সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

খাশোগিকে হত্যার পর মরদেহ টুকরো করার ছবি ফাঁস

অনলাইন ডেস্ক: গত ২ অক্টোবর সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসতে থাকে। তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের পাঠানো ১৫ সদস্যের কিলিং স্কোয়াড খাশোগিকে যে হত্যা করেছে তার সর্বশেষ প্রমাণ হিসেবে বেরিয়ে এসেছে মরদেহ টুকরো করার ছবি। ইরাক ও মধ্যপ্রাচ্য নিয়ে কাজ করা সাংবাদিক, অ্যাক্টিভিস্ট ও স্বাধীন লেখকদের জন্য উন্মুক্ত প্লাটফর্ম আল সুরার একটি প্রতিবেদনে কিছু ছবি প্রকাশ করে দাবি করা হয়েছে ছবিগুলো খাশোগির লাশ টুকরো করার সময়কার।

প্রতিবেদেনে বলা হচ্ছে, খাশোগিকে হত্যার পর ঘটনা ধামাচাপা দেয়ার জন্য তার মরদেহ টুকরো টুকরো করা হয়। তারা দাবি করছে, তুরস্কের তদন্ত কর্মকর্তার মাধ্যমে তাদের হাতে যে ছবি এসেছে সেখানে খাশোগির মরদেহ টুকরো করার দৃশ্য দেখা যায়। খাশোগি হত্যার প্রায় দেড় মাসের বেশি সময় পর প্রথমবারের মতো হত্যাকাণ্ডের ছবি প্রকাশিত হলো। তবে তাদের হাতে থাকা ওই ছবিগুলো এখনও বিশ্বাসযোগ্য কোন পক্ষকে দিয়ে যাচাই করা হয়নি।

সৌদি গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের নিয়ে গঠিত ১৫ সদস্যের কিলিং স্কোয়াডকে খাশোগি হত্যার জন্য তুরস্কে পাঠানো হয়। তাদের কাছে আগে থেকেই তথ্য ছিল যে, ২ অক্টোবর কনস্যুলেটে যাবেন খাশোগি। তাই পরিকল্পনা মাফিক ওইদিনই তারা কনস্যুলেটে গিয়ে খাশোগিকে হত্যার পর তার মরদেহ টুকরো টুকরো করে তা নিশ্চিহ্ন করতে এসিডের মাধ্যমে গলিয়ে ফেলে। ১৫ সদস্যের ওই কিলিং স্কোয়াডে একজন ফরেনসিক বিশেষজ্ঞও ছিলেন।খাশোগি নিখোঁজ হওয়ার পর রিয়াদ প্রথমে অস্বীকার করে তারা এ ব্যাপারে কিছু্ই জানে না। কিন্তু চাপে পড়ে ঘটনার সপ্তাহখানেক পর সৌদি অ্যাটর্নি জেনারেল শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হন খাশোগিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সম্প্রতি সৌদি কর্তৃপক্ষ খাশোগি হত্যায় জড়িত ১১ ব্যক্তিকে অভিযুক্ত করেন। এদের মধ্যে পাঁচ জনকে মৃত্যুদণ্ড দেয়ার ঘোষণা দিয়েছে তারা।

মার্কিন তদন্ত সংস্থা সিআইএ খাশোগি হত্যাকাণ্ডের তদন্তের পর জানিয়েছে যে, গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এদিকে ঘটনার প্রায় একমাস পর তুরস্কের পক্ষ থেকে বলা হয় খাশোগি হত্যার অডিও রেকডিং তাদের হাতে আছে এবং ওই রেকর্ডিংগুলো তারা পশ্চিমা দেশগুলোর কাছে পাঠিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আসছে হংসবলাকা, বিমানে বসেই কথা বলা যাবে ফোনে

অনলাইন ডেস্ক: চলতি বছরে সেপ্টেম্বরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‌‘আকাশবীণা’র উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আকাশবীণার পর এবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দ্বিতীয় বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ ‘হংসবলাকা’ ঢাকায় পৌঁছবে আগামী ১ ডিসেম্বর।

ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারটি ড্রিমলাইনার উড়োজাহাজের নাম দিয়েছেন আকাশবীণা, হংসবলাকা, গাঙচিল ও রাজহংস। বাকি দুইটি গাঙচিল ও রাজহংস আগামী বছরের সেপ্টেম্বরে আসবে বলে বিমান বাংলাদেশ সূত্র থেকে জানা গেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটলে ৩০ নভেম্বর উড়োজাহাজটি বোয়িং কোম্পানি বিমানের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করবেন। একইদিনে দুপুর ১টায় (স্থানীয় সময়) এটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।

সূত্র জানায়, বিমানের নিজস্ব বৈমানিকই উড়োজাহাজটি পরিচালনা করে বাংলাদেশে নিয়ে আসবেন। জ্বালানি সাশ্রয়ী এই ড্রিমলাইনারে বসেই যাত্রীরা পাবে ওয়াই-ফাই সুবিধা। এমনকি যাত্রীরা বিশেষ এক ধরনের ফোনসেটের মাধ্যমে আকাশে ভ্রমণের সময়েই ফোনে প্রিয়জনদের সঙ্গে কথা বলতে পারবেন। ফোনে কথা বলা ছাড়াও রিয়েল টাইম লাইভে দেখা যাবে জনপ্রিয় নয়টি টেলিভিশন চ্যানেল। এই বিমানটি চালানোর জন্য ১৪ জন ক্যাপ্টেনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর বাইরে সহ-বৈমানিক হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আরও ১০ জন ফার্স্ট অফিসারকে।

বিমানটিতে রাতের ফ্লাইটের পরিবেশ হবে নির্জন ও শান্ত। ফ্লাইটের ভেতরের পরিবেশ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে জ্বলবে আলো। সমূদ্রপৃষ্ঠ থেকে ৪৩ হাজার ফুট ওপর দিয়ে উড়তে সক্ষম দুই ইঞ্জিনবিশিষ্ট এই উড়োজাহাজ বিশ্বের যে প্রান্তে থাকুক না কেন ঢাকায় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সব সময় এর যোগাযোগ থাকবে। এটি বোয়িং ৭৬৭ উড়োজাহাজের চেয়ে ২০ শতাংশ কম জ্বালানি লাগে। ফলে লাভও বেশি করা সম্ভব হবে। উড়োজাহাজটিতে মোট আসন রয়েছে ২৭১টি। এর মধ্যে বিজনেস ক্লাসের আসন ২৪টি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগে মহাব্যবস্থাপক (জিএম) শাকিল মেরাজ বলেন, দ্বিতীয় বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৮ উড়োজাহাজ আগামী ১ ডিসেম্বর দেশে এসে পৌঁছাবে। এটি বিমান বহরে যুক্ত হলে এয়ারলাইন্সে উড়োজাহাজের সংখ্যা পৌঁছবে ১৬টিতে। দেশে আসার পর কাস্টমস ক্লিয়ারেন্স, উড়োজাহাজের রেজিষ্ট্রেশনসহ কিছু প্রক্রিয়া শেষ করতে ৫ থেকে ৭ দিন সময় লাগে যাবে। এসব প্রক্রিয়া শেষে হংসবলাকা বাণিজ্যিক ফ্লাইট চলাচলের জন্য উপযুক্ত হবে।

বিমান সূত্রে জানা গেছে, লন্ডন ও গুয়াংজুসহ বেশকিছু গুরুত্বপূর্ণ রুটে ব্যবহৃত হবে হংসবলাকা। তৃতীয় ও চতুর্থ ড্রিমলাইনার গাঙচিল ও রাজহংস বিমানের বহরে যুক্ত হবে আগামী বছরের সেপ্টেম্বর নাগাদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আসামিকে জামিন পাইয়ে দিলেন দুদক পিপি

দেশের খবর: দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের পিপির সুপারিশে ১৩৫ কোটি টাকা আত্মসাতের দুর্নীতি মামলার আসামির জামিন পাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে চট্টগ্রামে। বিএনপির কেন্দ্রীয় নেতার স্ত্রী তিনি। পিপি যেখানে আসামির জামিনের কঠোর বিরোধিতা করে কারাগারে পাঠিয়ে থাকেন, সেখানে উল্টো আসামিকে জামিন পাইয়ে দিতে জোরালোভাবে সহযোগিতা করেছেন শুনানিতে। পিপি আসামির জামিনের কোনো বিরোধিতাই করেননি! দুদক পিপির পক্ষ থেকে জামিন দিতে সম্মতি দেওয়া আসামিকে জামিন দেওয়া হয়েছে বলে বিচারকের আদেশে উল্লেখ করা হয়েছে। তার এ কাণ্ডে আসামি এখন জামিনে কারামুক্ত। গত ১৭ অক্টোবর চট্টগ্রাম সিনিয়র স্পেশাল জজ আদালতে তিনি এ ঘটনা ঘটিয়েছেন। জামিন পাওয়া আসামি হলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর স্ত্রী জমিলা নাজনীন মাওলা। তাকে জামিন পাইয়ে দেন দুদক পিপি অ্যাডভোকেট কাজী ছানোয়ার হোসেন লাভলু।

এ ঘটনায় ক্ষুব্ধ চট্টগ্রাম মহানগর পিপি। অন্যদিকে এ বিষয়ে অন্ধকারে রয়েছেন চট্টগ্রাম বিভাগীয় দুর্নীতি দমন কার্যালয়ের শীর্ষ কর্মকর্তারা।

এ প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী বলেন, ‘আইনজীবী হিসেবে আমার পেশাগত জীবনে এই প্রথম দেখলাম কোনো দুদক পিপি আসামির জামিনের বিরোধিতা না করে তাকে জামিন পাইয়ে দিতে আদালতের কাছে অনুরোধ করেছেন। দুর্নীতি মামলার আসামি জমিলা নাজনীন মাওলার জামিন শুনানিতে দুদক পিপি কাজী ছানোয়ার হোসেন জামিনের কোনো বিরোধিতা না করায় হতবাক হয়েছি। পিপি যেখানে আসামির জামিন ঠেকাবেন, সেখানে দুদক পিপি উল্টো আসামিকে জামিন পাইয়ে দিয়েছেন; যা বিচারকের আদেশে উঠে এসেছে।’

অভিযুক্ত দুদক পিপি কাজী ছানোয়ার হোসেন লাভলু বলেন, ‘জামিনের বিরোধিতা করিনি এই অভিযোগটি সঠিক নয়। যারা এ কথা বলছেন, ঠিক বলছেন না তারা।’ বিচারকের আদেশে জামিন দেওয়ার বিষয়ে ‘পিপি সিরিয়াসলি অ্যাপ্রুভ দ্য বেইল’ উল্লেখ করা আছে জানালে তিনি আর কোনো মন্তব্য করেননি।

দুদক চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আকতার হোসেন বলেন, ‘দুদক পিপি দুর্নীতি মামলার আসামিকে জামিন পাইয়ে দিয়েছেন, এ বিষয়টি জানা নেই। আপনার কাছ থেকে শুনলাম। বিষয়টি খতিয়ে দেখা হবে।’

আদালত সূত্রে জানা গেছে, চট্টগ্রামের সাউথ ইস্ট ব্যাংকের ১৩৫ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের দুর্নীতি মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরী স্ত্রী জামিলা নাজনীন মাওলা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে গত ৮ অক্টোবর চট্টগ্রাম সিনিয়র স্পেশাল জজ-১ আকবর হোসেন মৃধার আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন তাকে। জামিন শুনানির আদেশে বিচারক উল্লেখ করেছেন, ‘দুদক পিপি (অ্যাডভোকেট কাজী ছানোয়ার হোসেন লাভলু) আসামির জামিনের নিছক বিরোধিতা করেছেন। আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হলো।’ এরপর ১৭ অক্টোবর ফের একই আদালতে জামিন চেয়ে আবেদন করেন জামিলা নাজনীন মাওলা। জামিন শুনানিতে দুদক পিপি কাজী ছানোয়ার হোসেন লাভলু আসামির জামিনের বিরোধিতা না করে আসামিকে জামিন দিতে প্রকাশ্যে আদালতকে অনুরোধ করে বসেন। দুদক পিপির জামিনের অনুরোধ ও আসামি পক্ষের শুনানি শেষে আদালত আসামি জামিলার জামিন মঞ্জুর করেন। জামিন শুনানির আদেশে বিচারক উল্লেখ করেছেন- ‘দুদক পিপি (অ্যাডভোকেট কাজী ছানোয়ার হোসেন লাভলু) সিরিয়াসলি অ্যাপ্রুভ করায় আসামিকে জামিন দেওয়া হলো।’

অভিযোগ আছে, বিএনপি নেতার স্ত্রীর জামিনে সহযোগিতা করে দেওয়ার ঘটনায় বিপুল পরিমাণ অর্থ লেনদেন হয়েছে। তাই দুদক পিপি জামিন শুনানিতে আসামির জামিনের কোনো ধরনের বিরোধিতা করেননি। উল্টো জামিন দেওয়ার জন্য আদালতের কাছে সুপারিশ করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত সাউথ ইস্ট ব্যাংকের হালিশহর শাখায় খোলা ৪টি এলসির মাধ্যমে ৪টি জাহাজ ক্রয় করে রাইজিং স্টিল মিলস লিমিটেড। ওই চারটি এলসির মাধ্যমে ১৩৫ কোটি ৮০ লাখ ৪০ হাজার ২৮৮ টাকা ঋণ গ্রহণ করে প্রতিষ্ঠানটি ওই অর্থ আত্মসাৎ করে। বিষয়টি দূর্নীতি দমন কমিশনের নজরে আসার পর ২০১৬ সালের ২৬ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের তৎকালীন উপ-পরিচালক মো. মোশারফ হোসাইন মৃধা বাদী হয়ে ৬ জনকে আসামি করে হালিশহর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার আসামিরা হলেন- বিএনপি নেতা আসলাম চৌধুরী, তার স্ত্রী জামিলা নাজনীন মাওলা, তার ভাই আমজাদ হোসেন চৌধুরী, মো. জসিম উদ্দিন চৌধুরী, সাউথ ইস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম, সাউথ ইস্ট ব্যাংক হালিশহর শাখার ব্যবস্থাপক মাহবুবুর রাহমান সাব্বির। চলতি বছর দুই ব্যাংকারকে বাদ দিয়ে চার আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় দুদক।

প্রসঙ্গত, ২০০৬ সালের ২০ সেপ্টেম্বর কাজী ছানোয়ার আহমেদ লাভলুকে পিপি হিসেবে নিয়োগ দেয় দুদক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতের নতুন নাগরিকত্ব আইনে বাংলাদেশি হিন্দুদের বাদ

বিদেশের খবর: ভারতের নতুন নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ কাল মঙ্গলবার চূড়ান্ত হতে যাচ্ছে। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, সংশোধিত নাগরিকত্ব বিলে বাংলাদেশি হিন্দুদের বাদ দেয়া হতে পারে। কারণ যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) বেশিরভাগ সদস্যই এমনই সুপারিশের পক্ষে। আর এটা হলে বাংলাদেশি হিন্দুরা ভারতের নাগরিকত্ব পাবেন না। টাইমস অব ইন্ডিয়া ও অসমিয়া সংবাদমাধ্যম টাইমএইট এ তথ্য জানিয়েছে।
জেপিসির একজন সদস্যের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ও আফগানিস্তানের হিন্দুদের নাগরিকত্ব দিতে আমাদের কোনো অসুবিধা নেই। তবে বাংলাদেশি হিন্দুদের নাগরিকত্ব দেয়া আসাম ও পশ্চিমবঙ্গের জন্য একটি বড় ইস্যু।

তিনি বলেন, ‘আমাদের আসলে দেখতে হবে ২০ নভেম্বরের বৈঠকে খসড়া বিলটিকে কীভাবে নেয়া হয়। বৈঠকের পরই খসড়াটি চূড়ান্ত করে পার্লামেন্টের আসছে শীতকালীন অধিবেশনে উপস্থাপন করা হবে।
ওই সদস্য অবশ্য এ-ও বলেন, ‘বিলটি যদি আদালতে চ্যালেঞ্জ করা হয় তাহলে একদিনও টিকবে না। কারণ ধর্মের ভিত্তিতে রাষ্ট্রের নাগরিকত্ব প্রদানের পথে এটি সংবিধানের লঙ্ঘন।’

জেপিসির সদস্য ভুবনেশ্বর কলিতা বরাত দিয়ে অসমিয়া সংবাদমাধ্যম টাইমএইট জানিয়েছে, বাংলাদেশিদের বাদ দিয়ে শুধু পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দুদেরই নাগরিকত্ব দেয়ার সুপারিশ করা হতে পারে।
তবে বৈঠক থেকে যে সিদ্ধান্তই আসুক না কেন বিলের প্রস্তাবনা যে সংশোধিত হচ্ছে তা নিশ্চিত করেছেন ওই সদস্য।

টাইমএইট বলছে, বৈঠকের আগে সদস্যদের বক্তব্য লিখিতভাবে পেশ করতে আহ্বান জানিয়েছেন জেপিসির চেয়ারম্যান রাজেন্দ্র আগ্রাওয়াল।
এদিকে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে দিল্লিতে আন্দোলনের ডাক দিয়েছে আসামের ৭০টি সংগঠন। তাদের দাবি, নাগরিকত্ব সংশোধনী বিলটি পাস হলে অন্তত ১ কোটি ৯০ লাখ বাংলাদেশি হিন্দু আসামে চলে আসবে। এ কারণে অসমিয়ারা হারাবেন নিজেদের ভিটেমাটি।

প্রস্তাবিত নাগরিকত্ব বিলে প্রধানত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘুরা ‘ধর্মীয় কারণে’ নির্যাতিত হয়ে যারা এদেশে কমপক্ষে সাত বছর ধরে আশ্রয় নিয়ে আছেন তাদের নাগরিকত্ব দেয়ার কথা বলা হয়েছে।
আগে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে অন্তত বারো বছর ভারতে সাধারণ বসবাসকারী হিসেবে থাকতে হতো। প্রস্তাবিত সংশোধনীতে সেই সময়কাল কমিয়ে এনে সাত বছর করা হয়েছে।
এর আগে কেন্দ্রীয় সরকার এক নির্দেশিকায় জানিয়েছিল, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এদেশে ঢোকা হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, জৈনরা নাগরিকত্ব পাবেন। প্রস্তাবিত ওই আইন কার্যকর হলে ওই সমস্ত দেশে বসবাসকারী ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন ও পার্সি যারা এদেশে আশ্রয় নিয়েছে তারা সুবিধা পাবেন।

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও শিখদের নাগরিকত্ব দিতে ভারতের পার্লামেন্টে একটি বিল আনে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার। বিলটিকে ঘিরে আসামের রাজনীতি বেশ উত্তপ্ত। গণতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি চলছে উগ্রপন্থীদের হুমকি-ধামকি রয়েছে। ইতোমধ্যে পাঁচ বাঙালি হিন্দু খুনও হয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজও বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন তারেক রহমান

দেশের খবর: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারে দ্বিতীয় দিনের মতো আজও স্কাইপির মাধ্যমে অংশ নিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া আগের দিনের মতো মনোনয়ন বোর্ডে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

সোমবার সকাল ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎকার শুরু হয়েছে।

দলীয় সূত্র জানায়, সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বরিশাল বিভাগের ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, বরগুনা ও পটুয়াখালী জেলার মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। দুপুরের পর খুলনা বিভাগের ১০ জেলার মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

এর আগে, রবিবার প্রথম দিন রংপুর ও রাজশাহী বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। এ সময় লন্ডন থেকে স্কাইপিতে এই সাক্ষাৎকার প্রক্রিয়ায় যুক্ত হন তারেক রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাল থেকে চূড়ান্ত প্রার্থীদের চিঠি দেবে আওয়ামী লীগ

দেশের খবর: আগামীকাল মঙ্গলবার থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের চিঠি দেবে আওয়ামী লীগ। আর এই চিঠি ইস্যুর করতে গতকাল রবিবার থেকেই কাজ শুরু করেছেন দলটির দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।

এ ব্যাপারে আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, আজ (সোমবার) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সংসদীয় বোর্ডের শেষ সভা অনুষ্ঠিত হবে। সভায় বাকি প্রার্থীদের মনোনয়ন তালিকা চূড়ান্ত করা হবে।

সূত্র আরও জানায়, ইতিমধ্যে অনুষ্ঠিত সংসদীয় বোর্ডের সভায় চূড়ান্ত প্রার্থীদের তালিকা দপ্তর সম্পাদকের কাছে হস্তান্তর করা হয়েছে। অতি গোপনীয়তার সঙ্গে দলের দপ্তর সম্পাদক সার্বিক কাজ শেষ করে সোমবার সংসদীয় বোর্ডের সভাপিত শেখ হাসিনার স্বাক্ষর নেবেন। এরপর মনোনীত প্রার্থীদের কাছে চিঠি পাঠানো হবে।

আরো জানা গেছে, মনোনীত প্রার্থীদের চিঠি ইস্যুর বিষয়টি সম্পন্ন হওয়ার পর দলীয় প্রার্থীদের নামের তালিকা একযোগে ঘোষণা করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিকেলে তারেক রহমান বিষয়ক বৈঠক ইসিতে

দেশের খবর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়ে আওয়ামী লীগ এর চিঠি নিয়ে বেলা ৩ টায় বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। এর আগে রোববার নির্বাচন কমিশন জানায়, তারেক রহমানের ভিডিও কনফারেন্সের ব্যাপারে কেউ তথ্য-প্রমাণসহ অভিযোগ করলে বিদ্যমান আইন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে ইসি।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘যদি কেউ তথ্য-প্রমাণসহ আমাদের কাছে এ বিষয়ে অভিযোগ করেন, তাহলে আইনের মধ্যে থেকে যদি কিছু থাকে, তাহলে ব্যবস্থা নেয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষকে বলব।’
‘‘আর যদি আইনের ভেতর কিছু না থাকে তাহলে আমরা নিজেরা কমিশন বসে কি করতে পারি সেটা পর্যালোচনা করে দেখে তারপরে সে ব্যাপারে সিদ্ধান্ত নেব।’’

এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার বোর্ডে ভিডিও কনফারেন্সে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকারে অংশ নেয়ার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন: একজন দণ্ডিত, পলাতক আসামি ভিডিও কনফারেন্সে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারে অংশ নিতে পারে কি না এ ব্যাপারে ইসির দৃষ্টি আকর্ষণ করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘অশ্লীল’ মন্তব্য করে ‘চরিত্রহীন’ খেতাব পেলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

বিদেশের খবর: আলোচিত অভিনেত্রী পামেলা আন্ডারসন তার সম্পর্কে ‘অশ্লীল’ মন্তব্য করায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সমালোচনা করেছেন। উইকিলিকস প্রতিষ্ঠাতা ও অস্ট্রেলিয়ার নাগরিক জুলিয়ান অ্যাসাঞ্জকে সাহায্যের অনুরোধ জানিয়েছিলেন পামেলা। তিনি অ্যাসাঞ্জকে অস্ট্রেলিয়ার ফিরিয়ে নিয়ে আসতে মরিসনের প্রতি অনুরোধ জানান।

পামেলার আবেদন প্রত্যাখান করে মরিসন জানান, এ বিষয়ে অস্ট্রেলিয়া হস্তক্ষেপ করবে না। যুক্তরাষ্ট্র গ্রেফতার করতে পারে এমন আশঙ্কায় ২০১২ সাল থেকে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে অবস্থান করছেন অ্যাসাঞ্জ।

অ্যাসাঞ্জকে সাহায্যের বিষয়টি নাকচ করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আরও বলেছিলেন, ‘বেশ কয়েকজন সহযোগী পামেলার সঙ্গে আমার ঝামেলা সমাধানে দূত হওয়ার প্রস্তাব দিয়েছেন!’

মরিসনের এমন মন্তব্যেই খেপেছেন পামেলা। যদিও অস্ট্রেলীয় সরকারের এক মন্ত্রী বলেছেন, রসিকতা করে এমন মন্তব্য করেছেন মরিসন।

কিন্তু তাতে দমেননি পামেলা। কিন্তু মরিসনকে চরিত্রহীন বলে আখ্যা দেন। তার সমালোচনার জবাবে এখনো কোনো প্রতিক্রিয়া দেখাননি মরিসন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest