সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

ফ্রান্সকে বিদায় করে সেমিফাইনালে নেদারল্যান্ডস

খেলার খবর: উয়েফা ন্যাশনস লিগে জার্মানির বিপক্ষে ড্র করে ফ্রান্সকে বিদায় করে দিল নেদারল্যান্ডস। এর ফলে সেমিফাইনাল নিশ্চিত হলো যোগ্যতার অভাবে রাশিয়া বিশ্বকাপে খেলতে না পারা এই দলটি।
সোমবার রাতে জার্মানির ভেলটিনস-অ্যারিনায় মুখোমুখি হয় এই দুই দল। ঘরের মাঠে এদিন খেলার ৯ মিনিটেই এগিয়ে যায় জার্মানি। দলের লিড এনে দেন টিমো ভার্নার। ১৯ মিনিটে লেরয় সেনের গোলে ব্যবধান দ্বিগুণ হয়ে যায়।
তবে দ্বিতীয়ার্ধের শেষ পাঁচ মিনিটে চমক দেখায় ডাচরা। ৮৫ মিনিটে ডাচদের পক্ষে প্রথম গোল করেন প্রমিস। এর পাঁচ মিনিটের মাথায় ভার্জিল ভন ডাইক দ্বিতীয় গোল করে দলকে ২-২ গোলের ড্র এনে দেন।
উল্লেখ্য, ৪ ম্যাচে ফ্রান্স ও নেদারল্যান্ডস উভয়ের ৭ পয়েন্ট । কিন্তু হেড টু হেডে এগিয়ে থাকায় শিরোপা লড়াইয়ে সেমিফাইনালে উঠল ডাচরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এরশাদের অসুস্থতা ও গোপন স্থানে থাকা নিয়ে জাপায় রহস্য

দেশের খবর: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদের ‘গুরুতর’ অসুস্থতা, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) একদিনের চিকিত্সা শেষেই হাসপাতাল ত্যাগ করা, বারিধারায় প্রেসিডেন্ট পার্কে নিজ বাসায় না গিয়ে গোপন স্থানে অবস্থান করা, মোবাইল ফোন বন্ধ রাখা এবং নির্ধারিত কয়েকজন ছাড়া অন্য কারও সাক্ষাতের অনুমতি না থাকা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। খোদ দলটির ভেতরেই নেতাদের মুখে মুখে নানা কথা।

এরশাদের ঘনিষ্ঠজনরা জানান, বয়সের কারণে দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন এরশাদ। বিশেষ করে, তার রক্তে কখনও সোডিয়াম কমে যায়, কখনও হিমোগ্লোবিন কমে যায়। এজন্য কিছুদিন পরপরই হাসপাতালে গিয়ে তাকে রক্ত নিতে হয়। মাস খানেক আগে রক্তে সোডিয়ামের মাত্রা আশঙ্কাজনক মাত্রায় কমে যাওয়ায় তিনি কয়েকদিন সিএমএইচে ভর্তি ছিলেন, নিতে হয়েছিল কয়েক ব্যাগ রক্ত। এবার হিমোগ্লোবিন কমে যাওয়ায় বৃহস্পতিবার তিনি সিএমএইচে ভর্তি হন। চিকিত্সকরা তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করান। এরপর কোনো ধরনের চাপ না নিয়ে এবং সাক্ষাতপ্রার্থী এড়িয়ে নিরিবিলি স্থানে অবস্থানের পরামর্শ দিয়ে চিকিত্সকরা শনিবার তাকে ছেড়ে দেন। কিন্তু হাসপাতাল ত্যাগের পর এরশাদ তার বারিধারার বাসা ‘প্রেসিডেন্ট পার্ক’-এ যাননি। তিনি গুলশানে একটি বহুতল ভবনের ফ্ল্যাটে অবস্থান করছেন। গতকাল সোমবারও তিনি ওই গোপন স্থানেই ছিলেন।

জাপা নেতাদের কেউ কেউ বলছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের কয়েকদিন আগেও এরশাদ ‘অসুস্থ’ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, এবারও সেই ধরনের কিছু কি-না কে জানে। কারও মতে, বাসায় দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ভিড় এড়াতে তৃতীয় স্থানে অবস্থান করছেন তিনি। আবার কারও ধারণা, আগে কখনও দলে ছিলেন না-এমন কাউকে কাউকে মনোনয়ন দেওয়ার আগাম প্রতিশ্রুতি দিয়ে এখন ঝামেলা এড়ানোর কৌশল হিসেবেই মোবাইল ফোন বন্ধ করে অন্যত্র অবস্থান করছেন। তবে দলটির বেশিরভাগ নেতা-কর্মীর বিশ্বাস, এরশাদ আসলেই অসুস্থ, নেতা-কর্মী ও মনোনয়ন প্রতাশীদের চাপ এড়াতেই তিনি নিরিবিলি স্থানে থাকছেন।

জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘স্যার ভালো আছেন। আসলে অন্য কিছু নয়, নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের এত চাপ-যেটা সামাল দিতে গিয়ে স্যার দুর্বল হয়ে পড়ছিলেন, এজন্য অন্যত্র একটু নিরিবিলি অবস্থান করছেন।’

এরশাদের অসুস্থতার কারণে আসন্ন একাদশ সংসদ নির্বাচনে জাপার দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহণের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। কথা ছিল ১৭ ও ১৮ নভেম্বর সাক্ষাতকার নেওয়া হবে। পরে পরিবর্তন করে বলা হয়েছিল ২০ ও ২১ নভেম্বর সাক্ষাতকার নেবে দলের পার্লামেন্টারি বোর্ড। গতকাল আরেক দফা পরিবর্তন এনে জাপার পক্ষ থেকে জানানো হয়েছে, দু’দিন নয়, আজ মঙ্গলবার একদিনেই সাক্ষাতকার শেষ করা হবে। সকাল ১০ টায় গুলশানের ইমান্যুয়েলস কনভেনশন সেন্টারে এই সাক্ষাতকার নেওয়া হবে। সাক্ষাতকার বোর্ডে এরশাদ উপস্থিত থাকবেন কি-না তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।

গোপন স্থানে অবস্থানের মধ্যেই যে কয়জন এরশাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন তাদের মধ্যে অন্যতম জাপার প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার। তিনি এরশাদের ভাতিজা এবং ব্যক্তিগত সচিবও। খালেদ বলেন, ‘স্যার যদি গুরুতর অসুস্থ থাকতেন তাহলে চিকিত্সকরা নিশ্চয়ই একদিন পরেই তাকে ছেড়ে দিতেন না। স্যার ভালো আছেন। মনোনয়ন প্রত্যাশীদের চাপ এড়াতেই তিনি একটু নির্জঞ্ঝাট স্থানে থাকছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি- মঙ্গলবার (আজকের) মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহণ অনুষ্ঠানে স্যার উপস্থিত থাকবেন।’ এরশাদের সঙ্গে যোগাযোগ থাকা আরেকজন হলেন জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, তিনি বলেন, ‘মনোনয়ন প্রত্যাশীরা রাতদিন স্যারকে ফোন করতেছিলেন, যার কারণে স্যার অসুস্থ বোধ করেন। এই কারণে তিনি মোবাইল ফোন বন্ধ রেখেছেন।’

এদিকে, এরশাদের অসুস্থতা ও অন্যত্র অবস্থানকে ঘিরে সৃষ্ট জল্পনা-কল্পনার মধ্যে জাপার রাজনীতিতেও কিছু পরিবর্তন দৃশ্যমান। এরশাদের দৃশ্যমান অনুপস্থিতিতে দলে হঠাত্ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন এরশাদপত্নী রওশন এরশাদ ও দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খুলনার সিটি কলেজ শিক্ষিকার সুইসাইড নোট লিখে আত্মহত্যা

অনলাইন ডেস্ক: খুলনার সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের শরীর চর্চা বিভাগের শিক্ষিকা ইস্মিতা মণ্ডল (৩১) আত্মহত্যা করেছেন। সোমবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মহানগরের বয়রার (২৫০ বেড হাসপাতালের কাছে) ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ।

ইস্মিতা খুলনার বটিয়াঘাটা উপজেলার কিসমত ফুলতলা গ্রামের অশ্মিনী মণ্ডলের মেয়ে।

মরদেহের পাশে পাওয়া সুইসাইড নোটে লেখা আছে, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার পোস্টমর্টেম করো না। আমার মরদেহের যে অঙ্গগুলো কাজে লাগে তা আমি ২৫০ বেড হাসপাতালে দান করে গেলাম। আমার টাকা-পয়সাগুলো মাকে দিয়ে গেলাম। তার ঋণ পরিশোধ করার ক্ষমতা আমার নেই। ইতি তোমার অবাধ্য মেয়ে। বি. দ্র. শান্ত মাথায় মৃত্যুর পথ বেছে নিলাম। সবাইকে ক্ষমা করে গেলাম। ‘
জানা যায়, ইস্মিতার সঙ্গে একই ভাড়া বাড়িতে থাকেন তার বোন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নার্স সুস্মিতা মণ্ডল। রাত ৮টার দিকে সুস্মিতা বাড়িতে ফিরে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। পরে আশপাশের লোকজনের উপস্থিতিতে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইস্মিতার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, সুইসাইড নোট থেকে ধারণা করা হচ্ছে, ইস্মিতা আত্মহত্যা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘স্কাইপে বন্ধ করা হয়নি’: বিটিআরসি চেয়ারম্যান

দেশের খবর: বিটিআরসির পক্ষ থেকে স্কাইপে বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জহুরুল হক। বেসরকারি একাত্তর টেলিভিশনের একাত্তর জার্নাল অনুষ্ঠানে সোমবার রাত ১২টায় উপস্থাপিকার এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেন, বিটিআরসির পক্ষ থেকে এটি বন্ধ করা হয়নি। অন্য কোনো কারণে স্কাইপে বন্ধ হতে পারে।

এ সময় উপস্থাপিকা সঠিক কারণ জানতে বিটিআরসির কোনো কর্মকর্তাকে তাদের সঙ্গে স্কাইপে যোগাযোগ স্থাপন করতে বলতে পারেন কি না- প্রশ্ন করলে বিটিআরসি চেয়ারম্যান বলেন, এত রাতে কাউকে পাওয়া যাবে না।
উল্লেখ্য, সোমবার রাতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘বিটিআরসি স্কাইপে বন্ধ করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। স্কাইপ সেবা বন্ধ করে দিয়ে এক ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করলো বিটিআরসি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রক্তনালী ব্লক হওয়া প্রতিরোধ করতে ৭ টি খাবার

স্বাস্থ্য কণিকা: রক্তনালী ব্লক হওয়া এখন অনেক বেড়ে গিয়েছে। অস্বাস্থ্যকর জীবনযাপন এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে রক্তনালী ব্লক হওয়া খুবই স্বাভাবিক একটি ব্যাপার। এবং শুধুমাত্র এই কারণে হৃদপিণ্ডের নানা সমস্যায় ভুগতে দেখা যায় অনেককে। এমনকি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুমুখে পতিত হন অনেক রোগীই। কিন্তু রক্তনালী ব্লক হওয়ার এই সমস্যা থেকে খুবই সহজে মুক্ত থাকা যায় চিরকাল। আপনাকে এর জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হবে না একেবারেই। খুবই সহজলভ্য কয়েকটি খাবার আপনার রক্তনালীর সুস্থতা নিশ্চিত করবে ।

১. দারুচিনি
দারুচিনির অ্যান্টিঅক্সিডেন্ট কার্ডিওভ্যস্কুলার সিস্টেমের সার্বিক উন্নতিতে কাজ করে থাকে। এছাড়াও গবেষণায় দেখা যায় প্রতিদিন মাত্র ১ চামচ দারুচিনি গুঁড়ো দেহের কোলেস্টেরল কমায় এবং রক্তনালীতে প্লাক জমে ব্লক হওয়ার হাত থেকে রক্ষা করে।

২. তিশিবীজ
তিশিবীজে রয়েছে প্রচুর পরিমাণে আলফা লিনোলেনিক অ্যাসিড যা উচ্চ রক্তচাপ কমায় এবং রক্তনালীর প্রদাহকে দূর করতে সহায়তা করে এবং সেই সাথে রক্তনালীর সুস্থতা নিশ্চিত করে।

৩. ব্রকলি
ব্রকলিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন কে যা দেহের ক্যালসিয়ামকে হাড়ের উন্নতিতে কাজে লাগায় এবং ক্যালসিয়ামকে রক্তনালী নষ্ট করার হাত থেকে রক্ষা করে থাকে। ব্রকলির ফাইবার উপাদান দেহের কোলেস্টেরল কমায় এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি কমিয়ে দেয়।

৪. আপেল
আপেলে রয়েছে পেকটিন নামক কার্যকরী উপাদান যা দেহের খারাপ কোলেস্টেরল কমায় ও রক্তনালীতে প্লাক জমার প্রক্রিয়া ধীর করে দেয়। গবেষণায় দেখা যায় প্রতিদিন মাত্র ১ টি আপেল রক্তনালীর শক্ত হওয়া এবং ব্লক হওয়ার ঝুঁকি প্রায় ৪০% পর্যন্ত কমিয়ে দেয়।

৫. কমলার রস
গবেষণায় দেখা যায় প্রতিদিন ২ কাপ পরিমাণে শুধুমাত্র বিশুদ্ধ কমলার রস পান করলে রক্ত চাপ স্বাভাবিক থাকে। এবং কমলার রসের অ্যান্টিঅক্সিডেন্ট রক্তনালীর সার্বিক উন্নতিতে কাজ করে ফলে রক্তনালী ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা পায়।

৬. গ্রিন টি
গ্রিন টি অর্থাৎ সবুজ চায়ে রয়েছে প্রচুর পরিমাণে ক্যাচেটিন যা দেহে কোলেস্টেরল শোষণ কমায় এবং হৃদপিণ্ডকে সুস্থ রাখতে বিশেষভাবে সহায়তা করে। প্রতিদিনের চা কফির পরিবর্তে গ্রিন টি পান করলে দেহের সুস্থতা নিশ্চিত হয়।

৭. তৈলাক্ত মাছ
তৈলাক্ত মাছ বিশেষ করে সামুদ্রিক তৈলাক্ত মাছের ওমেগা৩ ফ্যাটি অ্যাসিড দেহের ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমিয়ে হৃদপিণ্ডকে চিরকাল সুস্থ ও নীরোগ রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঝাল খাবার স্বাস্থ্যের জন্য উপকারি

অনলাইন ডেস্ক: অনেকের তো মরিচ দেখলেই ঝাল লাগে। আবার অনেকেই ঝাল খাবার খুব বেশি খেতে পারেন না, অনেকের আবার ঝাল খাবার ছাড়া খাওয়াই চলে না। একেকজন মানুষের মুখের স্বাদ একেক ধরণের হয়ে থাকে এটিই স্বাভাবিক। যারা অনেক বেশি ঝাল খাবার খান তাদের ঝাল খাওয়া দেখে হয়তো যারা ঝাল খান না তারা বেশ অবাকই হন। কিন্তু সত্যি জানেন কি যারা ঝাল বেশি খান তারাই কিন্তু বেশ লাভবান। ভাবছেন কী কারণে? তাহলে জেনে রাখুন, ঝাল খাবার স্বাস্থ্যের জন্য বেশ ভালো। শুনতে অবাক লাগলেও যারা একটু বেশি ঝাল খাবার খান তারা কিছু কিছু সমস্যা থেকে আপানাআপনি রেহাই পেয়ে যান।

১. উচ্চ রক্তচাপ কমায়:
গবেষণায় দেখা যায় ঝাল খাবার এবং ঝাল মরিচ রক্তের শিরা উপশিরা নমনীয় করতে সহায়তা করে এবং উচ্চ রক্তচাপের ঝামেলা কমিয়ে দেয়।

২. ক্যান্সার প্রতিরোধ করে:
গবেষণায় দেখা যায় মরিচ ও ঝাল খাবারের যৌগ ক্যাপসেইসিনের রয়েছে দেহের ক্যান্সারের কোষ ধ্বংস করার জাদুকরী ক্ষমতা। এছাড়াও এর আরও রয়েছে সাধারণ সর্দি কাশি ও স্ট্রোক প্রতিরোধের ক্ষমতা।

৩. হৃদপিণ্ড সুস্থ রাখে:
ঝাল খাবার কার্ডিওভ্যস্কুলার সমস্যা দূরে রাখতে সহায়তা করে থাকে। ঝাল খাবার দেহের খারাপ কলেস্টোরল দূর করতে সহায়তা করে, এতে করে হৃদপিণ্ড সুস্থ থাকে। এছাড়াও ক্যাপসেইসিনের রয়েছে অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান, যা প্রদাহ বন্ধ করতেও সহায়তা করে।

৪. ওজন কমায় ঝাল খাবার:
ওজন কমানোর জন্য যারপরনাই চেষ্টা করে যাচ্ছেন? তাহলে এক কাজ করুন খাদ্য তালিকায় রাখুন একটু বেশি ঝাল খাবার। কারণ গবেষণায় দেখা গিয়েছে মরিচ যা ঝাল খাবারের মূল উৎস তাতে রয়েছে ক্যাপসেইসিন নামক যৌগ যা দেহে থার্মোজেনিক ইফেক্টের জন্য দায়ী। এই থার্মোজেনিক ইফেক্ট দেহের ক্যালরি ক্ষয় করতে বিশেষভাবে সহায়ক।

৫. রাগ নিয়ন্ত্রণে রাখে:
যারা একেবারেই রাগ নিয়ন্ত্রণে রাখতে না পারেন তারা ঝাল খাবার খেয়ে রাগ দূর করার চেষ্টা করতে পারেন। গবেষণায় দেখা যায় ঝাল খাবার আমাদের দেহে সেরেটেনিনের মাত্রা বাড়িয়ে দেয় যাতে করে ভালোলাগা উৎপন্ন হয় মস্তিষ্কে। এতে করে রাগও দূর হয়ে যায় খানিক পরেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিটের ১০টি স্বাস্থ্য উপকারিতা

স্বাস্থ্য কণিকা: যদিও আমাদের দেশে এই সবজিটি খুব একটি পরিচিত বা পছন্দের তালিকায় নেই। তবে প্রাচীনকাল থেকেই বিটের বিশেষ কদর রয়েছে। প্রাচীন গ্রিক ও রোমানরা রোগভোগের হাত থেকে নিস্তার পেতে নিয়ম করে বিট রুট খেতেন। এর নানাবিধ কারণও আছে। ভিটামিন, জিঙ্ক, আয়োডিন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, সোডিয়ামসহ নানা পরিপোষক পদার্থে ভরপুর হল বিট। ক্লোরিনের হাইপোঅ্যালার্জেনিক ধর্ম গলব্লাডার, কিডনি ও লসিকা পরিষ্কার করে। গুণাগুণ সম্পর্কে না-জানার কারণেই হয়তো সবার কাছে বিটের কদর নেই। উপেক্ষার সবজি হয়ে রয়েছে।

১. রক্তচাপ কমায়: যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন, দিনে অন্তত দু-গ্লাস বিটের জুস খান। বিটে থাকা উচ্চ মাত্রার নাইট্রেট রক্তচাপকে নিয়ন্ত্রণ করে।

২. লিভার ডিটক্সিফাই করে: ফাস্টফুড, স্পাইসিতে অভ্যস্ত জীবনে এমনিতেই লিভারের অবস্থা সঙ্গিন। বিটের জুসে থাকা বেটাইন নামে এক উপাদান কিন্তু লিভার ফাংশান ভালো করে। লিভার থেকে টক্সিন বের করে দেয়।

৩. পিরিয়ডের সমস্যা: সময়ের আগেই মেনোপজের লক্ষণ দেখা দিলে বা ঋতুচক্র সংক্রান্ত কোনও সমস্যা হলে বিটের জুস খান। বিটে থাকা আয়রণ নতুন লোহিত রক্তকণিকা গঠনে সাহায্য করে। যার ফলে ঋতুচক্রের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

৪. ক্যানসারের চিকিৎসায়: বিটের মধ্যে রয়েছে অ্যান্টি-টিউমার গুণ। গবেষণায় দেখা গিয়েছে ক্ষতিগ্রস্ত কোষের হাত থেকে সুস্থ কোষগুলোকে বাঁচায়। নতুন কোষ গঠনে সাহায্য করে।

৫. কোষ্ঠকাঠিন্য: যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, উচিত বেশি করে বিটের জুস খাওয়া। বিপাকের সমস্যা দূর করে হজমশক্তি বাড়ায়। পাশাপাশি কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হয়।

৬. রক্তস্বল্পতা ও আয়রন সমস্যায়: বিটে প্রচুর আয়রন থাকে, যা লোহিত রক্তকণিকার জন্য অত্যন্ত জরুরি উপাদান। যে কারণে রক্তস্বল্পতায় যাঁরা ভুগছেন, বা যাঁদের আয়রনের ঘাটতি রয়েছে, এই শীতে বেশি করে বিট খাওয়া উচিত।

৭. ত্বকে জন্য ভালো: বিটের মধ্যে রয়েছে অ্যান্টি-এজিং ফর্মুলা। ফলে, ত্বক থেকে বার্ধক্যের ছাপ দূর করতে নিয়ম করে এই শীতে বিট জুস খান। ত্বকের অন্যান্য সমস্যাও দূর করে। জেল্লাও আসে।

৮. ডিপ্রেশন দূর করে: কোনো কারণে ডিপ্রেশনে ভুগছেন? বিষণ্ণতা আপনাকে গ্রাস করছে? এই শীতে বিট জুসই হতে পারে সেরা প্রাকৃতিক ওষুধ। বিটে ট্রিপ্টোফান ও বিটেইন নামে যে উপাদান থাকে, তা ডিপ্রেশন কাটাতে ভালো কাজ দেয়।

৯. জন্মগত ত্রুটি দূর করে: বিট রুটের মধ্যে রয়েছে ফোলেট ও ফলিক অ্যাসিড। যার কাজ হল জন্মগত ত্রুতি দূর করা। যে কারণে অন্তঃসত্ত্বা নারীদের বিট জুস খাওয়ার পরামর্শ দেন ডাক্তাররা।

১০. রক্তসঞ্চালন স্বাভাবিক করে: বিটে রয়েছে অতিমাত্রায় নাইট্রেটস। মুখে থাকা ব্যক্টেরিয়ার সংস্পর্শে এসে এই নাইট্রেট মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে।

পার্শ্বপ্রতিক্রিয়া

ডায়াবেটিস, অ্যানিমিয়া, উচ্চরক্তচাপ, থাইরয়েডের মতো নানা অসুখে তাই অত্যন্ত কার্যকরী এই সবজিটি। এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে।

১. অক্সালেট একটি যৌগ যা থেকে কিডনি পাথর গঠিত হয়।

২. প্রস্রাবের রং লাল হয়। (এতে ভয় পাওয়ার কিছু নেই)

৩. রক্তচাপের রোগীদের জন্য নিরাপদ নয়।

৪. পেটে ব্যথা হতে পারে।

৫. সুগার লেবেল বাড়িয়ে দিতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নতুন খবর দিলেন অপু বিশ্বাস

বিনোদনের খবর: ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস চলচ্চিত্রে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে মাতিয়েছেন দর্শক। ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছেন বহু ব্যবসা সফল ছবি। চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন সময় বিজ্ঞাপনের মডেল হিসেবে সফল নায়িকা অপু। এই অঙ্গনে কাজ করা উপভোগ করেন তিনি। সেই ধারাবাহিকতায় নতুন একটি বিজ্ঞাপনের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
একটি প্রতিষ্ঠানের নতুন বাজারজাত করা তেলের জন্য নির্মিত হবে টিভিসি। তেলের নাম সুন্দরী নারিকেল তেল। রিচ কেমিক্যালের মালিকানাধীন এই তেলের টিভিসিতে মডেল হিসেবে হাজির হবেন অপু বিশ্বাস।

সোমবার (১৯ নভেম্বর) রাতে প্রতিষ্ঠানটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেন তিনি। সেখানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর আতাউর রহমানসহ অন্যান্য কর্মকর্তাগণ। বিজ্ঞাপনটি নির্মাণ করবেন আকাশ আমিন।
অপু বলেন, ‘পণ্যটি নতুন। বিজ্ঞাপনের আইডিয়া ও বাজেট বেশ ভালো। সে জন্যই কাজটি করতে রাজি হয়েছি। নতুন পণ্যের প্রচারণায় চ্যালেঞ্জ থাকে। সেটাই আমি নিতে চেয়েছি।’
তিনি আরও বলেন, ‘দর্শকের সঙ্গে একটি গ্যাপ তৈরি হয়েছে আমার। সেটা ঘুচিয়ে দেবে এই বিজ্ঞাপনটি। আশা করছি এটি ভালো লাগবে দর্শকের। শিগগিরই টিভিসিটির শুটিং শুরু হবে।’
সর্বশেষ এই নায়িকা কাজ করেছিলেন নাভানার একটি পণ্যের বিজ্ঞাপনে। সেখানে তার সঙ্গে ছিলেন নন্দিত চিত্রনায়ক রিয়াজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest