সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

পিইসি পরীক্ষায় দুর্নীতি; কেন্দ্র সচিব বহিষ্কার

অনলাইন ডেস্ক: বাগেরহাটের মোরেলগঞ্জে চলমান প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) দুর্নীতির অভিযোগে এক কেন্দ্র সচিবকে বহিষ্কার করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে ১৯নং ভাটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সচিব মো.আব্দুল হান্নান হাওলাদারকে বহিষ্কার করা হয়। তিনি ওই বিদ্যালয়েল প্রধান শিক্ষক। তবে আজ ওই কেন্দ্রে সচিব হিসেবে প্রধান শিক্ষক রুবিয়া আক্তারকে দায়িত্ব দেয়া হয়েছে।
জানা গেছে, চলতি সমাপনী পরীক্ষায় প্রধান শিক্ষক আব্দুল হান্নানের ছেলে পার্শ্ববর্তী বুরুজবাড়িয়া কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। বিধান অনুযায়ী সন্তান পরীক্ষায় অংশ নিলে পিতা (শিক্ষক) কেন্দ্রের দায়িত্বে থাকতে পারবেন না। কিন্তু আব্দুল হান্নান পরীক্ষায় তার ছেলের অংশগ্রহণের খবর গোপন করে কেন্দ্র সচিবের দায়িত্ব নিয়েছেন।

এ বিষয়ে আব্দুল হান্নান বলেন, আমার ছেলে ও আমি একই কেন্দ্রে নই। এ ক্ষেত্রে কেন্দ্র সচিব হওয়ায় আইনগত বাধা নেই।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নদী বলেন, ছেলে পরীক্ষা দিচ্ছে এমন তথ্য গোপন করে কেন্দ্র সচিবের দায়িত্ব নেয়ার অপরাধে প্রধান শিক্ষক আব্দুল হান্নানকে আপাতত সরিয়ে দেয়া হয়েছে। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হাতের তালুতে দীপিকার নাম লিখলেন রণবীর

বিনোদনের খবর: রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের অনস্ক্রিন প্রেমকাহিনি যতটা জমজমাট, তাকেও যেন ছাপিয়ে গিয়েছে বাস্তব জীবনের ভালবাসা। মাস্তানির প্রেমে হাবুডুবু বাজিরাও। মেহেদি দিয়ে হাতে নাম লিখছেন স্ত্রীর। ইতালিতে বিয়ে সেরে মুম্বাইয়ে নামতেই ভক্তদের উদ্দেশে হাত নাড়ান রণবীর। আর তখনই দেখা গেল তার ডান হাতের তালুতে দেবনগরি অক্ষরে লেখা ‘দীপিকা’। স্ত্রীয়ের মতো তিনিও হাতে মেহেদি লাগিয়েছেন। কিন্তু শুধু দীপিকা নামটি লেখার জন্যই।

শুধু রণবীর নয়, আলোচনায় আছেন দীপিকাও। ইতালির লেক কোমোয় দীপবীরের বিয়ের কিছু ছবি প্রকাশ্যে এসেছে। যার মধ্যে একটি ছবিতে রণবীরের মা অঞ্জু ভবানির পাশে দাঁড়িয়ে দীপিকা। শাশুড়ির হাত ধরে ছবিতে পোজ দিয়েছেন। রমণীর গুণেই ফ্যামিলি ফ্রেম হয়ে উঠেছে ‘পারফেক্ট’।

ছবির মতো সাজানো লেক কোমোয় ১৪ নভেম্বর কনকানি মতে এবং ১৫ নভেম্বর সিন্ধি নিয়ম মেনে চারহাত এক হয় এই দীপ-বীরের। আগামী ২১ নভেম্বর বিয়ের রিসেপশন হবে দীপিকার হোমটাউন বেঙ্গালুরুতে। ২৮ নভেম্বর মুম্বাইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে অনুষ্ঠানের আয়োজন করেছেন রণবীর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলা একাডেমির চারটি পুরস্কার ঘোষণা

অনলাইন ডেস্ক: বাংলা একাডেমি পরিচালিত বিশিষ্ট ব্যক্তিদের নামে চারটি পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই চারটি পুরস্কার হচ্ছে, সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার-২০১৮, মযহারুল ইসলাম কবিতা পুরস্কার-২০১৮, সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-২০১৮ এবং কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার-২০১৮।

সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার ২০১৮-এ ভূষিত হয়েছেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। মযহারুল ইসলাম কবিতা পুরস্কার-২০১৮-এ ভূষিত হয়েছেন কবি মুহম্মদ নূরুল হুদা। সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০১৮-এ ভূষিত হয়েছেন কবি আবিদ আজাদ (মরণোত্তর) এবং কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার ২০১৮-এ ভূষিত হয়েছেন অধ্যাপক হায়াত্ মামুদ।
৮ ডিসেম্বর ২০১৮ শনিবার বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪১তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এ চারটি পুরস্কার দেয়া হবে বলে বাংলা একাডেমির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। খবর বাসসের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হিটলারের আরেক রূপ ট্রাম্প!

বিদেশের খবর: কয়েকদিন আগে ইহুদিদের এক সঙ্গীত অনুষ্ঠানে ‘হাইল হিটলার’ ‘হাইল ট্রাম্প’ বলে চিৎকার করেছিলেন অ্যান্টনি ডার্নুলাস নামের এক ব্যক্তি। এতে ওই অনুষ্ঠানের উপস্থিত সবাই ভয় পেয়ে যান। শুরু হয় ছুটোছুটি। কেননা কয়েকদিন আগেই পিটসবার্গের সিনাগগে গুলি করে মারা হয়েছে ১১ জনকে। পরে পুলিশ এসে ধরে নিয়ে যায় ওই ব্যক্তিকে। এ ঘটনায় গ্রেপ্তার না করলেও সতর্ক করে দেওয়া হয় অ্যান্টনি ডার্নুলাসকে।
তবে সম্প্রতি ওই ব্যক্তি জানান, তিনি ঘোরতর ট্রাম্প বিরোধী। এক মার্কিন টিভি সাক্ষাৎকারে এমন দাবি করেন। সাক্ষাৎকারে জানান, তিনি নাৎসি প্রধান অ্যাডলফ হিটলার বা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরাগী নন।
সাক্ষাৎকারে অ্যান্টনি ডার্নুলাস বলেন, ট্রাম্প সাধারণ মানুষকে ভয় দেখিয়ে কাজ হাসিল করার চেষ্টা করেন স্বেচ্ছাচারী শাসকের মত। ট্রাম্প যেন হিটলারের আরেক রূপ।

তবে ইহুদিদের অনুষ্ঠানে আতঙ্ক সৃষ্টি করার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, আমার জন্য সেদিন যাদের ওই সুন্দর সন্ধ্যাটা নষ্ট হয়ে গেছে তাদের সকলের কাছে আমি লজ্জিত এবং আমার বোকামির জন্য আমি ক্ষমাপ্রার্থী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রোটিয়াদের বিপক্ষে শেষ ম্যাচেও মেয়েদের হার

খেলার খবর: মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচেও হেরেছে বাংলাদেশ দল। তাই গ্রুপপর্বের তলানিতে থেকেই বাড়ি ফিরতে হচ্ছে বাঘিনীদের। সোমবার সকালে শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৩০ রানে হেরেছে বাংলাদেশে দল।

সেন্ট লুসিয়ায় দক্ষিণ আফ্রিকাকে ১০৯ রানের মধ্যে বেঁধে রাখতে সক্ষম হয়েছিল বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ৭৯ রানে থেমেছে তারা। যদিও এটিই গ্রুপপর্বের চার ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৯ রান করে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া নারীদের পক্ষে ম্যারিজান ক্যাপ সর্বোচ্চ ২৫ রান করেন। এছাড়া লাইজেল লি করেন ২১ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে অধিনায়ক সালমা খাতুন তিনটি এবং খাদিজাতুল কুবরা দুটি করে উইকেট নেন। রুমানা আহমেদের পর টি-টোয়েন্টিতে নারী ক্রিকেটে বাংলাদশের দ্বিতীয় বোলার হিসেবে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন সালমা।

জয়ের জন্য ১১০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে থেমেছে মাত্র ৭৯ রানে। হাতে উইকেট থাকলেও ধীরগতির ব্যাটিংয়ের কারণে হাতের নাগালে থাকা লক্ষ্য থেকেও ৩০ রান পেছনে থামতে হয়েছে তাদের। রুমানা আহমেদের অপরাজিত ৩৪ রানই ছিল ইনিংসে সর্বোচ্চ। অন্য ব্যাটারদের মধ্যে ফারাজানা হক (১৯) ছাড়া কেউ দুই অঙ্ক ছূঁতে পারেননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উদ্বোধন হলো বিশ্বের সর্বপ্রথম আন্ডারগ্রাউন্ড হোটেল

বিদেশের খবর: সম্প্রতি চীনে উদ্বোধন হয়েছে ‘আর্থ-স্ক্র্যাপার’ নামের একটি হোটেল। এটি বিশ্বে সর্বপ্রথম আন্ডারগ্রাউন্ড হোটেল। হোটেলটি নির্মাণ করতে ১০ বছর সময় লেগেছে; ব্যয় হয়েছে ২০০ কোটি ইউয়ান।
চীনের সাংহাইয়ের সংজিয়াং জেলায় হোটেলটি অবস্থিত। ৮৮ মিটার গভীরে তৈরী ইন্টারন্যাশনাল সাংহাই ওয়ান্ডারল্যান্ড হোটেলটি শিমাও কুয়ারি নামেও পরিচিত।

জানা গেছে, এ হোটেলে থাকতে হলে দৈনিক গুণতে হবে ৪৮৯ থেকে ৫৪৬ ডলার পর্যন্ত। দুই ভাগে বিভক্ত হোটেলটিতে রয়েছে ১৮ টি ফ্লোর এবং ৩৩৬ টি রুম। সেই সঙ্গে রেস্টুরেন্ট, খেলাধুলার স্থান, বিনোদন আর সাঁতার কাটার সুইমিংপুল তো রয়েছেই। হোটেলটি ৯ মাত্রার ভূমিকম্প সহনীয়।
সূত্র: আরটি নিউজ, দ্য ইন্ডিপেন্ডেন্ট

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নির্বাচনী হলফনামায় ভুল তথ্য দিলে ব্যবস্থা নেওয়া হবে: দুদক চেয়ারম্যান

দেশের খবর: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, নির্বাচনী হলফনামায় ভুল তথ্য দিলে ব্যবস্থা নেওয়া হবে। কারণ হলফনামায় সম্পদের তথ্য গোপন করলে তাকে চিহ্নিত করা কঠিন কিছু নয়। প্রার্থীদের হলফনামা জনসম্মুখে প্রকাশ করা হবে।

আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, আমি বিশ্বাস করি যে,আমাদের যারা জনপ্রতিনিধি হবেন, তারা তাদের সম্পত্তির হিসাব হলফনামায় সঠিকই দেবেন। যদি কেউ সঠিক না দেয়, তার জন্য কমিশনে ‘ডেফিনেটলি’ ব্যবস্থা থাকবে। আমি মনে করি না, কোনো দুর্নীতিবাজকে আমাদের দেশের মানুষ নির্বাচিত করবে। এটা আমার বিশ্বাস হয় না। যদি এমন কিছু হয়, তাহলে আমরা আমাদের আইনের আওতায় আনার চেষ্টা করবো।
এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, নির্বাচনের ব্যাপারে আমার কিছু বলার নেই। নির্বাচন হচ্ছে কি হচ্ছে না, এটা আমাদের বিবেচ্য বিষয় নয়। আমরা আমাদের কাজ করে যাবো। যারা নির্বাচনে অংশ নিচ্ছেন, আমরা চাইবো নির্বাচন কমিশনে তারা তাদের সঠিক সম্পদের হিসাব জমা দেবেন। গোলমাল দেখলেই আমি আমার কাজ করবো। ব্যবস্থা নেবো।

ইকবাল মাহমুদ বলেন, আমরা কখনই স্বপ্রণোদিত হয়ে নির্বাচন কমিশনকে বলবো না ক,খ,গ বা অন্য কেউ এমন, এর বিরুদ্ধে ব্যবস্থা নাও।
অন্য এক প্রশ্নের উত্তরে ইকবাল মাহমুদ বলেন, সামনে নির্বাচন আছে কি নেই সেটা বিবেচনা না করেই আমরা আমাদের কাজ করি। অবৈধ সম্পদ যাদের আছে, তাদেরকে আমরা ধরবো।
আমাদের সুপারিশের মধ্যে সব সত্য তাও বলছি না। আমাদের প্রতিপক্ষ ভাবলে দুর্নীতি নিয়ন্ত্রণ হবে না। দুদকের একার পক্ষেও দুর্নীতি নির্মূল করা সম্ভব নয় বলেও জানান দুদক চেয়ারম্যান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘মাদার অব হিউম্যানিটি’ পদকের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

দেশের খবর: সমাজকল্যাণে বিশেষ অবদানের জন্য ‘মাদার অব হিউম্যানিটি’ সমাজকল্যাণ পদক নীতিমালা-২০১৮’ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভায় এ নীতিমালা অনুমোদন দেওয়া হয়। প্রতিবন্ধী, বয়ঃবৃদ্ধসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পদক দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

তিনি জানান, মাদার অব হিউম্যানিটি; আপনারা শুনেছেন যে, প্রধানমন্ত্রীকে বোঝানো হয়েছে। আন্তর্জাতিক অঙ্গণে তাকে মাদার অব হিউম্যানিটি বলা হয় সেইটাই বোঝানো হয়েছে।
তিনি আরো জানান, এটা স্বাধীনতা ও একুশ পদকের সমমানের হবে। এই নীতিমালায় প্রতিবছর ৫টি সেক্টরে পদক প্রদান করা হবে। পুরস্কার হিসেবে দেওয়া হবে ১৮ ক্যারেটের ২৫ গ্রাম স্বর্ণ সম্বলিত ক্রেস্ট, একটি রেপ্লিকা স্মারক, ২ লাখ টাকা করে চেক এবং একটি সম্মাননা ক্রেস্ট। জেলা ও জাতীয় পর্যায় থেকে এ পুরস্কারের মনোনয়ন ও বাছাই করা হবে।

৫ ক্যাটাগরির মধ্যে রয়েছে:

১. বয়স্কা, বিধবাদের জন্য কাজ করা ব্যক্তি বা সংস্থা।

২. স্বামী নিগৃহীতা, সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা ব্যক্তি বা সংস্থা।

৩. প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে কাজ করা ব্যক্তি বা সংস্থা।

৪. সমাজের সুবিধাবঞ্চিত কয়েদিদের আইনগত সুবিধা দেয়া ব্যক্তি বা সংস্থা।

৫. সমাজের কোনো ব্যক্তি মানবকল্যাণ বা মানবতাবোধে উদ্বুদ্ধ হয়ে কোনো কাজ করলে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest