সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফিরলেন সাকিব-সৌম্য

খেলার খবর: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এতে দলে ফিরেছেন টেস্ট দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। প্রায় দুই মাস পর ইনজুরি কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন তিনি। ১৩ সদস্যের স্কোয়াডে ফিরেছেন বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার, নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ডানহাতি স্পিনার নাঈম হাসান।

আজ শনিবার (১৭ নভেম্বর) দুপুরে দল ঘোষণা করা হয়।

টেস্টে প্রথমবারের মতো ডাক পেয়েছেন নাঈম হাসান। বাদ পড়েছেন লিটন কুমার দাস। তার পরিবর্তে দলে এসেছেন সৌম্য। বাদের তালিকায় রয়েছে আবু জায়েদ রাহী’র নাম।

গত এশিয়া কাপের প্রথম ম্যাচের পর থেকে আঙুলের চোট নিয়ে মাঠের বাইরে ছিলেন তামিম। ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে পারেননি। টেস্ট ও টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক সাকিবও হাতের ইনজুরিতে ঘরের মাঠে খেলতে পারেননি। তার আগে এশিয়া কাপের সব ম্যাচ না খেলেই ফিরতে হয়েছিল দেশে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে পাওয়া যায়নি তামিম-সাকিবকে। তবে, তামিম অনুশীলন করতে গিয়ে নতুন করে চোট পেলেও সাকিব চোট কাটিয়েই ফিরেছেন।

বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও নাঈম হাসান।

বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২২ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১১ বছর পর বাড়িতে ফিরল সিডরে নিখোঁজ শহিদুল

অনলাইন ডেস্ক: সিডরে নিখোঁজ হওয়ার ১১ বছর পর ফিরে এসেছে জেলে শহিদুল মোল্লা (বর্তমান বয়স ৪৮)। সরকারিভাবে নিখোঁজের তালিকায়ও তার নাম রয়েছে। পরিবারও তার বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছে বহু আগেই। কিন্ত হঠাৎ গত ১২ নভেম্বর বিকেলে বাগেরহাটের শরণখোলার আমড়াগাছিয়া বাজারে পাগলবেশে ঘুরতে দেখে তাকে সনাক্ত করে পরিবারের লোকেরা। দীর্ঘ ১১ বছর পর হারানো স্বজনকে পেয়ে ওই পরিবারে এখন আবেগ-আনন্দের বন্যা বইছে।

উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের ফুলমিয়া মোল্লার ছেলে শহিদুল তার ছোট ভগ্নিপতি পান্না ফরাজীর নৌকায় পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ছাপড়াখালী এলাকায় মাছ ধরতে গিয়েছিল। ওই নৌকায় ছিল মাসুম, ছিদ্দিক, সেলিমসহ আরো তিন জেলে। ২০০৭ সালের ১৫নভেম্বর সিডরের আঘাতে তারা সবাই ভেসে যায়। তার বাবা ফুলমিয়া ছিলেন অন্য মৎস্য ব্যবসায়ী ইউনুচ শিকদারের নৌকায়। তারও কোনো খোঁজ মেলেনি আজও।

আজ শনিবার দুপুরে কথা হয় রায়েন্দা বাজারে ভগ্নিপতি পান্না ফরাজীর বাড়িতে থাকা মানসিক ভারসাম্যহীন শহিদুলের সঙ্গে। সিডর কি তা তার স্মরণে নেই। এখন যা বলছে, একটু পর সেকথা আর মনে করতে পারছে না। সিডরে কোথায় ছিল, কি ঘটেছিল তাও বলতে পারছে না। তবুও তার অসংলগ্ন কথায় যা জানা গেল, ভারতের পাটগ্রাম নামক এলাকায় রশিদ খানের বাড়িতে থাকত। সেখানে গরু রাখা আর বাড়ির কাজবাজ করত। এর পর সীমান্ত পার হয়ে বাংলাদেশে চলে আসে। সীমান্তে তাকে কেউ আটকায়নি। এসবও তার ভারসাম্যহীন মনের কথা। সঠিক করে বলতে পারছে শুধু নিজের নামটাই।
পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, একমাত্র উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে চার সন্তান নিয়ে দুর্বিসহ অবস্থায় পড়েন স্ত্রী মাসুমা বেগম। তিনি চার সন্তানের কথা ভেবে চার বছর আগে কাজের সন্ধানে চলে যান ভারতের বেঙ্গালোরে। অভাবের সংসারে অল্প বয়সেই বিয়ে হয়ে গেছে মেয়ে পুতুল (২০) ও মুকুলের (১৮)। মাসুম (১৭) হাফেজি পড়ছে। ছোট ছেলে মাসুদ (১১) সিডরের সময় তিন মাসের গর্ভে ছিলো তার। স্বামী ফিরে আসার খবর মোবাইলে শুনে খুশিতে আত্মহারা মাসুমা বেগম দু-একদিনের মধ্যেই ফিরে আসবেন বেঙ্গালোর থেকে।

শহিদুলের বড় বোন মঞ্জু বেগম জানান, তিনি ১২ নভেম্বর বিকেল ৩টার দিকে পরিচিত জনের মাধ্যমে খবর পান আমড়াগাছিয়া বাজারে বেশ কিছুদিন ধরে শহিদুল নামের এক পাগল ঘোরাফেরা করছে। তখন তিনি ছুঁটে যান সেখানে। গিয়ে দেখেন বাসস্ট্যান্ড যাত্রী ছাউনিতে ঘুমিয়ে আছে শহিদুল। তার কাপলের বামপাশে কাটা দাগ, হাতের আঙ্গুলে বড়সি ঢুকে ক্ষত হয়েছিল, এসবের মিল দেখেই সনাক্ত করেন ভাইকে। সেখান থেকে উদ্ধার করে বাড়িতে এনে তার পাগলবেশে থাকা লম্বা চুল, দাঁড়ি কেটে সিডরে হারিয়ে যাওয়া শহিদুলকে আবিষ্কার করেন। বর্তমানে শহিদুল মানসিক ভারসাম্যহীন। তার উন্নত চিকিৎসার প্রয়োজন। কিন্তু টাকার অভাবে উন্নত চিকিৎসা করানো পরিবারের পক্ষে অসম্ভব। তিনি তার ভাইয়ের চিকিৎসায় সকলের সহযোগীতা চেয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুক্তরাষ্ট্রে তুষারঝড় : ৭ সহস্রাধিক ফ্লাইট বাতিল; নিহত ৭

বিদেশের খবর: যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে অন্তত ৭ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির পূর্ব উপকূলে ব্যাপক তুষারপাতের কারণে জনজীবনে দূর্ভোগ নেমে এসেছে। নিউ ইয়র্ক সিটি কমিউটরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া ৭ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি)-র বরাতে এ তথ্য জানা গেছে। জানা গেছে, তুষারঝড় ও ব্যাপক তুষারপাতের কারণে নিউ ইয়র্কের ৩ লক্ষাধিক বাসিন্দাকে রাতের বেলায় ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার তুষারঝড় শুরু হওয়ার পর অনেক স্কুল শিক্ষার্থী তাদের স্কুলেই আটকে পড়ে এবং সেখানেই রাত কাটাতে বাধ্য হয়।
সূত্র: এবিসি নিউজ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুই একদিনের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী তালিকা : ওবায়দুল কাদের

দেশের খবর: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুই একদিনের মধ্যে আওয়ামী লীগের এবং এক সপ্তাহের মধ্যে শরিক দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। এজন্য কাজ চলছে বলে তিনি জানিয়েছেন।
আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের সভায় তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, লবিস্ট নিয়োগ করে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে বিএনপি সংশয় সৃষ্টি করছে।
বিরোধী রাজনীতিকদের লেভেল প্লেয়িং ফিল্ড বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার পুরো দায়িত্ব নির্বাচন কমিশনের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২০ কোটি টাকায় বিক্রি হলো প্রিয়াঙ্কার বিয়ের ছবি

বিনোদনের খবর: চারিদিকে আলোচনা হচ্ছে রণভীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ে নিয়ে। ইতালির লেক কোমার ভিলা দেল বালাবিয়ানে শেষ হয়েছে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের বিয়ের অনুষ্ঠান। এবার বলিউড আরেক তারকার বিয়ের অনুষ্ঠান দেখার প্রহর গুনছে। এই শীতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনস।

স্যোসাল মিডিয়ায় যখন রণভীর-দীপিকার বিয়ের ছবি ভাইরাল হচ্ছে। তখনই খবর এলো বিয়ের আনুষ্ঠানিকতার আগেই বিয়ের সব ছবি বিক্রি হয়ে গেছে প্রিয়াঙ্কার। ২০ কোটির টাকায় একটি পত্রিকার কাছে বিয়ের ছবির স্বত্ব বিক্রি করে দিয়েছেন নাকি প্রিয়াঙ্কা।

অর্থাৎ ওই পত্রিকা ছাড়া আর কোথাও ছবি প্রকাশিত হবে না। বিয়ের ছবি দেখতে হলে ওই পত্রিকা প্রকাশের জন্য অপেক্ষা করতে হবে।

আমস্টারডমে বর-কনের ব্যাচলের পার্টি হয়ে গেছে ধূমধাম করে। এর পরে মূল বিয়ের অনুষ্ঠান নিউ ইয়র্কে। এখনও পর্যন্ত জানা গেছের, তিন দিনের অনুষ্ঠান হবে সেই বিয়েতে। প্রায় ২০০০ মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতিসংঘ সাধারণ পরিষদে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের টেকসই পুনর্বাসনে রেজুলেশন গৃহীত

অনলাইন ডেস্ক: রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে প্রত্যাবাসনের বিষয়ে জাতিসংঘ সদরদপ্তরে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির উপর জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে সদস্য দেশসমূহের উপস্থিতিতে উন্মুক্ত ভোটের মাধ্যমে ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়নের যৌথভাবে আনীত একটি রেজুলেশন গতকাল গৃহীত হয়।
১৪২টি দেশ এই রেজুলেশনের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় ১০টি দেশ এবং ভোট প্রদানে বিরত থাকে ২৬টি দেশ। ওআইসি ও ইউ’র পক্ষে যথাক্রমে বাংলাদেশ ও অস্ট্রিয়া এই রেজুলেশন পেশ করে। ওআইসি ও ইইউ’র সকল সদস্যরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র, কানাডা, অষ্ট্রেলিয়া ও মেক্সিকোসহ মোট ১০৩টি দেশ এই রেজুলেশনটি কো-স্পন্সর করে।
আজ ঢাকায় প্রাপ্ত জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
এতে বলা হয়,রেজুলেশনটি ভোটে যাওয়ার আগে এর যৌক্তিকতা তুলে ধরে ওআইসির পক্ষে তুরস্ক ও ইইউ’র পক্ষে অস্ট্রিয়া বক্তব্য রাখে। তুরস্ক ও অস্ট্রিয়ার বক্তব্য সমর্থন করে রেজুলেশনের পক্ষে ভোট দানের আহ্বান জানায় যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও বাংলাদেশ। ভোট গ্রহণের আগে ও পরে দেওয়া বক্তব্যে প্রায় সকল সদস্য দেশ জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অব্যাহতভাবে মানবিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের অবদানের কথা উল্লেখ করে।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন তাঁর বক্তব্যে রেজুলেশনটির বিভিন্ন দিক তুলে ধরেন এবং বিশ্বের সবচেয়ে নিপীড়িত জনগোষ্ঠী রোহিঙ্গাদের প্রতি দায়িত্ব পালনের স্বার্থে এই রেজুলেশনকে সমর্থন করতে সদস্য দেশসমূহের প্রতি আহ্বান জানান।
গত ১৫ নভেম্বর বাংলাদেশ থেকে স্বেচ্ছায় রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত না যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, “আমরা মিয়ানমারের আশ্বাসের প্রেক্ষিতে এবং মিয়ানমারের ছাড়পত্র অনুযায়ী কিছু রোহিঙ্গা পরিবার ও সদস্যদের স্বেচ্ছা প্রত্যাবাসন কাজ গত ১৫ নভেম্বর শুরু করতে সম্মত হয়েছিলাম। কিন্তু তালিকাভুক্ত রোহিঙ্গা সদস্যরা মিয়ানমারের আশ্বাসের প্রতি কোনভাবেই আস্থা রাখতে পারেনি এবং একটি পরিবারও মিয়ানমারে স্বেচ্ছায় ফিরে যেতে সম্মত হয়নি। তারা সুস্পষ্টভাবে উল্লেখ করেছে নাগরিকত্বের পূর্ণ নিশ্চয়তা, নিজভূমিতে অধিকার প্রতিষ্ঠা ও ক্ষতিপূরণ প্রদান, সহিংসতা থেকে সুরক্ষা ও সহিংসতার বিচার করা এবং ন্যায় বিচার প্রাপ্তির পূর্ণ নিশ্চয়তা ব্যতীত মিয়ানমারে ফিরে যাবেনা। অতএব রোহিঙ্গাদের স্বেচ্ছায় প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরির নিশ্চয়তা বিধানে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাসমূহকে অবশ্যই মিয়ানমারে বাধাহীন প্রবেশের সুযোগ দিতে হবে”।
রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে প্রত্যাবাসনের বিষয়ে শেখ হাসিনা সরকারের নীতিগত অবস্থানের কথা আন্তর্জাতিক সম্প্রদায়কে আবারও মনে করিয়ে দেন রাষ্ট্রদূত মাসুদ। তিনি বলেন, রোহিঙ্গাদের ধরে রাখা বা জোর করে ফেরত পাঠানো এর কোনটিতেই একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের কোন স্বার্থ নেই।
উল্লেখ্য গত বছর সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে ওআইসির আহ্বানে উন্মুক্ত ভোটের মাধ্যমে একই বিষয়ে রেজুলেশন গৃহীত হয় যা পরবর্তীতে সাধারণ পরিষদের প্লেনারিতে পূনরায় পাস হয়। সে সময় তৃতীয় কমিটির এই রেজুলেশনে ১৩৫টি দেশ পক্ষে, ১০টি দেশ বিপক্ষে ভোট দিয়েছিল এবং ভোট প্রদানে বিরত ছিল ২৬টি দেশ। গত বছর সাধারণ পরিষদ গৃহীত রেজুলেশন অনুযায়ী মিয়ানমারে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি নিয়োগ করা হয়। পাশাপাশি জাতিসংঘ মানবাধিকার পরিষদের আওতায় মিয়ানমার সংক্রান্ত স্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ২০১১ সাল থেকে মিয়ানমারের রাখাইন, কাচিন ও সান প্রদেশে সংঘটিত সহিংসতার ঘটনাবলীর বিবিধ প্রমান ও তথ্য-উপাত্ত নিয়ে প্রকাশিত রিপোর্ট প্রকাশ করে। স্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের চেয়ারপারসন মারজুকি দারুসমান এ রিপোর্টের উপর সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জোরালো সংক্ষিপ্তসার তুলে ধরেন।
এবছরের এই রেজুলেশন মহাসচিবের বিশেষ প্রতিনিধির নিয়োগ আরও এক বছরের জন্য বর্ধিত করাসহ তাঁর কাজকে আরও বেগবান করার বিধান রাখা হয়েছে। এছাড়াও এতে রাখাইন প্রদেশে মিয়ানমার সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের জঘন্যতম কার্যকলাপের দায়বদ্ধতা নিশ্চিত করার বিষয়টি জোরালোভাবে আনা হয়েছে। রোহিঙ্গাদের স্বেচ্ছায় প্রত্যাবাসন নিশ্চিত করা এবং সে উদ্দেশ্যে রাখাইন প্রদেশে মিয়ানমারের যথাযথভাবে প্রত্যাবাসন বান্ধব পরিবেশ নিশ্চিত করার কথাও উল্লেখ করা হয়েছে এই রেজুলেশনে। রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপত্তা পরিষদের পক্ষ হতে বাস্তব পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানানো হয়েছে রেজুলেশনটিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের চেয়েও বেশী ভোটে এবারের রেজুলেশন পাস মিয়ানমারের বিপক্ষে বিশ্ব জনমতের অধিকতর জোরালো অবস্থানেরই সুস্পষ্ট প্রতিফলন। তৃতীয় কমিটিতে গৃহীত এই রেজুলেশন আগামী ডিসেম্বর মাসে সাধারণ পরিষদের প্লেনারিতে উপস্থাপিত হবে। এই রেজুলেশন মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে চলমান মিয়ানমার সঙ্কটের সুষ্ঠু ও স্থায়ী সমাধানে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো প্রত্যাশা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না’

দেশের খবর: নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না।
আজ শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআিই) আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।
তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা করা প্রয়োজন নির্বাচন কমিশন তাই করবে। একটা সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। যা দেশকে এগিয়ে নিয়ে যাবে।
তিনি বলেন, আমরা চাই, যারাই নির্বাচনে আসুক আপনারা প্রত্যেকে দল-মত নির্বিশেষে আপনারা আপনাদের নিরপেক্ষতা বজায় রাখবেন। আপনাদের নিরপেক্ষতা নিয়ে কোনো রকমের প্রশ্ন উঠলে নির্বাচন কমিশন আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না। মাঠ পর্যায়ে যারা কাজ করছেন, তাদেরকে সবসময় আমরা বলে থাকি, আপনারা হলেন কমিশনের অঙ্গপ্রতঙ্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দিল্লির লাল কেল্লা দখলের হুমকি পাকিস্তানের!

বিদেশের খবর: ভারতের রাজধানী দিল্লির লাল কেল্লা দখলের হুমকি দিয়েছেন পাকিস্তানের সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী আলি মহম্মদ খান।

বৃহস্পতিবার এক টুইটবার্তায় তিনি এ হুমকি দেন বলে শনিবার আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে কাশ্মীর নিয়ে সাবেক পাক ক্রিকেটার শহীদ আফ্রিদির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়।

ভিভিওতে তিনি বলেন, ‘আমি বলছি, কাশ্মীরকে চায় না পাকিস্তান। তবে এটা ভারতকেও দেয়া যাবে না। কাশ্মীরকে স্বাধীন হতে দিন। এতে অন্তত মানবতা বাঁচবে। মানুষকে মরতে দেয়া যাবে না…পাকিস্তান কাশ্মীরকে চায় না…এমনকি চারটি প্রদেশকেও পরিচালনা করতে পারে না পাকিস্তান।’

কাশ্মীর নিয়ে শহীদ আফ্রিদির এই ভিডিও ভাইরাল হওয়ার পর গর্জে ওঠেন পাক মন্ত্রীরা।

তবে আফ্রিদির বক্তব্য, তার বক্তব্যের ভুল ব্যাখা করেছে ভারতীয় মিডিয়া। তার দাবি, ‘কাশ্মীর একটি অমীমাংসিত সমস্যা। ভারত জোর করে ওই রাজ্য দখল করেছে। কাশ্মীর পাকিস্তানেরই।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest