সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

বিশ্ব ইজতেমা স্থগিত হয়নি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

দেশের খবর: বিশ্ব ইজতেমা স্থগিত করা হয়নি বলে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। বিশ্ব ইজতেমা হচ্ছে না-বিভিন্ন ধরণের সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার আসন্ন বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তা প্রদান এবং তাবলীগ জমাতের বিবাদমান দু’পক্ষের মধ্যে সমঝোতার লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায়, তাবলীগ জমাতের কেন্দ্রীয় শুরা সদস্য দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির বিষয়ে দু’পক্ষের মধ্যে সমঝোতার জন্য ছয় সদস্যের একটি প্রতিনিধি দল ভারতের দেওবন্দে যাওয়ার সিদ্ধান্ত হয়। প্রতিনিধি দল ভারতের দেওবন্দ থেকে এসে উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের পরামর্শে ১১তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সময়ের সঙ্গে সমন্বয় করে বিশ্ব ইজতেমার একটি তারিখ নির্ধারণ করারও সিদ্ধান্ত নেওয়া হয়। খবর: বাসস

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি জালিয়াতিতে ২ ছাত্র আটক

অনলাইন ডেস্ক: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা জালিয়াতি চক্রের সাথে জড়িত ফরিদ হোসেন (২৪) ও হামিম (২৫) নামের দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তারা পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) মধ্যরাতে পাবনা শহরের রাধানগর মহল্লার নাহার ভবনের ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন পাবনা সদর থানার এসআই (তদন্ত) মো. আসাদুজ্জামান।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. প্রীতম কুমার দাস জানান, ‘গোপন সংবাদে জানতে পারি ওই ছাত্রাবাসে ভর্তি পরীক্ষা জালিয়াতি চক্রের বেশ কিছু সদস্য আত্মগোপন করে আছে। এমন খবরে আমরা পুলিশ খবর দেই। পরে পুলিশের সঙ্গে আমরা ঐ ভবনে অভিযান চালাই।’

নাহার ভবন ছাত্রাবাসের মালিক রানা জানান, ‘আমার ছাত্রাবাসে প্রায় বিশ জন ছাত্র থাকে। আজ শুক্রবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। তাই দেশের বিভিন্ন জেলা থেকে বেশ কিছু ছাত্র আমার এই ছাত্রাবাসে উঠছে। রাতে যখন আমার ছাত্রাবাসে অভিযানে পুলিশ আসেন তখন বেশ কিছু ছাত্র প্রাচীর ডিঙিয়ে পালিয়ে যায়।’

এসআই মো. আসাদুজ্জামান জানান, ‘এই জালিয়াতি চক্র অনেকদিন ধরেই ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে আসছিলো। আমরা খবর পেয়ে ডিবি এবং পুলিশের দল নিয়ে প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে দুইজনকে আটক করি। পুলিশের উপস্থিতি জানতে পেরে জালিয়াতি চক্রের অন্যান্য সদস্য পালিয়ে যায়। এ সময় তাদের কাছে নকল ভর্তি পরীক্ষার খাতা, প্রশ্ন ও ইলেক্ট্রনিক ডিভাইজ উদ্ধার করা হয়।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আ.লীগের দু’পক্ষের গোলাগুলিতে পরীক্ষার্থীসহ নিহত ৪

অনলাইন ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ি ও নীলক্ষায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে এক এসএসসি পরীক্ষার্থীসহ ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে পুলিশ তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। শুক্রবার ( ১৬ নভেম্বর) এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত দুজন হলেন- বাঁশগাড়ি গ্রামের আবদুল্লাহ ফকিরের ছেলে ও স্থানীয় বাঁশগাড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী তোফায়েল রানা (১৬), বীরগাও কান্দাপাড়া গ্রামের ওসামান মিয়ার ছেলে সোহরাব মিয়া (৩০) ও নীলক্ষা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের সোবান মিয়ার ছেলে স্বপন (২৭)। অপর নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

নিহত পরীক্ষার্থী তোফায়েল রানা স্থানীয় রাজনীতিতে বাঁশগাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত হাফিজুর রহমান সাহেদ সরকারের সমর্থক হিসেবে পরিচিত।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাঁশগাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত হাফিজুর রহমান সাহেদ সরকারের সমর্থক এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও সাবেক চেয়ারম্যান প্রয়াত সিরাজুল হকের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এরই ধারাবাহিকতায় দুই পক্ষের হামলা ও পাল্টা হামলায় চেয়ারম্যান সিরাজুল হকসহ একাধিক নিহতের ঘটনা ঘটে।
এরই জের ধরে শুক্রবার সকালে বাঁশগাড়ি গ্রামের বালুমাঠ এলাকায় বর্তমান চেয়ারম্যান আশরাফুল হক ও বাবুল মেম্বারের সর্মথক এবং প্রয়াত হাফিজুর রহমান সাহেদ সরকারের সমর্থক জামাল, জাকির ও সুমনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে এসএসসি পরীক্ষার্থী তোফায়েল রানা নিহত হয়। গুলিবিদ্ধ হয়ে আহত হন পেয়েরাকান্দী গ্রামের সফর আলীর দুই ছেলে সুমন মিয়া (২৮), মামুন মিয়া (২৫) ও মির্জাচর গ্রামের আবদুল খালেকের ছেলে সুমনসহ (২৬) ৬ জন।

তাদেরকে নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সদর হাসপাতালে চিকিৎসা নেয়া গুলিবিদ্ধ ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত এসএসসি পরীক্ষার্থী তোফায়েল রানার বাবা আবদুল্লাহ ফকির বলেন, ঝগড়া-বিবাদের জন্য এলাকা ছেড়ে পরিবার নিয়ে নরসিংদী চলে এসেছি। ছেলে পরীক্ষার খোঁজখবর নিতে গ্রামের বাড়িতে গিয়েছিল। সেখানে দুই পক্ষের গোলাগুলির মাঝে পড়ে তাকে প্রাণ হারাতে হয়েছে। এভাবে আর কত বাবার বুক খালি হলে থামবে বাঁশগাড়ির এই রক্তক্ষয়ী বিবাদ- তা আমাদের জানা নেই। আমি ছেলে হত্যার বিচার চাই।

এদিকে পৃথক ঘটনায় শুক্রবার দুপুর ১টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার নীলক্ষার গোপীনাথপুর বীরগাও কান্দাপাড়া গ্রামে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে সোহরাব মিয়া নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৪০ জন।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নীলক্ষা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হক সরকার ও বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলামের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এরই জের ধরে শুক্রবার দুপুরে পূর্ব পরিকল্পিতভাবে আবদুল হক সরকারের সমর্থকদের ওপর হামলা চালায় তাজুল ইসলাম সরকারের সমর্থকরা।

আবদুল হক সরকার ও তাজুল ইসলাম সরকার দুজনই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় সদস্য। হামলার একপর্যায়ে তাজুল ইসলামের সমর্থক সোহরাব মিয়া ও স্বপন নিহত হন। এতে করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে নিলক্ষা ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম জানান, বাঁশগাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম হত্যার পর তার হত্যাকারীরা গাঢাকা দেয় এবং তারা নিজ এলাকা ছেড়ে সফি মেম্বারের বাড়িতে আশ্রয় নেয়। মূলত সিরাজুল ইসলাম ও সাহেদ সরকারের সমর্থকদের ঝগড়া নিলক্ষা ইউনিয়নেও ছড়িয়ে পড়ে।

রায়পুরা থানার ওসি মহসিন উল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পৃথক দুটি ঘটনাই আধিপত্য বিস্তারের জের ধরে ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সাংবাদিকদের জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাশঁগাড়ী, নিলক্ষাসহ কয়েকটি গ্রামে বিবাদ ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় ৩ জন নিহত হওয়ার খবর পেয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সংসদ নির্বাচন উপল‌ক্ষ্যে সাতক্ষীরায় সাংবা‌দিক‌দের সা‌থে রিটা‌র্নিং অ‌ফিসা‌রের মত‌বি‌নিময়

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সাতক্ষীরায় ইলেট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে জেলা রির্টানিং অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাব সাধারন সম্পাদক আব্দুল বারী, সাবেক সাধারন সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সাংবাদিক হাবিবুর রহমান প্রমুখ। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রানালয় সাতক্ষীরার উপ-পরিচালক শাহ-আব্দুল সাদী, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক।
মতবিনিময় সভায় জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, সকল দলের অংশগ্রহনে দেশে এই প্রথম কোন সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে সাধারন ভোটাররা যাতে তাদের নিজস্ব মতামতের ভিত্তিতে ভোট দিতে পারে এবং উৎসব মূখর পরিবেশে ভোট সম্পন্ন হয় সে জন্য জেলা রির্টানিং অফিসার হিসাবে তিনি সরকারের অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ সময় অঙ্গিকার ব্যক্ত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুলিশের চোখ ফাঁকিদিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আশাশুনির ভন্ড কবিরাজ আঞ্জুয়ারা ও তার স্বামী

বি এম আলাউদ্দীন : আশাশুনি থানা পুলিশের চোখ ফাঁকিদিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বড়দল ইউনিয়নের গোয়ালডাংগা গ্রামের ভন্ড কবিরাজ আঞ্জুয়ারা ও তার স্বামী স্বামী মটর সাইকেল চালক শফিকুল ইসলাম। এদিকে সাংবাদিকদের চেষ্টায় ভন্ড কবিরাজ আঞ্জুয়ার গুরু বাবার ঠিকানা ম্যানেজ করা গেলেও কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মৃত মাতুল কারিকরের পুত্র ছাইফুল ইসলাম (গুরুবাবা)কে সেখানে পাওয়া যায়নি। জানাগেছে ছাইফুল ইসলাম মাঝে মধ্যে এলাকাতে আসলেও বেশির ভাগ সময় বাহিরে থাকেন। উল্লেখ্য, গত ইং ২৩ অক্টোবর ভন্ড কবিরাজের প্রতারণায় প্রতারিত হয়ে মধ্যম বড়দল এলাকার কারিগর পাড়ার শাহীনুর গাজীর স্ত্রী সুফিয়া বেগম বাদী হয়ে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের করেন। যার তদন্তভার আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথের উপর বর্তায়। আশাশুনি থানা পুলিশের পক্ষ থেকে একাধিকবার তাদের বাড়ীতে অভিযান চালানো হলেও তাদের কাউকে বাড়ীতে পাওয়া যায়নি বলে জানান আশাশুনি থানা পুলিশ। ভন্ড কবিরাজ আঞ্জুয়ারা ও তার স্বামী শফিকুল ইসলাম স্থানীয়দের মাধ্যমে পুলিশের অভিযানের বিষয়টি জানতে পেরে বর্তমানে এলাকা ছেড়ে অন্যত্র গা ঢাকা দিয়েছে বলে জানাগেছে।
কিন্তু বেশ কিছুদিন গা ডাকা দেওয়ার পর গত দু’তিন দিন থেকে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে দিবালোকে। তথ্য অনুসন্ধ্যানে ও একাধিক সূত্রে জানাগেছে, আঞ্জুয়ারা ও তার ঠকবাজ স্বামী শফিকুল ইসলাম বিভিন্ন এলাকায় কবিরাজি চিকিৎসার নামে অত্র এলাকার মহিলাদের নিয়ে আওয়ামীলীগ সরকারকে উৎখাত করার লক্ষে পুলিশের চোখ ফাঁকি দিয়ে জামায়াতের গোপন মহিলা বৈঠক চালাতেন। এসকল কাজের অর্থ যোগান দিতে ভিন্ন ভিন্ন এলাকার সহজ সরল মানুষদের ধর্মের দোহায় দিয়ে কবিরাজি পন্থায় ঠকিয়ে তাদের নিকট থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিতেন। তারই ধারাবাহিকতায় গত ১৪অক্টোবর বড়দল ইউনিয়নের মধ্যম বড়দল এলাকার কারিকর পাড়ার ভাটা শ্রমিক শাহীনুরের মায়ের কবিরাজি চিকিৎসা করানোর জন্য যান ভন্ড কবিরাজ আঞ্জুয়ারা বেগম ও তার ঠকবাজ স্বামী শফিকুল ইসলাম। চিকিৎসাকালে একাধিকবার তাদের বাড়িতে যাওয়া আসার এক পর্যায়ে কবিরাজ আঞ্জুয়ারা বেগম তাদের জানান আপনাদের বাড়ীর টিউবওয়েলের সন্নিকটে মাটির নিচে সাড়ে ১৯ কেজি পরিমান স্বর্ণ আছে। আপনারা যদি চান আমি তুলে দিতে পারি। তবে শর্ত থাকে এ স্বর্ণগুলো তুলতে হলে সাতক্ষীরা লাশকাটা ঘরের পাশে শ্মশানের দেবের থানে দেড়লাখ টাকা দিতে হবে। শর্ত অনুযায়ী সাতক্ষীরা লাশকাটা ঘরের পাশে শ্মশানের দেবের থানে দেড় লাখ টাকার পোটলা রেখে আসেন সুফিয়ার স্বামী। এব্যাপারে ভুক্তভোগী সুফিয়া জানান, আমরা অতি দরিদ্র পরিবারের মানুষ। ভূয়া কবিরাজের মিথ্যা কথা বিশ্বাস করে আমরা আমাদের সহায় সম্বল বন্ধক বা বিক্রয় করে এখন পথে বসেছি। সময় শেষ হতেই পাওনাদারদের পাওনা মিটিয়ে দিতে না পারলে হয়তো আত্মহত্যা করা ছাড়া হয়তো আর কোন পথ থাকবে না। তাই উপায় না পেয়ে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগ দিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে ঘূর্ণিঝড় গাজায় নিহত ১১

বিদেশের খবর: ভারতের তামিলনাড়ুতে ঘূর্ণিঝড় গাজায় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অনেকে। দেশটির পক্ষ থেকে আজ শুক্রবার এই তথ্য জানানো হয়। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

গতকাল তামিলনাড়ুর নাগাপট্টিনম থেকে ৪৮০ কিলোমিটার এবং চেন্নাই থেকে ৪১০ কিলোমিটার দূরে ছিল গাজার অবস্থান। গত কাল থেকেই তুমুল বৃষ্টি ও ঝড় শুরু হয় তামিলনাড়ুতে।

এরপর বৃহস্পতিবার রাতে তামিলনাড়ুর নাগাপট্টিনম, তিরুভারুর এবং তাঞ্জাভুরে আছড়ে পড়ে গাজা। ওই সমস্ত এলাকা আগেই ফাঁকা করে দেওয়া হয়েছিল। দুর্ঘটনা এড়াতে প্রায় এক লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়ে।

এর মধ্যে ৫ জন দেওয়াল চাপা পড়ে এবং ১ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। অন্য পাঁচ জনের মৃত্যুর ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এছাড়া গাজার ফলে এসব অঞ্চলের যান চলাচল ও বৈদ্যুতিক অবস্থা বন্ধ হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে নিরাপত্তা ও বিভিন্ন সংস্থার কর্মীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজেদের অভিনীত ‘লিডার’ ছবি বর্জন মৌসুমী-ওমর সানির

বিনোদনের খবর: বরিশালের একটি প্রেক্ষাগৃহে আজ শুক্রবার মুক্তি পেয়েছে ‘লিডার’ ছবি। এতে অভিনয় করেছেন নায়িকা মৌসুমী ও নায়ক ওমর সানি। কিন্তু ছবিটি মুক্তি নিয়ে পরিচালক দিলশাদুল হক শিমুলের বিরুদ্ধে অভিযোগ করেন ওমর সানি। তিনি জানান, তারা দুজন ছবিটি বয়কট করেছেন।

গতকাল ফেসবুক লাইভে এসে দর্শকদের উদ্দেশ্যে ওমর সানি বলেন, ‘লিডার’ ছবি মুক্তি পেয়েছে। এটি আসলে প্রতারণা করা হয়েছে। আপনারা বলেন, বাংলা ছবির মান ভালো না, সাউন্ড ভালো না, কালার ভালো না, গানের স্টাইল ভালো না। আপনাদের সঙ্গে আমি একমত।’

তিনি আরো বলেন, ‘দেখুন, এই ছবিতে যখন আমি আর মৌসুমী অভিনয় করতে রাজি হই তখন গল্পটি ভালো লেগেছিল। একজন পরিচালক একটি ছবিকে কী কারণে ডেস্ট্রয় (নষ্ট) করতে পারেন, তার বাস্তব প্রমাণ আমার লাইফে এই প্রথম আমি পেলাম।’

ওমর সানি বলেন, ‘এই ছবিতে আমি আর মৌসুমী কোনো ডাবিং করিনি। এই ছবির ৬০ ভাগ শুটিং বাকি। এই প্রতারণা পরিচালক শিমুল কেন করল, আমি ঠিক জানি না। দর্শকদের সঙ্গে করেছে, আমাদের সঙ্গে করেছে, একটি গল্পের সঙ্গে প্রতারণা করেছে। এটা তার করার কোনো দরকার ছিল না। ছবিটা শেষ করতে পারতো। শুটিং শেষ করতে পারতো।’

এক বছর আগে পরিচালক সমিতিতে এ বিষয়ে অভিযোগ করেছিলেন বলে জানান ওমর সানি। তিনি বলেন, পরিচালক ছবিটা শেষ করতে পারতেন। শুটিংয়ে অনেক নয়েজ থাকে, ডাবিংয়ে সেটা আমরা ঠিক করি। কিন্তু সেই সুযোগটুকু পেলাম না।

দর্শকদের কাছে অভিযোগ জানিয়ে ওমর সানি বলেন, ‘আমি একজন সচেতন মানুষ, চলচ্চিত্রকর্মী, তাই আপনাদের জানাতে বাধ্য হলাম। কারণ পরে আপনারাই বলবেন ভালো হয়নি। আমি ও মৌসুমী ছবিটি বর্জন করছি।’

ওমর সানির অভিযোগের বিষয়ে জানতে চাইলে পরিচালক দিলশাদুল হক শিমুল জানান, তিনি কারো সঙ্গে প্রতারণা করেননি। সব নিয়ম মেনেই ছবি মুক্তি দেওয়া হয়েছে।

রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত ‘লিডার’ ছবিতে ফেরদৌস, মৌসুমী, ওমর সানি ছাড়া আরও অভিনয় করেছেন নিঝুম রুবিনা, আহমেদ শরীফ, শহীদুল আলম সাচ্চু, সোহেল খান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মহাজোটেই থাকছে জাতীয় পার্টি

দেশের খবর: জাতীয় পা‌র্টির মহাস‌চিব এবিএম রুহুল আমীন হাওলাদার ব‌লে‌ছেন, অনেকটা এ‌গি‌য়ে‌ গেছে নির্বাচনী ট্রেন, জাতীয় পা‌র্টি ৩০০ আস‌নের প্রস্তু‌তি নি‌লেও মহা‌জো‌টের ব‌গি‌তেই থাকার সম্ভাবনা প্রায় নি‌শ্চিত। দু‌ই এক‌দি‌নের ম‌ধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
শুক্রবার দুপু‌রে পটুয়াখালীর দুম‌কির বা‌হেরচ‌রে গ্রা‌মের বা‌ড়ি‌তে বাদ জুমা বাবার কবর জিয়ারত শে‌ষে কুশল বি‌নিময়কা‌লে সাংবা‌দিক‌দের প্র‌শ্নের জবা‌বে এসব কথাব‌লেন তিনি।
বিএন‌পি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচ‌নের তা‌রিখ পেছা‌নোর দা‌বি প্রস‌ঙ্গে তি‌নি ব‌লেন, নির্বাচন নির্ধা‌রিত তা‌রি‌খেই হওয়া উচিত, না হ‌লে জা‌তি আশাহত হ‌বে।

কোন আস‌ন থেকে নির্বাচন কর‌বেন এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে আরো ক‌য়েক‌দিন অ‌পেক্ষা কর‌তে হবে। বিএন‌পি নির্বাচ‌নে আসায় তার জ‌য়ের ব্যাপারে কোনো প্রভাব পড়‌বে কিনা জান‌তে চাই‌লে তি‌নি ব‌লেন, নির্বাচ‌নের মা‌ঠে কাউ‌কে দুর্বল ভাবার সু‌যোগ নেই, ত‌বে জ‌য়ের ব্যাপা‌রে আমি শতভাগ আশাবাদী।

এসময় তার সঙ্গে ছি‌লেন- জেলা জাতীয় প‌র্টির সভাপ‌তি সুলতান হাওলাদারসহ অন্যান্য নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest