সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

সাতক্ষীরা পৌর মাস্টাররোল কর্মচারী ইউনিয়নের কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি :  সাতক্ষীরা পৌর মাস্টাররোল কর্মচারী ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রোববার বিকেলে পৌরসভা মিলনায়তনে সংগঠনের উপদেষ্টা মীর আজিজুর রহমান, সরোজ কুমার দে ও মীর নাছের আলীর উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভার মাধ্যমে উক্ত কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি ফারুক আহম্মদ খান টগর, সহ-সভাপতি কামাল উদ্দীন, সাধারণ সম্পাদক আরিফুর রহমান বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ ইয়াছিন আলী, দপ্তর সম্পাদক নূর আলী, প্রচার সম্পাদক মীর আশিক ইকবাল বাপ্পী, আইন বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন লাভলু, সমাজকল্যাণ সম্পাদক মহসীনুল ইসলাম বিপু, ধর্ম বিষয়ক সম্পাদক সম্পাদক আছাদুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাফরুল্লাহ খান চৌধুরী সামু, কার্যনির্বাহী সদস্য কাজী বিরাজ হোসেন, মোঃ ইকবাল হোসেন, মাছুম বিল্লাহ, মাসুদ রানা, সৈয়দ ইলমুল্লাহ হক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান শুরু: আইজিপি

দেশের খবর: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে শুরু হওয়া পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে। এক্ষেত্রে সন্ত্রাসী, মাদক কারবারি, অস্ত্র কারবারি কাউকে রেহাই দেওয়া হবে না। অবৈধ অস্ত্রের পাশাপাশি বৈধ অস্ত্রেরও যাতে অপব্যবহার না হয় সেজন্য পুলিশ সতর্ক রয়েছে।

রবিবার সকাল সাড়ে ১১টায় কক্সবাজারের চকরিয়া থানা নবনির্মিত ভবন, উখিয়া সার্কেল অফিস ও ঈদগা তদন্ত কেন্দ্র ভবন উদ্বোধন করেন। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

কক্সবাজারে মাদকের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর মাদকের বিষয়ে ঘোষিত জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ। তাই সারাদেশে মাদক নির্মূলে মাঠ পর্যায়ের পুলিশকে কঠোর বার্তা দেওয়া হয়েছে। বিশেষ করে ইয়াবাসহ মাদকের আগ্রাসন থেকে কক্সবাজারকে পুরোপুরি মুক্ত করতে পুলিশ কাজ করে যাচ্ছে। যার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম, ডিআইজি (প্রশাসন) মো. হাবিবুর রহমান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুবুর রহমান, টুরিস্ট পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নওয়াবেঁকীতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

শ্যামনগর প্রতিনিধি : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী বাজারে উদ্বোধন করা হয়। ১৮ নভেম্বর শাখাটি উদ্বোধন করেন প্রধান অতিথি এসভিপি ও হেড অব জোন খুলনা মাকসুদুর রহমান। এসপিও ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ শ্যামনগর শাখা প্রধান মেসবাহ উদ্দীন এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, ইউপি চেয়ারম্যান ও বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু সালেহ বাবু, প্রতাপনগর সাবেক ইউপি চেয়ারম্যান আবু দাউদ, বিশিষ্ট ব্যবসায়ী একরামুল কবীর, মাওলানা নুরুল আমিন, নুরুজ্জামান, শাখা স্বত্তাধিকারী নাজমুল হাসান, ব্যাংক অফিসার মোস্তফা খালিদ হোসাইন, আফসার উদ্দীন, আমিনুর রহমান প্রমুখ। এসময় স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জোনাল অফিসার আবু হেলাল মোঃ তারেক। প্রধান অতিথির বক্তব্যে মাকসুদুর রহমান বলেন, ব্যাংকিং সেবা বঞ্চিত প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ইসলামী ব্যাংকের সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কেন্দ্র গুরুত্ব¡পূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের উন্নয়ন প্রক্রিয়াকে আরো বেগবান করতে ইসলামী ব্যাংকের কার্যক্রম সহায়ক হবে। তিনি এজেন্ট ব্যাংকিং সেবা গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খাশোগির হত্যাকারীর ব্যাপারে প্রতিবেদন প্রকাশ করবে যুক্তরাষ্ট্র

বিদেশের খবর: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন, যুক্তরাষ্ট্র ‘আগামী দু’দিনের মধ্যে’ সৌদি আরবের সমালোচক জামাল খাশোগির হত্যাকারীর নাম প্রকাশ করবে। খবর এএফপি’র।
এই হত্যাকা- নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে। আবার এই ঘটনাকে কেন্দ্র করেই ওয়াশিংটন ও তাদের দীর্ঘ দিনের মিত্র রিয়াদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে।
এদিকে রিয়াদ এই হত্যা নিয়ে আলোচনার ইতি টানার আহবান জানিয়েছে এবং এ ব্যাপারে আন্তর্জাতিক তদন্তের আহ্বান প্রত্যাখান করেছে।
দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর ক্যালিফোর্নিয়ার মালিবুতে ট্রাম্প বলেন, এই হত্যাকা- কে ঘটিয়েছে সে ব্যাপারে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন সোমবার বা মঙ্গলবারের মধ্যে প্রকাশ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলকাতায় আবারও ব্যস্ত হচ্ছেন শাকিব খান

বিনোদনের খবর: ‘শিকারি’ ছবির মাধ্যমে কলকাতার দর্শক শিকারে নেমেছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এ উদ্দেশ্য বেশ সফলও হয়েছে শাকিবের। এরপর কলকাতায় একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি। এর অধিকাংশ যৌথ প্রযোজনার সিনেমা হলেও কোনো কোনোটি আবার ছিল শুধু কলকাতার প্রযোজনাতেই।

শেষ ‘ভাইজান এলো রে’ ছবির পর আর কলকাতায় দেখা যায়নি শাকিবকে। প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের কর্ণদ্বার অশোক ধানুকা শাকিবের প্রতি তুলেছিলেন নানা অভিযোগ। পরে অবশ্য সব অভিযোগ তুলে বলেছিলেন শাকিব তার ‘সন্তানতুল্য’। যদিও কলকাতায় শাকিবের এই অনুপস্থিতির জন্য এই ঘটনাকেই কারণ হিসেবে চিহ্নিত করছেন অনেকেই।

এবার নতুন খবর হলো আবার কলকাতায় ব্যস্ত হতে যাচ্ছেন শাকিব খান। খুব শিগশিগরই কলকাতার একটি বড় প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক ছবিতে চুক্তি হবেন, এমনটাই শোনা যাচ্ছে।

এ বিষয়ে শাকিব খান অবশ্য খোলাসা করে কিছুই বলছেন না। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘এখনই সবকিছু খোলাসা করছি না। সময় হলেই ঘটা করে সবাইকে জানাব। আমি কথা কম বলে কাজ চাই।’
শাকিব খান বর্তমানে ‘শাহেনশাহ’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন নুসরাত ফারিয়া ও নবাগতা রোদেলা জান্নাত। এটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিয়ে করলে কাঁদব না; কাঁদব ট্রফি জিতলে : হ্যারি কেন

অনলাইন ডেস্ক: বিয়ের সময় উপমহাদেশে সাধারণত মেয়েরা কান্নাকটি করে থাকে, সারাজীবনের জন্য বাবা-মাকে ছেড়ে স্বামীর বাড়ি চলে যাওয়ার রেওয়াজের কষ্টে। মজা করে বলা হয়, পুরুষরা কাঁদে বিয়ের পর, বউয়ের ‘অত্যচারে’। যদিও বিষয়টি স্রেফ মজা হিসেবেই ধরা হয়। ইংল্যান্ডের ফুটবল সুপারস্টার হ্যারি কেনও কিন্তু মজা করেই বললেন, তিনি বিয়ের সময় কাঁদবেন না। তার দেশ শিরোপা জিতলে আনন্দে কেঁদে ফেলতেও পারেন!

আজ রবিবার সন্ধ্যায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে ইংলিশরা। এই ম্যাচ জিতলে নিজেদের গ্রুপ থেকে উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে চলে যাওয়ার সুযোগ রয়েছে থ্রি লায়ন্সের। রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে এই ক্রোয়েশিয়ার কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল হ্যারি কেনের ইংল্যান্ড। মেগা ম্যাচের আগে নিজের বাগদত্তাকে দারুণ এক মজার কথা বলেন ইংল্যান্ড অধিনায়ক।

প্রেমিকা কেট গুডল্যান্ডকে হ্যারি বলেন, ‘ইংল্যান্ড ট্রফি জিতলে আমি আবেগে কাঁদব, কিন্তু বিয়েতে একফোঁটাও জল আসবে কিনা তার কোনো গ্যারান্টি দিতে পারছি না।’

মজার এই মন্তব্যের পরে হ্যারি বলেন, ‘ইংল্যান্ড কোনো ম্যাচে হেরে গেলেই ছোটবেলা থেকে কেঁদে ভাসাতাম। নিজে যখন মাঠে নেমে খেলেছি। তখন অবশ্য নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ আনতে শুরু করি। বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হেরে ছিটকে যাওয়ার মাঠে সেদিন কাঁদিনি। দলের নেতা হিসেবে মাঠে কান্না করা মানায় না। সেদিন নিজেকে অনেক কঠিন করে নিয়েছিলাম। কিন্তু এবার যদি ট্রফি জিতি মনে হয় না নিজের আবেগ লুকিয়ে রাখতে পারব।’

শেষ ৭ ম্যাচে গোলখরায় ভুগছেন ইংল্যান্ড অধিনায়ক। আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে গোলে ফিরবেন বলে মনে করছেন তিনি। নেশনস লিগে ৩ ম্যাচে ইংল্যান্ডের ঝুলিতে ৪ পয়েন্ট। চার ম্যাচ খেলে ৬ পয়েন্টে রয়েছে স্পেন। অর্থ্যাৎ ক্রোয়েশিয়ার বিপক্ষে ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচ জিতলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ টপার হয়ে সেমিফাইনালের টিকিট পাবে থ্রি লায়ন্স।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লাইফ সাপোর্টে আমজাদ হোসেন

বিনোদনের খবর: বরেণ্য চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন রবিবার (১৮ নভেম্বর) সকালে ব্রেন স্টোক করেন। এরপর তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে নেওয়া হয়েছে। খবরটি নিশ্চিত করেছে ডিরেক্টরস গিল্ড।
সংগঠনটি তাদের ফেসবুক পেজে লিখেন, ‘ডিরেক্টরস গিল্ডের আজীবন সদস্য শ্রদ্ধেয় আমজাদ হোসেন আজ সকালে স্টোক করেছেন। উনি ইমপালস হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি আছেন। দ্রুত সুস্থ কামনায় সবাই উনার জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, ৭৬ বছর বয়সী এই চলচ্চিত্র ব্যক্তিত্ব একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, গল্পকার, অভিনেতা, গীতিকার ও সাহিত্যিক হিসেবে সফল। কিংবদন্তি কথাসাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক জহির রায়হানের হাত ধরে পরিচালনায় আসেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে তিনি নির্মাণ করেছেন ‘গোলাপী এখন ট্রেনে’, ‘ভাত দে’, ‘দুই পয়সার আলতা’, ‘সুন্দরী’, ‘জন্ম থেকে জ্বলছি’র মতো কালজয়ী সিনেমা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্ত্রীর ডিজাইন করা রেস্তোরায় ফ্রি খেয়ে বেড়াচ্ছেন শাহরুখ

বিনোদনের খবর: বলিউড বাদশা শাহরুখ খান। আগামী ছবি ‘জিরো’ নিয়ে ভীষণ ব্যস্ত তিনি। শত ব্যস্ততার মধ্যেও গৌরীকে তাঁর প্রফেশনাল জায়গায় সব সময় সাহায্য করেন কিং খান। সম্প্রতি একটি রেস্তোরায় বেশ খোশ মেজাজে দেখা যায় কিং খানকে।

বান্দ্রায় এক গৌরী খানের সঙ্গে এক মেক্সিকান রেস্তোরাঁ হাজির হয়েছিলেন শাহরুখ। যে রেস্তোরাঁটি ডিজাইন করেছেন খোদ শাহরুখ পত্নী।

এ সময় সাংবাদিকদের সঙ্গে হাসি-ঠাট্টা করতেও দেখা যায় তাকে। কারণ, ওই রেস্তোরাঁ সেদিন ফ্রিতে খাবার খাওয়া যায়। এটা আমার জন্য বেশ ভালো।

গৌরী বলেন, এটা নিয়ে আমি তৃতীয় রেস্তোরাঁ ডিজাইন করলাম, পুণে আর্থ, মুম্বই আর্থ, আর এটা স্যাঞ্চোস। আমি এটা ডিজাইন করেছি, তো আশাকরি আমার ডিজাইন এই বিশেষ গেস্ট (শাহরুখ) কে মুগ্ধ করতে পারব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest