সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

ট্রাম্পের সমালোচনার কড়া জবাব ইমরানের

বিদেশের খবর: গত রবিবার পাকিস্তানের প্রতি ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের অভিযোগ বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার সহায়তার বিনিময়ে পাকিস্তান আমেরিকার জন্য কিছুই করেনি।
সংবাদ মাধ্যম ফক্সনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব অভিযোগ করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, প্রতিবছর আমরা পাকিস্তানকে বিলিয়ন ডলার সামরিক অর্থ সাহায্য দিয়ে আসছি। বিনিময়ে তারা তাদের দেশে আল-কায়েদার নেতা লাদেনকে আশ্রয় দিয়েছিল।

ট্রাম্প্রের এমন অভিযোগের পর এর কড়া জবাব দিয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান।
তিনি বলেন, ট্রাম্পের ভেবেচিন্তে কথা বলা উচিৎ। নাইন এলিভেনে যে হামলা হয়েছিল তাতে পাকিস্তানের কোন নাগরিক জড়িত ছিল না। এরপরেও আমেরিকার সঙ্গে সন্ত্রাসীবিরোধী যুদ্ধে অংশ নিয়েছিল পাকিস্তান।
তিনি আরো বলেন, আফগানিস্তানে আমেরিকার কার্যকারিতার ব্যর্থতার জন্য পাকিস্তানকে তারা দায়ী করছে। তাদের ব্যর্থতার জন্য আমাদের বলির পাঁঠা বানানোর চেষ্টা করছে।

ট্রাম্প বলেন, আফগানিস্তানে এত পরিমাণ ডলার খরচ করার পরও আমেরিকা দেশটির তালেবানের কিছুই তেমন করতে পারেনি। উল্টো তালেবান আরো শক্তিশালী হয়েছে। তথ্যসূত্র: নিউ ইয়র্ক টাইমস/রয়টার্স।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইভিএম নিয়ে সক্রিয় হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট

দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার বন্ধে আরও কিছু কর্মসূচি নিতে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। এর পেছনে শরিক দল বিএনপি রয়েছে বলে জানা গেছে। আগামী কয়েকদিনের মধ্যে ইভিএম ব্যবহারের বিপক্ষে জোরালো যুক্তি তুলে ধরবে ঐক্যফ্রন্ট। এক্ষেত্রে সেমিনার ও লিফলেট বিতরণ এবং নির্বাচন কমিশনে একটি চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘দেশের সবাই ইভিএমের বিরুদ্ধে। দেশের রাজনৈতিক দলগুলো ইভিএম ব্যবহারের বিরুদ্ধে অবস্থান ব্যক্ত করেছে। ইতোমধ্যে জনগণের মধ্যে তা গ্রহণযোগ্য হয়েছে। এটিকে নিয়ে আরও জোরালো পদক্ষেপ নেবে ঐক্যফ্রন্ট। সভা-সেমিনার এবং নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হতে পারে।’

জাতীয় ঐক্যফ্রন্টের দায়িত্বশীল দু’টি সূত্র বলছে, ইভিএম ব্যবহার বন্ধে প্রয়োজনে আইনি লড়াইয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে ফ্রন্টের। বিশেষ করে সভা-সেমিনার, নির্বাচন কমিশনে চিঠি দেওয়ার পরও কোনও সমাধান না হলে আইনি পথ খুঁজে দেখবে ঐক্যফ্রন্ট।

বিএনপি ও ফ্রন্টের নেতারা জানিয়েছেন, ইভিএমে ফাঁকি আছে। ইভিএম চাই না। এছাড়া সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টও নির্বাচনে ইভিএম চায় না। বি. চৌধুরী তার প্রত্যেকটি বক্তব্যে ইভিএমের বিরোধিতা করে আসছেন।
গত ১৪ নভেম্বর নির্বাচন কমিশনে যায় জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। ইসিতে তারা প্রধান নির্বাচন কমিশনারসহ প্রত্যেক কমিশনারের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকেও ইসিকে একটি চিঠি দেওয়া হয়। সেখানে জোরালোভাবে নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ চেয়েছে ফ্রন্টের নেতারা। লিখিত চিঠিতে ইভিএম ব্যবহারে সেনাবাহিনীকে কাজে লাগানোর বিষয়টিও প্রত্যাখ্যান করেছে সরকারবিরোধী এই জোট।

ড. কামাল হোসেনের সই করা চিঠিতে বলা হয়, নির্বাচনে কোনও কেন্দ্রে ইভিএম ব্যবহার করা যাবে না। ভোটগ্রহণে যেসব দেশে ইভিএম পদ্ধতি ব্যবহৃত হয়েছে তার প্রায় সবগুলোতেই ভোট জালিয়াতি ও কারচুপির প্রমাণ রয়েছে। নির্বাচন কমিশন সংলাপে-অধিকাংশ রাজনৈতিক দল, সুশীল সমাজ ও নির্বাচন বিশেষজ্ঞরা জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ না করার দাবি করেছেন। এ বিষয়ে ইতোমধ্যে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক বিএনপির পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার না করার জন্য তথ্য-উপাত্ত ও যুক্তি তুলে ধরে কমিশনে চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, ‘নির্বাচন কমিশনের প্রস্তাবিত সীমিত সংখ্যক ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত আমরা প্রত্যাখ্যান করছি। হ্যাক এবং ম্যানিপুলেট করা যায়, এই যুক্তিতে সারা পৃথিবীর সবচাইতে উন্নত প্রযুক্তিজ্ঞানসম্পন্ন দেশগুলোতেও ইভিএম বাতিল করা হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্ট জোর দাবি জানায়, বিদ্যমান প্রেক্ষাপটে একাদশ সংসদ নির্বাচনে একটি কেন্দ্রেও ইভিএম ব্যবহার করা যাবে না।’

চিঠিতে আরও বলা হয়, নির্বাচন কমিশন ইভিএম ব্যবহারে সেনাবাহিনীকে সম্পৃক্ত করার ঘোষণা করেছে। আমরা ইভিএম এর বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে নই। তাই এটিএম ব্যবহারে সেনাবাহিনী ব্যবহার করে তাদের বিতর্কিত করার এবং জনগণের মুখোমুখি দাঁড় করানোর চক্রান্ত জাতি মেনে নেবে না।’

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা আবদুল মালেক রতন বলেন, ‘নির্বাচনে ইভিএম ব্যবহারের মধ্যে শুভঙ্করের ফাঁকি রয়েছে। আমাদের দেশের জনগণ এখনই এভাবে ভোট দিতে প্রস্তুত নয়। এটা সম্পর্কে সবাই বুঝবে, জানবে, এরপর ব্যবহার করা যেতে পারে। এই ইভিএম কেনাতেও দুর্নীতি আছে। দেশের জনগণের সামনে আমরা তা সবিস্তারে তুলে ধরবো।’
ইভিএম বন্ধের বিষয়টি জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল। বিএনপির পক্ষ থেকে ইভিএম প্রসঙ্গটি গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে।

সাংবাদিক আমীন আল রশীদ তার ইভিএম-এর আদ্যোপান্ত শীর্ষক নিবন্ধে লিখেছেন, ‘ইলেকট্রনিক ভোটিং মেশিনের সম্ভাব্যতা এবং এর কারিগরি বিষয় নিয়ে প্রথমে ধারণা পাই নবম জাতীয় সংসদ নির্বাচনের পর ড. এটিএম শামসুল হুদার নেতৃত্বে তৎকালীন নির্বাচন কমিশন থেকে। ২০০৯ সালের ৬ অক্টোবর ইভিএম নিয়ে একটি পূর্ণাঙ্গ ধারণাপত্র পেশ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ। যারা এর দুই বছর আগে, অর্থাৎ ২০০৭ সালে মেশিনটি বাংলাদেশে উদ্ভাবন করে।’

দেশ-বিদেশে ইভিএম ব্যবহার
উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ব্রাজিল, কানাডা, এস্তোনিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ভারত, আয়ারল্যান্ড, ইটালি, নেদারল্যান্ড, নরওয়ে, পেরু, রোমানিয়া, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভেনেজুয়েলা ও ফিলিপাইনে ইভিএমে ভোটগ্রহণ করা হয়।
সনাতানী পদ্ধতির পরিবর্তে ই-ভোটিং প্রচলনের মাধ্যমে ভোট গ্রহণে বাংলাদেশে শেখ হাসিনা সরকার বেশ এগিয়ে রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাবির ঘ ইউনিটে ১ম, ২য়, ৩য়, ৫ম মাদ্রাসা ছাত্র

অনলাইন ডেস্ক: প্রশ্নফাঁসের পর সমালোচনার মুখে পুন:ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের। সোমবার (১৯ নভেম্বর) বিকেলে ইউনিটের পুনঃভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
ফলাফলে দেখা গেছে, এই ইউনিটের মেধা তালিকার ১ম, ২য়, ৩য়, ৫ম হয়েছেন মাদ্রাসার ছাত্র। এরা সবাই টঙ্গীর তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী। প্রথম হয়েছেন আব্দুল্লাহ আল মামুন এবং দ্বিতীয় হয়েছেন মুজাহিদ আব্দুল্লাহ মারুফ।
মাদ্রাসার শিক্ষার্থীদের অভিযোগ- তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবহেলার শিকার হয়ে আসছেন। প্রাচ্যের অক্সফাের্ড খ্যাত দেশ সেরা এই বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ভর্তি হওয়ার সুযোগই ছিল না মাদ্রাসা শিক্ষার্থীদের। ভর্তির বিভিন্ন শর্ত আরোপের মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বন্ধ হয়ে যায় অধ্যায়নের দুয়ার।
কিন্তু ২০১৫ সাল হতে মাদ্রাসা বোর্ড শিক্ষার্থীদের জন্য দাখিল ও আলিম পরীক্ষায় ২০০ নম্বরের ইংরেজি ও বাংলা সিলেবাসে অন্তর্ভুক্ত করে। ফলে ঢাবির সব বিভাগে ভর্তির ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার্থীদের ভর্তিতে আর কোনো বাধা থাকে না। এরপর থেকেই প্রায় প্রতি বছরই মাদ্রাসার শিক্ষার্থীরা চমক দেখিয়ে আসছেন।
২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ (GHA) ইউনিটের পুনঃভর্তি পরীক্ষায় ৬১.১ শতাংশ পাস করেছে। গত শুক্রবার অনুষ্ঠিত এই পরীক্ষায় ১৬ হাজার হাজার ১৮১ জন ভর্তিচ্ছু অংশ নেন। এর মধ্যে পাস করেন ৯ হাজার ৮৮৬ জন। ঘ ইউনিটের অধীনে আসন রয়েছে ১ হাজার ৬১৫টি।

এই পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া DU GHA লিখে তারপর পরীক্ষার রোল নম্বর লিখে যেকোনে নম্বর থেকে ১৬৩২১ এ এসএমএস করলে ফল জানা যাবে।

পরীক্ষায় পাসকৃতরা আগামী ২০ নভেম্বর হতে ২৭ নভেম্বর পর্যন্ত— নির্ধারিত ওয়েবসাইটে পছন্দের তালিকা পূরণ করতে পারবে। আগামী ৩ ডিসেম্বর বিকেল ৩টায় ওয়েবসাইটে ভর্তির মনোনয়ন দেয়া হবে এবং সাক্ষাৎকারের তারিখও দেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হোটেলের পথে ১১০০ কেজি কুকুরের মাংস উদ্ধার!

বিদেশের খবর: পলিথিনের প্যাকেটে করে নেয়া হচ্ছে জবাইকৃত প্রাণী। বাইরে থেকে দেখে মনে হচ্ছে ছাগল বা ভেড়া। কিন্তু সেটি আসলে কী, তা নিয়ে সন্দেহ হয় পুলিশের।
মোটি ১১টি প্যাকেটে ছিল প্রায় ১১০০ কেজি মাংস। পুলিশ ওই মাংসের প্যাকেট খুলতে বললে এর বাহকরা দ্রুত সটকে পড়ে। পুলিশের সন্দেহ আরও বেড়ে যায়। পরে ওই মাংস পরীক্ষা করে দেখা যায় সেগুলো আসলে কুকুরের মাংস।
শনিবার ভারতের চেন্নাইয়ে এ ঘটনা ঘটেছে বলে দেশটির গণমাধ্যমে খবরটি প্রকাশ করা হয়েছে।
খবরে বলা হয়েছে, রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) কর্মকর্তারা গিয়ে তাদের প্যাকেটগুলোতে তল্লাশি চালায়। আরপিএফের উপপরিদর্শক এস কৃষ্ণন এবং এ ভাস্করণ সেগুলো জব্দ করেন।

ফুড সেফটি কর্মকর্তারা পরে সেগুলো পরীক্ষা করেন। ওই কর্মকর্তারা জানিয়েছেন, জবাই করা কুকুরগুলো হোটেলে সরবরাহের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এভাবে কুকুরের মাংসকে ‘রাজস্থান মিট’ বলে চালানো হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১ম বিশ্বযুদ্ধের পেছনের কথা

অনলাইন ডেস্ক: প্রথম বিশ্বযুদ্ধ ছিল পৃথিবীর ইতিহাসে এক অভূতপূর্ব ধ্বংসযজ্ঞ, মানবচর্মের গহীনে নিহিত এক হিংস্র দানবসত্ত্বার উপস্থিতির নিদর্শন। ১৯১৪ সালের জুলাই থেকে শুরু হয়ে এই ধ্বংসলীলা চলে ১৯১৮ সালের নভেম্বর পর্যন্ত। চার বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে, আন্দাজ করা হয় ১,৫০০ দিন ধরে প্রতিদিন ৬,০০০ মানুষ নিহত হয়। কমপক্ষে ৭৪ মিলিয়ন সৈন্য এই যুদ্ধে অংশ নেয়। মিত্রশক্তির ১৮ মিলিয়ন সৈন্য এই যুদ্ধে প্রাণ হারায়। কেন্দ্রীয় শক্তির মারা যায় প্রায় ১২ মিলিয়ন সৈন্য। অঙ্গ-প্রত্যঙ্গ হারিয়ে প্রতিবন্ধী হয়ে পড়েন বিশাল সংখ্যক মানুষ। এই মহাযুদ্ধের করালগ্রাসে বদলে যায় ইউরোপের নকশা, বদলে যায় পৃথিবীর অর্থনৈতিক ও রাজনৈতিক ইতিহাস। কীভাবে এই তাণ্ডবলীলা শুরু হয়েছিল, তা একবার পেছন ফিরে দেখা যাক।

বসনিয়া সঙ্কট
১৮৭৮ সালে বার্লিন সম্মেলন অস্ট্রিয়া-হাঙ্গেরিকে (অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্য) বসনিয়া ও হার্জগোভিনা ভোগ দখলের অধিকার দিয়েছিল। তারপরেও অঞ্চল দুটি তুরস্ক সাম্রাজ্যের আংশিক নিয়ন্ত্রণে ছিল। বিশ শতকের গোড়ার দিকে নব্য তুর্কি আন্দোলনের সূচনা হলে তুরস্ক সাম্রাজ্যের সংকট তীব্র হয়। এই আন্দোলনের সুযোগ নিয়ে ১৯০৮ সালে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী অ্যারেন্থাল উক্ত প্রদেশ দুটিকে সরাসরি দখল করে নেওয়ার ঘোষণা দেন। রাশিয়া এর তীব্র বিরোধিতা করে। কারণ বসফরাস ও দার্দানালিস প্রণালীর কারণে রাশিয়া এই এলাকার উপর নির্ভরশীল ছিল। একইসাথে সার্বিয়াও তীব্র ক্ষোভ প্রকাশ করে, কারণ বিপুল সংখ্যক স্লাভ জাতিভুক্ত মানুষ বসনিয়া ও হার্জগোভিনাতে বসবাস করতো। অস্ট্রিয়া কর্তৃক অধিকৃত হলে এই বিপুল সংখ্যক মানুষ হ্যাবসবার্গ সাম্রাজ্যের প্রজায় পরিণত হতো।

রাশিয়ার সমর্থন পেয়ে সার্বিয়া সামরিক প্রস্তুতি নিতে শুরু করে। ত্রিশক্তি মৈত্রী চুক্তির অন্যতম মিত্রদেশ ইতালিও অস্ট্রিয়ার পদক্ষেপে ক্ষুব্ধ হয়। কারণ অ্যাড্রিয়াটিক উপকূলে ইতালির স্বার্থ জড়িত ছিল। তবে জার্মানির কাছ থেকে অস্ট্রো-হাঙ্গেরি পূর্ণ সমর্থন পায়। এই সংকটের ঐতিহাসিক তাৎপর্য ছিল অনেক গভীর। রাশিয়া বুঝেছিল, জার্মানি তার শক্তিশালী শত্রুতে পরিণত হয়েছে। তাই সে ব্রিটেনের সাথে তার ঘনিষ্ঠতা বাড়ায়। জার্মানির শক্তিশালী নৌবহর ব্রিটেনের জন্যেও আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তাই ব্রিটেন ফ্রান্সের সাথে মিত্রতার বন্ধন সুদৃঢ় করতে প্রয়াসী হয়। এদিকে অস্ট্রিয়া ও সার্বিয়ার মধ্যেও তিক্ত সম্পর্ক তৈরি হয়।

মরক্কো সংকট
১৯০৫ সালের পর থেকে মরক্কোতে ফরাসি প্রভাব বৃদ্ধি পায়। ১৯১১ সালে একটি বিদ্রোহ দমনের অজুহাতে ফ্রান্স মরক্কোর রাজধানী ফেজ দখল করতে সেনা পাঠায়। জার্মানি এতে বাধা দেয়। তারা প্যান্থার নামে একটি যুদ্ধজাহাজ পাঠায় ও দাবি করে যে নিরাপত্তার অজুহাতে ফ্রান্স মরক্কো দখল করলে ক্ষতিপূরণ হিসেবে সমগ্র ফরাসি কঙ্গো জার্মানির হাতে তুলে দিতে হবে। ব্রিটেনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, রাশিয়ার ক্রমবর্ধমান দাপট আর নিজ দেশের আগ্রাসী জাতীয়তাবাদের ঢেউ ফ্রান্সকে সাহসী করে তুলেছিল। তারা জার্মানির দাবি প্রত্যাখ্যান করে। উত্তর আফ্রিকার উপকূলে একটি জার্মান বন্দরের অবস্থান ব্রিটেন মেনে নিতে চায়নি, তাই তারাও সরাসরি জার্মানির বিরোধিতা শুরু করে। সংঘাতপ্রবণ ফ্রান্স ও জার্মানির মধ্যে অবশ্য ১৯১১ সালের ৪ নভেম্বর সমঝোতা হয়, কিন্তু এই মরক্কো সংকট ইউরোপের পরাশক্তিগুলোর মধ্যে বৈরিতাকে তীব্রতর করে।

বলকান যুদ্ধ
সেই দিনগুলোতে আন্তর্জাতিক উত্তেজনার অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছিল অটোমান তুরস্ক সাম্রাজ্য। দক্ষিণ-পূর্ব ইউরোপ, পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার নিয়ন্ত্রক ছিল এই এই বিশাল অটোমান সাম্রাজ্য। ১৯১১ সালের শেষের দিকে লিবিয়াকে উপনিবেশে পরিণত করার লক্ষ্যে ইতালি লিবিয়া আক্রমণ করে, বেঁধে যায় ত্রিপোলির যুদ্ধ। অটোমান সাম্রাজ্য ইতালিকে বাধা দিলেও শেষমেষ ইতালি জয়লাভ করে লিবিয়া দখল করে নেয়। এরই মধ্যে সার্বিয়া, মন্টিনিগ্রো, বুলগেরিয়া ও গ্রিস বলকান লিগ গঠন করে। অটোমান শাসন থেকে মুক্ত হওয়াই তাদের লক্ষ্য ছিল। ১৯১০ সালে আলবেনিয়ার বিদ্রোহ দমনে তুর্কি শাসকের অসাফল্য ও ১৯১১ সালে ত্রিপোলির যুদ্ধে ইতালির বিরুদ্ধে তুরস্কের চরম ব্যর্থতা বলকান লিগকে সাহস যুগিয়েছিল।

১৯১২ সালের ৮ অক্টোবর মন্টিনিগ্রো তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এর অল্প কিছুদিনের মধ্যেই সার্বিয়া, বুলগেরিয়া ও গ্রিসও অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়। এভাবে শুরু হয় প্রথম বলকান যুদ্ধ। এই বলকান লিগ একমাসের মধ্যেই অটোমান সাম্রাজ্যকে পরাস্ত করে। জয়ী বলকান রাজ্যগুলো তুরস্ক সাম্রাজ্যের বেশ কিছু অংশ নিজেদের দখলে নিয়ে নেয়। আয়তনে ছোট হয়ে যায় অটোমান সাম্রাজ্য। ইতোমধ্যে আলবেনিয়া স্বাধীনতা ঘোষণা করে। ইউরোপের বৃহৎ শক্তিবর্গ স্বাধীন আলবেনিয়াকে স্বীকৃতি দেয়।

প্রথম বলকান যুদ্ধের ফলে বুলগেরিয়া বিশেষ লাভবান হতে পারেনি। মেসিডোনিয়ার বিশাল অঞ্চল লাভ করেছিল সার্বিয়া আর গ্রিস। হতাশ বুলগেরিয়া তাই সার্বিয়া ও গ্রিসে আক্রমণ করে বসে। শুরু হয় দ্বিতীয় বলকান যুদ্ধ। তুরস্ক ও রোমানিয়ার সাহায্যপুষ্ট গ্রিস ও সার্বিয়া ১৯১৩ সালে বুলগেরিয়াকে পরাজিত করে। বুখারেস্ট শান্তিচুক্তির শর্তানুযায়ী পরাজিত বুলগেরিয়া রোমানিয়াকে দোব্রুজা ও তুরস্ককে আড্রিয়ানোপোল ছেড়ে দেয়। ‘Europe Since 1870’ গ্রন্থে ঐতিহাসিক জেমস জল বলেন, “বলকান রাজ্যগুলোর সাফল্য এবং এমনকি তাদের মধ্যকার অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রমাণ করেছিল যে বহুজাতিক সাম্রাজ্যগুলোর দিন শেষ হতে চলেছে।”

১ম বিশ্বযুদ্ধের সূচনা
১৯১৪ সালে অস্ট্রিয়ার যুবরাজ ফ্রাঞ্জ ফার্দিনান্দের হত্যাকাণ্ড ইউরোপের রাজনীতিতে চূড়ান্ত সংকটের জন্ম দেয়। ফার্দিনান্দ ছিলেন হ্যাবসবার্গ সিংহাসনের উত্তরাধিকারী। ১৯১৪ সালের ২৮ জুন ফার্দিনান্দ সামরিক বাহিনী পরিদর্শনের জন্য সস্ত্রীক বসনিয়ার রাজধানী সেরাজেভোতে আসেন। এই সময়ই সার্বিয়ান উগ্র জাতীয়তাবাদী সংগঠন ‘দ্যা ব্ল্যাক হ্যান্ড’ এর সদস্য গ্যাভ্রিলো প্রিন্সিপ যুবরাজকে হত্যা করে। অস্ট্রিয়া-হাঙ্গেরি তৎক্ষণাৎ অভিযোগ তোলে যে সার্বিয়া সরকারই এই হত্যাকাণ্ডের মদদদাতা। যদিও এর পেছনে সার্বিয়ান সরকারের মদদের কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি, তবুও অস্ট্রিয়া-হাঙ্গেরি চাইলো এই সুযোগে সার্বিয়াকে শিক্ষা দিতে। ওদিকে জার্মানি অস্ট্রিয়া-হাঙ্গেরিকে নিশ্চিত করে যে ফ্রান্স ও রাশিয়া সার্বিয়ার সমর্থনে এগোলে জার্মানি তাদের ব্যবস্থা করবে।

১৯১৪ সালের ২৩ জুলাই অস্ট্রিয়ান রাষ্ট্রদূত সার্বিয়ান সরকারের কাছে এক দীর্ঘ চরমপত্র পাঠান। এতে দাবি করা হয়, সকল হ্যাবসবার্গবিরোধী প্রকাশনা সার্বিয়া সরকারকে নিষিদ্ধ করতে হবে, সকল সার্ব জাতীয়তাবাদী সংগঠনকে দমন করতে হবে, যে সকল সার্বিয়ান প্রশাসনিক ও সামরিক আধিকারিক সার্ব জাতীয়তাবাদীদের প্রতি সহানুভূতিশীল, তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে ও তাদের নামের তালিকা অস্ট্রো-হাঙ্গেরিয়ান সরকারকে পাঠাতে হবে। ৪৮ ঘণ্টার মধ্যে এই চরমপত্রের উত্তর দেবার জন্যেও সার্বিয়াকে তাগাদা দেওয়া হয়। ব্রিটিশ পররাষ্ট্র সচিব এডওয়ার্ড গ্রে মন্তব্য করেন, এই চরমপত্র ছিল একটি স্বাধীন দেশ কর্তৃক অন্য একটি স্বাধীন দেশকে পাঠানো সবচেয়ে ভয়ংকর একটি দলিল।

সার্বিয়ার সামনে দুটি পথ খোলা ছিল, হয় অস্ট্রিয়ার চরমপত্রের কাছে আত্মসমর্পণ করে কূটনৈতিক পরাজয় স্বীকার করা, নয়তো সার্বিক ঝুঁকি নিয়ে অস্ট্রিয়াকে প্রতিরোধ করা। চরমপত্র পাঠানোর দু’দিন পরে ২৫ জুলাই রাশিয়ার সরকার তার সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেয়। ২৮ জুলাই অস্ট্রো-হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এদিকে জার্মানদের বারবার সতর্কীকরণের পরেও রাশিয়া যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। প্রতিরক্ষার নিমিত্তে ১ আগস্ট জার্মানি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। জার্মানি ফ্রান্সকেও সতর্ক করতে থাকে, কিন্তু ফরাসি প্রধানমন্ত্রী ভিভিয়ানি জার্মানিকে জানিয়ে দেন, ফ্রান্স তার নিজের স্বার্থানুযায়ী পদক্ষেপ নেবে। কাজেই, ৩ আগস্ট জার্মানি ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

এদিকে ব্রিটেন তখনও কোনো পক্ষ অবলম্বন করেনি। তারা শুধু জার্মানিকে সাবধান করে দেয় যে তারা যেন ইংলিশ চ্যানেলে ফ্রান্সের উপর নৌ-আক্রমণ না চালায় আর ফ্রান্সকে আক্রমণ করার জন্যে তারা যেন বেলজিয়ামের ভূখণ্ড ব্যবহার না করে। কিন্তু জার্মানি এই সতর্কীকরণ উপেক্ষা করলে ৪ আগস্ট ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। পুরোদমে শুরু হয়ে যায় ১ম বিশ্বযুদ্ধ। রাজনৈতিক নেতারা তো বটেই, সাধারণ মানুষও যেন একে অপরকে ধ্বংসের এক উন্মত্ত আকাঙ্ক্ষায় মেতে ওঠে। এদিকে যুক্তরাষ্ট্রের সমুদ্রসীমা লঙ্ঘন না করার সতর্কবাণী উপেক্ষা করে জার্মানি যুক্তরাষ্ট্রকেও শত্রুতে পরিণত করে। ১৯১৭ সালে আমেরিকা ১ম বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়লে নতুন মাত্রা পায় এই মহাযুদ্ধ। বর্ধিঞ্চু শক্তির সম্যক প্রদর্শন মানুষ মাত্রেরই স্বভাবগত বৈশিষ্ট্য। সেটিই বৃহৎ পরিসরে দেখিয়ে দেয় ১ম বিশ্বযুদ্ধ।

সুদূরপ্রসারী ফলাফল
১ম বিশ্বযুদ্ধের ফলে ইউরোপের প্রায় সমস্ত দেশের রাজনৈতিক স্থিতিশীলতা পুরোপুরি বিনষ্ট হয়ে যায়। বংশানুক্রমিক রাজতন্ত্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ইউরোপ জুড়ে গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রসার ঘটে। মহা শক্তিশালী অটোমান সাম্রাজ্য ভেঙে পড়ে। আরব রাষ্ট্রগুলো তুরস্কের অধীনতা ছেড়ে স্বাধীনতা ঘোষণা করে। খোদ তুরস্কে কামাল আতাতুর্কের নেতৃত্বে বিপ্লবী অভ্যুত্থান ঘটে এবং তুরস্কে একটি প্রজাতন্ত্র গঠিত হয়।

নিজের শক্তির বড়াই করে বিশ্বযুদ্ধ বাঁধানো জার্মানিকে জবরদস্তি চাপিয়ে দেয়া হয় ভার্সাই চুক্তি। জার্মানি ইউরোপে ২৫,০০০ বর্গমাইল এলাকা হারায়, তার বাণিজ্য বন্দরগুলো বিজয়ী মিত্রশক্তিদের জন্য খুলে দেয়া হয়। ব্রিটেন, ফ্রান্স ও বেলজিয়ামকে বিশাল পরিমাণ কয়লা, রেল ইঞ্জিন ও মোটর গাড়ি দিতে হয় জার্মানিকে। সেই সাথে যুদ্ধাপরাধের দায় হিসেবে তার উপর চাপে ক্ষতিপূরণের বিশাল বোঝা। জার্মানিকে সামরিক ও অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয়ার সকল ব্যবস্থা গৃহীত হয়। কিন্তু এই প্রতিহিংসামূলক ব্যবস্থা জার্মানিকে চিরতরে পঙ্গু করতে পারেনি, বরং এনেছিল আরেকটি বিশ্বযুদ্ধ। সে নিয়ে কথা হবে অন্য এক লেখায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেদ দূর করে আমলকি

স্বাস্থ্য কণিকা: আমলকি খুব উপকারি ফল। রূপচর্চা থেকে নানাবিধ কাজে এর ব্যবহার রয়েছে। নিচে আমলকির কয়েকটি উপকারিতা বা ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করা হলো :

স্কার্ভি দূরীকরণে: সাধারণত ভিটামিন সি এর অভাবে স্কার্ভি নামক রোগ আমাদের শরীরে বাসা বাধে। এর ফলে দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে, মাড়িতে ঘা হয়, শরীর দুর্বল হয়ে যায়, চামড়ার নিচে রক্তক্ষরণ হয়, চেহারা ফ্যাকাসে হয়ে যায় এবং হাড়ের মধ্যে পরিবর্তন দেখা দেয়। অথচ প্রতিদিন মাত্র ১-২টি আমলকি খেলে এসব থেকে রক্ষা পাওয়া যায়। কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি।

আলসার চিকিৎসায়: নিয়মিত আমলকি খেলে পেটের আলসার দূর হয়।

কোষ্ঠকাঠিন্য ও পাইলস চিকিৎসায়: আমলকির রস কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পাইলস রোগ থেকে মুক্তি দেয়।

ক্ষুধামন্দা দূর করতে: প্রতিবার খাওয়ার আগে মাখন ও মধুর সঙ্গে আমলকির গুঁড়া মিশিয়ে খেলে ক্ষুধামন্দা দূর হয়।

দৃষ্টিশক্তি বৃদ্ধিকরণে: দৃষ্টিশক্তি বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা পালন করে আমলকি। এছাড়া চোখ লাল হওয়া, চুলকানো ও চোখ দিয়ে পানি পড়া রোধেও এটি বিশেষ ভূমিকা রাখে।

সর্দি-কাশির চিকিৎসায়: দীর্ঘমেয়াদী কাশি-সর্দির জন্য আমলকির নির্যাস উপকারী।

মেদ দূর করে: শরীরের অতিরিক্ত মেদ ঝরিয়ে দৈহিক সৌন্দর্য বৃদ্ধি করে। এমনকি এটি খেলে হজম শক্তি বেড়ে যায়। ফলে মানুষ মুটিয়ে যায় না।

চুলের যত্নে: আমলকি চুলের টনিক হিসেবে কাজ করে। চুলের যত্ন নেওয়ার জন্য এটি একটি অপরিহার্য উপাদান। আমলকি খেলে শুধু চুলের গোড়াই শক্ত হয় না, চুল দ্রুত বেড়ে ওঠে।

খুশকির সমস্যায়: চুলকে খুশকিমুক্ত ও কম বয়সে চুল পাকা রোধে আমলকি বিশেষ ভূমিকা পালন করে।

চর্মরোগের চিকিৎসায়: প্রতিদিন সকালে মধুর সঙ্গে আমলকির রস মিশিয়ে খেলে চর্মরোগ নিরাময় হয়। তাছাড়া এটি খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং মুখের চামড়ায় কোনো দাগ পড়ে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুস্থ থাকতে পানির সঙ্গে অল্প মধু

স্বাস্থ্য কণিকা: পানির অপর নাম ‘জীবন’। পানি ছাড়া এক মুহূর্ত চলে না। অতি প্রয়োজনীয় এই পানির সঙ্গে প্রতিদিন অন্তত একবার করে মধু মিশিয়ে পান করতে পারলেও তা আমাদের শরীরের জন্য আরও ভালো। এমন অনেক রোগই আছে শুধুমাত্র পানির সঙ্গে মধু মিশিয়ে খেলেই যেগুলো নিরাময় করা সম্ভব। জেনে নিন সেগুলো কী কী:

১) রক্তচাপ স্বাভাবিক রাখে।

২) রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।

৩) শরীরের টক্সিন বের করে দেয়।

৪) ত্বক পরিষ্কার করে তোলে।

৫) ওজন কমাতে সাহায্য করে।

৬) গলা ব্যাথা কমায়।

৭) হার্টকে সুস্থ রাখে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চিরতার পানি পানের উপকারিতা

স্বাস্থ্য কণিকা: চিরতার স্বাদ তেতো হলেও এই ফলটির রয়েছে নানান গুণ। চিরতার পাতলা ডালপালা ধুয়ে পরিষ্কার করে গ্লাস বা বাটিতে পানিতে সারা রাত ভিজিয়ে রেখে সকালে ওই পানি খেতে অনেক উপকার পাওয়া যায়।

ইউনানী চিকিৎসা অনুযায়ী চিরতা হৃৎপিণ্ড ও যকৃতের সবলকারক, চোখের জ্যোতিবর্ধক ও জ্বর রোগে বিশেষ উপকারী এই চিরতা। আমাদের আজকের এই প্রতিবেদনে চিরতার উপকারিতা ও গুণাগুণ সম্পর্কে আরও বিস্তারিত ভাবে আলোচনা করা হল-

১। শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।

২। নিয়মিত তিতা খাবার খেলে অসুখ হওয়ার প্রবণতা কম থাকে। চিরতা এরমধ্যে অন্যতম।

৩। চিরতা খেলে যেকোনো কাটা, ছেঁড়া, ক্ষতস্থান দ্রুত শুকায়।

৪। ডায়াবেটিসের রোগীদের জন্য চিরতা ভীষণ জরুরি পথ্য। চিরতার রস দ্রুত রক্তে চিনির মাত্রা কমিয়ে দেয়।

৫। উচ্চমাত্রার কোলেস্টেরল, উচ্চরক্তচাপ, অতি ওজনবিশিষ্ট ব্যক্তির জন্যও চিরতা দরকারি।

৬। টাইফয়েড জ্বর হওয়ার পর আবারও অনেকের প্যারাটাইফয়েড জ্বর হয়। তাই টাইফয়েড জ্বরের পরে চিরতার রস খেলে যথেষ্ট উপকার পাওয়া যায়।

৭। চিরতার রস কৃমিনাশক।

৮। তারুণ্য ধরে রাখতেও চিরতার গুরুত্ব অপরিসীম।

৯। শরীরের ঝিমুনিভাব, জ্বরজ্বর লাগা দূর করে চিরতার রস।

১০। নিয়মিত তিতা বা চিরতার রস খেলে ফুড পয়জনিং হওয়ার আশঙ্কা কম থাকে।

১১। চিরতা রক্ত পরিষ্কারক হিসেবে কাজ করে।

১২। যাদের ডায়াবেটিস নেই কিন্তু রক্তে চিনির পরিমাণ সবসময় স্বাভাবিকের তুলনায় বেশি থাকে, তাদের জন্য চিরতা গুরুত্বপূর্ণ হাতিয়ার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest