সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

সাতক্ষীরায় সেভ দ্য চিলড্রেন প্রতিনিধিদের সাথে শিশু ক্লাবের মত বিনিময়

জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরা সদর উপজেলার ৫টি ইউনিয়নের ১৫টি সোস্যালাইজেশন সেন্টারে প্রতিনিয়তই খেলাধুলা, লেখাপড়া আর বিনোদনে মেতে ওঠে স্থানীয় শিশুরা।সেভ দ্য চিলড্রেন’র সহযোগীতায় ব্রেকিং দ্য সাইলেন্স’র বাস্তবায়নে সদর উপজেলার পাঁচটি ইউনিয়নে কুশখালি, বৈকারি, ঝাউডাঙ্গা, ফিংড়ি ও ভোমরা ইউনিয়নে “গুড কজ ক্যাম্পেইন” প্রকল্পের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব ইউনিয়নে ১৫টি সোস্যালাইজেশন সেন্টারের অধীনে ৩৫টি শিশু ক্লাব গঠন করা হয়েছে। এই ক্লাব গুলোতে কর্মএলাকার ৫৩১২ জন শিশুকে অন্তর্ভূক্ত করা হয়েছে।

সরেজমিনে কুশখালী, ঝাউডাঙ্গা ও ভোমরা ইউনিয়নের কয়েকটি শিশু কেন্দ্র পরিদর্শন করেন দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন-সুইডেন এর প্রতিনিধিসহ উগান্ডা, ইথোপিয়া ও সুইডেন’র ১২ সদস্যের একটি প্রতিনিধি দল। কেন্দ্র পরিদর্শনকালে স্থানীয় শিশু, অভিভাবক, জনপ্রতিনিধি ও সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির নেতৃবৃন্দ জানান, এসব এলাকার ঝুঁকিপূর্ণ ৬ থেকে ১৪ বছর বয়সের এসব শিশুদের খেলাধুলা, লেখাপড়া আর বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিনত  হয়েছে প্রতিটি সোস্যালাইজেশন সেন্টার। এখানে শিশুদের জন্য রয়েছে খেলাধুলার নানা সরঞ্জাম। লেখাপড়ার ফাঁকে ফাঁকে সেখানে সকাল বিকাল শিশুরা এসে হৈ হুল্লোড়ে মেতে ওঠে। উন্মুক্ত মাঠে খেলাধুলা করে। নিজের শরীরের সীমানা ও ভালোমন্দ দিক সম্পর্কে নিজেরা অবগত হয়। শিশুরা ঐক্যবদ্ধ হয়ে স্থানীয় চেয়ারম্যান মেম্বরদের কাছে যেয়ে নিজেদের অধিকারের বিষয় নিয়ে মত বিনিময় করে থাকে।শুধু অভিভাবক নয়, কথা হয় পলাশ শিশু কেন্দ্রের সদস্য আতিক ইকবাল, তন্বী, সাথী, ফতেমা, রিপা, রিমি, তাসনিয়া, জাহিদ, ইমদাদুল, সানজিদুর রহমানের সাথে। এখন ওরা নিয়মিত স্কুলে যায়। ক্লাস থেকে ঝরে পড়া শিশুর তালিকা করে স্কুলে ভর্তিতে সহযোগীতা, বাল্যবিবাহ, যৌন হয়রানী, পাচারের কবল থেকে নিজেদের রক্ষায় এখন তারা জোরালোভাবে সোচ্চার।

তারা চেয়ারম্যানের মাধ্যমে রাস্তা সংস্কার, এলাকার পরিবেশ সংরক্ষণ বিষয়ে সহযোগিতা লাভ করেছে। ছোট ছোট শিশু ও নারীরা যাতে পাচার না হয়, কোনো বখাটে যুবক যাতে তাদের উত্ত্যক্ত করতে না পারে, কোনো ধরনের হয়রানি বা অনৈতিকতার মুখে না পড়ে, তারা যাতে অনিরাপদ অভিবাসনের শিকার না হয় সে জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বলতে পারছে।
আমি খেলি, আমি শিখি অনিরাপদ স্থানান্তর থেকে নিরাপদ থাকি। শিখবে শিশু হেসে খেলে, শাস্তিমুক্ত পরিবেশ পেলে, এই সব স্লোগানে মুখরিত এসব কেন্দ্রগুলো।

সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির প্রতিনিধিরা বলেন, শিশুরা যাতে কোনো ধরনের সন্ত্রাস মাদক ও খারাপ সাথে জড়িত না হয় সে জন্য আমরা সচেতনতার সৃষ্টি করছি। প্রতিটি কেন্দ্রে দরিদ্র ও পিছিয়ে পড়া শিশুদের জন্য প্রাইভেট পড়ার ব্যবস্থা ও খেলাধুলার সুযোগ সৃষ্টি করা হয়েছে।কুশখালী ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম (শ্যামল) জানান, এই এলাকাগুলোতে বেশির ভাগ মানুষ অনিরাপদ ভাবে স্থানান্তরিত হয়ে থাকে। তাদের বাবা-মায়ের সাথে দেশের বিভিন্ন জেলা ও পার্শবর্তী দেশ ভারতে কাজ করতে যাওয়ার সময় শিশুকেও সাথে নিয়ে যাওয়া হয়ে থাকে। সেই শিশু জানেনা তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এখান তারা যাওয়ার আগে ইউনিয়ন পরিষদে রেজিঃ করে স্থানান্তরিত হচ্ছে। স্থানীয় শিশু ও অভিভাবকেরা অনেক কিছু শিখতে, জানতে পারছে। লাইব্রেরীতে বই পড়ে, খেলাধুলা করে, ফেলানো জিনিস দিয়ে তারা অনেক ভালো ভালো খেলনা ও শো-পিচ তৈরী করছে।শিশু বান্ধব সুশাসন প্রতিষ্ঠার অংশ হিসেবে এসব শিশু ক্লাব, অভিভাবক দল, সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটি ও স্থানীয় জনপ্রতিনিধিদের বিশেষ অবদান রাখায় সেভ দ্য চিলড্রেন’র পক্ষ হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন, সুইডেনের নিনা মারিয়া ভিক্টোরিয়া, আন্না সারা মারিয়া, হিডেন মাগনুস, উগান্ডার মুগিশা গেফরি, ইথোপিয়ার গেটাছি আডাম, ফিটসাম, ফিকরু সহ ১২সদস্যের প্রতিনিধি দল। এসময় তাদের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, সেভ দ্য চিলড্রেন’র ম্যানেজার মো. মাসুদুর রহমান, ব্রেকিং দ্য সাইলেন্স’র পরিচালক (কর্মসূচি ও পরিকল্পনা) মো. জাহিদুল ইসলাম, সাতক্ষীরা প্রকল্প অফিসের ডেপুটি ম্যানেজার ও ইনচার্জ মো. শরিফুল ইসলাম, ইনসিডিন বাংলাদেশ, এসিডি ও বিটিএস এর প্রতিনিধিবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে কমিউনিটি এ্যাকশন ডে অনুষ্ঠিত

 

শ্যামনগর প্রতিনিধি :

ন্যাশনাল সিটিজেন সার্ভিস প্রকল্পের উদ্যোগে সুশীলনের বাস্তবায়নে ও ভিএসও’র সহযোগিতায় শ্যামনগরের ভুরুলিয়ার হাটছালায় কমিউনিটি একশন ডে (সিএডি) অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে উপজেলার ভুরুলিয়া হাটছালা একতা যুবসংঘের আয়োজনে মাদক বিরোধী সমাজ গঠনের জন্য” মাদকাসক্তি দূরীকরনে সামাজিক দায়-দায়িত্ব সম্পর্কীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নকশীকাঁথা’র পরিচালক চন্দ্রিকা ব্যানার্জির। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম।

বিশেষ অতিথি ছিলেন ভিএসও’র প্রোগ্রাম ম্যানেজার তাজিন হোসেন, সুশীলনের উপ- পরিচালক শাহিনা পারভীন এ্যানী, ভিএসও দক্ষিনাঞ্চলের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ইব্রাহিম আলম, স্থানীয় ইউপি সদস্য আব্দুস সবুর কাগুচী প্রমুখ।

অনুষ্ঠানটির পরিচালনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন ভিএসও ভলান্টিয়ার সাদেকুল ইসলাম, লেবু চন্দ্র রায়, আন্দ্রিয়ার মূর্মু, রোজিনা খাতুন, কৌশিক হেমব্রম এবং এনসিএস ফোর্থ সাইকেল টিম লিডার দিলরুবা নাসরিন অনন্যা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মনোনয়ন পেয়েছেন বলে নিউজ আসছে, সব ভুয়া: ওবায়দুল কাদের

দেশের খবর: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কাউকে আমরা দলের পক্ষ এখনো মনোনয়ন দেইনি। জোটগতভাবে মনোনয়ন দেওয়া হবে। যারা দাবি করছেন বা মনোনয়ন পেয়েছেন বা বাদ পড়েছেন বলে নিউজ আসছে, সব ভুয়া। আজ বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, ঐক্যফ্রন্টের ব্যানারে একটি দল নির্বাচন বানচালের পাঁয়তারা করছে। সারাদেশে শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বিরাজ করছিলো। শিডিউল ঘোষণার পর মনোনয়ন দেওয়ার পর্যায়ে তারা পরিকল্পিতভাবে মনোনয়ন সংগ্রহের নামে সারাদেশ থেকে তাদের নেতাকর্মীর পাশাপাশি সন্ত্রাসীদের জড়ো করে পুলিশের ওপর হামলা করেছে। এসময় বিএনপির বেশির ভাগ নেতাকর্মী অপরাধী বলেও দাবি করেন ওবায়দুল কাদের।

এসময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খালেদা জিয়া নির্বাচনে প্রার্থী হতে পারবেন: মির্জা ফখরুল

দেশের খবর: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন। এ নিয়ে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে মির্জা ফখরুল এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের নেতারা কে কী বললেন, তার ওপর খুব বেশি কিছু নির্ভর করে না। তিনি এখন পর্যন্ত নির্বাচন করার যোগ্য আছেন। খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি।’

বিএনপির এই নেতা বলেন, নির্বাচন কমিশন এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি। তফসিল ঘোষণার পরেও বিএনপির নেতা–কর্মীদের গ্রেপ্তার অব্যাহত রয়েছে। সরকার একটি নেতিবাচক পরিস্থিতি তৈরি করেছে। এভাবে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয় না।

আজ গুলশান কার্যালয়ে বরিশাল ও খুলনা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে। সকাল থেকে বরিশাল বিভাগের ১৮৩ জন মনোনয়নপ্রত্যাশী সাক্ষাৎকার দিয়েছেন। দুপুরে বিরতির পর খুলনা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এমন টেস্টও হারল পাকিস্তান!

খেলার খবর: এরকম টেস্ট হারা বোধহয় কেবল পাকিস্তানের পক্ষেই সম্ভব। কেন নিজেদের গায়ে ‘আনপ্রেডিক্টেবল’ তকমা সেঁটে গেছে তার মঞ্চায়নই যেন ছিল আবুধাবি টেস্ট। লক্ষ্যটা ছিল নাগালের মধ্যেই, সে লক্ষ্যে এক পর্যায়ে ঠিক পথেই ছিল পাকিস্তানে। কিন্তু রোমাঞ্চকর সমাপ্তিতে উৎসব করেছে নিউজিল্যান্ড।

সোমবার আবুধাবিতে নিউজিল্যান্ডের ১৭৬ রানের লক্ষ্যে নেমে ৪ রানে হেরেছে সরফরাজ আহমেদের দল। তিন ম্যাচ সিরিজের প্রথমটি জিতে নিউজিল্যান্ড এগিয়ে গেছে ১-০ তে। পাকিস্তানকে ধসিয়ে দিতে ক্যারিয়ার সেরা বোলিং করে ৫৯ রানে ৫ উইকেট নিয়েছেন আজাজ প্যাটেল।

১৭৬ রানের লক্ষ্যে আগের দিন পাকিস্তানের দুই ওপেনার ৩৭ রান তুলে দিন শেষ করেছিলেন। চতুর্থ দিনে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। আজাজ আর ইশ সোধীর ছোবলে ৪৮ রানেই ৩ উইকেট হারায়।

তবে সেখান থেকে আসাদ শফিকের সঙ্গে ৮২ রানের জুটি গড়েন আজহার আলি। ১৩০ রানে গিয়ে ম্যাথু ওয়েগনারের বলে আসাদ ফেরার পরই ফের উল্টো যাত্রা পাকিস্তানের। আজহারকে খানিকক্ষণ সঙ্গ দিয়ে রান আউটে ফেরেন বাবর আজম। এরপর আর কেউ দাঁড়াতেও পারেননি। শেষ পাঁচ ব্যাটসম্যানের কেউই যেতে পারেননি দুই অঙ্কে।

এক প্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের যাওয়া আসা দেখেছেন আজহার। শেষ দিকে তিনিই ছিলেন দলের মূল ভরসা। এগারো নম্বর ব্যাটসম্যান মোহাম্মদ আব্বাসকে নিয়ে এগুচ্ছিলেন রোমাঞ্চকর শেষের দিকে। শেষ উইকেটে দরকার ছিল আরও ১২ রান। আজহার স্ট্রাইক ধরে ধরে খেলে এগিয়ে যাচ্ছিলেন একটু একটু করে। তবে একদম তীরে গিয়ে ভেড়াতে পারেননি তরী। আজাজের বলে এলবডব্লিও হয়ে ফেরেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১৫৩

পাকিস্তান প্রথম ইনিংস: ২২৭

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: ২৪৯

পাকিস্তান দ্বিতীয় ইনিংস (লক্ষ ১৭৬): ( ইমাম ২৭, হাফিজ ১০, আজহার ৬৫, হারিস ৪, আসাদ ৪৫, বাবর ১৩, সরফরাজ ৩, বিলাল ০, ইয়াসির ০, হাসান ০, আব্বাস ০* ; বোল্ট ০/২৯, ডিগ্রুম ০/১৫, আজাজ ৫/৫৯, সোধী ২/৩৭, ওয়গনার ২/২৭)

ফল: নিউজিল্যান্ড ৪ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: আজাজ প্যাটেল

সিরিজ: নিউজিল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দা‌দি হ‌লেন মমতাজ

দা‌দি হ‌লেন মমতাজ

কর্তৃক daily satkhira

বিনোদনের খবর: দাদি হলেন ফোক গানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের দাদি হওয়ার খবর জানান তিনি। ফেসবুকে মমতাজ লিখেন, ‘আমার মেহেদীর ঘরে এক টুকরা চাঁদের আলো। আমার একটা নতুন নাম হলো, দিদা। সবাই দোয়া করবেন।’
ছেলে মেহেদী খানের ঘরে এসেছে নতুন এ অতিথি। বাবা হওয়ার খবর জানিয়ে মেহেদী ফেসবুকে লিখেন, ‘আমি চমৎকার একটি মেয়ের বাবা হয়েছি। সবাই ওর জন্য দোয়া করবেন।’

সোমবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে মেহেদী খানের স্ত্রী চৈতি দেওয়ান এ সন্তান জন্ম দেন। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তীর ভাষ্যমতে মা ও সন্তান দু’জনেই সুস্থ আছেন।
মমতাজের গুরু মাতাল কবি রাজ্জাক দেওয়ানের ছোট ছেলে সুজন দেওয়ানের মেয়ে চৈতি দেওয়ান। ২০১৬ সালে ১৪ ফেব্রুয়ারি মমতাজপূত্র মেহেদী খানের সঙ্গে বিয়ে হয় তার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সাবেক সিভিল সার্জনসহ ৬জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক :
রোগীর টিপসহি ও এক্স-রে জালিয়াতির মাধ্যমে ডাক্তারি সনদপত্র প্রদানের অভিযোগে সাতক্ষীরা সদর হাসপাতালে সদ্য অবসরে যাওয়া সিভিল সার্জনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন এনায়েতপুর শানপুকুর গ্রামের মারুফা খাতুন বাদি হয়ে জেলা ও দায়রা জজ আদালতে এ মামলা দায়ের করেন। সোমবার বিকেল পর্যন্ত মামলার আদেশ জানা যায়নি।
মামলার আসামীরা হলেন, সাতক্ষীরা সদর হাসপাতালের সদ্য অবসরে যাওয়া সিভিল সার্জন ডাঃ তওহীদুর রহমান, সদর হাসপাতালের অফিস সহকারি আক্তারুজ্জামান, সেবিকা সানজিদা পারভিন, সাবেক আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফরহাদ জামিল, ডাঃ মাহাবুবর রহমান, অবসরে যাওয়া ডাঃ পরিমল কুমার বিশ্বাস।
পাটকেলঘাটা থানাধীন এনায়েতপুর শানতলা গ্রামের মৃত শাহাবাজ ফকিরের মেয়ে স্কুল শিক্ষিকা মারুফা খাতুনের দায়েরকৃত মামলা থেকে জানা যায়, চলতি বছরের ২৮ মে তিনি ও তার চোট বোন বেবী নাজমিন প্রতিপক্ষের দা ও লাঠির আঘাতে জখম হয়ে ওই দিন বিকেলে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হন। ভর্তির আগে তাদের সঙ্গে পরিচয় হয় হাসপাতালের অফিস সহকারি আক্তারুজ্জামানের। পরদিন তাদেরকে ছাড়পত্র দেওয়ার কথা বললে তারা বিষয়টি আক্তারুজ্জামানকে অবহিত করেন। ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ৩০ মে সকালে একজন সেবিকার দেওয়া এক্স-রে স্লিপ নিয়ে তিনি আক্তারুজ্জামানের কাছে যান। আক্তারুজ্জামান সেবিকা সানজিদাকে ডেকে তাদেরকে এক্স-রে করিয়ে আনার জন্য বলে দিয়ে ৭০০ টাকা দিতে বলেন। টাকা নিয়ে সানজিদা তাদের দু’বোনকে ১২৫ নং কক্ষে নিয়ে এক্স-রে করিয়ে ছেড়ে দেন। সন্ধ্যায় সানজিদা দু’টি এক্স-রে প্লেট তাদের দেন। ৩১ মে সকাল ১০টার দিকে তাদের ছাড়পত্র দেওয়া হয়। এরপরপরই ছাড়পত্র, এক্স-রে প্লেট ও এক্স-রে স্লিপ নিয়ে আক্তারুজ্জামানের কাছে গেলে তিনি অন্য সব রেখে দিয়ে ছাড়পত্র দু’টিতে ২৯ মে এর স্থলে কাটাকাটি করে ৩০ মে নিজ হাতে লিখে তার কাছে দিয়ে দেন। মারপিটের ঘটনায় তিনি বাদি হয়ে পাটকেলঘাটা থানায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার আসামীদের বাচাতে আক্তারুজ্জামান ও সানজিদার পরামর্শ অনুযায়ি ডাঃ ফরহাদ জামিল, ডাঃ পরিমল কুমার বিশ্বাস ও ডাঃ মাহাবুবর রহমানের স্বাক্ষরিত সদর হাসপাতালের ডাক্তারি সনদে অনিয়মের বিষয়টি জানতে পেরে ১৭ জুলাই প্রতিকার চেয়ে সাতক্ষীরা সিভিল সার্জন বরাবর এক অভিযোগ করেন। প্রতিকার না পাওয়ায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। প্রত্রিকার প্রতিবেদন অনুযায়ি সিভিল সার্জনের নির্দেশে গঠিত তদন্ত টিমের সদস্যদের কাছে তারা দু’ বোনসহ কয়েকজন সাক্ষী দেন। এ সময় আবাসিক মেডিকেল অফিসার ও সিভিল সার্জন তাদেরকে একটি কাগজে তিনটি টিপ সহি দেখিয়ে বলেন, যে মাসহ তারা দু’ বোন এক্স-রে না করার জন্য ওই টিপ সহি দিয়ে গেছেন। প্রতিবাদ করায় হস্তরেখাবীদের কাছে পাঠানোর জন্য তাদের কাছ থেকে একটি নতুন কাগজে তিনটি টিপ সহি নেওয়া হয়। তদন্তকারি টিমের সদস্যদের উপস্থিতিতে তারা আক্তারুজ্জামান ও সানজিদাকে সনাক্ত করেন। দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরও কোন তদন্ত প্রতিবেদন না পাওয়া বা দোষীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় তিনি ১১ অক্টোবর সিভিল সার্জনের কাছে গেলে তাকে কোর্টে মামলা করার পরামর্শ দিয়ে চলে যেতে বলা হয়।
জানতে চাইলে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও তদন্ত কমিটির সদস্য ডাঃ জয়ন্ত সরকার জানান, তদন্তে দূর্ণীতির প্রাথমিক সত্যতা পেয়ে আক্তারুজ্জামানকে বদলীর জন্য সুপিারিশ করেন তারা।
সদ্য অবসরে যাওয়া সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ তওহীদুর রহমান বলেন, বিষয়টি তার খেয়াল নেই।
বাদিপক্ষের আইনজীবী এড. মোসলেমউদ্দিন জানান, সোমবার বিকেল পর্যন্ত মামলার আদেশ জানা যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সারা ‘ছোট মা’ ডাকলে কারিনা কাত!

বিনোদনের খবর: আসি আসি করে এল সেই দিন। বাপ-মেয়ে হাজির হন করণ জোহরের কফির দাওয়াতে। স্টার ওয়ার্ল্ডের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ কথার ঝাঁপি খুলে বসেন সাইফ আলী খান আর তাঁর প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের কন্যা সারা আলী খান। সৎমা কারিনাকে নিয়ে অনেক কথা বলেছেন বলিউডের নবাগত এই নায়িকা।

সাইফ আলী খানের সঙ্গে কারিনা কাপুরের বিয়ের পর বাবার সঙ্গে সারার সম্পর্ক কেমন? সারা বলেন, ‘কারিনা এখনো বলে, তোমার কিন্তু একজন মা আছেন, আর তিনি খুব ভালো মা। আমি চাই আমরা ভালো বন্ধু হয়ে থাকব।’ আর বাবা? ‘বাবা কখনো বলেননি, এ তোমার দ্বিতীয় মা।’ উপস্থাপক করণ জোহর মজা করতে ছাড়েন না। তিনি বলেন, ‘ধরো তুমি কারিনাকে ছোট মা বলে ডাকলে, তখন?’ সারা বলেন, ‘আমার ধারণা, আমি ছোট মা বলে ডাকলে কারিনা একদম ভেঙে পড়বে।’

সাইফকন্যা সারা মনে করেন তাঁর বাবা সাইফ আর মা অমৃতা এখন ভালোই আছেন। সারা বলেন, ‘সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক যে শ্রদ্ধাটুকু থাকা দরকার, সেটাই সব থেকে জরুরি। আমি আজ আমার বাবা ও মায়ের দিকে তাকালে দেখি, একসঙ্গে থাকাকালীন তাঁরা যেমন ছিলেন, এখন তাঁরা আলাদা হয়ে বরং ভালো আছেন। এমনকি তাঁদের আশপাশের মানুষেরাও ভালো আছে। আমি মনে করি, একটি অসুখী পরিবারের থেকে এখন আমার দুটি সুখী পরিবার আছে।’
সারা আলী খানের হলো শুরু, সাইফ-কারিনার হয়তো সারা। ‘কেদারনাথ’ ছবির মধ্য দিয়ে সারা চিত্রনায়িকা হিসেবে শুরু করছেন তাঁর বলিউডযাত্রা। সেখানে তাঁর নায়ক সুশান্ত সিং রাজপুত। এ ছাড়া রোহিত শেঠির ‘সিমবা’ ছবিতে সারা কাজ করবেন রণবীর সিংয়ের সঙ্গে। ডেকান ক্রনিকল

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest