সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

খালেদা জিয়াকে জেল দেওয়া বিচারকের বিরুদ্ধে মামলা করবো: কাদের সিদ্দিকী

দেশের খবর: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম বলেন, আমি নির্বাচনই করতে চাই না। সারাদেশ ঘুরে শেখ হাসিনাকে দেখাতে চাই তিনি নৌকা নিয়ে কতদূর যেতে পারেন। তিনি একাই বঙ্গবন্ধুর কন্যা নন আমিও বঙ্গবন্ধুর রাজনৈতিক পুত্র। আমার গায়ে বঙ্গবন্ধুর রক্ত না থাকলেও বঙ্গবন্ধুর আদর্শ রয়েছে।

ভোট ডাকাতি দিবস পালন উপলক্ষে শনিবার বিকেলে সখীপুরে তার বাসভবনে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশে এত বড় কারাগার নেই যেখানে খালেদা জিয়াকে আটকে রাখা যায়। যে টাকা তছরূপ হয়নি সেই ২ কোটি টাকার জন্য বিচারক খালেদা জিয়াকে শাস্তি দিয়েছেন। আমরা ওই বিচারকের বিরুদ্ধে মামলা করবো।

বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বলেন, আজকের ‘ধানের শীষ’ প্রতীক আপনাদের না! ধানের শীষ এখন জাতীয় ঐক্যফ্রন্টের। আমরা যখন চলে যাবো সেদিন আপনাদের প্রতীক হবে। আগামী নির্বাচন অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়াকে মুক্ত করবার নির্বাচন।

তিনি আরও বলেন, অনেক কথা শুনেছি। শেষ পর্যন্ত রাজাকারের খেতাব পেয়েছি। তাই গত ছয় বছরে আমি শহীদ মিনার, স্মৃতিসৌধ ও গণভবনে যাইনি। ৭৫’র প্রতিরোধ যোদ্ধাদের মিলনমেলার বিষয়ে কথা বলতে গণভবনে যাওয়ার জন্য ৯বার ফোন করে ব্যর্থ হয়েছি। পরে চিঠিও লিখেছি কিন্তু জবাব পাইনি। আগামী ৩০ ডিসেম্বরের পর ওনাকেই (শেখ হাসিনা) আমাকে চিঠি লিখতে হবে।

সভায় স্থানীয় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আতোয়ার রহমানের সভাপতিত্বে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মুহাম্মদ মনসুর, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবীবুর রহমান তালুকদার বীরপ্রতিক, জেলা সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম, সহসভাপতি আব্দুল হালিম সরকার, মীর জুলফিকার শামীম বক্তব্য দেন। সভায় স্থানীয় বিএনপি নেতা ও দলের মনোনয়ন প্রত্যাশী শেখ মোহাম্মদ হাবীব, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম, শরীফ হোসেন পাপ্পুও বক্তব্য দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঐক্যফ্রন্টে যোগ দিলেন সাবেক অর্থমন্ত্রীর ছেলে রেজা কিবরিয়া

দেশের খবর: জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিলেন আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী মরহুম শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া। হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে তিনি নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন। এ কারণে গতকাল শুক্রবার বিকেলে দেশে ফিরেছেন ড. রেজা কিবরিয়া।

গণমাধ্যমকে তিনি বলেন, আমি সবসময়ই জন্মস্থান নবীগঞ্জ-বাহুবল আসনেই নির্বাচন করতে আগ্রহী ছিলাম। এবার ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য দেশে এসেছি।
ড. রেজার বাবা শাহ এএমএস কিবরিয়া আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। পরে ১৯৯৬ সালে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। পরে শাহ এ এম এস কিবরিয়া ২০০১ সালের নির্বাচনে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনের এমপি হন। ২০০৫ সালে এক জনসভায় বোমা হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়।

কিন্তু তারই ছেলে কেন ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন? জানতে চাইলে ড. রেজা কিবরিয়া বলেন, ‘আমি আমার জায়গা থেকে দেশের সেবা করে যাচ্ছি। আমার বাবা আওয়ামী লীগ থেকে নির্বাচন করেছিলেন। এমপি হয়ে অর্থমন্ত্রীর দায়িত্বও পালন করেন।’

অর্থনীতিবিদ রেজা কিবরিয়া জানান, তাঁর বাবাকে ২০০৫ সালে হত্যার পর বিএনপির সরকারের সময় এবং পরবর্তীকালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ও এই হত্যাকাণ্ডের বিচার করা হয়নি। আওয়ামী লীগ সরকারের ১০ বছরেও এ মামলার সুষ্ঠু তদন্ত বা বিচার করার কোনো উদ্যোগ নেয়নি দলটি।

এ বিষয়ে তিনি বলেন, মামলার আংশিক তদন্তকাজ করে আমাদের জোর করে তা মেনে নেওয়ানোর চেষ্টা করা হয়। এমনকি মামলার বাদী এমপি আবদুল মজিদ খান আমার মাকে ধমক দিয়ে বলেছিলেন, এ তদন্তই মেনে নিতে হবে। তিনি আমার মাকে এ ধমক দেওয়ার সাহস কোথা থেকে পান?

দেশবাসীর উদ্দেশ্যে প্রশ্ন রেখে ড. রেজা বলেন, ‘এবার দেশের মানুষ বলুক, যে পার্টি ১০ বছর ক্ষমতায় থেকেও আমার বাবা হত্যার বিচার করেনি। সেই পার্টির প্রতি আমার আনুগত্য থাকবে কেন?’

এদিকে ২০১১ সালে হবিগঞ্জ-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে উপ-নির্বাচনে জয়ী হন দলটির কেন্দ্রীয় সদস্য শেখ সুজাত মিয়া। এবারও হেভিওয়েট প্রার্থী হিসেবে এলাকায় জনসংযোগ করছেন তিনি।

এ বিষয়ে প্রশ্ন করা হলে ড. রেজা বলেন, শেখ সুজাত মিয়া ভালো মানুষ। তিনিও এলাকার উন্নয়ন চান। তাই তিনি আমাকে সমর্থন করবেন এবং আমার জন্য কাজ করবেন। শুধু এমপি হিসেবে-ই নয়, আরও অনেক দায়িত্ব আছে। সুজাত মিয়ার অবশ্যই মূল্যায়ন হবে।

এদিকে শোনা যাচ্ছে, এরই মধ্যে রেজা কিবরিয়া ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে যোগ দিয়েছেন। ঐক্যফ্রন্ট থেকে নির্বাচনে অংশ নিতেই দেশে এসেছেন তিনি। তাদের মধ্যে এ বিষয়ে কথাও হয়েছে। তবে কেউ মুখ খুলতে রাজি হননি।

রেজা কিবরিয়া আরো বলেন, আওয়ামী লীগ ১০ বছর ধরে যেভাবে দেশ পরিচালনা করছে, তার সঙ্গে তিনি একমত নন। তাঁর আদর্শের সঙ্গে এর মিল নেই। তিনি বলেন, ‘আমার বাবা শাহ এ এম এস কিবরিয়া ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা যে আদর্শ লালন করতেন, আওয়ামী লীগ এখন সেই জায়গায় নেই।’

নাম প্রকাশে অনিচ্ছুক ড. রেজার ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, এখনও কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে রবিবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিংড়ীতে নজরুল ইসলামের ৬৭ তম জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলামের ৬৭ তম জন্মদিন পালন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন যুবলীগের আয়োজনে ফিংড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান সামছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশীদ, সদর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শ্যামুয়েল ফেরদৌস পলাশ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, ডেইলি সাতক্ষীরা পত্রিকার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক রাশিদুজ্জামান রাশি, ব্যাংদহা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন, সদর যুবলীগের সভাপতি মিজানুর রহমান, পৌর যুবলীগের সভাপতি মোনায়ার হোসেন অনু, সাধারন সম্পাদক তুহিনুর রহমান তুহিন, জেলা পরিষদ সদস্য মনিরুল ইসলাম, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাউদ্দীন টপি, যুগ্ম-আহবায়ক শেখ ফারুক হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আজাদ হোসেন, ছাত্রলীগের আহবায়ক খান আল ইমরান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ফিংড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বোরকা পরতে চান না সৌদি নারীরা, শুরু অভিনব প্রতিবাদ

বিদেশের খবর: সৌদি আরবের নারীরা পর্দার জন্য ব্যবহৃত বিশেষ পোশাক আবায়া বা বোরকা আর পরতে চান না। এজন্য তারা বোরকার বিরুদ্ধে অভিনব প্রতিবাদ শুরু করেছেন। যার অংশ হিসেবে তারা বোরকা উল্টো পরে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

তেল সমৃদ্ধ কট্টর রক্ষণশীল দেশ সৌদি আরবে, নারীদের ওপর বিশ্বের সবচেয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। ঘরের বাইরে বেরুতে হলে সৌদি নারীদের আপাদমস্তক ঢাকা কালো বোরকা পরতে হয়।
গত মার্চে সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঘোষণা দেন, ইসলামে আপাদমস্তক ঢাকা কালো পোশাক পরা বাধ্যতামূলক নয়। কিন্তু তার এই বক্তব্যে নারীদের পোশাকের ওপর বিধিনিষেধ শিথিল হয়নি। এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনও নির্দেশও দেওয়া হয়নি।

গত বছরের সেপ্টেম্বরে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এক ডিক্রিতে নারীদের রাস্তায় গাড়ি চালানোর অনুমতি দেন। এছাড়া স্টেডিয়ামে বসে খেলা দেখারও অনুমতি পান সৌদি নারীরা।
এদিকে বোরকা ঠেকাতে ‘ইনসাইড-আউট আবায়া’ হ্যাশট্যাগ দিয়ে বেশ কয়েকজন সৌদি নারী সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছবি পোস্ট করেছেন। এটি দেশটির নারীদের পোশাকের ওপর কঠোর বিধিনিষেধের বিরুদ্ধে একটি ব্যতিক্রমী প্রতিবাদ।

সম্প্রতি মানবাধিকার কর্মী নোরা আব্দুল করিম টুইটারে লিখেন, ‘সৌদি আরবের নারীবাদীরা অনেক সৃজনশীল, তাই তারা প্রতিবাদের এই ভাষা বেছে নিয়েছে।’
তিনি আরো লিখেছেন, ‘তারা আপাদমস্তক ঢাকা আবায়া উল্টো পরে ছবি পোস্টের মাধ্যমে জোরপূর্বক পোশাকটি ব্যবহারের বিরুদ্ধে নীরব প্রতিবাদ করছেন।’
অপর এক নারী টুইটারে লেখেন, এই অনলাইন প্রতিবাদ একটি ‘নাগরিক প্রতিবাদ’।

সৌদি আরবে এখনও এমন অনেক বিষয় আছে যা পরিবাবের অনুমতি ছাড়া করতে পারেন না। তার মধ্যে রয়েছে, পাসপোর্টের আবেদন, বাইরে ভ্রমণ, বিয়ে, ব্যাংক একাউন্ট খোলা, ব্যবসা শুরু, কারাগার ত্যাগ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘কোনো অবস্থাতেই নির্বাচন বয়কট করবে না ঐক্যফ্রন্ট’

দেশের খবর: কোনো অবস্থাতেই নির্বাচন বয়কট করবে না ঐক্যফ্রন্ট, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে এক অনুষ্ঠানে সাফ জানিয়ে দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বিএনপিসহ অন্যান্য শরিকদের উদ্দেশ্য করে বলেছেন, ‘একবার নির্বাচন বয়কট করে ভুল করেছি। আমরা আর নির্বাচন বয়কট করবো না। শেষ পর্যন্ত নির্বাচনে থেকে লড়ে যাব। একটা দলের নেত্রী সরকারের প্রধান থাকবেন, আরেক দলের নেত্রীকে সে সেন্ট্রাল জেলে রুম খালি করে বসিয়ে অপমান করা হবে এটা একদমই মেনে নেয়া যায় না।’

ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সরকারের সমালোচনা করে ড. কামাল বলেন, ‘নির্বাচনে ওরা (আওয়ামী লীগ) যতরকম ১০ নম্বরি করার করুক, আমরা ভোট দেবো, ভোটে থাকবো। সবাই ভোট কেন্দ্রে থাকবো। আর যারা টাকা পয়সা দিয়ে এলাকায় ভোট করতে চায়, তাদের বয়কট করতে হবে।’

তিনি বলেন, সরকার প্রতিমুহূর্তে সংবিধান লঙ্ঘন করছে। সকাল, দুপুর, রাত সংবিধান লঙ্ঘন করছে। কোথায় লেখা আছে, ঘোষণা দিয়ে এমপি (সংসদ সদস্য) হওয়া যায়। এই সরকারে বেশির ভাগ এমপি বিনা ভোটে নির্বাচিত।

একই অনুষ্ঠানে জোটের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার উস্কানি দিয়ে নির্বাচন ভিন্নখাতে প্রবাহিত করতে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিএনপিকে আখ্যা দেয়ার চেষ্টা করছে, সেই ফাঁদে বিএনপি বা ঐক্যফ্রন্ট পা দেবে না। নির্বাচন কমিশনের সমালোচনা করে আবারো লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টির দাবি জানান জোটের নেতারা।

শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে বেগম খালেদা জিয়া-র মুক্তি ও স্বাধীন বিচার ব্যবস্থা নিয়ে মহাসমাবেশে ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন নিয়ে সরকারের পাতানো ফাঁদে পা দেবে না ঐক্যফ্রন্ট।

তিনি বলেন, ‘এই নির্বাচনে যদি গণতন্ত্রকামী জনগণ বিজয়ী হতে না পারি তাহলে চিরতরে বিচার ব্যবস্থা চলে যাবে একটা দলের হাতে, গণতন্ত্র চলে যাবে একটা দলের হাতে। সেই কথাটি আমাদের সবসময় মনে রাখতে হবে। এজন্য এই নির্বাচনে আমাদের সমস্ত জনগোষ্ঠীকে এক করে মুক্তিযুদ্ধের যে অর্জন সেটাকে রক্ষা করবার জন্য জয়ী হতেই আন্দোলন করতে হবে।’

এর আগে সকালে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকীতে তাঁর মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন ঐক্যফ্রন্ট নেতারা। পরে নির্বাচনকে ঘিরে চলমান সংকট আন্দোলনের মাধ্যমে সমাধান সম্ভব বলে মন্তব্য করেন তারা। সুষ্ঠু নির্বাচন হলে জয় সুনিশ্চিত বলেও দাবি করেন তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতায় এম‌পি রুহুল হ‌কের প‌ক্ষে উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক: কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নে বতর্মান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে গ্রামের মা বোনদের সাথে উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে। শনিবার বিকালে ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে নলতা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মাঘুরালী গ্রামের বিশ্বাস পাড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপির পক্ষে এ উঠান বৈঠক অনুষ্টিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য এস এম আসাদুর রহমান সেলিম। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হবির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে নৌকায় ভোট চেয়ে আরও বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ শাহরিয়ার, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মাষ্টার শামছুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সেলিমউল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মহিবুল্লাহ সহ ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ সহ আওয়ামীলীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক ফরিদ হোসেন লিটু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন ডা: আ ফ ম রুহুল হক এমপি

নিজস্ব প্রতিবেদক: কলিমাখালি আইডিয়াল প্রি-ক্যাডেট এ্যান্ড হাইস্কুলে ২০১৭ সালে বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় বাংলাদেশ ক্যাডেট এ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপির প্রেস সচিব ও সাতক্ষীরা-৩ আসনের অ্যাম্বাসেডর তোষিকে কাইফু,কলিমাখালি আইডিয়াল প্রি-ক্যাডেট এ্যান্ড হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল ইসলাম বাবলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁকড়াবুনিয়া ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আসাদুজ্জামান, মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিমল সূধা মন্ডল।
এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী ও বিদায়ী শিক্ষার্থীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা জানান। এবং তাদের অদূর ভবিষ্যতের সাফল্য কামনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ,ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কলিমাখালি আইডিয়াল প্রি-ক্যাডেট এ্যান্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা, কলিমাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাত্তন প্রধান শিক্ষক লুৎফর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সংসদ নির্বাচনকে সামনে রেখে নুরনগরে ওসির ভোট কেন্দ্র পরিদর্শন

পলাশ দেবনাথ নুরনগর : রোববার সকাল ১০টায় শ্যামনগর উপজেলার নুরনগরে আগামী একাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে ইউনিয়ন পরিষদ ভোট কেন্দ্র সহ ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র গুলো পরিদর্শন করলেন শ্যামনগর থানা অফিসার ইনচার্জ আবুল কালাম। আগামী একাদশ সংসদ নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সাতক্ষীরা এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান ও সহকারী রিটার্নিং অফিসার এর নির্দেশক্রমে সিটি কর্পোরেশন, পৌরসভা সহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে নির্বাচন কালিন প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন করার নির্দেশ প্রদান করা হয়েছে।এ লক্ষ্যে অত্র উপজেলার নুরনগর ইউনিয়ন পরিষদ ভোট কেন্দ্র সহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন শ্যামনগর থানা অফিসার ইনচার্জ আবুল কালাম। আগত একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে সম্পর্নের লক্ষ্যে তিনি পরিদর্শন কালে অত্র এলাকার সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন। এসময় তিনি সকল প্রকার আইন বিরোধী কার্যকলাপ থেকে সকলকে বিরত থাকার আহবান জানান। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মীর আলী মোল্যা, নুরনগর ইউনিয়ন আ”লীগের সভাপতি জি এম হাবিবুর রহমান হবি, সাধারন সম্পাদক এস এম সোহেল রানা বাবু, প্রাত্তন ইউপি সদস্য আবু মুছা, এস আই শংকর ঘোষ সহ শ্যামনগর থানার পুলিশের সদস্যগন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest