সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

সাতক্ষীরার জনপ্রিয় রাজনীতিবিদ নজরুল ইসলামের ৬৭তম জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক: জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলামের ৬৭তম জন্মদিন আজ।
তিনি সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের উত্তর ফিংড়ী গ্রামে ১৯৫৩ সালের ১৭ নভেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল জব্বার ও মাতার নাম রিজিয়া সুলতানা। তাঁর শৈশব কেটেছে মরিচ্চাপ নদীর পাড়ে ছায়া সু-নিবিড় শান্তির নীড় উত্তর ফিংড়ী গ্রামে।
সাতক্ষীরা কলেজে অধ্যয়নকালে তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিলেন। তিনি সাতক্ষীরা কলেজের ছাত্র সংসদের কমনরুম বিষয়ক সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। শৈশব থেকে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক। ১৯৮৪ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি আশাশুনি উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন। এরপর ১৯৯৭ সাল পর্যন্ত সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ১৯৯৬ এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে সাতক্ষীরা-২ আসনে নির্বাচন করেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও তিনি নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী ছিলেন। মহাজোটের শরিক জাপা’র প্রার্থীর পক্ষে শেখ হাসিনার নির্দেশে নিজের মনোনয়ন প্রত্যাহার করেন।
১৯৯২ সালে তিনি ফিংড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছাতা প্রতীক নিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। অবহেলিত ফিংড়ী ইউনিয়নকে গড়ে তোলেন তিলোত্তমা রূপে। ২০০৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে প্রায় দ্বিগুণ ভোটের ব্যবধানে জামাতের প্রার্থীকে পরাজিত করেন তিনি। সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হবার পর তিনি স্বচ্ছতা ও সততার সাথে দায়িত্ব পালন করেন। সে কারণে তাকে সততার প্রতীক বলা হয়।
অবহেলিত সাতক্ষীরা সদর উপজেলার প্রত্যেকটি জনপদকে গড়ে তোলেন উন্নয়নের মডেল হিসেবে। দুর্নীতিমুক্ত সদর উপজেলা পরিষদ গড়ে তুলে তিনি জননন্দিত হয়েছেন। ২০০৪ সালে তিনি সরাসরি কাউন্সিলের মাধ্যমে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০৪ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন লে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগকে শক্তিশালী সংগঠনে পরিণত করেন। যে কারণে ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি তিনি পুনরায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
২০১৩ সালে জামাত-শিবিরের নাশকতার বিরুদ্ধে রাজপথে সক্রিয় থেকে তিনি দলকে সুসংগঠিত করেন। ১৯৯৫ সালে ফিংড়ী ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সততার প্রতীক হিসেবে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের হাত থেকে গ্রহণ করেন রাষ্ট্রপতি পদক।
ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক। তার সহধর্মিনী মিসেস সালেহা ইসলাম শান্তি অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী, বর্তমানে গৃহিনী। বড় মেয়ে নূর জাহান জেসমিন বিবাহিত। বড় জামাতা জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত। ছোট মেয়ে আইরিন পারভীন খুলনা রোটারী হাইস্কুলে শিক্ষকতা করেন। ছোট জামাতা-কেডিএ’র সিনিয়র নির্বাহী প্রকৌশলী। একমাত্র ছেলে রাজু আহম্মেদ বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে একজন কর্মী হিসেবে তিনি বেকারমুক্ত, ক্ষুধামুক্ত, মাদকমুক্ত, আধুনিক উন্নত সাতক্ষীরা গড়তে বদ্ধপরিকর। তার ৬৭তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন জেলার রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, কবি, সাহিত্যিকসহ সর্বস্তরের মানুষ। এদিকে তার ৬৭তম জন্মদিনে এন.আই (নজরুল ইসলাম) যুব ফাউন্ডেশনের সহযোগীতায় ও ফিংড়ী ইউনিয়ন যুবলীগের আয়োজনে ফিংড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে কেক কেটে জন্মবার্ষিকী পালন করা হবে। ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমানের সভাপতিত্বে কেক কাটবেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। এছাড়া জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুক্তফ্রন্টকে দুই অাসনে ছাড়, তৃণমূলে বিরূপ প্রতিক্রিয়া

দেশের খবর: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মহাজোটের শরিক দল হয়ে যুক্তফ্রন্ট তথা বিকল্পধারা ভোটের মাঠে নামবে। তবে আসন বণ্টন নিয়ে শুরুতেই ক্ষমতাসীনদের সঙ্গে টানাপোড়েন তৈরি হয়েছে বিকল্পধারার। প্রাথমিকভাবে বি চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের জন্য ১০টি আসন চাওয়া হয়েছিল। কিন্তু শুরুতেই তা নাকচ হয়ে যায়। পরে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান ও প্রেসিডিয়াম সদস্য মাহি বি. চৌধুরী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করে অন্তত ৫ আসনের দাবি জানিয়ে যান। তবে শেষপর্যন্ত মহাজোট থেকে বিকল্পধারা বা যুক্তফ্রন্টকে দুই আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আওয়ামী লীগে মনোনয়ন প্রক্রিয়ায় সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান ও শ্রীনগর) ও নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসন যুক্তফ্রন্টকে ছেড়ে দেওয়া হচ্ছে। মুন্সীগঞ্জ-১ আসনে বিকল্পধারার সভাপতি ও যুক্তফ্রন্টের আহ্বায়ক বি চৌধুরী চাইলে নিজেই প্রার্থী হতে পারেন কিংবা তার পরিবর্তে ছেলে মাহি বি. চৌধুরীকে প্রার্থী হিসেবে বেছে নিতে পারেন। নোয়াখালী-৪ আসনে দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানকে ছেড়ে দেওয়া হচ্ছে।

অবশ্য বিকল্পধারার আলোচিত দুই নেতার মহাজোটের প্রার্থিতাও চ্যলেঞ্জের মুখে পড়ে গেছে। এ নিয়ে মুন্সীগঞ্জ ও নোয়াখালীতে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা বহিরাগত কাউকে মেনে নিতে রাজি নন।

মুন্সীগঞ্জ-১ আসনের বর্তমান এমপি আওয়ামী লীগের সুকুমার রঞ্জন ঘোষ। তার পাশাপাশি এ আসনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার কবিরের শক্ত অবস্থান রয়েছে। দলীয় জরিপে মুন্সীগঞ্জ-১ আসনটিতে আওয়ামী লীগ জয়ী হবে বলে উল্লেখ থাকায় এ আসনটি হাতছাড়া করতে রাজি হচ্ছেন না দলটির নির্বাচন পরিচালনা কমিটির একাধিক সদস্য। তারা বলছেন, বিকল্পধারা পাশের আসন মু্ন্সীগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) তে ছাড় দিতে বলছেন। তবে শেষ পর্যন্ত এ আসনে মাহি বি. চৌধুরীর মহাজোটের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কুলা প্রতীকে নির্বাচনে লড়বে বিকল্পধারা।

নোয়াখালী-৪ আসনের এমপি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী । জেলা কমিটিতে তার ব্যাপক প্রভাব থাকায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা তার নেতৃত্বেেই একাট্টা। তাকে মনোনয়ন না দেওয়া হলে জেলার অন্য আসনগুলো বিরূপ প্রভাব পারে। এ অবস্থায় ওবায়দুল কাদের লক্ষ্মীপুর-৪ আসনে মেজর (অব.) আবদুল মান্নানকে মহাজোটের মনোনয়ন দেওয়ার সম্ভাবনার কথা স্থানীয় নেতাদের জানিয়েছেন বলে জানা গেছে। এ আসনের বর্তমান এমপি মোহাম্মদ আবদুল্লাহ আওয়ামী লীগের।

যুক্তফ্রন্ট অবশ্য এখনও তাদের জন্য ৫ আসনের দাবিতে অনড় রয়েছে।এর মধ্যে মুন্সীগঞ্জ-১ আসনটি সহ মুন্সীগঞ্জ-৩ আসনও তারা নিজেদের দখলে রাখতে চায়। এক্ষেত্রে তাদের পরিকল্পনা হলো মুন্সীগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসন থেকে প্রার্থী হবেন বি চৌধুরী নিজেই আর বিকল্প ধারার যুগ্ম মহাসচিব ও বি চৌধুরীর ছেলে মাহি বি চৌধুরী মুন্সীগঞ্জ-১ থেকে নির্বাচন করবেন। দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানও নোয়াখালী-৪ আসনের পরিবর্তে অন্য আসনে নির্বাচনে আগ্রহী নন বলে জানিয়েছেন।

উল্লেখিত তিনটি আসন ছাড়াও বিকল্পধারার সভাপতিমণ্ডলীর সদস্য শমসের মবিন চৌধুরীকে সিলেট-৬ আসন থেকে এবং প্রেডিডিয়াম সদস্য গোলাম সারোয়ার মিলনকে মানিকগঞ্জ-২ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে মনোনয়নের জন্য যুক্তফ্রন্ট জোড়ালো দাবি তুলেছে। তবে সেই টিকিট পাওয়ার সম্ভাবনা তাদের খুবই কম। দুই আসনেই বি চৌধুরীর দলকে সন্তুষ্ট থাকতে হবে বলে মনে করছেন ক্ষমতাসীন দলের নেতারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির বাঁকড়ায় আটদলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাঁকড়ায় আটদলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের প্রথম খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বাঁকড়া ইউনাইটেড ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সাতক্ষীরা একাডেমী ফুটবল একাদশ ও দেবহাটার টিকেট ফুটবল একাদশ পরস্পর মুখোমুখি হয়। উভয় পক্ষের আক্রমন ও পাল্টা আক্রমনে সাতক্ষীরা একাডেমী ফুটবল একাদশ ৪-১ গোলে টিকেট ফুটবল একাদশকে পরাজিত করে। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন, নাসির উদ্দীন। সহকারী ছিলেন, শিমুল হোসেন ও বাবলু রহমান। খেলার ধারাভাষ্যে ছিলেন, আসাদুল ইসলাম। জিএম মোফাককুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন করেন, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে উত্তেজনাপূর্ণ খেলা উপভোগ করেন, ইউপি সদস্য নজরুল ইসলাম গাইন, আব্দুল গফ্ফার, শিক্ষক রবিন্দ্র নাথ পাঁড়, গাউছুল হোসেন, ইয়াছিন আলী, ইব্রাহিম খলিল প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির বড়দলে অবৈধ বিদ্যুৎ সংযোগ নেয়ার অপরাধে মটর জব্দ

বড়দল (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বড়দলে পল্লী বিদ্যুতের মেইন লাইন থেকে হুক দিয়ে অবৈধ সংযোগ নিয়ে সেচের জন্য ব্যবহৃত মটর চালানোর অপরাধে কৃষকের মটর ও ব্যবহৃত তার জব্দ করেছে প্ল্লী বিদ্যুতের লাইনম্যানসহ অন্যান্যরা। বৃহস্পতিবার রাত ১০ ঘটিকার দিকে ইউনিয়নের কেয়ারগাতি গ্রামের মৃত: আজিজ সানার পুত্র মোঃ আছাফুর সানা (৫০) এর বাড়ির সন্নিকটে তার ধান চাষের জমি থেকে এ মটর জব্দ করা হয়। জানাগেছে, পল্লী বিদ্যুতের গ্রেড ওয়ান প্রতাপ নগর অভিযোগ কেন্দ্রের লাইনম্যান ছাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল মাছুদ ও মনিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সরেজমিন পরিদর্শনে এসে বিদ্যুতের মেইন লাইন থেকে হুকদিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়টি দেখতে পান। স্থানীয়রা জানায়, আমনের মৌসুমে আছাফুর এভাবে অবৈধ বিদ্যুৎ নিয়ে পানি সেচ দিচ্ছে। পল্লী বিদ্যুত অফিসের ছাইফুল ইসলাম জানান, কয়েক মাসের বিদ্যুৎ বিল বাকি থাকার কারণে আছাফুরের মিটারের সংযোগটি বিচ্ছিন্ন আছে। তবে মেইন লাইন থেকে বিদ্যুৎ সংযোগ নেয়া দন্ডণীয় অপরাধ। স্থানীয় অনেক মানুষের সামনে আমি তার ও সেচের মটর নিয়ে যাচ্ছি। অফিস তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২২০ আসনে আ’লীগের প্রার্থী চূড়ান্ত; ঘোষণা হতে পারে বুধবার

দেশের খবর: ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের কাজ শেষ পর্যায়ে। যে কোনো কঠিন মুহূর্তে জিততে পারে এমন ২২০টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। আগামীকালের মধ্যে ৩০০ আসনের তালিকা চূড়ান্ত করার পর মঙ্গলবার নাগাদ প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে। আর এ সময়ে জোটের আসনগুলোতেও প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হবে।

জোটের আসন বণ্টন নিয়ে জটিলতা হলে প্রার্থী ঘোষণা ২৫ নভেম্বর হতে পারে। সে ক্ষেত্রে দলের ও জোটের মনোনীত প্রার্থীর ঘোষণা একসঙ্গে হওয়ার সম্ভাবনা আছে। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের একাধিক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের নীতিনির্ধারক পর্যায়ের একাধিক নেতা জানান, কমপক্ষে ছয়টি জরিপ সংস্থার রিপোর্ট শেষবারের মতো পর্যালোচনা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব জরিপের কিছু রিপোর্টে অসঙ্গতিও উঠে এসেছে। এক জরিপে কোনো প্রার্থী এগিয়ে থাকলেও আরেক জরিপে পিছিয়ে আছেন। তবে প্রধানমন্ত্রী বিদেশি জরিপ সংস্থার দু’টি রিপোর্ট পর্যাবেক্ষণ করছেন। এর বাইরেও ব্যক্তিগত উদ্যোগেও জরিপ চালিয়েছেন। সব পর্যবেক্ষণ করে ২২০টি আসনে দলীয় মনোনয়ন তালিকা তৈরি করেছেন তিনি। নেতারা আরও জানান, এখন মনোনয়ন প্রত্যাশীদের আবেদন ও তালিকাভুক্ত নেতার গুণগত মিল-অমিল ও জনপ্রিয়তার মাপকাঠি করছেন আওয়ামী লীগ সভাপতি।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ বলেন, প্রার্থী বাছাইয়ের কাজ দ্রুত শেষ করে আনা হচ্ছে। নির্বাচন কমিশনে প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন এগিয়ে আসছে। প্রার্থী ঘোষণার পর অনেক কাজ থাকে। প্রার্থীদের মনোনয়নপত্র সঠিক প্রক্রিয়ায় জমা দেয়ার সুযোগটি দিতে হবে। তাই আমরা আগেভাগে প্রার্থী ঘোষণার কাজটি করতে চাই। এ লক্ষ্যে আমরা ১৮ নভেম্বরের (রোববার) মধ্যে ৩০০ আসনে প্রার্থী তালিকা প্রস্তুত করব। এই তালিকা ২০ নভেম্বর (মঙ্গলবার) ঘোষণার প্রত্যাশা করছি।

জোটের প্রার্থী বাছাই প্রসঙ্গে কাজী জাফর উল্লাহ বলেন, এটিও দ্রুত সম্পন্ন হবে। আমরা (আওয়ামী লীগ) ৩০০ আসনে দলীয় মনোনয়ন দিলেও যেসব আসনে জোটের প্রার্থী থাকবে সেখানে দলীয় প্রার্থী প্রত্যাহার করে নেয়া হবে।

তবে প্রার্থী বাছাই ও ঘোষণায় একটু ধীরগতির কথা জানান আওয়ামী লীগের আরেক প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান। তিনি বলেন, আমরা চলতি সপ্তাহে প্রার্থী বাছাইয়ের কাজ সম্পন্ন করলেও ২৫ নভেম্বরের দিকে তা ঘোষণা করা হতে পারে। এর মধ্যে জোটের প্রার্থীও চূড়ান্ত হবে। দুটো পৃথকভাবে ঘোষণা হলে তেমন কোনো সমস্যা নেই।

আওয়ামী লীগের নির্ভরযোগ্য একটি সূত্র বলছে, মহাজোটের যেসব আসনে প্রার্থী রয়েছে সেসব আসনে এখনও দলীয় প্রার্থী চূড়ান্ত করেনি আওয়ামী লীগ। এর বাইরে নতুন করে জোটে, মহাজোটে আসা দলগুলোর সম্ভাব্য জনপ্রিয় নেতাদের আসনেও প্রার্থীর নাম তালিকায় স্থান দেয়া হয়নি। আরও পর্যবেক্ষণ করে ৩০০ আসনে মনোনয়ন চূড়ান্ত করে প্রকাশ করা হবে। জোটের আবদারে ২৫ নভেম্বরের দিকে একযোগেও প্রার্থী ঘোষণা হতে পারে।

দলীয় মনোনয়ন বাছাই প্রসঙ্গে বুধবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দুই-তিন দিনের মধ্যে দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত হবে। এক সপ্তাহের মধ্যে অ্যালায়েন্সের (জোটের) সঙ্গে আসন ভাগাভাগির কাজ শেষ হবে। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে ৩০০ আসনে চার হাজার ২৩ জন নেতা আবেদন করেছেন। গড়ে প্রতিটি আসনে ১২ জন করে প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করেছেন।
বুধবার আবেদনকারী প্রার্থীদের নিয়ে গণভবনে অনানুষ্ঠানিক সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সেখানে আসনপ্রতি এত মনোনয়নপ্রত্যাশী দেখে বিস্ময় প্রকাশ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে মহাজোটের জন্য ছেড়ে দেয়া আসন দ্রুত প্রকাশের দাবি তুলেছে শরিক দলগুলোর নেতারা।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চূড়ান্তের আগেই এ ঘোষণা চান তারা। নতুবা আওয়ামী লীগের প্রার্থী ঘোষণার দিন একই সঙ্গে করার দাবি তাদের। বিষয়টি নিয়ে ক্ষমতাসীন ও জোটের নেতৃত্বে থাকা আওয়ামী লীগের নেতাদের মধ্যে আলোচনা হচ্ছে।
দ্রুত দলীয় ও জোটগত প্রার্থী বাছাইয়ের কাজ করতে শুক্রবার রাতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠক হয়। সেখানে জোটের আসনসহ কয়েকটি বিভাগের দলীয় প্রার্থী নিয়ে আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ মওলানা ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকী

অনলাইন ডেস্ক: আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। তেভাগা ও ‘লাঙ্গল যার জমি তার’ আন্দোলন, শ্রমিকদের ন্যায্য দাবি এবং বঞ্চিত মানুষের অধিকার আদায়ের আন্দোলনে নির্ভীক অবস্থানের কারণে তিনি মজলুম জননেতা হিসেবে আখ্যা পান।

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকা এবং টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আলাউদ্দিন আজ সকালে টাঙ্গাইলে ভাসানীর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করবেন। দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল, গণভোজ, আলোচনা সভা ও ভাসানী মেলা। এছাড়া মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মওলানা ভাসানী ফাউন্ডেশন পৃথক কর্মসূচি গ্রহণ করেছে।

সাংগঠনিক রাজনীতিতে মওলানা ভাসানী কংগ্রেস, মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী লীগ ও যুক্তফ্রন্টের সঙ্গে যুক্ত ছিলেন। ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্ম মওলানা ভাসানীর। তিনি জীবনের সিংহভাগ কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। সন্তোষের মাটিতেই তিনি চিরনিদ্রায় শায়িত আছেন। তত্কালীন বাংলা-আসাম প্রদেশ মুসলিম লীগের সভাপতি ছিলেন। গত শতাব্দীর ত্রিশ ও চল্লিশ দশকে আসামে বঙ্গাল খেদা অভিযানের বিরুদ্ধে তার ভূমিকা স্মরণীয়। তার উদ্যোগে ১৯৫৭ সালে কাগমারীতে অনুষ্ঠিত ঐতিহাসিক কাগমারী সম্মেলন যা বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দিয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি সর্বদলীয় ওয়ার কাউন্সিলের উপদেষ্টা ছিলেন। স্বাধীনতার পর তার সর্বশেষ কীর্তি ছিল ফারাক্কা লং মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অত্যন্ত স্নেহ করতেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার পিজি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার প্রয়াণ ঘটে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তাঁকে ভুলে যাওয়ার অভিযোগ!

বিনোদনের খবর: গত বছর নায়করাজ রাজ্জাকের মৃত্যুর পর এফডিসিতে তাঁর নামে একটি ফ্লোরের নামকরণ এবং অভিনেতার প্রতিকৃতি স্থাপনের ঘোষণা দিয়েছিল ‘চলচ্চিত্র পরিবার’। একই সঙ্গে সোনারগাঁও হোটেল থেকে এফডিসিতে যাওয়ার রাস্তাটির নাম ‘রাজ্জাক সরণি’ করার দাবিও উঠেছিল তখন। সেসবের কোনোটিরই বাস্তবায়ন হয়নি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন নায়করাজের ছেলে অভিনেতা সম্রাট। শুধু তা-ই নয়, মৃত্যুর এক বছর পার না হতেই সবাই ভুলতে বসেছে রাজ্জাককে—এমন অভিযোগও তুলেছেন সম্রাট, ‘আজকাল চলচ্চিত্রের কোনো অনুষ্ঠানেই আব্বুর প্রসঙ্গ আসে না। কেউ তাঁকে নিয়ে কথা বলারও চেষ্টা করে না। সারা জীবন এই চলচ্চিত্রের পেছনেই সময় দিয়েছেন আব্বু। অথচ মৃত্যুর এক বছর না যেতেই চলচ্চিত্রের মানুষগুলো আব্বুকে ভুলে গেল!’

সম্রাটের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে কথা হয় চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চলচ্চিত্র পরিবারের অন্যতম সদস্য জায়েদ খানের সঙ্গে।

তিনি বলেন, ‘ফ্লোরের নামকরণ ও রাস্তার নামকরণের চেষ্টা করছি আমরা। গত সপ্তাহে শিল্পী সমিতির পক্ষ থেকে তথ্য মন্ত্রণালয় বরাবর চিঠি দিয়েছি। কিন্তু সামনে নির্বাচন, মন্ত্রণালয়ও ব্যস্ত সময় পার করছে। তবে আমাদের আশ্বাস দিয়েছেন, ১ নম্বর ফ্লোরটি রাজ্জাক স্যারের নামে করা হবে। তা ছাড়া সোনারগাঁওসংলগ্ন রাস্তাটির নামকরণও হবে তাঁর নামে। নায়করাজ আমাদের অহংকার। আমাদের গৌরব। তাঁকে ভুলে যাওয়া আদৌ কি সম্ভব!’

এ বিষয়ে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মো. আমির হোসেন বলেন, ‘বিষয়টি নিয়ে অফিশিয়ালি কথা বললে ভালো হতো। তবে এটুকু বলতে পারি, মন্ত্রণালয় থেকে যদি ফ্লোরের নামকরণ করার নির্দেশ আসে তাহলে সেটা করতে বাধ্য এফডিসি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেক্সিকোকে সহজেই হারাল আর্জেন্টিনা

খেলার খবর: লিওনেল মেসির অভাব তেমন একটা পূরণ করতে পারলেন না অন্যরা। তবে মেক্সিকোকে নিজেদের মাঠে সহজেই হারিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় শুক্রবার সকালে আর্জেন্টিনার করদোবায় মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে ২-০ গোলে জিতেছে স্বাগতিকরা। বিরতির আগে ভিয়ারিয়ালের ডিফেন্ডার রামিরো ফুনেস মোরি দলকে এগিয়ে দেওয়ার পর ম্যাচের শেষের দিকে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়।

ম্যাচের শুরুতেই অবশ্য দুই গোলে এগিয়ে যেতে পারত মেক্সিকো। কিন্তু রাউল হিমিনেসের হেডে বল লাগে পোস্টে। আর ডি-বক্সের ভেতর থেকে নেওয়া ফাবিয়ানের শট দুর্দান্তভাবে ঠেকান গোলরক্ষক আগুস্তিন মার্চেসিন।
৩৮তম মিনিটে পাওলো দিবালার দুর্দান্ত ক্রসে পোস্টের ঠিক সামনে থাকা লাউতারো মার্তিনেসের হেড পা দিয়ে কোনোমতে গোলরক্ষক গিলের্মো ওচোয়া ফিরিয়ে দিলে নষ্ট হয় আর্জন্টিনার খুব ভালো একটি সুযোগ।
৪৪তম মিনিটে অবশেষে দিবালার মাপা ফ্রি-কিকে হেডে কাছ থেকে বল জালে পাঠান মোরি। বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে আর্জেন্টিনা। ৫০তম মিনিটে কয়েকজনকে কাটিয়ে ওচোয়ার মাথার ওপর দিয়ে চিপ করেছিলেন দিবালা। তবে বল ক্রসবারের একটু ওপর দিয়ে বেরিয়ে যায়।

জাতীয় দলের হয়ে ১৭ ম্যাচ খেলেও জালের দেখা পেলেন না ইউভেন্তুসের এই ফরোয়ার্ড। ৮৩তম মিনিটের সারাভিয়ার ক্রসে বল বিপদমুক্ত করতে গিয়ে নিজের জালেই জড়িয়ে দেন ইসাক ব্রিসুয়েলা।
ভারপ্রাপ্ত কোচ লিওনেল স্কালোনির অধীনে পাঁচ ম্যাচে এটি আর্জেন্টিনার তৃতীয় জয়। অন্যদিকে শেষ সাত ম্যাচের ছয়টিতেই হারল মেক্সিকো।
বাংলাদেশ সময় আগামী বুধবার সকাল ছয়টায় আর্জেন্টিনার মেনদোসায় আরেকটি প্রীতি ম্যাচে আবার মুখোমুখি হবে দুই দল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest