সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

বিজয়ের মাসে আসছে ‘বন্ধন’

বিনোদনের খবর: পাঁচ তরুণ-তরুণীর বন্ধুত্ব, রোমান্স এবং তারুণ্যে উদ্দীপ্তে সাজানো ‘বন্ধন’ ছবির কাহিনী। অনন্য মামুন পরিচালিত এই ছবিটি বিজয়ের মাসে (ডিস্বেম্বর) মুক্তি পেতে যাচ্ছে। ইতোমধ্যে ছবির পুরো কাজ শেষ হয়েছে। মুক্তির আগে টুকটাক যেসব কাজ বাকি থাকে, সেগুলো এখন সম্পন্ন করা হচ্ছে। এসব জানিয়েছেন অনন্য মামুন।

অনন্য মামুন বলেন, ২০১৬ সালের ডিসেম্বরে শুটিং শুরু হয়েছিল ‘বন্ধন’ ছবির। এরপর শিল্পীদের শিডিউল জটিলতা, প্রযোজকের আর্থিক অবস্থা সবকিছুর জন্য থেমে ছিল বন্ধনের কাজ। অবশেষে সব কাজ শেষ। এক ডিসেম্বরে শুরু করে আরেক ডিসেম্বরে মুক্তি দিচ্ছি। এখন থেকে গান, টিজার, আপডেট সবকিছুর আপডেট দেয়া হবে। চলতি সপ্তাহে ‘বন্ধন’ জমা পড়বে সেন্সর বোর্ডে। বিজয়ের মাসেই ছবিটি দর্শক দেখতে পাবেন।

মোস্ট ওয়েলকাম, আমি শুধু চেয়েছি তোমায়, অস্তিত্ব ছবির পরিচালক অনন্য মামুন জানান, আমাদের যাপিত জীবনে পরিবারের সঙ্গে সন্তানদের সম্পর্কের মধ্যে বেশির ভাগ ক্ষেত্রেই দূরত্ব কাজ করে। যদি আমরা এই দূরত্ব কমাতে পারি তাহলে সমাজে কখনোই কোন সন্ত্রাসীর জন্ম হবে না। প্রকৃতপক্ষে আমাদের জীবনে সবার আগে বন্ধনটা প্রয়োজন। সেই প্রেক্ষাপট আছে আমার ‘বন্ধনে’।

‘বন্ধন’ ছবির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা মামুন নিজেই। প্রযোজন প্রতিষ্ঠান লাইভ টেকনোলোজিসের ব্যানারে নির্মিত হয়েছে ছবিটি। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাঞ্জু জন, অর্চিতা স্পর্শিয়া, শিপন মিত্র, এমি, তানভীর, মৌমিতা, ডন, ইভার সাইর, মিশা সওদাগর প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুলিশের গাড়িতে আগুন; তিন মামলায় আব্বাস দম্পতির আগাম জামিন

দেশের খবর: নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের গাড়িতে আগুন দেয়ার ঘটনায় পল্টন থানায় দায়ের করা তিন মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী মহিলা দল নেত্রী আফরোজা আব্বাসকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

রবিবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান। পরে তিনি জামিনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
গত ১৪ নভেম্বর রাজধানীর নয়াপল্টনে একাদশ জাতীয় সংসদের মনোনয়নপত্র বিক্রয়ের সময় বিএনপির প্রধান কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মিছিল নিয়ে দলীয় মনোনয়ন ফরম (ঢাকা-৮ আসন) কিনতে আসলে কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়।

এসময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের দুটি গাড়িতে আগুন দেয়। পুলিশ ছররা গুলি ও কাঁদানে গ্যাস ছুঁড়লে বিএনপির ২৫ নেতাকর্মী আহত হয়। এছাড়া সংঘর্ষে ২৩ পুলিশ সদস্যও আহত হন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, রাস্তা অবরোধ, পুলিশকে মারধর, সরকারি কাজে বাধার অভিযোগে আব্বাসসহ বিএনপি নেতাকর্মীদের নামে তিনটি মামলা দায়ের করে। ঘটনার পরদিন সকাল পর্যন্ত ৬৪ জনকে গ্রেফতার করে পুলিশ। যাদের অনেককে রিমান্ডেও নেয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা শহরের বাঁকাল এলাকা থেকে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার মধ্যরাতে শহরের অদূরে বাঁকাল কোল্ডষ্টোরের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীর নাম মোঃ নান্নু মিয়া (৪২) । সে ঢাকা পল্লবির মৃত বাচ্চু মিয়ার ছেলে। এ সময় তার কাছ থেকে একটি মটরসাইকেল ও ২২ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (তদন্ত) শাহরিয়ার হাসান জানান, সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে মটরসাইকেলযোগে ফেন্সিডিল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শহরের অদূরে বাঁকাল কোল্ডষ্টোরের সামনে ডিবি পুলিশের একটি টহল দল অভিযান চালায়। এ সময় সেখান থেকে নান্নু মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার মটরসাইকেলে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২২ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাবি’র অবসরপ্রাপ্ত ৩৩ জন শিক্ষককে সংবর্ধনা

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩৩ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা দিয়েছে। শনিবার সন্ধ্যায় বিজনেস স্টাডিজ অনুষদের ড. হাবিবুল্লাহ সম্মেলন কক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই সংবর্ধনা দেয়া হয়।

ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদায়ী শিক্ষকদের ক্রেস্ট, মানপত্র ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন। এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং বিভিন্ন হলের প্রাধ্যক্ষগণ উপস্থিত ছিলেন।

উপাচার্য অবসরপ্রাপ্ত শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আপনাদের শূন্যতা অপূরণীয়। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আপনাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আপনাদের সম্পর্ক ও সম্পৃক্ততা সবসময় থাকবে। আপনাদের জীবন ঘনিষ্ঠ অভিজ্ঞতা আমাদের পরবর্তী জীবনে কাজে লাগবে।’

মহান স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধকালীন সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা একটি বিশেষ যুগের সৃষ্টি এবং স্বাক্ষী। ঐতিহাসিক সব আন্দোলন-সংগ্রামে আপনাদের সম্পৃক্ততা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানের সঙ্গে স্মরণ রাখবে।’

সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষকরা হলেন- অধ্যাপক ড. ফরিদা জামান (অংকন ও চিত্রায়ণ), অধ্যাপক ড. আজিজুর রহমান (মনোবিজ্ঞান), অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূঁইয়া (পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট), অধ্যাপক ড. খান মওদুদ উর-রহমান (পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট), অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন (ম্যানেজমেন্ট), অধ্যাপক এম শাহজান মিনা (ফিন্যান্স), অধ্যাপক ড. মুনীরউদ্দিন আহমদ (ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজী), অধ্যাপক ড. উম্মে কুলসুম রওজাতুর রোম্মান (রসায়ন), অধ্যাপক ড. মু. মুস্তাফা আলম (ভূতত্ত্ব), অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল বাকী (ইসলামিক স্টাডিজ), অধ্যাপক মিসেস খালেদা এদিব (পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট), অধ্যাপক ড. শাকের আহমেদ (ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট), অধ্যাপক ড. এম ফরিদ আহমেদ (ফিন্যান্স), অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান (ইন্টারন্যাশনাল বিজনেস), অধ্যাপক আ ব ম ফারুক (ওষুধ প্রযুক্তি), অধ্যাপক ড. হোসনে জাহান বেগম (পদার্থ বিজ্ঞান), অধ্যাপক ড. শারমিন হক (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট), অধ্যাপক ড. এ এম মাসুদুজ্জামান (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট), অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহম্মদ আলী (গণযোগাযোগ ও সাংবাদিকতা), অধ্যাপক ড. মেহতাব খানম (এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি), অধ্যাপক ড. প্রদীপ কুমার রায় (দর্শন), অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার (আন্তর্জাতিক সম্পর্ক), অধ্যাপক ড. মো. তজিবর রহমান (গণিত), অধ্যাপক ড. এ কে এম নুর-উন-নবী (পপুলেশন সায়েন্সেস), অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট), অধ্যাপক আখতার সুলতানা (গণযোগাযোগ ও সাংবাদিকতা), অধ্যাপক ড. মো. তৌফিকুল হায়দার (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), অধ্যাপক ড. বেগম আকতার কামাল (বাংলা), অধ্যাপক মো. আব্দুর রউফ (আইন), অধ্যাপক ড. আ হ ম আবদুল বাকী (ভূগোল ও পরিবেশ), অধ্যাপক ড. মিসেস মমতাজ বেগম (উদ্ভিদ বিজ্ঞান), সহযোগী অধ্যাপক মোল্লা শহীদুজ্জামান (ইংরেজি) এবং অধ্যাপক মিসেস লুৎফুন নাহার (পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট)। বাসস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তারেকের ভিডিও কনফারেন্সের প্রমাণসহ অভিযোগ দিলে ব্যবস্থা: ইসি

দেশের খবর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ভিডিও কনফারেন্সের বিষয়ে কেউ প্রমাণসহ অভিযোগ দিলে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

নির্বাচন কমিশনার বলেন, ‘আপনারা বলেছেন, আমরা শুনেছি। আমাদের কাছে এখন পর্যন্ত এই ধরনের কোনো কিছুকে মনিটরিং করার নিজস্ব ক্যাপাসিটি নেই। যদি কেউ তথ্য প্রমাণসহ আমাদের কাছে এ বিষয়ে অভিযোগ করেন, তাহলে আমরা আইনের মধ্যে থেকে যদি কিছু থাকে তাহলে ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষকে বলবো। আর যদি আইনের ভেতর কিছু না থাকে, তাহলে আমরা নিজেরা কমিশন বসে আমরা কি করতে পারি সেটা পর্যালোচনা করে দেখে তারপরে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবো।

আজ রবিবার নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আজ রবিবার সকাল ৯টার পর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের সাক্ষাৎকার নেন লন্ডনে অবস্থানরত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রফিকুল ইসলাম বলেন, যদি কেউ তথ্য প্রমাণসহ আমাদের কাছে এ বিষয়ে অভিযোগ করেন, তাহলে পরে আমরা আইনের মধ্যে থেকে যদি কিছু থাকে তাহলে ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষকে বলব।

তারেক রহমান যদি দেশে থাকতেন তাহলে তিনি ভিডিও কনফারেন্স করতে পারতেন কি-না? এ প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, যদি কোনো দণ্ডপ্রাপ্ত আসামি হন তাহলে অবশ্যই তার জেলে বা পলাতক থাকার কথা। কেউ জেলে থাকলে এই ধরনের কাজ করার কথা না। জেল থেকে যদি উনি জামিনে আসতেন, তাহলে করলে পরে কোনো অসুবিধা ছিল না। কিন্তু এক্ষেত্রটা সম্পূর্ণ ভিন্ন। আইনের কাভারেজ কতটুকু কি আছে এগুলো দেখে আমরা একটি সিদ্ধান্ত নিতে পারব।

এ ছাড়াও বিএনপির জমা দেওয়া মামলার তালিকা প্রসঙ্গে তিনি বলেন, তালিকাটি আমি দেখিনি। আমরা দেখে সত্যিকারের অর্থে যদি কোনো হয়রানিমূলক মামলা হয়ে থাকে, তাহলে আমরা অবশ্যই পুলিশ প্রশাসনকে নির্দেশনা দেবো, যেন হয়রানিমূলক মামলা না করে। কেননা, হয়রানিমূলক মামলা করলে নির্বাচনের পরিবেশ কিছুটা হলেও বিনষ্ট হবে।

তফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, বাছাই ২ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বেলারুশিয়ান ভাষায় রবী ঠাকুরের গীতাঞ্জলী

অনলাইন ডেস্ক: বেলারুশিয়ান ভাষায় প্রকাশিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গীতাঞ্জলী। বেলারুশের প্রখ্যাত প্রকাশক দমিত্রি কোলাস ‘গীতাঞ্জলী: সং অফারিংস’ শীর্ষক অনুবাদগ্রন্থটি প্রকাশ করেছেন। চলতি মাসে এটি মিনস্ক থেকে প্রকাশিত হয়েছে।

জানা গেছে, গীতাঞ্জলীর বেলারুশিয়ান ভাষার সংস্করণে রয়েছে ১২৮টি পৃষ্ঠা। বইটির ২৫০ কপি বিতরণ করা হবে।কবিতাগুলো অনুবাদ করেছেন রিপাবলিক অব বেলারুশ স্টেট প্রাইজ বিজয়ী আলেক্সান্দার রিয়াজানভ।
পোয়েটস অব দ্য প্লানেট সিরিজে প্রকাশিত হয়েছে প্রায় চার ডজন বই। তার অন্যতম গীতাঞ্জলী। গীতাঞ্জলীর লন্ডন সংস্করণের ইংরেজি অনুবাদ থেকে বেলারুশের ভাষায় অনূদিত হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অমৃতসরে ধর্মীয় অনুষ্ঠানে গ্রেনেড হামলা; নিহত ৩

বিদেশের খবর: ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরে একটি ধর্মীয় অনুষ্ঠানে গ্রেনেড হামলা করা হয়েছে। এতে ৩ জনের প্রাণহানি ঘটেছে; গুরুতর আহত হয়েছে আরো ১০ জন। আজ রবিবার দুপুরে নিরাঙ্কারি সম্প্রদায়ের এক অনুষ্ঠানে এ হামলা চালানো হয়। জানা গেছে, আজ দুপুরে মোটরসাইকেলে করে এসে হামলা চালায় অজ্ঞাত হামলাকারীরা। পুলিশ বলছে, এই ঘটনায় ৩ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো অনেকে।
এটা জঙ্গী হামলা বলে ধারণা করছে পূলিশ।
সূত্র: এনডিটিভি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএনপির প্রার্থী চূড়ান্ত হবে ৮ ডিসেম্বর

দেশের খবর: বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের নির্বাচন কমিশনে নমিনেশন জমা দেয়ার নির্দেশনা দিয়েছে দলের মনোনয়ন বোর্ডের সিনিয়র নেতারা। একই সঙ্গে আগামী ৮ ডিসেম্বর দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে তারা।
রোববার সকালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান দলীয় কার্যালয়ে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে দিনাজপুর-১ কাহারোল আসনের মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশীদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘সাক্ষাৎকারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন। এর পর দলের সিনিয়র নেতারা প্রত্যেককে একে একে প্রশ্ন করেন। জানতে চান কেন আপনাকে নমিনেশন দেয়া হবে? নমিনেশন পেলে কি করবেন? জয়ী হতে পারবেন কি না? দল থেকে যাকে নমিনেশন দেয়া হবে তার পক্ষে কাজ করবেন কি না?

আগামী ২৮ নভেম্বর নির্বাচন কমিশনে মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। নির্বাচন কমিশন থেকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর। বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হবে ৮ ডিসেম্বর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest