সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ৫০তম জাতীয় দাবা ‘বি’ বাছাই না করিয়ে খেলোয়াড় পাঠানোর পায়তারা: সাতক্ষীরায় সংবাদ সম্মেলনসাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারী

‘ইতিহাসের’ বড় যৌন কেলেঙ্কারির ঘটনা ফাঁস

বিদেশের খবর: নরওয়ের ইতিহাসে সবচেয়ে বড় যৌন কেলেঙ্কারির ঘটনা ফাঁস করেছে দেশটির পুলিশ। যার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তিনি একজন ফুটবল রেফারি। ২৬ বছর বয়সী এই ব্যক্তি তিনশ’র বেশি কিশোরকে যৌন হেনস্থা করেছেন। কয়েক বছর ধরে তার বিরুদ্ধে তদন্ত করে অভিযোগ গঠন করা হয়েছে।

আইনজীবীদের কাছ থেকে পাওয়া তথ্য মতে, মূলত ইন্টারনেটকে ব্যবহার করে এই ব্যক্তি নরওয়ে, সুইডেন ও ডেনমার্কের কিশোরদের টার্গেট করতেন। তবে, অনেক কিশোর অভিযুক্ত সেই ব্যক্তির সাথে সরাসরি সাক্ষাতও করেছে।

নরওয়ে থেকে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত এই ব্যক্তি মেয়ে সেজে বিভিন্ন চ্যাটিং ফোরামে ছেলেদের সাথে কথা বলতেন। মেয়ে সেজে কখনো তিনি নাম নিতেন স্যান্ড্রা কখনো হেনরিয়েটা।
ফোরামে কথা বলার মাধ্যমে তিনি প্রথমে ছেলেদের বিশ্বাস অর্জন করতেন। তারপর সেই ছেলেদেরকে প্ররোচিত করতেন নিজেদের নগ্ন ছবি ও ভিডিও পাঠাতে।

স্থানীয় পত্রিকাগুলো জানাচ্ছে, নগ্ন ছবি ও ভিডিও পাঠানোর জন্য তিনি কখনো-কখনো এই কিশোরদেরকে অর্থের প্রলোভনও দেখাতেন। কিন্তু এইসব কিশোরেরা স্যান্ড্রা বা হেনরিয়েটা নামে এই ছদ্মব্যক্তির কাছ একবার যেই না নগ্ন ছবি ও ভিডিও পাঠিয়েছে তাকেই জিম্মি করে ফেলেছেন তিনি। নগ্ন ছবি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে কিশোরদেরকে ‘ব্ল্যাকমেইল’ বা জিম্মি করে এই ব্যক্তি আরও নগ্ন ছবি ও ভিডিও আদায় করতেন।
নরওয়ের সরকারি কৌঁসুলি জানিয়েছেন, অভিযুক্ত এই ব্যক্তি ১৬ হাজারের বেশি ভিডিও সংগ্রহ করেছেন। তার বিরুদ্ধে ধর্ষণের যেসব অভিযোগ উঠেছে সেগুলোও নগ্ন ছবি ও ভিডিও অনলাইনে প্রকাশ করার ভয় দেখিয়ে করা হয়েছিল বলে জানা গেছে।

যারা এই ব্যক্তির সাথে সরাসরি সাক্ষাৎ করেছেন, তাদের মধ্যে অনেকেই শারীরিক হেনস্থার অভিযোগ এনেছেন।
নরওয়ের সরকারি কৌঁসুলি গুরো হ্যানসন বুল বলেছেন, এটিই হচ্ছে নরওয়ের ইতিহাসে সবচে’ বড় যৌন কেলেঙ্কারির ঘটনা। যারা এই ব্যক্তির কাছে যৌন হেনস্থার শিকার হয়েছেন সেইসব মানুষের বয়স ৯ থেকে ২১ বছর বয়স। ১৫ জনের একটি তদন্ত দল এই বিষয়টি নিয়ে খতিয়ে দেখতে গিয়ে সব ছবি, ভিডিও ও চ্যাট ফাইল ঘেঁটে দেখছেন।
অভিযুক্ত ব্যক্তি প্রথমে ২০১৬ সালে একবার গ্রেফতার হয়েছিলেন। কিন্তু তখন ছাড়া পেয়ে যান। তবে, বর্তমানে তিনি অসলোর একটি জেলে বন্দী রয়েছেন বলে জানা গেছে। সূত্র: বিবিসি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শুরুতেই আউট সৌম্য

শুরুতেই আউট সৌম্য

কর্তৃক daily satkhira

খেলার খবর: চট্টগ্রামে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ।
জীবন পেলেন ইমরুল
টেস্ট দলে জায়গা নড়বড়ে হয়ে যাওয়া ইমরুল কায়েস জীবন পেলেন। দ্বিতীয় স্লিপে বাঁহাতি এই ওপেনারের ক্যাচ ছাড়লেন রোস্টন চেইস। কেমার রোচের অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা বল পুশ করতে চেয়েছিলেন ইমরুল। ব্যাটের কানায় লেগে আসা সহজ ক্যাচ মুঠোয় জমাতে পারেননি চেইস। সে সময় ৩ রানে ব্যাট করছিলেন ইমরুল।

শূন্য রানে আউট সৌম্য
এক বছর পর টেস্টে খেলতে নেমে সৌম্য সরকার টিকলেন মাত্র দুই বল। প্রথম ওভারে স্বাগতিকদের উদ্বোধনী জুটি ভাঙলেন কেমার রোচ।

রাউন্ড দা উইকেট বোলিং করা ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বল ডিফেন্স করতে চেয়েছিলেন সৌম্য। সুইং করে বেরিয়ে যাওয়া বল বাঁহাতি এই ব্যাটসম্যানের ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে কিপার শেন ডাওরিচের গ্লাভসে।

শূন্য রানে ফিরেন সৌম্য। ১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ক্রিজে ইমরুল কায়েসের সঙ্গী মুমিনুল হক।

দুই পেসার, দুই স্পিনার নিয়ে উইন্ডিজ
বাংলাদেশ খেলছে চার স্পিনার ও এক পেসার নিয়ে। ওয়েস্ট ইন্ডিজ একাদশ সাজিয়েছে দুই জন করে পেসার ও স্পিনার দিয়ে। স্পিন আক্রমণে লেগ স্পিনার দেবেন্দ্র বিশুর সঙ্গী বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান। দলের দুই পেসার হলেন শ্যানন গ্যাব্রিয়েল ও কেমার রোচ।

ওয়েস্ট ইন্ডিজ: ক্রেইগ ব্র্যাথওয়েট, কাইরন পাওয়েল, শেই হোপ, সুনিল আমব্রিস, রোস্টন চেইস, শিমরন হেটমায়ার, শেন ডাওরিচ, দেবেন্দ্র বিশু, জোমেল ওয়ারিক্যান, শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ।

খেলছেন সাকিব, নাঈমের অভিষেক, ফিরলেন সৌম্য
জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টেস্টে খেলা বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন। অভিষেক হচ্ছে নাঈম হাসানের। দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও ওপেনার সৌম্য সরকার। সেই টেস্টে খেলা লিটন দাস নেই স্কোয়াডেই। একাদশ থেকে বাদ পড়েছেন পেসার সৈয়দ খালেদ আহমেদ ও অলরাউন্ডার আরিফুল হক।

চার স্পিনার, এক পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। একমাত্র পেসার মুস্তাফিজুর রহমান।
অফ স্পিনার নাঈম ও বাঁহাতি স্পিনার সাকিবের সঙ্গে স্পিন আক্রমণে আছেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসি’র বৈঠক আজ

দেশের খবর: জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটারদের নিরাপত্তা, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোটের আগে অবৈধ অস্ত্রের মহড়া বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল সাড়ে ১০টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার কমিশনার, ইসি সচিবালয়ের কর্মকর্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন। বুধবার (২১ নভেম্বর) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
তিনি বলেন, বৈঠক থেকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ভোটের দিন এবং তার পূর্বাপর পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে ১২ দফা নির্দেশনা দেয়া হবে।

ইসি সচিব বলেন, ‘সভা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীর করণীয় কী, সে বিষয়ে দিকনির্দেশনা দেয়ার জন্যই আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হবে।’
হেলালুদ্দীন বলেন, ‘সভায় ভোট ঘিরে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা, নারী ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়া নির্বিঘ্ন করা এবং ভোটগ্রহণ কর্মকর্তা ও নির্বাচনী মালামালের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিতে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্দেশ থাকবে।’

এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যাতে কোনও ধরনের হামলা না হয়, সে বিষয়েও সজাগ থাকার নির্দেশ দেয়া হবে বলে জানান ইসি সচিব।

তফসিল ঘোষণার পরও বিএনপি নেতাকর্মীদের নামে হামলা-মামলা ও গ্রেফতার চলছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘সবই কমিশনের নজরে আনা হয়েছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

খেলার খবর: সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে ম্যাচটি শুরু হবে।

চোট কাটিয়ে ক্রিকেটে ফিরেই নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। টসে জিতে ক্যারিবীয় অধিনায়ক ব্রাথয়েটকে বল হাতে মাঠে পাঠানোর সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক।

গত এশিয়া কাপের মাঝ পথে ইনজুরির কারণে মাঠ থেকে ছিটকে পড়েছিলেন এই অলরাউন্ডার। ফলে টেস্টে অধিনায়কত্বের দায়িত্ব পালন করছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ।

বাংলাদেশ সর্বশেষ বিদেশের মাটিতে এই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজে বিধ্বস্ত হয়ে এসেছে বাংলাদেশ। অথচ বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয় এসেছিলো ওয়েস্ট ইন্ডিজেরি বিপক্ষেই।

তবে গত নয় বছর ধরে জয় অধরা এই প্রতিপক্ষের বিপক্ষে। তবে আজকের দুদলের ১৫তম টেস্টে সেই অপেক্ষার অবসান হবে টাইগারদের এমনটাই প্রত্যাশা সমর্থকদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে পিরিয়ডের কারণে গোয়ালঘরে রাখা কিশোরীর মর্মান্তিক মৃত্যু

বিদেশের খবর: পিরিয়ড চলার কারণে একটি গোয়ালঘরে আলাদা থাকতে বাধ্য করা হয় ১৪ বছরের কিশোরী বিজয়লক্ষীকে। ঘূর্ণিঝড় ‘গাজা’ আঘাত হানার রাতে ঘরটি থেকে বের হতে পারেনি সে। আটকা পড়া অবস্থায় চাপা পড়ে মৃত্যু হয় তার। মর্মান্তিক ঘটনাটি ভারতের তামিলনাড়ু রাজ্যের। বিবিসি।
বিজয়লক্ষ্মীর পরিবার জানায়, ১৬ নভেম্বর রাতে ঝড়ের সময় ঘরটির ভেতরে আটকা পড়েছিল সে। পরে ভূমিধ্বসে ঘরটি দেবে যায়।

মেয়েটির পরিবার গোয়ালঘরের পাশে বড় ঘরে ছিল। তারা সবাই ঘর থেকে বের হতে পেরেছিল এবং কেউই হতাহত হয়নি। বিজয়লক্ষ্মীর দাদি ভিসালক্ষ্মী বলেন, ঘরটির ওপরে একটি গাছ পড়ায় কেউ তার নাতনিকে বের করে আনতে পারেনি। পরে ভূমিধ্বসের ঘটনা ঘটে।
স্থানীয় কয়েকজন গ্রামবাসী বলেন, পিরিয়ডের সময় মেয়েদের অন্য ঘরে থাকতে বাধ্য করার রীতির বিরুদ্ধে জেগে উঠতে সবার চোখ খুলে দেয়ার মতো ঘটনা।
ভারতের অনেক গ্রামীণ এলাকায় পিরিয়ড সম্পর্কে কুসংস্কার প্রচলিত রয়েছে। অনেকে মনে করে মেয়েরা এ সময় অপরিচ্ছন্ন থাকে। তাই তাদেরকে গোয়ালঘর অথবা রান্না ঘরে থাকতে বাধ্য করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘বাংলাদেশকে আর কেউ দাবায়ে রাখতে পারবে না’

দেশের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অন্ধকারকে পাশ কাটিয়েই দেশকে এগিয়ে নিতে হবে।’ তিনি বলেন, ‘জাতির পিতা ৭ মার্চের ভাষণে বলেছিলেন কেউ দাবায়ে রাখতে পারবে না। আমি বিশ্বাস করি বাংলাদেশকে আর কেউ দাবায়ে রাখতে পারবে না।’

আজ বুধবার বিকালে রাজধানীর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রতি বছরই সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে আয়োজন করা এই সংবর্ধনার। যেখানে সেনা, নৌ ও বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ। বেলা চারটায় সেখানে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেখানে রাখা বক্তব্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সাথে সাথে প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী কার্যক্রমসহ সেবামূলক বিভিন্ন কাজে অবদানের জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘স্বাধীন দেশের যে সশস্ত্রবাহিনী হবে সেটা স্বাধীন দেশের উপযুক্ত হতে হবে। আমরা যুদ্ধ করব না কিন্তু কেউ আক্রমণ করলে আমরা ছেড়ে দেব না। যতক্ষণ আমাদের শ্বাস আছে আমরা প্রতিরোধ করব। সেভাবে আমরা প্রত্যেকটি বাহিনীর জন্য আধুনিক অস্ত্রশস্ত্র তৈরী করা, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা থেকে শুরু করে সব পদক্ষেপই আমি নিয়েছি।’

যখনই সুযোগ পেয়েছেন দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়াই তাঁর একমাত্র লক্ষ্য ছিল বলেও জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘আমরা যে উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেয়েছি, সেই মর্যাদা অক্ষুণ্ণ রেখে আমাদের এগিয়ে চলতে হবে। আমাদের সামনে আরো অনেক যাত্রাপথ বাকি রয়েছে। এ কাজে সকলের সহযোগিতা পেয়েছি। সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ। কারণ আগামীতে তো নির্বাচন আছে। সেই নির্বাচনে জনগণ যদি ভোট দেয়, যদি চায় দেশের সেবা করি হয়তো আল্লাহর রহমতে আবার ফিরে আসব। আবার আপনাদের সাথে এখানে দেখা হবে। যদি না চায় আমার কোনো আফসোস থাকবে না। কারণ উন্নয়নের যে গতিধারা শুরু করেছি, বাংলাদেশ এগিয়ে যাবে। জাতির পিতা ৭ মার্চের ভাষণে বলেছিলেন কেউ দাবায়ে রাখতে পারবে না। আমি বিশ্বাস করি বাংলাদেশকে আর কেউ দাবায়ে রাখতে পারবে না।’

বাংলাদেশের এই এগিয়ে যাবার পথ সহজ ছিল না; আগামীতেও বাধাবিপত্তিকে পাশ কাটিয়ে দেশকে এগিয়ে নেবার দৃঢ় প্রত্যয়ের কথা জানান প্রধানমন্ত্রী।

এরপর অনুষ্ঠানস্থল ঘুরে ঘুরে সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ও সংবর্ধনায় আসা অতিথিদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অনন্য মাইলফলকের সামনে বিশ্বসেরা অল-রাউন্ডার

খেলার খবর: টেস্ট ক্রিকেটের এক নম্বর অল-রাউন্ডারের নাম সাকিব আল হাসান। ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে শীর্ষস্থান হারিয়ে অবস্থান করছেন তিনে। ইনজুরির কারণে কয়েকটি সিরিজ মিস না করলেও সেই অবস্থানেরও উন্নতি হতো। সব ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা উইন্ডিজ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবেন সাকিব। দুই ম্যাচের এই সিরিজেই তার জন্য অপেক্ষা করে আছে দারুণ এক মাইলফলক। আর মাত্র ৪ উইকেটে পেলেই প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ‘ডাবল সেঞ্চুরি’র ইতিহাস গড়বেন তিনি।

তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশে ৫০০ উইকেটের মালিক একমাত্র সাকিব। সারাবিশ্বে এই রেকর্ড আছে আর দুজনের। দুজনেই বিখ্যাত ক্রিকেটার জ্যাক ক্যালিস ও শহীদ আফ্রিদি। টেস্টে উইকেট শিকারে বাংলাদেশের হয়ে দ্বিতীয় স্থানে আছে একসময়ের সেরা স্পিনার মোহাম্মদ রফিক। তার শিকার সংখ্যা ১০০। ২১ টেস্টে ৮৭ উইকেট নিয়ে তিন নম্বরে আছেন তাইজুল। মেহেদী মিরাজ ৬৯ উইকেট নিয়ে আছেন ৪ নম্বরে।

টেস্ট সাড়ে তিন হাজার রান এবং কমপক্ষে ২০০ উইকেট নেওয়ার যুগলবন্দি রেকর্ডের তালিকাটাও কিন্তু ছোট। এতে আছেন স্যার গ্যারি সোবার্স, কপিল দেব, জ্যাক ক্যালিস, ইমরান খান, ইয়ান বোথাম, অ্যান্ড্রু ফ্লিটনফদের মতো অল-রাউন্ডাররা। কিন্তু এমন যুগলবন্দি রেকর্ডের সামনে দাঁড়ানো সাকিব খুব একটা উচ্ছাস দেখালেন না, ‘কিছু টেস্ট খেললে তো ২০০ টেস্ট উইকেট হয়েই যাবে। এটা খুব বড় ব্যাপার নয়। যদি হয় তাহলে হয়তো অন্যরকম ভালো লাগা কাজ করতে পারে।’

সাকিব আসলে এমনই। তাকে কখনই রেকর্ডের পেছনে ছুটতে হয় না; রেকর্ড এসে ধরা দেয় তার কাছে। তবে সাকিব যে কীর্তিগুলো গড়েছেন, এমন আরেকজন সাকিব পাওয়া বাংলাদেশ কেন; যে কোনো দলের জন্যই কঠিন। তবে নিজের উত্তরসূরিদের নিয়ে বেশ আশাবাদী সাকিব, ‘তাইজুল-মিরাজ অনেক ম্যাচ খেলেছে এবং ওরা এখন ভালো অভিজ্ঞ। যেকোনো একজনই হয়তো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাইজুল খুবই ভালো বোলিং করেছে, অনেক উইকেট পেয়েছে। মিরাজও অনেক ভালো বোলিং করছে। নাঈম যে এসেছে, আমার কাছে সেও অনেক সম্ভাবনাময়। আমাদের স্পিন আক্রমণ নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার নেই।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভিয়েতনামে টাইফুনের আঘাতে ১৪ জনের প্রাণহানি

বিদেশের খবর: ভিয়েতনামে টাইফুন তোরাজির আঘাতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ১৪ জন নিহত হয়েছে। দেশটির খান হোয়া প্রদেশে ঘূর্ণিঝড়টি আঘাত আনে। এই ঘটনায় এখনো অনেকে নিখোঁজ এবং বহু সংখ্যাক নাগরিক আহত হয়েছে।

এর ফলে দেশটিতে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। ওই অঞ্চলের সকল ট্রেন যোগাযোগ সাময়িক বন্ধ রাখা হয়েছে। দুর্গত অঞ্চলগুলো থেকে সরিয়ে নেয়া হয়েছে বাসিন্দাদের। উদ্ধারকাজে ৬০০ সেনা মোতায়েন করা হয়েছে।

দেশটির দুযোর্গ ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা জানান, খান হোয়া প্রদেশের অন্তত চারজন ব্যক্তি নিখোঁজ রয়েছেন। ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে ওই অঞ্চলে উদ্ধারকাজও চালানো যাচ্ছে না।
এর আগে গত বছরে বন্যা ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে নিহত হয় ৩৮৯ জন। চলতি বছর জুন মাসেও ভিয়েতনামের উত্তরাঞ্চলের লাই চাও ও হা গিয়াং প্রদেশে আকস্মিক বন্যা ও ভূমিধসে ২৪ জন নিহত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest