সর্বশেষ সংবাদ-
মুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রধান বিচারকের সাথে তর্কে জড়ালেন ট্রাম্প

বিদেশের খবর: ক্ষমতায় বসার পর থেকে নেতিবাচক খবরের শিরোনাম থেকে যেন কোনোভাবেই বের হয়ে আসতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিছু দিন আগে এক সাংবাদিকের সাথে রূঢ় আচরণ করে সংবাদের শিরোনাম হয়েছিলেন ট্রাম্প। এবার নিজ দেশের প্রধান বিচারকের সাথে তর্কে জড়ালেন তিনি।

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকানোর আদেশ স্থগিত করা নিয়ে তর্কের সূত্রপাত। দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম সিএনএন বলছে, গত ৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকানোর ঘোষণাপত্রে সঁই করেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের এই আদেশে প্রশাসনিক ও আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয় উল্লেখ করে মামলা করে বেশ কয়েকটি নাগরিক অধিকার সংস্থা।

গত সোমবার সানফ্রান্সিসকোর ইউএস ডিস্ট্রিক্ট জজ জন টিগার প্রেসিডেন্টের আদেশটি স্থগিত করেন। রুলে তিনি বলেন, প্রেসিডেন্টের ক্ষমতা থাকলেও তিনি কোনও একটি শর্ত আরোপ করার জন্য অভিবাসন আইন সংশোধন করতে পারেন না। কংগ্রেসও এটি স্পষ্টভাবে নিষেধ করেছে।
এরপর বারাক ওবামার আমলে নিয়োগ পাওয়া এই বিচারককে ‘ওবামার বিচারক’ বলে সমালোচনা করেন ট্রাম্প।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের এমন মন্তব্যের জবাবে এক বিবৃতিতে প্রধান বিচারপতি বলেন, আমাদের মধ্যে কেউ ওবামার বিচারক বা ট্রাম্পের বিচারক, বুশের বিচারক বা ক্লিনটনের বিচারক নন। এসব নিবেদিত বিচারকদের কাছে যারা সমান অধিকারের দাবি নিয়ে হাজির হয়, তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করেন তারা। এসব বিচারপতি স্বাধীন এবং তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত।
জবাবে ট্রাম্প এক টুইট বার্তায় লেখেন, স্যরি প্রধান বিচারপতি জন রবার্ট, কিন্তু আপনাদের মধ্যে ‘ওবামার বিচারপতিরা’ আছেন। যারা আমাদের দেশের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত, তাদের সঙ্গে অনেক মতপার্থক্য আছে এসব বিচারকদের। তারা সত্যিই ‘স্বাধীন বিচারপতি’ হয়ে থাকলে ভালো।

কিছুক্ষণ পরের টুইট বার্তায় ট্রাম্প বলেন, কিন্তু দয়া করে খোঁজ নিয়ে দেখুন যে তাদের কাছে সীমান্ত ও নিরাপত্তা বিরোধী কত মামলা হয়েছে। আমাদের সুরক্ষা ও নিরাপত্তা প্রয়োজন। এসব বিচারকের রুল আমাদের দেশকে অনিরাপদ করে তুলেছে। খুবই বিপজ্জনক ও অপরিণামদর্শী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৫ ডিসেম্বরের পর পুলিশের সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনী: সিইসি

দেশের খবর: একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামী ১৫ ডিসেম্বরের পর থেকে পুলিশের সঙ্গে সশস্ত্রবাহিনীর ছোট ছোট টিম কাজ করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
সশস্ত্রবাহিনীর এ টিমটি পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে বলেও জানান তিনি। তবে ১৫ ডিসেম্বররের পর ঠিক কোন দিন থেকে এ টিম কাজ করবে তা নির্দিষ্ট করেননি সিইসি।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিশেষ বৈঠকে তিনি এ কথা বলেন।
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে পুলিশের সহযোগিতা কামনা করে প্রধান নির্বাচন কমিশনার পুলিশ প্রশাসনের উদ্দেশে বলেন, ‘১৫ ডিসেম্বরের মধ্যে সশস্ত্র বাহিনীর একটি ছোট টিম আপনাদের সঙ্গে দেখা করবে। ১৫ ডিসেম্বর থেকে প্রতি জেলায় সশস্ত্র বাহিনীর ছোট টিম থাকবে, তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।’
পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে সিইসি আরও বলেন, ‘বাড়ি বাড়ি গিয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের তথ্য সংগ্রহ করার কথা আমরা বলিনি। এটা আপনারা করবেন না। কারণ এটা নিয়ে নানা প্রশ্ন উঠে। যারা ভোটগ্রহণ করর্মকর্তা তারা বিব্রত হন। আমরা এটা চাইনা।’

১২ দফা নির্দেশনা দিয়ে সিইসি বলেন, ‘যদি তথ্য সংগ্রহ করার প্রয়োজন হয় তাহলে কোনো ব্যক্তির তথ্য গোপন সূত্র ব্যবহার করে সংগ্রহ করতে পারেন। বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করার দরকার নেই। এটা আমরা চাই না।’
‘একই সঙ্গে তফসিল ঘোষণার পর কাউকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করবেন না। মামলা করবেন না। কাউকে হয়রানিমূলক মামলা বা গ্রেফতার করা যাবে না। আশা করি আপনারা এটা করছেনও না।’
সিইসি আরও বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে পুলিশ প্রশাসনের ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ। আমাদের কারণে যেনো নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়টি লক্ষ্য রাখবেন।’

সিইসি বলেন, ‘এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা সব দল অংশ নিবে। নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ করেছি। নির্বাচনের সকল প্রস্তুতি একা করা সম্ভব নয়। প্রজাতন্ত্রের সকলে মিলেই নির্বাচন সুষ্ঠু করতে কাজ করবো। নির্বাচনের সিংহভাগ দায়িত্ব পুলিশের থাকে। ভোটারের নিরাপত্তা থেকে শুরু করে সব ধরনের নিরাপত্তার দায়িত্ব আপনাদের ওপরই বেশি থাকে।’

‘নির্বাচন পরবর্তী সহিংসতা রোধ করাও আপনাদের দায়িত্ব। ঐতিহ্যগতভাবেই এই দায়িত্বও আপনাদের। এবারো দেশের বৃহত্তম স্বার্থে আপনারা দায়িত্ব পালন করবেন। সংবিধান মতে কর্তৃত্ব নয়, বিবেক মতে কাজ করতে হবে। প্রজাতন্ত্রের সকলে নির্বাচন পরিচালনায় সহায়তা করবে। আমরা কারো উপর কর্তৃত্ব করবো না। নির্বাচন পরিচালনায় সহায়তার বিষয়ে সংবিধানে যেমন বলা আছে।’

সিইসি আরও বলেন, ‘নির্বাচন যেন কোনভাবে প্রশ্নবিদ্ধ না হয়। আইনশৃঙ্খলার দায়িত্ব পালনে আমরা পূর্ণস্বাধীনতায় বিশ্বাস করি। তবে কমিশন আপনাদের কর্মকাণ্ড নজরদারি করবে। অলরেডি অভিযোগ আসা শুরু করেছে। তবে, নির্বিঘ্নে দায়িত্ব পালন করবেন। ভালভাবে যাচাই না করে আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে না। এতে আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।’
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলার বিভিন্ন পর্যায়ের তথ্য একমাত্র পুলিশেরই আছে। তাই বিভিন্ন বাহিনী পুলিশের কাছ থেকেই পরামর্শ নিবে। পুলিশকে এখনই কৌশলগত পরিকল্পনা তৈরি করতে হবে বলেও জানান সিইসি।
সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, অতিরিক্ত সচিব, জননিরাপত্তা বিভাগের সচিব, আইজিপি, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক, ডিএমপি কমিশনারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে জাসদের বাবলুর মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক :
জাসদ মনোনীত ও ১৪ দলের মনোনয়ন প্রত্যাশী শেখ মোঃ ওবায়েদুস সুলতান বাবলু মনোনয়ন পত্র দাখিল করেছেন। ২২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এবং জেলা নির্বাচন অফিসার মোঃ নাজমুল কবিরের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা থেকে এই প্রথম কোন প্রার্থী তার মনোনয়ন পত্র জেলা রিটার্র্নিং অফিসারের কাছে জমা দিলেন। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জাসদ সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, কেন্দ্রীয় শ্রমিক জোটের জাতীয় কৃষক জোট কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর শেলি, সাংগঠনিক সম্পাদক আশরাফ কামাল, জাসদ কলারোয়া উপজেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, তালা উপজেলা সভাপতি বিশ^াস আবুল কাসেম, সাধারণ সম্পাদক মোল্যা আব্দুর রাজ্জাক, জাতীয় নারীজোট জেলা সভাপতি পাপিয়া আহমেদ, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস বীনা, নারী নেত্রী জেসমিন সুলতানা লাভলী, জাতীয় যুব জোট সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, বাংলাদেশ ছাত্রলীগ জেলা সভাপতি অনুপম কুমার অনুপ, তালা উপজেলা ছাত্রলীগ সভাপতি এস এম শামীম, সাধারণ সম্পাদক এস এম আব্দুল আলিম, ছাত্রনেতা শেখ রোমান হোসেনকে সাথে নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালাÑকলারোয়া) আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক বলেন, নির্বাচনী বিধিমেনেই নির্বাচনী কার্যক্রম শুরু করা হয়েছে এবং শেষ দিন পর্যন্ত সম্পূর্ণ বিধিমেনেই চলবে। তিনি প্রার্থীদের নির্বাচনী আচারণবিধির উপর লক্ষ্য করেই নির্বাচনী কার্যক্রম পরিচালনার অনুরোধ জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইভিএম নিয়ে বিকালে বিশেষজ্ঞদের মত শুনবে ঐক্যফ্রন্ট

দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় রাজধানীর লেকশোর হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
ঐক্যফ্রন্টের এ মতবিনিময় সভায় তথ্য-প্রযুক্তি ও ইভিএম বিষয়ে বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন। এ ছাড়া থাকবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। তবে জোটের অন্যতম প্রধান নেতা ড. কামাল হোসেনের উপস্থিতির বিষয়টি এখনও নিশ্চিত করা যাচ্ছে না।

ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এক নেতা বলেন, ‘ইভিএম নিয়ে বিশেষজ্ঞদের মতামত জানা হবে। ইভিএমের কার্যকারিতা, ভোট কারচুপির বিষয় এবং এর জনবান্ধবতা নিয়ে আলোচনা হবে। বিশেষজ্ঞদের মতামতের পর ইভিএম নিয়ে আমরা একটি সিদ্ধান্ত জানাব। আপত্তি থাকলে সেগুলো লিখিত আকারে নির্বাচন কমিশনকে জানানো হবে।’
বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের পর ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটিও আলাদা বৈঠকে বসবে। পরে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের কাছে ইভিএম নিয়ে জোটের অবস্থান ব্যাখ্যা করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে নিহত-১

 

নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে আলি হোসেন সুলতান (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় জনতা গাড়িসহ পরিবহনের চালক ও হেলপারকে আটক করে থানায় সোপর্দ করেছে।
বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা মোড়ে এ ঘটনাটি ঘটে।
নিহত আলি হোসেন পাথরঘাটা গ্রামের মৃত ইছাক আলির ছেলে।
আটকরা হলেন, পরিবহন চালক ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের নন্দর বক্স এর ছেলে আশরাফুল পাটোয়ারি ও হেলপার শহরের মুনজিতপুর গ্রামের জিয়াদ আলির ছেলে ইয়াছিন আরাফাত।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া ঢাকা গামী একে ট্রাভেলস যার নং ঢাকা মেট্রো-ব (১৪-৬৪৩৯)এর একটি পরিবহন আখড়াখোলা মোড়ে পৌছালে আলি হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয় জনতা গাড়িটি আটকিয়ে চালক ও হেলপার করে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘ঐক্যফ্রন্ট পরিচালিত হচ্ছে লন্ডনের ইশারায়’

দেশের খবর: ড. কামাল হোসেন ও কাদের সিদ্দিকদের বিএনপি ব্যবহার করছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঐক্যফ্রন্ট পরিচালিত হচ্ছে লন্ডনের ইশারায়।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর র‌্যাডিসন ব্লু হোটেলে আয়োজিত এক সেমিনার শেষে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডা. কামাল হোসেন ও কাদের সিদ্দিকিসহ অন্যদের বিএনপি ব্যবহার করছে। আর তারা পরিচালিত হচ্ছেন লন্ডন থেকে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি বিভিন্ন জায়গায় আক্রমণাত্মক মন্তব্য করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। তারা বলছেন, নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে ৩শ’ থেকে ৪শ’ নেতা-কর্মী অবস্থান করবে। আমরা যদি একইভাবে আমাদের নেতা-কর্মীদের কেন্দ্রে অবস্থান নিতে বলি, তাহলে কি গৃহযুদ্ধ হবে না?

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হাজারো কৃষকের ঋণ শোধ করলেন অমিতাভ

বিনোদনের খবর: কেউ ধারদেনা করে কষ্টে দিন কাটাচ্ছিলেন, কেউবা করছিলেন আত্মহত্যার চিন্তা। এমন অসহায় গরীব কৃষকদের ঋণ শোধ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। পরিচয় দিলেন মহানুভবতার। সিএনএন।

বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কৃষকদের নেয়া পাঁচ লাখ ৬০ হাজার ডলারের বেশি কৃষি ঋণের অর্থ পরিশোধ করেছেন তিনি। মঙ্গলবার নিজের ব্লগে অমিতাভ লিখেন, ১৩৯৮ জন কৃষকের ঋণের দায়িত্ব নিয়েছি। তাদের সবার কৃষি ঋণের বকেয়া অর্থ তিনি ব্যাংকে শোধ করে দিয়েছেন, যা তাকে কোন কিছু ভিন্ন এক অনুভূতি দিয়েছে।

অমিতাভের সহায়তা পাওয়া কৃষকরা ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা। আর অমিতাভ বচ্চনের জন্মস্থানও এই উত্তর প্রদেশে।

ভারতে ২০১৩ সাল থেকে কৃষি ঋণের বোঝা সইতে না পেরে ১১ হাজার ৭৭২ জন কৃষক আত্মহত্যা করেছেন। প্রতিবছর দেশটির হাজারো কৃষক একই পথ বেঁছে নেয়। এছাড়া দেশটির কৃষিখাতও খরায় ভুগছে। বেড়ে গেছে কৃষকদের পানির খরচ ও কিন্তু কমেছে উৎপাদন।

ঋণ পরিশোধ নিয়ে নিজের অনুভূতির কথা লিখেন অমিতাভ। তার ভাষায়, ‘কৃষকরা দীর্ঘদিন ধরে একটি বোঝা সহ্য করছিলো, বোঝা নামিয়ে দেয়ায় কৃতজ্ঞতার যেন শেষ নেই তাদের। ইচ্ছাপূরণ করে দেয়ার কারণে আসা এই কৃতজ্ঞতা গভীর শান্তি দেয়।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্যান্সার নিয়ে অদ্ভূত মন্তব্য, তোপের মুখে ‘স্বাস্থ্যমন্ত্রী’

অনলাইন ডেস্ক: মরণ ব্যাধি ক্যান্সার নিয়ে অদ্ভূত মন্তব্য করে তোপের মুখে পড়েছেন ভারতের এক মন্ত্রী। ভারতের আসাম রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বাস শর্মা বলেন, “ইশ্বর আমাদেরকে ভোগান, যখন আমরা পাপ করি।”

তিনি বলেন,“অনেক সময় আমরা যুবকরা ক্যান্সারে আক্রান্ত হই অথবা দুর্ঘনার শিকার হই। আপনি যদি অতীত (পটভূমি) ভেবে দেখেন, তাহলে দেখতে পাবেন- এটা একটি ঐশ্বরিক বিচার ছাড়া আর কিছুই নয়। আমাদেরকে এই ঐশ্বরিক বিচারে ভুগতে হয়।” খবর পিটিআই’র।

“অতীতের পাপের কারণে মানুষ রোগে ভোগে। হতে পারে রোগে আক্রান্ত ওই ব্যক্তি ওই পাপ নিজে করেছেন। নিজে না করে থাকলে, হয়তো তার বাবা-মা করেছেন। এটা আসলে ঐশ্বরিক বিচার,” যোগ করেন হিমন্ত।

রোগ নিয়ে এমন মন্তব্য করার পর ওই মন্ত্রীর বিরুদ্ধে ভারতের বিভিন্ন রাজ্যের ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি, তাদের পরিবার, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক সমালোচনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest