সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু

দেশের খবর: আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ রবিবার থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়েছে। বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎকার নেবে দলের মনোনয়ন বোর্ড।
বোর্ডের সদস্যরা হলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী।

সাক্ষাৎকারের সময়সূচি অনুযায়ী, প্রথম দিন আজ রবিবার সকাল ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত রংপুর বিভাগ এবং দুপুর আড়াইটা থেকে রাজশাহী বিভাগের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
এছাড়া সোমবার সকাল ৯টা থেকে দেড়টা পর্যন্ত বরিশাল বিভাগ, দুপুর আড়াইটায় খুলনা বিভাগ, মঙ্গলবার সকাল ৯টা থেকে আড়াইটা পর্যন্ত চট্টগ্রাম বিভাগ, দুপুর আড়াইটা থেকে বৃহত্তর কুমিল্লা ও সিলেট বিভাগ, বুধবার সকাল ৯টা থেকে আড়াইটা পর্যন্ত ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগ এবং দুপুর আড়াইটা থেকে ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১২ নভেম্বর বিএনপি মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ফরম বিক্রি ও জমা শুরু হয়, যা শেষ হয় শুক্রবার রাতে।

এ ব্যাপারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতের সময় আবেদন ফরম জমাদানের রসিদ অবশ্যই সঙ্গে আনতে হবে। মনোনয়নপ্রত্যাশীরা তাদের সমর্থকদের সঙ্গে নিয়ে আসতে পারবেন না। সমর্থকদের সঙ্গে করে আনলে তা অসদাচরণ বলে গণ্য হবে।

তিনি বলেন, গুলশান কার্যালয়কে কেন্দ্র করে এর আশপাশে মনোনয়নপ্রত্যাশী ও আমন্ত্রিতরা ছাড়া অন্য কেউ থাকতে পারবে না। শুধু মহানগর ও জেলাধীন নির্বাচনী এলাকার মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতের সময় ওই মহানগর ও জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন। সংশ্লিষ্ট বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকরাও উপস্থিত থাকবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শহিদুল আলমের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

দেশের খবর: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী শহিদুল আলমকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
রোববার বেলা ১১টার দিকে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। এদিন দুপুরে চেম্বার আদালতে শুনানি হতে পারে বলে জানা গেছে।

গত ১৫ নভেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা এক মামলায় শহিদুল আলমের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। তবে জামিন আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছিলেন, রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবেন তারা।
গত ১২ আগস্ট তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় শহিদুল আলমকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। গত ৫ আগস্ট রাতে রাজধানীর ধানমণ্ডির বাসা থেকে শহিদুলকে আটক করে ডিবি পুলিশ।
মামলায় তার বিরুদ্ধে ফেসবুক ও ইলেকট্রনিক মিডিয়ায় সরকারের বিরুদ্ধে অপপ্রচার এবং শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ আনা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গ; জাতিসংঘে মিয়ানমার বিরোধী প্রস্তাবে ১৪২ দেশের ভোট

অনলাইন ডেস্ক: রোহিঙ্গা সংকট ইস্যুতে উদ্বেগ জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে সদস্য দেশসমূহের উপস্থিতিতে উন্মুক্ত ভোটের মাধ্যমে ওআইসি ও ইউরোপীয় ইউনিয়নের (ইউ) যৌথভাবে আনীত একটি প্রস্তাব গৃহিত হয়েছে। ১৪২টি দেশ এই রেজুলেশনের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় ১০টি দেশ এবং ভোট প্রদানে বিরত থাকে ২৬টি দেশ।

রোহিঙ্গাদের স্বেচ্ছায় নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে প্রত্যাবাসনের বিষয়ে জাতিসংঘ সদর দফতরে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির ওপর এ প্রস্তাব আনা হয়েছিল।

ওআইসি ও ইউ’র পক্ষে যথাক্রমে বাংলাদেশ ও অস্ট্রিয়া এই প্রস্তাব পেশ করে। ওআইসি ও ইইউ’র সকল সদস্যরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র, কানাডা, অষ্ট্রেলিয়া ও মেক্সিকোসহ মোট ১০৩টি দেশ এই প্রস্তাবটি কো-স্পন্সর করে।

ঢাকায় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

এতে বলা হয়, রেজুলেশনটি ভোটে যাওয়ার আগে এর যৌক্তিকতা তুলে ধরে ওআইসির পক্ষে তুরস্ক ও ইইউ’র পক্ষে অস্ট্রিয়া বক্তব্য রাখে। তুরস্ক ও অস্ট্রিয়ার বক্তব্য সমর্থন করে রেজুলেশনের পক্ষে ভোট দানের আহ্বান জানায় যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও বাংলাদেশ।

এসময় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন প্রস্তাবটির বিভিন্ন দিক তুলে ধরে বিশ্বের সবচেয়ে নিপীড়িত জনগোষ্ঠী রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে সদস্যরাষ্ট্রসমূহের প্রতি আহ্বান জানান।

রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে প্রত্যাবাসনের বিষয়ে শেখ হাসিনা সরকারের নীতিগত অবস্থানের কথা আন্তর্জাতিক সম্প্রদায়কে আবারও মনে করিয়ে দেন রাষ্ট্রদূত মাসুদ।

তিনি বলেন, ‘রোহিঙ্গাদের ধরে রাখা বা জোর করে ফেরত পাঠানো এর কোনটিতেই একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের কোনও স্বার্থ নেই।’

রাখাইনে উপযুক্ত পরিবেশ তৈরি হওয়ার আগ পর্যন্ত রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল বাশেলেট। গত ১৪ নভেম্বর এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘এখনও রাখাইন রোহিঙ্গাদের জন্য নিরাপদ নয়। এ অবস্থায় তাদেরকে সেখানে পাঠানো হলে আবারও রোহিঙ্গাদের জীবন হুমকির মুখে পড়বে।’

উল্লেখ্য, গেল বছরের ২৫ অগাস্ট থেকে পরবর্তী কয়েকমাসে রাখাইনে সেনাবাহিনীর নিধনযজ্ঞের মুখে সাগর ও সীমান্ত পেরিয়ে প্রায় ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিসিবি-উইন্ডিজ প্রস্তুতি ম্যাচ শুরু; বড় পরীক্ষায় রুবেল-শফিউল

খেলার খবর: ঘরের মাটিতে উইন্ডিজের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। ২২ নভেম্বর থেকে চট্টগ্রামে প্রথম টেস্ট দিয়ে শুরু মূল লড়াই। তার আগে সফরকারীদের বিপক্ষে দুইদিনের (১৮ ও ১৯ নভেম্বর) প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। রবিবার (১৮ নভেম্বর) চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হবে।

ম্যাচে বিসিবি একাদশকে নেতৃত্ব দেবেন পেসার রুবেল হোসেন। ম্যাচটি রুবেল হোসেন ও শফিউল ইসলামের জন্য অনেক বড় পরীক্ষা। কেননা ভালো করলে উইন্ডিজের বিপক্ষে টেস্ট স্কোয়াডে যুক্ত হতে পারেন তাদের যে কেউ।

এদিকে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পেয়েছেন টেস্ট দলে সুযোগ পাওয়া সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন ও নাঈম হাসান। দলে রয়েছেন ফজলে মাহমুদ রাব্বি ও নাজমুল ইসলাম শান্ত। এছাড়া সদ্য সমাপ্ত ওয়ালটন জাতীয় ক্রিকেট লীগের ২০তম আসরে বল ও ব্যাট হাতে যারা ভাল করেছেন তাদের প্রস্তুতি ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে।

বিসিবি একাদশ: রুবেল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, জাকির হোসেন, মিজানুর রহমান, ফজলে মাহমুদ রাব্বি, ইবাদত হোসেন চৌধুরী, সাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, নাঈম হাসান, শফিউল ইসলাম, রবিউল হক, মোহাম্মদ মিঠুন ও রিশাদ আহমেদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফ্রান্সের প্রেসিডেন্টের জনপ্রিয়তায় ধস

বিদেশের খবর: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জনপ্রিয়তা ২৫ শতাংশ কমেছে। আজ রবিবার প্রকাশিত একটি জনমত জরিপে একথা বলা হয়েছে। খবর এএফপি’র।
আইফোপ নামে একটি জরিপ পরিচালনাকারী সংস্থা জরিপটি চালিয়েছে। জার্নাল দ্যু ডিমাঞ্চি পত্রিকায় জরিপটি প্রকাশিত হয়েছে। জ্বালানী মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী ‘ইয়েলো ভেস্ট’ প্রতিবাদের একদিন পর প্রতিবেদনটি প্রকাশিত হল।

বিশ্লেষকরা বলেন, জ্বালানী মূল্য বৃদ্ধির কারণে ৪০ বছর বয়সী প্রেসিডেন্টের প্রতি জনগণ একেবারেই হতাশ।
এই জরিপে দেখা গেছে নভেম্বর মাসে ম্যাক্রোঁর জনপ্রিয়তা সার্বিকভাবে চার পয়েন্ট কমেছে। মাত্র চার শতাংশ মানুষ বলেছে, তারা ম্যাক্রোঁর কার্যক্রমে ‘অনেক সন্তুষ্ট’। এদিকে ২১ শতাংশ মানুষ বলেছে, ম্যাক্রোঁর প্রতি তারা ‘মোটামুটি সন্তুষ্ট’।
জরিপে ৩৯ শতাংশ জনগণ তার কার্যক্রমে ‘অত্যন্ত অসন্তুষ্ট’। ৯ থেকে ১৭ নভেম্বর ১ হাজার ৯৫৭ জন লোকের ওপর জরিপটি চালানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আইসিসি প্যানেলে দুই বাংলাদেশি আম্পায়ার

খেলার খবর: ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি দারুণ এক সুখবর দিয়েছে বাংলাদেশের দুই আম্পায়ার গাজী সোহেল ও তানভীর আহমেদকে। আইসিসির আম্পায়ারদের প্যানেলে অন্তর্ভুক্ত হয়েছেন তারা। প্যানেলে আগে থেকেই থাকা বাকি দুই বাংলাদেশি হলেন শরফুদ্দৌলা ইবনে সৈকত ও মাসুদুর রহমান মুকুল।

আইসিসির প্যানেলে আইসিসির পূর্ণ সদস্য মানে টেস্ট খেলুড়ে দেশগুলোর প্রত্যেকটি দেশ থেকে আছেন চারজন আম্পায়ার। তবে, কেবল আফগানিস্তান ও নিউজিল্যান্ড থেকে আছেন তিনজন করে। সর্বশেষ জাতীয় লিগ চলাকালেই আইসিসি দুই বাংলাদেশিকে অন্তর্ভুক্ত করার আভাস দিয়েছিল। এবার সেই খবরটাই নিশ্চিত হলো।

এর আগে গেল জুনেই ২০১৮-১৯ মৌসুমের জন্য আইসিসিরি এলিট আম্পায়ারদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে বরাবরের মতো এবারো ছিলেন না কোনো বাংলাদেশি আম্পায়ার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেই অভিষেক হবে গাজী সোহেলের। আগামী ২০ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিনি দ্বিতীয় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়া সিরিজ শুরু আগে আজ থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ ও বিসিবি একাদশের মধ্যকার দুই দিনের প্রস্তুতি ম্যাচেও আম্পায়ার হিসেবে মাসুদুর রহমান মুকুলের সাথে দায়িত্ব পালন করবেন সোহেল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও ভূমিধসে নিহত ৭

বিদেশের খবর: ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও ভূমিধসে কমপক্ষে ৭ জন নিহত হয়েছে। ঘর ছাড়া হয়েছে ৮ হাজারের বেশি মানুষ। দেশটির পক্ষ থেকে গতকাল শনিবার এই তথ্য জানানো হয়। খবর এনডিটিভির।
এনডিটিভির খবরে বলা হয়, ইন্দোনেশিয়ার পশ্চিম সুলায়েসি অঞ্চলে এই ঘটনা ঘটে। দেশটির ৮ হাজারের বেশী মানুষ বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।
দেশটির পক্ষ থেকে জানানো হয়, ভূমিধসে ৮ টি বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়।
এর আগেও দেশটির পশ্চিম সুলায়েসি অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে চলতি বছরের সেপ্টেম্বর মাসে কমপক্ষে দুই হাজার লোকের মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২০ থেকে ২৫ আসন বিশিষ্ট নাগরিকদের জন্য রাখতে চান ড. কামাল

দেশের খবর: ‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। ভোটে যাওয়ার ঘোষণা দিলেও ঐক্যফ্রন্ট শেষ পর্যন্ত মাঠে থাকবে কিনা এ নিয়ে বিরোধী শিবির প্রচার চালাচ্ছিল।
তবে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন গতকাল সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের সমাবেশে স্পষ্ট করে বলেছেন, নির্বাচনে দুই নম্বরি কেন ১০ নম্বরি হলেও ঐক্যফ্রন্ট শেষ পর্যন্ত ভোটে থাকবে।

ড. কামালের এ ঘোষণায় এ ধারণা জাতীয়তাবাদী ও ঐক্যফ্রন্ট সমর্থকদের মধ্যে দৃঢ় হল যে, নির্বাচন থেকে কোনো অবস্থাতেই সরে দাঁড়াবে না তারা।

এদিকে মনোনয়ন ফরম সংগ্রহ ও দাখিলের সময় ঘনিয়ে আসছে। প্রধান প্রধান দলগুলো ইতিমধ্যে শেষ হয়েছে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা নেয়ার কাজ। এখন শুরু হয়েছে দলীয় মনোনয়ন নির্ধারণ করার কাজ।
জাতীয় ঐক্যফ্রন্টভুক্ত পাঁচ দলের মধ্যে জেএসডি, নাগরিক ঐক্য নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে। নাগরিক ঐক্য ৩৫ আসনে দলীয় প্রার্থী ঠিক করেছে। আর আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন জেএসডি ১৩০টিরও বেশি আসনে দলীয় প্রার্থী ঠিক করেছে।

জানা গেছে, ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামও প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করে ফেলেছে। আজ-কালের মধ্যেই সেটি চূড়ান্ত হয়ে যাবে।
ঐক্যফ্রন্ট কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক-শ্রমিক-জনতা লীগও প্রার্থী ঠিক করে রেখেছে। তারা অন্তত পাঁচ আসনে প্রার্থী দিতে চায়।
আর ঐক্যফ্রন্টের প্রধান শরিক বিএনপি সারা দেশে মনোনয়নপ্রত্যাশীদের কাছে মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেয়ার কাজ শেষ করেছে। বিভিন্ন জনমত জরিপ চালিয়ে তারা প্রার্থী বাছাই করছে।
পাঁচ দলের প্রার্থী তালিকা নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি বসবে। সেখানেই ঠিক হবে কোন দল কতটি আসনে প্রার্থী দিচ্ছে। তাদের সবার প্রতীক হবে ধানের শীষ।

এই পাঁচ দলের বাইরেও জাতীয় ঐক্য প্রক্রিয়া থেকেও বেশ কয়েকজন মনোনয়ন পাবেন। সাবেক ডাকসু ভিপি সুলতান মোহাম্মদ মনসুর নির্বাচন করবেন জাতীয় ঐক্য প্রক্রিয়া থেকে।
এ ছাড়া ২০-২৫ আসন নাগরিক সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট নাগরিকদের দেয়ার পরিকল্পনা করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন। ওই সব আসনে সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিদের প্রার্থী করা হবে। এ ছাড়া কিছু চমকও থাকবে।

ভিন্নমতাদর্শের রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার সফল ব্যক্তিদের ওই ২০ থেকে ২৫টি আসনে মনোনয়ন দেয়া হতে পারে।
এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া। তিনি ইতিমধ্যে গণফোরাম থেকে মনোনয়ন ফরম কিনেছেন।
সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিকও ঐক্যফ্রন্টের হয়ে নির্বাচন করবেন বলে শোনা যাচ্ছে। তাকে সিলেট-১ আসন কিংবা ঢাকার একটি আসনে মনোনয়ন দেয়া হতে পারে।

গণফোরামের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানিয়েছে, নবগঠিত রাজনৈতিক মোর্চা জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল গণফোরাম নির্বাচনে অংশ নিতে বিএনপির কাছে ৪০-৫০ আসন চাইবে।
এর মধ্যে প্রায় ২০-২৫টি আসনে দেশের বিশিষ্ট নাগরিকদের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হবে। এরা সবাই গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও ঐক্যফ্রন্ট শীর্ষ নেতাদের কাছে পছন্দনীয় প্রার্থী।
এসব ব্যক্তির মধ্যে রয়েছেন আইনজীবী শাহদীন মালিক, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া, সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আমীর উল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল ইসলাম। তবে কৌশলগত কারণেই এখনই তাদের প্রার্থী হওয়ার বিষয়ে কিছুই জানাতে চাইছেন না গণফোরাম ও জাতীয় ঐক্যফ্রন্ট।
নাম প্রকাশে অনিচ্ছুক গণফোরামের একজন নেতা জানিয়েছেন, এখন পর্যন্ত দলের ১৫০টি মনোনয়ন ফরম বিক্রি করেছেন তারা। যাদের কথা ভাবা হচ্ছে, তারা মনোনয়ন কিনেছেন কিনা এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি।

ড. কামাল হোসেন দলের নেতাকর্মীদের জানিয়েছেন, দেশের বিশিষ্ট ২৫ নাগরিককে এবার নির্বাচনে নির্বাচিত করে সংসদে নেয়া হবে। যাতে করে সংসদে গঠনমূলক আলোচনা হয়। জনগণের কথা সংসদে গিয়ে পৌঁছে। এ লক্ষ্যে দলের অন্য নেতাকর্মীদের মনোনয়নপত্র নেয়া ও চাওয়ার ক্ষেত্রে নিজেদের মধ্যেই বিবেচনা করতে বলেছেন তিনি।

জানা গেছে, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরউল্লাহকে দিয়েও একটি আসনে নির্বাচন করার কথা ভাবা হচ্ছিল। কিন্তু বয়স ও শারীরিক অসুস্থতার কারণে তিনি নির্বাচন করবেন না।

সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টা মঈনুল ইসলামও নির্বাচনে অংশ নেয়ার কথা ছিল। কিন্তু একাধিক মামলায় কারাগারে থাকায় তার নির্বাচন করা অনিশ্চিত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest