সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

সাতক্ষীরায় পিএসসি পরীক্ষার্থী ৩৬৮০৫ জন ॥ পরীক্ষা শুরু রবিবার

নিজস্ব প্রতিবেদক :
সারা দেশের ন্যায় সাতক্ষীরাতেও রোববার থেকে শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা- ২০১৮। সাতক্ষীরা জেলার ৭ টি উপজেলার ৯০ টি কেন্দ্রের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৬ হাজার ৮শ ৫ জন। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা মোট ৩১ হাজার ৭ শ ২৩ জন। এর মধ্যে বালক ১৪ হাজার ৯শ ২৪ জন ও বালিকা ১৬ হাজার ৭ শ ৯৯ জন। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৮২ জন। এর মধ্যে বালক ২ হাজার ৭শ ৫৫ জন এবং বালিকা ২ হাজার ৩ শ ২৭ জন।
আশাশুনি উপজেলায় ১৪ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ২ শ ৯০ জন। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ২শ ৮৫। এর মধ্যে বালক ১ হাজার ৯ শ ৯১ জন এবং বালিকা ২ হাজার ২ শ ৯৪। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৫ জন। এর মধ্যে বালক ৫শ ৭১ এবং বালিকা ৪ শ ৩৪ জন।
কলারোয়া উপজেলায় ১৩ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ২ শ ২৮ জন। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৭শ ১৮ জন। এর মধ্যে বালক ১ হাজার ৭শ ৬০ জন এবং বালিকা ১ হাজার ৯শ ৮৫ জন। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ৫শ ১০ জন। এর মধ্যে বালক ৩শ ৩ জন এবং বালিকা ২শ ৭ জন।
কালিগঞ্জ উপজেলায় ১২ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৯শ ৮ জন। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ২শ ৭১ জন। এর মধ্যে বালক ২ হাজার ৪৪ জন এবং বালিকা ২ হাজার ২শ ২৭ জন। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরিক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ৬শ ৩৭ জন। এর মধ্যে বালক ৩শ ৪১ জন এবং বালিকা ২ শ ৯৬ জন।
তালা উপজেলায় ১২টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ১শ ৬৯ জন। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৬শ ৩৩ জন। এর মধ্যে বালক ২ হাজার ২শ ৫৩ জন এবং বালিকা ২ হাজার ৩শ ৮০ জন। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ৫ শ ৩৬ জন। এর মধ্যে বালক ২শ ৭৪ জন এবং বালিকা ২শ ৬২জন।
দেবহাটা উপজেলায় ৬টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৭৩ জন। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৮শ ৬ জন। এর মধ্যে বালক ৮শ ৩৩ জন এবং বালিকা ৯ শ ৭৩ জন। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ২ শ ৬৭ জন। এর মধ্যে বালক ১শ ৩৮ জন এবং বালিকা ১শ ২৯ জন।
শ্যামনগর উপজেলায় ১৪ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৯শ ৬৬ জন। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ১শ ৮৫ জন। এর মধ্যে বালক ২ হাজার ৮শ ৫৮ জন এবং বালিকা ৩ হাজার ৩শ ২৭ জন। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ৭ শ ৮১ জন। এর মধ্যে বালক ৪শ ১ জন এবং বালিকা ৩শ ৮০ জন।
সাতক্ষীরা সদর উপজেলায় ১৯ টি কেন্দ্রে শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮ হাজার ১ শ ৭১ জন। প্রাথমিক শিক্ষা সম্পানী পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৮শ ২৫ জন। এর মধ্যে বালক ৩ হাজার ১শ ৮৫ জন এবং বালিকা ৩ হাজার ৬শ ৪০জন। ইবতেদায়ী শিক্ষা সমপানী পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৩শ ৪৬ জন। এর মধ্যে বালক ৭শ ২৭ জন এবং বালিকা ৬শ ১৯ জন।
এ বিষয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন বলেন, এ বছর ৯০ টি কেন্দ্রে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বারের পরীক্ষা নকল মুক্ত করতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এ ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, এবারে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা নকলমুক্ত করতে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোমলমতি শিশুরা যাতে কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই নির্বিঘেœ পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারে সে ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসসহ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নজরুল ইসলামের ৬৭তম জন্ম দিনে তাঁতীলীগের শুভেচ্ছা

 

সাতক্ষীরা সদর উপজেলা তাঁতীলীগের পক্ষ থেকে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামের ৬৭তম জন্ম দিন উপলক্ষ্যে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে আলহাজ¦ নজরুল ইসলামের নিজস্ব বাসভবনে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ, কৃষি বিষয়ক সম্পাদক সম্পাদক মনিরুল হোসেন মাছুম, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, সদর উপজেলা তাঁতীলীগের আহবায়ক সাগর হোসেন, সদস্য সচিব মোঃ মশিয়ার রহমান ঈদুল, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান, সদস্য ওলিউর রহমান, সাগর হোসেন প্রমুখ। শুভেচ্ছা প্রদানকালে নেতৃবৃন্দ নজরুল ইসলামের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবিশ্বাস্য হলেও সত্য, তৈরি হয়েছে ‘নকল সূর্য’!

অনলাইন ডেস্ক: পৃথিবীতেই তৈরি হয়েছে একটি ‘নকল সূর্য’! বিষয়টি সবার কাছে বেশ অবাক লাগলেও সত্য যে, চীন একটি ‘নকল সূর্য’ তৈরি করেছে। যেটি কিনা আসল সূর্যের চাইতে বেশি উত্তপ্ত। শুধু তাই নয়, নকল সূর্য নাকি রয়েছে পৃথিবীতেই।

এর আগে শোনা গিয়েছে, চীন নাকি আকাশে নকল চাঁদ স্থাপন করবে। সেই নকল চাঁদ নাকি চিরচেনা চাঁদের থেকেও বেশি উজ্জ্বল আলো দেবে। আর এবার তারা একটি ‘নকল সূর্য’ বানিয়ে ফেলেছে। বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সর্বভারতীয় সংবাদমাধ্যম।

প্রতিবেদন বলা হয়, চীনা বিজ্ঞানীরা সূর্যটি তৈরি করেছে ভবিষ্যতে শক্তির উৎস হিসেবে। যেখানে সূর্যের কেন্দ্রের তাপমাত্রা দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস, সেখানে এই বস্তুটির তাপমাত্রা ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস। ‘ইনস্টিটিউট অফ প্লাজমা ফিজিক্স’-এ নির্মিত এই নকল সূর্যের মধ্যে অবিকল আসল সূর্যের মধ্যে যে ভাবে শক্তি উৎপন্ন হয়, সেই পদ্ধতি অবলম্বন করা হয়েছে।
স্বাভাবিকভাবে বুঝাই যায়, এ যন্ত্রটি তৈরি করতে ও প্রতিদিন তাকে চালাতে বিপুল খরচ হয়েছে। প্রোজেক্টে নিউক্লিয়ার সংযোজন পদ্ধতিতে এই তাপ নির্মিত হয়েছে।

জানা যায়, যন্ত্রটি তৈরির পর এর পিছনে দৈনন্দিন খরচ ১৫ হাজার ডলার। তবে এতো খরচের পরও চীনের নতুন উদ্ভাবনকে ঘিরে উচ্ছ্বসিত গোটা বিজ্ঞানী মহল। তারা মনে করছেন, নতুন এই আবিষ্কার পৃথিবীর ভবিষ্যতে দারুণ প্রয়োজনীয় হয়ে উঠতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৫টি বাজে অভ্যাসের কারণে দ্রুত চুল পড়ে যায়

অনলাইন ডেস্ক: চুল পড়ে যাচ্ছে নারী পুরুষ উভয়কেই সৌন্দর্যে একটা বিশাল ভূমিকা পালন করে আপনার চুল। চেহারা সুন্দর দেখাতে তো বটেই, আপনাকে তরুণ দেখাতেও চুলের গুরুত্ব অপরিসীম। তবে আজকাল সকলেরই চুল পড়ার সমস্যা। এত চেষ্টা করে, নানান রকম তেল-শ্যাম্পু ব্যবহার করেও আটকানো যাচ্ছে না চুলের পড়ে যাওয়া। কেন জানেন? আপনারই কিছু ভুলের কারণে! আপনি নিজেই প্রতিনিয়ত করছেন এমন কিছু ভুল, যার কারণে হারিয়ে ফেলছেন চুলের সৌন্দর্য।

অতিরিক্ত মানসিক চাপ
অবাক হলেও সত্যি যে মানসিক চাপের কারণে চুল পড়ে যায়। NYU Langone Medical Center এর ড্যারমাটোলজি ডিপার্টমেন্টের প্রফেসরদের মতে ‘মানসিক চাপের কারণে আমাদের ইমোশনের যে তারতম্য ঘটে এতে চুলের স্বাভাবিক বৃদ্ধি এবং মজবুত থাকা নষ্ট হয়, আর সে কারনেই অস্বাভাবিক হারে চুল পড়া শুরু হয়’। এই চুল পড়ার ব্যাপারটি মানসিক চাপে পড়ার ৬ সপ্তাহ থেকে ৩ মাসের মধ্যে শুরু হয়। তাই মানসিক চাপের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করা উচিৎ।

খুব শক্ত করে চুল বাঁধা
অনেকে মনে করেন শক্ত করে চুল বাঁধলে চুল দ্রুত বাড়ে। কিন্তু এটি অনেক বড় একটি ভুল ধারনা। শক্ত করে চুল বাঁধলে চুলের গোড়ায় চাপ পড়ে অনেক বেশি যার কারণে চুল পড়া শুরু হয়। বেশি শক্ত করে চুল বাঁধার ফলে চুলের ফলিকল অনেক ক্ষতিগ্রস্থ হয়। পরবর্তীতে এই ক্ষতির কারণে নতুন করে চুল গজানোতেও বাঁধা পাওয়া যায়। তাই চুল কখনোই বেশি শক্ত করে বাধবেন না। যতোটা সম্ভব ঢিলে করে চুল বাঁধুন।

অতিরিক্ত স্টাইলিং
অনেকেই যুগের সাথে তাল মিলাতে যেয়ে চুলের স্টাইলের পরিবর্তন করে থাকেন অনেক দ্রুত। চুল রঙ করা, স্ট্রেইট করা, কার্ল করা, হেয়ার ড্রায়ার ব্যবহার করা এই সবই চুল ভাঙা, চুল পড়ার প্রধান কারণ। দ্রুত চুলের স্টাইলের পরিবর্তনের কারণে চুলের ফলিকল ক্ষতিগ্রস্থ হয়, মাথার ত্বকে সমস্যা দেখা দেয়। ফলে অতিরিক্ত চুল পড়া শুরু হয় কিন্তু সঠিক মাত্রায় চুল গজায় না। তাই চুলের স্টাইল একটু ধীরে সুস্থে পরিবর্তন করা জরুরী। এবং প্রয়োজন না হলে চুলের এই ধরণের স্টাইলিং না করাই ভালো।

ভেজা চুল আঁচড়ানো
অনেকেরই ভেজা চুল আঁচড়ানোর বাজে অভ্যাস রয়েছে। সময়ের অভাবে কিংবা আলসেমির কারণে অনেকেই গোসল শেষে ভেজা চুল আঁচড়ে ফেলেন। এতে করে চুলের গোঁড়া নরম হয়ে যায় একেবারে। এবং চুলের জট ছাড়াতে যেয়ে চুলের ফলিকল নষ্ট হয়। ফলে অনেক বেশি মাত্রায় চুল পড়া শুরু হয়। তাই ভেজা চুল আঁচড়ানোর বাজে অভ্যাসটি দ্রুত তাগ করুন।

বাজে খাদ্যাভ্যাস
খাদ্যতালিকায় চুলের জন্য প্রয়োজনীয় পুষ্টিসমৃদ্ধ খাবার না থাকা চুল পড়ার জন্য অনেকাংশে দায়ী। আমরা বিভিন্ন সময় অস্বাস্থ্যকর অঙ্ক খাবার খেয়ে থাকি যার কারনেও আমাদের চুলের ফলিকল এবং মাথার ত্বক ক্ষতিগ্রস্থ হয়। ফাস্ট ফুড জাতীয় খাবার বেশি খেলে চুলের টিস্যু নষ্ট হয়ে যায় দ্রুত। তাই খাদ্যতালিকার প্রতি নজর রাখুন। ফাস্ট ফুড জাতীয় খাবার বেশি খাবেন না। প্রোটিন সমৃদ্ধ খাবার রাখুন খাদ্যতালিকায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শরীরের হাড় ক্ষয় করে যেসব খাবার

স্বাস্থ্য কণিকা: সুস্থ হাড় গঠন সুস্বাস্থ্যের জন্য এবং জীবনের সকল পর্যায়েই অত্যন্ত গুরুত্বপূর্ণ।আপনার শৈশব, কৈশোর তরুণ-যুব বয়সের খাবারের মাধ্যমে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ সমূহ আপনার হারের অন্তর্ভুক্ত হয়।একসময় আপনি ত্রিশের কোঠায় পা দেন, তখন আপনি হাড়-ভরের সর্বোচ্চ শিখরে আরোহন করেন। এই সময়ের মধ্যে যদি কোন কারণে আপনার পর্যাপ্ত হাড়-ভর (bone mass) তৈরি না হয়, কিংবা পরবর্তীতে হাড়-ভর হ্রাস পায়, তাহলে হাড়-ভঙ্গুরতা বৃদ্ধির ঝুঁকি বাড়তে থাকে, যার ফলে হাড় সহজে ভেঙ্গে যেতে পারে।

শরীরের হাড় মানেই খুব শক্ত তা কিন্তু নয়। বরং মানুষের শরীরের হাড় কিছু কিছু কারণে খুবই নরম বা ভঙ্গুর হয়ে যেতে পারে। অস্টিওপোরোসিস হাড়ের রোগের মধ্যে অন্যতম। এই রোগে আক্রান্তদের হাড় ধীরে ধীরে ক্ষয়ে যেতে থাকে। হাড় ক্ষয়ের জন্য কিছু খাবারও দায়ী থাকে। দেখুন কী কী খাবার আপনার শরীরের হাড় ক্ষয়ের জন্য দায়ী।

অতিরিক্ত লবণাক্ত খাবার মানব শরীরের হাড়কে দুর্বল করে দেয়। লবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড দেহ থেকে ক্যালসিয়াম বের করে দেয়। ফলে হাড় হয়ে ভঙ্গুর বা ক্ষয়িষ্ণু। খাবারে সাথে বাড়তি লবণ খাওয়া ছাড়াও ফাস্ট ফুড, কাচা খাবার, সালাদ কিংবা চিপসে মেশানো লবণ আপনার হাড়ের জন্য মারাত্মক হয়ে উঠতে পারে।

একটু ভরপেট খাওয়া হলেই অনেকেই সফট ড্রিংকস বা কোমল পানীয়ের জন্য অস্থির হয়ে পড়েন। জেনে রাখুন, এই কোমল পানীয় প্রতিনিয়ত হাড় ক্ষয় করে চলেছে। এই সমস্ত কোমল পানীয়ে থাকা ফসফরিক এসিড মানুষের প্রাকৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেহের ক্যালসিয়াম দূর করে দেয়। আর ধীরে ধীরে হাড় হয়ে ওঠে ক্ষয়িষ্ণু।
শরীরের হাড় ক্ষয় করে যেসব খাবার।

অনেকেরই চা পানের নেশা থাকে। দিনে এক-দুই কাপ চা শরীরের জন্য তেমন ক্ষতিকর কিছু নয়, বরং উপকারী। এর বেশি হলেই শরীরে অধিক মাত্রায় ক্যাফেইন প্রবেশ করে। যা হাড়ের ক্ষয়ের জন্য দায়ী।

প্রতিদিনের খাবার তালিকায় যাদের মাংস থাকতেই হয় তাঁদের জন্য দুঃসংবাদ হলো, মাংসে থাকা অতিরিক্ত প্রোটিন শরীরে থাকা ক্যালশিয়ামকে কাজ করতে বাধা দেয়।ফলে হাড়ে ক্যালশিয়ামের ঘাটতি তৈরি হয়। এক সময় হাড় হয়ে পড়ে দুর্বল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমি নমিনেশন না পেলেও নৌকা প্রতীক নিয়ে কাজ করব

অনলাইন ডেস্ক: মাস দেড়েক পরেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন। তাই চারপাশে এখন নির্বাচনী আমেজ। নেতা কর্মীরা নিজ নিজ দিল এর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এবার লক্ষণীয় ভাবে দেশের প্রধান দুই দলে যুক্ত হয়েছে চলচ্চিত্র, সংগীত ও খেলাধূলা অঙ্গণের অনেকেই।

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান। ইতোমধ্যে তিনি আওয়ামী লীগের হয়ে মনোনয় কিনেছেন। সেই সঙ্গে নিজ এলাকায় নির্বাচনী প্রচারণাও চালাচ্ছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন তিনি।

নির্বাচনের বিষয়ে শাকিল খান বলেন, ‘মনোনয়ন কেনার অনেক আগে থেকেই আমি নির্বাচনের কাজে মাঠে নেমেছি। আমি আওয়ামী লীগ থেকে বাগেরহাট-৩ আসন থেকে মনোনয় কিনেছি। আশা করি আমি মনোনয়ন পাবো ‘
আমি দলের জন্য কাজ করছি উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আমার জন্য না দলের প্রতি আমার কর্তব্য পালন করছি। আর যেই নমিনেশন পাবে তার প্রতিই আমার পূর্ণ সমর্থন থাকবে। তবে আওয়ামী লীগ এর জন্য আমার সবটুকু উজাড় করে দেব।’

শাকিল খান আরও বলেন, ‘আমি মনোনয়ন পাওয়ার বিষয়ে অনেকটা আশা বাদী। যদিও পাওয়ার বিষয়ে এখনও কোনও গ্রিন সিগন্যাল পাইনি। তবে প্রধানমন্ত্রী আমাকে নির্বাচনী প্রচারণা করতে বলেছেন। আর এ জন্যই আমি নৌকার প্রচারণা করে যাচ্ছি।’

প্রসঙ্গত, ‘আমার ঘর আমার বেহেশত’ ছবির মাধ্যমে ১৯৯৭ সালে চলচ্চিত্রে পদার্পন করেন শাকিল খান। চলচ্চিত্র অভিনেতা শাকিল খান বর্তমানে চলচ্চিত্র থেকে দুরে সরে এসে ব্যবসায় মনযোগ দিয়েছেন। ‘রোজ হারবাল’ নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তিনি। ব্যবসার পাশাপাশি সামাজিক কাজেও যোগ দিয়েছেন শাকিল খান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাথটাব ভর্তি পয়সা নিয়ে অ্যাপল স্টোরে হাজির যুবক

অনলাইন ডেস্ক: আপনার আইফোন থাকা আর কোনো দামি গয়না থাকা অনেকটা একই রকম। কারণ আইফোন কেনার জন্য অনেকে কী পাগলামিটাই না করেন! এবার আইফোন কেনা নিয়ে মজার একটি কাণ্ড ঘটাল এক যুবক। আর এই কাণ্ডের সাক্ষী হয়ে থাকলেন রাশিয়ার মস্কোর একটি শপিং মলের অ্যাপল স্টোরের কর্মীরা।

জানা গেছে, আইফোনের লেটেস্ট মডেল iPhone XS কিনতে ৩৫০ কিলোগ্রাম ওজনের এক বাথটাব ভর্তি খুচরো পয়সা নিয়ে স্টোরে হাজির হন এক যুবক। গুনে দেখা যায়, ওই বাথটবে ছিল ১,৩০০ ইউরোর রাশিয়ান রুবলের কয়েন। এই কয়েন গুনতে রীতিমতো ঘাম ছুটে যায় অ্যাপল স্টোরের কর্মীদের। এ সময় মজার এই ঘটনাটি ক্যামেরাবন্দি করেন স্টোরে আসা অন্য ক্রেতারা।

এ ব্যাপারে ওই অ্যাপল স্টোরের জনসংযোগের দায়িত্বে থাকা লুডমিলা সেমুশিনা জানান, ভিয়াতোস্লাভ কোভালেকো এক বাথটাব খুচরো কয়েন নিয়ে আসার আগে এখানে ফোন করেছিলেন। জানিয়েছিলেন, তিনি বাথটাবভর্তি কয়েন নিয়ে iPhone XS কিনতে আসছেন। কিন্তু বিষয়টা তখন ‘ঠাট্টা’ বলেই মনে হয়েছিল।

সেমুশিনা বলেন, ভাগ্যিস এমন ক্রেতা স্টোরে রোজ রোজ আসেন না!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আচরণবিধি লঙ্ঘনে ক্ষোভ সিপিবির

দেশের খবর: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরও বিভিন্ন পক্ষ থেকে নিয়ম-কানুন না মানায় ক্ষোভ প্রকাশ করেছে সিপিবি। আজ শনিবার এসব আচরণবিধি লঙ্ঘন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

শনিবার রাজধানীর পল্টনে মুক্তিভবনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন এলাকার মনোনয়ন প্রত্যাশীদের আবেদনপত্র জমা দেয়ার সময় মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ক্ষমতায় কোনো সময় আওয়ামী লীগ কোনো সময় বিএনপি থেকেছে। তারা বিরোধী দলে থাকলে অবাধ, নিরপেক্ষ নির্বাচনের কথা বলে আর ক্ষমতায় গেলে ক্ষমতা কুক্ষিগত করে। লুটপাটের জন্য এদের কাছে ক্ষমতা অপরিহার্য। তাই এই দুই গোষ্ঠীর হাত থেকে দেশ বাঁচাতে একমাত্র নীতিনিষ্ঠ শক্তি বাম গণতান্ত্রিক জোট ভোটের সংগ্রামে নেমেছে।

বাম গণতান্ত্রিক জোটের ভোটের এ সংগ্রামে মানুষকে সচেতন ও সংগঠিত করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-১ এর প্রার্থী মো. মনিরুজ্জামান চন্দন, নারায়ণগঞ্জ-২-এ হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ-৩ -এ আব্দুস সালাম বাবুল, নারায়ণগঞ্জ-৪ এর প্রার্থী ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ-৫ এর প্রার্থী অ্যাডভোকেট মণ্টু ঘোষের হাতে আবেদপত্রের ফরম তুলে দেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest