সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

এলইডিপি’র পুরস্কার পেলেন চন্দন রায়

প্রেস বিজ্ঞপ্তি: লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পে টপ আর্নার হিসেবে ল্যাপটপ পুরস্কার পেয়েছেন চন্দন রায়। সে সাতক্ষীরা জেলার প্রথম এবং বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকারী হিসেবে এ পুরস্কারে ভূষিত হয়। গত রোববার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আগারগাঁও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুরস্কার তুলে দেন তথ্য, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রি মোস্তাফা জব্বার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশের নির্বাচনে ভারতের কোনো সম্পৃক্ততা নেই: শ্রিংলা

অনলাইন ডেস্ক: বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশের নির্বাচনে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এটা বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলের বিষয়।
‘‘আমি বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর আমন্ত্রণে তার সাথে সৌজন্য সাক্ষাত করতে এসেছি। নির্বাচনের আগে তাদের (বিকল্পধারা) আদর্শ ও চিন্তা কেমন তা জানতে চেয়েছি।’’
হর্ষবর্ধন শ্রিংলা সোমবার দুপুরে বি. চৌধুরীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন। দুপুরে যুক্তফ্রন্টের চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর আমন্ত্রণে তার বারিধারার বাসভবন মায়া-বিতে আসেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন ভারতীয় হাইকমিশনের রাজনৈতিক সচিব রাজেশ সাইকি। তারা প্রায় দেড় ঘণ্টা বি. চৌধুরীর সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, বি. চৌধুরীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী বীরবিক্রম, যুক্তফ্রন্টের মুখপাত্র ও বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী উপস্থিত ছিলেন।

হর্ষবর্ধন চলে যাওয়ার পর প্রেস ব্রিফিংয়ে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান বলেন, হাইকমিশনারের সাথে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা করেছি। নির্বাচনের বিষয়ে তারা বলেছেন, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বৈঠকের মূল আলোচনা ছিল দুদেশের মধ্যকার সুসম্পর্ক। ব্যবসায়িক ও রাজনৈতিক সম্পর্ক নিয়েও আমরা কথা বলেছি।

শমসের মবিন চৌধুরী জানান, আমরা তাকে বলেছি, আমরা অসাম্প্রদায়িক রাজনীতি করি এবং এর ধারাবাহিকতা রক্ষা করতে চাই। ভারতের সাথে নদীর পানি বন্টন নিয়ে কিছু সমস্যা আছে, আমরা এ সব বিষয়েও আমাদের মনোভাব তাদের জানিয়েছি।

মাহী বি. চৌধুরী বলেন, বিকল্পধারা গণতন্ত্র রক্ষার স্বার্থে দেশ বিরোধীদের সাথে ঐক্য করেনি। স্বাধীনতার স্বপক্ষ শক্তির সাথে ঐক্য করে আমরা রাজনীতিতে একটা পরিবর্তন আনতে চাই। যুক্তফ্রন্টের সাথে মহাজোটের সম্পর্ক হচ্ছে রাজনীতিতে এক নতুন পরিবর্তনের সূচনা। আমরা এ বিষয়টি নিয়েও কথা বলেছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৌম্যর ব্যাটে লন্ডভন্ড ওয়েস্ট ইন্ডিজ

খেলার খবর: চট্টগ্রামে টেস্ট সিরিজের আগে দুই দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুন খেলছে বিসিবি একাদশ। প্রথম ইনিংসে ক্যারিবীয়দের ৩০৩ রানের জবাবে দুই ওপেনার অসাধারণ ব্যাটিং উপহার দেন। তাদের ১২৬ রানের জুটিতে ভালো অবস্থানে রয়েছে স্বাগতিকরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত বিসিবি একাদশের সংগ্রহ ১ উইকেটে ১৩৬ রান। ১০৩ বলে ৭৮ রানের অনবদ্য ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরেছেন সৌম্য সরকার। ১০টি ৪ ও ৩টি ছয়ের মার ছিল তার ইনিংসে। সাদমান ইসলাম ব্যাট করছেন ৫২ রান করে।

এর আগে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে বিসিবি একাদশের বিপক্ষে ৭ উইকেট হারিয়ে ৩০৩ রানে ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। উইকেটে বল করার ক্ষেত্রে বিসিবি একাদশের বোলারদের যথেষ্ট নির্বিষ মনে হয়েছে কাল।

শুরুতে ব্যাটিং করতে নেমে অধিনায়ক ক্রেইগ বাফেট ৬ রানে শফিউল ইসলামের বলে বোল্ড হন। তবে শুরুর ধাক্কা সামলিয়ে দ্বিতীয় উইকেটে কিরন পাওয়েল ও সাই হোপের ১৬৩ রানের বিশাল জুটিতে অনেক দূর এগিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। নিজের ৭২ রানে ফজলে মাহমুদের শিকার হন পাওয়েল। ১৪২ বলে ৬ চার ও ১ ছক্কায় এ ইনিংসটি খেলেন তিনি।

অন্যদিকে শাই হোপ ৮৮ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। তারপর রোস্টন চেজের ৩৫ এবং শিমরন হেটমায়ার ও শেন ডাউরিচের ২৪ রানে ভর করে বড় পুঁজি গড়ে তোলে ক্যারিবীয়ানরা। রেমন রেইফার ও কিমো পলের ৩২ রানের অবিচ্ছিন্ন জুটিতে তিনশ’র কোটা পার করে অতিথিরা। রেইফা ১৪ ও কিমো পল ব্যক্তিগত ১৮ রানে অপরাজিত রয়েছেন।

বল হাতে বিসিবি একাদশের হয়ে নাঈম হাসান ১০৪ রানে ২টি উইকেট পেয়েছেন। অন্যদের মাঝে সৌম্য সরকার, ফজলে মাহমুদ, রুবেল হোসেন ও শফিউল ইসলাম একটি করে উইকেট শিকার করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগর মুক্ত দিবস পালন
আব্দুল আলিম :
১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে খুলনা বিভাগে প্রথম পাকিস্তান হানাদার বাহিনী মুক্ত হয় সাতক্ষীরা জেলার সুন্দরবন সংলগ্ন শ্যামনগর থানা। সেখানে উড্ডয়ন হয় স্বাধীন বাংলাদেশের পতাকা।
শ্যামনগরকে মুক্ত করতে বৃহত্তর খুলনার বরিশাল, পটুয়াখালী, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, ঢাকাসহ বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করে হানাদার বাহিনীর সাথে প্রাণপণ লড়াই করেন।
উল্লেখ্য এই শ্যামনগরে ৭১ এর ৭ আগস্ট মুক্তিযোদ্ধাদের সঙ্গে প্রথম হানাদার বাহিনীর যুদ্ধ হয়। ‘শ্যামনগর-গোপালপুর’ যুদ্ধ নামে পরিচিত এ যুদ্ধে ৪ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। শহীদ মুক্তিযোদ্ধাদের নাম সুবেদার ইলিয়াস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবুল কালাম আজাদ ও ২ জনের নাম অজ্ঞাত। উভয় পক্ষের গোলাগুলিতে সাধারণ জনগণের মধ্যে নিহত হন আলী মণ্ডল, ফকির আহম্মদ, নিতাই দাস প্রমুখ। আহত হন পৌর দাস, সুবল মৃধাসহ মোট ১২ জন।
লেফটেন্যান্ট মাহফুজ বেগের নেতৃত্বে এ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন শ্যামনগর সদর নকিপুর ও চন্ডিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা গাজী আবুল হোসেন, সরদার মিজানুর রহমান (স্থানীয় কমান্ডার), আরো একজন স্থানীয় কমান্ডার ডি,এম ইব্রাহিম খলিল, আব্দুল বারেক গাজী, হাশেম আলী, ইন্তাজ, নিরাপদ মণ্ডল, রবীন্দ্রনাথ মণ্ডল, হাবিল, ফজলু, আব্দুল লতিফ, মজিদ, সাত্তার ,কেয়া তলার জি,এম আব্দুল মজিদ, গোপালপুরের আব্দুল মজিদ, হায়বাতপুরের এস কে মাহফুজ, বাদঘাটার শাহাদাৎ হোসেন, নওশের, মুজিবর, কলবাড়ীর নিরাপদ,আটুলিয়ার আমজাদ হোসেন, কাশিমাড়ীর শামছুর রহমানসহ অনেকে।
এরপর আরো ৪টি যুদ্ধ সংঘটিত হয় হানাদার বাহিনীর সাথে মুক্তি বাহিনীর। এসব যুদ্ধে হানাদার বাহিনীর পাঁচ সদস্য নিহত হন। শেষ যুদ্ধে স্বাধীনতাকামী ২৮ জন সাধারণ মানুষকে হানাদার বাহিনী হত্যা করে।
১৮ নভেম্বর ১৯৭১ দিবাগত রাতে শ্যামনগর আক্রমণের জন্য মুক্তিযোদ্ধারা অবস্থান নেন এবং পরিকল্পনা মাফিক তারা আক্রমণ শুরু করেন। আক্রমণের মুখে টিকতে না পেরে ওই রাতে হানাদার বাহিনী শ্যামনগর সদরের পূর্বদিকে বিলের মধ্যে দিয়ে পাটনিপুকুর হয়ে পিছু হটে যায়। তারা আর ফিরে আসেনি। ফলে ১৯ নভেম্বর শ্যামনগরমুক্ত হয়।
১৯ নভেম্বর ছিলো ঈদুল ফিতরের আগের দিন। ওই দিন শ্যামনগরে খুলনা বিভাগের মধ্যে সর্ব প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উড়ানো হয়। স্বাধীনতাকামী মানুষ ‘জয় বাংলা’ধ্বনি দিয়ে সমগ্র বাংলাদেশকে মুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।।
এ উপলক্ষ্যে শামনগর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে আজ শ্যামনগরে দিনব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সকালে বর্নাঢ্য শোভাযাত্রা শ্যামনগরের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিন করে।এ সময়ে উপস্হিত ছিলেন শ্যামনগরের ইউএনও মো: কামরুজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরন্জ্ঞন মন্ডল,অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ,বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল জি,এম,ওসমান গনি  , মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল হোসেন,মুক্তিযোদ্ধা
সন্তান কমান্ড,সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, শ্যামনগর প্রেসক্লাবের সম্পাদক জাহিদ সুমন,সিনিয়র রিপোর্টার শেখ আফজাল,আবু সাঈদ সহ সাংবাদিকবৃন্দ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ সংশোধন চেয়ে হাইকোর্টে রিট

দেশের খবর: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জন্য বরাদ্দকৃত ‘ধানের শীষ’ প্রতীকের নাম ভুল দাবি করে তা সংশোধন চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন এক আইনজীবী।
সোমবার (১৯ নভেম্বর) রিটটি দায়ের করেন আইনজীবী হারুন উর রশীদ। রিটে তিনি দাবি করেছেন, বিএনপির প্রতীকের সঙ্গে ধানের শীষের ছবির মিল নেই, ধানের ছড়ার মিল রয়েছে।
জানা যায়, রিটে নির্বাচন কমিশন, বিএনপির মহাসচিবসহ দলের ৬ জনকে বিবাদী করা হয়েছে।

রিটকারী আইনজীবী বলেন, বিএনপি যে প্রতীকে নির্বাচন করছে, তা ভুল। কারণ, তারা বলছে, ‘ধানের শীষ’ কিন্তু ছবিতে দেখা যাচ্ছে ‘ধানের ছড়া’। অর্থাৎ ছবির সঙ্গে প্রতীকের নামের কোনও মিল নেই। ধানের শীষ আর ধানের ছড়া একই ধরনের না। বিএনপির প্রতীক হচ্ছে ধানের ছড়া। তাই তাদের প্রতীক ঠিক থাকবে কিন্তু ধানের শীষের পরিবর্তে লিখতে হবে ধানের ছড়া।

এর আগেও বিষয়টি বিএনপিকে জানানো হয়েছে দাবি করে তিনি বলেন, বিএনপি এর আগেও কয়েকবার ক্ষমতায় ছিল। সেই সময় তারা প্রতীক বা প্রতীকের নাম সংশোধন করেনি। এটা তাদের ভুল। ১৯৯১ সালে আমি এই ভুলটি তাদের দৃষ্টিগোচর করলেও তারা সংশোধন করেনি। তাই প্রতিকার চেয়ে নড়াইলের এক বাসিন্দার পক্ষে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

হারুন উর রশীদ বলেন, আমি আইনজীবী। আমার কোনও রাজনৈতিক পরিচয় নেই। আমি এবং আমার মক্কেল কোনও রাজনীতি করি না। কাছে মামলার ফাইল না থাকায় এ মুহূর্তে রিটকারীর নাম বলা সম্ভব হচ্ছে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হঠাৎ টেস্ট দলে ‘চমক’ সাদমান

খেলার খবর: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য মাত্র ১৩ জনের দল দিয়েছিলেন নির্বাচকরা। সোমবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় এই দলে হঠাৎ অন্তর্ভুক্ত হয়েছেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম।

বাংলাদেশ ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলকে প্রতিনিধিত্ব করা এ ব্যাটসম্যান প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন। সম্প্রতি প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ ফর্মে আছেন তিনি।

সোমবার এমএ আজিজ স্টেডিয়ামে সৌম্য সরকারের সঙ্গে ওপেন করতে নামেন সাদমান। শুরু থেকেই দেখিয়েছেন দৃঢ়তা। শ্যানন গ্যাবব্রিয়েল, কেমার রোচ, কেমো পলদের শর্ট বলেও তাকে সাবলিলভাবে ব্যাট চালাতে দেখা গেছে।

চা বিরতির আগে ৭৩ রানের ইনিংসটি শেষ হয়েছে রান আউটে। উইকেটে ছিলেন ২৩০ মিনিট, খেলেছেন ১৬৯ বল। সাদমানের ব্যাটিং পুরোটা মাঠে বসে দেখেছেন বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস।

কোচের সামনে এমন ব্যাটিং করাতেই হয়ত কপাল খুলেছে ২৩ বছর বয়সী ঢাকার এই বাঁহাতি ব্যাটসম্যান। সদ্য সমাপ্ত জাতীয় লিগে ঢাকা মেট্রোপলিটনের হয়ে খেলেছেন সাদমান ইসলাম। প্রথম দুই ইনিংসেই সিলেট এবং ঢাকা বিভাগের বিপক্ষে যথাক্রমে ১৫৭ এবং ১৮৯ রানের দু’টি ইনিংস খেলেন তিনি। এরপরের ম্যাচে দুই ইনিংসের একটিতে ৩৬ এবং অন্যটিতে খেলেন ৬২ রানের ইনিংস। পরের ম্যাচে প্রথম ইনিংসে ১৮ রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে করেন ৭৮ রান।

ঢাকা বিভাগের বিপক্ষে ফিরতি ম্যাচের প্রথম ইনিংসে ১ রানে আউট হয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে খেলেন ৬৬ রানের দারুণ এক ইনিংস। শেষ ম্যাচে দুই ইনিংসে করেন যথাক্রমে ২৭ এবং ১৪ রান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪ সদস্যের বাংলাদেশ দল

সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান ও সাদমান ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হিরো আলমকে নিয়ে তসলিমা নাসরিনের পোস্ট

বিনোদন সংবাদ: বাংলাদেশের মিডিয়াগুলো হিরো আলম নিয়ে পড়েছে। পাগলের মতো তার সাক্ষাৎকার নিচ্ছে সবাই। বাজারের জনপ্রিয় গানের সঙ্গে লিপ মিলিয়ে ভাড়া করা ‘অভিনেত্রী’র সঙ্গে তার যে নাচানাচির ভিডিও ইউটিউবে আছে, সেগুলো নিতান্তই কুরুচিপূর্ণ, হাস্যকর এবং বিরক্তিকর জিনিস। সেগুলোর দর্শক বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ।

মানুষের ‘ভালোবাসা’ পেয়ে হিরো আলম এখন ভোটে দাঁড়াচ্ছেন। একসময় মন্ত্রী হবেন। হয়তো প্রধানমন্ত্রীও হবেন। আসলে হিরো আলম বাংলাদেশের মন্ত্রী-প্রধানমন্ত্রী হওয়ার জন্য উপযুক্ত লোক। দেশটাও হিরো আলমের উপযুক্ত হয়ে উঠেছে এতদিনে।

গরিব থেকে ধনী হলে, বা স্ট্রাগল করে বড় হলে বা সোজা সরল হলেই কি ভোটে দাঁড়ানোর যোগ্য হয় কেউ? লোকে বলে হয়। দুর্নীতিগ্রস্ত আর কুটিল জটিল রাজনীতিক দেখতে দেখতে মানুষ এখন সাদাসিধে কাউকে দেখলেই তাকে দেশ শাসনের ভার দিতে চায়। সাদাসিধে আর সৎ হলেই যে ভালো রাজনীতিক হওয়া সম্ভব তা তো নয়।

রাজনীতির জগতটাকে একটা সার্কাস বানিয়ে ফেলেছে দেশটা। বাংলাদেশের সংসদে তো কম ক্লাউন নেই। হিরো আলম নামে নতুন এক ক্লাউনের নিশ্চয়ই ওখানে জায়গা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক: বাংলাদেশের মিডিয়াগুলো হিরো আলম নিয়ে পড়েছে। পাগলের মতো তার সাক্ষাৎকার নিচ্ছে সবাই। বাজারের জনপ্রিয় গানের সঙ্গে লিপ মিলিয়ে ভাড়া করা ‘অভিনেত্রী’র সঙ্গে তার যে নাচানাচির ভিডিও ইউটিউবে আছে, সেগুলো নিতান্তই কুরুচিপূর্ণ, হাস্যকর এবং বিরক্তিকর জিনিস। সেগুলোর দর্শক বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ।

মানুষের ‘ভালোবাসা’ পেয়ে হিরো আলম এখন ভোটে দাঁড়াচ্ছেন। একসময় মন্ত্রী হবেন। হয়তো প্রধানমন্ত্রীও হবেন। আসলে হিরো আলম বাংলাদেশের মন্ত্রী-প্রধানমন্ত্রী হওয়ার জন্য উপযুক্ত লোক। দেশটাও হিরো আলমের উপযুক্ত হয়ে উঠেছে এতদিনে।

গরিব থেকে ধনী হলে, বা স্ট্রাগল করে বড় হলে বা সোজা সরল হলেই কি ভোটে দাঁড়ানোর যোগ্য হয় কেউ? লোকে বলে হয়। দুর্নীতিগ্রস্ত আর কুটিল জটিল রাজনীতিক দেখতে দেখতে মানুষ এখন সাদাসিধে কাউকে দেখলেই তাকে দেশ শাসনের ভার দিতে চায়। সাদাসিধে আর সৎ হলেই যে ভালো রাজনীতিক হওয়া সম্ভব তা তো নয়।

রাজনীতির জগতটাকে একটা সার্কাস বানিয়ে ফেলেছে দেশটা। বাংলাদেশের সংসদে তো কম ক্লাউন নেই। হিরো আলম নামে নতুন এক ক্লাউনের নিশ্চয়ই ওখানে জায়গা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest