সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু আজ

অনলাইন ডেস্ক: প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা আজ রবিবার থেকে শুরু হবে এবং শেষ হবে আগামী ২৬ নভেম্বর। ছয়টি বিষয়ের প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার পরীক্ষার বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) বাদ দেয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ জন পরীক্ষার্থী অংশ নিবে। এই পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ১২ লাখ ৭৮ হাজার ৭৪২ এবং ছাত্রী ১৪ লাখ ৯৮ হাজার ৫২৮ জন।
অন্যদিকে, ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ১৭ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থী অংশ নিবে। এই পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ১ লাখ ৬৬ হাজার ৮১৪ এবং ছাত্রী ১ লাখ ৫১ হাজার ৩৯ জন।

এছাড়াও ৩ হাজার ২৯৪ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী এবারের প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
পরীক্ষা প্রতিদিন সকাল ১০ টা ৩০ মিনিটে শুরু হয়ে শেষ হবে দুপুর ১ টায়। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সমতায় শেষ ইতালি-পর্তুগালের খেলা

খেলার খবর: সান সিরোয় শনিবার রাতে ‘এ’ লিগে গ্রুপ-৩ এর ইতালির ও পর্তুগালের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ৪র্থ মিনিটেই এগিয়ে যেতে পারতো ইতালি। কিন্তু অনেক দূর থেকে লরেন্সো ইনসিনিয়ের বুলেট শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। ফিরতি বল কাছ থেকে উড়িয়ে মারেন চিরো ইম্মোবিলে।

আর ম্যাচের ৩২তম মিনিটে গতিতে ডিফেন্ডারদের পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে ইম্মোবিলের নেওয়া শট এগিয়ে এসে রুখে দেন গোলরক্ষক রুই পাত্রিসিও। তিন মিনিট পর লিওনার্দো বোনুচ্চির হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
৭৩তম মিনিটে ডি-বক্সের মধ্যে থেকে পর্তুগাল জোয়াও মারিওর শট ক্রসবারের একটু উপর দিয়ে যায়। দুই মিনিট পর ইকার্দো কারবাইয়োর নিচু শট ঝাঁপিয়ে ঠেকিয়ে ইতালির আশা বাঁচিয়ে রাখেন গোলরক্ষক জানলুইজি দোন্নারুমা।
শেষ পর্যন্ত কোনো দলেরই আর সাফল্য মেলেনি। ফলে সমতায় শেষ হয় ম্যাচটি। এতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিয়ে উয়েফা নেশন্স লিগে গ্রুপ সেরা হলো পর্তুগাল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নয়াপল্টনের ঘটনার প্রতিবেদন চেয়ে পুলিশকে চিঠি দিয়েছে ইসি

রাজনীতির খবর: রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবেদন পুলিশের কাছে চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ওই সময়ের তোলা ছবি, ভিডিও ও অন্যান্য তথ্য প্রমাণাদিও চেয়েছে। পাশাপাশি এ ঘটনায় কাউকে হয়রানি না করতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে আজ শনিবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ পুলিশ চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ওই ঘটনায় নির্বাচন কমিশন কী করে তা দেখি বলে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে। অপরদিকে, জাতীয় ঐক্যফ্রন্ট আমাদের বলেছে, সরকারের যোগসাজোশে ওই ঘটনা ঘটেছে। এসব কারণে আমরা পুলিশের কাছে প্রতিবেদন চেয়ে চিঠি দিয়েছি। এতে প্রকৃত ঘটনা কী তা জানাতে বলেছি। ওই প্রতিবেদন পাওয়ার পর করণীয় কী তা কমিশন ঠিক করবে।

ইসি সূত্রে জানা গেছে, দলীয় মনোনয়ন ফরম বিতরণের মধ্যে গত বুধবার (১৪ নভেম্বর) নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও পুলিশের দুটি গাড়িতে আগুন দেয়া হয়। এ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে পরস্পরকে দোষারোপ করেছে আওয়ামী লীগ ও বিএনপি। আর পুলিশ বলেছে, বিএনপি নেতা-কর্মীরা বিনা উসকানিতে তাদের ওপর হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপরই পুলিশকে চিঠি দিলো ইসি।

ইসি সূত্র জানিয়েছে, দলীয় কার্যালয়ে মনোনয়ন সংগ্রহ ও জমাকে কেন্দ্র করে মিছিল, শোডাউন হওয়ায় আচরণবিধি লংঘন বন্ধে যথাযথ ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শককে গত ১৩ নভেম্বর চিঠি দেয় নির্বাচন কমিশন। পরদিন নয়া পল্টনে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ওই সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের ঘটনা প্রত্রিকায় প্রকাশিত সংবাদের মাধ্যমে ইসি জেনেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় প্রকৃত তথ্য-উপাত্তসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে। একইসঙ্গে চিঠিতে কাউকে অহেতুক হয়রানি ও মামলায় না জড়াতে বলা হয়েছে।রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবেদন পুলিশের কাছে চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ওই সময়ের তোলা ছবি, ভিডিও ও অন্যান্য তথ্য প্রমাণাদিও চেয়েছে। পাশাপাশি এ ঘটনায় কাউকে হয়রানি না করতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে আজ শনিবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ পুলিশ চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ওই ঘটনায় নির্বাচন কমিশন কী করে তা দেখি বলে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে। অপরদিকে, জাতীয় ঐক্যফ্রন্ট আমাদের বলেছে, সরকারের যোগসাজোশে ওই ঘটনা ঘটেছে। এসব কারণে আমরা পুলিশের কাছে প্রতিবেদন চেয়ে চিঠি দিয়েছি। এতে প্রকৃত ঘটনা কী তা জানাতে বলেছি। ওই প্রতিবেদন পাওয়ার পর করণীয় কী তা কমিশন ঠিক করবে।

ইসি সূত্রে জানা গেছে, দলীয় মনোনয়ন ফরম বিতরণের মধ্যে গত বুধবার (১৪ নভেম্বর) নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও পুলিশের দুটি গাড়িতে আগুন দেয়া হয়। এ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে পরস্পরকে দোষারোপ করেছে আওয়ামী লীগ ও বিএনপি। আর পুলিশ বলেছে, বিএনপি নেতা-কর্মীরা বিনা উসকানিতে তাদের ওপর হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপরই পুলিশকে চিঠি দিলো ইসি।

ইসি সূত্র জানিয়েছে, দলীয় কার্যালয়ে মনোনয়ন সংগ্রহ ও জমাকে কেন্দ্র করে মিছিল, শোডাউন হওয়ায় আচরণবিধি লংঘন বন্ধে যথাযথ ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শককে গত ১৩ নভেম্বর চিঠি দেয় নির্বাচন কমিশন। পরদিন নয়া পল্টনে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ওই সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের ঘটনা প্রত্রিকায় প্রকাশিত সংবাদের মাধ্যমে ইসি জেনেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় প্রকৃত তথ্য-উপাত্তসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে। একইসঙ্গে চিঠিতে কাউকে অহেতুক হয়রানি ও মামলায় না জড়াতে বলা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ হাসিনার প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্ধের দাবি বিএনপির

দেশের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের নানা ঘটনা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: আ ডটার’স টেল’-এর প্রেক্ষাগৃহে প্রদর্শনী বন্ধের দাবি জানিয়েছে বিএনপি।
দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার এক সংবাদ সম্মেলনে এই দাবির পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন। সেখান এই প্রামাণ্যচিত্রে দেশের ইতিহাস, রাজনৈতিক প্রেক্ষাপট ও ক্ষমতার পালাবদল নিয়ে নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশিত হচ্ছে, যা নির্বাচনী আচরণ বিধির লংঘন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের অজানা-অদেখা নানা ঘটনা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: আ ডটার’স টেল’ শুক্রবার থেকে ঢাকা ও চট্টগ্রামের চারটি প্রেক্ষাগৃহে চলছে।
১৯৫২ সালে পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকায় আসা থেকে শুরু করে শেখ হাসিনার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের বিভিন্ন ঘটনা উঠে এসেছে এই প্রামাণ্যচিত্রে।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকা অবস্থায় পরিবারের সব সদস্যসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। এরপর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালে দেশে ফেরা, দিক হারানো আওয়ামী লীগের হাল ধরে দলকে আবার কক্ষপথে ফেরানো, স্বৈরাচারবিরোধী আন্দোলন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রিত্ব- সব বিষয়ই প্রামাণ্যচিত্রে তুলে এনেছেন নির্মাতা।

এই প্রামাণ্যচিত্র জীবন, সংগ্রাম ও সাহসের গল্প বলছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। প্রামাণ্যচিত্রটি দেখে রাজনীতি ও সংস্কৃতি অঙ্গনের অনেকের অভিমত, তরুণ প্রজন্মকে সাহস যোগাবে ও অনুপ্রাণিত করবে এই প্রামাণ্যচিত্র।
তবে প্রেক্ষাগৃহে এর প্রদর্শনের সমালোচনা করে আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির নেতা রিজভী বলছেন, প্রধানমন্ত্রী নির্বাচনী আচরণবিধি মালার ১৪ (২) ধারা ‘ভঙ্গ করে’ গণভবনে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছেন।

“তার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: এ ডটার’স টেল’ ডকুমেন্টারি ফিল্মটি রাজধানীর স্টার সিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার, মতিঝিলের মধুমিতা সিনেমা হল ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে দেখানো হচ্ছে।
“প্রধানমন্ত্রী নির্বাচনে একজন প্রার্থী। শেখ হাসিনা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, সেই কারণে ইতিহাসের নানা ঘটনা, রাজনৈতিক প্রেক্ষাপট, ক্ষমতার পালাবদল, ব্যক্তি ও রাজনৈতিক জীবনের নানা অভিজ্ঞতা এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তার দৃষ্টিভঙ্গি এককেন্দ্রিকভাবে উপস্থাপন করা হয়েছে, যা আচরণবিধির চরম লংঘন।

“অবিলম্বে শেখ হাসিনার ওপর নির্মিত ডকুমেন্টারি ফিল্মটি সিনেমা হলগুলো থেকে প্রত্যাহার করতে হবে।”
নির্বাচনী আচরণবিধির ১২ ধারা তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, “এখানে বলা আছে, ভোটগ্রহণের তিন সাপ্তাহ পূর্বে কোনো প্রকার প্রচার শুরু করা যাবে না। একইসঙ্গে বিধিমালার ১০ (ঙ) ধারা অনুযায়ী নির্বাচনী প্রচারণার জন্য প্রার্থীর ছবি বা প্রার্থীর পক্ষে প্রচারণামূলক কোনো বক্তব্য দেওয়া যাবে না। এই ডকুমেন্টারি ফিল্মটি কি প্রচারণামূলক নয়?”

নির্বাচনী বিধিতে পোস্টার ব্যবহারেও নিষেধাজ্ঞা থাকার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “সিটি করপোরেশন ও পৌর এলাকার কোথাও পোস্টার সাঁটানোর কোনো সুযোগ নাই। অথচ ডকুমেন্টারি ফিল্মটি সিটি করপোরেশন এলাকায় অর্থাৎ সিনেমা হলগুলোয় প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত পোস্টারসহ রীতিমতো মহড়া আকারে প্রচারণা চালানো হচ্ছে।

“ঢাক-ঢোল পিটিয়ে এসব করা হলেও নির্বাচন কমিশন নীরব দর্শকের ভূমিকায়। এই কমিশন পুরোপুরি নির্বিকার।”
রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

নির্বাচন কমিশনের প্রতি এসব বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে রিজভী বলেন, “নির্বাচন কমিশনকে বলব, আপনারা দ্রুত আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নিন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার চেষ্টা করুন। অন্যথায় আপনাদের পরিচালনায় যে নির্বাচন, তা জনগনের কাছে উপহাসে পরিণত হবে।”

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। শুক্রবার ঢাকা মহানগর, চট্টগ্রাম, কুষ্টিয়া, কুমিল্লা, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন স্থানে আটক নেতা-কর্মীদের তালিকা তুলে ধরে তাদের মুক্তির দাবি জানান রিজভী।
সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, নাজমুল হক নান্নু, কেন্দ্রীয় নেতা আশরাফউদ্দিন বকুল, মুনির হোসেন, শাহিন শওকতসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নতুন সংজ্ঞা পেল কিলোগ্রাম

অনলাইন ডেস্ক: ভরের একক কিলোগ্রামকে এতদিন ধরে যে উপায়ে সংজ্ঞায়িত করা হত, তা বদলে দিয়েছেন বিজ্ঞানীরা।

এতদিন ধরে ফ্রান্সের প্যারিসে দুর্ভেদ্য কাচের গোলকে সংরক্ষিত প্লাটিনামের সংকর একটি ধাতবখণ্ডের ওজনকে ‘এক কেজি’ নির্ধারণ করে তার অনুপাতে বিশ্বব্যাপী মাপজোক চলত।

দশকের পর দশক ধরে ওই হিসাবে সূক্ষ্মাতিসূক্ষ্ম তারতম্য পাওয়ায় বেশ চিন্তিত ছিলেন বিজ্ঞানীরা। অবশেষে ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবক আর ব্রায়ান কিবলের স্কেলে মিলল স্বস্তি।

গাণিতিকভাবে ভরের একক নির্ণয়ের পদ্ধতি ঠিক হওয়ায় এখন যে কোনো স্থান থেকে, যে কোনো সময়ে কিলোগ্রামের ওজন পাওয়া যাবে বলে জানিয়েছে বিবিসি।

শুক্রবার ফ্রান্সের ভার্সাইয়ে ওজন ও মাপ নির্ণয় বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বিজ্ঞানীরা কিলোগ্রামের নতুন এ সংজ্ঞার সমর্থনে রায় দেন। এর ফলে ‘ল্য গ্রঁদ কে’-র ওজন থেকে নয়, কিলোগ্রামকে সংজ্ঞায়িত করা হবে বৈদ্যুতিক তরঙ্গের আলোকে।

এতে সাধারণের দৈনন্দিন ওজন মাপামাপিতে পরিবর্তন আসবে না। তবে এর ফলে ওষুধ শিল্প, ন্যানো টেকনোলজি ও ধাতব সংমিশ্রণে যুগান্তকারী পরিবর্তন আসবে।

“এটি একটি অসাধারণ ঘটনা ও অনবদ্য মুহূর্ত। মাপজোকের রীতিতে পরিবর্তন আসায় খানিকটা দুঃখ পেলেও নতুন এ পদ্ধতি অনেক ভালো কাজ করবে বলেই মনে হচ্ছে আমার। এটি বাস্তবায়ন শুরুর বিষয়ে অপেক্ষার তর সইছে না,” বলেন যুক্তরাজ্যের ন্যাশনাল ফিজিক্স ল্যাবরেটরির (এনপিএল) পেরডি উইলিয়ামস।

১৯৮৯ সাল থেকে প্যারিসে সংরক্ষিত ‘ল্য গ্রঁদ কে’-র প্রমাণ ভরের সমান বাটখারায় কিলোগ্রাম মাপার প্রচলন শুরু হয়েছিল। পৃথিবীর সর্বত্র একই ওজন ব্যবস্থা প্রচলনের জন্য ওই ধাতবখণ্ডের রেপ্লিকা বানিয়ে তা দেশে দেশে ছড়িয়ে দেওয়া হয়।

এরপর থেকে প্রতি দশকে অন্তত একবার ওই ‘লা গ্রঁদ কে’ ও তার রেপ্লিকাগুলোর ভর মাপা হত। সাম্প্রতিক বছরগুলোতে মূল ধাতবখণ্ডটি ওজন হারাচ্ছে বলে প্রমাণ পান বিজ্ঞানীরা।

ওজন কমছে রেপ্লিকাগুলোরও। যদিও তা নিয়ে ভাবনা ছিল না, গোল বাধাল ‘লা গ্রঁদ কে’।

বিশ্লেষকদের ধারণা, ওজন মাপার সময় সংরক্ষিত স্থান থেকে একে বের করে আনা ও ফের ঢোকানো এবং যে কাচের গোলকে এটি ছিল তার কোনো পারিপার্শ্বিকতা বদলের কারণেই মূল পরিমাপকটি ওজন হারাচ্ছে। এ কারণেই এমন একটি পদ্ধতি খোঁজা হচ্ছিল যাতে এ ধরনের শঙ্কা থাকবে না।

ত্রাতা হয়ে এল নোবেলজয়ী জার্মান বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্কের বৈদ্যুতিক তরঙ্গ মাপার তত্ত্ব। সেখানেই একটি ধ্রুবক ‘এইচ’ এর অস্তিত্ব পাওয়া যায়, যা পরে পরিচিত পেয়েছিল ‘প্ল্যাঙ্কের ধ্রুবক’ হিসেবে।

এই এইচের একক হচ্ছে- কিলোগ্রাম বর্গমিটার পার সেকেন্ড। হিসাবটির ভেতরেই কিলোগ্রাম থাকায়, কেবল আয়তন আর সময়ের হিসাব পেলেই কেল্লাফতে।

কিন্তু প্ল্যাঙ্কের ধ্রুবক ‘এইচ’ এর মান এতই ক্ষুদ্র যে তা বের করা এবং এর সঠিকতা ঠিক রাখা বেশ ঝক্কির। সেখানে সাহায্যকর্তা হিসেবে হাজির হলেন বিজ্ঞানী ড. ব্রায়ান কিবল। তার সুপার-অ্যাকুরেট সেট অব স্কেল ব্যবহারে ০.০০০০০১ শতাংশ ক্ষেত্রেও ‘এইচ’ পাওয়া যাবে নির্ভুলভাবে।

এভাবেই বৈদ্যুতিক তরঙ্গ থেকে মিলবে কিলোগ্রামের আরও নিখুঁত সংজ্ঞা, যা রোমাঞ্চিত করছে এনপিএলের আরেক বিজ্ঞানী ইয়ান রবিনসনকেও।

“চমৎকার অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে এটিই সঠিক সিদ্ধান্ত। যখন আমরা এটি (বাস্তবায়ন) করতে পারবো, তা স্থিতিশীল থাকবে সুদূর ভবিষ্যত পর্যন্ত,” বলেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আগামীকাল থেকে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু

অনলাইন ডেস্ক: প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা আগামীকাল রোববার থেকে শুরু হবে এবং শেষ হবে আগামী ২৬ নভেম্বর।
ছয়টি বিষয়ের প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার পরীক্ষার বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) বাদ দেয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ জন পরীক্ষার্থী অংশ নিবে। এই পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ১২ লাখ ৭৮ হাজার ৭৪২ এবং ছাত্রী ১৪ লাখ ৯৮ হাজার ৫২৮ জন।
অন্যদিকে, ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ১৭ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থী অংশ নিবে। এই পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ১ লাখ ৬৬ হাজার ৮১৪ এবং ছাত্রী ১ লাখ ৫১ হাজার ৩৯ জন।
এছাড়াও ৩ হাজার ২৯৪ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী এবারের প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
পরীক্ষা প্রতিদিন সকাল ১০ টা ৩০ মিনিটে শুরু হয়ে শেষ হবে দুপুর ১ টায়। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা-২সহ ৩৫ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী ঘোষণা

অনলাইন ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৫টি আসন থেকে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে নাগরিক ঐক্য।

শনিবার সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তালিকা ঘোষণা করা হয়।

ঘোষিত তালিকা অনুযায়ী, বগুড়া-২ আসনে থেকে নির্বাচনে অংশ নেবেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, নারায়ণগঞ্জ-১ আসনে ফাতেমা ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মো. মোবারক হোসেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ডা. মো. ফরিদ আহমেদ, খুলনা-৩ আসনে মোড়ল আসাদুজ্জামান, সিরাজগঞ্জ-৫ আসনে মো. আব্দুন নূর, ময়মনসিংহ-২ আসনে অ্যাডভোকেট নজরুল ইসলাম, পাবনা-৪ আসনে শাহনাজ হক (রানু), ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে মো. জিয়াউল হক সরকার, কুমিল্লা-২ আসনে মো. ইকবাল কবির, জামালপুর-৩ আসনে নঈম জাহাঙ্গীর, রংপুর-৫ আসনে মোফাখখারুল ইসলাম নবাব, ঢাকা-১৬ আসনে মো. সাদাকাত খান ফাক্কু, ফেনী-১ আসনে মো. খায়রুল বশর মজুমদার, কুমিল্লা-৫ আসনে ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী, কিশোরগঞ্জ-৫ আসনে তফজ্জল হোসেন, কুমিল্লা-১১ আসনে আমিনুল ইসলাম বাদশা, সিলেট-৬ আসনে জিল্লুর আহমেদ চৌধুরী (দিপু), বরিশাল-৪ আসনে জে এম নুরুর রহমান, চাঁদপুর-৩ আসনে অ্যাডভোকেট ফজলুল হক সরকার, ঢাকা-১১ আসনে আনিসুর রহমান খসরু, নেত্রকোনা-২ আসনে অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, গাজীপুর-২ আসনে ডা. নাজিমউদ্দিন আহমেদ, বাগেরহাট-৩ আসনে দিদারুল আল বাবুল, লক্ষীপুর-১ আসনে মমিনুল ইসলাম, সাতক্ষীরা-২ আসনে অ্যাডভোকেট ড. রবিউল ইসলাম, নোয়াখালী-১ আসনে মিয়া শহিদ হোসাইন, নারায়ণগঞ্জ-৫ আসনে এস এম আকরাম, রংপুর-৪ আসনে মোস্তফা জাফর হায়দার, গাজীপুর-৫ আসনে গোলাম আনোয়ার হোসেন চৌধুরী, সিরাজগঞ্জ-৬ আসনে মো. মেরাজুল ইসলাম স্বপন, টাঙ্গাইল-৫ আসনে সৈয়দ হারুন-অর-রশীদ, রংপুর-১ আসনে শাহ্ মো. রহমতউল্লাহ, নারায়ণগঞ্জ-৩ আসনে মো. আবু হানিফ হৃদয়, চাঁদপুর-১ আসনে শহীদুল্লাহ কায়সার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ রাসেল শিশু কিশোর পরিষদের পক্ষ থেকে নজরুল ইসলামের জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক:
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামের ৬৭তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়েছে। শনিবার বিকালে সুলতানপুরস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান রাশি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ, জেলা পরিষদের সদস্য মনিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ নেতা কামরুল ইসলাম, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি সবুর খান, যুগ্ম সম্পাদক আঃ মুজিদ, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক কবির হোসেন, সহ-সভাপতি কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সেলিম, রহমান, সাংগঠনিক সম্পাদক মেজবাহুল হুদা, সহ- সাংগঠনিক নাজমুল হুদা, কুখরালী আমতলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক নূর মনোয়ার, সহ-সভাপতি ফারুক, শহীদুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শুকুর মাহমুদ, ইদ্রীস, শেখ মহসিন, মোবারক হোসেন, সাইফুল ইসলাম, শাহিন গাজী, আল মামুন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে নজরুল ইসলামের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest