজ, এসপি (টাঙ্গাইল) সনজিত কুমার রায়, এসপি (মাদারীপুর) সুব্রত কুমার হাওলাদার, এসপি (ময়মনসিংহ) শাহ আবিদ হোসেন, এসপি (শেরপুর) আশরাফুল আজিম, এসপি (সিলেট) মো. মনিরুজ্জামান, এসপি (বরিশাল) সাইফুল ইসলাম, এসপি (ভোলা) মোক্তার হোসেন, এসপি (খুলনা) এস এম শফিউল্লাহ, এসপি (সাতক্ষীরা) মো. সাজ্জাদুর রহমান, এসপি (বাগেরহাট) পঙ্কজ চন্দ্র রায়, এসপি (যশোর) মঈনুল হক, এসপি (ঝিনাইদহ) হাসানুজ্জামান, এসপি (কুষ্টিয়া) আরাফাত তানভির, এসপি (চট্টগ্রাম) নূর এ আলম মিনা, এসপি (নোয়াখালী) ইলিয়াস শরীফ, এসপি (ফেনী) এসএম জাহাঙ্গীর আলম সরকার, এসপি (কুমিল্লা) সৈয়দ নুরুল ইসলাম, এসপি (রংপুর) মিজানুর রহমান, এসপি (দিনাজপুর) সৈয়দ আবু সায়েম, এসপি (ঠাকুরগাঁও) মনিরুজ্জামান, এসপি (রাজশাহী) মো. শহিদুল্লাহ, এসপি (চাপাইনবাবগঞ্জ) মোজাহিদুল ইসলাম, এসপি (নওগাঁ) ইকবাল হোসেন, এসপি (নাটোর) সাইফুল্লাহ, এসপি (বগুড়া) আশরাফ আলী, এসপি (সিরাজগঞ্জ) টুকুল চক্রবর্তী ও এসপি (পাবনা) রফিক ইসলাম।

যে ২২ কর্মকর্তার প্রত্যাহার চাইল বিএনপি
নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদসহ জনপ্রশাসের ২২ জন কর্মকর্তার প্রত্যাহার চেয়েছে বিএনপি। তাদের বিতর্কিত উল্লেখ করে তাড়াতাড়ি প্রত্যাহার করে সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহিত দেয়ার দাবি জানায় দলটি। কী কারণে তাদের প্রত্যাহার করা দরকার তাও চিঠিতে উল্লেখ করা হয়।

নির্বাচন কমিশন সচিবের পদত্যাগের কারণ হিসেবে চিঠিতে উল্লেখ করা হয়, বিতর্কিত ও অতিমাত্রায় প্রচারমুখী। বিসিএস ৮২ বিশেষ ব্যাচের এবং ৮৪ পদের শতাধিক কর্মকর্তাকে ডিঙিয়ে তাকে সচিব পদে পদায়ন করা হয়। তিনি নির্বাচন কমিশনের কর্মকর্তাদের ডেকে নিয়ে গোয়েন্দা প্রতিবেদন দেখিয়ে ভয়ভীতি দেখাচ্ছেন বলে বিভিন্ন সূত্র থেকে জেনেছি। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মহীউদ্দীনের একান্ত সচিব ছিলেন। মহীউদ্দীনের ছেলে ব্যারিস্টার নওফেল এখন আওয়ামী লীগের নেতা। যিনি এখন আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে কমিশনে নিয়মিত যাতায়াত করেন। সচিবের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ।

অন্য কর্মকর্তারা হলেন-জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহমেদ, জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, ভোলার ডিসি মো মাসুদ আলম সিদ্দিকী, চট্টগ্রামের ডিসি মো. ইলিয়াস হোসাইন, কুমিল্লার ডিসি মো. আবুল ফজল মীর ফেনীর ডিসি ওয়াহেদুজ্জামান, লক্ষ্মীপুরের ডিসি অঞ্জন চন্দ্র পাল, কিশোরগঞ্জের ডিসি সারোয়ার মোর্শেদ চৌধুরী, নরসিংদীর ডিসি সৈয়দা ফারহানা কাউনাইন, টাঙ্গাইলের ডিসি মো শহিদুল ইসলাম, ঝিনাইদহের ডিসি সুরজ কুমার নাথ, খুলনার ডিসি হেলাল হোসাইন, কুষ্টিয়ার ডিসি মো. আসলাম হোসাইন, নড়াইলের ডিসি আঞ্জুমান আরা, ময়মনসিংহের ডিসি ড. শুভাস চন্দ্র বিশ্বাস, জয়পুর হাটের ডিসি মো. জাকির হোসাইন, নওগাঁর ডিসি মিজানুর রহমান, রাজশাহীর ডিসি আবদুল কাদের ও সিলেটের ডিসি কাজী ইমদাদুল হক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest