সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

‘এরশাদ নির্ভুল পথেই হাঁটছেন’

এরশাদ নির্ভুল পথেই হাঁটছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। আজ মঙ্গলবার জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়ার আগে স্বাগত বক্তব্যে তিনি বলেন, বৃহত্তর স্বার্থে মহাজোট কিংবা অন্য কোনো জোটে আপনি (এরশাদ) যাবেন কিনা সেটা একান্ত আপনার সিদ্ধান্ত। আপনি নির্ভুল পথেই হাঁটছেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের প্রমুখ আজ পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়ার সময় উপস্থিত ছিলেন। গত ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত জাতীয় পার্টি মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়।

রুহুল আমিন হাওলাদার আরও বলেন, আপনি (এরশাদ) যে সিদ্ধান্ত নিবেন, তা সবাই মেনে নেবে। কেউ আপনাকে ছেড়ে চলে যাবে না। বহু বছর ধরে সংগ্রাম করে আজকের এই অবস্থানে এসেছে জাতীয় পার্টি। জাপা থেকে ২ হাজার ৮৬৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানান রুহুল আমিন হাওলাদার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বদিকে মনোনয়ন দেওয়া হয়নি : ওবায়দুল কাদের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবদুর রহমান বদি মনোনয়ন পাচ্ছেন না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যে দুইজন সাংসদকে নিয়ে বিতর্ক আছে, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আবদুর রহমান বদি ও টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আমানুর রহমান খান রানা- তাদের মনোনয়ন দেওয়া হয়নি। দেখুন একটা সত্যি কথা বলছি। জরিপে টাঙ্গাইলে রানা ও টেকনাফে বদি অনেক এগিয়ে তারপরও তাদের বাদ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, কক্সবাজারে বদিকে বাদ দিয়ে তার স্ত্রী শাহীনা আক্তার চৌধুরীকে এবং টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে রানার বাবা আতাউর রহমান খানকে মনোনয়ন দেওয়া হয়েছে। ঘরের সব কী অপরাধী? আপনি অপরাধী হলে আপনার মা-বাবাকে তার ভাগীদার? পরিবারের সবাই কী খারাপ লোক? বদির সম্পর্কে যে বিতর্ক আছে সে কী প্রমাণিত? আপনারা কেউ কী সেটা প্রমাণ করতে পেরেছেন?

তিনি আরো বলেন, সময়টা খুব সংবেদনশীল। রাজনৈতিক বিষয়ে আপনাদের সাথে আমার ভিন্নমত থাকতে পারে। কিন্তু তাই বলে কারও বক্তব্য ভিন্নভাবে প্রকাশ করবেন না। বক্তব্য বিকৃত করবেন না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কবি সুফিয়া কামালের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

অনলাইন ডেস্ক: বাংলাদেশের গণতান্ত্রিক, প্রগতিশীল এবং নারীমুক্তি আন্দোলনের অন্যতম অগ্রদূত কবি বেগম সুফিয়া কামালের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৯ সালের এ দিনে তিনি মৃত্যুবরণ করেন।
কবি সুফিয়া কামাল ছিলেন নারী আন্দোলনের পথিকৃৎ এবং সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতার বিরুদ্ধে এক অকুতোভয় যোদ্ধা। তার জন্ম ১৯১১ সালের ২০ জুন বরিশালে। সে সময় বাঙালি মুসলমান নারীদের লেখাপড়ার সুযোগ একেবারে সীমিত থাকলেও তিনি নিজ চেষ্টায় লেখাপড়া শেখেন এবং ছোটবেলা থেকেই কবিতা চর্চা করেন।

বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচির মধ্যদিয়ে আজ তার মুত্যুবার্ষিকী পালন করবে। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে মহীয়সী এ নারীর জীবনাদর্শ ও সাহিত্যকর্ম একটি বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী তার বাণীতে কবি বেগম সুফিয়া কামালের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পচাঁত্তরের পনেরই আগস্টে নির্মমভাবে হত্যা করে যখন এদেশের ইতিহাস বিকৃতির পালা শুরু হয়, তখনও তাঁর সোচ্চার ভূমিকা বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের গণতান্ত্রিক শক্তিকে নতুন প্রেরণা যুগিয়েছিল।

সুফিয়া কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা হোস্টেলকে ‘রোকেয়া হল’ নামকরণের দাবি জানান। ১৯৬১ সালে পাকিস্তান সরকার রবীন্দ্রসংগীত নিষিদ্ধ করলে এর প্রতিবাদে গঠিত আন্দোলনে কবি যোগ দেন। বেগম সুফিয়া কামাল শিশু সংগঠন কচিকাঁচার মেলা প্রতিষ্ঠা করেন।

১৯৯৯ সালের ২০ নভেম্বর সুফিয়া কামাল মৃত্যুবরন করেন। তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যদায় সমাহিত করা হয় । বাংলাদেশের নারীদের মধ্যে তিনিই প্রথম এ সন্মান লাভ করেন। সুফিয়া কামালের লেখা কাব্যগ্রন্থ হচ্ছে সাঁঝের মায়া, মায়া কাজল, মন ও জীবন , দিওয়ান, অভিযাত্রিক ইত্যাদি। ‘কেয়ার কাটা নামে একটি গল্পগ্রন্থ ছাড়াও তিনি ভ্রমন কাহিনী, স্মৃতি কথা শিশুতোষ এবং আত্মজীবনীমূলক রচনাও লিখেছেন। -বাসস

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পর্যবেক্ষকরা গণমাধ্যমে কথা বলতে পারবেন না: ইসি সচিব

দেশের খবর: নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমেদ বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা পর্যবেক্ষক হবেন তারা ভোটকেন্দ্রে মূর্তির মতো দাঁড়িয়ে থাকবেন। তারা শুধুমাত্র ভোটকেন্দ্রে কোনো অনিয়ম হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করবেন, কোনো মিডিয়ার সাথে নির্বাচনবিরোধী বিরূপ মন্তব্য বা কথা বলতে পারবেন না। ছবি তুলতে পারবেন না, গোপন কক্ষে যেতে পারবেন না ও মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থানীয় পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের উদ্দেশে ব্রিফিং-এ এসব কথা বলেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ।

ইসি অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যুগ্ম সচিব খন্দকার মিজানুর রহমান ও এএসএম আসাদুজ্জামান।
হেলালুদ্দীন আহমদ বলছেন, এমন কোনও কাজ পর্যবেক্ষকরা করতে পারবেন না, যা নির্বাচনের নীতিমালায় নেই। নির্বাচনী দায়িত্ব পালনের সময় একজন পর্যবেক্ষক কোনও গোপন তথ্য দিতে পারবেন না।
তিনি বলেন, ভোট নিয়ে কোনও কেন্দ্রে যদি অনিয়ম হয়, আর সেটা পর্যবেক্ষকদের নজরে আসে, তবে তারা নির্বাচন কমিশনকে অবহিত করতে পারবেন। কিন্তু ওই সময় সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কোনও কথা বলা যাবে না। যদি কিছু বলতে হয়, তবে এর প্রতিবেদন তৈরি করে সেটা জমা দিয়ে সংবাদ সম্মেলন করে কথা বলতে হবে।

তিনি পর্যবেক্ষকদের সতর্ক করে বলেন, পর্যবেক্ষক কোনও লাইভ সম্প্রচারে অংশ নিতে পারবেন না। সেইসঙ্গে পর্যবেক্ষক যেনো এমন কোনও আচরণ না করেন, যাতে করে তিনি পক্ষপাতিত্ব করছেন বোঝা যায়। পর্যবেক্ষক গলায় কার্ড ঝুলিয়ে কেন্দ্রের পাশে দাঁড়িয়ে থাকবেন। তিনি শুধু দেখবেন, অবজার্ভ করবেন, বুঝবেন। তার রিপোর্ট জমা দেওয়ার আগে কোনও মন্তব্য তিনি করবেন না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৌদি যুবরাজের পতন চায় রাজপরিবারের অনেকে!

বিদেশের খবর: সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর আন্তর্জাতিকভাবে চাপে আছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এদিকে এমন হত্যাকাণ্ডে সৌদি রাজপরিবারের অনেকে যুবরাজ সালমানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে বিশ্বস্ত এক সূত্র জানায়। খবর রয়টার্সের।

রয়টার্সের খবরে বলা হয়, সৌদি প্রশাসনের সঙ্গে নিযুক্ত থাকা রাজপরিবারের বারো জনের মত প্রিন্স এবং কাজিনেরা সৌদি যুবরাজের পরিবর্তন চান।
কিন্তু সৌদি বাদশা বেঁচে থাকা অবস্থায় তা সম্ভব না বলে সূত্রটি জানায়।

উল্লেখ্য, তুর্কি বান্ধবীর সাথে বিয়ের প্রয়োজনীয় কাগজ-পত্র আনতে গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর নিখোঁজ হন ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক ও স্বেচ্ছা-নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি। এর ১৭ দিনের মাথায় সৌদি স্বীকার করে, কসন্যুলেটেই সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করা হয়েছে।

খাশোগি দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়াতে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। সৌদি রাজতন্ত্রের কঠোর সমালোচক ছিলেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জিহাদি হামলায় বন্ধ শত শত স্কুল

অনলাইন ডেস্ক: বুরকিনা ফাসোতে জিহাদি তৎপরতা ও সহিংসতা চলছে। দেশটির শিক্ষাখাত এই জঙ্গিবাদের অন্যতম শিকার। জিহাদি তৎপরতার কারণে বুরকিনা ফাসোর শতশত স্কুল বন্ধ হয়ে গেছে এবং ছাত্র ও শিক্ষক হামলার ভয়ে বাড়ি থেকে বের হচ্ছে না। গোলযোগপূর্ণ উত্তরাঞ্চলে তিন বছরের বেশি সময় ধরে ইসলামী চরমপন্থীদের হামলা ও হুমকি চলে আসছে। এই কারণে ৩শ’র বেশি স্কুল বন্ধ রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
মালি সীমান্তবর্তী শহর নেনেবোউরোতে প্রাথমিক স্কুলের শিক্ষক কাসোউম ওউয়েদ্রাওগো বলেন, ‘জিহাদিরা ধীরে ধীরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে।’

২০১৬ সালে তার এক সহকর্মীকে হত্যা করা হয়েছে। গত বছর নিরাপত্তাজনিত কারণে শিক্ষকরা স্কুল বন্ধ করে দিতে বাধ্য হন। স্কুল পরিচালনা করা ছিল অত্যন্ত বিপজ্জনক। ওউয়েদ্রাওগো উত্তরঞ্চলীয় রাজধানী ওউয়াহিগোউইয়ায় চলে গিয়েছিলেন।

তিনি বলেন, সেখানে তিনি অন্ন সংস্থানের চিন্তায় আছেন। এই শিক্ষক আরো বলেন, ‘তারা ‘ফ্রেঞ্চ’ স্কুল চায় না। ‘আরবি’ স্কুল চায়। তিনি কিভাবে ‘পশ্চিমা’ শিক্ষার ওপর ক্ষুব্ধ ইসলামী চরমপন্থীরা শিক্ষকদের হুমকি দিয়েছে তা বর্ণনা করেন।
ওউয়েদ্রাওগো বলেন, ‘তারা যেন আমাকে সহজে খুঁজে না পায়, সেজন্য আমি গ্রামবাসীদের মধ্যে মিশে থাকতাম।’
তিনি জানান, স্কুলে থাকা শিক্ষকদের জন্য বিপজ্জনক। বুরকিনা ফাসো বিস্তীর্ণ সহিল অঞ্চলের একটি অংশ। ২০১১ সালে লিবিয়ায় বিশৃঙ্খলা দেখা দেয়ার পর থেকে এটি এখন সহিংস চরমপন্থী ও আইন বহিভর্’তদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।

২০১২ সালে ইসলামপন্থীরা মালির উত্তরাঞ্চল দখল করে এবং এরপর নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বোকো হারামের উত্থান ঘটে। জিহাদি বিরোধী জি৫ সাহেল ফোর্স বাহিনীর আন্তর্জাতিক সামরিক অভিযান সত্ত্বেও পরিস্থিতির উত্তরণ হয়নি। বরং আরো খারাপ হয়েছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে সাম্প্রতিক এক প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, বুরকিনা ফাসো, মালি ও নাইজারের মধ্যবর্তী এলাকায় গত ছয় মাসে পরিস্থিতি দ্রুত খারাপ হয়েছে।

সেপ্টেম্বর মাসে এক আনুষ্ঠানিক প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সাল থেকে বুরকিনা ফাসোতে ইসলামী চরমপন্থীদের হামলায় ২২৯ জন নিহত হয়েছে। এ সময় রাজধানী ওউয়াগাদোউগোউয়ে তিনটি বড় ধরনের হামলা চালানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক অপর শিক্ষক বলেন, জিহাদিরা তার স্কুলে হামলা চালিয়ে তা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, ‘একদিন সশস্ত্র জিহাদিরা গ্রামে এলো। তাদের দেখতে পেয়ে কয়েকজন স্কুল শিক্ষার্থী আমাকে সতর্ক করার জন্য দৌড়ে আমার কাছে এলো। আমরা ঝোঁপের আড়ালে লুকিয়ে পড়লাম।

ওই শিক্ষক বলেন, ‘একজন লোক স্কুলের দরজায় গুলি করল। এরপর ভেতরে ঢুকে সবকিছু জ্বালিয়ে দিল।’ কোন অঞ্চলে হামলা চালানো হয়েছে তিনি তাও জানাতে অস্বীকার করেন।
শিক্ষক ও নিরাপত্তা বাহিনীর সদস্য বলেন, অক্টোবর মাসের শেষ দিকে সহিংসতার আশঙ্কায় পূর্বাঞ্চলীয়শহর মাতিয়াকোয়ালিতে বেশ কয়েকটি স্কুল বন্ধ করে দেয়া হয়েছে।

এক শিক্ষক জানান, জিহাদিরা আশপাশের গ্রামগুলোর মসজিদে গিয়ে এর স্টাফদের চলে যেতে বলে। শিক্ষক ও ইউনিয়নগুলো সতর্ক করে বলেছে, সরকার ক্রমবর্ধমান সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে হাজার হাজার শিশুকে স্কুলের শিক্ষা থেকে বঞ্চিত হতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাপের বিষ শরীরে নিয়ে ডায়েরি লিখলেন যিনি

অনলাইন ডেস্ক: সাপের বিষ শরীরে নিয়ে ডায়েরি লিখতে লিখতে মারা গিয়েছিলেন কার্ল প্যাটারসন স্মিথ নামে একজন সাপ গবেষক। এ ঘটনাটি ১৯৫৭ সালের সেপ্টেম্বর মাসে ঘটলেও পরে তা সংবাদমাধ্যমে প্রকাশ পায়।

জানা গেছে, গবেষণার জন্য শিকাগোর লিঙ্কন পার্ক চিড়িয়াখানার পরিচালক একটি সাপ শহরের ফিল্ড মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রিতে পাঠান। ৭৬ সেন্টিমিটার দৈর্ঘ্যের সরীসৃপটি পরীক্ষা করার দায়িত্ব পান কার্ল প্যাটারসন স্মিথ। কারণ ওই মিউজিয়ামে সাপ গবেষক হিসেবে কাজ করছিলেন তিনি।

স্মিথ তার ডায়েরিতে লিখেছিলেন, সাপটির মাথা উজ্জ্বল রঙের নকশায় ঢাকা ছিল এবং এর মাথার আকৃতি ছিল দক্ষিণ আফ্রিকার গেছো সাপের মতো, যেগুলো বুমস্ল্যাং নামেও পরিচিত।

স্মিথের ডায়েরির মাধ্যমে আরো জানা গেছে, আরও নিবিড়ভাবে পরীক্ষা করার জন্য সাপটিকে নিজের কাছাকাছি আনলে সাথে সাথে তাকে আক্রমণ করে এবং তার বাঁ হাতের বুড়ো আঙ্গুলে কামড়ে দেয়। এ সময় তার শরীরে বিষের কি প্রভাব হচ্ছে তা ডায়েরিতে রেকর্ড করতে থাকেন তিনি।

তবে ২৪ ঘণ্টার কম সময় পর মারা যাবেন স্মিথ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুক্তরাষ্ট্রে হাসপাতালে বন্দুকধারীর হামলায় নিহত ৪

বিদেশের খবর: যুক্তরাষ্ট্রের শিকাগো হাসপাতালে বন্দুকধারীর গুলিতে পুলিশ সদস্যসহ ৪ জন নিহত হয়েছে। বাকি দু’জনের একজন ডাক্তার এবং অপরজন মেডিকেল কর্মী এবং একজন পুলিশ অফিসারসহ বন্দুকধারী।
জানা গেছে মেডিকেল কর্মী দুইজনই নারী। গোলাগুলির ঘটনায় হামলাকারীরও মৃত্যু হয়। তবে বন্দুকধারী আত্মহত্যা করেছে কি না সে বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় বিকেল ৩টায় শিকাগো মার্সি হাসপাতালে ঢুকে এক বন্দুকধারী তার সাবেক প্রেমিকাকে লক্ষ্য করে গুলি করে। তবে এটিই হামলার উদ্দেশ্য ছিলো কি না তা স্পষ্ট নয়।
ওই ঘটনার পরই হাসপাতালটি খালি করে দেয়া হয়েছে। আর ঘটনাস্থল নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest