সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারী

মাইলফলকের হাতছানি

মাইলফলকের হাতছানি

কর্তৃক daily satkhira

খেলার খবর:
৪
৫৩ টেস্টে ১৯৬ উইকেট নিয়ে সাদা পোশাকে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব আল হাসান। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেটের মাইলফলক ছুঁতে আর মাত্র চার উইকেট দরকার সাকিবের। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেই কীর্তিটা হয়ে যেতে পারে। চট্টগ্রামে আগের ১৪ টেস্টে সাকিবের উইকেট সংখ্যা ৫০।

৩১
বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে চার হাজার রানের মাইলফলক ছুঁতে মাত্র ৩১ রান প্রয়োজন মুশফিকুর রহিমের। ৬৪ টেস্টে মুশফিকের রান ৩৯৬৯। এছাড়া চট্টগ্রাম টেস্টে ৮১ রান করতে পারলে সাদা পোশাকে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যাবেন মুশফিক। ৫৬ টেস্টে ৪০৪৯ রান নিয়ে শীর্ষে থাকা তামিম ইকবাল ইনজুরির দরুন খেলছেন না চট্টগ্রাম টেস্টে।

১৩১
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাত টেস্টে মুমিনুল হকের রান ৮৬৯। এই মাঠে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক হাজার রানের মাইলফলক ছুঁতে ১৩১ রান দরকার তার। কাজটা খুব কঠিন হওয়ার কথা নয়। মুমিনুল তার সাতটি টেস্ট সেঞ্চুরির পাঁচটিই করেছেন চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্টে সর্বোচ্চ ১০৯২ রান মুশফিকের।

১৩
জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে দুই টেস্টে ১৮ উইকেট নিয়েছিলেন তাইজুল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টে ১৩ উইকেট নিতে পারলেই বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টেস্টে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন এই বাঁ-হাতি স্পিনার। ২১ টেস্টে তাইজুলের উইকেট সংখ্যা ৮৭। তার সামনে রয়েছেন শুধু মোহাম্মদ রফিক (১০০) ও সাকিব (১৯৬)।

১০
১৬ টেস্টে মেহেদী হাসান মিরাজের উইকেট সংখ্যা ৬৯। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ১০ উইকেট পেলেই শাহাদাত হোসেন (৭২) ও মাশরাফি মুর্তজাকে (৭৮) টপকে টেস্টে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি হবেন মিরাজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঋতুকালীন সমস্যায় জাফরান অনন্য

স্বাস্থ্য কণিকা: জাফরান বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল মশলা। আর আয়ুর্বেদীয় চিকিৎসা ব্যবস্থায় এটি অমূল্য। অসাধারণ গুণের জন্য উপাদানটি মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ। কিন্তু অনেকেরই জানা নেই, কেজার নামেও পরিচিত এই মসলা নারীদের মাসিকের বাধা ও অন্যান্য সমস্যা দূর করে।

জাফরান কীভাবে নারীদের ঋতুকালীন প্রদাহ দূর করা ও মাসিকে বাধার ক্ষেত্রে ভূমিকা রাখে তা দেওয়া হলো:
ডা. ভারত আগরওয়ালের ‘হিলিং স্পাইসিস’ গ্রন্থ অনুসারে ‘জার্নাল অব মিডওয়াইফেই অ্যান্ড উইমেন্স হেলথ’-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মাসিকজনিত সমস্যায় ভুগছিলেন এমন ১৮০ জন নারীর ওপর পরীক্ষা চালানো হয়েছে যাদের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। তাদেরকে তিনটি ভাগে ভাগ করা হয়। এক ভাগের নারীদের তিনবারের মাসিকে প্রতিদিন ৫০০ মিলিগ্রাম জাফরান দেওয়া হয়। দ্বিতীয় ভাগের নারীদের দেওয়া হয় স্টেরয়েডাল মেডিসিন বা প্রাণিদেহে স্বাভাবিকভাবে উৎপন্ন জৈবযৌগের ওষুধ এবং তৃতীয় ভাগের নারীদের দেওয়া হয় প্লেসবো।

দেখা গেছে তৃতীয় ভাগের নারীদের তুলনায় প্রথম ও দ্বিতীয় ভাগের নারীদের মাসিক চলাকালীন ব্যথার তীব্রতা উল্লেখযোগ্যভাবে কমেছে। অন্য এক গবেষণায় দেখা যায় জাফরান নারীদের পিএমএস উপসর্গ উল্লেখযোগ্যভাবে হ্রাস করে।

জাফরানের অ্যান্যালজেসিক ‌ও অ্যান্টিস্পাসমোডিক উপাদান মাসিক প্রক্রিয়াকে সহজ ও রক্ত প্রবাহকে স্বাভাবিক করে, খিঁচুনির বিরুদ্ধে কাজ করে এবং ব্যথা ও বিরক্তিভাব উপশম করে।

মাসিকে জাফরান কীভাবে ব্যবহার করবেন?
এক কাপ দুধ ফুটিয়ে নিন। এর সঙ্গে এক চা-চামচ জাফরান মেশান। এবার অল্প তাপে দুই মিনিট রেখে দিন। এটিকে সুস্বাদু করতে একটু মধু ও ঠাণ্ডা চা মেশাতে পারেন। ঘুমানোর আগে সকালে বা রাতে এটি পান করুন।

অন্য উপায়টি হলো জাফরানের একটি আঁশ নিন। এটি কুচি কুচি করে কাটুন। এর সঙ্গে মধু মিশিয়ে হালকা গরম পানিতে সেবন করুন। মাসিক শুরু হওয়ার তিন দিন আগে আপনি এগুলো ব্যবহার করতে পারেন।

সতর্কতা :
লক্ষ্য রাখতে হবে যেন জাফরানের পরিমাণ বেশি না হয়। প্রতিদিন কেবল একটি আঁশই যথেষ্ট। যদি আপনি স্তন্যদায়ী মা হন তবে চিকিৎসকের পরামর্শ নেন। এ ব্যবস্থা শীতকালে গ্রহণ করুন। কেননা, জাফরান শরীরে তাপ উৎপন্ন করে। ফলে গ্রীষ্মকালে এটি আপনার শরীরের জন্য উপযুক্ত নয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্ত্রী ফজিলাতুন্নেছা আর নেই

অনলাইন ডেস্ক: বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইনা ইলাইহি রাজিউন)। বুধবার রাত সোয়া সাতটায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে গত গত ২৫ অক্টোবর নড়াইল শহরের কুড়িগ্রামের বাসায় অসুস্থ হয়ে পড়েন ফজিলাতুন্নেছা। ২৭ অক্টোবর তাকে নড়াইল থেকে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় নেওয়া হয়। তিনি দীর্ঘদিন ধরেই ডায়াবেটিক, হাড়ক্ষয়সহ নানা রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি ৩ মেয়ে ও এক ছেলে সহ নাতী নাততিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার তাকে নড়াইলে তার বাবার বাড়ি সদরের ধুড়িয়া গ্রামে তার দাফন সম্পন্ন হবার কথা নিশ্চিত করেছেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের নাত জামাই আসাদুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অস্ট্রেলিয়ার কাছে ৪ রানে হারলো ভারত

খেলার খবর: বৃষ্টি আইনে মাত্র ৪ রানে অস্ট্রেলিয়ার কাছে পরাজয় বরণ করলো ভারত। এ জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া।

ম্যাচের শুরুতে করতে নেমে ১৭ ওভারে চার উইকেট হারিয়ে ১৫৮ রান করে অস্ট্রেলিয়া। এরপর বৃষ্টি হানা দিলে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ভারতের টার্গেট দাঁড়ায় ১৭ ওভারে ১৭৪ রানের। জবাবে ভারত সাত উইকেট হারিয়ে ১৬৯ রান করে। উইকেট থাকলেও বল ভারতের হাতে বল না থাকায় পরাজয় বরণ করেই মাঠ ছাড়তে হয় তাদের।

জয়ের জন্য ভারতের শেষ ওভারে দরকার ছিল ১৩ রান। কিন্তু তা আর হল না। মার্কাস স্টোইনিসের ওভারে আউট হলেন ক্রুনাল পান্ডে ও দীনেশ কার্তিক। ১৩ বলে ৩০ রানে কার্তিকের ফেরার সঙ্গে সঙ্গে চুরমার হয়ে যায় ভারতের জয়ের আশা।

এ ম্যাচে ভারতের দুই ওপেনার বিরাট কোহলি ও রোহিত শর্মা তাঁদের নামের প্রতি বিচার করতে পারেন নি। বিরাট কোহলি করেছেন মাত্র ৪ রান আর রোহিত শর্মা করেছেন ৭ রান।

ভারতের হয়ে আশা জাগিয়েছিলেন শিখর ধাওয়ান। তিনি ৪২ বলে দশ চার ও দুই ছয় মেরে করেন ৭৬ রান। তাঁর বিদায়ের পরেই ধুঁকতে থাকে ভারত।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার হয়ে ২৪ বলে ৪৬ করেন গ্লেন ম্যাক্সওয়েল। ক্রিস লিন করেন ২০ বলে ৩৭, মার্কাস স্টোইনিস ১৯ বলে অপরাজিত ৩৩, অধিনায়ক অ্যারন ফিঞ্চ ২৪ বলে ২৭ রান।

ভারতের হয়ে অস্ট্রেলিয়ার চার উইকেট তুলেন কুলদীপ যাদব, জশপ্রীত বুমরা ও খলিল আহমেদ। এর মধ্যে কুলদীপ যাদব পান দুই উইকেট, বাকিরা পান একটি করে উইকেট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা টু ঘোলা সড়কের পূর্ণ সংস্কারের বাজেট ঘোষণা হওয়ায় জনমনে স্বস্তি

আশাশুনি ব্যুরো: সাতক্ষীরা টু আশাশুনি উপজেলার কোলা ঘোলা সড়কের পূর্ণ সংস্কারের বাজেট ঘোষণা জনমনে স্বস্তির নিশ্বাস ফেলতে দেখা গেছে। সাতক্ষীরা জেলার প্রত্যন্ত অঞ্চল কোলা ঘোলা থেকে জেলা শহরে যাতায়াতের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় যানবাহন চলাচলে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হতো। বিষয়টি নিয়ে স্থানীয় মিডিয়া কর্মীরা সড়কে চলাচলরত যাত্রী সাধারণের ভোগান্তির কথা তুলে ধরে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ করে। সড়কটির অধিকাংশ স্থানে পিচ পাথর উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রতিদিন এ সড়ক দিয়ে পরিবহন যোগে এলাকার উৎপাদিত মাছ ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ দেশের বিভিন্ন বাজারে পরিবহন ও বিদেশে রপ্তানি হয়ে থাকে যা থেকে সরকার প্রতি বছর মোটা অংকের রাজস্ব আয় সহ বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। প্রতিবার রাস্তাটি যখন একেবারে যান চলাচলের অনুপযোগি হয়ে পড়ে তখন দায়সারা জোড়াতালির কাজ করতে দেখা যায়। তবে সড়কে চলাচলরত যাত্রী সাধারণের সকল ভোগান্তির অবসন ঘটিয়ে সাতক্ষীরা জেলা উন্নয়ন সমন্বয় মিটিংয়ে উক্ত সড়ক সংস্কারের বাজেটের বিষয়টি উৎত্থাপন করে রোডর্স এন্ড হাইওয়ের খুলনা জেলা কর্মকর্তা। সাতক্ষীরা জেলা তথ্য কর্মকর্তা মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা সদর থেকে চাপড়া বাসষ্ট্যান্ড পর্যন্ত সড়কের পূর্ণসংস্কারের জন্য ৪৪কোটি টাকা এবং আশাশুনি থেকে কোলা ঘোলা পর্যন্ত সড়কের পূর্ণসংস্কারের জন্য ৩৩কোটি টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। বর্তমান সরকারের চলমান উন্নয়নের অংশ হিসেবে এ গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের উদ্যোগ নেয় বাংলাদেশ সরকার। অতি শীঘ্রই জনগুরুত্বপূর্ণ এ সড়কের কাজ শুরু হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি থানা পুলিশের অভিযানে আটক-২

আশাশুনি ব্যুরো: আাশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে ২ আসামীকে আটক করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে মঙ্গলবার রাতে আশাশুনি থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে এএসআই আনিসুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৯ ঘটিকায় দিকে নারী ও শিশু ৩১১/১৬ (ওয়ারেন্ট) মূলে রামনগর গ্রামের জামাল সরদারের পুত্র আসামী মোঃ সালাউদ্দিন সরদারকে তার নিজ বাড়ী হতে গ্রেফতার করেন। অপরদিকে এএসআই মোঃ কবির হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় রাত সাড়ে ১১ ঘটিকায় দিকে জিআর-১২৯/০৭(আশাঃ) (ওয়ারেন্ট) এর আসামী কুল্যা গ্রামের খালেক সরদারের পুত্র ফারুক হোসেনকে তার নিজ বাড়ীর সামনে রাস্তার উপর হতে গ্রেফতার করেন। বুধবার সকালে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির কাদাকাটিতে কলেজ ছাত্রের আত্মহত্যা

আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার কাদাকাটিতে এক কলেজ ছাত্র বিষপানে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকালে মৎস্য ঘেরের বাসায় সে বিষপান করে পৃথিবীর মায়া ত্যাগ করে। তালা উপজেলার কলাগাছি গ্রামের মৃত সুনীল মন্ডলের পুত্র দরগাহপুর কলেজিয়েট স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র বিপ্লব মন্ডল পিতা-মাতার মৃত্যুর পর ৭মাস বয়স থেকে পিসির বাড়িতে থেকে বড় হয়েছে। পূর্ব কাদাকাটি গ্রামের ভগিরথ সরদারের স্ত্রী (বিপ্লবের পিসি) বিপ্লবকে সন্তানের ন্যায় বড় করে তুলেছেন। বিপ্লব সোমবার রাতে তার বন্ধুদের সাথে কাদাকাটি দক্ষিণ পাড়ায় কনসার্ট অনুষ্ঠান দেখে গভীর রাতে বাড়িতে ফিরে ঘরে না ঘুমিয়ে যদুয়ারডাঙ্গায় তাদের মৎস্য ঘেরের বাসায় গিয়ে ঘুমায়। ভোর রাতে সে বিষপানের ফলে মুমূর্ষূ অবস্থায় বন্ধু সঞ্জীবের কাছে মোবাইল করে। সঞ্জীব দ্রুত তাদের বাড়িতে গিয়ে না পেয়ে বাড়ির লোকজন নিয়ে ঘেরের বাসায় গিয়ে জীবিত পেলেও কয়েক মিনিটের মধ্যে তার মৃত্যু হয়। এসআই নূর ইসলাম ঘটনাস্থান পরিদর্শন ও সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যান। এরিপোর্ট লেখা পর্যন্ত আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জামায়াত নেতার জন্য কাঁদলেন আ.লীগের এমপি

দেশের খবর: কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি প্রয়াত জিএম রহিম উল্লাহর নামে সড়কের নামকরণ ও পরিবারের নামে জমি বরাদ্দ করে দেয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের এমপি সাইমুম সরওয়ার কমল।
কমল কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের বর্তমান এমপি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে জামায়াতের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার কথা ছিল জিএম রহিম উল্লাহর।

বুধবার বেলা ১১টার দিকে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জিএম রহিম উল্লাহর জানাজা শেষে সবার উদ্দেশ্যে জামায়াত নেতার নামে সড়কের নামকরণের ঘোষণা দেন এমপি কমল।
একইসঙ্গে প্রয়াত জামায়াত সেক্রেটারি জিএম রহিম উল্লাহর পক্ষে উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া ও ক্ষমা চেয়ে কান্নায় ভেঙে পড়েন এমপি কমল।

তিনি বলেন, রহিম উল্লাহ ভাই বড়মাপের রাজনৈতিক নেতা। উপজেলা চেয়ারম্যান হওয়ার পরও ভাড়া বাসায় থাকতেন। ঠিকমতো বাড়ি ভাড়া দিতে পারতেন না। তার পরিবার এখন অসহায়। তাই তার জানাজার মাঠে আপনাদের কথা দিলাম, রহিম উল্লাহ ভাইয়ের পরিবারের জন্য একটি জায়গার ব্যবস্থা করে দেব। তার নামে একটি সড়কের নামকরণেরও ব্যবস্থা করব।

এমপি কমল বলেন, উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় আমার সঙ্গে রহিম উল্লাহ ভাইয়ের কোনোদিন কোনো বিষয় নিয়ে বিতর্ক হয়নি। বরং সমন্বয় করে কাজ করতাম। তার প্রশাসনিকভাবে কোনো কিছু করার প্রয়োজন হলে আমাকে দিয়ে ফোন করাতেন। আমিও তার কোনো প্রকল্প আটকে রাখতাম না। আজ পবিত্র দিনে আমরা প্রিয় মানুষটিকে হারিয়েছি। উনি কোনো ভুল করে থাকলে আপনারা ক্ষমা করবেন। ওনার জন্য দোয়া করবেন সবাই।

এদিকে, কমলের এ ঘোষণার পর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়। ব্যক্তিগত সুবিধার জন্য কমল এ ঘোষণা দিয়েছেন বলে অভিযোগ করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফরিদুল আলম বলেন, ব্যক্তি কমল যে কাউকে সহযোগিতা করতে পারেন। তবে কোনো ব্যক্তির নামে সড়কের নামকরণে ক্ষমতা রাখেন না তিনি। তার ঘোষণাটি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কৌশল।

কক্সবাজার পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজিবুল ইসলাম বলেন, মুসলমান হিসেবে যে কারো জানাজায় যাওয়া সবার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু আওয়ামী লীগের একজন এমপি হিসেবে এই ঘোষণা রাজনৈতিক দেউলিয়াপনা ছাড়া আর কিছুই না। মূলত সস্তা জনপ্রিয়তার জন্য এই ঘোষণা দিয়েছেন তিনি।

এ বিষয়ে জানতে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা এবং সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে (মেয়র) কয়েকবার ফোন করা হলে সংযোগ না পাওয়ায় তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, কক্সবাজার সদর উপর উপজেলা চেয়ারম্যান জেলা জামায়াতের সেক্রেটারি জিএম রহিম উল্লাহ মঙ্গলবার (২০ নভেম্বর) কক্সবাজার শহরের আবাসিক হোটেল সাগরগাঁওতে ঘুমন্ত অবস্থায় মারা যান।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (সদর-রামু) আসন থেকে জামায়াতের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার কথা ছিল জিএম রহিম উল্লাহর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest