সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

প্রধানমন্ত্রীর দায়িত্বে চলবে আমজাদ হোসেনের চিকিৎসা

বিনোদনের খবর: থমকে আছে শোবিজের আকাশ-বাতাস। একটা চাপা নিরবতা চলচ্চিত্রের সবখানে। অভিভাবক, কিংবদন্তি নির্মাতা আমজাদ হোসেন তিনদিন ধরে হাসপাতালে ভর্তি! এখনও কাটেনি শঙ্কা। রাজধানীর ইমপালস হাসপাতালে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে তাকে।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ আমজাদ হোসেনের পাশে এসে দাঁড়ালেন। নিলেন তার চিকিৎসার সব দায়িত্ব। মঙ্গলবার দুপুরে আমজাদ হোসেনের পুত্র সোহেল আরমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এই কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আমাদের প্রধানমন্ত্রী সবসময় শিল্পীদের সম্মান করেন, তাদের আপদে বিপদে এগিয়ে আসেন। আমার বাবার চিকিৎসার জন্য আমার পরিবারের পাশে এসেও দাঁড়ালেন তিনি। তার সঙ্গে সাক্ষাতের সময় তিনি বাবার শারীরিক অবস্থারও খোঁজ-খবর নিয়েছেন।’

সোহেল আরমান আরও বলেন, ‘বিশেষ পাশে আমরা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলাম। তিনি বাবার চিকিৎসার সমস্ত দায়িত্ব নিয়েছেন। যদি বিদেশে নিয়ে যাওয়া লাগে সেটাও তিনি ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।’
সোহেল আরমান তার বাবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, গেল রোববার সকালে নিজ বাসভবনে আমজাদ হোসেন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। অচেতন অবস্থায় তাকে রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে সকাল সাড়ে ১০টার দিকে ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে এখানেই আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন।
এই কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ১৯৭৮ সালে ‘গোলাপী এখন ট্রেনে’ এবং ১৯৮৪ সালে ‘ভাত দে’ চলচ্চিত্র নির্মাণের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
তিনি একুশে পদক, স্বাধীনতা পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার সালমানকে হত্যার হুমকি ভক্তের

বিনোদনের খবর: বলিউড সুপারস্টার সালমান খানের ফ্যানের সংখ্যা যে দিনে দিনে বেড়ে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। ভক্তরা নিজেদের প্রিয় তারকার জন্য পাগলামি করবে সেটাই স্বাভাবিক। তবে এবারের বিষয়টা একেবারেই অন্য। এক ব্যক্তি সালমানের কর্মচারীকে ফোন করে প্রাণনাশের হুমকি দিয়েছে।

জানা গেছে, ফারুক আলিয়াস শেরু নামের ওই ব্যক্তি হুমকি দেয়ার আগে না কি অনেকবার সালমানের সঙ্গে দেখা করার অনুরোধ জানিয়েছিলেন। অভিনেতার সঙ্গে কাজ করতে চান। তার কথা না শোনায় এমন পদক্ষেপ নিতে বাধ্য হন তিনি!

এ ঘটনায় অভিযুক্ত ফারুক আলিয়াস শেরুকে ভারতের উত্তর প্রদেশ থেকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ৷

এর আগে গত জানুয়ারি মাসে সালমান খানকে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দেয় কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণই। তাও আবার আদালতের ভেতরে। মামলার হাজিরা দিতে গিয়ে কোর্টরুমে সালমানকে দেখেই সরাসরি প্রাণে মারার হুমকি দিয়ে বসে লরেন্স বিষ্ণই।

সেসময় গণমাধ্যমের সংবাদে জানা যায়, সালমান খানের সঙ্গে লরেন্স বিষ্ণইয়ের কোনো সম্পর্ক বা শত্রুতা নেই। শুধুমাত্র যোধপুর পুলিশকে ‘শিক্ষা’ দেয়ার জন্যই না কি সালমানকে খুনের হুমকি দিয়েছে সে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অন্তর্বাসের ব্যবসা করেন নিশো

বিনোদনের খবর: একের পর এক নাটক-টেলিছবিতে অভিনয় করে ছোট পর্দার দর্শকদের মন জয় করে চলেছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। বিভিন্ন রকম চরিত্রে তার দেখা মেলে। সম্প্রতি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। যেখানে তাকে অন্তর্বাসের ব্যবসিক হিসেবে পাওয়া যাবে।

‘ব্রা-দার’ নামের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মাবরুর রশিদ বান্নাহ। সম্প্রতি রাজধানী উত্তরার বিভিন্ন লোকেশনে এর শুটিং সম্পন্ন হয়েছে। এর গল্প ও কাহিনীচিত্রও তৈরি করেছেন নির্মাতা নিজেই।
বান্নাহ জানালেন, এখানে আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন সামিয়া অথৈ। এতে আরও অভিনয় করেছেন শাহেদ আলী, সিয়াম নাসির প্রমুখ।

মাবরুর রশিদ বান্নাহ বলেন, ‘মূলত, একজন অন্তর্বাস বিক্রেতার জীবনকে উপজীব্য এই চলচ্চিত্রটির কাহিনি আবর্তিত হয়েছে। এখানে দেখা যাবে, একটি ছেলে তার পড়াশোনা শেষ করে অনেক খোঁজাখুঁজির পরেও কোনো চাকরি না পেয়ে বাধ্য হয়ে বাপ-দাদার পারিবারিক ব্যবসা শুরু করে। কিন্তু সে যে ব্যবসা করে তা সমাজের চোখে ছোট কাজ। কারণ সে আন্ডার গার্মেন্টের ব্যবসা করে। সে কোথাও এই ব্যবসার পরিচয় দিতে পারে না। এমনকি নিজের গার্লফ্রেন্ডের কাছেও সে বলতে পারে না। এই নিয়ে শুরু হয় অনেক সমস্যা।’

নির্মাতা সূত্রেই জানা যায় আগামী ২২ নভেম্বর এটি আইফ্লিক্সে মুক্তি পাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফুলশয্যার রাতেই সন্তান জন্ম দিলেন নববধূ!

অনলাইন ডেস্ক: দুলাল মিয়ার কন্যা ফারজানা আক্তারের (১৮) সঙ্গে আড়াই লাখ টাকা দেনমোহরে জাকির হোসেনের ছেলে দেলোয়ার হোসেনের (২০) বিয়ে হয়। বিয়ের পরদিন যথারীতি বৌভাতের আয়োজন করা হয়। বিভিন্ন জায়গা থেকে আত্মীয়-স্বজন ও আমন্ত্রিত অতিথিরা আসতে থাকে। দুপুরের পরই পুরো বাড়ি খানাপিনা আর স্বজনদের পদচারণায় মুখর হয়ে উঠে।

কিন্তু বিপত্তিটা তৈরি হয় আরও পরে। প্রায় মধ্যরাতে। দেলোয়ারের বন্ধুরা অনেক যত্নআত্তি করে বাসর ঘর সাজায়। সেই ফুলশয্যাতে হঠাৎ পেটে ব্যাথা উঠে নববধূর। এরপর তাকে রাতেই বাপের বাড়ি পাঠিয়ে দিতে বলে সে।
এভাবে ফুলশয্যার রাত প্রায় শেষ দিকে। ভোরে ঘরের পাশের একটি টয়লেটে গিয়ে সন্তান প্রসব করেন নববধূ। এরপর নবজাতকের কান্নার শব্দে বাড়ির লোকজন গিয়ে জানতে পারে আসল ঘটনা। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত শনিবার রাতে কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের আমদুয়ার পূর্বপাড়া গ্রামে জাকির হোসেনের বাড়িতে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। ফারজানার বাপের বাড়ি একই ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে।

ফারজানার শাশুড়ি জাহারা খাতুন বলেন, ‘প্রসবের পর নবজাতককে হত্যার চেষ্টা করেছিল ফারজানা। প্রসবের পর টয়লেটের কমেডে ঢুকিয়ে দেয়ার চেষ্টা করায় নবজাতকের মাথায় সামান্য আঘাতের চিহ্ন ও ময়লা লেগেছিল। পরে বিষয়টি জানাজানি হলে নববধূর পিতার বাড়ির লোকজনকে খবর দেয়া হয়। খবর পেয়ে কৃষ্ণপুর গ্রামের ওয়ার্ড মেম্বার তোফাজ্জল হোসেনের নেতৃত্বে কয়েকজন এসে নবজাতক ও নববধূ ফারজানাকে বাপের বাড়িতে নিয়ে যায়।’

এ ঘটনায় সমাজে তাদের মর্যাদাহানি হয়েছে বলেও কান্নাজড়িত কণ্ঠে বলেন জাহারা খাতুন।
নববধূ ফারজানা জানান, তাদের পাশের বাড়ির সৌদি প্রবাসী মাহবুবুল আলম দুলালের ছেলে মেহেদী হাসান পারভেজের সাথে দীর্ঘদিন তার প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে বিয়ের প্রলোভনে দৈহিক সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে গর্ভবতী হয়ে পড়লে কাউকে না জানিয়ে পারভেজকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করে। কিন্তু ফারজানাকে বিয়ে না করে পালিয়ে বিদেশ চলে যায় মেহেদী হাসান।

ফারজানা বলেন, ‘আমি এখন নবজাতক এ কন্যা সন্তান নিয়ে কোথায় যাব। আমি না পেলাম স্ত্রীর মর্যাদা, আর এ কন্যা শিশুটি পেল না পিতা স্নেহছায়া। আমি সমাজের কাছে এ প্রতারণার বিচার চাই।’
স্থানীয়রা জানান, পারভেজের এমন ঘটনা ধামাচাপা দিতে তার প্রভাবশালী পরিবার ফারজানার বাবা দিনমজুর দুলাল মিয়া মেয়েকে দ্রুত অন্যত্র বিয়ে দিতে চায় দেয়। মেয়ের অসম্মতিতেই গত বৃহস্পতিবার বিয়ের আনুষ্ঠানিকতাও শেষ হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধানমন্ত্রী তরুণদের মুখোমুখি হচ্ছেন ২৩ নভেম্বর

দেশের খবর: তরুণদের মুখোমুখি হতে আগামী ২৩ নভেম্বর ‘লেটস টক উইথ শেখ হাসিনা’ অনুষ্ঠানে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৬ নভেম্বর অনুষ্ঠানটি আয়োজনের কথা থাকলেও শেষ পর্যন্ত তা পিছিয়ে ২৩ নভেম্বর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত আয়োজন করা হবে বলে জানিয়েছে অয়োজক প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন। অনুষ্ঠানে বর্তমান প্রজন্মের সঙ্গে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন ও পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তরুণদের কাছ থেকে শুনবেন দেশ গঠনে তাদের পরিকল্পনা ও পরামর্শের কথা। বাংলাদেশের বর্তমান প্রজন্মের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন গবেষণা প্রতিবেদনে বারবার উঠে এসেছে এই তথ্য।

তরুণদের কাছে প্রধানমন্ত্রী কেনো জনপ্রিয়, সেটি আরো একবার প্রমাণ করতে ‘লেটস টক’ অনুষ্ঠানে উপস্থিত তরুণদের মুখোমুখি হচ্ছেন তিনি। সারাদেশ থেকে আসা ১৫০ জন তরুণের সঙ্গে দেশের বিভিন্ন নীতিনির্ধারণী বিষয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। বিভিন্ন পেশাজীবী, চাকরিজীবী, উদ্যোক্তা, শিক্ষার্থী, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এবং দেশ গঠনে উদ্যমী তরুণ প্রতিনিধিরা অংশগ্রহণ করবে এই আয়োজনে। তরুণদের জন্য বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন নীতিনির্ধারণী সিদ্ধান্ত, ভবিষ্যতে উন্নত বাংলাদেশ গড়ায় বিভিন্ন পদক্ষেপ ও পরিকল্পনা নিয়ে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারকের সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ পাবেন এই তরুণেরা।

বাংলাদেশের ইতিহাসে ‘প্রথমবারের মতো’ কোনো প্রধানমন্ত্রী তরুণদের মুখোমুখি হচ্ছেন। বর্তমান প্রজন্মকে অনুপ্রেরণা দিতে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার তারুণ্যের সময় নিয়ে নতুন বেশকিছু তথ্য জানাবেন। এ ছাড়াও প্রধানমন্ত্রীর নিজের জীবনের নানাদিক নিয়েও আলোচনা হবে আয়োজনে। ব্যক্তিগত জীবন, নিজস্ব চিন্তা-ভাবনা নিয়েও তরুণদের সঙ্গে কথা বলবেন তিনি।

এ প্রসঙ্গে সিআরআই-এর নির্বাহী পরিচালক সাব্বির বিস শামস বলেন, তরুণরা যাতে দেশের নীতিনির্ধারকদের সঙ্গে খোলামেলাভাবে আলোচনা করতে পারেন এবং নিজেদের ভাবনা ও সমস্যাগুলোর কথা তাদের কাছে পৌঁছাতে পারেন সেজন্য সিআরআই নিয়মিত এই আয়োজন করে আসছে। প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদকে নিয়ে এর আগে বেশ কয়েকবার ‘লেটস টক’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের সর্বোচ্চ নীতিনির্ধারনী পর্যায়ে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আয়োজন করা হচ্ছে এ অনুষ্ঠানের। তরুণদের জন্য এটি ভিন্নমাত্রার এক আয়োজন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন, তরুণদের ভবিষ্যতের কথা ভেবেই তিনি বর্তমানকে উৎসর্গ করেছেন। সুতরাং বোঝাই যায় তরুণদের জন্য কতটা আন্তরিক তিনি। আর সে কারণেই সিআরআই-এর এই আয়োজনকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় পার্টি আবার জেগে উঠেছে : এরশাদ

রাজনীতির খবর: ‘জাতীয় পার্টি থেকে এবার অনেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পার্টি সাংগঠনিক রূপ নিয়েছে, যা ধরে রাখতে হবে। অনেক দুঃসময় পেরিয়ে জাতীয় পার্টি আবার জেগে উঠেছে’- এমন মন্তব্য করেন হুসেইন মুহম্মদ এরশাদ।

মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশান ১ নম্বরে অবস্থিত ইমানুয়েলস মিলনায়তনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

এ সময় উপস্থিত মনোনয়ন প্রত্যাশীরা একযোগে ৩০০ আসনে প্রার্থী দেয়ার দাবি তোলেন। নেতাকর্মীদের শান্ত করে এরশাদ বলেন, ‘আমার ওপর ছেড়ে দাও।’ প্রাথমিকভাবে ৩০০ আসনে প্রার্থীর নাম ঘোষণার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনৈতিক কারণে অন্য জোটে যেতে হলে সেই সিদ্ধান্ত আমি নেব।’

এরশাদ আরও বলেন, ‘আজ এতো লোক আমার সঙ্গে। জাপার দুঃখ ঘুচেছে। জাপা বিলীন হয়নি, তার প্রমাণ আজ আপনারা। চেয়ারম্যান হিসেবে আমাকে কঠিন দায়িত্ব পালন করতে হবে। সবাইকে প্রার্থী হিসেবে দিতে পারবো না। আমি যাকে যোগ্য ভাববো সে মনোনয়ন পাবে। আর এটা সবাইকে মেনে নিতে হবে।’

‘জাতীয় পার্টি বিলীন হয়ে যায়নি। এজন্য ৩০০ আসনে প্রার্থী আছে কিনা তা দেখতে চেয়েছিলাম। আমরা সফল হয়েছি’- মন্তব্য করেন এরশাদ।

সমাপনী বক্তব্যে পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেন, ‘আজ আমাদের আনন্দের দিন। অনেক নবীন এখানে উপস্থিত। দেখে বেশি খুশি হলাম। জাপার ক্ষমতার সময় যে উন্নয়ন হয়েছে, তা আর কেউ করতে পারেনি।’

তিনি বলেন, ‘সবাই তো আর মনোনয়ন পাবেন না, এক এলাকায় একজন প্রার্থী হবেন, বাকি সবাইকে জাপার প্রার্থীকে সমর্থন দিয়ে একযোগে কাজ করতে হবে।’

গত ১১ নভেম্বর থেকে জাতীয় পার্টির মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। চলে পাঁচদিন। এরই ধারাবাহিকতায় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ আজ শুরু হয়েছে।

জাপা থেকে এবার দুই হাজার ৮৬৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রাথমিকভাবে সেখান থেকে বাছাই করে ৭৮০ প্রার্থীর সাক্ষাৎকার নেয়া হবে। সেখান থেকে ৩০০ আসনের প্রার্থী নির্ধারণ হবে।

তবে রাজনৈতিক কারণে দলের চেয়ারম্যান যে সিদ্ধান্ত নেবেন তা সবাই মেনে নেবেন- মনোনয়ন পওয়ার ক্ষেত্রে এমন শর্তও যুক্ত করে দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশান ১ নম্বরে অবস্থিত ইমানুয়েলস মিলনায়তনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে সকাল থেকেই মনোনয়ন প্রত্যাশীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে ইমানুয়েলস মিলনায়তনের বাইরে ভিড় করতে থাকেন। তবে মিলনায়তনের ভেতরে শুধু মনোনয়ন প্রত্যাশীরাই প্রবেশ করতে পারেন।

দুপুর পৌনে ১২টার দিকে মিলনায়তনে প্রবেশ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদের এবং মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রমের শুরুতে স্বাগত বক্তব্যে রুহুল আমিন হাওলাদার বলেন, একাদশ জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী নির্ধারণে যে ধরনের সিদ্ধান্ত নেবেন তা পার্টির সকলে মেনে নেবেন। একই সাথে পার্টির চেয়ারম্যানকে আশ্বস্ত করেন, যেকোনো সিদ্ধান্তে পার্টির কেউ তাকে (এরশাদ) ছেড়ে যাবেন না। কারণ আপনাকে সবাই বিশ্বাস করেন।
জাপা মহাসচিব আরও বলেন, বৃহত্তর স্বার্থে মহাজোট কিংবা অন্য কোনো জোটে আপনি (এরশাদ) যাবেন কিনা- সেটা একান্ত আপনার সিদ্ধান্ত। আপনি নির্ভুল পথে হাঁটছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএনপি নেতা রফিকুল মিয়ার ৩ বছরের কারাদণ্ড

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. শেখ গোলাম মাহাবুব এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

এ ছাড়াও রফিকুল ইসলাম মিয়া পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

বিএনপির আইনজীবী হান্নান ভূঁইয়া ও দুদকের কোর্ট পরিদর্শক আশিকুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়,২০০১ সালের ৭ এপ্রিল সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সমস্যা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে তার যাবতীয় সম্পদের হিসাব বিবরণী দাখিল করার জন্য ৪৫ দিনের সময় দিয়ে একটি নোটিশ দেয় দুদক। ২০০১ সালের ১০ জুন তিনি দুদকের নোটিশটি গ্রহণ করেন।

নোটিশ গ্রহণ করার পরও তিনি নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ ২০০১ সালের ২৫ জুলাই পর্যন্ত কোনো সম্পদের হিসাব দাখিল করেনি।

হিসাব বিবরণী দাখিল না করায় ২০০৪ সালের ১৫ সেপ্টেম্বর দুদকের অফিসার লিয়াকত হোসেন বাদী হয়ে রাজধানীর উত্তরা থানায় মামলাটি দায়ের করেন।

মামলা দায়েরের পর রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে দুদক তদন্ত শেষ করে ১৯৫৭ সালের দুর্নীতি দমন আইনের ৪(২) অভিযোগপত্র দাখিল করে। ২০১৭ সালের ১৪ নভেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বিভিন্ন সময় ৬ জন এ মামলায় সাক্ষ্য দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইসি সচিব ও ডিএমপি কমিশনারের শাস্তি চাইল বিএনপি

বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ ও গাড়ি পোড়ানোর ঘটনায় নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদসহ সংশ্লিষ্টদের বিচার দাবি করেছে বিএনপি। নির্বাচন কমিশন থেকে আচরণবিধি পালন সংক্রান্ত চিঠির পরই এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছে দলটি। শুধু সচিব নয়; ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সংশ্লিষ্ট জোনের উপ-কমিশনার আরও সচিবালয়ের যুগ্ম সচিবেরও শাস্তি চাওয়া হয়েছে।

মঙ্গলবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে এ-সংক্রান্ত চিঠি দেয়। বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ওই চিঠিতে এই বিচার চাওয়া হয়। চিঠিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ছাড়াও নির্বাচন কমিশন সচিবের কাছে দেয় প্রতিনিধি দল।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশন তড়িঘড়ি করে ৮ নভেম্বর তফসিল ঘোষণার পর পরেরদিন থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগ রাস্তা বন্ধ করে যানজট সৃষ্টি করে মনোনয়নপত্র বিতরণ করে । মনোনয়নপ্রত্যাশীরা ঢাকা ঢোল পিটিয়ে মোটরসাইকেল, গাড়ি, পিকআপে করে বিভিন্ন স্থান থেকে ধানমন্ডি যায় এবং রাস্তাঘাট বন্ধ করে মনোনয়ন সংগ্রহ করে। এ ছাড়া নিজেদের প্রার্থীদের মধ্যে সংঘর্ষের জের ধরে দুইজন নিহত হয়। এ সময় পুলিশি তৎপরতা লক্ষ্য করা যায়নি। অথচ বিএনপির মনোনয়নপত্র বিতরণের সময় বিএনপির কার্যালয়ের সামনে স্বতস্ফূর্ত জনগণের ঢল দেখে নির্বাচন কমিশন সচিব ও ডিএমপি কমিশনারের গায়ে জ্বালা ধরে। কমিশন নড়েচড়ে বসে। ‘কথিত আচরণবিধি’-এর নামে খড়গ নেমে আসে বিএনপির ওপর। ইসি সচিব গণমাধ্যমে আচরণবিধি পালনের কঠোর হুমকি নিয়ে আচরণবিধি লঙ্ঘন বলে চিহ্নিত করে। এটি একটি পক্ষপাতমূলক আচরণ।

১৩ নভেম্বর নির্বাচন কমিশনের আচরণবিধি প্রতিপালনের নির্দেশনা নেতাকর্মী, সমর্থকসহ জনগণের অংশগ্রহণকে বাধাগ্রস্থ করেছে। এ ছাড়া নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের দেয়া বক্তব্য বিভ্রান্তিমূলক এবং ডিএমপি কমিশনার আসাদুজ্জামানের বক্তব্যে ঘটনা সংগঠনের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় বলেও মন্তব্য করা হয়েছে চিঠিতে।

চিঠিতে প্রশ্ন রাখা হয়- আওয়ামী লীগের জনসমাগমে এই ঘটেনি কিন্তু বিএনপির সময় ১৪ নভেম্বর এ ঘটনা কীভাবে ঘটল?

চিঠিতে দাবি করা হয়, এই ‘সন্ত্রাসী’ হামলায় বিএনপির অনেক নেতাকর্মী আহত হয়েছে ও তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ নেতাকর্মীদের বিরুদ্ধে তিনটি মামলায় ৪৭২ জন নেতাকর্মীকে অভিযুক্ত করেছে। ৭০ জনকে গ্রেফতার করেছে এবং ৩৮ জন নেতাকর্মীকে রিমান্ডে নেয়া হয়েছে।

এমতাবস্থায় ‘নির্বাচন কমিশনের সচিব, ঢাকা মেট্রাপলিটন পুলিশের কমিশনার, সংশ্লিষ্ট জোনের উপ-পুলিশ কমিশনার এবং জারিকৃত পত্রের স্বাক্ষরকারী নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব (নির্বাচন পরিচালনা-২) এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে চিঠিতে। অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আইনের আশ্রয় নেয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, পুনর্নির্ধারিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ভোটের দিন ৩০ ডিসেম্বর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest