সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

কামাল হোসেনের দলে সাবেক ১০ সামরিক কর্মকর্তা

দেশের খবর: কামাল হোসেনের দল গণফোরামে যোগ দিয়েছেন সেনা ও বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ১০ কর্মকর্তা। তারা হলেন- সেনাবাহিনী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল খন্দকার ফরিদুল আকবর, শেখ আকরাম আলী, মোহাম্মদ শহিদুল্লাহ, এএফএম নুরুদ্দীন, অবসরপ্রাপ্ত মেজর মাসুদুল হাসান, মো. এমরান, মো. বদরুল আলম সিদ্দিকী।
বিমান বাহিনীর কর্মকর্তারা হলেন অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার ফোরকান আলম খান, মো. হাবিব উল্লাহ ও মো. মাহমুদ। একাদশ সংসদ নির্বাচনের ঠিক আগে সাবেক এই সামরিক কর্মকর্তারা গনফোরামে যোগ দিলেন। গণফোরাম সভাপতি কামাল হোসেন বিএনপিকে নিয়ে জোট বেঁধে এই নির্বাচনে অংশ নিচ্ছে।

সোমবার বিকালে মতিঝিলে কামাল হোসেনের চেম্বারে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী যোগদানকারীদের ফুল দিয়ে স্বাগত জানান।
সুব্রত চৌধুরী বলেন, “আমাদের সেনা ও বিমানবাহিনীর মোট ১০ জন প্রাক্তন কর্মকর্তা গণফোরামে যোগ দিয়েছেন। আমরা আপনাদের স্বাগত জানাই। “এই যোগদানের মধ্য দিয়ে রাজনীতিতে আপনাদের নতুন যাত্রা শুরু হল। আমরা এক সাথে কাজ করব, দেশের কাজ করব।”

বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “এখন যে লড়াইটা হচ্ছে, সেটা হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার। আগামী ৩০ ডিসেম্বর যে নির্বাচনে আমরা অংশগ্রহন করছি, আমরা মনে করি বাংলাদেশে জন্য, এটা আমাদের জন্য একটা সর্বশেষ সুযোগ। এই পরিবর্তনের লড়াইয়ে অবশ্যই আমাদের জিততে হবে।”

গণফোরামের কেন্দ্রীয় নেতা জগলুল হায়দার আফ্রিক, আ ও ম শফিক উল্লাহ, মঞ্জুরুল ইসলাম পথিক ও জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া সমন্বয়ক লতিফুল বারী হামিম এসময় উপস্থিত ছিলেন।

কামাল হোসেনের উদ্যোগে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টে গণফোরাম ও বিএনপি ছাড়াও রয়েছে আ স ম রবের দল জেএসডি, মাহমুদুর রহমান মান্নার দল নাগরিক ঐক্য, আবদুল কাদের সিদ্দিকীর দল কৃষক, শ্রমিক, জনতা লীগ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পর্নোগ্রাফি ওয়েবসাইট ছয় মাস ব্লক রাখার নির্দেশ

অনলাইন ডেস্ক: সকল পর্নোগ্রাফি ওয়েবসাইট ও ইলেক্ট্রনিক মাধ্যমে অশ্লীল প্রকাশনা আগামী ছয় মাসের জন্য বন্ধ রাখতে আজ সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পর্নোগ্রাফি বন্ধের নির্দেশের সঙ্গে একটি রুল জারি হয়েছে।
রুলে হাইকোর্ট জানতে চেয়েছে কেন পর্নোগ্রাফি ওয়েবসাইট ও অশ্লীল প্রকাশনাকে বেআইনি ঘোষণা করা হবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
ল এন্ড লাইফ ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠানের পক্ষে করে রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ আদেশ দিয়ে রুল জারি করেন।
সম্প্রতি করা এই রিট আবেদনে বলা হয়, বিশাল সংখ্যক পর্নোগ্রাফি ওয়েবসাইট ও অশ্লীল প্রকাশনা জনগণ বিশেষ করে তরুণ প্রজন্মের নৈতিক ও মানসিক উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তারেকের কার্যক্রম আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না: ইসি সচিব

দেশের খবর: ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডন থেকে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণে দণ্ডিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কার্যক্রম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না বলে জানিয়েছেন ইসির সচিব হেলালুদ্দীন আহমদ।

আজ সোমবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

ইসি সচিব বলেন, তারেক রহমানের অনলাইন কার্যক্রম আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করণীয় নেই।

রবিবার বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়েছে। গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্যরা এ সাক্ষাৎকার নিচ্ছেন। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে এই সাক্ষাৎকার প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। তবে তারেক দণ্ডিত ও পলাতক আসামি হওয়ায় ভোট প্রক্রিয়ায় তার যুক্ত হওয়া নিয়ে ইসিতে রবিবারই নালিশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বায়োনিক মাশরুম উৎপাদন করবে বিদ্যুৎ

অনলাইন ডেস্ক: সৌর প্যানেলের কথা ভুলে যাওয়ার সময় এসেছে। বিদ্যুৎ উৎপাদনের জন্য গবেষকরা এখন সম্ভাবনা দেখছেন মাশরুম নিয়ে।

স্টিভেনস ইনস্টিটিউট অব টেকনোলজি ইন হোবোকেন, নিউ জার্সি’র গবেষকদের মতে, বায়ো বিদ্যুৎ উৎপাদনের জন্য ইলেক্ট্রোড ও বিশেষ ব্যাকটেরিয়ার নেটওয়ার্ক সমৃদ্ধ মাশরুম যা সালোকসংশ্লেষণের মাধ্যমে শক্তি পায়- তা বিদ্যুৎ উৎপাদনের জন্য উপযুক্ত।

প্রতিষ্ঠানটির মনু মান্নুর ও সুদীপ জোশি নেতৃত্বে গবেষণাটি পরিচালিত হয়।

ওই প্রতিষ্ঠানের ম্যাকানিক্যাল ইঞ্জিয়ারিং বিভাগের মানু মান্নুর বলেন, মশরুমের ছত্রাকে যে সায়ানোব্যাকটেরিয়া থাকে তা পরীক্ষা করে দেখেছি সায়ানোব্যাকটিরিয়া সালোকসংশ্লেষণের মাধ্যমে শক্তি উৎপাদন করতে সক্ষম হয়, যখন এটি করার জন্য মাশরুম উপযুক্ত ‘আশ্রয়’ সরবরাহ করে।

আশ্রয়, আর্দ্রতা এবং পুষ্টি সরবরাহের মৌলিক ধারণাটি হলো মাশরুমের ক্যাপে মুদ্রিত ব্যাকটেরিয়া সালোকসংশ্লেষণ দ্বারা শক্তি সরবরাহ করে। বায়ো বিদ্যুৎ উৎপাদনে জন্য সালোকসংশ্লেষণের সময় জীবাণু দ্বারা মুক্ত ইলেকট্রন গ্রহণ করে।
সূত্র : ফক্স নিউজ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এসএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় বন্ধের নির্দেশ

দেশের খবর: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এসএসসি’র ফরম পূরণে যে সকল প্রতিষ্ঠানে নীতিমালা লঙ্ঘন করে অতিরিক্ত টাকা আদায় করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ সোমবার সচিবালয়ে শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে আলোচনাকালে তিনি একথা বলেন।

অতিরিক্ত টাকা আদায় বন্ধ করার আহবান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এসএসসির ফরম পূরণে কিছু কিছু প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে সংবাদ মাধ্যমেও খবর প্রকাশিত হয়েছে। নীতিমালা লঙ্ঘন করে যারা অতিরিক্ত টাকা আদায় করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে যারা অতিরিক্ত টাকা নিয়েছেন তাদের এ টাকা ফেরত দিতে হবে এবং এর সঙ্গে জড়িত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পৃথিবী খেয়ে ফেলছে সাগর-মহাসাগর

অনলাইন ডেস্ক: পৃথিবীর মাটির নিচে টেকটনিক প্লেটগুলো একে অপরের নিচে ডুবে আছে। এসব প্লেট গ্রহের অভ্যন্তর থেকে জল গ্রহণ করে- এমনটাই ভাবা হতো আগে।

গত ১৪ নভেম্বর ‘ন্যাচার’ পত্রিকায় গবেষণার নতুন ফল প্রকাশিত হয়েছে। ভূমিকম্প সংক্রান্ত অভ্যন্তরীণ এলাকা মারিয়ানাস ট্রেঞ্চ’র শব্দ ব্যবহার করে, যেখানে ফিলিপাইন প্লেটের নিচে প্যাসিফিক প্লেট সরে যাচ্ছে, গবেষকরা জানতে সক্ষম হয়েছেন ভূপৃষ্ঠের গভীর থেকে যে প্রচুর পানি প্লেটগুলো টেনে নেয়- তা সাগর-মহাসাগরেরই পানি।

কলম্বিয়ার ইউনিভার্সিটির ল্যামন্ট-ডোহার্টি আর্থ ওপেনভেটরির সামুদ্রিক ভূতত্ত্ব ও ভূ-পদার্থবিজ্ঞানী গবেষক ডোনা শিলিংটন লিখেছেন, পৃথিবীর গভীর জলের চক্র বোঝার জন্য এই আবিষ্কারের গুরুত্ব রয়েছে।

গভীর জলের চক্র
সেন্ট লুইসে ওয়াশিংটন ইউনিভার্সিটির গবেষকদলের প্রধান চেন কাই এবং তার সহকর্মীরা লিখেছেন, সাগরের খনিজ পদার্থের স্ফটিক গঠনে পানি জমা হয়। পৃথিবীকে ভূতাত্ত্বিকভাবে তিনটি স্তরে ভাগ করা যায় ক্রাস্ট, ম্যানটল ও কোর। ক্রাস্ট অংশ পানি টেনে নেয় যখন সাগরের নতুন ফুটন্ত গরম প্লেট গঠিত হয় এবং যখন এই প্লেটগুলো পাশের প্লেটের নিচে ঘর্ষণে চূর্ণ হয়ে পড়ে। পরের এই প্রক্রিয়াকে বলা হয় সাবডাকশন। এই প্রক্রিয়ায়ই ক্রাস্ট ও ম্যানটল অংশ প্রচুর পানি সাগর থেকে টেনে নেয়। যদিও কী পরিমাণ পানি এই সময় প্রবেশ করে- তা গবেষণায় এখনো জানা যায়নি। তাঁরা আরো লিখেছেন, ‘এটা জানা গেছে যে সাবডাক্টিং স্লাব দ্বারা পানি আসে।

কাই বলেন, ভূপৃষ্ঠের ১৮ কিলোমিটার নিচে ক্রাস্ট যে পানি গ্রহণ করে তা পর্যবেক্ষণ করা হয়েছে গবেষণায়। পরিমাপকৃত বেগ ব্যবহার করে সেখানে পাওয়া তাপমাত্রা এবং চাপসহ দলটি হিসাব করে দেখেছে যে সাবডাকশন অঞ্চল প্রতি মিলিয়ন বছর তিন বিলিয়ন টেরাগ্রাম (এক টেরাগ্রাম এক বিলিয়ন কিলোগ্রামের সমান) পানি টানে।
সমুদ্রের পানির ক্ষেত্রে প্রতি পাশে এক মিটার (৩.৩ ফুট) পানির ঘনত্ব এক হাজার ২৪ কিলোগ্রাম (২২৫০ পাউন্ড)। কিন্তু এখনো, সাবডাকশন অঞ্চল যে পরিমাণ পানি টানে তা চমকে ওঠার মতো।

গবেষণায় আরো দেখা গেছে, টেনে নেওয়া পানি সাধারণত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের উপাদান এবং কতটা পানি সমুদ্র থেকে চলে যাচ্ছে তা অনুমানের চেয়ে অনেক বেশি। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে কতটুকু নির্গত হয়, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তর দিয়ে কী পরিমাণ পানি হারিয়ে যাচ্ছে যা সাগর আর ফিরে পাচ্ছে না- বিজ্ঞানীরা তা অনুমানে অক্ষম।
এ বিষয়ে সঠিক নির্দেশনা কী- তার অনুসন্ধানে বিজ্ঞানীদের আরো অনেক গবেষণা প্রয়োজন।
সূত্র : ফক্স নিউজ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিভ্রান্ত না হতে মেহজাবীনের অনুরোধ

বিনোদনের খবর: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর নামে খোলা ভুয়া আইডি থেকে আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে। এসব প্রতারক থেকে সাবধান থাকার অনুরোধ জানিয়েছেন মেহজাবীন।

তিনি সম্প্রতি ফেসবুকে এ নিয়ে স্ট্যাটাসও দিয়েছেন। ভুয়া আইডির একাধিক স্ক্রিনশট প্রকাশ করে তাতে লিখেছেন, দয়া করে এই আইডিগুলো থেকে সাবধানে থাকবেন। এই আইডি ইউজাররা আমার নামে নকল/ফেইক আইডি খুলে টাকা ও আর্থিক সাহায্য চাইছে, এদের থেকে সাবধান হতে অনুরোধ করছি। অনুগ্রহ করে এমন ম্যাসেজ পেলে আমাকে জানাবেন কিংবা রিপোর্ট করবেন।

মেহজাবীন গণমাধ্যমকে জানান, সবাইকে বলছি- আমার একটি নিজস্ব ফেসবুক আইডি আছে, যেটি ফেসবুক কর্তৃপক্ষ থেকে ভেরিফায়েড। ওই আইডির ফলোয়ার্স পাঁচ লাখ ৫০ হাজারের বেশি। এ ছাড়া একটি ফ্যান পেজ রয়েছে, সেখানে তিন লাখ ৮৫ হাজারের মতো। শুধু এ দুটি আমি নিয়ন্ত্রণ করি। এ ছাড়া ফেসবুকে বাকি যত আইডি রয়েছে, সবই ভুয়া। ওই সব ভুয়া আইডি ও পেজের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আশা করব, আমার ভক্তরা যেন বিভ্রান্ত না হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অমিতাভকে দাদা ভাবে শাহরুখের ছেলে

বিনোদনের খবর: বেশ ঝমকালো আয়োজনে উদযাপন করা হয়েছে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের একমাত্র মেয়ে আরাধ্যার জন্মদিন। যেখানে হাজির হয়েছিল আরাধ্যার সব বন্ধুরা। এ দলে ছিল শাহরুখ খানের ছোট ছেলে আব্রামও। তার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন আরাধ্যার দাদা বলিউড তারকা অমিতাভ বচ্চন।

ইনস্টাগ্রামে আব্রামের সঙ্গে নিজের করমর্দনের ছবিটি পোস্ট করে অমিতাভ লিখেছেন, এই হল ছোট্ট আব্রাম, শাহরুখের ছোটটা… যে ভাবে, বিশ্বাস করে, কোনো সন্দেহ ছাড়াই সে জানে আমিই তার বাবার বাবা… এবং সে অবাক হয় কেন শাহরুখের বাবা তার সঙ্গে থাকে না!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest