সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

ফখরুলকে চ্যালেঞ্জ কাদেরের

দেশের খবর: ‘বিএনপির সম্ভাব্য প্রার্থীদের গ্রেফতার করা হচ্ছে’-দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগকে চ্যালেঞ্জ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘বিএনপির অধিকাংশ নেতাকর্মী কোনো না কোনো অপরাধে জড়িত। আগুন সন্ত্রাস, বাস পোড়ানো, ভূমি অফিসে আগুন, গাছ কাটা, রাস্তা কাটা এগুলো তাদের কাজ। তারা এগুলোর সঙ্গে জড়িত। এজন্য গ্রেফতার করা হচ্ছে। কোনো নিরপরাধীকে গ্রেফতার করছে না পুলিশ। ’

সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ দিয়ে তিনি বলেন, ‘যাদের গ্রেফতার করা হয়েছে আইনের দৃষ্টিতে এরা নিরপরাধী নয়। এরা কি একেবারে ধোয়া তুলসী পাতা? কাদের বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে- এটা প্রমাণ করুন। কোনো নিরপরাধ ব্যক্তি এখানে ভিকটিম হবে না।’

দলীয় মনোনয়নের বিষয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ইসিতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৭ নভেম্বর। এর আগেই জানিয়ে দেয়া হবে। অফিশিয়ালি জানানোর আগে কেউ মনোনীত প্রার্থী দাবি করতে পারবে না।’

আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গণমাধ্যমে প্রকাশিত তালিকা মনগড়া বলে দাবি করেন কাদের।

তিনি বলেন, ‘জোটগতভাবেই দলের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন নিয়ে পত্রপত্রিকায় প্রকাশিত তালিকা মনগড়া, এগুলোর বাস্তবসম্মত ভিত্তি নেই।’

ওবায়দুল কাদের বলেন, ‘দণ্ডপ্রাপ্ত তারেক রহমানের বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের ভিডিও কলে সাক্ষাৎকার নেয়া নির্বাচনী বিধির সুস্পষ্ট লঙ্ঘন। আজকেও একই ঘটনা পুনরাবৃত্তি ঘটেছে। নির্বাচন কমিশনকে আশু ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছি আমরা।’
তিনি বলেন, ‘হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে কোনো অপরাধী প্রচার প্রচারণায় অংশ নিতে পারবে না। এ বিষয়ে নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে আছি।’

এ বিষয়ে উচ্চ আদালতে যাবেন কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে। নির্বাচন কমিশন থেকে কোনো প্রতিকার না পেলে আমরা জনতার আদালতে বিচার দেব।’
কাদের আরও বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, ঐক্যফ্রন্টের ব্যানারে একটি দল নির্বাচন বানচালের পাঁয়তারা করছে। সারাদেশে শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বিরাজ করছিল। শিডিউল ঘোষণার পর মনোনয়ন প্রদান পর্যায়ে তারা পরিকল্পিতভাবে মনোনয়ন সংগ্রহের নামে সারাদেশ থেকে তাদের নেতাকর্মীর পাশাপাশি সন্ত্রাসীদের জড়ো করে পুলিশের ওপর হামলা করেছে। ২০ জনের মতো পুলিশ আহত হয়ে হাসপাতালে।’

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘এতদিন যারা পরিবেশ পরিবেশ বলে চিৎকার করছিল, শিডিউল ঘোষণার পর তারাই পরিবেশ নষ্ট করছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পিছিয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ

অনলাইন ডেস্ক: চলতি বছরের ৩০ নভেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সেখানে বাধা হবে না। গেল এক সপ্তাহে একাধিকবার গণমাধ্যমে এমন কথা বলেছেন লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী।
সুর মিলিয়েছেন বাফুফে কর্তারা। কিন্তু সোমবার (১৯ নভেম্বর) কমিটির ১৮তম বৈঠকে পাল্টে গেল দৃশ্যপট। অনির্দিষ্ট কালের জন্য পেছালো বাংলাদেশ প্রিমিয়ার লিগ।

ফেডারেশন কাপের পরেই প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা ছিল। তার পরিবর্তে স্বাধীনতা কাপ শুরু করতে চান বাফুফের কর্তারা। ২৯ নভেম্বর প্রিমিয়ার লিগ শুরুর দিনক্ষণ ধার্য করেছিল বাফুফে। নির্বাহী কমিটিও সেই দিনটিকে অনুমোদন দিয়েছিল। সোমবার লিগ কমিটির সভায় তা আবার পরিবর্তন করা হলো।

লিগ শুরুর পরিবর্তে স্বাধীনতা কাপ শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই মোতাবেক ৩০ নভেম্বর স্বাধীনতা কাপ শুরু হবে। সালাম মুর্শেদী বলেন, ‘লিগের অন্যতম ভেন্যু চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ক্রিকেট অনুশীলন চলছে।

সেখানে ফুটবল উপযোগী করতে কিছুটা সময় লাগবে। তাছাড়া জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা কর্মীরা খুবই ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটাবেন। ঢাকার বাইরের ভেন্যুগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী পাওয়ার শংকা রয়েছে। তাই ক্লাবগুলোর সুযোগ সুবিধা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

স্বাধীনতা কাপ টুর্নামেন্টের ফরম্যাট ফেডারেশন কাপের মতোই হবে। টুর্নামেন্টের ফাইনাল দিনক্ষণ অবশ্য এখনো ঘোষণা করেনি বাফুফে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে সভা করে লিগ শুরুর তারিখ ঘোষণা করা হবে।
ধারা ভেঙ্গে এবার বিদেশিরাও খেলতে পারবে এই টুর্নামেন্টে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নারায়নগঞ্জের সাত খুন মামলা: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের খবর: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় ১৫ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। সোমবার হাইকোর্টের ওয়েবসাইটে নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় আনা দুই মামলায় ১ হাজার ৫৬৪ পৃষ্ঠার রায় প্রকাশ করা হয়। রায় প্রদানকারী বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম রায়ে স্বাক্ষর করেন।

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২৬ আসামির মধ্যে নূর হোসেন, তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেনসহ ১৫ জনের মৃত্যুদন্ড বহাল রেখে গত বছরের ২২ আগস্ট রায় ঘোষণা করেছে হাইকোর্ট। চাঞ্চল্যকর এ মামলায় আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের ওপর শুনানি শেষে বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেছিলেন।

মৃত্যুদণ্ড বহাল থাকা আসামিরা হলেন- সাবেক কাউন্সিলর নূর হোসেন, র‌্যাব-১১-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদ, সাবেক কোম্পানি কমান্ডার মেজর (অব.) আরিফ হোসেন, লে. কমান্ডার (চাকরিচ্যুত) এম মাসুদ রানা, ল্যান্স নায়েক বেলাল হোসেন, হাবিলদার মো. এমদাদুল হক, আরওজি-১ আরিফ হোসেন, ল্যান্স নায়েক হিরা মিয়া, সিপাহি আবু তৈয়ব, কনস্টেবল মো. শিহাব উদ্দিন, এসআই পূর্ণেন্দু বালা, সৈনিক (চাকরিচ্যুত) আবদুল আলিম, সৈনিক (বরখাস্ত) মহিউদ্দিন মুন্সি, সৈনিক (চাকরিচ্যুত) আল আমিন শরিফ ও সৈনিক (চাকরিচ্যুত) তাজুল ইসলাম। মৃত্যুদন্ডপ্রাপ্তদের মধ্যে আসামি মহিউদ্দিন মুন্সি, আল আমিন শরিফ ও তাজুল ইসলাম পলাতক।

মৃত্যুদণ্ডের সাজা কমে যাদের যাবজ্জীবন হয়েছে তারা হলেন- সৈনিক আসাদুজ্জামান নুর, সার্জেন্ট (চাকরিচ্যুত) এনামুল কবীর, নূর হোসেনের সহযোগী মুর্তুজা জামান চার্চিল, আলী মোহাম্মদ, মিজানুর রহমান দিপু অরফে মিজান, মো. রহম আলী, মো. আবুল বাসার, সেলিম, মো. সানাউল্লাহ ওরফে ছানা (পলাতক), ম্যানেজার শাহজাহান (পলাতক) ও জামাল উদ্দিন।

এ মামলার ৩৫ জন আসামির মধ্যে হাইকোর্ট ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল, ১১ আসামির সাজা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে বিচারিক আদালতের দেয়া কারাদণ্ড বহাল রেখে রায় দিয়েছে।

চাঞ্চল্যকর সাত খুনের মামলায় সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন ও র‌্যাবের বরখাস্তকৃত তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দিয়ে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন রায় দেয়। এ মামলার ৩৫ জন আসামির মধ্যে বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। বাসস

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সেই হেলমেটধারী আটক, নজরদারিতে কয়েকজন

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় জড়িত আরও কয়েকজনকে গোয়েন্দা নজরদারিতে রাখা রয়েছে। দুয়েকদিনের মধ্যে তাদের আইনের আওতায় আনার ব্যাপারে আশাবাদী মামলার তদন্ত সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার ঘটনার দিন সংঘাতের সময় হেলমেট পরিহিত বেশ কয়েকজনকে সংঘাতে জড়াতে দেখা যায়। তাদের একজন হলেন এইচ কে হোসেন আলী ওরফে হৃদয় খান। তিনি রাজধানীর একটি ওয়ার্ডের ছাত্রদলের সভাপতি। এরই মধ্যে হৃদয়কে আটক করেছে পুলিশ। দুয়েকদিনের মধ্যে তাকে গ্রেফতার দেখানো হতে পারে।

এরই মধ্যে শাহজাহানপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ ভূঁইয়া, মো. মহসিনসহ তিনজনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের পরিবারের পক্ষ থেকে এমন দাবি করা হলেও পুলিশ তাদের আটকের কথা এখনও স্বীকার করেনি। কোনো কর্মকর্তা নাশকতাকারীদের আটকের ব্যাপারে মুখ খুলছেন না। এ ছাড়া হামলাকারী হিসেবে পুলিশ শনাক্ত করেছে আশরাফুল ইসলাম রবীন নামের আরও একজনকে।

ঘটনার দিন মির্জা আব্বাসের পক্ষে মিছিল নিয়ে সোহাগ ভূঁইয়া, হৃদয় ও আশরাফুল নয়াপল্টনে যান। কালো শার্ট ও জিন্স প্যান্ট পরিহিত অবস্থায় জাহিদুজ্জামান শাওন নামের এক যুবককে পুলিশের গাড়ি ভাংচুর করতে দেখা যায়। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

তদন্ত-সংশ্নিষ্টরা জানান, বিভিন্ন সোর্সের মাধ্যমে নয়াপল্টনের সামনে ভাংচুরে জড়িতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী। ফুটেজ দেখে ৩০ জনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছে পুলিশ।

আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, সুস্থ পরিবেশকে অস্থিতিশীল করতে আগে থেকে নয়াপল্টনে একটি গ্রুপ শত শত লাঠি এনে জড়ো করেছিল। এর নেপথ্যে কারা ছিল, তা পুলিশ খতিয়ে দেখছে। নয়াপল্টনের ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করে। মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী, গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ নিপুণ রায় চৌধুরীসহ দুইশ’জনকে আসামি করা হয়। এসব মামলায় নিপুণ রায় চৌধুরীসহ সাতজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি।

পুলিশ বলছে, পুলিশের গাড়ি ভাংচুরে অংশ নেওয়া জাহিদুজ্জামান শাওন মোহাম্মদপুর থানা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক। তার গ্রামের বাড়ি নরসিংদী। পুলিশের তদন্তে ও অন্যান্য একাধিক সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগকারী ওই যুবকের নাম শাহজালাল খন্দকার কবীর। তিনি ছাত্রদলের পল্টন এলাকার সাবেক আহ্বায়ক কমিটির সদস্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সংবাদ সম্মেলন করে চূড়ান্ত প্রার্থী তালিকা জানাবে আ. লীগ

দেশের খবর: প্রাথমিকভাবে দলীয় মনোনয়নের খসড়া চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ সংখ্যা ২৩০ থেকে ২৩৫ হতে পারে। তবে শেষ মুহূর্তেও ঘষামাজা চলছে এতে। জাতীয় পার্টি, ১৪ দল এবং অন্য শরিকদের সঙ্গে আসনবণ্টন সংক্রান্ত আলোচনা শেষে ৩০০ আসনের মনোনয়ন চূড়ান্ত করা হবে। এরপর সংবাদ সম্মেলনে দলীয় ও জোটগতভাবে মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হবে। তবে কবে নাগাদ তালিকা প্রকাশ করা হবে, সে সিদ্ধান্ত নেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডে সূত্রে এসব তথ্য জানা গেছে।
সংসদীয় বোর্ড এবং দলের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক সোমবার (১৯ নভেম্বর) বলেন, ‘আওয়ামী লীগের মনোনয়ন তালিকার খসড়া মোটামুটি চূড়ান্ত। জোটসঙ্গীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ৩০০ আসনে মনোনয়ন চূড়ান্ত করে দল ও জোটের প্রার্থীদের নাম একযোগে প্রকাশ করা হবে।’
সংসদীয় বোর্ড সূত্র জানায়, আসনবণ্টন নিয়ে ১৪ দলের শরিক, জাতীয় পার্টি ও নির্বাচনি অন্য শরিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা চলছে। সোমবার সন্ধ্যায় জাতীয় পার্টির নেতাদের গণভবনে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত যাননি। তবে তাদর সঙ্গে নানা মাধ্যমে আলোচনা চলছে বলে জানা গেছে।
এদিকে ১৪ দলের একাধিক সূত্র জানায়, আসনবণ্টন নিয়ে তাদের সঙ্গেও দর কষাকষি চলছে। বিশেষ করে জাসদের দুই অংশ এবং ওয়ার্কার্স পার্টির সঙ্গে। আগামী বুধবার নাগাদ তা চূড়ান্ত হতে পারে।
আরেকটি সূত্র জানায়, খসড়া চূড়ান্ত করা হলেও এখন পর্যন্ত বোর্ডের সদস্যদের বাইরে তা কেউ জানেন না। কাউকে এসএমএস দিয়ে কিংবা চিঠি দিয়ে মনোনয়ন পাওয়ার কথা জানানো হয়নি, হবেও না। যারা মনোনয়ন পাওয়ার কথা আগাম জেনেছেন তারা নিজস্ব সূত্রে জেনেছেন।
সূত্রমতে, এবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ছাড়া কেউই একাধিক আসনে মনোনয়ন পাচ্ছেন না। শেখ হাসিনা দুই অথবা তিন আসনে নির্বাচন করবেন। এবার সাংস্কৃতিক অঙ্গন থেকে নতুন কেউ মনোনয়ন পাচ্ছেন না বলেও ওই সূত্র নিশ্চিত করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাতক্ষীরা পৌর শাখার বর্ধিত সভা

প্রেস বিজ্ঞপ্তি:
জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড প্রচারণা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থির বিজয়ের লক্ষে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ১৯ নভেম্বর সোমবার সন্ধ্যায় পৌর অস্থায়ি কার্যালয়ে সাতক্ষীরা পৌর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাতক্ষীরা পৌর সভাপতি আসাদুজ্জামান লাভলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ-সভাপতি আব্দুস সামাদ খান। বিশেষ অতিথি ছিলেন জেলা সাধারণ সম্পদক মোঃ আব্দুর রাজ্জাক ও জেলানেতা মোঃ আজিজুল ইসলাম।
বক্তব্য রাখেন পৌর সহ-সভাপতি আব্দুল বারি, সাংগঠনিক সম্পাদক রনি খান, যুগ্নসাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও আকছা শরিফ খোকা, কৃষি ও সমবায় সম্পাদক আবুল হাসান মোড়ল, মৎস্য ও প্রাণি সম্পদ সম্পাদক আব্দুর রহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সামাদ, ফারুক হোসেন ও আবুল খায়ের কচি।
ওয়ার্ড পর্যায় থেকে বক্তব্য রাখেন ডাঃ রুহুল আমিন, আক্তারুল ইসলাম মুকুল, আবুল হাসান বাবু,কামরুল ইসলাম,আনিছুর রহমান, মুছা গাইন প্রমুখ।
সভায় সংগঠনের সকলকে ঐক্যভাবে কাজ করে নৌকা প্রতিকের প্রার্থিকে বিজয়ী করবার জন্য আহবান জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রতিবন্ধী রাজেশ মন্ডলের সহায়তার আশ্বাস দিলেন সিডিও ইয়ুথ টিম বুড়িগোয়ালিনী ইউনিট
আব্দুল আলিম : শ্যামনগর উপজেলার ৯ নং বুড়িগোয়ালিনী  ইউনিয়নের কলবাড়ী গ্রামে দূূূূরারোগ্য রোগে অসুস্থ হয়ে বর্তমানে চিকিৎসাহীন অবস্থায় মানবেতর জীবন যাপন করছে দিনমজুর ভুজঙ্গ মন্ডলের ছেলে রাজেশ মন্ডল (১৫)। তাকে দেখতে ছুটে যান সিডিও ইয়ুথ টিম বুড়িগোয়ালিনী ইউনিটের সভাপতি দীপক মিস্ত্রি, সাধারণ সম্পাদক আবু ইসহাক, সহ-সভাপতি রবিউল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান, এসিপি মিডিয়া টিভির সদস্য হাবিবুর রহমান, আবু হামজা আবির, ফরিদ-উজ-জামান, মোস্তাফিজুর রহমান রনি, হেলাল হোসেন প্রমুখ। এ সময় তারা প্রতিবন্ধী রাজেশ মন্ডল কে আর্থিক সহায়তা করার আশ্বাস প্রদান করেন। সোমবার (১৯ নভেেম্বর) বেলা ১১ টায় তারা তার বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে কথা বলেন এবং রোগীর নানা বিষয়ে খোঁজ-খবর নেন। এসময় রাজেশ মন্ডলের বাবা কান্নাজড়িত কণ্ঠে জানায়, তাদের যতটুকু স্বহায়সম্বল ছিল সব টুকু বিক্রয় করে রোগীর চিকিৎসা করিয়ে এখন নিঃস্ব  হয়ে গেছি। ইউপি চেয়ারম্যান ও মেম্বর কে জানানোর পরও তারা শুধু আশ্বস্থ করেই যাচ্ছেন। বর্তমানে রোগীর চিকিৎসা করানোর মত কোন অর্থ-সম্পদ তাদের কাছে নেই।
এ সম্পর্কে জানতে চাইলে বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল বলেন, রাজেশ মন্ডলের বিষয়ে আমি অবগত। তার নাম প্রতিবন্ধী তালিকায় অন্তর্ভূক্ত রয়েছে। কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। খুব শীঘ্রই রাজেশ প্রতিবন্ধী কার্ড পাবে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তারেকের ভিডিও কনফারেন্স ঠেকাতে স্কাইপি বন্ধ করল বিটিআরসি

দেশের খবর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনলাইনে দলীয় প্রার্থীদের সাক্ষাৎকার নেয়ার কারণে অনলাইন যোগাযোগব্যবস্থার সেবাদাতা প্রতিষ্ঠান স্কাইপি ডট কম বাংলাদেশে বন্ধ করে দিয়েছে ‘বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন’ (বিটিআরসি)।

দেশে সব ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ও মোবাইল অপারেটরদের রোববার রাত থেকে স্কাইপি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

বিটিআরটির একাধিক সূত্রের বরাত দিয়ে একটি ইংরেজি সংবাদমাধ্যমে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন। সে কারণে স্কাইপি বন্ধ করা হয়েছে। তবে ওই সূত্রগুলো নিজেদের নাম প্রকাশ করতে রাজি হয়নি বলে খবরে উল্লেখ করা হয়েছে।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের একটি সূত্র জানিয়ে, বিটিআরসির ওই নির্দেশনা পাওয়ার তারা স্কাইপি বন্ধ করে দিয়েছে। বর্তমানে বাংলাদেশে স্কাইপির সব সেবা বন্ধ রয়েছে।

তিনি বলেন, শুধুমাত্র স্কাইপি বন্ধ করা হলেও ভিডিও কনফারেন্স করার মতো অন্যান্য অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠানগুলো চালু রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest