কলারোয়া, প্রতিনিধি : -সাতক্ষীরার কলারোয়ায় প্রাথমিক ও সাতক্ষীরার কলারোয়ায় প্রাথমিক শিক্ষা সমাপনী ও মাদ্রাসা সমূহের ইবতেদায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার হতে কলারোয়ার মোট ১৩টি কেন্দ্রে একযোগে এই পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ।
কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের বরাতে জানা গেছে, সমগ্র কলারোয়া উপজেলার মোট ৪২২৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে ।এর মধ্যে প্রাথমিকে অংশগ্রহণ করে ৩৭১৮ জন শিক্ষার্থী ।আর ইবতেদায়ীতে অংশগ্রহণ করে ৫১০ জন ।এর মধ্যে প্রথম দিনেই অনুপস্থিতির পরিমাণ ছিল চোখে পড়ার মত ।প্রাথমিকে অনুপস্থিত ছিল ৫০জন এবং ৮৮জন অনুপস্থিত ছিলো মাদ্রাসার ইবতেদায়ীতে। সরেজমিনে কলারোয়ার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে দেখা গেছে,
কলারোয়ার কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ৩৬০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ,যার মধ্যে অনুপস্থিত ছিল ১৩ জন পরীক্ষার্থী।
অপর দিকে সোনাবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এবারের পরীক্ষায় মোট ৩৯৪ জন পরীক্ষার্থী অংশ নেয়।তার মধ্যে অনুপস্থিত ছিল মাত্র ২ জন ।
কলারোয়ার একমাত্র ঝুঁকিপূর্ণ পরীক্ষা কেন্দ্র চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলারোয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব মোঃ ইমরান হোসেন ।সেখানে প্রাথমিক ও ইবতেদায়ী মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ৪৬২ জন ।এবং অনুপস্থিত ছিল ১৯ জন । চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রাপ্ত কর্মকর্তা বলেন ,এখানে অত্যন্ত সুষ্ঠ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ।এখনো কোনও সমস্যার সম্মুখীন হইনি।
এদিকে কলারোয়ার জিকেএমকে পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে ছিলেন কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শোভা রায়। এখানে মোট ৫৬৫ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১৫ জন ।
কলারোয়ার বদরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ২৫২ জন শিক্ষার্থী অংশ নেয়। যার মধ্যে অনুপস্থিত ছিল ৩জন শিক্ষার্থী ।
জালালাবাদ দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৩০২জন, কয়লা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২১০জন, লাঙ্গলঝাড়া কে এল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৬৮জন, এবং
বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে ৩২২ জন,কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ে প্রাথমিক (৩১৫-২)ইবতেদায়ী(২৩-১),কুশোডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাথমিক (২৪২-৪) ইবতেদায়ী (৬৫-১২),খোরদো মাধ্যমিক বিদ্যালয় প্রাথমিক(২৮৬-৬) ইবতেদায়ী (৭৫-২২), বামনখালী মাধ্যমিক বিদ্যালয় (২৮০-৩) ইবতেদায়ী (৩৮-১১) জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে । সব মিলিয়ে কেন্দ্রের মান ও পরিবেশ সুষ্ঠ হওয়ায় অভিভাবকেরা সন্তুষ্টি প্রকাশ করেছেন ।
বিদেশের খবর: আগাম নির্বাচন ঠেকানোর জোর চেষ্টা চালাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সবশেষ রবিবার অর্থমন্ত্রী মোসে কাহলোনের সঙ্গে বৈঠক করছেন তিনি। ক্ষমতাসীন জোট সরকার রক্ষা করতে কাহলোনের কুলানু পার্টি শক্তিশালী ভূমিকা রাখতে পারে। খবর বিবিসির।
প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগের পর ইসরায়েলি সৃষ্ট হয় রাজনৈতিক সংকট। ক্ষমতাসীন জোট রক্ষায় শুক্রবার প্রধানমন্ত্রী ও অপর একটি প্রতিদ্বন্দ্বি জোটের মধ্যকার বৈঠক কোনও চুক্তি ছাড়া শেষ হয়। এরপরই মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক ঘিরে অর্থমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা আলোচিত হচ্ছে।
বিবিসি জানায়, শুক্রবারের ওই বৈঠকে নিজেকে নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ না দেওয়া হলে হাবাইত হায়েহুতি পার্টির নেতা নাফতালি বেন্নেত সরকার থেকে বের হয়ে যাওয়ার হুমকি দেন।
১৪ নভেম্বর গাজা উপত্যকায় তুমুল লড়াইয়ের পর হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির জের ধরে পদত্যাগ করেন প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগডর লাইবারম্যান। জোট থেকে লাইবারম্যান ও তার দল ইসারায়িল বেইতিয়ুনু পার্টির পদত্যাগের পর পার্লামেন্ট নেসেটে এক মাত্র আসনে সংখ্যাগরিষ্ঠতার সরকারের নেতা হয়ে পড়েন নেতানিয়াহু।
অর্থমন্ত্রী কাহলোনও বলেছেন, ক্ষমতাসীন জোট কার্যকর থাকবে বলে মনে করেন না তিনি। তবে বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আইন অনুযায়ী ২০১৯ সালের নভেম্বরের আগে নির্বাচন হওয়ার কথা নয়।
ইসরায়েলের বর্তমান সরকার ক্ষমতায় এসেছে ২০১৫ সালের মার্চ মাসে। জাতীয়তাবাদী ও ধর্মীয় দলগুলোর সমন্বয়ে গড়ে ওঠা জোট সরকার গঠন করে। জোটের দলগুলোর অনেকেই ফিলিস্তিনিদের বিষয়ে কঠোর মনোভার পোষণ করে। দখলদারিত্বের পক্ষেও তাদের ভূমিকা জোরালো।
ইসরায়েলের সব সরকারই জোটগতভাবে ক্ষমতা ভাগাভাগি করে। কারণ দেশটির সাংবিধানিক ব্যবস্থা আনুপাতিক প্রতিনিধিত্বকেই স্বীকৃতি দেয়। ফেলে কোনও একক দল সরকার গঠন করতে পারে না।
প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগাম নির্বাচন না চাইলেও সাম্প্রতিক জরিপগুলো বলেছে মন্ত্রীদের মধ্যে তিনিই সবচেয়ে জনপ্রিয়। তার দল লিকুদ পার্টিও সবচেয়ে জনিপ্রিয় দল।
পলাশ দেবনাথ, নুরনগর : রোববার শ্যামনগর উপজেলার নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে অত্র ইউনিয়নে ১১টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি দাখিল মাদ্রাসার ৫ম শ্রেনীর কোমলমতি শিশুদের সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। দীর্ঘ পাঁচ বছর প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়না শেষে জাতীয় মূল্যায়নে নিজেদের অবস্থান তুলে ধরতে তাদের এই পরীক্ষায় অবতীর্ণ হওয়া। দেশব্যাপী চলমান এই পরীক্ষায় শ্যামনগর উপজেলার ১৩টি কেন্দ্রের অন্যতম এটি। এই কেন্দ্রে প্রাথমিক পর্যায়ে ৩৮৬ জন শিক্ষার্থী এবং ইবতেদায়ী পর্যায়ে ৪৩ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করার কথা ছিল। সর্বমোট ৪১৯ জন শিক্ষার্থীর মধ্যে ইবতেদায়ী ১২জন এবং প্রাথমিক পর্যায়ে ২০জন শিক্ষার্থী অংশ গ্রহন করে নাই। অত্র কেন্দ্রে পরিক্ষা পরিচালনা কাজে ভারপ্রাপ্ত কর্মকর্তা নিযুক্ত ছিলেন সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন, কেন্দ্রের সচিব হিসেবে দায়িত্বে ছিলেন নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমেদ, হল সুপার হিসেবে দ্বায়িত্বে ছিলেন নাকবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্যাহ আল মামুন এবং সহকারী হল সুপার হিসেবে ছিলেন সয়োলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হামিদ। পরিক্ষার সার্বিক পরিবেশ সম্পর্কে জানতে চাইলে ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকির হোসেন বলেন, এই কেন্দ্রে শিশুরা উৎসবমুখর পরিবেশে পরীক্ষা দিচ্ছে। কেন্দ্রের সচিব নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমেদ বলেন সকলের সহযোগিতার কারনে প্রথম দিনের পরীক্ষা সুন্দর ভাবে চলছে। পরিক্ষা শেষে সংবাদ সংগ্রহ কালিন সময়ে এই প্রতিবেদক শিক্ষার্থীদের কাছে পরীক্ষা সম্পর্কে জানতে চাইলে শিক্ষার্থীরা উৎসব মূখর পরিবেশে পরীক্ষা দিয়েছে বলে জানায়। সরেজমিন ঘুরে দেখা যায়- কড়া নিরাপত্তার মধ্যে উৎসব মূখর পরিবেশে পরীক্ষা চলছে।
অনলাইন ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, স্কুলগুলোতে অস্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা চালুর সুযোগ সৃষ্টি না হওয়া পর্যন্ত পঞ্চম শ্রেণিতে থাকছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। তিনি বলেন, শিক্ষানীতি পুরোপুরি বাস্তবায়ন হওয়ার পর পরীক্ষা কমানোর সিদ্ধান্ত আসতে পারে।
রোববার সকালে ভিকারুননিসা ন্যূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন সকালে রাজধানীর সেগুনবাগিচা এলাকার বিভিন্ন স্কুলে পিএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে বলেছেন, জাতীয় শিক্ষানীতি অনুসারে আগামী বছর থেকেই পিএসসি পরীক্ষার পরিবর্তে কেবল জেএসসি পরীক্ষা নেয়া হতে পারে।
দুই মন্ত্রী প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রথম দিন এসব স্কুলে পিএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা বলেন। দেশের প্রায় সাড়ে সাত হাজার কেন্দ্রে আজ থেকে একযোগে শুরু হয়েছে প্রাথমিক ও ইবেতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। শেষ হবে ২৬ নভেম্বর।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবারের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। পরীক্ষার্থীর মধ্যে ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ জন প্রাথমিকের এবং ৩ লাখ ১৭ হাজার ৮৫৩ জন ইবতেদায়ি শিক্ষা সমাপনীর।
এ বছর ৭ হাজার ৪১০টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। এর মধ্যে ১২টি কেন্দ্র বিদেশে অবস্থিত। আর সমাপনী পরীক্ষা শেষ হবে ২৬ নভেম্বর।
প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রথম দিন আজ ছিল ইংরেজি পরীক্ষা। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা চলে। এবারের পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) বাদ দেওয়া হয়েছে। ছয়টি বিষয়ের প্রতিটিতে ১০০ নম্বর করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অন্যবারের মতো এবারও দুর্গম এলাকার ২০৪টি কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় আগেই প্রশ্নপত্র পাঠানো হয়েছে জানিয়ে গণশিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে ন্যূনতম অবহেলা বা অনিয়মের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।
সমাজ কল্যাণমন্ত্রী বলেন, পিএসসি পরীক্ষার জন্য একজন ছোট্ট শিশুকে যেভাবে পরিশ্রম করে প্রস্তুতি নিতে হয় তা সত্যিই ভাববার বিষয়। বিষয়টি কেবল ছোট্ট শিশুটির জন্যই ভীতিকর নয়, এটি তাদের অভিভাবকদের জন্যও উদ্বেগের। কাজেই আগামী বছর থেকেই পিএসসি পরীক্ষার পরিবর্তে শুধু জেএসসি পরীক্ষা নেবার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হতে পারে।
অনলাইন ডেস্ক: মিশরে এক প্রাচীন গর্ভবর্তী নারীর সমাধি আবিষ্কৃত হয়েছে। সমাধিতে ওই নারীর গর্ভে তার সন্তানের কঙ্কালও রয়েছে।
দেশটির প্রত্নতত্ত্ব মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সেদেশের আসওয়ান শহরে আসওয়ান-কম ওম্বো প্রজেক্টে ইতালিয়ান-আমেরিকান মিশন এটি আবিষ্কার করেছে বলে বিবৃতিতে বলা হয়েছে।
বুধবার মিশরের সুপ্রিম কোর্ট অব অ্যান্টিকুইটিস’র জেনারেল সেক্রেটারি মোস্তফা ওয়াজিরি বলেন, আবিষ্কৃত সমাধিটি ৩৫০০ বছরেরও বেশি সময় আগের।
ওয়াজিরি আরো বলেন, গর্ভবতী নারীর অক্ষত সমাধিটি একটি ছোট সমাধিক্ষেত্রে পাওয়া গেছে। এর পরের সমাধিক্ষেত্রটি মিশরের সেকেন্ড ইন্টারমিডিয়েট পিরিয়ডের (১৭৫০-১৫৫০ খ্রিষ্টপূর্ব।) সময়কালের যাযাবর জাতির। যারা দক্ষিণের প্রতিবেশী নুবিয়ার মরুভূমির মধ্যবর্তী অঞ্চল থেকে মিশরে চলে আসে।
গবেষণায় জানা গেছে, মৃত্যুর সময় ওই গর্ভবতী নারীর বয়স ছিল ২৫ বছর।
ওয়াজিরি বলেন, শিশুটির কঙ্কাল তার মায়ের তলপেটে পাওয়া গেছে। আবিষ্কারের সময় শিশুটি অস্বাভাবিক অবস্থানে ছিল। ধারণা করা হচ্ছে সম্ভবত এই কারণে জন্মের সময় মা ও শিশু দুজনেরই মৃত্যু হয়েছে।
সূত্র : ইজিপশিয়ান স্ট্রিটস
দেশের খবর: মাতৃভূমির অখণ্ডতা রক্ষা তথা জাতীয় যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান ও বীর রেজিমেন্টের কর্নেল অব দি রেজিমেন্ট জেনারেল আজিজ আহমেদ।
আজ রবিবার সকালে সাভার সেনানিবাসে সিএমপিসি অ্যান্ড এস এর প্যারেড গ্রাউন্ডে আযোজিত এক কুচকাওয়াজ অনুষ্ঠানের মাধ্যমে এডহক ১১ বীর (মেকানাইজ্ড) কে রেজিমেন্টল কালার প্রদান করার পর প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সেনাবাহিনী প্রধান প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে তাঁকে স্বাগত জানান উপস্থিত প্রিন্সিপাল স্ট্যাফ অফিসারগণ, জ্যেষ্ঠ অফিসারগণ, জিওসি নয় পদাতিক ডিভিশন ও সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ আকবর হোসেন। সেনাবাহিনী প্রধান রেজিমেন্টাল কালার প্রাপ্তির বিরল সম্মান ও গৌরব অর্জন করায় ‘এডহক বীর (মেকানাইজড)’ এর সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন এবং কর্মদক্ষতা, কঠোর পরিশ্রম এবং কর্তব্য নিষ্ঠার স্বীকৃতি স্বরূপ অর্জিত পতাকার মর্যাদা রক্ষার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে সব সময় প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন।
সেনাবাহিনী প্রধান বলেন, ‘আমরা সবাই জানি আমাদের দেশ ছিল স্বল্পোন্নত দেশের অন্তর্ভূক্ত। সেখান থেকে আমাদের দেশ আজ ডেভেলপিং ন্যাশন হিসেবে উন্নিতি করতে সক্ষম হয়েছে। আমরা দেশের গণ্ডি পেরিয়ে যখনই দেশের বাইরে যাই, তখন আমরা নিজেদেরকে বুক ফুলিয়ে পরিচয় দিতে পারি যে, আমরা একটা ডেভেলপিং ন্যাশানের সদস্য। সে হিসেবে এবং এই অর্জনের জন্য আমি সেনাবাহিনীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। যার বিরল এবং দূরদর্শীতার কারণে এবং সঠিক দিক নির্দেশনার কারণে আমরা এই স্ট্যাটাস অর্জনে সক্ষম হয়েছি।
তিনি বলেন, আমাদেকে মনে রাখতে হবে, ডেভেলপিং কান্ট্রির এই যে স্টাটাস পেয়েছি, সেটা ২০২৪ সালের মধ্যে পার্মানেন্ট করতে হলে আমাদেরকে বর্তমানে আর্থসামাজিক অবকাঠামো, শিক্ষাসহ সকল ক্ষেত্রে যে অগ্রগতি সাধিত হচ্ছে সে অগ্রগতি ধরে রাখতে হবে। আর যদি আমরা ২০২৪ সাল পর্যন্ত পর্যায়ক্রমে এই ইনডেক্স ধরে রাখতে পারি তাহলে আমাদের এই স্ট্যাটাস স্থায়ী আকার ধারণ করবে। সেই জন্য সেনাবাহিনী এই অগ্রযাত্রার অংশীদার হিসেবে আমাদের ওপরে সরকার কর্তৃক যে কোনো দায়িত্ব প্রদান করা হোক না কেনো সে দায়িত্ব আমরা পালনে এবং দেশে একটি সুষ্ঠু পরিবেশ এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশ রক্ষায় আমাদের যদি কোনো দায়িত্ব পালন করা দরকার হয়, আমরা সে দায়িত্ব পালন করবো।
তিনি বলেন, আগামী মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে আমাদের সেনাবাহিনীকে সম্ভবত নিয়োগ করা হবে। আমরা অতীতেও এই দায়িত্ব পালন করেছি। আমরা আমাদের পেশাদারিত্বের সাথে আমাদের অতীত অভিজ্ঞাতার আলোকে আমরা সেই দায়িত্ব সুষ্ঠভাবে পালন করে যেন একটা শান্তিপূর্ণভাবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সম্পন্ন হয় সেই লক্ষ্যে আমাদেরকে নিয়োজিত করা হলে আমরা দায়িত্ব পালন করবো এবং সেনা প্রধান হিসেবে আপনাদের প্রতি আমার এই নির্দেশ থাকবে।
পরিশেষে তিনি বলেন, ‘লাখো শহীদের প্রণের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রাণপ্রিয় স্বাধীনতা। কঠোর অনুশীলন ও প্রশিক্ষণের মাধ্যমে প্রতিটি ক্ষেত্রেই দক্ষতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে আমাদের সেনাবাহিনী। সেই পরিচিতি আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রতিষ্ঠিত করতে হবে, যেমনকরে করে আসছে আমাদের এই সেনাবাহিনী বিগত বছরগুলোতে। আমার দৃঢ বিশ্বাস, দুর্দম এগার- এর প্রতিটি সদস্য প্রশিক্ষণ, প্রশাসন, খেলাধুলো এবং সকল কর্মকা-ের মাধ্যমে উত্তরোত্তর উন্নিতির ধারা অব্যাহত রাখতে সর্বদা সচেষ্ট থাকবে।
অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান আশুলিয়ার নবীনগর এলাকায় সাভার সেনা শপিং কমপ্লেক্সে ও খেজুরটেক রেসিডেন্সিয়াল এরিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন, সাভার ডিওএইচএস এর ভিতরে সেনা স্কুল ও কলেজ, লেক-১, লেক-২ ও কেন্দ্রীয় মসজিদ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
দুর্দম এর সংক্ষিপ্ত ইতিহাস
এই ইউনিট ১৯৮৮ সালে ১৫ জুলাই নয় পদাতিক ডিভিশনের অধীনে সাভার সেনানিবাসে ৪৬ ইস্ট বেঙ্গল হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে ২০০১ সালের ৫ জুলাই বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টে অন্তর্ভূক্ত হয়ে দুর্দম এগার নম ডিপ্লুম ধারণ করে ১১ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট (১১ বীর) নামে পুনর্গঠিত হয়। আধুনিকায়ন এবং যুদ্ধ ক্ষেত্রের প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশ সেনাবাহিনীতে মেকানাইজড ইনফ্যন্ট্রির প্রয়োজনীয়তা অনুভ’ত হয়। তারই ফলশ্রুতিতে ২০০৭ সালের ১ এপ্রিল এই ইউনিট বাংলাদেশ সেনাবাহিনীর সর্বপ্রথম মেকানাইজড ব্যাটালিয়ান হিসেবে রূপান্তরিত হয় এবং ১১ বীর (মেকানাইজ্ড) নাম ধারণ করে। প্রতিষ্ঠার পর থেকে এই ইউনিট আভিযানিক, প্রশিক্ষণ, প্রশাসনিক এবং অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করে আসছে। এই ইউনিট লংগদু জোনে অবস্থানকালে ‘জাতীয় সংসদ নির্বাচন ২০০১’, মাইনীমুখ বাজারে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ এবং ঢাকা সেনানিবাসে অবস্থানকালে অপারেশন ক্লিন হাট-এ অংশগ্রহণ করে। পার্বত্য চট্রগ্রামে কাউন্টার ইন্সারজেন্সি অপারেশনে দায়িত্ব পালন ছাড়াও এই ইউনিট ২০০৫ সালে ব্যানব্যাট-৫ (মোনাক) এর আওতায় ডি আর কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে। এই ইউনিট ২০১৭ সালের ১০ আগস্ট বগুড়া সেনানিবাস হতে সাভার সেনানিবাসে আগমন করে এবং নয় পদাতিক ডিভিশনের আওতাধীন ৭১ মেকানাইজড ব্রিগেডের অধিনস্থ হয়। গত ২০১৭ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস প্যারেডে এই ইউনিট বীর কন্টিনজেন্ট হিসেবে অংশগ্রহণ করে।
খেলার খবর: উইকেটে হালকা সবুজ ঘাস। তবে মেলেনি বাড়তি বাউন্স। এমএ আজিজ স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে ওয়েস্ট ইন্ডিজ দিন পার করেছে সাবলীল খেলেই। কঠিন দিনে দারুণ বোলিং করে কোচের বাহবা কুড়িয়েছেন বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচে নামা নাঈম হাসান। টেস্ট দলে ডাক পাওয়া এ অফস্পিনার রোববার নিয়েছেন দুটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ-৩০৩/৬ (প্রথম দিন শেষে, ম্যাচ দুদিনের)
দুই দিনের ম্যাচের প্রথম দিন খেলা হয়েছে ৮৬.৩ ওভার। যারমধ্যে নাঈম একাই করেছেন ২৭ ওভার। আউট করেছেন সুনিল আমব্রিস ও শিমরন হেটমায়ারকে। বিসিবি একাদশের কোচ মিজানুর রহমান বাবুল সন্তুষ্ট লোকালবয়ের বোলিং দেখে। জানালেন, ‘উইকেট অনুযায়ী খুব ভালো বোলিং করেছেন নাঈম।’
দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৬ উইকেট হারিয়ে ৩০৩ রান। ৮৬.৩ ওভারের সময় আলোস্বল্পতায় বন্ধ হয় খেলা। রেমন রেইফার ১৪ ও কিমো পল ১৮ রানে অপরাজিত থাকেন।
স্বাগতিকদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৫.৩ ওভার বোলিং করেন রিশাদ হোসেন। এ লেগস্পিনার ৫৫ রান দিয়ে পাননি উইকেটের দেখা। একটি করে উইকেট নিয়েছেন শফিউল ইসলাম, ফজলে রাব্বি, সৌম্য সরকার ও রুবেল হোসেন।
দিনের শুরুতেই ক্রেইগ ব্র্যাথওয়েটের (৬) উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ১১ রানের মাথায় শফিউল ইসলামের বলে বোল্ড হন এ বাঁহাতি। দ্বিতীয় উইকেটে শাই হোপ ও কাইরেন পাওয়েল মিলে গড়েন ১৬৩ রানের জুটি।
শাই হোপ ৮৮ রান করে স্বেচ্ছা অবসরে যান। দলের রান দুইশ ছুঁতেই নাঈমের ঘূর্ণিতে বোল্ড হন আমব্রিস (১৭)। ২৪ রান করে হেটমায়ার ফিরে যান নাঈমের দ্বিতীয় শিকার হয়ে।
সেখানে ৭২ রান করে ফজলে মাহমুদের বলে জাকির হাসানের গ্লাভসে ক্যাচ দেন পাওয়েল। উইকেটে থিতু হয়ে যাওয়া শেন ডওরিচকে (২৪) সাজঘরে পাঠান এক বছর পর টেস্ট দলে ফেরা সৌম্য।
দিনের শেষ উইকেটটি নেন বিসিবি একাদশের অধিনায়ক রুবেল হোসেন। রোস্টন চেজকে (৩৫) দারুণ এক স্লোয়ারে বিভ্রান্তে ফেলে এলবিডব্লিউ করেন এ পেসার।
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আরিপের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে…
জিএম সালাহউদ্দিন (শাকিল)-কে আহ্বায়ক এবং প্রভাষক শাহীন আলমকে সদস্য সচিব করে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি)-র সাতক্ষীরা জেলা…
অনলাইন ডেস্ক : পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার ভোতেকোশি নদীতে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯-এ দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন…